Home Blog Page 3289

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে স্পিকারের শুভেচ্ছা বিনিময়

0

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, শনিবার সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান। এ সময় তার সঙ্গে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। তারা সসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের পর শুভেচ্ছা বিনিময় করেন। স্পিকার সেখানে উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের শারীরিক ও পারিবারিক খোঁজ-খবর নেন।

এদিকে স্পিকারের পর ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

বিষবৃক্ষদের মূলোৎপাটন করা হবে

0

এখনও যেসব অপশক্তি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে তাদের মূলোৎপাটন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে শহীদ বলায় ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

আজ শনিবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

পরে ওবায়দুল কাদের দলের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী সমাধি সৌধে যান এবং দলের নেতাদের সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, একাত্তরে বুদ্ধিজীবী হত্যার হোতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানকে দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক তৎপরতা চলছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি এর কারণ আছে। সেটি হচ্ছে যে দেশে তারা পালিয়ে আছেন সে দেশের আইনগত বাধা আছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তকে আনা আইনে অ্যালাউ করে না। তারপরও যুক্তরাষ্ট্রে যারা পালিয়ে আছেন, তাদের ফিরিয়ে আনতে একটু অগ্রগতি আছে।

তিনি বলেন, আমরা বোধ হয় তাদের তাড়াতাড়িই দেশে ফিরিয়ে আনতে পারবো। চৌধুরী মঈনুদ্দিন, আশরাফ এরা বুদ্ধিজীবী হত্যাকান্ডের বিচারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এদেরকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে।

বুদ্ধিজীবীদের তালিকা প্রসঙ্গে কাদের বলেন, তালিকা একটা আছে, এটা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এখানে কোনো ধরনের ভুল-ত্রুটি আছে কি না। তাতে সংযোজন, সংশোধন ও বিয়োজন হতে পারে।

তিনি বলেন, আজকের দিনে আমাদের অঙ্গীকার হচ্ছে বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছে, একাত্তরের প্রেতাত্মা, সাম্প্রদায়িক নব-অপশক্তি আজও এরা বিষবাষ্প ছড়াচ্ছে। এসব বিষবৃক্ষের মূলোৎপাটন করবো শেখ হাসিনার নেতৃত্বে এদেরকে প্রতিহত করবো, পরাজিত করবো। আজকের এই দিনে এটাই আমাদের অঙ্গীকার।

১৬ ডিসেম্বর বন্ধ থাকবে যেসব সড়ক

0

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত সামরিক বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান চলাকালে প্যারেড স্কয়ার সংলগ্ন এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এতে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্যান্য যানবাহনকে সকাল সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর কয়েকটি সড়ক পরিহার করে বিকল্প সড়কে চলাচলের জন্য পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সড়কগুলো হচ্ছে : খেজুরবাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং-রোকেয়া সরণি হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত। শ্যামলী শিশু মেলা ক্রসিং থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত। বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত। প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ থেকে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত।

স্মৃতিসৌধ যাওয়ার সড়কে ৬ ঘণ্টা যানবাহন চলবে না

ডিএমপি জানায়, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে ঢাকার আমিনবাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর সাড়ে ৪টা থেকে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা সাভার স্মৃতিসৌধে গমনাগমন করবেন।

এ উপলক্ষে ওইদিন রাত ৩টা থেকে থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িগুলোকে গাবতলী আমিনবাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা বিমানবন্দর রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করার জন্য অনুরোধ করা হয়েছে।

ডিএমপি আরও জানায়, অনুরূপভাবে আরিচা থেকে আমিনবাজার হয়ে ঢাকাগামী গাড়ির চালক/ব্যবহারকারীকে যানবাহনগুলোকে নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করার জন্য অনুরোধ করা হলো। এছাড়া টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনগুলো কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশের জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।

মার্কিন রাষ্ট্রদূতকে তলব তুরস্কের

0

বিশ শতকের শুরুর দিকে আর্মেনিয়ায় তুরস্ক গণহত্যা চালিয়েছে বলে মার্কিন সিনেটে প্রস্তাব পাস করার প্রতিবাদে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার মার্কিন সিনেট সর্বসম্মতিক্রমে ওই প্রস্তাব পাস করে যা আঙ্কারাকে ক্ষুব্ধ করেছে। প্রস্তাব পাস হওয়ার পরপরই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু টুইটার পোস্টে একে রাজনৈতিক নাটক বলে অভিহিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু টুইটার পোস্টে বলেন, যেহেতু আইনগতভাবে মার্কিন সরকার এটি মানতে বাধ্য নয়, ফলে এর কোনো বৈধতাও নেই। চাভুসওগ্লু তীর্যক মন্তব্য করে বলেছেন, যারা ইতিহাসকে রাজনৈতিক কারণে ব্যবহার করে তারা কাপুরুষ এবং তারা সত্যকে মোকিবেলা করতে সাহস পায় না।

সম্প্রতি তুরস্ক এবং ওয়াশিংটনের মধ্যে নানা ইস্যুতে যখন প্রচণ্ড রকমের টানাপড়েন চলছে তখন মার্কিন সিনেট এই প্রস্তাব পাস করে। অবশ্য, মার্কিন সরকার এই প্রস্তাব মানতে বাধ্য নয়। এর আগে চলতি বছরের অক্টোবর মাসে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি পাস করেছিল। সে সময় প্রস্তাবের পক্ষে ৪০৫ ভোট এবং বিপক্ষে ১১ ভোট পড়ে।

প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্মেনিয়রা ওই হত্যাযজ্ঞে অন্তত ১৫ লাখ লোকের মৃত্যু হয়েছে বলে দাবি করলেও তুরস্কের অনুমান মৃতের সংখ্যা এর এক-পঞ্চমাংশ। পশ্চিমা অনেক গবেষক দীর্ঘদিন ধরে এ ঘটনাকে ‘গণহত্যা’ বলে এলেও অনেক ইতিহাসবিদেরই এতে আপত্তি আছে।

গঙ্গা ঘাটে পড়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

0

নমামী গঙ্গের অনুষ্ঠানে গিয়ে সিঁড়িতে পড়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেই দৃশ্য দেখা যায়। আজ শনিবার নমামী গঙ্গের অনুষ্ঠানে গিয়েছিলেন মোদি। সেখানে সিঁড়ি দিয়ে ওঠার সময় সামনের দিকে পড়ে যান তিনি।

ধারণা করা হচ্ছে, সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। ‘ন্যাশনাল হেরাল্ড’-এ প্রকাশিত খবরে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। গঙ্গা ঘাটের সিঁড়িতে ওঠার সময় সেই ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে তাকে ধরে তোলা হয়।

দানিশ খান নামে এক ব্যক্তি টুইটারে ওই ভিডিও প্রথমে পোস্ট করেন। পরে, ওই পোস্টে একাধিক কমেন্ট আসতে থাকে, যা অস্বস্তিকর। ফলে, ওই ব্যক্তি ভিডিওটি ডিলিট করে দেন। তিনি লিখেছেন, এটি একটি মানবিক বিষয়। এখানে অমানবিক কমেন্ট আসছে বলে টুইটটি ডিলিট করে দিলাম।

কানপুরে আজ নরেন্দ্র মোদি জাতীয় গঙ্গা কাউন্সিল পুনরুজ্জীবন, সুরক্ষা ও পরিচালনার প্রথম বৈঠকের সভাপতিত্ব করেন। এরই মধ্যে হয়ে যাওয়া প্রকল্পের কাজগুলোর অগ্রগতি পর্যালোচনা করবেন এবং গঙ্গা পরিষ্কারের রূপরেখাও নির্ধারণ করবেন।

গুরুত্বপূর্ণ পরীক্ষা’ শেষ করল উত্তর কোরিয়া!

0

উত্তর কোরিয়ার এক স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা শেষ করার কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। জানানো হয়, গত শুক্রবার রাতে এই পরীক্ষাটি করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

দেশটির এক মুখপাত্র উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানায়, সোহে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শুক্রবার রাতে এই পরীক্ষা চালানো হয়। তবে এই বিষয়ে আর কোনো তথ্য জানাননি ওই মুখপাত্র।

স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে উত্তর কোরিয়া কী ধরনের বা কী বিষয়ে পরীক্ষা চালিয়েছে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। তবে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের বিশেষজ্ঞ অঙ্কিতা পান্ডে জানিয়েছেন, এই পরীক্ষাটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভূমিভিত্তিক পরীক্ষা হতে পারে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানিয়েছেন চলতি বছরের মধ্যে উল্লেখযোগ্য নিষেধাজ্ঞা ছাড়সহ নতুন একটি পরমাণুনিরস্ত্রীকরণ চুক্তি করতে। অন্যথায় নতুন পথে হাঁটবেন। ওই চুক্তি করা না হলে যুক্তরাষ্ট্র ভীতিজনক ‘বড়দিনের উপহার’ প্রত্যাশা করতে পারে বলেও হুমকি দিয়েছে দেশটি।

উত্তাল হয়ে উঠছে পশ্চিমবঙ্গ

0

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দিকে দিকে উত্তাল হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। কোথাও রেললাইন অবরোধ করে, আবার কোথাও মহাসড়কে টায়ার পুড়িয়ে প্রতিবাদ করে সাধারণ মানুষ। প্রতিবাদ চলছে কুশপুত্তলিকা দাহ করে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার গ্যাসের শেল ফাটাতে হয় পুলিশকে। পশ্চিমবঙ্গের নানা প্রান্তের কোথায়, কখন, কী ঘটছে, একনজরে দেখে নিন।

আজ শনিবারও উত্তপ্ত মুর্শিদাবাদ। বেলডাঙা স্টেশনে আগুন নেভাতে গেলে দমকল বাহিনীর গাড়ি ভাঙচুর করা হয়। সুতিতে ফাঁকা অ্যাম্বুল‍্যান্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তৃণমূল নেতার বাড়িতেও আগুন দেওয়া হয়। আজ সকাল থেকেই নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ দেখা যায় কোনা এক্সপ্রেসওয়েতে।

সকাল থেকে জাতীয় মহাসড়ক কার্যত অচল করে দিয়ে চলে অবরোধ। কোনা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে ইটের আঘাতে জখম হন হাওড়া সিটি পুলিশের ডিসি (সাউথ)। পরে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় টিয়ার গ্যাসের শেলও। হাওড়ায় একাধিক বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হাসনাবাদ শাখায় ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা। ৩৪ নম্বর জাতীয় মহাসড়কে অবরোধের জেরে আমডাঙায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। হাসনাবাদ শাখায় হাড়োয়া রোড, চম্পাপুকুর, সন্ডালিয়া, কাঁকরা, মির্জানগর, লেবুতলাতেও ট্রেন অবরোধ করা হয়।

কাঁকরা-মির্জানগরের অবরোধ যদিও পরে উঠে যায়। তবে অন্য জায়গাগুলোতে লাইনের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখান অবরোধকারীরা। অন্যদিকে, শিয়ালদা দক্ষিণে লক্ষ্মীকান্তপুর-নিশ্চিন্দাপুরের মাঝেও ট্রেন চলাচল কার্যত ব্যাহত করে দিয়েছেন বিক্ষোভকারীরা।

গতকাল শুক্রবারের মতোই নিয়মিত অবরোধ চলছে মুর্শিদাবাদেও। রঘুনাথগঞ্জের একাধিক জায়গায় কয়েক ঘণ্টা ধরে পথ অবরোধ চলছে। সেখানে ৩৪ নম্বর জাতীয় মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়।

যদিও বিক্ষোভকারীদের দাবি, ওই বিক্ষোভ সম্পূর্ণ অরাজনৈতিক। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বাহিনী। বাস ভাঙচুর করা হয়েছে মুর্শিবাদের সুতিতেও। এছাড়াও সাগরদিঘির পোড়াডাঙা, নিমতিতাতে চলছে রেল অবরোধ। বিক্ষোভের জেরে আটকে যায় মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, নবদ্বীপধাম এক্সপ্রেস।

অস্থির আসামে ইন্টারনেট বন্ধ, নাগরিকদের নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

0

আসামের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। গুয়াহাটিতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ। নিরাপত্তার কথা বলে ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা এখনো বন্ধ রাখা হয়েছে। শুক্রবারই অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু) শান্তিপূর্ণ আন্দোলনের আবেদন জানায়। আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বিক্ষোভকারীদের সংযত হওয়ার আহ্বান জানান।

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে যেভাবে উত্তর-পূর্বের রাজ্যগুলোতে হিংসা ছড়িয়ে পড়েছে সেই পরিস্থিতির দিকে নজর রেখে নিজেদের দেশের নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বর্তমানে ভারতের এই রাজ্যগুলোতে খুব প্রয়োজন না হলে যেতে নিষেধও করেছে ওই দুই দেশ। সেই সঙ্গে ভারতে বসবাসরত নিজেদের নাগরিকদের নিয়ে উদ্বগও প্রকাশ করেছে দেশ দু’টি।

যুক্তরাজ্য যে অ্যাডভাইজরি জারি করেছে, তাতে বলা হয়েছে, নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তপ্ত ভারতের কিছু অংশ। হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে আসাম ও ত্রিপুরায়। যদি ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলোতে একান্তই যেতে হয়, তাহলে সে দেশের পর্যটকরা যেন পুরো পরিস্থিতির খবর নিয়ে সেখানে যান।

শুধু তাই নয়, স্থানীয় প্রশাসনের নির্দেশও মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে ওই অ্যাডভাইজরিতে। একই রকম অ্যাডভাইজরি জারি করেছে যুক্তরাষ্ট্র। তবে আসাম ভ্রমণে তাদের নাগরিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে কয়েক দিন ধরেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে আসাম, ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলো। পরিস্থিতি সবচেয়ে ভয়ানক হয় আসাম ও ত্রিপুরায়। গুয়াহাটিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেন নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে। গুয়াহাটির বিভিন্ন জায়গায় ভাঙচুর, যানবাহনে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে।

পরিস্থিতি সামালাতে আধাসামরিক বাহিনী নামানো হয়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে দুই বিক্ষোভকারীর মৃত্যু হয় বৃহস্পতিবার। কারফিউ জারি করা হয় গুয়াহাটিতে। কিন্তু তা উপেক্ষা করেই চলে আন্দোলন। তবে রাজ্য প্রশাসন সূত্রে খবর, শুক্রবার রাত থেকে রাজ্যে কোনো হিংসার ঘটনা ঘটেনি।

আসাম পুলিশের ডিজি ভাস্করজ্যোতি মহন্ত জানান, রাজ্যের হিংসা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। নতুন করে হিংসা যাতে ছড়িয়ে না পড়ে এবং পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য কড়া নজরদারি চালানো হচ্ছে রাজ্যজুড়ে।

মহন্ত আরো বলেন, শান্তি ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি আমরা। শুক্রবার রাত থেকে নতুন কোনো হিংসার পরিস্থিতি তৈরি হয়নি। তবে পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। পুলিশ দিনরাত এক করে কাজ করে যাচ্ছে। খুব কঠিন সময়। তবে সেটাকে বাগে আনতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমি রাহুল গান্ধী, সত্য বলার জন্য ক্ষমা চাইব কেন?

0

রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্যের জন্য যে তার ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না, আরেকবার তা জানিয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুল স্পষ্টভাবে জানিয়ে দিলেন, সত্য কথাই বলেছি। তাই ক্ষমা চাইবো না।

শনিবার সকালে দিল্লির রামলীলা ময়দানে ওই প্রসঙ্গ টেনে রাহুল বলেন, সত্য কথা বলায় গতকাল সংসদে আমাকে ক্ষমা চাইতে বলে বিজেপি। কিন্তু আমার নাম রাহুল সাভারকর নয়। আমি রাহুল গান্ধী। আর সত্য কথা বলার জন্য আমি তো নয়ই, কংগ্রেসের কোনো কর্মীই কখনো ক্ষমা চাইবেন না।

গত কয়েক মাসে হায়দরাবাদ ও উন্নাওসহ একাধিক জায়গায় ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা নিয়ে দিন দুয়েক আগে মোদি সরকারের তীব্র সমালোচনা করেন রাহুল। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল বলেছেন, নরেন্দ্র মোদি ‘মেক ইন ইন্ডিয়া’র কথা বলেন। কাগজ খুললেই রাজ্যে রাজ্যে ‘মেক ইন ইন্ডিয়া’ দেখবেন ভেবেছিলেন সকলে। কিন্তু তার পরিবর্তে আজকাল শুধুই ‘রেপ ইন ইন্ডিয়া’র খবর দেখা যায়।

রাহুলের ওই মন্তব্যের প্রতিবাদেই শুক্রবার সংসদে সরব হন স্মৃতি ইরানি, লকেট চ্যাটার্জিসহ বিজেপির সাংসদরা। ‘রাহুলকে ক্ষমা চাইতে হবে’, দাবি তোলেন তারা। এমনকি, তার সাংসদ-পদ কেড়ে নেওয়ার দাবিও ওঠে। তবে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না বলে সংসদেই জানিয়ে দেন রাহুল।

কোনো দোষ করিনি, তবু আমাকে অভিশংসন করা হচ্ছে : ট্রাম্প

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ দু’টি অভিযোগ অনুমোদিত হয়েছে। শুক্রবার মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ’র জুডিশিয়ারি কমিটিতে ওই অভিযোগ অনুমোদন পেয়েছে। হাউজ অব রিপ্রেজেন্টেটিভ’র মূল জুডিশিয়ারি কমিটি ট্রাম্পকে ইম্পিচমেন্ট সংক্রান্ত দুটি আর্টিক্যালের অনুমোদন দিয়েছে বলে জানা গেছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন তাকে অযথা ‘ইমপিচ’ করা হচ্ছে। তার কোনো দোষ নেই। এক টুইটে রীতমতো ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প লেখেন, আমি কোনো দোষ করিনি। আমাকে অযথা অভিশংসন করা হচ্ছে। এটা অত্যন্ত অন্যায়। তিনি আরো লেখেন, র‌্যাডিকাল লেফ্ট আর নিষ্কর্মা ডেমোক্র্যাটরা সকলেরই ঘৃণার পাত্র হয়ে ওঠছেন। আমাদের দেশের পক্ষে তাদের মতো খারাপ আর কিছু হয় না।

প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করার প্রস্তাব মার্কিন কংগ্রেসের কমিটি অনুমোদন করায় হাউস অব রিপ্রেজেন্টেটিভসে তোড়জোড় শুরু হয়ে গেছে। হাউস অব রিপ্রেজেন্টেটিভসে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে প্রতিদ্বন্দ্বী দল ডেমোক্র্যাটিক পার্টির। ফলে সেখানে ইমপিচমেন্ট প্রস্তাবটি পাশ হয়ে যাবে বলেই সকলের ধারণা। তারপর প্রস্তাবটি আসবে ১০০ সদস্যের সেনেটে। সেখানে অবশ্য ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।