Home Blog Page 3278

স্বামীকে বোকা বানিয়ে প্রেমিকের সঙ্গে রাত্রিযাপন, পুলিশের হাতে আটক স্ত্রী

0

স্ত্রী উদ্বিগ্ন কণ্ঠে স্বামীকে ফোন করে জানতে চেয়েছিলেন, ‘তুমি কি দুর্ঘটনায় পড়েছো?’ জবাব এসেছিল, ‘না তো! কেন?’ স্ত্রী তখন বলেছিলেন, ‘বাড়িতে এক জন এসে বলছেন, তুমি নাকি দুর্ঘটনায় পড়েছো। তাই ফোন করলাম।’

দু’জনের মধ্যে ফোনে এটুকুই যা কথাবার্তা। এর পর বাড়ি ফিরে স্বামী দেখেন, স্ত্রী নেই। তার কিছু ক্ষণ পর একটা অচেনা নম্বর থেকে স্বামীর কাছে ফোন আসে। বলা হয়, ‘তোর স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছি। লাশ পৌঁছে যাবে।’ ফোন পেয়েই মঙ্গলবার আতঙ্কে কড়েয়া থানায় ছুটে যান গুড্ডু। পুলিশকে সবটা খুলে বলেন। শুরু হয় তদন্ত।

ঘটনার দু’দিনের মাথায় বুধবার দুপুরে শিয়ালদহের একটি হোটেল থেকে স্ত্রীকে উদ্ধার করে পুলিশ। জালে পড়েন আরও এক যুবক। তাঁর নাম রাম পারভেজ ওরফে শেখ দিওয়ান। দু’জনের কাছ থেকে যা জানা যায়, তাতে পুলিশও হতবাক! স্বামী গুড্ডুকে বোকা বানিয়ে অন্য কারও সঙ্গে প্রেম করছিলেন ওই নারী। দু’জনে শিয়ালদহের এক হোটেলে লুকিয়ে ফোনে ভয় দেখাচ্ছিলেন গুড্ডুকে।

এর আগেও অবশ্য গুড্ডুকে বোকা বানিয়ে তাঁরা বিভিন্ন জায়গায় থেকেছেন। কিন্তু সে বার পুলিশের ঝামেলায় পড়তে হয়নি। কিন্তু এবার তারা পড়েছেন বেকায়দায়। ফোনে খুনের হুমকি পেয়ে কড়েয়া থানায় অপহরণের অভিযোগ করেন গুড্ডু। এখন অপহরণের অভিযোগে ওই নারীর প্রেমিককে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে।

এ দিন কড়েয়া থানার এক পুলিশ অফিসার বলেন, ‘অপহরণের অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়। ওই মহিলাকে উদ্ধার করি। কিন্তু এর নেপথ্যে যে এমন গল্প লুকিয়ে রয়েছে, তা কে জানত!

গুড্ডু পেশায় অটোচালক। রাম পারভেজ দিল্লির একটি বারে কর্মরত। কিছু দিন আগেই শহরে এসেছিলেন। প্রেমিকার সঙ্গে ফন্দি এঁটে শিয়ালদহের হোটেলে লুকিয়ে ছিলেন তাঁরা।

রাতারাতি ধনী হওয়ার জন্যে খুন করে তারা!

0

রাজধানীর বনানীতে চীনা নাগরিক গাওজিয়ান হুইকে (৪৭) শ্বাসরোধে হত্যার পর লাশ বাড়ির পেছনে পুঁতে রাখা হয়। তদন্ত এগোচ্ছিল ব্যাবসায়িক বিরোধ এবং ব্যবসার টাকা আত্মসাতের সন্দেহের দিকে। শেষ পর্যন্ত জানা গেল, এসব নয়, বাড়িটির দুই নিরাপত্তাকর্মীই নগদ টাকা আত্মসাতের লোভে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অথচ ঘটনার পর বাড়ির নিরাপত্তাকর্মীরা পালিয়ে যাননি। হত্যাকাণ্ডের পর নিরাপত্তাকর্মীরা পুলিশের জিজ্ঞাসাবাদে নির্বিকার জবাব দিয়েছিল। ধনীদের জীবনযাপন দেখে তারা নিজেদের অবস্থার তুলনা করে হতাশায় ভুগছিলেন। সেই হতাশা থেকেই এই হত্যাকাণ্ড।

তদন্তকারীরা বলেন, বিত্তবানদের জীবনযাপন দেখে হতাশা থেকে দুজন রাতারাতি ধনী হওয়ার মতো কিছু করার সিদ্ধান্ত নেয়। দুজনই ওই ভবনের ছাদে থাকত। একসঙ্গে চাকরির সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। একজনের বাড়ি নড়াইলে এবং অন্যজনের বাড়ি ঝিনাইদহে। তারা সম্প্রতি একাকী থাকা গাওজিয়ান হুইকে হত্যা করে তাঁর বাসা থেকে টাকা লুট করে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে রউফ ও এনামুল।

অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন সংবাদ সম্মেলনে বলেন, গত ৬ ডিসেম্বর একবার তারা গাওজিয়ানকে হত্যার জন্য গেলেও বাসার দরজা না খোলায় ফিরে আসে। পরে ৯ ডিসেম্বর এনামুল তার নিজের ব্যবহৃত গামছা সঙ্গে নিয়ে যায়। মাগরিবের আজানের পর তারা গাওজিয়ানের ফ্ল্যাটের কলিংবেল চাপে। গাওজিয়ান ইশারায় জানতে চাইছিলেন যে কী বিষয়। তখন এনামুল ‘ওয়াটার ওয়াটার’ বলে বোঝাতে চায় যে তারা পানি খাবে। মুহূর্তের মধ্যেই তারা ভেতরে ঢুকে পড়ে এবং এনামুল গলায় গামছা পেঁচিয়ে ধরে। রউফ কোমরের দিকে জাপটে ধরে। অল্প সময়ের মধ্যেই গাওজিয়ানের নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। ধস্তাধস্তির এক পর্যায়ে গাওজিয়ান রউফের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলি কামড়ে দেয়। তারা দু-তিন মিনিটের মধ্যেই গাওজিয়ানের মৃত্যু নিশ্চিত করে। বসার ঘরে টেবিলের ওপরে তাঁর ল্যাপটপ খোলাই ছিল এবং পাশে ছিল একটি ছোট ব্যাগ। রউফ ওই ব্যাগটি খুলে সেখানে থাকা তিনটি ১০০০ টাকার বান্ডিল, কিছু খুচরা টাকা ও মোবাইল নিয়ে নেয়। এরপর মৃতদেহ রেখে ছাদে চলে যায়। রাত ১১টার দিকে ভবন একটু সুনসান হলে রউফ পেছনে গিয়ে বালুমাটিতে কাঠের টুকরা দিয়ে গর্ত করে। এরপর নিজে একাই গাওজিয়ানের লাশ লিফটে করে নিচে এনে মাটিচাপা দেয়।

পুলিশ জানায়, হত্যায় অভিযুক্ত নিরাপত্তাকর্মীদের মধ্যে আব্দুর রউফ (২৬) এ কয়দিন পুলিশ ও সাংবাদিকদের নানা তথ্য দিয়ে সহায়তা করে। বাড়ির নিরাপত্তার ঘাটতিসহ কিছু বিষয়ে সন্দেহ থাকায় তাকেসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে যাচ্ছিল পুলিশ। তবে জিজ্ঞাসাবাদে কিছুই জানে না—এমন ভাব দেখায় রউফ। নিহতের টাকা আত্মসাতের তথ্য মেলায় তখন তদন্তে ব্যাবসায়িক বিরোধকেই গুরুত্ব দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার রাতে বাড়িতে থেকেও অনেক বিষয়ে তথ্য না দেওয়ায় সন্দেহের আওতায় আসে রউফ। তদন্তে ধরা পড়ে রফের সন্দেহজনক যোগাযোগ। তবু জিজ্ঞাসাবাদে সে ছিল স্বাভাবিক। আটকের পর দেখা যায়, তার হাতে রয়েছে কামরের দাগ। পরে ডিবি পুলিশ গত মঙ্গলবার আব্দুর রউফ ও তার সহযোগী নিরাপত্তারক্ষী এনামুল হককে (২৭) গ্রেপ্তার করে। এরপর তারা অকপটে স্বীকার করতে থাকে হত্যার দায়। এভাবেই চীনা নাগরিক গাওজিয়ান হুই হত্যার রহস্য উদ্ঘাটন করেছে ডিবি।

আমন্ত্রণ পেলেন বিএনপির চার নেতা

0

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতা।

বিএনপির আমন্ত্রিত চার নেতা হলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‌আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে আমন্ত্রণপত্র পৌঁছে দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ সিপু। সেখানে আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু।

বৃহস্পতিবার দুপুরে রিয়াজ উদ্দিন নসু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপির চারজন নেতার নামে পৃথক চারটি কার্ড দিয়ে গেছেন জিয়াউদ্দিন সিপু।

আগামী ২০ ও ২১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন।

আওয়ামী লীগের কমিটিতে থাকবে ছাত্রলীগের প্রাধান্য

0

বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২০ এবং ২১ ডিসেম্বর। এই কাউন্সিলে একদিকে যেমন তরুণ ত্যাগি পরীক্ষিতদের অগ্রাধিকার দেওয়া হবে অন্যদিকে এবার কাউন্সিলে প্রাক্তন ছাত্রলীগ নেতারা প্রাধান্য পাবে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলাে নিশ্চিত করেছে। এবার কাউন্সিলে আগামীর তরুণ নেতৃত্ব গড়ে তােলা ও বিকশিত করার জন্যই নেতৃত্ব বিন্যাস করা হবে বলে আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন।

সাম্প্রতিক সময় শুদ্ধি অভিযান, সন্ত্রাস, চাঁদাবাজ এবং টেন্ডারবাজদের বিরুদ্ধে শুন্য সহিষ্ণুতা নীতি নিয়ে এ হচ্ছে আওয়ামী লীগ। এই শুদ্ধি অভিযান করতে গিয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা যে বিষয়টি পর্যবেক্ষণ করেছেন তা হলাে, দলের ভাবমূর্তি নষ্টের পেছনে এবং দলের ইমেজ নষ্টের পেছনে কাজ করছে অনুপ্রবেশকারীরা। বিশেষ করে ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত যারা আওয়ামী লীগে প্রবেশ করেছে তাদের একটি বড় অংশ বিএনপি জামাতদের অংশ।

এরা আওয়ামী লীগে প্রবেশ করে টাকা দিয়ে বিভিন্ন পদ পদবী দখল করেছে। দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত হচ্ছে। এই বাস্তবতাতেই আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বে আসতে হলে একেবারেই তৃণমূল থেকে আওয়ামী লীগ করা অথবা ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের নেতৃত্বে আসার বিষয়টিকে প্রাধান্য দিতে হবে।

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রীর এমন অবস্থানের কারণেই প্রান হন ছাত্রলীগ নেতৃবৃন্দর। জন্য সুবর্ণ সুযােগ তৈরী হয়েছে এবার কাউন্সিলে। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র গুলাে বলছে, এবারের কাউন্সিলে একঝাঁক প্রবীণ নেতাকে উপদেষ্ঠা মণ্ডলীতে নিতে হবে। প্রেসিডিয়ামসহ কেন্দ্রীয় কমিটি তৈরী করা হবে অপেক্ষাকৃত তরুণ এবং কর্মক্ষমদের দিয়ে। সেই বিবেচনা থেকে কেন্দ্রীয় কমিটিতে ছাত্রলীগের নেতৃত্বের প্রাধান্য দেখা যাবে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলাে বলছে, ছাত্রলীগের রাজনীতি থেকে যারা আওয়ামী লীগে এসেছে তাদের অধিকাংশই দলের স্বার্থ রক্ষা করবে এবং দলের জন্য চিন্তাভাবনা করে কাজ করবে বলে মনে করে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। আর সেই বিবেচনা থেকেই এবারের কাউন্সিলে ছাত্রলীগ থেকে আসা নেতারা আলাদা পক্ষপাত পাবেন বলে মনে করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ইতিমধ্যেই সাংগঠনিক সম্পাদক হিসেবে ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম, সাবেক ছাত্রলীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী দায়িত্ব পালন করছেন।

এবারের কাউন্সিলে এদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি মাহবুবুর রহমান হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি প্রেসিডিয়ামে চলে যান সেক্ষেত্রে তারা যুগ্ন সাধারণ সম্পাদক হাবেন। তবে আওয়ামী লীগের কেউ কেউ মনে করছেন যে, শেষ পর্যন্ত চমক হিসেবে কোন তরুণ প্রাক্তন ছাত্রলীগ ও দলের সাধারণ সম্পাদকের পদে দেখা দিতে পারে। তবে এরা ছাড়াও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দর মধ্যে যারা এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আছেন তাদের মধ্যে বিপ্লব বড়ুয়া, আমিনুল ইসলাম আমিন, মারুফা আক্তার পপি এবার আওয়ামী লীগের নেতৃত্বে পদোন্নতি পেতে পারেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র ইঙ্গিত দিচ্ছে।

এছাড়াও সাবেক ছাত্রলীগ নেতা সুভাষ সিংহ রায়, ইকবালুর রহিম, ইসহাক আলী খান পান্নাসহ বেশ কয়েকজন এবার কেন্দ্রীয় কমিটিতে অভিষিক্ত হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলাে বলছে, যারা ছাত্রলীগ করে এবং যাদের ক্লিন ইমেজ রয়েছে কোন বদনাম নেই এবং যারা ২০০৯ থেকে দলের সংকট সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদেরকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুঁজে বের করছেন এবং তাদেরকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে তিনি আগ্রহ দেখাচ্ছেন। আর এই বিবেচনা থেকেই নতুন কমিটিতে একটা তরুণ ক্লিন ইমেজ এবং ছাত্রলীগের প্রাধান্য লক্ষ্য করা যাবে বলে আওয়ামী লীগের নীতিনির্ধারকরা মনে করছেন।

শীত ও কুয়াশায় কাবু রাজধানী

0

তীব্র ঠাণ্ডায় রাজধানীর জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। শীত, কুয়াশা ও মেঘলা আকাশের কারণে অনেকেই জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় আজ সকালে। এটাই চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

দেশের উত্তর পশ্চিমাঞ্চলে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকায়ও অনুভূত হচ্ছে তীব্র শীত। দেখা নেই সূর্যের। ঘন কুয়াশা ও মেঘলা আকাশের কারণে সুর্যের মুখ দেখা যাচ্ছে না। উত্তরাঞ্চলের তীব্র ঠাণ্ডা বাতাস ঢাকার দিকে আসায় শীত আরো বাড়িয়ে দিয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে। এতে সারা দেশে রাতের তাপমাত্রা আরও একটু কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ রাতেও রাজধানীর তাপমাত্রা কমে ১৩ ডিগ্রিতে দাঁড়াতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। তবে তা শৈত্যপ্রবাহে রূপ নেবে কি না, সে বিষয়টি এখনো নিশ্চিত করে বলতে পারেননি আবহাওয়াবিদরা।

ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২ ফেব্রুয়ারি

0

ইসলামী ফ্রন্ট নেতা ও ইসলামী অনুষ্ঠানের টিভি উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছরের ২ ফেব্রুয়ারি তারিখ ধার্য করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই তারিখ ধার্য করেন। এ পর্যন্ত মামলাটিতে ৪৬টিরও বেশি তারিখ ধার্য করা হয়েছে তদন্ত প্রতিবেদনের জন্য।

আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করেনি। শুনানি শেষে মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন তারিখ ধার্য করেন।

২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাড়িতে খুন হন মাওলানা নুরুল ইসলাম ফারুকী। ওইদিন এশার নামাজের পর আনুমানিক ছয় থেকে সাতজন যুবক ফারুকীর বাসায় ঢুকে তাঁর স্ত্রী ও এক ছেলেসহ বাসায় থাকা সকলের হাত-পা বেঁধে ফারুকীর গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার পর ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে শেরেবাংলানগর থানা পুলিশ, পরে সিআইডি মামলাটি তদন্ত করেছে। কিন্তু চার বছর আগে দায়ের করা এই মামলার তদন্ত শেষ করতে পারেনি কেউ। এ পর্যন্ত ৪৬টিরও বেশি তারিখ ধার্য করা হয়েছে তদন্ত প্রতিবেদনের জন্য।

আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্য আটক

0

রাজধানীর শাহআলী থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন র‍্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।

গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ আরিফুল করিম চৌধুরী ওরফে আদনান চৌধুরী (৩৮), মো. মেহেদী হাসান শাকিল ওরফে বাবু (২০), মো. আব্দুল আল মামুন ওরফে আসাদুল্লাহ হিল গালিব (১৮) এবং মো. নাজমুল হাসান (২৯)। আদনানের বাড়ি ঢাকায়, মেহেদীর নোয়াখালী, মামুনের চাঁদপুরে এবং নাজমুলের বাড়ি মাগুরায়।

সংবাদ সম্মেলনে বলা হয়, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পরিচালনা করতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম-এর একটি দল শাহআলী থানাধীন রাইনখোলা ঈদগাহ মাঠ এলাকায় জমায়েত হয়েছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে উল্লেখিত চারজনকে আটক করা হয়।

এ সময় তাদের দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে জঙ্গি সংগঠনের বই, লিফলেটসহ উগ্রবাদী ডিজিটাল সামগ্রী উদ্ধার করা হয় বলে দাবি করা হয়েছে সংবাদ সম্মেলনে।

বাসের ধাক্কায় বৃদ্ধের প্রাণ গেল রাজধানীতে

0

রাজধানীর আসাদগেটে বাসের ধাক্কায় আশরাফ উদ্দিন দেওয়ান (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আশরাফ উদ্দিন দেওয়ানের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার খালপাড় গ্রামে। রাজধানীর কল্যাণপুরের একটি বাসায় থাকতেন তিনি।

নিহতের মেয়ে তানিয়া আক্তার জানান, সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন তার বাবা। কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর পেয়ে বাবাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, রাস্তা পার হওয়ার সময় আসাদগেটের কেয়ার হাসপাতালের সামনের রাস্তায় প্রজাপতি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত্যু হয়। তাঁর মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।

এসআই সুজন আরো বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছে এর চালক।

আগামী ৭২ ঘণ্টায় আরো বাড়বে ঠাণ্ডা

0

রাজধানীসহ সারা দেশে চলছে কনকনে ঠাণ্ডা। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ৭২ ঘণ্টায় ঢাকার তাপমাত্রা আরো ১ থেকে ২ ডিগ্রি কমবে। আর ঘন কুয়াশায় ঢেকে যাবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল।

এদিকে, প্রচণ্ড ঠাণ্ডায় কাহিল হয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চল। ধীরে ধীরে কমছে তাপমাত্রা। সাথে কনকনে হিমেল হাওয়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারপাশ।

ডিসেম্বরের মাঝামাঝি এসে পুরো উত্তরাঞ্চলজুড়েই এখন শীতের দাপট। গত কয়েকদিন এমনই আবহাওয়া বিরাজ করছে কুড়িগ্রামে। দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়িয়েছে ঝিরঝিরে বৃষ্টি।

গত দুদিন ধরে রংপুর অঞ্চলে শীতের প্রকোপ বেড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে তিস্তার চরাঞ্চলের অভাবি মানুষের শীত নিবারণে অগ্নিকুণ্ডই একমাত্র ভরসা হয়ে।

শীত জেঁকে বসায় রংপুরের পাঁচ জেলায় প্রায় ১২ লাখ মানুষ এর শিকার। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী এসব মানুষের অধিকাংশই ভাসমান-যাদের কোনো শীতবস্ত্র নেই। সরকারি এক পরিসংখ্যান থেকে জানা গেছে, প্রায় এক যুগ আগে উত্তর জনপদের বিভিন্ন এলাকায় ভূমিহীন ও অতিদরিদ্র পরিবারের যে জরিপ চালানো হয় তাতে দেখা গেছে, খুব শীতের সময় পাঁচ সদস্য বিশিষ্ট একটি পরিবারের দিনে গড় আয় ২৫ টাকা। এ কারণে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী এসব পরিবারের লোকজনের পক্ষে কোনোভাবেই নিত্যদিনের খাবার যোগানোর পর শীতবস্ত্র কেনার সামর্থ্য থাকে না। পরিণতিতে তারা শীত নিবারনের জন্য চট, ছালা, খড়ের লেপ ব্যবহারসহ সারারাত ধরে অগ্নিকুণ্ড ব্যবহার করছে। একদিকে প্রচণ্ড শীত, অন্যদিকে কনকনে বাতাসে শীতের তীব্রতা বহু গুণে বাড়িয়ে দিয়েছে।

সরেজমিনে আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রংপুরের কাউনিয়ার তিস্তাকূলবর্তী বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, শীতে অভাবী মানুষের জীবন বাঁচানো দায় হয়ে পড়েছে। গরম কাপড় না থাকায় চরাঞ্চলের বেশিরভাগ মানুষ খড়-কুটো সংগ্রহ করছে। শীত নিবারনে রাতে তারা আগুন জ্বালিয়ে চেষ্টা করছে শরীরের উষ্ণতা ফিরিয়ে আনার।

দিনাজপুর গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রী রেকর্ড করা হয়েছে। তখন তাপমাত্র ৬ থেকে ৮ ডিগ্রিতে নেমে আসতে পারে। ঠাণ্ডার তীব্রতা বেড়েছে উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা মৌলভীবাজারেও।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীতে সূর্যের দেখা মিলছে না বললেই চলে। এমন অবস্থা চলবে আরো দুই দিন। স্থান ভেদে ২১ ও ২২ ডিসেম্বরের দিকে ঠাণ্ডা অনুভূতি কমে আসবে। এরপর আসতে পারে নিম্নচাপ। এ ছাড়া ডিসেম্বরের শেষ নাগাদ দেখা দিতে পারে মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) ধরনের শৈত্যপ্রবাহ।

পুড়ছে অস্ট্রেলিয়া; জরুরি অবস্থা ঘোষণা

0

ভয়াবহ আকারে দাবানল ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে। দাবানলের জেরে সেখানে তীব্র দাবদাহের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতি সেখানে সাতদিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার থেকে এই অবস্থা কার্যকর হবে।

অস্ট্রেলিয়ায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ দশমিক ৯ ডিগ্রি। বৃহস্পতিবার কেন্দ্রীয় সিডনিতে তাপমাত্রা ৪১ ডিগ্রি এবং পশ্চিমাঞ্চলে ৪৫ ডিগ্রি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে দাবানল চলছে। এর জেরে শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে সিডনিতে একটি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। ফলে অস্ট্রেলিয়ার এই বৃহত্তম শহর বিষাক্ত কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।

এর আগে নিউ সাউথ ওয়েলসে গত সেপ্টেম্বরে জরুরি অবস্থা জারি করা হয়। সে সময়ও দাবানল পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল।

জানা গেছে, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন টিম কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে প্রায় দুই হাজার দমকল বাহিনী কাজ করে যাচ্ছেন।

সূত্র : বিবিসি