Home Blog Page 3271

আসামে বাঙালিরা আরো কোণঠাসা হচ্ছে, উঠল রাজ্যভাগের দাবি

0

ভারতের আসামে বাঙালিদের ভিটে‌মাটির পাশাপাশি রাজনৈতিক অধিকারও কেড়ে নেওয়ার সরকারি চেষ্টা চলছে। গতকাল শনিবার বিজেপি পরিষদীয় দলের বৈঠকে ঠিক করা হয়েছে, অসমিয়াকে বাধ্যতামূলক করা হবে আসামে।

তাদের জোট শরিক আসাম গণ পরিষদ (অগপ) কাল তাদের পরিষদীয় দলের বৈঠক থেকে দাবি তুলেছে, ভূমিপুত্রদের জন্য ৯০ শতাংশ আসন সংরক্ষিত করতে হবে। সেই সঙ্গে বিধানসভায় তাদের জন্য আসন সংরক্ষণের দাবি উঠেছে।

এ অবস্থায় বাঙালিদের জন্য পৃথক বরাক রাজ্য গঠনের ডাক দিলেন কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। অন্যদিকে, আসাম রাজ্য নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতি (সিআরপিসিসি)–‌র সভাপাতি তপোধীর ভট্টাচার্য কার্বি, ডিমাসা প্রভৃতি জনগোষ্ঠীকে সঙ্গে নিয়েই নতুন রাজ্য গঠনের কথা বলেন।

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন আসতেই আসামের ভূমিপুত্ররা বিজেপি ও তাদের জোট শরিক অগপ–‌র ওপর ক্ষিপ্ত। শনিবার রাজ্যের নারীরা চুল খুলে রাস্তায় নেমে প্রতিবাদ করেন।

শনিবার গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, রাজ্যে অসমিয়া ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে বরাক, বড়ো টেরিটোরিয়াল কাউন্সিল এলাকা এবং ডিমা–হাসাও জেলা ছাড়া সর্বত্রই। ফলে ব্রহ্মপুত্র উপত্যকার বাংলা মাধ্যম স্কুলগুলো বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা বিধানসভায় কংগ্রেসের মুখ্য সচেতক কমলাক্ষ দে–‌র।

দলের সভাপতি অতুল বরার বাড়িতে অগপ পরিষদীয় দলও আজ বৈঠক করে। বৈঠক শেষে অতুল দাবি তোলেন, আসামের ভূমিপুত্রদের জন্য চাকরিতে শতভাগ সংরক্ষণ করতে হবে। সেই সঙ্গে জনপ্রতিনিধিদের ৯০ শতাংশ আসনও চাই। শুধু দাবি তোলাই নয়, সংশোধিত নাগরিকত্ব আইন আসতেই আসাম সরকার আসাম চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ বাস্তবায়িত করতে ব্যস্ত হয়ে উঠেছে।

এই অনুচ্ছেদে রয়েছে তথাকথিত ভূমিপুত্রদের জন্য সংরক্ষণের প্রস্তাব। কমিটি গড়া হয়েছে। কমিটিতে কোনো বাঙালি নেই।

বরাকের করিমগঞ্জ থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচিত বাঙালি বিধায়ক কমলাক্ষ দে বলেন, আসামে বাঙালিদের বসবাসের কোনো অধিকারই থাকছে না। মণিপুরের জিরিবামকে সঙ্গে নিয়ে বাঙালিদের বাঁচার স্বার্থেই প্রয়োজন পৃথক বরাক রাজ্য।

তিনি আরো বলেন, আসাম যখন বাঙালিদের রাখতে চায় না, তখন পৃথক রাজ্য গঠনই জরুরি। সিআরপিসিসি–‌র চেয়ারম্যান তপোধীরবাবুর মতে, শুধু বরাকই নন, বহুত্ববাদে বিশ্বাসী কার্বি, ডিমাসা প্রভৃতি জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে পৃথক রাজ্য গঠনের ভাবনাচিন্তা করার সময় এসেছে। বাঙালিদের মতোই অন্যান্য জনগোষ্ঠীও অসমিয়া আধিপত্যবাদের শিকার।‌‌

সরকার আরো ১০ হাজার ডাক্তার নিয়োগ দেবে

0

জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার আরো ১০ হাজার ডাক্তার নিয়োগের উদ্যোগ নিয়েছে। এছাড়া ৩৯তম বিসিএস এর মাধ্যমে চার হাজার ৬০৭ জন নতুন ডাক্তার পদায়ন করা হয়েছে। নতুন ডাক্তার নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গৃহীত ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার, মনজুর হোসেন, রওশন আরা মান্নান ও আবিদা আনজুম মিতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, ডাক্তারদের পাশাপাশি সেবা বৃদ্ধির জন্য ১০ হাজার নার্স নিয়োগ সম্পন্ন হয়েছে। অন্যান্য জনবলের নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে। ঔষধসহ অন্যান্য আনুষঙ্গিক সংকট উত্তরণের জন্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরাধীন সিবিএইচসি অপারেশনাল প্লানের আওতায় কাজ চলছে। আরো জানানো হয়, মৌলিক স্বাস্থ্য সেবা বাড়ানোর জন্য বর্তমানে ১৩ হাজার ৭৪৩টি কমিউনিটি ক্লিনিকে ১২ হাজার ৮৫০ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্মরত আছেন। প্রতিটি কমিটিনিটি ক্লিনিকে প্রায় ৬ হাজার জনগোষ্ঠী সেবা পাচ্ছে।

কমিটি সূত্র জানায়, বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় গৃহীত প্রকল্পসমূহের বাস্তব অগ্রগতি সম্পর্কে আলোচনাকালে জানানো হয়, স্বাস্থ্য সেবা বিভাগ ২০১৮-১৯ অর্থ বছরে ৩২টি ও ২০১৯-২০ অর্থ বছরে (নভেম্বর ২০১৯ পর্যন্ত) ২৫টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। আর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ২০১৮-১৯ অর্থ বছরে ৬টি ও ২০১৯-২০ অর্থ বছরে (নভেম্বর ২০১৯ পর্যন্ত) ৪টি প্রকল্প গ্রহণ করেছে।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান

0

ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

আজ রবিবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়ে বলা হয়, আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর ২০১৯ যথাক্রমে বুধ, বৃহস্পতি ও শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

একইভাবে ২৭ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ রবিবার নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করে।

প্রবাসে নারী শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধে যৌথ বৈঠকের সিদ্ধান্ত

0

প্রবাসে নারী শ্রমিকদের নির্যাতন বন্ধে করণীয় নির্ধারণে তিনটি সংসদীয় কমিটির যৌথ বৈঠক করতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। স্বরাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় কমিটির সঙ্গে এই যৌথ বৈঠকে বিষয়ে কমিটির স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত চূড়ান্ত করবে।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী র্মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দঃ প্রিন্স, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথ বৈঠক করে প্রবাসী নারী গৃহকর্মীদের নির্যাতন থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। আগে বৈঠকেও বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনাকালে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সৌদিতে কর্মরত আড়াই লাখ নারী শ্রমিকদের মধ্যে ২ থেকে ৩ শতাংশ নির্যাতনের শিকার হচ্ছে। সৌদি আরবে নারী গৃহকর্মীদের ওপর নির্যাতনের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত খবরের কারণে বিষয়টি স্পর্শকাতর হয়ে দাঁড়িয়েছে। বিদেশে নারী শ্রমিক পাঠানোর ক্ষেত্রে বয়সসীমার (২৫-৪৫) শর্তের বিষয়টি অনেক ক্ষেত্রে অনুসরণ করা হয়। তাই সৌদিতে নারী শ্রমিক পাঠানো হবে কী না তার ওপর একটি গবেষণা করে সিদ্ধান্ত নেওয়া দরকার।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, সৌদি আরবে কিছু নারী শ্রমিক নির্যাতনের শিকার হলেও অধিকাংশ ভালো অবস্থানে আছেন। এমন কী তারা নিজেদের আত্মীয় স্বজনদের সেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।

কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান বলেন, বিদেশে কমরত নারী শ্রমিকদের পাশাপাশি পুরুষ শ্রমিকও নির্যাতনের শিকার। তবে এই নির্যানের হার ২ থেকে ৩ শতাংশের বেশি নয়। অবশ্য সংখ্যায় যাই হোক না কেন কমিটির প্রবাসী শ্রমিকদের নির্যাতনের তথ্য পেলে সংশ্লিষ্ট গৃহকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেন।

এদিকে কমিটির বৈঠকে নেদারল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার সর্বশেষ পরিস্থিতির বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেছে মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে আলোচনা শেষে রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য আসিয়ানভূক্ত দেশ কম্বোডিয়া সফরে সহযোগিতার পাশাপাশি দ্রুততম সময়ে ইন্দোনেশিয়া সফরের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে।

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এখনই প্রস্ততি গ্রহণের সুপারিশ

0

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এখনই প্রস্ততি গ্রহণের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির। কমিটির বৈঠকে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটারিং জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি তোফায়েল আহমেদ। কৈঠকে কমিটির সদস্য বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, মাহমুদ উস সামাদ চৌধুরী, ইউসুফ আবদুল্লাহ হারুন, মোহাম্মদ হাছান ইমাম খাঁন ও সুলতানা নাদিরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) বিল-২০১৯ এবং বাণিজ্য মেলা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বাণিজ্য মেলাকে আকর্ষনীয় করে তুলতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

দুই সিটির প্রতিটি কেন্দ্রেই ভোটগ্রহণ ইভিএম-এ

0

আগামী ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত আজ রবিবার এক সংবাদ সম্মেলন ভোটগ্রহণের এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। এর আগে ইসির ৫৭তম কমিশন সভা অনুষ্ঠিত হয়।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ৩১ ডিসেম্বর, মঙ্গলবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি, বৃহস্পতিবার এবং প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি, বৃহস্পতিবার।

বিদ্যমান ভোটার তালিকা দিয়েই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ভোটগ্রহণ করা হবে। দুই সিটির সম্প্রসারিত ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডেও একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ভাগ হওয়ার পর ২০১৫ সালের এপ্রিলে দুই সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল। নির্বাচনের পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম সভা হয় ওই বছরের ১৪ মে, দক্ষিণ সিটিতে ১৭ মে। এ হিসাবে ঢাকা উত্তরের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে এবং দক্ষিণে একই বছরের ১৬ মে।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট গ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে।

ঢাকা উত্তর সিটিতে ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। সাধারণ ওয়ার্ড ৫৪টি এবং সংরক্ষিত ওয়ার্ড ১৮টি। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৩৪৯টি এবং ভোটকক্ষ ৭ হাজার ৫১৬টি।

ঢাকা দক্ষিণ সিটিতে ভোটার সংখ্যা ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন। সাধারণ ওয়ার্ড ৭৫টি এবং সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। সম্ভাব্য ভোটকেন্দ্র ১ হাজার ১২৪ এবং ভোটকক্ষ ৫ হাজার ৯৯৮টি।

স্ত্রীর কবরে সমাহিত হলেন স্যার আবেদ

0

দাফন সম্পন্ন হয়েছে স্যার ফজলে হাসান আবেদের। আজ রবিবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বনানী কবরস্থানে স্ত্রী আয়শা হাসান আবেদের কবরে সমাহিত হন তিনি।

এর আগে বেলা ১২টা ৪৫ মিনিটে রাজধানীর আর্মি স্টেডিয়ামে জানাজা সম্পন্ন হয় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার আবেদের। জানাজায় আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশ নেন। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সেখানে নেওয়া হয় আবেদের মরদেহ। সেখানে রাখা হয় জানাজার পূর্ব পর্যন্ত।

সকাল ১০টা ২০ মিনিটের দিকে সাদা ফুলে ঘেরা লাশবাহী অ্যাম্বুলেন্সে করে আর্মি স্টেডিয়ামে আনা হয় আবেদের মরদেহ। সেখানে আগে থেকেই ব্র্যাকের কর্মীসহ বিভিন্ন পর্যায়ের মানুষজন অপেক্ষায় ছিলেন। ফজলে হাসান আবেদের মরদেহে রাষ্ট্রপতির পক্ষ থেকে মেজর আশিকুর রহমান শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর পক্ষে উপসামরিক সচিব কর্নেল মো. সাইফুল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং আওয়ামী লীগের পক্ষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন জানান। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ, আব্দুর রহমান। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ড. ম তানিম ফজলে হাসান আবেদের মরদেহে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানোর পর স্যার ফজলে হাসান আবেদের মরদেহ নেওয়া হয় বনানী কবরস্তানে। সেখানে স্ত্রী আয়শা হাসান আবেদের কবরে সমাহিত করা হয় তাঁকে।

গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দুরারোগ্য মস্তিষ্কের ক্যান্সারে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

স্যার আবেদের জানাজা সম্পন্ন

0

স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন হয়েছে। আজ রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১২টা ৪৫ মিনিটে রাজধানীর আর্মি স্টেডিয়ামে জানাজা শুরু হয়। জানাজায় আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, উন্নয়ন সংস্থা, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশ নেন।

এর আগে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সেখানে নেওয়া হয় আবেদের মরদেহ। সেখানে রাখা হয় জানাজার পূর্ব পর্যন্ত।

সকাল ১০টা ২০ মিনিটের দিকে সাদা ফুলে ঘেরা লাশবাহী অ্যাম্বুলেন্সে করে আর্মি স্টেডিয়ামে আনা হয় আবেদের মরদেহ। সেখানে আগে থেকেই ব্র্যাকের কর্মীসহ বিভিন্ন পর্যায়ের মানুষজন অপেক্ষায় ছিলেন। ফজলে হাসান আবেদের মরদেহে রাষ্ট্রপতির পক্ষ থেকে মেজর আশিকুর রহমান শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর পক্ষে উপসামরিক সচিব কর্নেল মো. সাইফুল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং আওয়ামী লীগের পক্ষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন জানান। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ, আব্দুর রহমান। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ড. ম তানিম ফজলে হাসান আবেদের মরদেহে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানোর পর স্যার ফজলে হাসান আবেদের মরদেহ নেওয়া হচ্ছে বনানী কবরস্থানে। সেখানে দাফন করা হবে তাঁকে।

গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দুরারোগ্য মস্তিষ্কের ক্যান্সারে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

‘যে বাংলাদেশ আমরা দেখছি, তার রূপকার আবেদ’

0

বেলা তখন ১১টা। খানিকটা আগে আর্মি স্টেডিয়ামে আনা হয়েছে স্যার ফজলে হাসান আবেদের মরদেহ। সকাল ১০টা ২০ মিনিটের দিকে সাদা ফুলে ঘেরা লাশবাহী অ্যাম্বুলেন্স ঢোকে আর্মি স্টেডিয়ামে। তাতে আবেদের মরদেহ। আগে থেকেই ব্র্যাকের কর্মীসহ বিভিন্ন পর্যায়ের মানুষজন অপেক্ষায় ছিলেন।

ফজলে হাসান আবেদের মরদেহে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন মেজর আশিকুর রহমান। প্রধানমন্ত্রীর পক্ষে উপসামরিক সচিব কর্নেল মো. সাইফুল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং আওয়ামী লীগের পক্ষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন জানান। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ, আব্দুর রহমান। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ড. ম তানিম ফজলে হাসান আবেদের মরদেহে শ্রদ্ধা জানান। তাঁদের মধ্যে ছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. ইউনূসও।

ড. ইউনূসের কাছে এ সময় জানতে চাওয়া হয় প্রতিক্রিয়া। মুহূর্তে দুই চোখ জলে ভরে ওঠে এ নোবেল বিজয়ীর। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এখন যে বাংলাদেশকে আমরা দেখছি, তার রূপকার ফজলে হাসান আবেদ। তাঁর অবদান সর্বব্যাপী। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো তা পূরণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।’

আজ ব্র্যাকের সব অফিস বন্ধ

0

ব্র্যাক-এর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজ রবিবার (২২ ডিসেম্বর) সারা দেশে ব্র্যাক কার্যালয় বন্ধ থাকবে।

গতকাল শনিবার (২১ ডিসেম্বর) ব্র্যাক থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্যার ফজলে হাসান আবেদের মরদেহ আজ রবিবার সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁর মরদেহ ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। দুপুর সাড়ে ১২টায় আর্মি স্টেডিয়ামেই জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দুরারোগ্য মস্তিষ্কের ক্যান্সারে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।