Home Blog Page 3275

অভিশংসিত ট্রাম্প, এখন যা ঘটবে

0

ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ ও মার্কিন কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগ আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এসব অভিযোগে তাকে পদচ্যুত করার সিদ্ধান্ত নিল মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প তৃতীয় প্রেসিডেন্ট, যার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব গৃহীত হলো।

তবে তার পূর্বসূরি, ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের মতো ট্রাম্পও গদি হারাবেন না বলেই মনে করা হচ্ছে। কারণ, এর পরের ধাপে অভিশংসন প্রক্রিয়া যাবে সিনেটে। হাউসের এই উচ্চকক্ষ রিপাবলিকানদের দখলে। ফলে সেখানে রিপাবলিকান প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়ার প্রস্তাবে দুই-তৃতীয়াংশ সিনেটর ভোট দেওয়ার সম্ভাবনা কম। বুধবার যে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ট্রাম্পকে পদচ্যুত করার প্রস্তাব গৃহীত হয়েছে, সেটি ডেমোক্র্যাটদের দখলে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দু’টি। প্রথমত, তিনি আগামী নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী, ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে মামলা শুরুর জন্য ইউক্রেনকে চাপ দিয়েছিলেন। সেই মামলা চললে বাইডেনের ভোটে লড়া সম্ভব হত না। ফলে ট্রাম্পের এই চেষ্টাকে সরাসরি নির্বাচনী হস্তক্ষেপ বলা যেতে পারে। এই প্রস্তাবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ট্রাম্পের বিরুদ্ধে ২৩০টি ভোট পড়েছে, আর তার পক্ষে পড়েছে ১৯৭ ভোট।

ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ, তিনি মার্কিন কংগ্রেসে নিজের বিরুদ্ধে চলা তদন্তে বাধা দিয়েছেন। মার্কিন সংবিধান অনুয়ায়ী, কংগ্রেসের কাজে বাধা দেওয়া গুরুতর অভিযোগ। কারণ কংগ্রেসের হাতেই কোনো প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। সেই অভিযোগেও ট্রাম্পের বিরুদ্ধে ভোট পড়েছে ২২৯টি, আর পক্ষে ১৯৮টি।

নিয়ম অনুসারে, হাউসে কোনো প্রস্তাবের পক্ষে ২১৬টি ভোট পড়লেই সেই প্রস্তাব পাস হয়ে যাবে। ফলে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের জন্য আনা দু’টি প্রধান প্রস্তাবই পাস করে দেন হাউসের সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস সদস্যরা।

তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হওয়ার সময় থেকেই ‘আমি সম্পূর্ণ নির্দোষ’, ‘আমার বিরুদ্ধে ডাইনি-খোঁজ শুরু হয়েছে’ ‘এ সব কিছুই একটা বড়সড় চক্রান্ত’— এই সব অভিযোগ এনে টুইটারে সমালোচনার ঝড় তোলেন ট্রাম্প।

বুধবার হাউসে শেষ পর্যন্ত অভিশংসন প্রস্তাব পাস হয়ে যাওয়ার পরেও ট্রাম্প টুইট করেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এটা রিপাবলিকানদের ওপর আক্রমণ। এটা যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ।

ট্রাম্পের বিরুদ্ধে পুরো হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাটরা যখন একজোট, তখন উল্টো পথে হাঁটলেন দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী তুলসী গাবার্ড। তিনি কংগ্রেসের একমাত্র ডেমোক্র্যাট সদস্য, যিনি ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবে কোনো অবস্থান নেননি। যা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

অভিশংসন প্রস্তাবে ‘ইয়েস’ বলার পরিবর্তে তিনি বলেছেন, ‘প্রেজেন্ট।’ তুলসী বলেছেন, আমি মাঝামাঝি রয়েছি। অভিশংসন প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিতে পারিনি, কারণ আমি জানি প্রেসিডেন্ট ট্রাম্প ভুল কাজ করেছেন। তবে আমি অভিশংসন প্রস্তাবে সমর্থনও দিতে পারছি না, কারণ বর্তমান প্রেসিডেন্টকে পদ থেকে সরানোর কাজটি যেন কোনো বিভাজনের প্রক্রিয়ায় পর্যবসিত না হয়।

হাউস প্রেসিডেন্টকে অভিশংসিত করার মানে অবশ্য এই নয় যে, কালকেই ট্রাম্পকে হোয়াইট হাউস ছেড়ে চলে যেতে হবে। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট যতক্ষণ না ট্রাম্পকে পদচ্যুত করছে, ততক্ষণ তিনিই প্রেসিডেন্ট। হাউসে গৃহীত প্রস্তাব পাঠানো হবে সিনেটে। সেখানে তা নিয়ে সওয়াল হবে। যদি অন্তত ৬৭ জন (দুই-তৃতীয়াংশ) সিনেটর ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেন, তা হলেই পদত্যাগ করতে হবে ট্রাম্পকে।

ভারত-পাকিস্তান-আফগানিস্তানে তীব্র ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

0

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ভারত। এরই মধ্যে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লিসহ ভারতের উত্তরাঞ্চল। জানা গেছে, ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প হয়েছে সেখানে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক মিনিট ধরে দিল্লিতে ভূমিকম্প হয়েছে। এতে আতঙ্কে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।

দিল্লিতে ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৬.৩ হলেও উৎসস্থল আফগানিস্তানের হিন্দুকুশ। উৎসস্থলে কম্পনের তীব্রতা ৬.৮। ভূমিকম্প হয়েছে পাকিস্তানেও; সেখানে ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি ব্যাপক হতে পারে।

ভূমিকম্পের সময় পাকিস্তানের একটি শহরের মানুষজনকে রাস্তায় বের হয়ে এসে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এরই মধ্যে ভূমিকম্পের সময়কার একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছে এনডিটিভি। সেই ভিডিওতে দেখা যায়, অফিসের ফ্যান এবং ঝাড় বাতি ভূমিকম্পের ফলে ব্যাপকহারে দুলছে। সেই ভিডিও দেখে অনেকেই ধারণা করছেন, ক্ষয়ক্ষতি অনেক বেশি হতে পারে।

বিহারে এনআরসি হবে না, প্রয়োজনে বিজেপি ছাড়বেন মুখ্যমন্ত্রী নীতীশ

0

ভারতের পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, দিল্লি ও পাঞ্জাবের পর এবার বিহারও চিন্তার কারণ হয়ে উঠতে চলেছে মোদি সরকারের। বিহারে সংযুক্ত জনতা দল (জেডিইউ)-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শুক্রবার সাফ জানিয়ে দিলেন, তার রাজ্যে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) কার্যকর করা হবে না।

বিহারে জোট সরকারের শরিক দল হিসেবে জেডিইউ এনআরসি কার্যকর করার উদ্যোগ নেবে বুঝতে পেরে আগেই তার বিরোধিতা করতে শুরু করেছিলেন দলের সভাপতি প্রশান্ত কিশোর। গত শনিবার তিনি বিক্ষোভ জানাতে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে।

ওই সময় নীতীশকে তিনি জানিয়ে দেন, জেডিইউ-বিজেপি জোট সরকার যদি বিহারে এনআরসি কার্যকরের উদ্যোগ নেয়, তা হলে তিনি দলীয় পদ ছেড়ে দেবেন।

সেই সঙ্গে নীতীশ আশ্বস্ত করেছিলেন প্রশান্ত কিশোরকে। সাফ জানিয়ে দিয়েছিলেন, বিহারে কোনো ভাবেই এনআরসি কার্যকর করা হবে না।

মোদিকে হত্যার পরিকল্পনা চলছে, গোয়েন্দাদের সতর্কবার্তা

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী। এমন সতর্কবার্তা দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা।

আগামী ২২ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে বিরাট জনসভার আয়োজন করবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। দিল্লি বিজেপির পক্ষ থেকে এদিন প্রচুর মানুষের জমায়েত করারও চেষ্টা হচ্ছে। আর সেই ভিড়ের সুযোগ নিয়ে নরেন্দ্র মোদির ওপর হামলা চালানোর পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

জানা গেছে, জনসভার দিন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি জোট ‘এনডিএ’ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। এর মাঝে পাকিস্তানের জঙ্গিরা প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা করছে বলে সতর্কবার্তা দিয়েছেন গোয়েন্দারা। ফলে আরও কড়া নজরদারি চালানোর ব্যবস্থা হচ্ছে।

গোয়েন্দা সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায়, পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইকের পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে টার্গেট করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ। এজন্য পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে তারা নতুন নতুন জঙ্গি নিয়োগ করেছে বলে খবর পেয়েছেন গোয়েন্দারা।

‘মুসলমানদের ভাগ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হাতে থাকতে পারে না’

0

বিশ্বের পৌনে ২০০ কোটি মুসলমানের ভাগ্য এখন আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের হাতে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বৃহস্পতিবার মালয়েশিয়ায় কেএল সামিট-২০১৯ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় এরদোগান বলেন, বিশ্ব পাঁচের চেয়েও বড়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ভেটো ক্ষমতা রাখে, ফলে ছোট দেশগুলোর জন্য বিপত্তি হয়।

‘পৃথিবী পাঁচের চেয়েও বড়’ এই স্লোগান পুনর্ব্যক্ত করে এরদোগান নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী দেশ চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন।

এরদোগান আরও বলেন, এসব থেকে নিশ্চুপ রাখতে অভ্যুত্থান প্রচেষ্টা, অর্থনৈতিক সন্ত্রাস ও অপবাদসহ নানা চাপের মুখে তুরস্ক মাথানত করেনি। তিনি জোর দিয়ে বলেন, তারা তুরস্কের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে, আর আমরা পাশাপাশি ফিলিস্তিন, গাজা, রোহিঙ্গা, লিবিয়া, সোমালিয়া এবং সিরিয়ার দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করেছি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাতারি আমির তামিম বিন হামাদ আল থানি, ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি এবং বৈঠকের আয়োজক দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ।

শাড়ি পরা হিটলারের পর মমতাকে দেশদ্রোহী বলে কটাক্ষ বিজেপির

0

শাড়ি পরা হিটলারের পর এবার দেশদ্রোহী বলা হলো মমতা ব্যানার্জিকে। আবারো বিজেপি সাংসদের কটাক্ষের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বর্তমানে বাঁকুড়া সফরে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার সকালে তিনি বাঁকুড়ায় গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মমতা ব্যানার্জিকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করেন।

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের স্বর ক্রমেই চড়া হচ্ছে। ভারতের নানা প্রান্তে শুরু হয়েছে এই আইনের প্রতিবাদ। ঠিক সেই মুহূর্তে বাঁকুড়া সফর থেকেই মমতাকে আক্রমণ করেন তিনি। আজ দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী দেশদ্রোহী, তার মুখ্যমন্ত্রীর পদে বসার কোনো অধিকার নেই।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরো বলেন, তিনি আইন, আদালত, সংবিধান, সংসদ মানেন না। এর দ্বারা প্রমাণ হলো, মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সার্বভৌমত্বকে স্বীকার করেন না।

মমতা পশ্চিমবঙ্গকে আলাদা দেশ মনে করেন। পাশাপাশি তিনি নিজেকে সেই দেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন বরে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। একই সঙ্গে এই ‘সিএএ’ বিরোধিতার ঘটনাকে ভারতের সার্বভৌমত্বকে ও স্বাভিমানের আঘাতের পাশাপাশি সংসদ, সুপ্রিম কোর্ট ও সংবিধানকে অপমান বলে তিনি মনে করেন। এছাড়াও কাশ্মীর প্রসঙ্গ টেনে, তিনি পাকিস্তানের পক্ষ অবলম্বন করছেন বলেও দিলীপ ঘোষ অভিযোগ করেন।

অমিত শাহর বাড়ির সামনে বিক্ষোভ, প্রণব মুখার্জির মেয়ে আটক

0

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর অভিযোগে সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মেয়ে তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। জানা গেছে, তিনিসহ দিল্লি মহিলা কংগ্রেসের ৫০ জন কর্মীকে আটক করা হয়েছে।

দেশটির সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ শুক্রবার দিল্লিতে অমিত শাহর বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে দিল্লি মহিলা কংগ্রেস। অমিত শাহর সঙ্গে দেখা করার দাবি জানান মহিলা কংগ্রসে নেতৃবৃন্দ। ব্যারিকেড দিয়ে মহিলা কংগ্রেসের বিক্ষোভ মিছিল আটকে দেয় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে কংগ্রেস কর্মীদের আটক করে পুলিশ।

শুক্রবার সকাল থেকেই অমিত শাহের বাড়ির পাশে জমায়েত হতে শুরু করেন দিল্লি মহিলা কংগ্রেসের কর্মীরা। নাগরিকত্ব আইনের প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা। ধীরে ধীরে উত্তপ্ত হয় এলাকার পরিস্থিতি।

এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে দাবি জানাবেন বলে পুলিশকে জানান কংগ্রেস নেত্রী তথা সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে। ব্যারিকেড দিয়ে মহিলা কংগ্রেসের বিক্ষোভ মিছিল আটকে দেওয়ার পর শর্মিষ্ঠাসহ ৫০ জনকে আটক করা হয়। দিল্লির মন্দির মার্গ থানায় তাদের নিয়ে যাওয়া হয়।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারতে বাড়ছে ক্ষোভের আগুন। গত কয়েকদিন ধরেই রাজধানী দিল্লির রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনে সামিল হচ্ছেন সাধারণ মানুষ ও একাধিক রাজনৈতিক দল। বৃহস্পতিবার লালকেল্লা চত্বরে প্রতিবাদ মিছিলে সামিল হন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, সিপিআই নেতা ডি রাজা, সিপিএম নেতা নীলোতপল বসু, সিপিএম নেত্রী বৃন্দা কারাত।

জানা গেছে, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পথে নেমে আটক হয়েছেন কংগ্রেস নেতা অজয় মাকেন, সন্দীপ দীক্ষিতরাও। ১৪৪ ধারা ভেঙে মিছিল করার অভিযোগে পুলিশ আটক করেছে তাদের। এর আগে গতকাল বৃহস্পতিবার বেঙ্গালুরুতে কেন্দ্রের বিরুদ্ধে পথে নেমে আটক হন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ।

মুসলিমদের বদনাম করতে টুপি পরে ট্রেন ভাঙচুর, ৬ বিজেপি কর্মী আটক

0

লুঙ্গি-ফেজটুপি পরে ট্রেনে পাথর ছোঁড়া! বিজেপি কর্মী-সহ ছ’জনকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা।

ফেজটুপি আর লুঙ্গি পরে ট্রেনে পাথর ছোঁড়ার অভিযোগ। এক বিজেপি কর্মী ও তার পাঁচ সঙ্গীকে আটক করল মুর্শিদাবাদ জেলা পুলিশ। ট্রেনে পাথর ছোঁড়ার সময় তাদের হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। সংশোধিক নাগরিকত্ব আইনের বিরোধিতায় দেশজুড়ে অশান্তির ঘটনায় কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিক্ষোভকারীদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন।

বলেছিলেন, ”পোশাক দেখেই বোঝা যায়, কারা হিংসা ছড়াচ্ছে।’ কিন্তু এই গ্রেপ্তারির ঘটনায় মুখ পুড়ল বিজেপিরই। যদিও অভিযুক্তদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই মন্তব্য করেছে গেরুয়া শিবির।

ভারতজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় প্রতিবাদের আগুন জ্বলছে। CAA’র প্রতিবাদে মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় বিক্ষোভের আগুন জ্বলেছে। বিক্ষোভকারীরা জ্বালিয়ে-ভাঙচুর করে নষ্ট করেছে বহুমূল্যের সরকারি সম্পত্তি। রাজ্যে অশান্তির ঘটনায় মোট ৯৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই রিপোর্ট হাই কোর্টেও জমা দিয়েছে রাজ্য সরকার। তবে আলোড়ন ফেলে দিয়েছে একটি খবর, লুঙ্গি ও ফেজটুপি পরে ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনায় আটক বিজেপি কর্মী। বৃহস্পতিবার মুর্শিদাবাদ পুলিশ জানিয়েছে, রাধামাধবতলার বাসিন্দারা ছ’জনকে শিয়ালদহ-লালগোলা লাইনের ট্রেনে পাথর ছোঁড়ার সময় হাতেনাতে ধরেছে। আটকদের মধ্যে অভিষেক সরকার (২১) একজন বিজেপি কর্মী বলে জানা গেছে।

চিত্রনায়ক মেহেদি এখন পেট্রল পাম্পের ব্যবসায় ব্যস্ত

পুলিশ সুপার মুকেশ জানিয়েছেন, ‘ধৃতরা জানিয়েছে, তারা লুঙ্গি ও ফেজটুপি পরে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করছিল। কিন্তু সেই ইউটিউব চ্যানেলের কোনও অস্তিত্বই তারা দেখাতে পারেনি।’ স্থানীয় সূত্রে জানা গেছে, অভিষেকের বাড়ি শ্রীশনগর এলাকায়। তাকে একাধিকবার বিজেপির কর্মসূচি-মিছিলে দেখা গিয়েছে।

এক গ্রামবাসী জানিয়েছেন, ‘রেললাইনের ধারে ওদের পোশাক পালটাতে দেখেই সন্দেহ হয়। অভিষেককে চিনি বলেই ওকে আমরা জিজ্ঞাসা করি, তারপর পুলিশে খবর দিই।’ বহরমপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মোট সাতজন ছিল। একজন পালিয়ে যায়। এই ঘটনায় জেলা বিজেপি সভাপতি গৌরীশংকর ঘোষ অবশ্য অভিষেককে নিজেদের দলের কর্মী হিসাবে অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, রাধামাধবতলার ঘটনা সম্পর্কে কিছুই জানা নেই। অভিষেক বিজেপির কর্মী নয়।

প্রসঙ্গত, শুক্রবারই রানি রাসমনি অ্যাভিনিউয়ের প্রতিবাদী সভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপির ফাঁদে পা দেবেন না। ওরা হিন্দু-মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে। ইন্টেলিজেন্স রিপোর্ট পেয়েছি, বিজেপি তাদের কর্মীদের জন্য ফেজটুপি কিনছে, যাতে অশান্তি করার সময় ছবি তুলে মুসলিম সম্প্রদায়কে বদনাম করতে পারে। যুব সম্প্রদায়ের মধ্যে হিংসা-দ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে ভুয়ো ভিডিও তৈরি করছে।’

‘হাল্লা বোল’ শ্লোগানে উত্তাল মুম্বাই, আজাদির ডাক

0

‘এনআরসি পে হাল্লা বোল, সিএবি পে হাল্লা বোল’ কিংবা ‘এনআরসি সে আজাদি, সিএবি সে আজাদি’ শ্লোগানে মুখর ভারতের মুম্বাই। তিন বছর আগের বাম ছাত্রনেতা কানহাইয়া কুমারের ‘আজাদি’র সঙ্গেই শোনা গেল তিন দশক আগে খুন হওয়া বামপন্থী নাট্যকার সফদর হাসমির ‘হাল্লা বোল’। অভিনেত্রী স্বরা ভাস্করের তোলা শ্লোগানে এবার গলা মিলিয়েছে ভিড়ে ঠাসা আগস্ট ক্রান্তি ময়দান।

নরেন্দ্র মোদি সরকারের নাগরিক পঞ্জি এবং নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় বৃহস্পতিবার সন্ধ্যায় আগস্ট ক্রান্তি ময়দানের সভায় বক্তারা সকলেই এই বিভেদমূলক নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। এ সভার মূল উদ্যোক্তারা হলেন মুম্বাইয়ের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়-উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। তাদের সঙ্গে হাত মিলিয়ে সমাবেশের ডাক দিয়েছিল একাধিক সংগঠনও। সেখানেই সুশৃঙ্খলভাবে সরকারের নীতিতে ক্ষুব্ধ জনতার মাঝে দাঁড়ানো টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স (টিআইএসএস) এর ছাত্র ফাহাদ আহমেদের সঙ্গেই গলা মিলিয়েছেন মোদি সরকারের নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতা করে ‘সাবধান ইন্ডিয়া’ অনুষ্ঠানের সঞ্চালকের চাকরি খোয়ানো অভিনেতা সুশান্ত সিংহ।

সরকারের নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন ফারহান আখতার, জাভেদ জাফরি, আদিতি রাও হায়দরি, হুমা কুরেশি, পরিচালক কবীর খান, মিনি মাথুর, নিখিল আডবাণী, অনুভব সিনহা, অনুরাগ কাশ্যপ, রাহুল বোস, রাহুল ঢোলাকিয়া-সহ রূপোলি জগতের একাধিক পরিচিত মুখ। কয়দিন আগেই জামিয়া মিলিয়ায় পুলিশি তাণ্ডবের পরে মুম্বইয়ের তারকাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা।

সূত্র: আনন্দবাজার

সাজার আগে মারা গেলে তিন দিন ঝুলবে মোশাররফের মরদেহ!

0

দেশদ্রোহিতার অভিযোগে গত মঙ্গলবার পারভেজ মোশাররফের ফাঁসির সাজা দিয়েছিল আদালত। ১৬৭ পাতার রায় আজ প্রকাশ্যে এসেছে। সেই রায়েই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে যদি পাকিস্তানের পারভেজ মোশাররফের মৃত্যু হয়, তা হলে তার মৃতদেহ ইসলামাবাদের ডি-চকে তিন দিন ঝুলিয়ে রাখা হবে। ডি-চক পাকিস্তান পার্লামেন্টের কাছেই অবস্থিত।

পাকিস্তানের পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমেদ শেঠের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ দেশদ্রোহীর অভিযোগে প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রাক্তন সেনাপ্রধানকে মৃত্যুদণ্ডের সাজা দেয়।

রায়ে বলা হয়েছে, এই মামলায় অভিযোগ প্রমাণিত। দোষী সাব্যস্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। আইন প্রণয়নকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে যে, পলাতক দোষী ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য সব রকম চেষ্টা চালাতে হবে। কিন্তু সাজা কার্যকরের আগেই যদি দোষীর মৃত্যু হয়, তা হলে ইসলামাবাদের ডি-চকে তার মরদেহ নিয়ে আসতে হবে। সেখানে তিন দিন ঝুলিয়ে রাখতে হবে।

সূত্র: ট্রিবিউন।