Home Blog Page 3255

কোম্পানীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

0

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির নাম শাহাদাত হোসেন স্বপন (৩৯), যার নামে ২৩টি মামলা রয়েছে।

রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার সন্ধ্যায় তাকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শাহাদাত পুলিশকে জানান তার দলের সদস্যরা ডাকাতি করার জন্য কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী নদীর পাড়া এলাকায় অবস্থান করছে। পরে রাতে থানা ও ডিবি পুলিশ তাকে নিয়ে সেখানে গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ছোড়ে। এ সময় ডাকাত সদস্য শাহাদাত গুলিবিদ্ধ হয়। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী সদর হাসপাতালে আনা হলে কর্তবর্যত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশের ওসি (তদন্ত) মোস্তাফিুজুর রহমানসহ ছয়জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি পাইপ গান, ৭ রাউন্ড কার্তুজের গুলিসহ বেশ কিছু দেশীয় ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে।

নিহত ডাকাত শাহাদাত হোসেন স্বপন কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বেলায়েত হোসেনের ছেলে। তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য এবং তিনি খুনসহ ২৩ মামলার আসামি।

তাপমাত্রা কিছুটা বেড়েছে পঞ্চগড়ে, এখনো তীব্র ঠাণ্ডা

0

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) ছিল দেশের চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। নেমেছিল ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। তবে আজ কিছুটা বেড়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্র জানায়, রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ১ ডিগ্রি। একইদিন দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় তা ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

এবার পৌষের শুরু থেকেই পঞ্চগড়ে জেঁকে বসে শীত। ঘন কুয়াশার পাশাপাশি উত্তুরে হিমালয় থেকে আসা ঠাণ্ডা বাতাসে জনজীবনে দুর্ভোগ নেমে আসে। গত কয়েকদিন ধরে সূর্যের দেখা পাওয়ায় ক্ষণিকের স্বস্তি মিললেও সেই অর্থে শীতের তীব্রতা কমছে না। শীতের তীব্রতা বেশি থাকছে সকাল ও সন্ধ্যায়। দিনে তাপমাত্রা ২০ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস উঠলেও বেলা ডোবার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে। উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসে ঠান্ডা বাতাস। মধ্য রাত ও ভোরে তাপমাত্রা শুন্যের দিকে নেমে আসে। এই সময় শীতের তীব্রতা থাকে সবচেয়ে বেশি।

বেশ কয়েকদিন থেকেই পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। অনেকে এই আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে শীতজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন সর্দি, জ্বর, ডায়েরিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগীর ভিড় বাড়ছে। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা।

এদিকে শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন জেলার নিম্ন আয়ের বিরাট অংশের মানুষ। সকাল সন্ধ্যা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা।

এবার জেলায় সরকারি বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ৪০ হাজার। তবে তা জেলার মোট দরিদ্র শীতার্তের তুলনায় খুবই কম। জানুয়ারিতে তাপমাত্রা আরো কমে আসার পাশাপাশি তীব্র শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ঢাকার আবহাওয়া অফিস সূত্র আরো জানায়, গত কয়েক দিনের ধারাবাহিকতায় আজ সোমবারও দেশের উত্তরাঞ্চল দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাবে। টাঙ্গাইল, কুষ্টিয়া, শ্রীমঙ্গলের পাশাপাশি রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গতকাল বলেন, আগামী ২ জানুয়ারি থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হবে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে সৃষ্ট ওই বৃষ্টি দুই দিন থাকবে। তারপর ফের শৈত্যপ্রবাহ শুরু হবে।

আবহাওয়া অফিসের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গতকাল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা ছিল দেশের বেশ কয়েকটি জেলায়। এর মধ্যে রয়েছে- রাজশাহীতে ৯.৫, পাবনায় ৮.৩ ও দিনাজপুরে ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, কুড়িগ্রামসহ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও তা অব্যাহত থাকবে।

ইভিএমে বিএনপির কারচুপির আশঙ্কা উড়িয়ে দিলেন ইসি

0

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে বিএনপির পক্ষ থেকে করা কারচুপির আশঙ্কা উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, ইভিএমের ভোটে অস্বচ্ছতার কোনো কিছু নেই।

অন্যদিকে ইভিএমের ব্যবস্থাপনায় থাকা ইসির এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, ভোটের আগে ইভিএম প্রদর্শনীর আয়োজন থাকবে, কারও সন্দেহ হলে সেখানে এসে দেখে যেতে পারবেন।

তিনি সাংবাদিকদের বলেন, ভোটযন্ত্রটির নিরাপত্তা নিশ্চিত করে কাস্টমাইজ করা হয়। তবে দলের বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না। ব্যবস্থাপনার দিক থেকে বলতে পারি, ইভিএমে অনৈতিক কার্যক্রম করা কোনোভাবেই সম্ভব নয়। তারপরেও কেউ যদি রি-চেক করতে চায় তাদের আমরা স্বাগত জানাই।

তিনি বলেন, আমরা ইভিএম প্রদর্শনীর আয়োজন করবো। কারো সন্দেহ থাকলে, তারা এসে দেখতে পারেন। আমরা যে নিরাপত্তা নিশ্চিত করছি, তাতে আমরা কনফিডেন্ট কোনো অনৈতিক কর্মকাণ্ড কারো পক্ষে করা সম্ভব হবে না। কারো কনফিউশন থাকলে আমরা তাদের কাছে পৌঁছে যাবো।

সাইদুল জানান, ভোটাররা ইভিএমে যাতে ভোট দেওয়ার সম্পূর্ণ ধারণা পেতে পারে, সেজন্য বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করা হবে। তাতে লেখা থাকবে মাত্র দুই বোতামে চাপ দিয়ে কীভাবে ভোট দিতে হয়। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করা হয়েছে।

এনআইডি মহাপরিচালক বলেন, উত্তর ও দক্ষিণ সিটি ভোটে ২ হাজার ৬শ ভোটকেন্দ্র রয়েছে। ভোটকক্ষ থাকবে ১৪ হাজার ৬শ বা তার বেশি। প্রতি কক্ষে একটি করে ইভিএম ব্যবহার করা হবে। আর একটি করে ব্যাকআপ থাকবে। ইভিএম ব্যবহারে কারিগরি সহায়তার জন্য প্রতি কেন্দ্রে মোতায়েন থাকবে দু’জন করে সশস্ত্র বাহিনীর সদস্য।

তিনি বলেন, ভোটাররা ইভিএমে যাতে ভোট দেওয়ার সম্পূর্ণ ধারণা পেতে পারে, সেজন্য বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হবে। সেখানে সহজেই লেখা থাকবে মাত্র দুই বোতামে চাপ দিয়ে ভোট দেওয়ার বিষয়ে এবং কীভাবে ভোট দিতে হবে।

এ ছাড়া ভোটের আগে ২৫ এবং ২৬ জানুয়ারি প্রত্যেক কেন্দ্র ও পার্শ্ববর্তী এলাকায় কীভাবে ভোট দিতে হবে সে বিষয়ে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।

তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে, আসছে তীব্র শৈত্যপ্রবাহ

0

রবিবার থেকে তিন দিনের শৈত্যপ্রবাহের কথা থাকলেও সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। সঙ্গে বেড়েছে তাপমাত্রাও। তবে দেশের ৪৩টি অঞ্চলের মধ্যে ১৮টি অঞ্চলের ওপর দিয়ে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

ওদিকে আবহাওয়াবিদরা বলছেন, জানুয়ারির শুরুতেই একটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে, যেখানে তাপমাত্রা নামতে পারে ৬ থেকে ৪ ডিগ্রিতে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকতা তোফাজ্জল হোসেন বলেন, শীতের তীব্রতা জানুয়ারির দিকে আরো বাড়তে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রিতেও নামতে পারে। হতে পারে আরেকটা শৈত্যপ্রবাহ।

এদিকে, ২ থেকে ৩ জানুয়ারির মধ্যে আবারও হালকা বৃষ্টি হতে পারে। ফলে তাপমাত্রা কমে ফের শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

রবিবার আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘তাপমাত্রা আবার বেড়ে যাবে। তবে ২ থেকে ৩ জানুয়ারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও হালকা হতে পারে। তখন আবার তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে। আবার শৈত্যপ্রবাহ বইতে পারে।’

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, রবিবার দেশের ৪৩টি অঞ্চলের মধ্যে ১৮টি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে ৫টি অঞ্চলে মাঝারি ধরনের (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) এবং ১৩টি অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি) বয়ে যাচ্ছে। এ শৈত্যপ্রবাহ আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে।

মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলগুলোর মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি, দিনাজপুরে ৬ দশমিক ৯ ডিগ্রি, শ্রীমঙ্গলে ৭ দশমিক ৯ ডিগ্রি, ডিমলায় ৭ দশমিক ২ ডিগ্রি ও রাজারহাটে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।

মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলগুলোর মধ্যে রাজশাহীতে ৯ দশমিক ৫ ডিগ্রি, ঈশ্বরদীতে ৮ দশমিক ৩ ডিগ্রি, বগুড়ায় ১০ ডিগ্রি, বদলগাছীতে ৮ দশমিক ৩ ডিগ্রি, তাড়াশে ১০ ডিগ্রি, রংপুরে ৯ দশমিক ৪ ডিগ্রি, সৈয়দপুরে ৮ দশমিক ২ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৩ ডিগ্রি, কুমারখালীতে ১০ ডিগ্রি, টাঙ্গাইলে ৯ দশমিক ৫ ডিগ্রি, ময়মনসিংহে ৯ দশমিক ৮ ডিগ্রি এবং নেত্রকোনায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।

এছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বোচ্চ ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ইন্টারনাল মেডিসিন ইন্সটিটিউট স্থাপনে পরিকল্পনামন্ত্রীকে ধারণাপত্র প্রদান

0

দেশে হৃদরোগ, কিডনি, ইএনটি, বাতজ্বর, বার্ণ, চক্ষু, অর্থোপেডিক্সসহ বিভিন্ন রোগের বিশেষায়িত হাসপাতাল বা ইন্সটিটিউট থাকলেও ইন্টারনাল মেডিসিন বিষয়ক কোন বিশেষায়িত প্রতিষ্ঠান নেই। অথচ গড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ নানা ধরণের রোগে আক্রান্ত হচ্ছে। এসব রোগাক্রান্ত মানুষকে যাতে একই ছাতার নিচে সব ধরণের রোগের চিকিৎসা প্রদান করা যায়, এজন্য দেশে দরকার একটি বিশেষায়িত ইন্টারন্যাল মেডিসিন ইন্সটিটিউট। এটি প্রতিষ্ঠা করা সম্ভব হলে রোগীদের চিকিৎসা নিয়ে বিভিন্ন স্থানে ছোটাছুটি করাতে হবে না। তারা একই হাসপাতালে সব ধরণের চিকিৎসার সুযোগ পাবেন।

রবিবার ইন্টারনাল মেডিসিন ইন্সটিটিউট স্থাপনের প্রয়োজনীয়তার ওপর এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে এ সংক্রান্ত ধারণাপত্র পেশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সাবেক স্বরাষ্ট সচিব সি কিউ কে মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ।

‘ওয়ান স্টপ সার্ভিস অব পেশেন্ট অব মাল্টি অর্গান ডিজিজেস’ শীর্ষক ধারণাপত্র পেশ করেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সাবেক সহ-সভাপতি ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মো. ফয়জুল ইসলাম চৌধুরী। এতে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, দেশে ইন্টারনাল মেডিসিন ইন্সটিটিউট স্থাপন একটি চমৎকার ধারণা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ধরণের উদ্যোগ গ্রহণে বেশ আগ্রহী। তিনি বলেন, পুরো বিষয়টির প্রজেক্ট প্রফাইল পেলে তিনি এ বিষয়ে ভূমিকা রাখতে চেষ্টা করবেন।

ডিগ্রি পাস কোর্সের ৫ জানুয়ারির পরীক্ষা স্থগিত

0

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য ২০১৯ সালের ১ম বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের আগামী ৫ ডিসেম্বরের রাষ্ট্রবিজ্ঞান (বিষয় কোড-১১১৯০৩) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। ওই তারিখের অন্যান্য সকল পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষা আগামী ১৪ জানুয়ারি দুপুর একটায় অনুষ্ঠিত হবে।

আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

উত্তর-দক্ষিণ মিলে একটি সুন্দর ঢাকা উপহার দেব

0

সকলের সহযোগিতায় ঢাকা উত্তর সিটিকে আধুনিক নগরীতে পরিণত করতে চান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মেয়র পদে তার নাম ঘোষণা করার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পুনরায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তরে গত উপনির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করে। আবারও আমাকে দল মনোনয়ন দিয়েছে। গত ৯ মাসে যে চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, আপনারা সবাই তা জানেন। দায়িত্ব পাওয়ার পরে একটি দিনও সময় নষ্ট করিনি। আগামী নির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সবার সহযোগিতা চাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়েছেন। এ জন্য আমার ও ঢাকা উত্তর সিটির জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় অত্যন্ত খুশি হয়েছেন উল্লেখ করে আতিকুল বলেন, এটি আমাদের জন্য বড় অর্জন, বড় পাওয়া। আমরা এক সঙ্গে কাজ করব। উত্তর ও দক্ষিণ মিলে একটি সুন্দর ঢাকা শহর উপহার দিতে পারব।

সেনাবাহিনীকে যুগোপযোগী করতে চাই : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে আমরা সেনাবাহিনীকে আধুনিকায়নের বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করি। নতুন নতুন ডিভিশন গঠন করি। আমরা সবসময় সেনাবাহিনীকে যুগোপযোগী দেখতে চাই, আন্তর্জাতিক মানসম্পন্ন করতে চাই।

আজ রবিবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত রাষ্ট্রপতির কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, একটি স্বাধীন-সার্বভৌম দেশে সামরিক বাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম এবং অনস্বীকার্য। এ কারণেই একটি প্রশিক্ষিত, শক্তিশালী ও দক্ষ সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যে ১৯৭৪ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ মিলিটারি একাডেমির শুভ উদ্বোধন করেন, যা ছিল বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ।

তিনি বলেন, আমরা সেনাবাহিনীতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছি। এখন প্রযুক্তির যুগ। আমরা প্রযুক্তির শিক্ষাকে গুরুত্ব দিয়েছি। আমাদের সেনাবাহিনী থাকবে সবসময় যুগোপযোগী ও আধুনিক।

প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। বিভিন্ন দেশ, সবাই তাদের প্রশংসা করে। তোমাদের এই সুনাম আরো এগিয়ে নিতে হবে। বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ শান্তি আর সমৃদ্ধির প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে জানবে-এটিই আমার প্রত্যাশা।

অনুষ্ঠানে মাধ্যমে ২৩৪ জন বাংলাদেশি, ২৯ জন সৌদি, ১ জন ফিলিস্তিনি, ১ জন শ্রীলংকানসহ মোট ২৬৫ জন ক্যাডেট কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের মধ্যে ৭৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ২০৭ জন পুরুষ, ২৭ জন মহিলা ক্যাডেট রয়েছেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং চট্টগ্রামের সংসদ সদস্য, সেনাবাহিনী ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ছিলেন।

লাইফ সাপোর্টে সাবেক সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পি

0

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পির অবস্থা সঙ্কটাপন্ন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাপ্পির স্বামী শেখ রফিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি হয়েছিলেন সাবেক সাংসদ বাপ্পি। অবস্থার অবনতি হলে রবিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এদিকে বাপ্পির জন্য দোয়া চেয়ে শেখ রফিক এক ফেইসবুক পোস্টে লিখেছেন, সাবেক এমপি অ্যাডভোকেট বাপ্পি জীবন মৃতুর সন্ধিক্ষণে। বঙ্গবন্ধুর আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।

ফজিলাতুন্নেসা বাপ্পি নবম ও দশম সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।

সাঈদকে নিয়ে আধুনিক ঢাকা গড়ব : ব্যারিস্টার তাপস

0

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকনকে সাথে নিয়ে দক্ষিণ সিটির জনগণের উন্নয়ন ও কল্যাণে কাজ করবো। রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটিকে নতুন করে ঢাকাকে গড়ে তুলবো।

আজ রবিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে মেয়রের নাম ঘোষণা হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে চান। দক্ষিণ এশিয়ার মধ্যে সেই উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী বির্নিমাণ করা অত্যন্ত আবশ্যক। নাগরিকদের চাহিদা অনুযায়ী সুবিধা বাড়ানোর লক্ষ্যে তিনি সিটি করপোরেশনকে দুইভাগে বিভক্ত করেছেন। জনসংখ্যা অনেক বেড়েছে গেছে, নাগরিকরা তাদের সুযোগ-সুবিধা চাহিদা অনুযায়ী পাচ্ছে না। ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মানুষ এখনও অবহেলিত। তাদের মৌলিক সুবিধাগুলো তারা এখনও পাচ্ছে না। জনগণ যদি নির্বাচিত করে তাহলে আমি এলাকাবাসীকে সাথে নিয়ে জনগণের কল্যাণে কাজগুলো করতে পারবো।

ব্যারিস্টার তাপস বলেন, সরকারের ২০৪১ উন্নয়ন মহাপরিকল্পনাকে সামনে রেখে রাজধানীবাসীর কল্যাণে একটা মহাপরিকল্পনা করতে চাই যাতে টেকসই নগর উন্নয়নের মাধ্যমে জনগণের চাহিদা পূরণ হয়।