Home Blog Page 3266

প্রধানমন্ত্রী ঠিক, এনআরসি নিয়ে কোনো কথা হয়নি’

0

লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস করানোর সময় দম্ভের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, তৈরি থাকুন। সারা দেশজুড়ে এনআরসি আসছে। তারপর ওইবিল পাস হয়ে যায় সংসদের দুই কক্ষেই। ভারতে শুরু হয় বিক্ষোভ।

একপ্রকার চাপের মুখে পড়ে গত রবিবার দিল্লির রামলীলা ময়দানের জনসভা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর এনআরসি নিয়ে কোথাও কোনো আলোচনা হয়নি। এবার সেই সুরই শোনা গেল অমিত শাহের গলায়।

অমিত শাহ বলেছেন, এ বিষয়ে কোনো বিতর্কই হতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একদম ঠিক কথাই বলেছেন। সংসদে বা ক্যাবিনেটে কোথাও এনআরসি নিয়ে কোনো আলোচনা হয়নি।

অমিত শাহর দুইরকম কথা নিয়ে সমালোচনা শুরু হয়েছে এরই মধ্যে। যদিও রবিবার নরেন্দ্র মোদির দাবির পর মমতা ব্যানার্জি প্রশ্ন তোলেন, ভারতজুড়ে এনআরসি নিয়ে দুই রকম কথা শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে।

ভারতে নাগরিক আইন নিয়ে বিক্ষোভের মধ্যেই মঙ্গলবার ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রারের প্রস্তুতিতে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্যাবিনেট ২০২১ আদমশুমারির জন্য আট হাজার সাতশ ৫৪ কোটি রুপি এবং এনপিআর পরিমার্জনায় তিন হাজার নয়শ ৪১ কোটি রুপি খরচ করবে। সেই নিয়ে প্রশ্ন করা হলে অমিত শাহ সাফ বলেন, এনপিআর আর এনআরসির কোনো সম্পর্ক নেই। এনপিআর জনসংখ্যার পরিসংখ্যান, আর এনআরসিতে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হয়। এনপিআরের তথ্য এনআরসিতে ব্যবহার করা হবে না।

প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান পেতে যাচ্ছে ভারত

0

ভারতে প্রতিরক্ষা বাহিনীর প্রধান পদ তৈরিতে অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি। স্বশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার সঙ্গে সংযোগরক্ষা করার কাজ করবেন এই কর্মকর্তা। পাশাপাশি সরকারের সেনাবাহিনী বিষয়ক পরামর্শদাতা হিসেবেও কাজ করবেন তিনি।

সমস্ত বাহিনীর কর্মরত প্রধানদের ওপরে থাকবেন প্রতিরক্ষাবাহিনীর প্রধান, দেশের অস্ত্রশস্ত্র কেনাকাটা করা থেকে শুরু করে বাহিনীর বিভিন্ন কার্যকলাপ নিয়ে কাজ করবেন তিনি। এই পদের মেয়াদ হবে নির্দিষ্ট, যা এখনও পর্যন্ত ঠিক করা হয়নি।

আজ মঙ্গলবার বিকেলে, সাংবাদমাধ্যমে কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভরেকড় জানান, প্রতিরক্ষাবাহিনীর প্রধান হবেন চার স্টার জেনারেল, সেনাবাহিনী, বিমানবাহিনী বা নৌবাহিনী, যেখান থেকেই নিয়োগ করা হোক না কেন, তিনিই মিলিটারি বিভাগ সামালবেন এবং বাহিনীর প্রধান পদের সমান বেতন হবে তার।

সূত্র: এনডিটিভি।

রেলে শুদ্ধি অভিযান জোরদার

0

বাংলাদেশ রেলওয়েকে যথাযথভাবে পরিচালনা করতে শুদ্ধি অভিযান জোরদার হচ্ছে। গত ১৭ ডিসেম্বর থেকে একের পর এক বদলির আদেশ দেওয়া হচ্ছে। গত প্রায় এক সপ্তাহের ব্যবধানে রেলে ৩৭ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার দুই আলাদা আদেশে ১৫ জনকে বদলি করা হয়েছে। তার মধ্যে সিলেটে কর্মরতদের মধ্যে আট জন রেল কর্মকর্তা-কর্মচারী আছেন। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে পাওয়া তথ্যানুসন্ধান করে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলে। তারপর এই ব্যবস্থা নেওয়া হয়।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বদলি করা হচ্ছে অভিযুক্তদের। তাতে দুর্নীতিবাজ কর্মকর্তারা আতঙ্কে আছেন।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলপথে ট্রেনের লাইনচ্যুতি, নিয়োগ বানিজ্য, দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন কারণে কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে এই বদলি শুরু হয়েছে। এতে করে দুর্নীতি ও অনিয়মে যুক্ত কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে আছে বলে জানা গেছে।

সূত্র জানায়, এরই মধ্যে দুর্নীতিবাজদের তালিকা করেছে গোয়েন্দা সংস্থা। প্রাথমিক তালিকায় ২০ জনের নাম ছিল। এই সংখ্যা আরো বাড়ছে। তালিকায় রেলের সাবেক একাধিক মহাপরিচালক (ডিজি), মহাব্যবস্থাপক (জিএম) ও অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ছাড়াও আছেন প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। সংশ্লিষ্ট সংসদীয় কমিটির নির্দেশনায় গত ১০ বছরে রেলের কোন কর্মকর্তা কতবার বিদেশে গেছেন-তার তথ্য-উপাত্তও সংগ্রহ করা হয়েছে।

সূত্র জানায়, পাথর চুরি থেকে শুরু করে নাট-বল্টু, সিগান্যালিং ব্যবস্থা তদারকিতে হেলার অভিযোগ পাওয়া গেছে কমপক্ষে ৫০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। বিভিন্ন উন্নয়ন কাজের দরপত্র নিয়ন্ত্রণকারীদের তালিকাও করা হচ্ছে।

গত ১৭ ডিসেম্বর রেলওয়ের পূর্বাঞ্চলে একযোগে বদলি করা হয়েছে ১৯ কর্মকর্তাকে। একসঙ্গে এত সংখ্যক কর্মকর্তার বদলির ঘটনা এক যুগেও হয়নি। বদলি হওয়া ১৯ জনের মধ্যে একজন পদোন্নতিসহ বদলি হন। রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবদুর রহিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির এই আদেশ দেওয়া হয়।

পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার এসএম মুরাদ হোসেনকে বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট পূর্বাঞ্চলের (ঢাকা) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। পশ্চিমাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার এএমএম শাহনেওয়াজকে পূর্বাঞ্চলের (চট্টগ্রাম) চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট হিসেবে বদলি করা হয়েছে। পূর্বাঞ্চলের (চট্টগ্রাম) চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ নাজমুল ইসলামকে একই অঞ্চলের (চট্টগ্রাম) চিফ কমার্শিয়াল ম্যানেজার হিসেবে বদলি করা হয়েছে। পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় রেল ব্যবস্থাপক মো. বোরহান উদ্দিনকে একই অঞ্চলের( ঢাকা) উপ প্রকল্প পরিচালক পদে বদলি করা হয়েছে। পূর্বাঞ্চলের (ঢাকা) পরিচালক (প্রকৌশল) মো. গোলাম মোস্তফাকে পরিচালক (সংগ্রহ) পদে বদলি করা হয়েছে। পূর্বাঞ্চলের( ঢাকা) পরিচালক (এসএণ্ডপি) আবদুল্লাহ-আল-মাসুদকে উপ-প্রধান পরিকল্পনা (পরিকল্পনা কোষ) পদে বদলি করা হয়েছে। এভাবে রেলের বিভিন্ন পদে কর্মকর্তা কর্মচারীদের বদলি করা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, বিভিন্ন অপরাধে জড়িতদের চিহ্নিত করে এ শুদ্ধি অভিযান চলছে। গত ৩ ডিসেম্বর তিন জন কর্মকর্তাকে বদলির আদেশ জারি করা হয়।

২০৪১ সালে অর্থনীতিতে শীর্ষ বিশে থাকবে বাংলাদেশ

0

বাংলাদেশ ২০৪১ সালে বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশের তালিকায় অর্ন্তভূক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, এখন আমরা ৩০ তম, ২০২৮ সালে হবো ২৭তম এবং ২০৩০ সালে আমরা বিশ্বের ২৪তম অর্থনীতির দেশ হবো। আমাদের লক্ষ্য হচ্ছে ২০৪১ সালে বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশের তালিকায় অন্তর্ভূক্ত হওয়া। তখন বাংলাদেশ হবে বিশ্বের উন্নত অর্থনীতির দেশ।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওতে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে ওয়ালটনের র‍্যান্ডম অ্যাকসেস মেমোরি (র‍্যাম) উৎপাদন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, ওয়ালটন কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ প্রমুখ।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘ওয়ালটন পারে আমাদের স্বপ্নকে আরো একধাপ এগিয়ে নিতে। সরকার আপনাদের সহায়তা করার জন্য প্রস্তুত। আপনাদের দায়িত্ব হবে কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রতিবছর অন্তত ১০ শতাংশ করে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য নেন।’

পৃথিবীর তিনটি শিল্প বিপ্লব মিস করলেও বাংলাদেশ চতুর্থ শিল্পের সুফল কাজে লাগাবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘কৃত্তিম বুদ্ধিমত্তা, আইওটি, রোবটের ব্যবহার করে এগিয়ে যাবো। আগে তিনবার বাস মিস করেছি, এবার মিস করতে চাই না।’

মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা আগে বিদেশিদের বাজার ছিলাম। সেখান থেকে ঘুরে দাড়ানো শুরু হয়েছে। এখন আমরা ডিজিটাল ডিভাইজের উৎপাদকের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। তবে ডিজিটাল ডিভাইসের সরকারি কেনাকাটায় নানা শর্ত আছে। এসব শর্তের বেড়াজালে এখনো বিদেশি পণ্য কেনা হচ্ছে। আমরা অন্যের বাজার হিসেবে আর থাকতে পারি না। ওয়ালটন ল্যাপটপ নাইজেরিয়াতে রপ্তানিও হয়েছে।’

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ওয়ালটন মোটরসাইকেল, ফ্রিজ, এসি, ল্যাপটপ, মোবাইল সবই তো হলো। এখন স্মার্টওয়াচের মতো লাখো ওয়্যারেবল ডিভাইস ইন্টারনেটে যুক্ত হচ্ছে, যা আগামীর ভবিষ্যত। ওয়ালটন আমাকে আশ্বস্ত করেছে, তারা স্মার্টওয়াচও খুব শিগগিরই দেশে বানাবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল ডিভাইসের ওপর শুল্ক কমিয়ে দিলেন, তখন অনেকেই স্থানীয়ভাবে কারখানা করলো। শুধু ওয়ালটনই মাসে ৪ লাখ মোবাইলফোন উৎপাদন করছে।’

তিনি বলেন, মাত্র দেড় বছরে ওয়ালটন ৮০ হাজার ল্যাপটপ তৈরি করেছে। এর মধ্যে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য আমরা আইসিটি ডিভিশন থেকে ১৩ হাজার ল্যাপটপ কিনেছিলাম। আমি আনন্দের সঙ্গে বলতে পারি, দুই বছরে একটি ল্যাপটপও নষ্ট হয়নি। সেগুলো সুন্দরভাবে কাজ করছে। আজকে ডেল, এইচপি, আসুস, লোনোভোর চেয়ে ওয়ালটন কোন অংশে কম নয়।

ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এস এম রেজাউল আলম বলেন, আমরা একটি কম্পিউটার ও ল্যাপটপের বাহ্যিক দিক দেখি। কিন্তু আজ যে ল্যাপটপটি আমরা খুলে রেখেছি, এটা দেখলেই বোঝা যায় ভেতরে কতো যন্ত্রপাতি। এসব যন্ত্রপাতি দেশে তৈরি হবে এটা অকল্পনীয় ছিল। কিন্তু আমরা তা সম্ভব করেছি। আমরা দেশে সব কিছু বানাতে পারবো। আমরা শুধু উৎসাহ, উদ্দীপনা চাইবো। এই জাতীর জন্য আমরা এই শিল্প রেখে যাবো।

ষষ্ঠ অধিবেশন শুরু হচ্ছে ৯ জানুয়ারি

0

একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন আগামী ৯ জানুয়ারি শুরু হচ্ছে।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২০২০ সালের ৯ জানুয়ারি রোজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন আহ্বান করেছেন।

তিনি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে।

বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু ভারত করবে না

0

ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু ভারত করবে না।

তিনি আজ মঙ্গলবার বিকেলে সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। পরে মন্ত্রী সিলেট এমসি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে তিনি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ১৯ ব্যাটালিয়ন আয়োজিত প্রায় ১৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে যোগ দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত কথা দিয়েছে, এমন কিছু করবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয়। কারণ, ভারত ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে। সেখানে অশান্তি হলে বাংলাদেশে অশান্তি দেখা দেয়।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে অবৈধ কোন বাংলাদেশি থাকলে তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে।

সিলেট এমসি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনকালে মোমেন বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্র্রী বলেন, বঙ্গবন্ধুকে জানতে হবে, জানাতে হবে। তিনি বিশ্বের অনন্য এক নেতা যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে।

তিনি বলেন, আগামী ১৭ মার্চ থেকে মুজিববর্ষ উদযাপন হবে। বঙ্গবন্ধুকে সারা বিশে^র কাছে তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশে এ উপলক্ষে নানা কর্মসূচির পালন করবে।

এ সময় এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ হোটেল-মোটেল ভাঙতেই হবে

0

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলীতে যে সমস্ত অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে সেগুলো ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

রায়ে আপিল বিভাগ বলেছেন, ভবিষ্যত প্রজন্মেও জন্য সমুদ্র তীরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সরকারকে নীতিমালা তৈরি করতে হবে। একই সঙ্গে নতুন করে কাউকে যাতে সমুদ্র তীর লিজ দেওয়া না হয় সে বিষয়ে সরকারকে নজর রাখতে হবে।

এই স্থাপনাগুলো ১৯৯৯ সালের পর কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত লিঝ দেওয়া হয়। এই লিজ আইন সম্মত হয়নি বলে রায়ে বলা হয়েছে।

২০১৮ সালের ৯ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই রায় দিয়েছিলেন। এক বছর পর রায়টি প্রকাশ করা হয়। রায়ে বলা হয়েছে, স্থাপনাগুলো ভেঙে ফেলে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

১৯৯৯ সালে কক্সবাজারের সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত এলাকা পরিবেশগত সংকটাপন্ন হিসেবে ঘোষণা করে সরকার প্রজ্ঞাপন (গেজেট) জারি করে। ওই গেজেট অমান্য করে ওইসব জায়গায় স্থাপনা তৈরি করতে লিজ দেওয়া হয়। এরপর সেখানে গড়ে ওঠে শত শত স্থাপনা। সৈকতের ঝিলেনজা মৌজায় ২০টিরও বেশি থ্রি স্টার ও ফাইভ স্টার মানের হোটেল, ছোটে বড় আরও হোটেল-মোটেল গড়ে ওঠে। পরিবেশ বিপন্ন হয় এই কারণ দেখিয়ে ২০১০ সালে লিজগুলো বাতিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে কয়েকটি রিট আবেদন করেন হোটেল মালিকরা।

২০১০ সালে ২২ জুলাই হাইকোর্ট রিটগুলো এক সঙ্গে নিষ্পত্তি করে রায় দেন। রায়ে সমুদ্র সৈকতের ওই স্থানের বিভিন্ন জায়গা লিজ দেওয়াকে বেআইনি ঘোষণা করে সেখানকার স্থাপনাকে ভেঙে ফেলার নির্দেশ দেন। সেখানকার স্থাপনা নির্মাণকারী কয়েকজন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। আপিল বিভাগ ২০১৫ সালের ৫ আগস্ট লিভ টু আপিল খারিজ করে দেন। এতে হাইকোর্টর আদেশ বহাল থাকে। এরপর আপিল বিভাগের ও রায় সংশোধনের জন্য রিভিউ আবেদন করা হয়। ২০১৮ সালের ৯ ডিসেম্বর রিভিউ আবেদনও খারিজ করা হয়।

রিভিউ আবেদন খারিজ হওয়া এবং পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর, সমুদ্র সৈকতের ওই অংমে আর কোনো স্থাপনা রাখা যাবে না। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, কক্সবাজার ঝিলংজা মৌজায় লাবনী পযেন্ট থেকে কলাতলী মৌজায় যেসব হোটেল-মোটেল গড়ে উঠেছে তা গুড়িয়ে দিতে হবে। সর্বোচ্চ আদালতের এই রায় মানতে হবে। এই রায় মানা না হলে আদালত অবমাননা হবে। তবে হোটেল মালিকদের আইনজীবী ব্যারিস্টার ইমরানুল কবীর বলেন, তারা রায়ে অসন্তুষ্ট। এ রায় কার্যকর হলে কক্সবাজারের পর্যটন এলাকা ক্ষতিগ্রস্ত হবে। কমে যাবে পর্যটক।

আপিল বিভাগ রায়ে বলেন, কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম, সমুদ্র সৈকত। ১২০ কিলোমিটর দীর্ঘ এই সৈকতের প্রাকৃতিক পরিবেশ ধরে রাখা পরবর্তী প্রজন্মের জন্য জরুরি। এটা ঠিক যে, বিনিয়োগকারীরা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে স্থাপনা তৈরি করেছেন। কিন্তু প্রকৃতিক পরিবেশ বিপন্ন করা ঠিক হবে না। সৈকতের আগের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে সেগুলো ধ্বংস করতেই হবে।

৩৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন নুর

0

ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ ৩৭ জনের নামে মামলার আবেদন করেছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।

আজ মঙ্গলবার দুপুরে নুরের পক্ষে এই আবেদন নিয়ে থানায় যান ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেন।

এসময় তিনি বলেন, ‘হামলার নির্দেশদাতা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে আসামি করে আমরা মামলা করেছি। মামলা করেছেন ভিপির পক্ষে ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেন।’

নুরের করা আবেদনে বলা হয়, ‘সময় আনুমানিক দুপুর ১২টায় আমি আমার সংগঠনের সদস্যরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার কক্ষে অবস্থান করি। হঠাৎ মুক্তিযুদ্ধ মঞ্চ আমার কক্ষে প্রবেশ করে অতর্কিতভাৰে লাঠি-সোটা নিয়ে হামলা করে চলে যায়। তারা পুনরায় যেন হামলা করতে না পারে, তাই ডাকসু কর্মচারীদের সহায়তায় ডাকসুর মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। কিন্তু এর কিছুক্ষণ পরই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক ও ডাকসু’র এজিএস সাদ্দাম হোসেনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ডাকসুর মূল ফটকের তালা খুলে আমার কক্ষে প্রবেশ করে। আমাকে হত্যা করার উদ্দেশ্যে দ্বিতীয় দফা হামলা চালান। তারা আমার কক্ষের বাতি নিভিয়ে দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে হত্যার উদ্দেশ্যে আমার ওপর ও ছাত্র অধিকার পরিষদের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় আমার ডান হাত এবং ডান পাঁজর মারাত্মকভাবে জখম হয়।’

আবেদনে যাদেরকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয় তারা হলেন- (১) সঞ্জিত চন্দ্র দাস, সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, (২) সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, (৩) আমিনুল ইসলাম বুলবুল, সভাপতি, মুক্তিযুদ্ধ মঞ্চ, (৪) আল মামুন, সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ মঞ্চ, (৫) সনেট মাহমুদ, সভাপতি, মুক্তিযুদ্ধ মঞ্চ, ঢাবি শাখা, (৬) ইয়াসির আরাফাত তুর্য, সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ মঞ্চ, ঢাবি, (৭) মারিয়াম জাহান খান, ভিপি, সূর্যসেন হল সংসদ, (৮) শেখ মুহাম্মদ অনিন, সাংগঠনিক সম্পাদক, ঢাবি ছাত্রলীগ, (১৯) আঙ্গুর আলীম খান, ভিপি, এ,এফ, রহমান হল সংসদ, (১০) আবু ইউনুস, এজিএস, বিজয় একাত্তর হল সংসদ, (১১) রাকিবুল হাসান ঐতিহ্য, সদস্য, ডাকসু, (১২) মাহমুদুর হাসান, সদস্য, ডাকসু, (১৩) সাদ বিন কাদের চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, ডাকসু, (১৪) রবিউল হোসেন রানা, সহ-সভাপতি, ঢাবি ছাত্রলীগ, (১৫) নিয়ামত উল্লাহ তপন, শিক্ষা বিষয়ক উপ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ, (১৬) হাসিবুল হাসান শান্ত, জিএস, জিয়া হল সংসদ, (১৭) সিফাতুজ্জামান খান, ক্রীড়া সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ, (১৮) মিজানুর রহমান মিজান, জিএস, মহসীন হল সংসদ, (১৯) ফেরদৌস আলম, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ, (২০) আব্দুর রহিম সরকার, জিএস, এ.এফ রহমান হল সংসদ, (২১) অনজিল ইমরান তালাশ, সাহিত্য সম্পাদক, এ.এফ রহমান হল সংসদ, (২২) মাহমুদুল হাসান বাবু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, ঢাবি ছাত্রলীগ, (২৩) সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, জিয়া হল ছাত্রলীগ, (২৪) মামুন বিন সার, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ, (২৫) ইবনুল হাসান উজ্জল, (২৬) খাজা আয়ের সুজন, উপ-স্কুল বিষয়ক দিক, কেন্দ্রীয় ছাত্রলীগ, (২৭) খান মিলন হোসেন নীরব,এস.এম. হল ছাত্রলীগ, (২৮) ইমরান আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক, কবি জসীম উদ্দিন হল ছাত্রলীগ, (২৯) হৃদয় হাসান সোহাগ, গণশিক্ষা সম্পাদক, ঢাবি ছাত্রলীগ, (৩০) উজ্জল, চারুকলা ছাত্রলীগ, (৩১) আরিফুল ইসলাম, (৩২) ফাতিমা রিপা, ছাত্রী বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ মঞ্চ, (৩৩) আমিনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ মঞ্চ (কামাল গ্রুপ), (৩৪) আইনুল ইসলাম মাহবুব, যুগ-সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ মঞ্চ, (৩৫) মেহেদী হাসান নিবিড় (৩৬) মেহেদী হাসান শান্ত, জিএস, বঙ্গবন্ধু হল সংসদ (৩৭) জীবন রায়, সহ সভাপতি, ঢাবি ছাত্রলীগসহ ছাত্রলীগের অজ্ঞাতনামা ৪০-৫০ জন নেতাকর্মী।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘তারা মামলার আবেদন নিয়ে এসেছিলেন। আবেদনে কিছু সংশোধনী দিতে বলা হয়েছে। এটি পৃথক মামলা হবে না। আগের মামলাতেই এই অভিযোগ নথিভুক্ত করা হবে।’

শিক্ষক প্রশিক্ষণসূচিতে ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য’ যুক্ত করার আহ্বান

0

ইউনাইট ফর বডি রাইটস্ (ইউবিআর) বাংলাদেশ অ্যালায়েন্স আয়োজিত অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তারা বলেছেন, যৌন ও প্রজনন স্বাস্থ্যের সঙ্গে দেশের অর্থনীতি ও উন্নয়নসহ অনেক বিষয় জড়িত। তাই অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের স্বার্থে কিশোর-কিশোরীদের জন্য এ বিষয়ে সঠিক তথ্য ও শিক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য শিক্ষকদের প্রশিক্ষণসূচিতে যৌন ও প্রজনন স্বাস্থ্যের বিষয়টি যুক্ত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘কৈশোর যৌন ও প্রজননস্বাস্থ্য এবং অধিকার শিক্ষার গুরুত্ব, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন পপুলেশন সাইন্স অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)’র নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ।

সভায় বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে সদস্য (কারিকুলাম) অধ্যাপক মো. মশিউজ্জামান, নেদারল্যান্ডসের বাংলাদেশস্থ দূতাবাসের প্রতিনিধি মাশফিকা জামান সাটিয়ার, টিসার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ কানিজ সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সালমা আক্তার, ইউবিআর বাংলাদেশ অ্যালায়েন্সের প্রধান কাজী সুরাইয়া সুলতানা, কেয়ার বাংলাদেশের লাভলী ইয়াসমিন জেবা, মেরী স্টোপস-এর মঞ্জুন নাহার, শিক্ষক প্রতিনিধি তৃপ্তি রানী রায় ও হাফিজ উদ্দিন প্রমূখ।

সভায় অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন শিক্ষক ও অবিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের জনসংখ্যার তিনভাগের এক ভাগ কিশোর কিশোরী ও যুব। কৈশোর উন্নয়নে বাংলাদেশ অনেক অগ্রসর হয়েছে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে জীবন দক্ষতা নিশ্চিত করছে। তবে আমরা স্বাভাবিক শারীরিক পরিবর্তন ও বিকাশকে স্বাভাবিকভাবে নিতে পারি না। যৌন প্রজনন স্বাস্থ্য নিয়ে কথা বলতে লজ্জা পাই। এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার।

অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, ২০১২ সালে শিক্ষা কারিকুলামে প্রজনন স্বাস্থ্য সেবার বিষয়গুলো যুক্ত করা হলেও সে বিষয়ে ছাত্র-ছাত্রীরা যথাযথ শিক্ষা পাচেছ না। ফলে কাঙ্খিত লক্ষ্য অর্জিত হয়নি। নতুন প্রজন্মকে দক্ষ ও সচেতন করে গড়ে তুলতে শিক্ষা কারিকুলাম যৌন ও প্রজনন স্বাস্থ্যের বিষয়টি আরো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে তিনি উল্লেখ করেন।

ইউবিআর বাংলাদেশ অ্যালায়েন্সের প্রধান কাজী সুরাইয়া সুলতানা বলেন, সকলের সহযোগিতায় প্রজনন স্বাস্থ্যের বিষয়ে অনেকটা এগিয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গি ও আচরণের পরিবর্তন হয়েছে। ইউবিআর-এর কার্যক্রম সরকারের বয়সোপযোগী জীবন দক্ষতা, শিক্ষা গ্রহণ ও সহিংসতামুক্ত নিরাপদ পরিবেশ তৈরির কাজকে এগিয়ে নিতে সহায়তা করেছে বলে তিনি দাবি করেন।

সভায় বক্তারা দুর্নীতি দমন কমিশন (দুদক) যেমন সততা কর্নার তৈরি করেছে, তেমনি প্রতিটি স্কুলে কিশোর-কিশোরী কর্নার করার প্রস্তাব করেন। যেখান থেকে ছাত্র-ছাত্রীরা প্রজনন স্বাস্থ্য বিষয়ে যেকোনো তথ্য ও সহযোগিতা নিতে পারে।

তারা বলেন, কৈশোরে ঋতুস্রাবের সময় স্বাস্থ্যবিধি মেনে চলার মতো তথ্য পাওয়া আমাদের দেশে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তথ্য না জানার কারণে জীবনে প্রথমবার ঋতুস্রাবের সময় অনেক কিশোরী ভয় পায়। ঋতুস্রাবের সময় স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা না থাকায় নারী ও কিশোরী নানা সংক্রমণের শিকার হয়। সংক্রমণ দীর্ঘদিনের হলে প্রজনন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এতে অনেকেই বন্ধ্যাত্বের শিকার হন।

পিইসি-জেএসসির ফল ৩১ ডিসেম্বর

0

চলতি বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকশ করা হবে।

এ দিন সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পঞ্চম শ্রেণি এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সমাপনী পরীক্ষার ফল হস্তান্তর করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন। ওইদিন প্রধানমন্ত্রী বই উৎসবেরও উদ্বোধন করবেন।

চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয় ২ নভেম্বর। বিদেশের ৯টিসহ দেশের ২ হাজার ৯০৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। জেএসসিতে ৭টি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের, আর জেডিসিতে হয় ১০ বিষয়ে পরীক্ষা। আর ১৭ নভেম্বর শুরু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।