Home Blog Page 3264

‘কারোও অবস্থাই ভালো নয়, ঢামেকের দাবি মিথ্যা’

0

গত রবিবার ডাকসুতে হামলার ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন কারো অবস্থাই এখনো ভালো নয় বলে জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহবায়ক রাশেদ খান।

তিনি জানিয়েছেন, ‘ডাকসু ভবনে ভিপি নুর ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এর নেতা-কর্মীদের ওপর হামলার বিষয়ে আপনারা জেনেছেন। এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় যারা আইসিইউতে আছেন এবং চিকিৎসাধীন তাদের মধ্যে তুহিন ফারাবি আইসিইউতে ছিলেন। তাকে চিকিৎসকরা বেডে স্থানান্তর করেছিল। কিন্তু ফের তার অবস্থার অবনতি হওয়ায় বুধবার ১০টার দিকে আবারও তাকে বেড থেকে এইচডিইউ তে নেয়া হয়েছে। এতে প্রমাণিত হয় সে এখনও শংকামুক্ত নয়।’

জুয়েল, সোহেল, ফারাবীসহ অনেকেরই শারিরীক অবস্থার অবনতি হয়েছে। অথচ চিকিৎসক ও ঢাকা মেডিকেলের পরিচালক আশঙ্কামুক্ত বলে দাবি করছে, যা দুঃখজনক বলেও মন্তব্য করেন রাশেদ খান।

বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইমার্জেন্সি গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে করে চিকিৎসাধীনদের অবস্থা তুলে ধরেন তিনি।

রাশেদ খান বলেন, ‘আমরা মনে করি, শুধু মানুষকে ধোকা দেয়ার জন্য তুহিন ফারাবীকে বেডে নেয়া হয়েছিল। তুহিন ফারাবীর সংকটাবস্থা এখনও কাটেনি। তার অবস্থা গুরুতর। আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক এপিএম সোহেলের অবস্থা গতকাল সন্ধ্যায় হঠাৎ করেই অবনতি হয়। এর আগে তাকে চিকিৎসকরা সিটিস্ক্যান দিয়েছিল। তখন চিকিৎসকরা জানান তার অবস্থা ভালো আছে তেমন কিছু হয়নি। কিন্তু কাল রাত দশটার দিকে জরুরিভাবে চিকিৎসকরা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। পরে দ্রুত অপারেশন করা হয়।’

‘আমরা জানতে পেরেছি, সোহেলের মাথায় প্রচন্ড রকমের আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। অপারেশনের মাধ্যমে যদি তার মাথার রক্ত অপসারণ করা না হতো তাহলে তার জীবন নাশের হুমকি ছিল। সোহেল এখন আইসিইউতে আছেন। তার জ্ঞান কখনো আসছে, আবার জ্ঞান হারাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘নুর মাঝেমধ্যে বমি করছেন। তার হাতে ও কোমরে প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছেন। রাত্রে ঘুমাতে পারছেন না। সংগঠনের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলামের দুই চোখে প্রচণ্ড রকমের আঘাত করা হয়। তার অবস্থা গুরুতর। এছাড়া তার হাতেও কোমরে প্রচন্ড রকমের আঘাত রয়েছে। সে ঘুমাতে পারছে না। কিছু খেতেও পারছেনা বমি করে ফেলছে।’

রাশেদ বলেন, ‘সংগঠনের ঢাকা কলেজের যুগ্ম-আহবায়ক নাজমুল ইসলাম। তার মাথা ফাটিয়ে দেয়া হয়েছে। তার হাত ভেঙে দেয়া হয়েছে। তার অবস্থা এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। ব্যথার যন্ত্রণায় সে ঠিকমত ঘুমাতে পারছে না। আমাদের সহযোদ্ধা মেহেদী হাসান। তার মাথা ফাটিয়ে দেয়া হয়েছে। তাকে কিছু খাওয়ানো যাচ্ছেনা। সে কথাও বলতে পারছেনা। তার অবস্থার অবনতি হচ্ছে।’

সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক ফারুক হাসান। তার হাতের একটা শিরা আঘাতে ছিড়ে গেছে। তার বাম কানেও প্রচন্ড আঘাত এর কারণে শুনতে পাচ্ছেন না। তার অবস্থারও দিনে দিনে অবনতি হচ্ছে। ভিপি নুর এর ছোট ভাই আমিনুল ইসলামের অবস্থাও গুরুতর। সে এখনো পর্যন্ত কথা বলতে পারছে না। কাশতে গেলে তার রক্ত বমি হচ্ছে। তার অবস্থা অবনতির দিকে বলেও জানান রাশেদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক ও ডাকসু এজিএস সাদ্দাম হোসেনের নেতৃত্বেই ডাকসুর ভিপি নুর ও তার সহযোগিদের ওপর হামলা হয়েছে দাবি করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন রাশেদ।

দক্ষিণে তাপস ও হাজী সেলিম, উত্তরে আতিকুলের মনোনয়নপত্র সংগ্রহ

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম।

আজ বুধবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে তাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এর মধ্যে মেয়র আতিকুল ইসলামের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন ইমন এবং ছোট ভাই আবু মাহমুদ খান মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেছেন। শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বেশ কয়েক কাউন্সিলর উপস্থিত ছিলেন।

জানা গেছে, আজ বুধবার থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিক্রি চলবে শুক্রবার পর্যন্ত। ২৫ হাজার টাকায় মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে।

ফুটেজ দেখে ডাকসুতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডকাসু) হামলার সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত অন্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হামলার ঘটনায় যারা প্রকৃত অন্যায় কাজটি করেছে, তাদের ধরা হবে। চেষ্টা অব্যাহত আছে।

আজ বুধবার রাজধানীর শেরে বাংলা বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সুস্থ্য-সুন্দর সমাজ গড়তে তরুণদের মাদকের ভয়ানক ছোবল থেকে দূরে থাকতে হবে।

তিনি বলেন, আগামীর প্রজন্ম মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাক, এটা আমরা চাই না। কাজেই আমাদের এ বিষয়ে সচেষ্ট থাকতে হবে। খেয়াল রাখতে হবে যাতে আমাদের সন্তানরা নিরাপদে থাকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য মো. সাদেক খান, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. শফিকুর রহমানসহ এর সাবেক শিক্ষার্থী ও শিক্ষক।

খালেদার স্বাস্থ্য নিয়ে বিএনপি তথ্য সন্ত্রাস করছে : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি তথ্য সন্ত্রাস করছে। কারণ বেগম খালেদা জিয়ার যে শারীরিক সমস্যাগুলো আছে সেগুলো বহু পুরনো। তার হাঁটুর ব্যাথা, কোমরের ব্যাথা নতুন নয়। এগুলো নিয়েই তিনি দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি দুবার বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির মতো একটি দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন।

আজ বুধবার দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার পুরনো শারীরিক সমস্যাকে বড় করে দেখিয়ে বিএনপি প্রতিনিয়ত তথ্যসন্ত্রাস করছে। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রিজভী আহমেদের গতকালকের বক্তব্য তথ্যসন্ত্রাস ছাড়া আর কিছুই নয়।

যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকন্যা, জননেত্রী শেখ হাসিনা আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন, আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। সেই কাজে আমি যাতে সফল হই সেজন্য প্রথম থেকেই চেষ্টা করবো। আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করবো।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ বদলে গেছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা বলেছেন। আমরা আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশকে সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছবে।

এ সময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার থেকে শীতের তীব্রতা বাড়তে পারে

0

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার থেকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান আজ বুধবার জানান।

তিনি জানান, আগামীকাল সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

দেশের উত্তর-দক্ষিণাঞ্চলসহ সারাদেশে গত সপ্তাহের শেষ দিকে শীতের দাপট ছিল। দক্ষিণাঞ্চলের জেলা ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, খুলনা ও যশোর এবং উত্তরের জেলা চুয়াডাঙ্গা, ও রাজশাহীতে তীব্র শীতের বেশ প্রভাব ছিল। ওই অঞ্চলে মৌসুমের প্রথম মৃদু শৈত্য প্রবাহ বয়ে গেছে। রোববার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছিতে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ডিমলায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাটে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, তাড়াশে ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৯টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৯ মিনিটে।

‘নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে’

0

‘ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। আমাদের প্রতিপক্ষ বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা তাঁদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আশ্বস্ত করতে চাই, এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।’

আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে পলিটিক্যাল সায়েন্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের তফসিল এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। বিভিন্ন দল অংশ নিচ্ছে, আমাদের প্রতিপক্ষ বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করছে আমরা তাঁদের স্বাগত জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই নির্বাচন ফেয়ার হবে, সুষ্ঠু হবে, এক্সেপ্টেবল হবে। ক্রেডিবল একটি নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতে চান।’

সেতুমন্ত্রী আরো বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে হেরে গেলে সরকারের ওপর আকাশ ভেঙে পড়বে না। আমরা সুস্থ এবং সুন্দর একটা ইলেকশন উপহার দিতে চাই। নির্বাচনে যেই জিতুক কিছু আসে যায় না।’

সবাই না চাইলে ইভিএম ব্যবহার করা হবে না: সিইসি

0

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন না করার ব্যাপারে সবাই একমত হলে এ পদ্ধতি প্রয়োগ করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন-২০২০ উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তাদের’ দুদিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সিইসি।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘আমরা বিশ্বাস করি, ইভিএমের মাধ্যমে সহজে এবং নির্বাচনে যারা ভোট দিবে তাদের ভোটাধিকার সফলভাবে প্রয়োগ করতে পারবেন। আপনারা যারা মাঠে-ময়দানে আছেন দেখবেন, যারা প্রয়োগ করবেন, তাদের কাছে সন্দেহ থাকলে আমাদের বলবেন। যদি সবাই বলেন, ইভিএম দিয়ে নির্বাচন ভালোভাবে পরিচালনা করা যায় না, তাহলে আমরা ইভিএম ব্যবহার করব না।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা ইভিএম দিয়ে অনেকগুলো নির্বাচন করলাম। জাতীয় সংসদ নির্বাচন করলাম, স্থানীয় সরকার নির্বাচন করলাম, সেখানে আমরা সফলতা পেয়েছি। সেখানে আমরা এটা ধরে রেখেছি। কেন ধরে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন না করার ব্যাপারে সবাই একমত হলে এ পদ্ধতি প্রয়োগ করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন-২০২০ উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তাদের’ দুদিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সিইসি।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘আমরা বিশ্বাস করি, ইভিএমের মাধ্যমে সহজে এবং নির্বাচনে যারা ভোট দিবে তাদের ভোটাধিকার সফলভাবে প্রয়োগ করতে পারবেন। আপনারা যারা মাঠে-ময়দানে আছেন দেখবেন, যারা প্রয়োগ করবেন, তাদের কাছে সন্দেহ থাকলে আমাদের বলবেন। যদি সবাই বলেন, ইভিএম দিয়ে নির্বাচন ভালোভাবে পরিচালনা করা যায় না, তাহলে আমরা ইভিএম ব্যবহার করব না।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা ইভিএম দিয়ে অনেকগুলো নির্বাচন করলাম। জাতীয় সংসদ নির্বাচন করলাম, স্থানীয় সরকার নির্বাচন করলাম, সেখানে আমরা সফলতা পেয়েছি। সেখানে আমরা এটা ধরে রেখেছি। কেন ধরে রেখেছি, কারণ আমরা চাই ভোটার যেন তার ভোট দিতে পারে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার কবিতা খানম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, রফিকুল ইসলাম ও মাহবুব তালুকদার।রেখেছি, কারণ আমরা চাই ভোটার যেন তার ভোট দিতে পারে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার কবিতা খানম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, রফিকুল ইসলাম ও মাহবুব তালুকদার।

মদ চুরির অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

0

সাউথ আফ্রিকায় ক্রিসমাসের ঠিক আগেই দুজনকে কারাগারে নেওয়া হয়েছে। ১২ বোতল হুইস্কি চুরি করে তা বিক্রির চেষ্টা করার অভিযোগে ব্লিমফন্টেইনের বাইরে গ্রেপ্তার করে পুলিশ।

ফ্রিস্টেট পুলিশ জানায়, শনিবার বোটশাবেলোর রেহোলা কমপ্লেক্সের মুদি দোকানে একটি ট্রাক থেকে নামিয়ে আনার সময় এই বোতলগুলো চুরি করে বলে অভিযোগ করা হয় ব্রিগেডিয়ার মোতন্তসি সাম মাখেল মঙ্গলবার জানিয়েছেন।

তিনি জানান, ২৩ ও ২৪ বছর বয়সী দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগ করা হয়েছে যে সন্দেহভাজনরা একটি মুদি দোকানের অনর্থক কর্মচারীদের টার্গেট করেছিল যারা একটি ট্রাক থেকে দোকানে হুইস্কি ডেলিভারি দিচ্ছিল। এ সময় দুজন লোক ট্রাকের পাশ থেকে উঠে এসে কর্মচারীদের ছুরি দিয়ে হুমকি দেয়। এই ঘটনার সময় কেউ আহত হয়নি।
মাখলে জানান, চুরিকৃত মদ বিক্রি করার সময় ডাকাতির দু’ঘণ্টা পরে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। কিছু বোতল উদ্ধার করা হয়েছে। তাদের শিগগির আদালতে হাজির করা হবে।

১৫ হাজারে নিলামে উঠল চন্দ্রযান!

0

নিলামে উঠেছে চন্দ্রযান। অকশন প্রাইস ভারতীয় মুদ্রায় মাত্র ১৫ হাজার টাকা। শেষপর্যন্ত কে নেবেন চন্দ্রযানের দখল তাই নিয়ে বড়দিনের সকাল থেকেই শুরু হয়েছে জোর জল্পনা। এই চন্দ্রযান আসলে বড়দিনের কেক।

কেক প্রস্তুতকারী সংস্থার কর্ণধার রঞ্জনা সাহা জানিয়েছেন, ইসরোর বিজ্ঞানীদের দীর্ঘ পরিশ্রমের ফসল চন্দ্রযান-২। আমরা তারই আদলে ৫০ পাউন্ডের কেক বানালাম বড়দিনে। সময় লেগেছে দু’দিন। নিলামে উঠবে এই কেক। অকশন প্রাইস রাখা হয়েছে ১৫ হাজার টাকা।

প্রতি বছর ক্রিসমাস উপলক্ষে বিভিন্ন ধরনের কেকের সঙ্গে একটি করে বড় মাপেরা ফ্রুট কেক বানায় বাবুপাড়ার সংস্থাটি। অভিনব এই সাইজের কেক প্রতি বছরই হৈচৈ ফেলে দেয় শহরে। এবার হৈচৈ চন্দ্রযান নিয়ে। ৭ কিলো ময়দার সঙ্গে ৭ কিলো চিনি, পরিমান মতো বিভিন্ন ড্রাই ফ্রুটস, ডিম, বাটার, মার্জারিন ও অন্যান্য উপকরন দিয়ে তৈরি করা হয়েছে এবারের কেক।

গতবার তাদের ক্রিসমাস কেকের থিম ছিলো হাইকোর্টের সার্কিট বেঞ্চ। এবারের চমক চন্দ্রযান-২। এই কেক দেখতে কাউন্টারে উপচে পড়েছে ভিড়। সাথে চলছে সেলফি তোলা।

জলপাইগুড়ি রেসকোর্স পাড়া এলাকার বাসিন্দা কার্তিক সিং বললেন, প্রতিবছর ২৫ শে ডিসেম্বর আমি এই দোকানে অভিনব কেক দেখতে আসি। কেকের ছবি তুলে ফেসবুক শেয়ার করি। বাড়ির জন্যেও কেক কিনে নিয়ে যাই। এবারেও তার অন্যথা হয়নি।

সূত্র : দ্য ওয়াল

পরস্পরবিরোধী কথা বলছেন মোদি-অমিত শাহ

0

ভারতের সব জায়গায় নাগরিকপঞ্জিকরণ (এনআরসি) করা নিয়ে পরস্পরবিরোধী কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এই দু’জনের মধ্যে কে সত্যি বলছেন সেটাই দেখার বিষয়। এমনভাবেই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে এনআরসি প্রয়োগ করতে দেবেন না বলে এর আগেও হুঙ্কার ছাড়েন তৃণমূল নেত্রী।

সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরুদ্ধে করা একটি সমাবেশে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,বিজেপির চেয়ে বড় কোনও জালিয়াত ছিল না এবং এই দলের উদ্দেশ্য নিয়ে জনগণের সচেতন হওয়া উচিত।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বলছেন, জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি সারা দেশে চালু হওয়া নিয়ে কোনও আলোচনা বা প্রস্তাব হয়নি। অথচ কিছুদিন আগেই বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে, এনআরসি দেশজুড়েই করা হবে। উভয় বক্তব্যই পরস্পরবিরোধী। আমরা আশ্চর্য হচ্ছি এটা ভেবে যে কে সত্যি কথা বলছেন। তাঁরা আসলে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন।

গত রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে একটি সমাবেশ চলাকালীন জানান, তাঁর সরকার ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে কোনওদিনই গোটা দেশে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি চালু হবে এমন কথা আলোচনা করেননি।

এই প্রসঙ্গেই তৃণমূল নেত্রী বলেন, আমরা যা করছি তা জনস্বার্থে, বিজেপিও দাবি করছে যে তারা জনস্বার্থেই সব কিছু করছে, এবার মানুষ ঠিক করবেন যে তাঁরা কী করবেন।

তিনি দাবি করেন, বিজেপি ভারতকে ভাগ করার চেষ্টা করছে তবে দেশের মানুষ তা কিছুতেই হতে দেবে না।

মমতা বলেন, আমি যতদিন বেঁচে আছি ততদিন তাদের বাংলায় সিএএ বা এনআরসি প্রয়োগ করতে এবং ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করতে দেবো না। আসামে, যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানে শরণার্থী শিবির তৈরি করা হয়েছে। বাংলায় আমরা কখনই তা করতে দেবো না।

সূত্র : এনডিটিভি