Home Blog Page 3276

আওয়ামী লীগে ছিলাম, আছি, থাকব : সোহেল তাজ

0

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীনপুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। শুক্রবার সম্মেলনে যোগ দিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেছেন, রাজনীতিতে আপাতত না থাকলেও আমি আওয়ামী লীগে ছিলাম, আছি, থাকব। এরপর সম্মেলনের সফলতা কামনা করেন তিনি।

সোহেল তাজ বলেন, এ সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও ৩০ লাখ শহীদের বিনিময়ে যে জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে তা বাস্তবায়নের পথে এগিয়ে যাবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে। তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই সারা দেশ থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান জড়ো হয়েছেন।

সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীজুড়েই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বেলা ১১টা থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নেতাকর্মীরা উদ্যানের সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যায়।

সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সম্মেলনের মঞ্চে বক্তব্য দেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শুক্রবার বিকাল ৩টা ৫ মিনিটে সম্মেলন স্থলে উপস্থিত হয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে ও শান্তির পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি।

শৃঙ্খলিত গণতন্ত্রকে মুক্ত করেছেন শেখ হাসিনা’

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পর তারই কন্যা শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন। গত ৪৪ বছরে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। তিনি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশকে গড়ে তোলার কাজ করেছেন। কোন্দলে জর্জরিত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছেন এবং আন্দোলনের মাধ্যমে শৃঙ্খলিত গণতন্ত্রকে মুক্ত করেছেন।

শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, জাতির জনককে হত্যার পর দেশে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়। সেই অবস্থা থেকে দেশকে আজকের অবস্থানে নিয়ে আসতে কাজ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে গত ৪৪ বছরে সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম, দক্ষ প্রশাসকের নাম, সবচেয়ে সফল কূটনীতিকের নাম, জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা।

এ সময় দলীয় প্রধানের চিন্তা ও লক্ষ্য বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল-কাদের।

তিনি বলেন, শেখ হাসিনা জনগণকে যে নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করছেন। তাই আজ তার নেতৃত্বে যে শুদ্ধি অভিযানের শুরু হয়েছে তার মাধ্যমে আমাদের শুদ্ধ হয়ে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এর জন্য নিজেদের গড়ে তুলতে হবে, এটাই হোক আজকের অঙ্গীকার।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধন করা হয়।

আওয়ামী লীগের সম্মেলনে প্রবেশের সময় পিস্তলসহ যুবক আটক

0

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলমান আওয়ামী লীগের সম্মেলনে পিস্তলসহ প্রবেশের সময় নুরুল আলম খান রাসেল (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেল চারটার দিকে টিএসসি সংলগ্ন প্রবেশপথে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, আটক ওই ব্যক্তি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ সমাবেশস্থলে প্রবেশের চেষ্টা করছিলেন। প্রবেশপথে তল্লাশিকালে তার সঙ্গে থাকা অস্ত্রটি শনাক্ত করায় তাকে আটক করা হয়েছে।

ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার শেখ মো. শামীম জানান, একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

‘আওয়ামী লীগই একমাত্র অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছে’

0

আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো, এটাই আমাদের লক্ষ্য উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আওয়ামী লীগই এদেশের মানুষকে কিছু দিতে পেরেছে। আওয়ামী লীগই একমাত্র দল যারা অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছে।

শুক্রবার বিকেলে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের ওপর আঘাত এসেছে বারবার। জাতির পিতাকেও কতবার হয়রানি করা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে। তারপরও তিনি সততার সঙ্গে এগিয়ে গিয়েছিলেন বলেই বাঙালি একটি স্বাধীন দেশ পেয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ শেষ করার অনেক চেষ্টা হয়েছে। যখনই আঘাত এসেছে, সবার আগে এসেছে আওয়ামী লীগের ওপরই। কিন্তু জাতির পিতার হাতে গড়া এই সংগঠন ধ্বংস করতে পারেনি কেউই।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০১৯ আজ আওয়ামী লীগ ক্ষমতায়। এই এক দশকেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, দারিদ্র্যের হার ২০ দশমিক ৫ ভাগে নামিয়ে এনেছি। জাতির পিতা যে স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন, আজ আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। এটা ধরে রাখতে হবে। আমাদের লক্ষ্য সামনে আরও এগিয়ে যাওয়া।

তিনি বলেন, যিনি ত্যাগ স্বীকার করতে পারেন, তিনি সফল হবেন। আর এই কাজটা আওয়ামী লীগই সবচেয়ে বেশি করেছে। এর জন্যই জনগণ কিছু পেয়েছে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, কাউন্সিলের মধ্য দিয়েই সংগঠন চাঙ্গা হয়, সংগঠন শক্তিশালী হয়। আমরা সেভাবেই দলকে গড়ে তুলতে চাচ্ছি।

এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে সম্মেলনস্থলে উপস্থিত হয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এরপর পায়রা ও বেলুন উড়িয়ে বাংলাদেশের অন্যতম প্রাচীন এ রাজনৈতিক দলটির সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা।

‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই ভাগ্যের পরিবর্তন হয়’

0

আওয়ামী লীগ জন্ম থেকেই মানুষের অধিকার নিয়ে সংগ্রাম করছে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ এদেশের মানুষকে কিছু দিতে পেরেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।’

শুক্রবার বিকেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী।

এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে সম্মেলনস্থলে উপস্থিত হয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এরপর পায়রা ও বেলুন উড়িয়ে বাংলাদেশের অন্যতম প্রাচীন এ রাজনৈতিক দলটির সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা।

প্রচণ্ড ঠাণ্ডায় কাবু সারা দেশ

0

হাড় কাঁপানো শীতে কাঁপছে প্রায় সারা দেশ। দেশের বিভিন্ন এলাকায় প্রচণ্ড ঠাণ্ডার পাশাপাশি কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঠাণ্ডায় বিভিন্ন এলাকায় শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। শিশুদের ঠাণ্ডাজনিত সমস্যায় সবচেয়ে বেশি ভুগতে দেখা যাচ্ছে।

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় সারাদিন দেখা যায়নি সূর্যের মুখ। আজ শুক্রবারও একই অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে।

বিভিন্ন জেলায় নদী ভাঙনের কারণে গৃহহারা, বন্যা নিয়ন্ত্রন বাঁধে আশ্রিত এবং চরাঞ্চলে বসবাসকারীরা ঠাণ্ডা প্রতিরোধের ব্যবস্থা না থাকায় সবচেয়ে দুর্ভোগে রয়েছে।

দেশর উত্তরাঞ্চলে প্রচণ্ড ঠাণ্ডায় দারিদ্র্যপীড়িত এলাকার মানুষেরা ভোগান্তিতে পড়েছে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়, বিশেষত চরলাঞ্চের মানুষজন প্রচণ্ড ঠাণ্ডা প্রতিরোধে কোনো ব্যবস্থা না থাকায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। অনেকেই সাহায্যের আশায় রয়েছেন।

এদিকে কুয়াশার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নৌপথ ও সড়কপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা দেশের অন্যতম প্রধান নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ ছিল।

মাঝারি থেকে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

হাসপাতালে বেড়েই চলেছে ঠাণ্ডাজনিত বিভিন্ন সমস্যা নিয়ে আসা রোগীর সংখ্যা। বিশেষ করে প্রচণ্ড ঠাণ্ডায় শীতবস্ত্রের অভাবে কাবু হয়ে পড়েছে উত্তরাঞ্চলের ছিন্নমূল ও দরিদ্র মানুষেরা।

গ্রামে-গঞ্জে চলছে আগুন জ্বেলে হাত-পা গরম করার পালা। এ অবস্থায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে গিয়ে বিভিন্ন অগ্নি দুর্ঘটনার ঘটনা বাড়ছে। প্রচণ্ড ঠাণ্ডায় শরীর গরম করতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ছয়জন রংপুর মেডিক্যালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরের হিমেল হাওয়ার কারণে আগামী কয়েকদিন তাপমাত্রা আরো কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সূত্র। তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমে শীত আরো বাড়তে পারে।

রাষ্ট্রপতিকে গ্রামীণফোনের উকিল নোটিশ

0

সরকারের পাওনার বিষয়ে সালিসে (আরবিট্রেশন) যেতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে উকিল নোটিশ পাঠিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার টেলিকম খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন।

মোস্তাফা জব্বার বলেন, গ্রামীণফোন সিঙ্গাপুরের একটি ল ফার্মের মাধ্যমে রাষ্ট্রপতিকে উকিল নোটিশ দেওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। একটি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করবে, আবার সেই প্রতিষ্ঠান রাষ্ট্রপতিকে উকিল নোটিশ পাঠিয়ে আরবিট্রেশনের জন্য চাপ দেবে—এটা বোধ হয় খুব সহজে গ্রহণ করার মতো নয়। নোটিশ দেওয়ার বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত জানানো হয়েছে। তারা (গ্রামীণফোন) বোঝাতে চেয়েছে যে আরবিট্রেশন চায়। কিন্তু বিষয়টি তো আদালতে। আদালতের বাইরে আরবিট্রেশনের কোনো সুযোগ নেই।

অডিট রিপোর্টের ভিত্তিতে গ্রামীণফোনের কাছে বকেয়া ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা চেয়ে গত এপ্রিলে চিঠি দেয় টেলিযোগাযাগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এতে কাজ না হওয়ায় কড়াকড়ি আরোপ করা হয়। আরেক অপারেটর রবির কাছে বকেয়া ৮৬৭ কোটি ২৩ লাখ টাকার দাবিতে একই পদক্ষেপ নেয় বিটিআরসি। ফলে দুই অপারেটরই উচ্চ আদালতে যায়।

মন্ত্রী জানান, রবি মামলা প্রত্যাহার করবে বলে জানিয়েছে। সরকারের কড়াকড়ি অবস্থানের কারণে দেশে-বিদেশি বিনিয়োগ কমে যাবে কি না—এমন প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, ‘এখন চিত্র বিপরীত। দেশে ফাইভ-জি সেবা দিতে নতুন অপারেটর আসতে চায়। টেলিটকে বিনিয়োগ করতে চায় বিদেশি প্রতিষ্ঠান। বরং পরিস্থিতি স্বাভাবিক আছে। আগের মতোই আছে।’

ডিজিটাল বাংলাদেশ বিশ্বে নেতৃত্বের জায়গায় পৌঁছেছে দাবি করে মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা। ২০২১ সালের মধ্যে প্রথম ধাপটি বাস্তবায়িত হবে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ, ২০৭১ সালে স্বাধীনতার শতবর্ষ উপলক্ষে পরিকল্পনা এবং ২১০০ সালে ব-দ্বীপ পরিকল্পনা করে রেখেছেন।

ইন্টারনেটের দাম কমানোর বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রক্রিয়াটি দীর্ঘ। কাজ শুরু হয়েছে। ইন্টারনেট মানুষের মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে। আমাদের দেশে ইন্টারনেটের দাম যে তুলনামূলকভাবে উচ্চ তা বলব না। তবে ইন্টারনেটের দাম বেঁধে দেওয়া নেই। এটাও সমস্যার কারণ। মোবাইল অপারেটররা ইচ্ছামতো ইন্টারনেটের দাম নিচ্ছে। আমরা এসব সমস্যা সমাধানের চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘আমরা যত লাইসেন্স দিয়েছি তার দ্বিগুণ হলো অবৈধ লাইসেন্স। তারা সেবা দিচ্ছে। বিষয়টি আমাদের নজরে আছে। এ জন্য আমরা কাজ করছি। এর সমাধান হয়ে যাবে।’

মতবিনিময় অনুষ্ঠানে টিআরএনবির সভাপতি মুজিব মাসুদ ও সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার খান শিপুসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

টেলিনর গ্রুপের বক্তব্য : প্রক্রিয়াটিতে গ্রামীণফোন কোনো পক্ষ নয়। বাংলাদেশে নিজেদের সম্পদের সুরক্ষা নিশ্চিত করা টেলিনর গ্রুপের জন্য গুরুত্বপূর্ণ। অডিট আপত্তির বিষয়টি স্বচ্ছভাবে নিষ্পত্তি করার উদ্দেশ্যে একটি গঠনমূলক সমাধানের লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রতি আলোচনার আহ্বান জানাতেই এই নোটিশ দেয় টেলিনর। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির মধ্যেই আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিষয়টি রয়েছে।

টেলিনর গ্রুপের পরিচালক-কমিউনিকেশন্স (এশিয়া) ক্যাথরিন স্ট্যাং লন্ডের পক্ষ থেকে আরো বলা হয়—টেলিনর গ্রুপ বিশ্বাস করে, একটি স্বচ্ছ ও গঠনমূলক সমাধান নিশ্চিত করতে কর্তৃপক্ষ ও অপারেটর একযোগে কাজ করতে সম্মত হওয়াই এই অডিট বিরোধ নিষ্পত্তির সর্বোত্তম পন্থা।

পিইসি-ইইসি’র বহিষ্কৃতদের পরীক্ষা ২৪-২৬ ডিসেম্বর

0

চলতি বছর প্রাথমিক সমাপনী সনদ (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষায় অংশ নেওয়া যেসব শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে তাদের অবশিষ্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪, ২৬ ও ২৮ ডিসেম্বর।

আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ইইসি)। আর অন্য পরীক্ষার্থীদের সঙ্গে ৩১ ডিসেম্বরই তাদের ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ ডিসেম্বর বাংলা ও বাংলাদেশ বিশ্ব পরিচিতি এবং ২৮ ডিসেম্বর গণিত এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া ইবতেদায়ীতে ২৪ ডিসেম্বর ইংরেজি ও আরবি, ২৬ ডিসেম্বর বাংলা, বাংলাদেশ বিশ্ব পরিচিতি ও বিজ্ঞান এবং ২৮ ডিসেম্বর গণিত, কোরআন মজিদ, তাজবিদ, আকাইদ ও ফিকাহ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

এসব পরীক্ষা প্রতিদিন দু’টি ধাপে আয়োজন করা হবে। প্রথম ধাপে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা চলবে। তবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট বাড়তি সময় দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ইইসি)-এর (ডিপিই) মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৯ শিক্ষাবর্ষে বিভিন্ন কারণে পরীক্ষার হলে বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের পরবর্তী বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। তবে যেসব বিষয়ে বহিষ্কার করা হয়েছে সেসব বিষয়ে আগের সিদ্ধান্ত বহাল থাকবে।

২০১৮ সালের ১৮ ডিসেম্বর পিইসি পরীক্ষার্থীদের বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়। এই নির্দেশনার ১১ নম্বর অনুচ্ছেদে ‘শৃঙ্খলা লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা’ নেওয়ার বিধান করা হয়। এই বিধানের ক্ষমতাবলে গত পিইসি পরীক্ষায় ১৯ নভেম্বর পর্যন্ত ১৫ জন খুদে শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ নিয়ে একটি জাতীয় দৈনিকে গত ১৯ নভেম্বর ‘পিইসি পরীক্ষায় শিশু বহিষ্কার কেন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, এম মাহমুদুল হাসান, গাজী ফরহাদ রেজা ও মো. ফয়জুল্লাহ ফয়েজ। এই প্রতিবেদন দেখার পর আদালত গত ২১ নভেম্বর স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।

রুলে ১৯ নভেম্বর পর্যন্ত বহিষ্কার করা ১৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বহিষ্কৃত ১৫ শিক্ষার্থীর পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ চারজনকে ১০ ডিসেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। পরে শুনানি শেষে আদালত বহিষ্কৃত খুদে শিক্ষার্থীদের পরীক্ষা পুনরায় গ্রহণের আদেশ দেন।

বিকেলে শুরু হচ্ছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

0

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) শুরু হচ্ছে উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় দুই দিনব্যাপী এ জাতীয় সম্মেলন উদ্বোধন করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন বসবে। সেখানে প্রথমে সংগঠনের সভাপতি নির্বাচিত করবেন কাউন্সিলররা। সে ক্ষেত্রে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিকল্প এখন পর্যন্ত কেউ না থাকায় পুনরায় তিনি সভাপতি নির্বাচিত হবেন, এটা নিশ্চিত। এরপর অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মধ্য থেকে একজন সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করলে আরেকজন তা সমর্থন করবেন।

এভাবে চূড়ান্ত হবে আওয়ামী লীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক। এরপর আওয়ামী লীগের রীতি অনুযায়ী কাউন্সিলররা নবনির্বাচিত সভাপতির ওপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের ভার ন্যস্ত করবেন। সম্মেলন শেষে কয়েক দিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগে এই রীতিই চলে আসছে। কিন্তু এবার হতে পারে এর ব্যতিক্রম।

দলটির নির্ভরযোগ্য একটি সূত্র কালের কণ্ঠকে জানায়, আগামীকাল শনিবার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করার প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর একজন আস্থাভাজন দলীয় নেত্রীকে নিয়ে কেন্দ্রীয় কমিটির এই তালিকা চূড়ান্ত করছেন।

সভাপতি শেখ হাসিনার নির্দেশমতো ওই নেত্রী কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে নেতাদের নাম অন্তর্ভুক্ত করছেন। আজ সকালে সম্মেলন শুরুর আগে এই তালিকা পুরোপুরি প্রস্তুত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতির প্রচার ও প্রকাশনা উপকমিটির সঙ্গে যুক্ত একাধিক নেতা কালের কণ্ঠকে জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্মেলনে যে ভাষণ দেবেন তা বুধবার পুস্তিকা আকারে ছাপানো হয়। গতকাল বৃহস্পতিবার দেশের আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতির ভাষণটি জেলা, মহানগরের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার সম্মেলনের আগেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষণসহ অন্য প্রকাশনাগুলো সংবলিত একটি ব্যাগ কাউন্সিলর ও ডেলিগেটদের হাতে দেওয়া হবে।

প্রচার ও প্রকাশা উপকমিটির সূত্রগুলো জানায়, আওয়ামী লীগ সভাপতি তাঁর ভাষণে জনগণের সঙ্গে আওয়ামী লীগের নিবিড় সম্পর্কের কথা তুলে ধরবেন। জনগণের ভাষা ও চাহিদা যে শুধু আওয়ামী লীগই বুঝতে পারে এবং সে কারণেই মানুষ বারবার আওয়ামী লীগকে বিজয়ী করে সে বিষয়গুলোও থাকবে প্রধানমন্ত্রীর ভাষণে। জনগণের আস্থা ও ভরসার সংগঠন হলো আওয়ামী লীগ। নেতাকর্মীদের প্রতি এই সম্পর্ক ধরে রাখার তাগিদ দেবেন শেখ হাসিনা।

‘রাজাকারের তালিকা তৈরির ব্যয় নিয়ে কিছু বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী’

0

রাজাকারের তালিকা তৈরির ব্যয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনও কথা বলেননি- এমনটাই দাবি করে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনও কোনও গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের সংবাদ প্রচার করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ ডিসেম্বর, বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করেন। এতে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রায় ১০০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবাদ সম্মেলনের তথ্য সরকারিভাবে সংরক্ষিত আছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্রিফিংকালে রাজাকারদের তালিকা তৈরির ব্যয় বিষয়ে মন্ত্রী কোনও কিছু বলেননি। কোনও কোনও গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের সংবাদ প্রচার করছে, যা অনভিপ্রেত। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে, এ ধরনের অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।