Home Blog Page 3256

যে কারণে মনোনয়ন পেলেন না সাঈদ খোকন

0

ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকনকে সরিয়ে নতুন মেয়র প্রার্থী হিসেবে ফজলে নুর তাপসের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। তাপসের মনোনয়ন সংগ্রহের একদিন পরই বৃহস্পতিবার ধানমণ্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফরম তুলেন সাঈদ খোকন। এ সময় আবেগাপ্লুত হয়ে বলেন, আজকে রাজনীতিতে আমার জন্য একটু কঠিন সময় যাচ্ছে। এ কঠিন সময়ে প্রিয় দেশবাসী, ঢাকাবাসী আমার জন্য দোয়া করবেন।

গত সাড়ে চার বছরে ঢাকা শহরের ইতিবাচক পরিবর্তনের দাবি করে সাঈদ খোকন বলেন, আমি অনেক কাজ করেছি। কিছু কাজ এখনও বাকি আছে। আমি যেন বাকি কাজগুলো শেষ করতে যেতে পারি। আজকে ঢাকাবাসীর কাছে দোয়া চাই এবং বলতে চাই- আমি কখনও কর্তব্যে অবহেলা করিনি।

আগেই ধারণা করা হচ্ছিল এবার দক্ষিণ সিটিতে নতুন মুখ দেবে আওয়ামী লীগ। আর তাপস যেহেতু মনোনয়ন তুলেছেন হিসাবের পাল্লাটা তার দিকেই ভারি থাকতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সাঈদ খোকনের হাতে নৌকার বৈঠা দেওয়া হয়নি।

তবে কারণ হিসেবে অনেকেই মনে করছেন, ঢাকাবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতা, প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারা, নাগরিক সুযোগ-সুবিধা উন্নয়ন না করা এবং বিশেষত কয়েক মাস আগে মহামারি ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অপ্রত্যাশিত কিছু বক্তব্য তাকে মনোনয়ন বোর্ডের নজর থেকে কিছু দূরে ঠেলে দিয়েছে।

তবে সাঈদ খোকন নিজে বরাবরই দাবি করেছেন, মশা নিয়ে রাজনীতি কাম্য নয়। সাড়ে তিন লাখ আক্রান্তের যে তথ্য এসেছে সেটি কাল্পনিক। এটা সম্পূর্ণভাবে কাল্পনিক, বিভ্রান্তিমূলক। ছেলে ধরা আর সাড়ে তিন লাখ ডেঙ্গু আক্রান্তের তথ্য একই সূত্রে গাঁথা। তার এই বক্তব্যে তাৎক্ষণিকভাবে ঢাকাসহ সারাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত সাঈদ খোকন। তার বাবা মোহাম্মদ হানিফ ছিলেন অবিভক্ত ঢাকা সিটির প্রথম নির্বাচিত মেয়র। রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে গত ২৫ জুলাই এক অনুষ্ঠানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাকে ‘গুজব’ বলে মন্তব্য করেন মেয়র খোকন।

মেয়র পদে দায়িত্ব পালন করতে গিয়ে শুরু থেকেই নানা বিতর্কিত ঘটনার জন্ম দেন তিনি। ২০১৭ সালের ১৬ নভেম্বর আজিমপুরের পার্ল হারবাপল কমিউনিটি সেন্টার সংলগ্ন আওয়ামী লীগের কর্মী সমাবেশের পাশে পাল্টা কর্মসূচি দেন সাঈদ খোকন। এমনকি আওয়ামী লীগের ওই সমাবেশের সামনে ট্রাকে করে সিটি করপোরেশনের ময়লা ফেলার ঘটনায় তাকেই দোষারোপ করা হয়। ওইসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও মেয়র খোকনের মধ্যে দ্বন্দ্ব দলীয়ভাবে ব্যাপক সমালোচিত হন।

‘ভালো দিক নিয়ে চিন্তা করলেই শুদ্ধাচার প্রতিষ্ঠা পাবে’

0

ভালো দিক নিয়ে চিন্তা করলেই সমাজে শুদ্ধাচার প্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবানের একটি রিসোর্টে ইউজিসি আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তিবিদ ড. সাজ্জাদ হোসেন এসব কথা বলেন।

এসময় অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন আরো বলেন, সমাজে ভালো-মন্দ বিরাজ করে। তবে মন্দের সংখ্যা খুবই নগণ্য। যা কিছু ভালো আমাদের তা নিয়েই আলোচনা করতে হবে। ভালো নিয়ে আলোচনা করলে সমাজে শুদ্ধাচার প্রতিষ্ঠা পাবে। তাতে আমাদের সমাজ আরো সুন্দরভাবে এগিয়ে যাবে।

দেশের বিশ্ববিদ্যালয়সমূহের কর্মকাণ্ড স্বচ্ছ ও গতিশীল করা এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে শুদ্ধ আচরণ সৃষ্টি এবং তা বাস্তবায়নের জন্য জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আহ্বান জানিয়ে ইউজিসি সদস্য ড. সাজ্জাদ হোসেন বলেন, আমরা একটা কনক্লুসিভ গবেষণা পরিকল্পনা করছি। এতে আপনাদের (উপাচার্য) সহযোগিতা দরকার। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গবেষণা, প্যাটেন্ট এবং ইনোভেশনকে একটা ফ্রেমওয়ার্কে আনা সম্ভব হবে। আর এটা করতে পারলে মানসম্পন্ন গবেষণা হবে। যার ফলশ্রুতিতে মানুষের নানা কল্যাণ সাধিত হবে। আমাদের তরুণদের উদ্ভাবন বিশ্ব দেখবে। উন্নত দেশের কাতারে পৌঁছাবে বাংলাদেশ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, তথ্যপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আখতার হোসেন, অধ্যাপক ড. দিল আফরোজ বেগম, ড. মুহম্মদ আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. এম শাহ নওয়াজ আলি।

উত্তরে জাপার প্রার্থী কামরুল, দক্ষিণে মিলন

0

ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। এতে ঢাকা উত্তরে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম এবং ঢাকা দক্ষিণে হাজি সাইফুদ্দিন আহমেদ মিলনকে মেয়র পদে মনোনীত করেছে দলটি।

আজ রবিবার চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সভা জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, ঢাকা উত্তরে ব্রিগেডিয়ার জেনারেল (অব) কামরুল ইসলাম এবং দক্ষিণে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে অংশ নেবেন। তিনি দলীয় নেতাকর্মীদের তাদের পক্ষে কাজ করার আহ্বান জানান।

মনোনয়ন পেয়ে এমপি থেকে পদত্যাগ তাপসের

0

জাতীয় সংসদ সদস্যপদ থেকে পদত্যাগের জন্য পদত্যাগপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) শেখ ফজলে নূর তাপস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে প্রার্থী হওয়ার পর বাধ্যবাধকতার কারণে তিনি এই পদত্যাগপত্র জমা দেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মিডিয়া সমন্বয়ক তারেক শিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার তাপস ঢাকা-১০ আসনের সাংসদ হিসেবে গত তিন সংসদে প্রতিনিধিত্ব করেছেন। তার বড় ভাই শেখ ফজলে শামস গত ২৩ নভেম্বর যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ঢাকার দুই সিটিতে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা

0

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এতে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে অংশ নেওয়ার জন্য ডিএনসিসিতে ৫৪ জনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। একইসঙ্গে ডিএসসিসিতে দেওয়া হয়েছে ৭৫ জনকে।

আজ রবিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের জন্য মেয়র প্রার্থী হিসেবে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ফের আতিকুল ইসলামের নাম ঘোষণা করে আওয়ামী লীগ।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা নিয়ে এগোতে চান তাপস

0

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোতে চান। এ সময় তিনি সাঈদ খোকনকে সঙ্গে নিয়ে দক্ষিণ সিটির উন্নয়নে কাজ করার কথাও বলেন।

আজ রবিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে দুই সিটির মেয়র প্রার্থীর নাম ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তাপস।

তাপস বলেন, ‘আমি চাইবো ৩০ বছরের দীর্ঘমেয়াদি একটা মহাপরিকল্পনা করতে। আর সেটা হবে ২০৪১ সালকে সামনে রেখে।’

এ সময় তিনি আরো বলেন, ‘মেয়র সাঈদ খোকনকে সঙ্গে নিয়ে দক্ষিণ সিটির উন্নয়নে কাজ করবো। উত্তর ও দক্ষিণ মিলে আমরা নতুন ঢাকা গড়বো।’

ঢাকা দক্ষিণ কর্পোরেশনের মানুষ এখনও অবহেলিত জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে চান। দক্ষিণ এশিয়ার মধ্যে সেই উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী বির্নিমাণে কাজ করা অত্যন্ত আবশ্যক। সেই বিবেচনা করেই তিনি সিটি কর্পোরেশনকে দুই ভাগে বিভক্ত করলেন। যেহেতু জনসংখ্যা অনেক বেড়ে গেছে, নাগরিক সুবিধাগুলো এখনও পাচ্ছে না, তাহলে দুইভাগে বিভক্ত করলে হয়তবা সুযোগ-সুবিধাগুলো আরও নিশ্চিত করা হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখছি যে দক্ষিণ কর্পোরেশনের মানুষ কিন্তু এখনও অবহেলিত। তারা তাদের মৌলিক সুবিধাগুলো এখনও পাচ্ছে না। এই বিষয়গুলো আমাকে হতাশ করেছে এবং পীড়া দিয়েছে। সেই চিন্তা-চেতনা থেকেই আমি ভাবলাম যে আরেকটু বৃহত্তর পরিসরে দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে আমাকে মনোনয়ন করে এবং জনগণ যদি নির্বাচিত করে তাহলে আমি এ কাজগুলো করতে পারবো।’

বিএমএতে প্যারেড পরিদর্শনে প্রধানমন্ত্রী

0

চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) বাংলাদেশ সেনাবাহিনীর ৭৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের প্রশিক্ষণ সমাপ্তি ও অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার সকাল ১১টার দিকে কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সাড়ে ১২টার দিকে তিনি প্যারেড পরিদর্শন শুরু করেন। পরে তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

এই অনুষ্ঠানের মাধ্যমে ২৩৪ জন বাংলাদেশী, ২৯ জন সৌদি, ১ জন ফিলিস্তিনি, ১ জন শ্রীলংকানসহ মোট ২৬৫ জন ক্যাডেট কমিশন লাভ করবেন।

বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের মধ্যে ৭৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ২০৭ জন পুরুষ, ২৭ জন মহিলা ক্যাডেট রয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি কুচকাওয়াজে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান, আঞ্চলিক অধিনায়কসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, মন্ত্রী-সংসদ সদস্য, কূটনীতিক ও শিক্ষা সমাপনী ব্যাচের কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের অভিভাবকরা উপস্থিত রয়েছেন।

মেয়রপ্রার্থী হলেন তাপস ও আতিকুল, বাদ পড়েছেন সাঈদ খোকন

0

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। এতে মনোনয়ন পেয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, বাদ পড়েছেন বর্তমান মেয়র সাঈদ খোকন। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম।

আজ রবিবার সকালে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করা হয়। একই সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পান আতিকুল ইসলাম।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক হয়। সে সময় চূড়ান্ত প্রার্থীদের নাম জানানো হয়নি। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, রোববার সকাল ১১টায় ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে মেয়র ও কাউন্সিলরদের নাম ঘোষণা করা হবে। সে অনুযায়ী আজ সকালে এ ঘোষণা করা হলো।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দেন- শেখ ফজলে নূর তাপস, সাঈদ খোকন, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগ নেতা মো. নাজমুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব অধ্যাপক এমএ রশিদ, আশরাফ হোসেন সিদ্দিকী ও হাজী আবুল হাসনাত। এর মধ্যে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করা হয়েছে।

রোদ উঠেছে আজ, শীতজনিত রোগে হাসপাতালে ভিড়

0

কুয়াশা কেটে রোদের দেখা মিলেছে। আজ রবিবার বেশ সকাল থেকেই রোদ্রজ্জ্বল দিনের শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ গতকালই কালের কণ্ঠকে বলেছিলেন, রবিবার রোদের কারণে ঠাণ্ডা কিছুটা কম অনুভূত হতে পারে। তবে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা তেমন একটা নেই। গতকাল দুপুরের দিকে কুয়াশার চাদর ভেদ করে উঁকি দেয় মিষ্টি রোদ। যদিও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

এদিকে, মাঝে এক দিন তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও গতকাল শনিবার সকাল থেকেই তা আবার নিচে নেমে যায়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ রবিবার রাজশাহী, রংপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোনো কোনো এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে।

শীতজনিত রোগের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের ২৯৬টি উপজেলায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে আরো চার হাজার ১৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শীতজনিত রোগে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ৭৮ হাজার ৭৫১ জন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের অনেক এলাকার আকাশই মেঘাচ্ছন্ন কয়েক দিন ধরে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। শুক্রবার দুপুর পর্যন্ত কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতও হয়েছে। ওই দিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অবশ্য গতকাল সেখানে তাপমাত্রা নেমে যায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। তবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ২ দিনাজপুরে।

আমাদের দিনাজপুর প্রতিনিধি জানান, গতকাল তাপমাত্রা কম থাকলেও দেখা মিলেছে সূর্যের, ছিল না তেমন কুয়াশা। দিনে সূর্যের তাপ থাকলেও সন্ধ্যা নামতেই অনুভূত হতে থাকে অসহনীয় ঠাণ্ডা। এতে জনজীবনে দুর্ভোগ নেমে আসে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের পর্যবেক্ষক তোফাজ্জল হোসেন জানান, গতকাল ভোরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে সকালে সূর্য উঠায় এবং কিছুটা প্রখরতা থাকায় সাড়ে ৯টায় তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন তাপমাত্রা কিছুটা উঠানামা করবে বলেও জানান তিনি।

পঞ্চগড় প্রতিনিধি জানান, শীতের তীব্রতা বেড়েছে। গতকাল সকাল ১১টার দিকে সূর্যের দেখা মেলে। কয়েক ঘণ্টা সূর্যের তাপ ছিল। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে জনমনে। তবে বিকেল গড়াতেই আবার শীতের তীব্রতা বাড়তে থাকে। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গতকাল দুপুরের পর সূর্যের মুখ দেখা গেলেও দিনভর ছিল হিমেল হাওয়া। অব্যাহত ঘন কুয়াশার কারণে কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে সরিষা ও বোরো ধানের চারা। ব্রহ্মপুত্র-যমুনাসহ অন্য নদ-নদীতে নৌ চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে চরাঞ্চলের মানুষ বিপাকে পড়েছে। শীতবস্ত্রের দাম বেড়ে যাওয়ায় ছিন্নমূল মানুষ গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে। হাসপাতালগুলোতে ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া, হাঁপানি রোগীর সংখ্যা বাড়ছে।

২৪ ঘণ্টায় হাসপাতালে ৪,১৯৬ জন : গত ২৪ ঘণ্টায় দেশের ২৯৬টি উপজেলায় শ্বাসতন্ত্রের সমস্যা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৮ জন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসে এক হাজার ৬৩৯ জন। শীতজনিত অন্যান্য রোগে ভর্তি হয়েছে এক হাজার ৮৮৯ জন।

শীতজনিত রোগ থেকে রক্ষায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, ঠাণ্ডা এড়িয়ে চলা, গরম কাপড়চোপড় ব্যবহার, গরম খাবার ও গরম পানি ব্যবহার করা, প্রয়োজনমতো চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেয়াল টপকানোর অভিযোগে যুবক রিমান্ডে

0

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংরক্ষিত এলাকায় দেয়াল টপকে প্রবেশ করায় এক যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শুক্রবার দুইদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক যুবকের নাম শেখ রাসেল (২০) বলে জানা গেছে। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার মঙ্গলসিদ্ধ গ্রামে। বাবার নাম আব্দুল লতিফ। তিনি নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন বলে দাবি করেছেন।

মামলার এজাহারে বলা হয়, শেখ রাসেল সেদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেয়াল থেকে ভেতরে পড়ে আহত হন। সেখান থেকে রাসেলকে এসপিবিএনের সহায়তায় এসএসএফ (অপারেশন) অফিসে নিয়ে যাওয়া হয়। পরে মামলার বাদী পুলিশের এএসআই মিজানুর রহমান আসামি রাসেলকে চিকিৎসা দেওয়ার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাসেল কিছুটা অসংলগ্ন কথাবার্তা বলছেন জানিয়ে তদন্তকারী কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, বারবার তিনি বলছেন, ওখানে দেখতে গিয়েছিলেন। আবার কখনও বলছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য ওখানে গিয়েছিলেন।

বিষয়টি জানার জন্য তার এলাকায়ও খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।