Home Blog Page 3265

বিচারের নামে প্রহসন করেছে সৌদি!

0

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি দূতাবাসে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। এ হত্যাকাণ্ডে বিশ্বব্যাপী তোলপাড়ের সৃষ্টি হয়। এদিকে, সম্প্রতি জামাল খাশোগি হত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছে সৌদি সরকার। এই বিচার আদতে প্রহসন ছিল মাত্র। প্রভাবশালী সৌদি রাজ পরিবারের বিরুদ্ধে এবার এমন অভিযোগ উঠছে।

কয়েকটি তদন্তকারী সংস্থার অভিযোগ, এই হত্যাকাণ্ডের অন্যতম ‘কান্ডারি’ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে গোটা বিচার প্রক্রিয়ায় কোথাও তাঁর নাম উল্লেখ করা হয়নি।

গত সোমবার ওয়াশিংটন পোস্ট-এর কলামিস্ট জামাল খাশোগি হত্যা মামলায় রায় দেয় সৌদি আরবের একটি আদালত। এই খুনের ঘটনায় দোষী ৫ জনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন বিচারক। একই সঙ্গে আরও ৩ অভিযুক্তের ২৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাংবাদিক জামাল খাশোগি ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি দূতাবাসে খুন হন। দ্বিতীয়বার বিয়ের জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে সেখানে গিয়েছিলেন তিনি। সৌদি রাজ পরিবারের পাশাপাশি সে দেশের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক হিসেবে পরিচিত খাশোগির খুনের পরেই সরব হয় তুরস্কসহ একাধিক দেশ। প্রাথমিকভাবে যাবতীয় অভিযোগ অস্বীকার করে রিয়াদ। পরে অবশ্য বলা হয়, গুপ্ত ঘাতকের হাতে খুন হন খাশোগি।

আন্তর্জাতিক চাপের মুখে বেশ পড়ে তদন্তের নির্দেশ দেন সৌদি আরবের বাদশাহ সালমান। প্রায় ২১ জনকে গ্রেপ্তারও করা হয়। এই মামলায় ‘হাই-প্রোফাইল’ অভিযুক্তদের মধ্যে অন্যতম সৌদি রাজ পরিবারের উপদেষ্টা সৌদ আল-খাতানি ও সৌদি আরবের ডেপুটি ইন্টেলিজেন্স চিফ আহমেদ আল-আসিরি। মামলায় আল-আসিরির নাম জড়ালেও যুবরাজ সালমনের ঘনিষ্ঠ আল-খাতানির নাম ওঠেনি। তবে পদ থেকে সরলেও বেকসুর খালাস পেয়েছেন আল-আসিরি।

তাৎপর্যপূর্ণভাবে, মার্কিন সংস্থা সিআইএ ও তুরস্কের তদন্তকারীদের দাবি , যুবরাজ সালমনের নির্দেশেই হত্যা করা হয় খাশোগিকে। এই হত্যাকাণ্ডে যুবরাজের নাম চাপা দিতেই তড়িঘড়ি ৫ ব্যক্তিকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে।

সৌদি রাজ পরিবারের বিরোধীদের দাবি, যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাঁচাতে বিচারের নামে প্রহসন করেছেন বাদশাহ সালমন।

বিশাল তেলখনির সন্ধান পেল ইরান

0

ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে নতুন একটি তেলখনির সন্ধান মিলেছে বলে জানা গেছে। ইরানের জাতীয় তেল কোম্পানি বা এনওআইসি চলতি ফার্সি বছর শেষ হওয়ার আগেই নতুন ওই তেলক্ষেত্রের কথা ঘোষণা দেবে। আগামী ২১ মার্চ চলতি ফার্সি বছর শেষ হবে।

গত মাসে ইরানের জাতীয় তেল কোম্পানি নামাভারনে একটি বিশাল তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছিল। এরপরই নতুন এই তেলক্ষেত্রটির সন্ধান পেয়েছে তারা। মঙ্গলবার এনওআইসি’র অন্যতম পরিচালক সালেহ হেন্দি বলেন, গবেষণা এবং প্রতিবেদনের ওপর ভিত্তি করে খুজেস্তন প্রদেশে আরেকটি তেলক্ষেত্র পাওয়া গেছে যা নামাভারন তেলক্ষেত্রের সমান।

এদিকে, গতমাসে পাওয়া নামাভারন তেলক্ষেত্রে পাঁচ হাজার ৩০০ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে বলে জানিয়েছে ইরান। যা দেশটির দ্বিতীয় বৃহত্তম তেলক্ষেত্র। ইরানের সবচেয়ে বড় তেলক্ষেত্র দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ প্রদেশে অবস্থিত, সেখানে ছয় হাজার ৫০০ কোটি ব্যারেল তেল রয়েছে।

ক্ষেপণাস্ত্রের গণ-উৎপাদন চালাচ্ছে উত্তর কোরিয়া!

0

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্রের ব্যাপকভিত্তিক উৎপাদন চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। জাপানি বার্তা সংস্থা কিয়োদো এ তথ্য জানিয়েছে।

জাপানি বার্তা সংস্থাটি বলেছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের এক নির্দেশের পরিপ্রেক্ষিতে এই উৎপাদন চলছে।

কিম গত ফেব্রুয়ারিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন ও উৎক্ষেপণকারী বিশাল লরি নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। এ ধরনের লরিতে করে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এক স্থান থেকে আরেক স্থানে বহন এবং যেকোনো সময় যেকোনো স্থান থেকে নিক্ষেপ করা যায়।

তবে এতদিন হাতে গোনা কিছু লরি দিয়ে এসব ক্ষেপণাস্ত্র বহন করা হলেও এগুলোর গণ-উৎপাদন শুরু করেনি পিয়ংইয়ং।

কিয়োদো জানিয়েছে, উত্তর কোরিয়া এরকম ৭০টি লরি তৈরির যন্ত্রাংশ আমদানি করার জন্য কয়েক কোটি ডলার বাজেট বরাদ্দ দিয়েছে।

জাপানি বার্তা সংস্থাটি জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলিও উত্তর কোরিয়ার পক্ষ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন যন্ত্রের গণ-উৎপাদনের খবর জানতে পেরেছে। এসব সংস্থা এখন এ তথ্য জানার চেষ্টা করছে যে, পিয়ংইয়ং ঠিক কি পরিমাণ লরি উৎপাদন করছে এবং এগুলো উৎপাদনের কাজ কতখানি অগ্রসর হয়েছে।

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বৃহস্পতিবার

0

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের পূর্ণাঙ্গ কমিটি আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঘোষণা করা হবে।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের নতুন সভাপতিমন্ডলীর প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রী পদে থাকা নেতারা দলের কেন্দ্রীয় কমিটিতে থাকবেন কিনা সে বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে।’ এ সময় দলের সভাপতিমন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২১ ডিসেম্বর দলটির ২১তম জাতীয় কাউন্সিল অধিবেশনে দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল, উত্তীর্ণ ১৮১৪৭ জন

0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৮ হাজার ১৪৭ জন।

উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) ওয়েবসাইট এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

গত বছরের ৩০ জুলাই ১২ হাজার শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিপিই। ওই বছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত ২৪ লাখ পাঁচজন প্রার্থী আবেদন করেন, যা প্রাথমিক শিক্ষক নিয়োগের ইতিহাসে সর্বোচ্চ আবেদন। এরপর চলতি বছরের মে মাসে সারা দেশকে চার ভাগে ভাগ করে চারটি ধাপে পরীক্ষা নেওয়া শুরু হয়। গত সেপ্টেম্বরে লিখিত পরীক্ষার ফল দেওয়া হয়। এতে উত্তীর্ণ হন ৫৫ হাজার ২৯৫ জন। এরপর ৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়।

জেলায় জেলায় এই পরীক্ষা শেষ করতে এক মাস লেগে যায়। এরপর সারা দেশ থেকে আসা ফল পরীক্ষা সমন্বয়ের দায়িত্বে থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পাঠানো হয়। তারাই চূড়ান্ত ফল প্রকাশ করে।

জানা যায়, লিখিত পরীক্ষার জন্য নির্ধারণ করা হয় ৮০ নম্বর। আর সার্টিফিকেট ও মৌখিক মিলিয়ে ছিল ২০ নম্বর। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষার ফল সমন্বয় করে প্রার্থী চূড়ান্ত করা হয়।

যুব মহিলা লীগ নেত্রী ঝুমা মারা গেছেন

0

ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইয়াসমিন ঝুমা (৪৪) মারা গেছেন। তিনি গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার যাত্রাবাড়ী এলাকার উত্তর দনিয়ার ভাড়া বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দুই বছর যাবৎ কিডনি সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ফরিদা ইয়াসমিন ঝুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট বোন ফারজানা ইয়াসমিন। তিনি বৃদ্ধা মা, দুই বোন, এক ভাই ও এক কন্যাসন্তান রেখে গেছেন। ভাই-বোনদের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

আজ বুধবার সকাল ১০টায় গ্রামের বাড়ি শরীয়তপুরের গৌরাইল গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

সংগঠনের সহদপ্তর সম্পাদক পারভীন খানম মিশু বলেন, ‘দীর্ঘদিন ধরে ঝুমা চিকিৎসাধীন ছিলেন। গতকাল তাঁর মৃত্যুর সংবাদ শুনেছি। তিনি যুব মহিলা লীগের একজন একনিষ্ঠ নেত্রী ছিলেন। তাঁকে হারিয়ে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে।’

ফরিদা ইয়াসমিন ঝুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া শোক জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

হবিগঞ্জ ও চাঁদপুরে হবে বিশ্ববিদ্যালয়

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত সাপ্তাহিক বৈঠকে চাঁদপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দুটি পৃথক আইনের খসড়া মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
আজ সোমবার বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকে ব্রিফিংয়ের সময় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, খসড়াগুলো হচ্ছে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯’ এবং ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯’।
তিনি বলেন, সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
আনোয়ারুল বলেন, এই বিশ্ববিদ্যালয়গুলো অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ের মতোই হবে। বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম শুরু করার সাথে-সাথে বাংলাদেশে ৪৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় হবে। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হবেন এবং একটি সিন্ডিকেট গঠন করা হবে। আইন অনুসারে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারকেও নিয়োগ দেওয়া হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে একজন উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলও থাকবে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় এবং এই বছরের মার্কিন ভিত্তিক ব্যবসায়িক ম্যাগাজিন ফোর্বস বিশ্বের ১০০ ক্ষমতাবান নারীর তালিকার ২৯তম স্থান অর্জন করায় মন্ত্রিসভা আজ তাঁকে স্বাগত জানিয়েছে।
এ ছাড়াও বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করেছে।
।

বাংলাদেশ আইন সমিতির সভাপতি নির্বাচিত হলেন ব্যারিস্টার সাজ্জাদ

0

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ আইন সমিতির ২০২০ সনের কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হোসেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করে ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটিতে সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

গাজীপুরের কৃতি সন্তান ব্যারিস্টার সাজ্জাদ হোসেন একাধারে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য, দুর্নীতি দমন কমিশনের প্যানেল আইনজীবী এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আইন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান।

ব্যারিস্টার সাজ্জাদের সহধর্মিনী ব্যারিস্টার ফৌজিয়া আক্তারও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।

মুসলিমদের সম্পত্তি জব্দ করেই ভাঙচুরের ক্ষতিপূরণ!

0

ভারতের মুজফফরনগর উত্তরপ্রদেশের একটি মুসলিম অধ্যুষিত এলাকা। বিতর্কিত নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসির বিরুদ্ধে গত কয়েকদিনে সেখানে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে। বিজনৌর, সম্ভল, লখনৌ, মুজফফরনগরসহ এই রাজ্যের বহু এলাকা গত কয়েকদিন ধরে এই প্রতিবাদ-আন্দোলনকে ঘিরে উত্তাল। এর ফলে নষ্ট হয়েছে ট্রেন, বাসসহ অনেক সরকারি সম্পত্তিও।

এই ঘটনার পর উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ থেকে বিক্ষোভকারীদের চিহ্নিত করে তাদের দোকানপাট ও সম্পত্তি জব্দ করবেন, যাতে সরকারি সম্পত্তি ভাঙচুরের ক্ষতি সেখান থেকে পুষিয়ে নেওয়া যায়। প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ ঘোষণা করেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই, সরকারি সম্পত্তি যারা ভাঙচুর করেছেন বা আগুন ধরিয়েছেন, হামলাকারীদের সম্পত্তি নিলাম করেই সেই অর্থ উসুল করা হবে। হামলাকারীদের বিরুদ্ধে আমরা প্রতিশোধ নেব।

যোগি আদিত্যনাথের এই বক্তব্যের কড়া সমালোচনা করছেন হিউম্যান রাইটস ওয়াচ। আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, উত্তরপ্রদেশ সরকার এই ‘বদলা’ নেওয়ার কথা ঘোষণা করার পরই মুজফফরনগর জেলায় কোনো আইন-কানুনের তোয়াক্কা না করে অন্তত ৭০টি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই সব দোকানপাটের প্রায় সবগুলোরই মালিক মুসলিম সম্প্রদায়ের লোকজন।

সংস্থাটির দক্ষিণ এশিয়া পরিচালক মিনাক্ষি গাঙ্গুলি বলেছেন, প্রথমত সরকার কোনো সুনির্দিষ্ট কারণ না দেখিয়ে সাধারণ মানুষের দোকানপাট জব্দ করতে পারে না। সরকার তাদের ইচ্ছা মতো এরকম কোনো শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে না। একমাত্র আদালত বললে তখনই হয়তো এ ধরনের শাস্তি দেওয়া যায়। আর দ্বিতীয়ত, একজন মুখ্যমন্ত্রী কিভাবে বদলা নেওয়ার কথা বলতে পারেন?

মিনাক্ষি গাঙ্গুলি বলেন, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তার আইন-শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব। তিনি আইনের কথা বলবেন, তার মুখে প্রতিশোধ নেওয়ার কথা কোনো মতেই শোভনীয় নয়।

এদিকে মানবাধিকার কর্মীরা যতই প্রতিবাদ করুন, উত্তরপ্রদেশ সরকার কিন্তু যেমন কথা, তেমন কাজ এর মধ্যেই শুরু করে দিয়েছে। মুজফফরনগরে নাসিম আহমেদের ছেলে ইনাম ইলাহীর দোকান ‘ওপি এন্টারপ্রাইজ’ ক্রোক করে পুলিশ এর মধ্যেই সেখানে নোটিশ টানিয়ে দিয়েছে। নোটিশে বলা হয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করার অপরাধে ইনাম ইলাহীর সাত লাখ রুপিরও বেশি জরিমানা করা হয়েছে-যে অর্থ আদায় করা হবে তার দোকান ও সম্পত্তি নিলামে তুলে।

সূত্র: বিবিসি বাংলা।

মুখ থুবড়ে পড়ছে ভারতের অর্থনীতি

0

লাখ লাখ মানুষকে দরিদ্র্য করে ভয়াবহ এক অর্থনৈতিক মন্দার ঠিক মাঝপথে রয়েছে ভারত। ধীরে ধীরে দেশটির অর্থনীতি যেভাবে নাজুক অবস্থার দিকে যাচ্ছে, তা মোকাবিলায় দেশটির সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল ভারতের অর্থনীতিবিষয়ক একটি বার্ষিক পর্যালোচনা প্রতিবেদনে বলছে, বিশ্বের দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতির একটি হলো ভারত, কিন্তু দেশটির ক্রমবর্ধমান ব্যয়, বিনিয়োগ এবং কর থেকে প্রাপ্ত রাজস্ব হ্রাসসহ অন্যান্য নানা বিষয় একসঙ্গে অর্থনীতির লাগাম টেনে ধরেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল-সংক্রান্ত বিভাগের কর্মকর্তা রণিল সালগাদো সোমবার সাংবাদিকদের বলেছেন, লাখ লাখ মানুষকে দরিদ্র্য করে উল্লেখযোগ্য এক অর্থনৈতিক মন্দার ঠিক মাঝপথে রয়েছে ভারত।

ভারতের চলমান অর্থনৈতিক নাজুক অবস্থার দিকে ইঙ্গিত করে আইএমএফ এর ওই কর্মকর্তা বলেছেন ভারত যদি উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে চায় তাহলে দেশটিকে এখনই নানা ধরনের নীতি নির্ধারণী পদক্ষেপ নিতে হবে। এছাড়া অর্থনীতিকে চাঙ্গা করেতে সরকারের হাতে সীমিত উপায় আছে বলেও সতর্ক করে দিয়েছে আইএমএফ।

আইএমএফ বলছে, ভারতের উচিত হবে কথিত অর্থনৈতিক পদক্ষেপের নামে তারা সরকারি কোষাগার থেকে তহবিল যুগিয়ে প্রবৃদ্ধি বাড়ানোর যে কাজ করছে তা পরিহার করা। এর বদলে দেশটির সরকারকে ঋণ কমিয়ে আর্থিক সম্পদের খাতগুলোকে মুক্ত করতে হবে, যা বিনিয়োগ হিসেবেও ব্যবহৃত হতে পারে।

আন্তর্জাতিক সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, আগামী বছরগুলোতে ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প এবং সামাজিক পদক্ষেপ বৃদ্ধি করা। তবে রাজস্ব তৈরি করে তাদের ভিত তৈরি করে দিতে হবে। উদীয়মান বাজারগুলোর মধ্যে ভারতের ঋণ সবচেয়ে বেশি, এটা অবশ্যই হ্রাস করতে হবে তাদের।

আইএমএফ এর প্রধান অর্থনীতিবিদ গীতা গোপিনাথ গত সপ্তাহে বলেছেন, ভারতের অর্থনীতির শ্লথগতি আশ্চর্য হওয়ার মতো এবং এটা নেতিবাচক। ভারত তাদের অর্থনীতিতে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আগামী মাসে আইএমএফ প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকে’ তা কমিয়ে দেয়া হবে।

২০১৯ সালে ভারত অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৭ শতাংশ, কিন্তু গত অক্টোবরে আইএমএফ তা প্রায় ১ শতাংশ কমিয়ে ৬ দশমিক ১ শতাংশে নামিয়ে দেয়। আইএমএফ কর্মকর্তা সালদাগো বলেছেন, যদি এরকম অর্থনৈতিক মন্দাবস্থা চলতে থাকে তাহলে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ঋণদান হার আরও কমানোর সুযোগ রয়েছে।

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) চলতি বছরে পাঁচবার ঋণদানের হার কমিয়েছে, যা বিগত ৯ বছরের মধ্যে সর্বনিম্ন। এছাড়া ভারতের কেন্দ্রীয় ব্যাংক তাদের প্রত্যাশিত বার্ষিক প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নির্ধারণ করেছে।

ভারতের অর্থনীতি গত ছয় বছরের মধ্যে সবচেয়ে খারাপ। গত জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল মাত্র ৪ দশমিক ৫ শতাংশ। যা তার আগের বছরও ছিল ৭ শতাংশ। দেশটির সরকারের পক্ষ থেকে এই হিসাব দেয়া হয়েছে। অর্থনৈতিক সংস্কারে নানা পদক্ষেপ নিলেও সরকার অর্থনীতিকে চাঙ্গা করতে পারছে না।