Home Blog Page 3261

কালশীর পর এবার কামরাঙ্গীরচরের প্লাস্টিক কারখানায় আগুন

0

রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়া বাঁধের বস্তির আগুন নিয়ন্ত্রণে আসার আগেই কামরাঙ্গীরচরে লোহার ব্রিজ ঢাল এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জানা গেছে, বৃহস্পতিবার দিনগত রাত ১টা ৩০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন সাংবাদিকদের জানান, কালশীর আগুন না নিভতেই কামরাঙ্গীরচরে লোহার ব্রিজের ঢালে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। সেখারে ৬টি ইউনিট কাজ করছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়া বাঁধের বস্তিতে আগুন লাগে। এর প্রায় দুই ঘণ্টা পর রাত ১টা ১৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

পেঁয়াজের কারণে বদলে যাচ্ছে খাবারের তালিকা

0

বিয়ে থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় উৎসবে আমিষ একটু বেশিই লাগে। আর মাংস রান্নার জন্য পেঁয়াজ লাগে একটু বেশি পরিমাণে। তবে মাংস রান্নার অপরিহার্য এই উপাদান পেঁয়াজের বাজার অগ্নিমূল্য হওয়ার কারণে কয়েক ধরনের সমস্যা দেখা যাচ্ছে।

অনেকেই মাংস রান্নার জন্য সঠিক পরিমাণে পেঁয়াজ ব্যবহার করছেন না। আবার পেঁয়াজ সঠিকভাবে দিলে অন্য রকমের খাবারের তালিকা ছেঁটে ফেলছেন। না-হয় মাংসের পরিমাণ কমিয়ে অন্য খাবারগুলো বাড়িয়ে দিচ্ছেন কেউ কেউ। বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে বিয়ের খরচ পর্যন্ত পাল্টে যাচ্ছে। অনেকেই ভালোভাবে অনুষ্ঠান করার জন্য নতুন পেঁয়াজ বাজারে আসার জন্য অপেক্ষা পর্যন্ত করেছেন।

এবার বড়দিনে পরিবারের সবাইকে নিয়ে পিকনিক করতে গিয়ে বিপাকে পড়েছে মানুষজন। মাংসে পেঁয়াজ ব্যবহারের মাত্রা কমাতে হয়েছে দামের কারণে। আবার অনেকে পিকনিকে মাংস রান্নার জন্য পেঁয়াজ কিনলেও অন্য মেনু বাদ দিয়েছেন।

অনেকেই বলছেন, বন্ধুরা মিলে প্রতি বছর বড়দিনে পিকনিক করেন। মাংসের পাশাপাশি চাটনি, দই, মিষ্টি পাঁপড়ও থাকে মেন্যুতে। এ বার পেঁয়াজের দাম শতাধিক টাকা কেজি। রসুনও আকাশছোঁয়া। তাই এবার পিকনিকে শুধুই মাংস-ভাত।

অন্যবারের থেকে এবার পেঁয়াজ কম বিক্রি হয়েছে বলছেন বিক্রেতারাও। কতদিনে কমবে পেঁয়াজের দাম, জানা নেই কারও। সে কারণে পরিমাণেই কম খাচ্ছে মানুষজন।

মোদির সূর্যগ্রহণ দেখার ছবি মিম হয়ে গেল

0

বছরের শেষ সূর্যগ্রহণ দেখা নিয়ে আগ্রহ চরমে ছিল ভারতবাসীর। সেই গ্রহণের সাক্ষী থাকতে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কোঝিকোড়ের মাটি থেকে চোখ রেখেছিলেন আকাশের দিকে। সেই ঘটনার ছবি তিনি বৃহস্পতিবার সকালে পোস্ট করেন টুইটারে।

সেই পোস্টের একটি ছবি ‘মিম’ হয়ে উঠবে বলে মন্তব্য করেছিলেন একজন। সেই টুইটার ব্যবহারকারীর মন্তব্যের জবাব দিয়ে আরেকটি টুইট করেন মোদি। সেখানে তিনি লিখেছেন, মোস্ট ওয়েলকাম…এনজয়।

সূর্যগ্রহণ দেখতে কেরালার কোঝিকোড়ে গিয়েছিলেন মোদি। কিন্তু আকাশ মেঘলা হওয়ায় তিনি যে খুব ভালোভাবে তা দেখতে পাননি, সে কথা নিজেই জানিয়েছেন। বিশেষজ্ঞদের সঙ্গে সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করে নিজের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করার দাবিও সেই টুইটে করেছেন তিনি।

সেই পোস্টের একটি ছবিতে দেখা যায়, গ্রহণ দেখার চশমা হাতে নিয়ে আকাশের দিকে আগ্রহ ভরে তাকিয়ে রয়েছেন মোদি। মূলত সেই ছবিই মিম হচ্ছে। ‘গ্যাপিস্তান রেডিও’ নামের একটি টুইটার হ্যান্ডল সেই ছবিকে মিম করার কথা বলে। নেটিজেনদের এই চেষ্টা নজর এড়ায়নি মোদির। সেই টুইটের জবাব দিয়েছেন তিনি। বলেছেন, সুস্বাগতম … আনন্দ করুন।

মোদির ওই জবাবে মজেছেন তার ভক্তরা। কেউ বলেছেন, মানুষের প্রধানমন্ত্রী। কেউ বলেছেন ‘সেরা প্রধানমন্ত্রী’। তো কেউ মজা করেছেন, আমার মন্তব্যের জবাব কখন পাব। তবে ওই ছবি নিয়ে মিম হওয়া বন্ধ হয়নি। নেটিজেনরা নিজেদের মতো করে সেই ছবি নিয়ে মজায় মেতেছেন।

কেউ মোদির ছবির সঙ্গে যুক্ত করে দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমারের ছবি। আবার রাহুল গান্ধী থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিও জোড়া দিয়েছেন।

ইরান, রাশিয়া ও চীন যৌথ সামরিক মহড়া চালাবে ভারত মহাসাগরে

0

ভারত মহাসাগরে ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনী শিগগিরই যৌথ সামরিক মহড়া চালাবে বলে খবর দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি। ভারত মহাসাগর ও ওমান সাগরে আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে এই নৌমহড়া অনুষ্ঠিত হবে বলে জানান শেকারচি।

জেনারেল শেকারচি গতকাল (বুধবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে আরো বলেন, ভারত মহাসাগরের উত্তর অংশে এবং ওমান সাগরে শুক্রবার (আগামীকাল) থেকে চারদিনব্যাপী এ নৌমহড়া শুরু হবে।

আসন্ন এ মহড়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে ইরানর সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র বলেন, বিশ্ব বাণিজ্যে ওমান সাগর ও ভারত মহাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশ্বের বহু দেশের বাণিজ্যিক জাহাজ এই রুট দিয়ে চলাচল করে। কাজেই এখানকার নিরাপত্তা রক্ষা করার যথেষ্ট গুরুত্ব রয়েছে।

রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের সামরিক অভিজ্ঞতা বিনিময়কে এ মহড়া আয়োজনের আরেকটি লক্ষ্য বলে বর্ণনা করেন জেনারেল শেকারচি। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা ও জলদস্যুদের দমন করা হবে এই মহড়ার তৃতীয় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।

মোদিকে ডিটেনশন ক্যাম্প দেখাতে চান রাহুল গান্ধী

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দেশে ডিটেনশন ক্যাম্প থাকার বিষয়টি অস্বীকার করে বলেছিলেন, ঝুট, ঝুট, ঝুট; অর্থাৎ ‘মিথ্যা মিথ্যা মিথ্যা’। মোদি দাবি করেছিলেন, দেশে একটিও ডিটেনশন সেন্টার নেই; পুরোটাই মিথ্যা। কংগ্রেস এবং শহুরে মাওবাদীরা মিথ্যা ও উদ্দেশ্যমূলকভাবে প্রচার করছে বলে মন্তব্য করেছিলেন মোদি। পাল্টা আক্রমণ করতে বৃহস্পতিবার মোদির সেই ‘ঝুট …’ মন্তব্যকেই হাতিয়ার করলেন রাহুল গান্ধী।

মোদির সেই মন্তব্যের ভিডিওর একটি অংশ এবং একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন শেয়ার করে টুইটারে রাহুল লিখেছেন, মোদিকে তিনি ডিটেনশন ক্যাম্প দেখাতে চান। আসামের গোয়ালপাড়ার মাটিয়াতে যে ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে, ওই প্রতিবেদনটি সেই সম্পর্কিত। তাতে রয়েছে মোদির বক্তব্যের ‘ঝুট, ঝুট, ঝুট’ অংশ। এই দুই বিপরীত ভিডিও মিলিয়ে রাহুল দেখাতে চেয়েছেন মোদি যে বলেছেন ‘ডিটেনশন ক্যাম্প’ নেই, সেটা ঠিক নয়। তিনি আরো দেখাতে চেয়েছেন, ডিটেনশন সেন্টার তৈরি হচ্ছে।

রাহুল লিখেছেন, আরএসএস-এর প্রধানমন্ত্রী ভারতমাতাকে মিথ্যা কথা বলছেন। টুইটারে হ্যাশট্যাগ দিয়েছেন ‘ঝুট, ঝুট, ঝুট’। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, আসলে প্রধানমন্ত্রীর ব্যবহার করা শব্দবন্ধ দিয়েই তাঁকে পাল্টা আক্রমণ করতে চেয়েছেন রাহুল।

মোদি যে পুরোটাই মিথ্যা বলছেন, সেটাই প্রমাণ করতে চেয়েছেন এবং দুই ভিডিও দিয়ে সেটার হাতেগরম প্রমাণও ভারতের মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা, মোদির ওই মন্তব্য ক্রমেই বুমেরাং হয়ে উঠছে।

কাশ্মীর সীমান্তে গোলাগুলি, নিহত ৫

0

কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় তিন জন ভারতীয় সেনা সদস্য এবং দু’জন পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)। তবে ভারতের দাবি, এই ঘটনায় এক ভারতীয় সেনা সদস্য এবং তিন জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

পাকিস্তানের ডিজি আইএসপিআর’র মেজর জেনারেল আসিফ গাফুর জানান, ভারতের সেনা সদস্যরা যুদ্ধবিরতি লঙ্ঘন করেন। এই ঘটনায় তারাই প্রথমে গুলি চালান। পরে পাকিস্তানের সেনা সদস্যরা এর পাল্টা জবাব দেন। এতে ভারতের তিন জন সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি বলেন, এই ঘটনায় পাকিস্তানের দুই জন সেনা সদস্যও নিহত হয়েছেন।

ভারতের দাবি, পাকিস্তানিরা আগে হামলা চালিয়েছে। আর তাদের হামলার কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের পক্ষ থেকেই মর্টার ও মেশিনগান দিয়ে হামলা চালানো হচ্ছে। এহেন পরিস্থিতিতে ফের যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সীমান্তে।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেছেন, বুধবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রামপুর এলাকায় তাদের সেনাদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এতে এক ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। পরে ভারতের সেনা সদস্যরা পাল্টা গুলি ছুড়েন।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত হুঁশিয়ারি দিয়েছিলেন যে পাকিস্তান সীমান্তে পরিস্থিতি খারাপ হতে পারে। সেই আশঙ্কা সত্যি হতে চলেছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, সংবাদ প্রতিদিন।

বাংলাদেশিসহ অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবি তুরস্কে, নিহত ৭

0

তুরস্কের পূর্বাঞ্চলীয় হ্রদ লেক ভানে বাংলাদেশি, পাকিস্তানি ও আফগানি অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে অন্তত সাত জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ জন ঘটনাস্থলে ও দুজন হাসপাতালে মারা যান।

বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে নৌকাটি উল্টে যায়। লেকটি ইরান সীমান্তের কাছে অবস্থিত। অভিবাসন প্রত্যাশীরা ইউরোপ যেতে ইরান হয়ে তুরস্কের পথ ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অভিবাসন প্রত্যাশীরা ইউরোপ যাওয়ার আশায় বিতলিসের আদিলসেভাজ জেলায় যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নৌকাটিতে থাকা আরও ৬৪ জনকে উদ্ধার করে কাছাকাছি হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও জরুরি বিভাগের উদ্ধারকারী ডুবুরিরা হ্রদে তল্লাশি অভিযান চালাচ্ছে।

নৌকাটিতে মোট কতজন অভিবাসন প্রত্যাশী ছিল, তা স্পষ্ট হওয়া যায়নি। নিহতদের পরিচয় জানা যায়নি। তবে এতে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

ফিলিপাইনে টাইফুনের আঘাতে নিহত অন্তত ১৬

0

ফিলিপাইনে বড়দিনের উৎসবের মধ্যে প্রচণ্ড শক্তিতে আঘাত হানা টাইফুন ফ্যানফোনের তাণ্ডবে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে।

গতকাল বুধবার টাইফুনটি ফিলিপাইনের প্রত্যন্ত বেশ কিছু গ্রাম ও কেন্দ্রীয় ফিলিপাইনের পর্যটন এলাকায় আঘাত হানে। এর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। প্রচণ্ড ঝড়ে বহু বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে পড়েছে বিভিন্ন স্থান।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল পর্যন্ত টাইফুনে মোট ক্ষয়ক্ষতির বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

টাইফুন আঘাতের পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১৬ জনের মৃত্যর বিষয়টি জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টসহ বেশ কিছু স্থানীয় গণমাধ্যম।

টাইফুনের আঘাতে দেশটির কালিবো বিমানবন্দরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বোরাকে, কোরোন এবং অন্যান্য জনপ্রিয় পর্যটন এলাকায়ও আঘাত হেনেছে টাইফুন। বেশ কিছু সড়ক ঝড়ে বয়ে আনা আবর্জনার কারণে এখনও বন্ধ রয়েছে। তবে সেগুলো দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ।

আপনারা ভুল নাম বলবেন, প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিকানা দেবেন : অরুন্ধতী রায়

0

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দুর্নীতি দমনে পদে পদে বাধাগ্রস্ত হচ্ছি। তবে আমরা পরাজিত হই নাই। দুর্নীতি একবারে দমন করা দুরহ কাজ। এদেশে দুর্নীতির বিরুদ্ধে আইন রয়েছে। আইন প্রয়োগের সময় আইনের ফাঁক ফোকর গলিয়ে অপরাধীরা পার পেয়ে যায়। শুধু এ সরকারের সময় নয়, দুর্নীতিবাজরা ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলেও বেরিয়ে যেতো, এখনো বেরিয়ে যায়। দুর্নীতির দায় থেকে বেরিয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়, এটা বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের পৌর বিপণি এলাকায় মাঠ পর্যায়ের সাংবাদিকদের সংগঠন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয় ও জগলুল মিলনায়তন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরো বলেন, দুর্নীতি বন্ধ করার জন্য আমরা আইনকানুন সংস্কার করছি। গতি বাড়াচ্ছি। আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, দুর্নীতি কমানো যাচ্ছে বলেই অর্থনীতিতে সাড়ে আট ভাগ প্রবৃদ্ধি অর্জন করা গেছে। এতোসব দুর্নীতির পরও আমাদের মাথাপিছু আয় বেড়েছে। দুর্নীতি দমনে আমাদের প্রচেষ্টা অব্যহত রয়েছে।

পিএসসি পরীক্ষা পদ্ধতি নিয়ে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চান শিশুরা যেন শিশুদের মতো বেড়ে ওঠে। ছোট ছোট শিশুদের পিঠে একগাদা বই, বারবার পরীক্ষা তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে। এ কারণে অভিভাবকরাও সমস্যায় পড়েন। শিশুদের পরীক্ষা পদ্ধতিতে তাদের উপযোগী করে গড়ে তোলা হবে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, আমরা সবাই আইনের দ্বারা সীমাবদ্ধ, এটি মেনে নিয়ে আমাদের কাজ করতে হয়। এই সীমাবদ্ধতার মধ্যেও মানুষের জন্য কাজ করে যেতে হয়। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকার কাজ করে যাচ্ছে। কিশোরগঞ্জ, নেত্রকোণা, সুনামগঞ্জ, হাওর এলাকার ব্যাপক উন্নয়ন কাজ শুরু হয়েছে।

পরে, মন্ত্রী ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে সংগঠনের কার্যালয় ও মিলনায়তন উদ্বোধন করেন।

মাহবুব তালুকদারের পদত্যাগ করে কথা বলা উচিত ছিল

0

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার তার ব্যর্থতার যেসব কথা বলেছেন, পদত্যাগ করে তা বলা উচিত ছিল।

তিনি বলেন, মাহবুব তালুকদার তার পদে (অবস্থানে) থেকে এ ধরনের কথা বলা আত্মপ্রবঞ্চনা।

মন্ত্রী আজ বৃহস্পতিবার সচিবালয়ে তার দফতরে রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশন সংস্কার এগুলো আওয়ামী লীগের দাবির ভিত্তিতেই হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের দাবির প্রেক্ষিতে ছবিযুক্ত ভোটার তালিকা হয়েছে। নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনেও অনেক সংস্কার হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যুগের এবং সময়ের প্রয়োজনে এ সংস্কার যেকোন সময়ই হতে পারে।

ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে যেসব সিটি কর্পোরেশন এবং অন্যান্য নির্বাচন হয়েছে তার সব ক’টি সুষ্ঠু ও অবাধ হয়েছে।

মন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচন হয়েছে বলেই বিএনপির প্রার্থী অনেক স্থানে জয়লাভ করেছে। সিটি কর্পোরেশন নির্বাচনও অবাধ ও সুষ্ঠুভাবে হবে বলেও আমার দৃঢ় বিশ্বাস। কারণ, ইসি অত্যন্ত সুষ্ঠু ও স্বাধীনভাবে কাজ করছে