Home Blog Page 3257

শাহজালালে ৬৪ কেজি সোনা উদ্ধার

0

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় প্রায় পৌনে দুই মণ সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। গতকাল শনিবার রাতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত এসব সোনার ওজন প্রায় ৬৪ কেজি। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালানো হয়।

এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬৪০টি সোনার বার পাওয়া যায়। তিনি আরো জানান, এসব সোনা কে বা কারা এনেছে এবং কোথায় যাওয়ার কথা ছিল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা আজ

0

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হবে আজ।

গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত সাংবাদিকদের জানান, বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের মেয়ের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

ওবায়দুল কাদের বলেন, প্রার্থীদের ব্যাপারে বিচার-বিশ্লেষণ করা হচ্ছে। পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছেও কিছু তথ্য আছে। তিনিও বিচার-বিশ্লেষণ করবেন। তাই আগামীকাল মেয়র এবং দল সমর্থিত কাউন্সিলদের নাম ঘোষণা করা হবে।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।

সিটি নির্বাচন সুষ্ঠু হবে, নিশ্চিন্ত থাকুন : বিএনপিকে কৃষিমন্ত্রী

0

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ সব সময় গণতন্ত্রে বিশ্বাস করে। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের কুমুদিনী সরকারি মহিলা কলেজের ৭৫ বছর পূর্তী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন।

ড. রাজ্জাক বলেন, বিএনপি নির্বাচনে আসবে এটা ভালো কথা। বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করুক তা সবাই চায়। কিন্তু নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ হয় সেক্ষেত্রে বিএনপিরও দায়িত্ব রয়েছে। আগামী সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিচ্ছি সরকারের পক্ষ থেকে।

কৃষিমন্ত্রী আরো বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন। দুর্নীতির কারণেই আদালতে দোষী প্রমাণিত হয়েই কারাভোগ করছেন।

তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। সেই মহাসড়ককে বেগবান ও ত্বরান্বিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের একটি অর্থনৈতিক জোন তৈরি হবে। সেই অর্থনৈতিক জোন দেশের অন্যতম জোন হিসেবে পরিচিত হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনি এমপি, সংরক্ষিত আসনের এমপি মমতা হেনা লাভলী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান, কলেজের প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক নিগার আফতাব প্রমুখ বক্তব্য দেন।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কুমুদিনী কলেজের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৭৫ পাউন্ড কেক কাটেন অতিথিবৃন্দ। এ সময় অনুষ্ঠানস্থল সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

কলেজছাত্রীকে অপহরণকালে গ্রেপ্তার ৩

0

পিরোজপুরের নাজিরপুর এলাকায় এক কলেজছাত্রীকে প্রাইভেটকারে তুলে অপহরণের চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জনতা আটক করেছে তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি। শনিবার বেলা তিনটার দিকে শ্রীরামকাঠী ইউনিয়নের বকুলতলায় এ অপহরণচেষ্টা হয়।

স্থানীয় সূত্র জানায়,সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের চেষ্টা হয় শনিবার দুপুরে। ছাত্রী মায়ের সাথে তখন বাগেরহাট জেলার মোড়লগঞ্জের মামা বাড়ি থেকে ফিরছিলেন। গ্রামের বাড়ির দিকে যাওয়ার সময় শ্রীরামকাঠীর বকুলতলায় কয়েকজন তাদের পথরোধ করেন। এরপর ছাত্রীর মুখ চেপে ধরে তুলে নেওয়া হয় একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-১৩-৬৯৯৮ )। নাজিরপুর সদরের দিকে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে অপহরণকারীরা। পরে তাদের নাজিরপুর থানা পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

আটক যুবকরা হলেন- শ্রীরামকাঠী গ্রামের খলিল শেখের ছেলে মো. এখলাছ হোসেন শেখ (২৮), ভীমকাঠী গ্রামের বিমল মন্ডলের ছেলে সিধু মন্ডল (১৮) ও পিরোজপুর সদর উপজেলার উত্তর শিকারপুর এলাকার ফারুক হাওলাদারের ছেলে মো. নুরুজ্জামান হাওলাদার (৩৭)।

ছাত্রীর পিতা জানান, স্বরুপকাঠী উপজেলার ভরতকাঠী গ্রাম থেকে ছাত্রী নিয়মিত কলেজে যাতায়াত করতেন। এ সময় শ্রীরামকাঠী গ্রামের এখলাছ শেখ তাকে প্রেমের প্রস্তাব দেয়াসহ উত্যক্ত করে আসছিলেন। প্রেমে সম্মতি না পেয়ে ছাত্রীকে অপহরণের হুমকি দেওয়া হয়।

উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. ফারুক হাওলাদার বলেন,’কলেজছাত্রীকে অপহরণ করে একটি প্রাইভেট কারে তুলে নিলে পাশে থাকা তার মা চিৎকার করেন। তখন আমরা কয়েকজন এগিয়ে গিয়ে ঘটনা শুনি। এরপর কালিবাড়ি এলাকায় অবস্থান করা লোকজনদের ফোন করে প্রাইভেটকারটি আটক করতে বলি।’

উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান তুহিন জানান, স্থানীয়দের সহায়তায় প্রাইভেটকার আটক করা হলে ছাত্রীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ সময় গাড়ীতে থাকা এখলাছ শেখ,সিধু মন্ডল ও নুরুজ্জামানকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়।

নাজিরপুর থানার ওসি মুনিরুল ইসলাম মুনির জানান, কলেজছাত্রীর বাবা একটি অপহরণ মামলা দায়ের করেছেন। তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত কিনা তা যাচাই করা হচ্ছে।

‘বিএনপি নেতারা বোরকা পরে আদালতে জামিন নিতে যান’

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ঐক্যফ্রন্ট গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচিতরা শপথ নিয়েছে, এমনকি মহিলা এমপি কোটাও তারা পূর্ণ করেছে। এমপি হিসেবে সংসদ থেকে সব সুযোগ-সুবিধা নিয়ে আবার সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা তাদের নিজেদের সঙ্গেই প্রতারণার শামিল। ঐক্যফ্রন্টের মধ্যেই ঐক্য নেই এবং তারা তাদের নিভু নিভু প্রদীপ জ্বালিয়ে রাখতেই সমাবেশের ডাক দিয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আাওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ৪র্থ ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির তুমুল আন্দোলন আমরা দেখেছি। তাদের যত সমাবেশ, নিজেদের মধ্যে মারামারিও তত। নেতাদের ওপর কর্মীদের আস্থা নেই। যে নেতারা বোরকা পরে আদালতে জামিন নিতে যান, তাদের ওপর কর্মীদের আস্থা না থাকাই স্বাভাবিক। তাদের আন্দোলনের ডাক শুনে মনে হয় এর জন্যই বলে খালি কলসি বাজে বেশি।

তিনি বলেন, দুর্নীতির দায়ে খালেদা জিয়াকে সাজা দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্ত করতে বিএনপির আন্দোলনের হুমকি আইন ও আদালত অবমাননার শামিল।

ড. হাছান বলেন, খাদ্যঘাটতির দেশ থেকে খাদ্যরপ্তানির দেশ, দুর্যোগে সাহায্যগ্রহীতা থেকে সাহায্য প্রদানকারী, গত এক দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিশ্বের সর্বোচ্চ দেশে রূপান্তরিত হওয়া যারা সহ্য করতে পারে না, তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, মোজাফফর হোসেন পল্টু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উপদেষ্টা সৈয়দা রোকেয়া বেগম প্রমুখ।

নুরের ওপর হামলা : মুক্তিযুদ্ধ মঞ্চের তিন নেতা কারাগারে

0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা হলেন, মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য ও মেহেদি হাসান শান্ত।

আজ শনিবার তিন দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবী তাদের জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৪ ডিসেম্বর শাহবাগ থানায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম মাইনুল ইসলাম তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ভিপি নুরুল হক নুরসহ অন্য ছাত্রদের ওপর হামলার ঘটনায় গত ২৪ ডিসেম্বর নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ রইচ হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

‘পশ্চিমবঙ্গে জিততে হিন্দু-মুসলিম বিভাজনের খেলায় বিজেপি’

0

২০২১ সালে পশ্চিমবঙ্গ এবং আসামে বিধানসভা নির্বাচন। এই দুই রাজ্যে ক্ষমতা দখলের জন্য ভারতে হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভাজনের খেলায় নেমেছে বিজেপি। শনিবার কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে এক সভায় এ অভিযোগ করেন কংগ্রেস নেতা তথা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম।

ভারতে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির জন্যই নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করা হচ্ছে বলে দাবি করেন পি চিদম্বরম। এর রেশ ধরেই বিজেপিকে তীব্র আক্রমণ করে চিদম্বরম বলেন, ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টির বিজেপির মনোবাঞ্ছা কোনো দিনই পূরণ হবে না।

মোদি সরকার আগুন নিয়ে খেলছে। একইসঙ্গে ভারতের যুব সমাজের ভবিষ্যৎকে অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ তিরুবনন্তপুরমে রাজভবনের বাইরে ‘মহা জনসভা’র আয়োজন করে প্রদেশ কংগ্রেস।

ওই সভার প্রধান বক্তা চিদম্বরমের আক্রমণ থেকে রেহাই পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এনআরসি নিয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পরস্পর বিরোধী মন্তব্য করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন বলেও অভিযোগ করেনে তিনি।

ভারতে এনআরসি চালু করা যে বিজেপির অন্যতম লক্ষ্য, সেটাও তথ্য-সহ দাবি করেছেন চিদম্বরম। সে দেশে এনআরসি চালু হলে কী হতে পারে, আসামের সাম্প্রতিক নজির তুলে ধরে তা ব্যখ্যা করার চেষ্টা করেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।

পি চিদম্বরম বলেন, আসামে এনআরসির ফলে ১,৬০০ কোটি টাকা পানিতে পড়েছে। তালিকা থেকে বাদ পড়ে গেছে রাজ্যের ১৯ লাখ বাসিন্দার নাম। ভারতে এনআরসি চালু হলে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়বেন।

আড়াই কিমি হেঁটে আটক সমাজকর্মীর বাড়ি গেলেন প্রিয়াঙ্কা

0

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী বিক্ষোভে উত্তপ্ত উত্তরপ্রদেশ। এর মধ্যেই রণংদেহী মেজাজে দেখা গেল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে। আজ শনিবার সমস্ত পুলিশের বাধা উপেক্ষা করে প্রায় আড়াই কিলোমিটার পথ পায়ে হেঁটে সাবেক আইপিএস কর্মকর্তা তথা সমাজকর্মী এসআর দারাপুরির সঙ্গে দেখা করলেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়েন প্রিয়াঙ্কা। যোগি আদিত্যনাথের শাসনে উত্তরপ্রদেশে পুলিশের জোর জুলুম চলছে বলে অভিযোগ করেন তিনি।

এর আগে গত ১৯ ডিসেম্বর সিএএ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হিংসাত্মক ঘটনা ঘটেছিল লখনৌতে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সমাজকর্মী দারাপুরিকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বিকেলে ধৃত সমাজকর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কর্মসূচি ছিল প্রিয়াঙ্কার। পুলিশের বাধার জেরে গাড়ি ছেড়ে এক সময় বাইকে করে গন্তব্যেরে পথে রওনা দেন তিনি। তাতেও সমস্যা মেটেনি। একপর্যায়ে হাঁটা শুরু করেন।

যাত্রাপথে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাকে। সেই বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার পর পলিটেকনিক স্কোয়ারের কাছে আবারো তার গতি রোধ করে পুলিশ। আগে যাওয়া যাবে না বলে পুলিশের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়।

কিন্তু তিনি অত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নন, তা বুঝিয়ে দেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক। কী কারণে তাকে পথে আটকান হচ্ছে, উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কাছে জানতে চান। সে সময় পুলিশের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর রীতি মতো উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

পরে গাড়ি থেকে নেমে সোজা হাঁটা দেন প্রাক্তন আইপিএস কর্মকর্তা তথা সমাজকর্মী এসআর দারাপুরির বাড়ির দিকে। শীতের পড়ন্ত বিকেলে লউনৌতে প্রিয়াঙ্কার এই হন্টনে উপস্থিত সবাই চমকে যান। পলিটেকনিক স্কোয়ার থেকে প্রায় আড়াই কিলোমিটার পায়ে হেঁটে শেষ পর্যন্ত দারাপুরির বাড়িতে পৌঁছান প্রিয়াঙ্কা। কথা বলেন তার পরিবারের সদস্যদের সঙ্গে।

পুলিশের এ ধরনের আচরণে তীব্র ক্ষোভ দেখিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, এটা কী ধরনের পুলিশি ব্যবস্থা! রাজ্যজুড়ে পুলিশি জোর জুলুম চালাচ্ছে যোগি সরকার। এমনকি সাধারণ মানুষের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। পুলিশি সন্ত্রাসে চারদিকে চূড়ান্ত আতঙ্কের পরিবেশ।

সিনেমায় অভিনয় করেছিলেন ট্রাম্প, তবে …

0

২৭ বছর আগে একটি চলচ্চিত্র সম্পাদনার সময় ডোনাল্ড ট্রাম্প অভিনীত কয়েক সেকেন্ডের দৃশ্য বাদ দেওয়া হয়। এ ঘটনায় বেজায় চটেছেন ট্রাম্পের সমর্থকরা। সেটাও যে সে সিনেমা নয়। ১৯৯২ সালে ‘হোম অ্যালোন ২’-এর একটি দৃশ্যে অভিনয় করেছিলেন ট্রাম্প।

ট্রাম্প তখন নিউইয়র্কের অন্যতম সফল ব্যবসায়ী। দৃশ্যটিতে দেখা যায়, বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ছোট্ট কেভিন ডনকে জিজ্ঞেস করছে হোটেল লবি কোনদিকে? তার উত্তরে ট্রাম্প লবির পথ দেখিয়ে দিয়েছিলেন।

কানাডার জাতীয় সম্প্রচারক সংস্থা সিবিসি জানিয়েছে, বিজ্ঞাপনের জন্য ট্রাম্পের দৃশ্য ছাড়াও আরো মোট আট মিনিট বাদ দেওয়া হয় ওই চলচ্চিত্র থেকে। কিন্তু ট্রাম্পের সমর্থকরা সে কথা শুনবেন কেন?

তাদের অভিযোগ, এসব বামপন্থী সম্প্রচারকের চক্রান্ত। ‘মজা করে’ টুইট করেছেন ট্রাম্পও। প্রতিবাদে সরব তার ছেলে।

হিজাব-টুপি পরে চার্চে, নাগরিক আইনের প্রতিবাদ খ্রিস্টানদের

0

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ জানাচ্ছেন সে দেশের সর্বস্তরের মানুষ। সেই প্রতিবাদের আঙ্গিকে নতুন এক ধরন দেখাল কেরালার কোঝেনচেরি শহরের একদল তরুণ-তরুণী। সেই ঘটনার ভিডিও পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। তা দেখে ওই তরুণ-তরুণীদের প্রশংসা করছেন নেটিজেনরা।

সেই ভিডিওতে দেখা যায়, ওই তরুণ-তরুণীদের পরনে চিরাচরিত মুসলিম পোশাক। যুবকরা পরে আছেন পাঞ্জাবি। তাদের মাথায় ফেজ টুপি। অন্যদিকে, তরুণীরা পরেছেন হিজাব। তা পরেই গির্জায় গিয়ে তারা অংশ নিয়েছিলেন বড়দিনের প্রার্থনায়। ক্রিসমাস ক্যারলও গাইছিল ওই দল।

ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর থেকেই সেে দেশর মুসলিমদের প্রতি ভ্রাতৃত্ব দেখাতে ও সিএএ-এনআরসির প্রতিবাদ করতেই এ রকম করা হয়েছে বলে জানা গেছে। কেরালার কোঝেচেরি শহরের মার্থোমা চার্চে এটি হয়েছে।

সেই ভিডিও টুইটে শেয়ার করে কংগ্রেস সাংসদ শশী লিখেছেন, পোশাক দেখে বলতে পারবেন ওরা কারা!