Home Blog Page 3247

ভুটানে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে দেখার আহ্বান রাষ্ট্রপতির

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভুটানে বাংলাদেশের নব-নিযুক্ত রাষ্ট্রদূত একেএম শহীদুল করিমকে ভুটানে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে দেখতে বলেছেন।

রাষ্ট্রদূত একেএম শহীদুল করিম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে আজ সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি তাকে এ নির্দেশনা দেন।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ কথা জানান

রাষ্ট্রপ্রধান বলেন ভুটান ও বাংলাদেশের মধ্যে অনুসন্ধানের মতো বহু ক্ষেত্র রয়েছে উল্লেখ করে দেশের বৃহত্তর স্বার্থে এসব ক্ষেত্রের সম্ভাবনা কাজে লাগোনোর পরামর্শ দেন।

রাষ্ট্রপতি জলবিদ্যুৎসহ যেসমস্ত খাতে ভুটানের সাথে বাংলাদেশের সম্পর্ক বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান।

ভুটান বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর উল্লেখ করে আবদুল হামিদ বলেন, স্বাধীনতার পর থেকেই ভুটানের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।

তিনি আশা করেন যে, এ সম্পর্ক ভবিষ্যতে আরো অনেক উচ্চতায় উন্নীত হবে।

সেগুলোকে কাজে লাগাতে প্রয়োাজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রদূতকে নির্দেশ দেন।

নব-নিযুক্ত রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতি সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

শাকসবজি উৎপাদনে বাংলাদেশ ব্যাপক উন্নতি সাধন করেছে : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শাক-সবজি উৎপাদনে বাংলাদেশ ব্যাপক উন্নতি সাধন করেছে। শাকসবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

তিনি বলেন, অন্যান্য ফসলের ন্যায় শাকসবজি উৎপাদনেও আমরা ব্যাপক উন্নতি সাধন করেছি। শাকসবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। আমাদের এখন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আগামীকাল শুক্রবার থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী জাতীয় সবজি মেলা উপলক্ষে আজ বৃহষ্পতিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এই সবজি মেলা আগামীকাল ৩ জানুয়ারি থেকে শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত চলবে। এবারের মেলার প্রতিপাদ্য ‘পুষ্টি ও সুস্বাস্থ্যের জন্য নিরাপদ সবজি’।

শেখ হাসিনা বলেন, সুস্থ-সবলভাবে বেঁচে থাকতে পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই। পুষ্টির চাহিদা পূরণে শাকসবজির অবদান অনন্য। শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থসহ অন্যান্য অনেক পুষ্টি উপাদান।

তিনি বলেন, আমাদের দেশের মাটি ও জলবায়ু বিভিন্ন সবজি চাষের জন্য খুবই উপযোগী। স্বল্প সময়ে ও স্বল্প যতেœই চাষ করা যায় বলে অর্থনৈতিক দিক কর্মসংস্থান ও পুষ্টি বিবেচনায় শাকসবজি চাষের গুরুত্ব অপরিসীম।

প্রধানমন্ত্রী বলেন, উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ শাকসবজি উৎপাদনে গুরুত্ব প্রদান করতে হবে। খাদ্যাভ্যাসেও পরিবর্তন এনে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। উন্নত ও উচ্চফলনশীল শাকসবজির জাত, প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণে সংশ্লিষ্টদের আরো সচেষ্ট হতে হবে।

তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতার পরই কৃষিখাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন।

শেখ হাসিনা বলেন, তিনি (বঙ্গবন্ধু) পঁচিশ বিঘা পর্যন্ত জমির মালিকদের খাজনা মওকুফের পাশাপাশি উন্নত পদ্ধতিতে চাষাবাদ, উন্নত বীজ, সেচ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করে কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্যে স্বয়ম্ভরতা অর্জনের উদ্যোগ নিয়েছিলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার কৃষিকে বিশেষ গুরুত্ব দিয়ে কৃষিবান্ধব নীতি বাস্তবায়ন করছে। সার, বীজসহ সব কৃষি উপকরণের মূল্যহ্রাস, কৃষকদের সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান, দশ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ, কৃষকদের নগদ সহায়তা, কৃষি যান্ত্রিকীকরণ ও ই-কৃষির সম্প্রসারণসহ গবেষণায় বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিপণন ব্যবস্থাকে আরো আধুনিকায়ন করা হয়েছে। ‘কৃষকের বাজার’ স্থাপনের মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হচ্ছে। কৃষিতে ঈর্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে।

উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকারের নিরন্তর প্রচেষ্টায় সুস্থ-সবল পুষ্টিসমৃদ্ধ মেধাবী জাতি গঠনে জাতীয় সবজি মেলা ২০২০ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বাণীতে প্রধানমন্ত্রী জাতীয় সবজি মেলা ২০২০ অনুষ্ঠিত হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেন এবং মেলার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। এছাড়াও তিনি এ উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।

স্বাস্থ্যসম্মত ও নিরাপদ শাকসবজি উৎপাদন করতে হবে : রাষ্ট্রপতি

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্যসম্মত ও নিরাপদ শাকসবজি উৎপাদনের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

স্বাস্থ্য সকল সুখের মূল এ কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণে সমৃদ্ধ শাকসবজি আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে এবং কর্মোদ্যমী করে তোলে। তাই শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ শাকসবজি খাওয়া আবশ্যক। তবে, এক্ষেত্রে শাকসবজি হতে হবে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ।

রাষ্ট্রপতি জাতীয় সবজি মেলা-২০২০ উপলক্ষে আজ এক বাণীতে এসব কথা বলেন।

আগামীকাল শুক্রবার থেকে এ মেলা শুরু হচ্ছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।

‘কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ‘জাতীয় সবজি মেলা-২০২০’ অনুষ্ঠিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেব রাষ্ট্রপতি। এ বছর জাতীয় সবজি মেলার প্রতিপাদ্য ‘পুষ্টি ও সুস্বাস্থ্যের জন্য নিরাপদ সবজি’ অত্যন্ত অর্থবহ ও সময়োপযোগি হয়েছে বলে তিনি মনে করেন।

আবদুল হামিদ বলেন, আমাদের মাটি ও আবহাওয়া বছরব্যাপি বিভিন্ন শাকসবজি চাষের জন্য অত্যন্ত উপযোগি। সাম্প্রতিক সময়ে উদ্ভাবিত বিভিন্ন জাত ও উন্নত প্রযুক্তির কল্যাণে সারা বছরই বিভিন্ন শাকসবজির সমারোহ দেখা যায়। আমাদের প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণের জন্য বসতবাড়িসহ আবাদযোগ্য সকল জায়গায় পরিকল্পিতভাবে সবজির বাগান গড়ে তুলতে হবে। এর ফলে একদিকে যেমন পুষ্টি চাহিদা পূরণ হবে, অন্যদিকে শাকসবজি উৎপাদনকারিরাও আর্থিকভাবে যথেষ্ট লাভবান হবেন।

তিনি বলেন, কৃষি উন্নয়নে সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের ফলে কৃষি ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করেছে। দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি শাকসবজি উৎপাদনও রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

রাষ্ট্রপতি বলেন, বর্তমানে বাংলাদেশ শাকসবজি উৎপাদনে বিশ্বে তৃতীয় স্থানে রযেছে।

তিনি উৎপাদনের এ ধারাকে টেকসই রূপ দিয়ে কৃষি পরিবেশ উপযোগি সবজির জাত ও প্রযুক্তির উদ্ভাবন, সম্প্রসারণ এবং বিপণন ব্যবস্থার উন্নয়নে আরো উদ্যোগী ও সচেষ্ট হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি ‘জাতীয় সবজি মেলা ২০২০’র সার্বিক সাফল্য কামনা করেন।

বিশ্বসেরা অর্থমন্ত্রী মুস্তফা কামাল

0

বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে বিশ্বের সেরা অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে যুক্তরাজ্যভিত্তিক বিজনেস পত্রিকা দ্য ব্যাংকার।

আজ বৃহস্পতিবার মুস্তফা কামালকে ‘গ্লোবাল ফিন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত করে পত্রিকাটি।

এবারই প্রথম বাংলাদেশের কোনো অর্থমন্ত্রী এই পুরষ্কারে ভূষিত হয়েছেন।

অর্থমন্ত্রীদের আর্থিক খাতে গতিশীলতা আনয়নসহ দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপসহ সার্বিক বিবেচনায় এ পুরস্কারে ভূষিত করা হয়ে থাকে। এশিয়া-প্যাসিফিক, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপ- এই পাঁচটি অঞ্চল থেকে পাঁচ জন অর্থমন্ত্রীকে পুরস্কৃত করা হয়। এবং তাদের মধ্য থেকে একজনকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ অর্থমন্ত্রী ঘোষণা করা হয়।

তারেক রহমানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

মহানগর হাকিম সত্যব্রত শিকদার বাদি জবানবন্দি গ্রহণ করেন। তবে আজ কোনো আদেশ দেওয়া হয়নি বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটির ভাইস চেয়ারম্যান রবিউল আউয়াল সোহেল, জামায়াত নেতা শাহ আলী বাগদাদী, কামিল মাদরাসার বহিষ্কৃত উপাধ্যক্ষ মো. আফজাল হোসেন, অধ্যাপক মো. মুজিবুর রহমান, অধ্যাপক মো. আব্দুল করিম, হাফেজ মো. দিদারুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. আব্দুল হালীম, মো. সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ ও মো. মজিবুর রহমান শেকু।

মামলার অভিযোগে বলা হয়, গত ১০ ডিসেম্বর এসব আসামিদের নামে অন্য একটি মামলা করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। ওই মামলা তুলে নেওয়ার জন্য ২৭ ডিসেম্বর তাকে হুমকি দেওয়া হয়। তারেক রহমান ছাড়া অন্য যারা আসামি তারা সবাই তারেক রহমানের গুণ্ডাবাহিনী। তারেক রহমান লন্ডনে বসে এদের নির্দেশ দিয়েছেন বাদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য।

ফজিলাতুন্নেসা বাপ্পির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পির কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী এ সময় তার কফিনের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলটির সভাপতি শেখ হাসিনা দলের পক্ষ থেকে সাবেক এই সংসদ সদস্যের কফিনে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধানমন্ত্রী এরপর মরহুমার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ও তাদের প্রতি সমবেদনা জানান। তিনি বাপ্পির রুহের মাগফেরাত কামনা করেন।
এর আগে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের পক্ষ থেকে তাঁর সামরিক সচিব অ্যাডভোকেট বাপ্পির কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে জাতীয় সংসদ স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের পক্ষ থেকে জাতীয় পার্টির আইনজীবী ফখরুল ইমাম বাপ্পির কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অ্যাডভোকেট বাপ্পির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মন্ত্রীবর্গ, ডেপুটি স্পিকার, পার্লামেন্ট সদস্যবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশ গ্রহণ করেন।

এ সময় মরহুমার রুহের মাগফিরাত করে মোনাজাত ও দোয়া করা হয়।

এডভোকেট বাপ্পি নবম ও দশম সংসদে সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচিত হন।

বাপ্পি (৪৯) আজ সকাল আটটার দিকে মারা যান। তিনি ২৯ ডিসেম্বর থেকে বিএসএমএমইউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। তিনি নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)’র প্রসিকিউটর এবং সুপ্রিম কোর্টের অ্যাসিস্টেন্ট অ্যাটর্নী জেনারেল ছিলেন।

আসছে তিনটি শৈত্যপ্রবাহ

0

চলতি মাসে দেশের ওপর দিয়ে দুইটি তীব্র ও একটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও তাপমাত্রা কমতে শুরু করবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী তিন থেকে পাঁচ জানুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে যারে। এরপর তাপমাত্রা আবার কমতে শুরু করবে। ৬ জানুয়ারির পরপর আসছে তীব্র শৈত্য প্রবাহ। সবমিলিয়ে চলতি মাসে মোট তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুউদ্দিন আহমেদ জানান, ৩ জানুয়ারির পর থেকে দেশের তাপমাত্রা কমতে থাকবে। ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারির মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। মাসের মাঝামাঝিতে জেঁকে বসতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ। মাসের শেষদিকে আবারও তীব্র শৈত্রপ্রবাহ বয়ে যাওযার সম্ভাবনা রয়েছে। এসময় দেশের বিভিন্ন জেলা-উপজেলায় কনকনে শীত অনুভূত হতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলে শীতের প্রভাব বেশি থাকবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শৈত্যপ্রবাহ ও সরকারের প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, তীব্র শৈত্যপ্রবাহ বলতে রাতের তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। ছয় থেকে আট ডিগ্রির মধ্যে হলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং আট থেকে ১০ ডিগ্রি হলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। ১০ জানুয়ারির পর মাঝারি শৈত্যপ্রবাহ ও মাসের শেষ সপ্তাহে তীব্র শৈত্যপ্রবাহে বয়ে যাবে। এসময় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগের কিছু অংশ, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামের বাঘাইছড়িতে শীতের তীব্রতা বেশি থাকবে। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে দিকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ থাকবে।

ঢাবি ভিসির বাসায় হামলাসহ চার মামলার প্রতিবেদন ১১ ফেব্রুয়ারি

0

কোটা সংস্কারের আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে ভাঙচুর, পুলিশকে মারধর ও ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী এই তারিখ ধার্য করেন।

চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা ছিল আজ। কিন্তু তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দাখিল না করায় আদালত পৃথক পৃথক আদেশে পরবর্তী তারিখ ধার্য করেন।

২০১৮ সালের ৮ এপ্রিল চাকরি ক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দায়িত্বরত পুলিশকে মারধর, কর্তব্যকাজে বাধা, পুলিশের ওয়াকিটকি ছিনতাই ও উপাচার্যের বাড়ি ভাঙচুরের ঘটনার অভিযোগে শাহবাগ থানার ১০ এপ্রিল চারটি মামলা করা হয়। এর মধ্যে পুলিশ বাদী হয়ে করেন তিন মামলা। আর উপাচার্যের বাসভবনে ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসান বাদী হয়ে আরো একটি মামলা করেন। কোনো মামলাতেই আসামিদের নাম উল্লেখ করা হয়নি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা কাল

0

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভা আগামীকাল অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, আগামীকাল ৩ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।

বিএনপির উদ্দেশ্যই হলো নির্বাচনকে বিতর্কিত করা : তথ্যমন্ত্রী

0

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি নেতৃবৃন্দের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির উদ্দেশ্যই হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা ও বিতর্কিত করা।

নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্য নিয়ে অংশ না নিয়ে, জয় লাভের উদ্দেশ্যে নির্বাচনে অংশ নিতে তিনি বিএনপির প্রতি আহবান জানান।

তথ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষির্কী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করা এবং গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করা।

তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, আপনারা সবসময়ই নির্বাচনের আগে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেন। এবারও সেই বিষয়টি খোলাসা করেছেন। নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্যে নির্বাচনে অংশ না নিয়ে আপনারা আপনাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যান। ঢাকায় আপনারা কি কি কাজ করতে চান, আপনাদের উদ্দেশ্য কি, তা জনগণকে জানান। আপনাদের জয় লাভের উদ্দেশ্য নিয়ে নির্বাচনে অংশ নেয়া উচিত বলে আমি মনে করি।

‘সরকারের পতন হবে’ বিএনপি নেত্রী সেলিমা রহমানের হঠাৎ এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ড. হাছান মাহমুদ বলেন, তার এই বক্তব্যেই প্রমাণ করে তারা ভেতরে ভেতরে ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্দেশ্যে বলতে চাই, ষড়যন্ত্র করে কোন লাভ নেই। অতীতেও আপনাদের ষড়যন্ত্র মানুষ দেখেছে এবং ব্যর্থ করে দিয়েছে।

সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম আজীবনই নির্মোহ এবং নির্লোভ ব্যক্তি ছিলেন। তিনি রাজনীতিকে একটি ব্রত হিসেবে নিয়ে আজীবন নিষ্ঠা এবং সততার সাথে কাজ করে গেছেন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আখতার হোসেন ও এডভোকেট বলরাম পোদ্দার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম, কবি নাসির আহম্মেদ প্রমুখ।