Home Blog Page 3282

সামরিক সচিবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার তাঁর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায়, প্রধানমন্ত্রী তাঁর রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর জেনারেল আবেদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় বিকেল ৫টা ১৩ মিনিটে ইন্তেকাল করেন।

জয়নুল আবেদীনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

0

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় তিনি বলেন, মিয়ার মোহাম্মদ জয়নুল আবেদীন একজন বিশ্বস্ত ও দক্ষ সামরিক কর্মকর্তা। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সামরিক কর্মকর্তাকে হারালো।

রাষ্ট্রপতি মরহুম মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন আজ মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করুন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমি আশা করি, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য প্রবাসীরা নিজ নিজ অবস্থান হতে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবেন।

প্রধানমন্ত্রী আগামীকাল আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে এ প্রত্যাশা ব্যক্ত করেন।

শেখ হাসিনা বলেন, অভিবাসীদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করতে সরকার বিশ্বময় সুষ্ঠু, নিরাপদ ও নিয়মিত অভিবাসন এবং অভিবাসন ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমাদের সরকারের অব্যাহত প্রচেষ্টায় বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দু-ই মেলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৯ পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে তিনি বিশ্বের সকল অভিবাসী ও তাঁদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানান। একইসঙ্গে দেশে বিদেশে অভিবাসীদের কল্যাণে নিবেদিত সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে জানান আন্তরিক অভিনন্দন।

শেখ হাসিনা বলেন, বৈদেশিক কর্মসংস্থানের অপরিসীম গুরুত্ব বিবেচনায় সরকার এ খাতকে ‘থার্স্ট সেক্টর’ হিসেবে ঘোষণা করেছে। নির্বাচনি ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি উপজেলা হতে গড়ে ১ হাজার জন যুব/যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিভিন্ন দেশে আরো প্রশিক্ষিত কর্মী প্রেরণ ও তাঁদের শ্রমলব্ধ আয়ের লাভজনক বিনিয়োগ এবং বিদেশে গমনকালে সহজ শর্তে ঋণপ্রাপ্তি ও বিদেশ থেকে ফেরার পর স্থায়ী কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ঋণ প্রদান সুনিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

বৈধ চ্যানেলে প্রেরিত রেমিট্যান্স এর ওপর ২ভাগ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ২০১৮-১৯ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত অর্থের পরিমাণ পূর্ববর্তী বছরের তুলনায় ০৯ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬দশমিক ৪২ বিলিয়নস মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

শেখ হাসিনা বলেন, প্রবাসীদের কল্যাণে বিদেশ থেকেই জন্ম নিবন্ধন করা, ভোটার তালিকাভুক্ত করা, ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট প্রদান ইত্যাদি কাজ শুরু হয়েছে। প্রবাসীদের কল্যাণার্থে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। তাঁদের জন্য বীমা স্কিম চালুর কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অভিবাসন ব্যয় হ্রাস করতে এবং মধ্যস্বত্বভোগীদের জবাবদিহিতার আওতায় আনতে সেন্ট্রাল ডাটাবেইজ তৈরি, নিয়োগ প্রক্রিয়ার সার্বিক অটোমেশন এবং বিভিন্ন ধরনের ডিজিটালাইজড সেবা প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অভিবাসীদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার বিশ্বময় সুষ্ঠু, নিরাপদ ও নিয়মিত অভিবাসন এবং অভিবাসন ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমাদের সরকারের অব্যাহত প্রচেষ্টায় বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল।

তিনি আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কমনা করেন।

দারিদ্র্য হার ২০ দশমিক ৫ শতাংশ

0

দেশে সার্বিক দারিদ্র্যের হার ২০১৮-১৯ অর্থবছরে ২০ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। আর অতি দারিদ্র্যের হার নেমেছে ১০ দশমিক ৫ শতাংশে। মঙ্গলবার শেরে বাংলানগর এনইসি সম্মেলনক্ষে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এই তথ্য জানান।

বাংলাদেশ পরিসংখ্যাণ ব্যুরোর (বিবিএস) প্রাক্কলিত হিসাবে ২০১৭-১৮ অর্থবছরে সার্বিক দারিদ্র্যের হার ছিল ২১ দশমিক ৮ শতাংশ এবং অতি দারিদ্রের হার ছিল ১১ দশমিক ৩ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী জানান, দারিদ্রতা হ্রাস পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দেশে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির সাথে তাল মিলিয়ে দারিদ্রতা কমেছে। উচ্চ হারে প্রবৃদ্ধি অর্জন দারিদ্র্য বিমোচনে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে দারিদ্র্য বিমোচনের গতি আরো বাড়ানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন,দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে আমরা যে গতিতে এগুচ্ছি সেটা অব্যাহত থাকলে, ২০৩০ সালে বাংলাদেশে কোন মানুষ দারিদ্র্যসীমার নিচে থাকবে না।

বিবিএস ২০১০ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, তখন দেশের সার্বিক দারিদ্র্যের হার ছিল সাড়ে ৩১ শতাংশ। ২০১৬ সালের জরিপে তা কমে আসে ২৪ দশমিক ৩ শতাংশে। খানা আয় ও ব্যয় জরিপ কয়েক বছর পরপর করা হয়। মূলত খানা আয় ও ব্যয় জরিপের ওপর ভিত্তি করেই প্রতিবছর দারিদ্র্য হারের একটি অনুমিত হিসাব করে থাকে বিবিএস।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা কাল

0

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা আগামীকাল সন্ধ্যা ৬ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ আজ গণমাধ্যমকে এ কথা জানিয়ে বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

একনেকে আশ্রয়ন-৩ প্রকল্পসহ ৯ প্রকল্প অনুমোদন

0

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আশ্রয়ন-৩ (১ম সংশোধিত) প্রকল্পসহ মোট ৯ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৩ হাজার ২২৬ কোটি ৭৫ লাখ টাকা, এর পুরোটাই বাংলাদেশ সরকার অর্থায়ন করবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।

বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, জেটি নির্মাণ, জাতিসংঘ কর্মকর্তাদের জন্য আবাসন ভবন ও কালভার্ট নিমার্ণসহ বেশ কিছু বিষয় নতুন করে যুক্ত হওয়ায় আশ্রয়ন-৩ প্রকল্প সংশোধন করা হয়েছে। প্রথম বার সংশোধনী করা এই প্রকল্পের ব্যয় বেড়ে গেছে ৭৮২ কোটি ৮০ লাখ টাকা। আজ একনেক সভায় এই অর্থের অনুমোদন দেয়া হয়।

তিনি জানান, প্রকল্পের মূল ব্যয় ছিল ২ হাজার ৩১২ কোটি ১৫ লাখ টাকা। এখন মোট ব্যয় দাঁড়িয়েছে ৩ হাজার ৯৪ কোটি ৯৫ লাখ টাকা। তিনি বলেন,এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন চরঈশ্বর ইউনিয়নের ভাসানচরে এক লাখ বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তোলা, অবকাঠামো উন্নয়ন ও বনায়ন করা এবং দ্বীপটির নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা।

মান্নান বলেন, প্রধানমন্ত্রী দেশে দক্ষ জনশক্তি তৈরিরও ওপর গুরুত্ব দিয়েছেন। এজন্য তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগকে আরবি, ফারসি, জাপানি, স্পানিশসহ বিভিন্ন ভাষা শিক্ষার বিষয়ে আরো জোর দেয়ার কথা বলেছেন।
পরিকল্পনামন্ত্রী জানান, সংসদ সদস্য ভবন ও এমপি হোস্টেল আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বিদ্যুৎ বিল যাতে ঠিকমত পরিশোধন হয়, এজন্য ভবনগুলো প্রিপেইড মিটার লাগানোর প্রয়োজন।

দেশের জনগণ যদি প্রি-পেইড মিটারে বিল দিতে সক্ষম হোন, তাহলে সংসদ ভবন এটা চালু হবে না কেন। সারাদেশে প্রি-পেইড মিটার দেয়া হবে বলে প্রধানমন্ত্রী জানান।

একনেক সভায় অনুমোদিত অন্য প্রকল্পসমূহ হলো-খাদ্যশস্যের পুষ্টিমান নিশ্চিত করার লক্ষ্যে প্রিমিক্স কার্নেল মেশিন ও ল্যাবরেটরি স্থাপন এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প, এত খরচ হবে ৬৬ কোটি ৭৭ লাখ টাকা। শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের খরচ ধরা হয়েছে ৫৩৩ কোটি ৫৪ লাখ টাকা। আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজীর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের বাস্তবায়ন খরচ হবে ২৪০ কোটি ২৭ লাখ টাকা। দিঘলিয়া-আড়ুয়া-গাজীরহাট-তেরখাদা সড়কের প্রথম কিলোমিটারে ভৈরব নদীর উপর ভৈরব সেতু নির্মাণ প্রকল্প, এতে ব্যয় হবে ৬১৭ কোটি ৫৩ লাখ টাকা।

সিরাজগঞ্জ-কাজিপুর-ধুনট-শেরপুর এবং সিরাজগঞ্জ-ধুনট মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৮৮ কোটি কোটি ৬৫ লাখ টাকা।

এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন ও এমপি হোস্টেল আনুষঙ্গিক স্থাপনার নির্মাণ ও আধুনিকায়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৩৩ কোটি ৯২ লাখ টাকা। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন প্রকল্পের ব্যয় হবে ২৩ কোটি ৯১ লাখ টাকা। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ৪৪ কোটি ৪৪ লাখ টাকা।

অশুভ শক্তিমুক্ত দেশ গড়তে আমরা এগিয়ে যাচ্ছি

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে সাম্প্রদায়িকতা মুক্ত, অশুভ শক্তিমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমরা আমাদের প্রিয় মাতৃভূমি, বঙ্গবন্ধুর স্বপ্নের ভূমিকে সাম্প্রদায়িকতা মুক্ত, অশুভ শক্তিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে সমূলে উৎখাত করব, সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।

ওবায়দুল কাদের আজ মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগর আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে এ কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিজয়ের ৪৮তমবার্ষিকীতে আমরা গর্ব করে বলতে পারি, আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা সর্বক্ষণ জেগে আছেন বলে বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমাতে পারে। শেখ হাসিনা আজকে এখানে আছেন বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নয়ন অর্জনে সারাবিশ্বের রোল মডেল হিসাবে।

দলীয় নেতাকর্মীদের বিজয় দিবসে অঙ্গীকারে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আজকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানে শুদ্ধ হয়ে নবতর পথযাত্রা সূচনা করব, এটাই হোক আমাদের শপথ।

এছাড়াও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীন আর নেই

0

প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ‘বীর বিক্রম’ উপাধি পাওয়া এই সেনা কর্মকর্তার বয়স হয়েছিল ৫৯ বছর।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৫টা ১৩ মিনিটে তার মৃত্যু হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

১৯৭৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়া জয়নুল আবেদীন প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন ২০১১ সালের ২১ নভেম্বর থেকে।

শীতে বিপর্যস্ত লন্ডন

0

প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রিটেনের লন্ডন শহর। সপ্তাহান্তেই বৃষ্টি নেমেছিল লন্ডনে। আর সেই বৃষ্টি থামতেই শুরু হয়েছে প্রচণ্ড শীত। এ পরিস্থিতিতে ইতিমধ্যেই ব্রিটেনের বেশ কিছু শহরে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

রাজধানী শহর লন্ডনসহ ব্রিটেনের একাধিক এলাকায় শনিবার থেকেই প্রবল তুষারপাতের সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২ ইঞ্চি পুরু বরফের চাদরে ঢেকে যেতে পারে লন্ডন-সহ গোটা ব্রিটেন।

গতকাল সোমবার ইংল্যান্ডের বিভিন্ন এলাকাসহ উত্তর আয়ারল্যান্ডের পারথ, উত্তর ওয়েলস বরফের চাদরে ঢেকে গেছে। হিমাঙ্কের পাঁচ ডিগ্রি নীচে রয়েছে গোটা ব্রিটেনের তাপমাত্রা।

ব্রিটেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঠাণ্ডার প্রকোপ আরও বাড়বে। এই বছরের শীত রাশিয়ার হাড় হিম করা ঠাণ্ডাকেও হার মানাবে। তাই এবারের বড়দিনে কেকের উষ্ণতা আলাদা আমেজ আনতে চলেছে শীতে জবুথবু হয়ে পড়া ব্রিটেনবাসীর কাছে।

কাশ্মীর নিয়ে চীনের অনুরোধে ফের বৈঠকে জাতিসংঘ

0

ভারতীয় সংবিধানের ৩৭০ প্রত্যাহারের পর থেকেই বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল হয়ে ওঠেছিল জম্মু-কাশ্মীর। সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত কাশ্মীরে অচলাবস্থা তৈরি হয়। এরপরে কাশ্মীরের শুরু হয় নির্যাতন। একের পর এক রাজনৈতিক নেতাতের গৃহবন্দি করে রাখা হয়। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। এর ফলে জম্মু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। উদ্বেগ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহল। জাতিসংঘও উদ্বেগ প্রকাশ করে।

জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তান জোর তৎপরতা চালায়। পরে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে গত অগস্টে এক দফা রুদ্ধদ্বার বৈঠক করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ওই সময় পাকিস্তানের পক্ষে ছিল চীন। কিন্তু পরিষদের বেশিরভাগ সদস্যই এক যোগে জানিয়ে দেন, এটা ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু।

এদিকে, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে দ্বিতীয় বার আলোচনা করতে বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার নিরাপত্তা পরিষদ এই রুদ্ধদ্বার বৈঠকে বসছে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। এবার পরিস্থিতি পর্যালোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বৈঠকে বসার অনুরোধ জানায় পাকিস্তানের অন্যতম মিত্র চীন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গত ১২ ডিসেম্বর নিরাপত্তা পরিষদকে চিঠি লিখেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। পাকিস্তানের সেই উদ্বেগকে সামনে রেখেই এবারও নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হয়েছে চীন। নিরাপত্তা পরিষদের সদস্যদের লেখা চিঠিতে তারা জানিয়েছে, জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তানের উদ্বেগে তারা চিন্তিত। তাদের সেই উদ্বেগের কথাই বৈঠকে তুলে ধরতে চায় চীন।