Home Blog Page 3285

‘বাংলা ভাঙতে দেব না’

0

এনআরসি ও নাগরিকত্ব সংশোধন বিল (সিএবি)-এর প্রতিবাদে ভারতজুড়ে জ্বলছে বিক্ষোভের আগুন। এদিকে, আজ সোমবার পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয়েছে এনআরসি ও নাগরিকত্ব বিল বিরোধী মিছিল। ‘বাংলা ভাঙতে দেব না’, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এই শপথ নিয়ে মিছিল শুরু করেন মমতা।

কলকাতায় সোমবার দুপুর ১ টায় শুরু হয়েছে সেই মিছিল। মিছিল শুরুর আগে বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বক্তব্যে মমতা বলেন, ‘উই ওয়ান্ট পিস’-এই স্লোগান নিয়ে দেশ জোড়া গণতান্ত্রিক আন্দোলনে সামিল হবো আমরা।

পশ্চিমবঙ্গে এনআরসি এবং নাগরিকত্ব আইন করা হবে না বলেও ফের একবার উল্লেখ করেন তিনি।

আম্বেদকর মূর্তির পাদদেশে থেকে মিছিল শুরু হয়েছে। রেড রোড, মেয়ো রোড, জহরলাল নেহেরু রোড, ধর্মতলা হয়ে চিত্তরঞ্জন এভিনিউ ধরে মিছিল পৌঁছাবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি।

মিছিলের সময় মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় যানজটের কবলে পড়তে বলে আশঙ্কা। যেসব রোড দিয়ে মিছিল যাবে সেই সব রোডে সমস্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে। ফলে আশেপাশের রাস্তায়ও ব্যাপক যানজট হওয়ার আশঙ্কা রয়েছে।

পুলিশ জানিয়েছে, মিছিলের ফলে কলকাতা শহরে যাতে যানজট না হয় তার জন্য বেশকিছু রুটে গাড়ি ঘুরিয়ে দেওয়া গাড়ি ঘুরিয়ে দেওয়া রুটে গাড়ি ঘুরিয়ে দেওয়া গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ট্রাফিক পুলিশ।

সংশোধিত নাগরিক আইন নিয়ে অশান্তির আবহেই পথে নেমেছে তৃণমূল। এতদিন ছোট ছোট মিছিল হলেও, আজ সোমবার মহামিছিলের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের সব নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।

সূত্র : কলকাতা২৪

৮০-তে গাঁটছড়া বাঁধলেন তারা!

0

অস্ট্রেলিয়ার বাসিন্দা মার্সেলো সেরনিনি (৮৩) এবং মার্গারেট স্কেলডার (৭৮)। তারা বহু বছর আগে একে অপরকে ভালোবেসেছিলেন। কিন্তু সেই ভালোবাসা পরিণতি পায়নি। আলাদা হয়ে গিয়েছিল তাঁদের পথ। কিন্তু নিয়তির টানে ১৫ বছর আগে ফের যোগাযোগ হয় তাঁদের। এ যেন ঠিক কোনও চলচ্চিত্রের চিত্রনাট্য।

তারা কেরালায় এসেছিলেন অ্যান্টি এজিং আয়ুর্বেদিক চিকিত্‍সা করাতে। তখনও স্বপ্নেও ভাবেননি কখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। কিন্তু বাস্তবে ঘটল ঠিক তাই।শনিবার খাঁটি কেরালা রীতি নীতি মেনে বিয়ে সারলেন মার্সেলো ও মার্গারেট।

মাত্র ৬ সপ্তাহ আগে মার্সেলো ও মার্গারেট একসঙ্গে কেরালার কায়ামকুলামের ধাত্রী আয়ুর্বেদায় আসেন। এরপর শুরু করেন কঠিন কায়া কালপাম থেরাপি।

ধাত্রীর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান জেনি জয় জানিয়েছেন, তাঁরা বহু বছর আলাদা থাকার পর ১৫ বছর আগে ফের কাছাকাছি আসেন। কেরালাতেও একসঙ্গেই আসেন আয়ুর্বেদিক চিকিত্‍সার জন্যে। চিকিত্‍সা চলাকালীনই ওঁরা বিয়ের ইচ্ছা প্রকাশ করেন। ওঁদের ইচ্ছাকে সম্মান জানিয়েই শনিবার খাঁটি কেরালা রীতি মেনে বিয়ের আয়োজন করি আমরা।

মার্সেলো পেশায় রিবেশ বিজ্ঞানী এবং মার্গারেট পরিবেশ কর্মী। আগামীদিনে তাঁরা কেরালা থেকেই পরিবেশ নিয়ে কাজ চালিয়ে যেতে চান।

রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আজ বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী

0

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আজ বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

মহান বিজয় দিবস উপলক্ষে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি, মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, বিচারপতিগণ, বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা, মুক্তিযুদ্ধে অংশ নেয়া বিদেশি মুক্তিযোদ্ধাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজে রাষ্ট্রপতির সালাম গ্রহণ

0

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর মনোজ্ঞ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় জাতীয় প্যারেড গ্রাউন্ডের বিজয় দিবসের কর্মসূচি।

প্যারেড গ্রাউন্ডে সকাল সাড়ে ১০টার দিকে পৌঁছান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের পর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতসহ রাষ্ট্রীয় পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

একটি খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্যারেড পরিদর্শন শেষে রাষ্ট্রপতি পুনরায় অভিবাদন মঞ্চে অবস্থান করলে শুরু হয় মহান বিজয় দিবসের কুচকাওয়াজ।

অভিবাদন মঞ্চ থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় আকাশ থেকে আর্মি অ্যাভিয়েশন, নেভাল অ্যাভিয়েশন ও র‍্যাব অ্যাভিয়েশনের মনোজ্ঞ ফ্লাইপাস্ট এবং আকাশ থেকে পতাকা নিয়ে ফ্রিফল জাম্প দিয়ে প্যারেড গ্রাউন্ডে অবতরণ করেন প্যারা কমান্ডোরা।

প্যারেড অধিনায়ক হিসেবে রয়েছেন নয় পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আকবর হোসেন ও উপ-অধিনায়কের দায়িত্ব পালন করেন ৭১ মেকানাইজড ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।

কুচকাওয়াজের পর শুরু হয় বিভিন্ন যান্ত্রিক বহর প্রদর্শনী। কুচকাওয়াজে অংশগ্রহণকারী যান্ত্রিক বহরে সমরাস্ত্রের পাশাপাশি সরকারের উন্নয়ন তুলে ধরবে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর।

যান্ত্রিক বহরের পরই শুরু হবে বিমানবাহিনীর মনোজ্ঞ ফ্লাইপাস্ট এবং এরোবেটিক ডিসপ্লে।

ভিভিআইপি গ্যালারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও রয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক ও দেশি-বিদেশি অতিথিরা কুচকাওয়াজ উপভোগ করেন।

বিজয় দিবসে শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার

0

বাংলাদেশের বিজয় দিবসে এ দেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নেবলেট ও তার স্বামী ড. পিটার শ্যানন।

আজ সোমবার বিজয় দিবস উপলক্ষে এক বার্তায় তারা এই শুভেচ্ছা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রকাশিত শুভেচ্ছা বার্তায় ইংরেজিতে বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। দীর্ঘদিনের বন্ধুত্ব ও আতিথেয়তার জন্য ধন্যবাদ।’ এরপর বাংলায় লেখা হয়েছে, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!’

সেই সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নেবলেট ও তার স্বামী ড. পিটার শ্যাননের বাংলাদেশি পোশাকে ঢাকার ঐতিহ্যবাহী একটি রিকশার সঙ্গে দাঁড়ানো ছবি দেওয়া হয়েছে।

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় নিহত ১

0

রাজধানীর ভাটারায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বাচ্চু মিয়া (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ভাটারার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া উত্তরার একটি মাংসের দোকানে কসাইর কাজ করতেন। বাড্ডার বড় বেরাইদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

নিহতের পরিবার সূত্র জানায়, ভোরে বাসা থেকে উত্তরায় অবস্থিত মাংসের দোকানে যাচ্ছিলেন বাচ্চু মিয়া। পথে নতুন বাজার এলাকায় রাস্তায় পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কায় দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

‘রাজাকারদের উত্তরসূরিদের সঙ্গে কোনো আপস নেই’

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজাকারদের উত্তরসূরিদের সঙ্গে কোনো আপস নেই। বিশ্বাসঘাতকদের উত্তরসূরিদের কোনো ছাড় দেব না।

আজ সোমবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক অপশক্তির কারণে স্বাধীনতাকে এখনো সুসংহত করা যায়নি। বাংলার জমিনে এই অপশক্তিকে ওঠে দাঁড়াতে দেওয়া হবে না, বিজয় দিবসে এটিই আমাদের শপথ।

এর আগে মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।

বিজয় দিবসের শুভেচ্ছা ভারতীয় হাইকমিশনের

0

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) এক বার্তায় ভারতীয় হাইকমিশন এ শুভেচ্ছা জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়েছে, ‘বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাই।’

ভারতীয় হাইকমিশনের ফেসবুকে দেওয়া এ শুভেচ্ছা বার্তায় পোস্ট করা হয়েছে জেনারেল নিয়াজীর আত্মসমপর্ণের দলিলের ঐতিহাসিক ছবিও।

বিএনপি-জামায়াত চক্রকে নির্মূল করতে হবে : ইনু

0

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, রাজনৈতিক অঙ্গনে শান্তি রক্ষায় বিএনপি-জামায়াত চক্রকে একেবারে নির্মূল করার পদক্ষেপ নিতে হবে। তাহলেই কেবল দেশে আর রাজাকার সমর্থিত সরকার হবে না, বাংলাদেশ এই নিশ্চয়তা পাবে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী, জামাতের দোসর বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রেখে এর সুফল ঘরে ঘরে প্রতিষ্ঠা করতে হলে বৈষম্য কমাতে হবে।

তিনি বলেন, ২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে। মাঝখানে ৭৫ সালে একটা রাজনৈতিক বিপর্যয় ঘটেছে। সামরিক শাসক এবং সাম্প্রদায়িক শক্তি, রাজাকার এবং যুদ্ধাপরাধীরা দেশটাকে দখল করে নিয়েছিল। এখন শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়িয়েছি। বাংলাদেশ আবার বাংলাদেশের পথে চলছে।

সুবর্ণজয়ন্তী উদযাপনের আগে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্পূর্ণ শান্তি প্রতিষ্ঠা করার জন্য রাজাকার সমর্থিত কোনো সরকার আর আসবে না, তার নিশ্চয়তা অর্জন করাটাই বর্তমানে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

বাঙালির আজ বিজয়ের দিন

0

মহান বিজয় দিবস আজ সোমবার। এই দিনটি বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

৪৯তম বিজয় দিবস উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

বঙ্গবন্ধুর নেতৃত্বে ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিন বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করবে দেশের পরাধীনতার গ্লানিমোচনে প্রাণ উত্সর্গ করা বীর সন্তানদের। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নামবে। শ্রদ্ধার সঙ্গে তারা শহীদের উদ্দেশে নিবেদন করবে পুষ্পাঞ্জলি। রাজধানী ঢাকাসহ সারা দেশের সব প্রান্তের মানুষ অংশ নেবে বিজয় দিবসে।

এবারের বিজয় দিবস এসেছে ভিন্ন এক প্রেক্ষাপট নিয়ে। আগামী ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং এর পরের বছর ২০২১ সালে স্বাধীনতা অর্জনের সুবর্ণ জয়ন্তী পালন করবে বাংলাদেশ।

বিজয় দিবস উদ্যাপনে এবার জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন ঢাকায় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবে। এদিন সকাল সাড়ে ১০টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দরস্থ জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমভিত্তিক যান্ত্রিক বহর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিজয় দিবস সরকারি ছুটির দিন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজধানীসহ দেশের বড় বড় শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকায় সজ্জিত করা হবে। রাতে গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় করা হবে আলোকসজ্জা। হাসপাতাল, কারাগার ও এতিমখানাগুলোতে উন্নত খাবার পরিবেশন করা হবে। সংবাদপত্র বিশেষ সংখ্যা প্রকাশ করবে, বেতার ও টিভি চ্যানেলগুলো সম্প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা।

এ ছাড়া সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল হবে। কর্মসূচির দ্বিতীয় দিন ১৭ ডিসেম্বর বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে আলোচনাসভা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন্নবীর উদ্ধৃতি দিয়ে কালের কণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক (সাভার) জানান, বিজয় দিবস ঘিরে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়ছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ সামরিক বাহিনীর সদস্যরা শেষ করেছেন তাঁদের চূড়ান্ত মহড়া।

ঢাকার জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তাবলয় থাকবে। বাড়ানো হয়েছে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি। সূত্র : বাসস।