Home Blog Page 3248

তাপস-ইশরাকসহ সব প্রার্থীর মনোনয়ন বৈধ

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস ও বিএনপির ইশরাক হোসেনসহ সাত প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ডিএসসিসি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন এসব তথ্য জানিয়েছেন।

তাপস, ইশরাক ছাড়া দক্ষিণ সিটিতে বৈধ বাকি মেয়র প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুর রহমান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন এবং বাংলাদেশ কংগ্রেসের আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লাহ।

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। গত ৩১ ডিসেম্বর ছিল এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

জোর করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাই না : পররাষ্ট্রমন্ত্রী

0

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা চাই, রোহিঙ্গারা ফিরে যাক। কিন্তু কোনোভাবেই জোর করে তাদের ফেরত পাঠাতে চাই না।’

আজ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় রোহিঙ্গা শরণার্থীদের ওপর আয়োজিত এক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এ কথা বলেন।

মিয়ানমার কথা রাখছে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার বারবার কথা দিয়ে কথা রাখছে না। অবশেষে এটি আন্তর্জাতিক আদালতে গড়িয়েছে।’

আন্তর্জাতিক আদালতে ন্যায়বিচারের আশা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) করা গাম্বিয়ার মামলার শুনানি হয়েছে। আমরা আশা করছি, একটি উপযোগী রায় আসবে।’

মিয়ানমারে গণহত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ বলছে মিয়ানমারের গণহত্যা হয়েছে। এখন তারা মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।’

ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

0

সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ফজিলাতুন্নেসা বাপ্পী (৪৯) চারদিন লাইফ সাপোর্টে থাকার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তিনি।

তাঁর মৃত্যুতে এক শোকবার্তায় ওবায়দুল কাদের মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এসির আগুনে সাংবাদিকপুত্রের মৃত্যু

0

শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে লাগা আগুনে রাজধানীর বাড্ডার আফতাবনগরের একটি বাসায় স্বপ্নীল আহমেদ পিয়াস (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নুর ছেলে।

আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পিয়াসের বাবা মোয়াজ্জেম হোসেন নান্নু বর্তমানে গ্লোবাল টিভিতে কর্মরত থাকলেও আগে দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া পিয়াসের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পরীক্ষা দিয়েছিলেন পিয়াস।

ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

0

সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার পৃথক বার্তায় শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতি তাঁর শোক বার্তায় মরহুম ফজিলাতুন্নেসা বাপ্পীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

আতিক ও তাবিথের মনোনয়ন বৈধ ঘোষণা

0

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে এ ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে জাতীয় পার্টির প্রার্থী জি এম কামরুল ইসলামের প্রার্থিতা।

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। গত ৩১ ডিসেম্বর ছিল এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র জমার শেষ দিন মঙ্গলবার পর্যন্ত মোট ৪৬৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে মেয়র পদে সাতজন, ৫৪টি সাধারণ কাউন্সিলর পদে ৩৭৪ জন এবং ১৮টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৯ জন প্রার্থী রয়েছেন।

ঢাকা আইনজীবী সমিতির ভবনে অগ্নিকাণ্ড

0

এশিয়া মহাদেশের সর্ববৃহৎ আইনজীবী সমিতি হিসেবে খ্যাত ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় কোর্ট হাউস স্ট্রিটে সমিতির প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় আগুন লাগে। পরে ৯:৫৫ মিনিটে তা নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার কালের কণ্ঠকে বলেন, ‘আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে সেখানে পাঠানো হয়। পরে ৯:৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’

আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র। তবে তা তদন্ত সাপেক্ষে জানার চেষ্টা করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সাবেক এমপি ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই

0

সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

মৃত্যুকালে বাপ্পীর বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। আইসিইউ-এর চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বণিক বাপ্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিবার ও বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে (H1N1) আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাপ্পী। গত শনিবার তাঁকে হাসপাতালের ৩১২ নম্বর ক্যাবিনে ভর্তি করা হয়। তাঁর অবস্থায় অবনতি হলে রবিবার সকালে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চার দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শিক্ষাজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ফজিলাতুন্নেসা বাপ্পী। নবম ও দশম সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন এই যুব মহিলা লীগ নেতা। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বেও ছিলেন তিনি। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়।

ইসলামিক সংগঠন নিষিদ্ধ করতে চায় যোগি সরকার

0

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ আটকাতে তৎপর ভারতের উত্তরপ্রদেশের যোগি সরকার। বিগত দুই সপ্তাহ ধরে উত্তাল সেই প্রদেশ। এখন পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে।

আর তার মধ্যেই নতুন করে আবারো বিতর্ক তৈরির চেষ্টা করছে খোদ প্রশাসন। ইসলামিক সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া ‌(‌‌পিএফআই)‌–কে নিষিদ্ধ করার ডাক দিয়েছে যোগি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে প্রশাসনের পক্ষ থেকে আবেদনও জানানো হয়েছে।

উত্তরপ্রদেশ সরকারের দাবি, উত্তরপ্রদেশে নতুনভাবে নাগরিক আইনের বিরুদ্ধে প্রতিবাদ যেভাবে হিংসাত্মক আকার নিয়েছে, তার পেছনে পিএফআই–এর হাত রয়েছে। এজন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে চিঠি লিখেছেন উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল ওপি সিং।

যোগি প্রশাসন সূত্রে খবর, পিএফআই সংগঠনের ২৩ জন বিক্ষোভকারীকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। পাশাপাশি জানা গেছে, নিষিদ্ধ ইসলামিক সংগঠন সিমির একাধিক কর্মীরা এখন পিএফআই–এ নাম লিখিয়েছেন।

যোগি সরকারের চিঠি পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কোনো পদক্ষেপ নেওয়ার আগে কয়েকটি আইনি বিষয় খতিয়ে দেখে নেওয়া হবে। পাশাপাশি কেন্দ্রের আরো কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে।‌‌

লিফট ছিঁড়ে ভারতীয় শিল্পপতির সপরিবারে মর্মান্তিক মৃত্যু

0

নববর্ষ উদযাপনে থার্টি ফার্স্ট নাইটের পার্টি করতে গিয়ে লিফট ছিঁড়ে পড়ে ভারতীয় শিল্পপতি পুনিত আগরওয়াল ও তার পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর জেলা থেকে ২৫ কিলোমিটার দূরের পাটালপানিতে মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

মধ্যপ্রদেশে পাটালপানিতে নিজের খামার বাড়িতে পরিবারের সদ্যেদের নিয়ে বর্ষবরণের পার্টি করছিলেন পুনিত আগরওয়াল। মঙ্গলবার সন্ধ্যায় বহুতল ভবন থেকে পরিবার ও বন্ধুদের কয়েকজনকে নিয়ে নিচে নামার পথে তার ছিঁড়ে সজোরে মাটিতে আছড়ে পড়ে লিফট। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুনিতসহ ছয়জনের।

দুর্ঘটনায় পুনিত আগরওয়ালসহ মৃত্যু হয়েছে তার ছেলে মুকেশ, মেয়ে পালক, জামাই পলোকেশ ও নাতি নভি এবং গৌরবের। গৌরব আগরওয়াল মুম্বাইয়ের বাসিন্দা। পুনিতের বন্ধু গৌরব ৩১ ডিসেম্বর রাতে সপরিবারে ওই পার্টিতে উপস্থিত ছিলেন। দুর্ঘটনায় গুরুতর জখম তার তার স্ত্রী নিধির অবস্থাও আশঙ্কাজনক।

অতিরিক্ত পুলিশ কমিশনার ধর্মরাজ মীনা জানিয়েছেন, গতকাল রাতে লিফট আছড়ে পড়ে ছয়জনের মৃত্যু ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, যান্ত্রিক ত্রুটির কারণে লিফট ছিঁড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

ভারতের শিল্পপতিদের মধ্যে বেশ জনপ্রিয় পুনিত আগরওয়ালের ঠিকাদারির বিশাল ব্যবসা রয়েছে। তার কম্পানি ‘পাথ ইন্ডিয়া’ সেতু ও হাইওয়ে নির্মাণের কাজের সঙ্গে জড়িত। তিনি দেশটির নামকরা একজন শিল্পপতি।