Home Blog Page 3293

উত্তরার ডিপিএস ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষকে হাইকোর্টে তলব

0

ভারতের জাতীয় সংগীত জন গণ মন, জাতীয় ফল আম, জাতীয় পশু বাঘ, জাতীয় ফুল পদ্ম, জাতীয় পাখি ময়ুর, জাতির পিতা মহাত্মা গান্ধী। এসব কিছুই পড়ানো হচ্ছে বাংলাদেশের একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। শুধুই এসব নয়, ভারতের বিভিন্ন উৎসব, জাতীয় দিবস, বিভিন্ন প্রদেশের নাম ও রাজধানীর নাম, বিভিন্ন দর্শনীয় স্থানের নাম মেখানো হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের। এসবের পাশাপাশি অশ্লীল ভাষায় লেখা বইও পড়ানো হচ্ছে।

এসব পড়ানো হচ্ছে উত্তরায় অবস্থিত ডিপিএস-এসটিএস ইংলিশ মিডিয়াম স্কুলে। এ কারণে ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হর্ষ ওয়ালকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৩ জানুয়ারি তাকে সশরীরে হাজির হতে বলা হয়েছে।

বাংলাদেশের সীমানার মধ্যে থাকা শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি সংস্কৃতির চর্চা ও অশ্লীল পাঠ্যপুস্তক পড়ানোয় তাকে ব্যাখা দিতে বলা হয়েছে। দেশীয় সংস্কৃতির চর্চা না করায় আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাকদের মধ্যে ব্যারিস্টার ওমর ফারুক, শফিউল আযমসহ ১৫ জন অভিভাবকের করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত।

রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার অনিক আর হক। ডিপিএস-এসটিএস স্কুলের পক্ষে ছিলেন ব্যারিস্টার ওমর সাদাত।

আদেশের পর ব্যারিস্টার অনিক আর হক সাংবাদিকদের বলেন, ২০১৭ সালের ২৫ মে হাইকোর্টের দেওয়া রায়ে বাংলাদেশে থাকা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসসহ সকল জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদার সঙ্গে পালনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দেশের সংস্কৃতি অনুযায়ী রবীন্দ্র-নজরুল, বঙ্গবন্ধুসহ স্বাধীনতায় আত্মদানকারীদের জীবনী নিয়ে অনুষ্ঠান করা এবং বাংলা ভাষা শিক্ষার উপর জোর দিতে বলা হয়। কিন্তু সেই রায় অমান্য করে উত্তরার ডিপিএস-এসটিএস ইংলিশ মিডিয়াম স্কুলে ভারতীয় সংস্কৃতির চর্চা ও ভারতীয় বিভিন্ন দিবস, ব্যক্তি সম্পর্কে পড়ানো হচ্ছে।

এ ছাড়া স্কুলটির অষ্টম শ্রেণির বই অশ্লীলতায় ভরা (প্রকাশ অযোগ্য)। যা কোমলমতি শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। বিষয়টি অভিভাবকদের নজরে আসার পর ১৫ জন অভিভাবক অধ্যক্ষকে আইনি নোটিশ দেন। কিন্তু নোটিশের জবাব দেননি তিনি। এ কারণে অভিভাবকরা রিট আবেদন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীরও ভারত সফর বাতিল

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ভারত সফর স্থগিত করেছেন। আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারত সফর বাতিল করেন।

ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার আমন্ত্রণে শুক্রবার সেখানে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পিআরও শরীফ মাহমুদ অপু বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে বলেন, সফরটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী মেঘালয় সফর করবেন।

এর আগে দুপুরে ভারত সফর বাতিল করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের আমন্ত্রনে আজ বৃহস্পতিবার বিকালেই দিল্লি যাওয়ার কথা ছিল তার।

ডিএমপি’তে অতিরিক্ত পুলিশ কমিশনার পদে বদলি

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীরকে অতিরিক্ত পুলিশ কমিশনার লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট হিসেবে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম-বার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

জবি ও কুবিতে সান্ধ্য কোর্স বন্ধ ঘোষণা

0

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সব ধরনের সান্ধ্য কোর্স বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সান্ধ্যকালীন প্রোগ্রামে নতুনভাবে শিক্ষার্থী ভর্তি না করার অনুরোধ করা যাচ্ছে। তবে সান্ধ্যকালীন প্রোগ্রামে যে সকল শিক্ষার্থী ইতোমধ্যেই ভর্তি করা হয়েছে তাদের কোর্স সম্পন্ন করার ক্ষেত্রে কোন বিধি নিষেধ থাকবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদের ইচ্ছানুযায়ী ইউজিসির নির্দেশনা মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইতোমধ্যে যেসব সান্ধ্যকালীন কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন তাদের কোর্স সম্পন্ন করা যাবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ছয়টি বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালু ছিলো। বুধবার ইউজিসির নির্দেশনা পেলে সান্ধ্যকালীন কোর্স বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

ড. এমরান কবির চৌধুরী বলেন, আমাদের আসন্ন সমাবর্তনে সন্ধ্যাকালীন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি।

রূপপুর বালিশকাণ্ডে গ্রেপ্তার ১১ প্রকৌশলীসহ ১৩ জন কারাগারে

0

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশকাণ্ডসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে পাবনা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলীসহ ১১ প্রকৌশলী ও দুই ঠিকাদারকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ দুর্নীতি দমন কমিশন আসামিদের আদালতে হাজির করে। তাদের মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালতে নেওয়া হয়। আদালত প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুইজন ঠিকাদারের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন জানান তাদেও আইনজীবীরা। দুদকের আইনজীবী মীর আহমেদ আবদুস সালাম ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। দুইজনের জামিরেনর আবেদন নামঞ্জুর করেন।

যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন, পাবনা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, উপ-সহকারী প্রকৌশলী সুমন কুমার নন্দী, মোহাম্মদ আবু সাঈদ, মো. জাহিদুল কবির, মো. শফিকুল ইসলাম ও মো. রওশন আলী, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ তাহাজ্জুদ হোসেন, আহমেদ সাজ্জাদ খান, সহকারী প্রকৌশলী মো. তারেক খান ও মো. আমিনুল ইসলাম এবং ঠিকাদার আসিফ হোসেন ও শাহাদাত হোসেন।

এর আগে গতকাল ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে দুদকের একটি টিম। পৌজদারি কার্যবিধি অনুযায়ী কাউকে আটক করার ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার বিধান থাকায় প্রত্যেককে ঢাকার আদালতে হাজির করা হয়। আদালত আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত নথি ও আসামিদের পাবনার সংশ্লিষ্ট আদালতে পাঠানোর নির্দেশও দেন।

এর আগে, গত ৬ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে মোহাম্মদ মাসুদুল আলমসহ ৭ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করে দুদক। পরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে পাবনায় দুদক পৃথক চারটি মামলা দায়ের করে।

উল্লেখ্য, রূপপুরের বালিশকাণ্ড গত কিছুদিন ধরে সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি করে। এরপরই ওই কেন্দ্রের বিভিন্ন দুর্নীতির বিষয় সামনে আসে। তখন দুদক তদন্তের সিদ্ধান্ত নেয়। বিভিন্ন টেন্ডারের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে বলে এসব মামলায় বলা হয়।

হঠাৎ বাতিল পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর

0

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের পূর্বনির্ধারিত ভারত সফর হঠাৎ বাতিল করা হয়েছে। ভারত মহাসাগরবিষয়ক সংলাপে যোগ দিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর ভারতের রাজধানী নয়াদিল্লি যাওয়ার কথা ছিল।

আগামীকাল শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে তাঁর আলাদা বৈঠকেরও সম্ভাবনা ছিল। তবে শেষ মুহূর্তে তাঁর ওই সফরটি বাতিল করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আব্দুল মোমেনের ভারত সফরের বাতিলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে শেষ মুহূর্তে এসে কেন পররাষ্ট্রমন্ত্রীর সফরটি বাতিল হয়েছে, তা নিয়ে তাঁরা কেউ মন্তব্য করতে রাজি হননি।

শহীদ বুদ্ধিজীবী দিবসে যানবাহন চলাচলে ডিএমপি’র নির্দেশনা

0

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামী ১৪ ডিসেম্বর রাজধানীর মিরপুর মাজার রোড পরিহার করে বিকল্প সড়কে যানবাহন চলাচলের অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ কথা জানানো হয়।

এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গমনাগমণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামী ১৪ ডিসেম্বর সকালে রাজধানীর মিরপুর মাজার রোড পরিহার করে বিকল্প সড়কে যানবাহন চলাচলের জন্য মালিক ও চালকদের প্রতি আহবান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে মিরপুর মাজার রোড এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের লক্ষ্যে আগামী ১৪ ডিসেম্বর সকাল ৬টা হতে সাড়ে ৯ টা পর্যন্ত সকল প্রকার যানবাহন (বাস/ট্রাক/হিউম্যান হলার/থ্রি হুইলার/রিক্সা-ভ্যান ইত্যাদি) মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং হতে মিরপুর ১ নং ক্রসিং পর্যন্ত) পরিহার করে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।

যে সব যানবাহন আশুলিয়ার দিক থেকে বেঁড়ীবাধ দিয়ে মিরপুরের দিকে আসবে, সে সব যানবাহ নবাবেরবাগ ক্রসিং হতে বামে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহার করবে।

যে সব যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সে সব যানবাহন টেকনিক্যাল মোড় হতে বামে দারুসসালাম রোড ব্যবহার করবে।

যে সব যানবাহন মিরপুর-১০ নং হতে মাজার রোড হয়ে গাবতলী’র দিকে যাবে, সে সব যানবাহন মিরপুর-১ নং হতে বামে দারুসসালাম রোড ব্যবহার করে টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করবে।

অনুষ্ঠানসমূহ চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নাগরিকবৃন্দের যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করেছে।

থার্টিফাস্ট নাইটে উন্মুক্ত স্থানে গান বাজনা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, থার্টিফাস্ট নাইট উপলক্ষে কোথাও উন্মুক্ত স্থানে গান বাজনার আয়োজন করা যাবে না।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে বর্ষবিদায় ও বর্ষবরণকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা ঠিক রাখতে এ সংক্রান্ত কমিটির সভায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

২৫ ডিসেম্বর বড় দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট উদযাপনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে আসাদুজ্জমান খান কামাল বলেন, ধর্মীয় উৎসবে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার পর থেকে ১ জানুয়ারি পর্যন্ত উন্মুক্ত জায়গায় কোনও গান-বাজনা করা যাবে না। ৩০ ডিসেম্বর রাত থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত সব বার বন্ধ থাকবে। এছাড়া সকল ধরনের বৈধ অস্ত্র বহনও নিষিদ্ধ।

তিনি বলেন, বড় দিন উদযাপন করতে সারা দেশের চার্চ গুলোতে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায়ের নিজস্ব স্বেচ্ছাসেবকও দায়িত্ব পালন করবে। তেজগাঁও, বনানী ও কাকরাইলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিসি ক্যামেরা, আর্চওয়ে ও মেটাল ডিডেকটিভ উপকরণ ব্যবহার করা হবে। কন্ট্রোল রুম পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগায়োগ করবে। ২৪ ডিম্বের রাত থেকে এ বিশেষ নিরাপত্তা শুরু হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, নবাবগঞ্জ, কালিগঞ্জ, ময়মনসিংহ এবং দেশের দক্ষিণ অঞ্চলে যেখানে খ্রিস্টান সম্প্রাদায়ের বসবাস এবং রাজধানীর কূটনৈতিক এলাকা বারধারা ও গুলশানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এসব জায়গায় নিরাপত্তায় ফায়ার ফাইটিং টিম কাজ করবে। ফ্লাইওভার, রাস্তা ও উন্মুক্ত জায়গায় গানবাজনা করা যাবে না।

মাদকের বিরুদ্ধে অভিযান চলবে জানিয়ে তিনি বলেন, আতশবাজি ও পটকা ফোটানোও বন্ধ থাকবে। ৩১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্টিকারবিহীন যানবাহন ছাড়া সকল যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। কূটনীতিক এলাকাও এ নির্দেশনার আওতায় থাকবে।

দিবসটি উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো রকম আশঙ্কা রয়েছে কি-না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো রকম আশঙ্কা নেই। প্রতিটি বিশেষ দিন, বড়দিন, কিংবা জাতীয় দিবসে অথবা ধর্মীয় অনুষ্ঠানের আগে আমরা এ ধরনের আইনশৃঙ্খলা-সংক্রান্ত আয়োজন করে থাকি; যাতে এ অনুষ্ঠানগুলো সুশৃঙ্খলভাবে সবাই পালন করতে পারেন।

সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামসহ খ্রিস্টান ধর্মীয় নেতারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৭ বছর জেল খাটতে হবে খালেদা জিয়াকে : অ্যাটর্নি জেনারেল

0

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। তবে খালেদা জিয়ার সম্মতি নিয়ে মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার সর্বসম্মতভাবে এই আদেশ দেন। আদালতে খালেদা জিয়ারপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

আদালতের আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, আমাদের প্রত্যাশা ছিল খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে আদালত জামিন দেবেন। কিন্তু তা দেননি। এটা নজিরবিহীন। আমাদের দেশের সর্বোচ্চ আদালতের জন্য কলংকজনক অধ্যায় হয়ে থাকবে।

তবে আরেক আইনজীবী জয়নুল আবেদীন বলেন, আপিল বিভাগে সিসি ক্যামেরা বসানোসহ গত কয়েকদিনের কার্যক্রম দেখে আগেই আইনজীবীদের একটা ধারণা হয়েছিল যে খালেদা জিয়াকে জামিন দেবে না। আজকের আদেশে সেটাই প্রমানিত হলো।

তিনি বলেন, আদালত কি কারণে খারিজ করেছেন তা বলেননি। তাই লিখিত আদেশ পাবার পর সিনিয়র আইনজীবীদের নিয়ে গঠিত প্যানেলে বসে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, দুটি মামলায় খালেদা জিয়ার ১৭ বছরের জেল হয়েছে। তাকে ১৭ বছর জেল খাটতে হবে। তাই তার জামিন আবেদন গ্রহণযোগ্য নয়। আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন।

তিনি বলেন, মেডিকেল বোর্ড আদালতকে জানিয়েছে, খালেদা জিয়া উন্নত চিকিৎসা শুরুর অনুমতি দিচ্ছেন না বলেই বিএসএমএমইউ কর্তৃপক্ষ তার উন্নত চিকিৎসায় কোনো ব্যবস্থা নিতে পারছে না। তার অনুমতি পাওয়া গেলেই চিকিৎসা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সকাল ৯টা ৫ মিনিটে এজলাসে ওঠেন। তবে সকাল ৮টা থেকেই আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা এজলাসে প্রবেশ করতে থাকেন। আদালতের প্রবেশ পথে কমপক্ষে তিনবার তল্লাশি করা হয়। প্রতিবারই পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী ছাড়া কোনো আইনজীবীকে ঢুকতে দেওয়া হয়নি এজলাসে। তবে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের ঢুকতে বাধা দেওয়া হয়নি।

গত ২৮ নভেম্বর আপিল বিভাগ খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেন। একইসঙ্গে এই মেডিকেল বোর্ডের প্রতিবেদন এবং গত ৭ অক্টোবর গঠিত মেডিকেল বোর্ডের প্রতিবেদন গত ৫ ডিসেম্বর দাখিলের নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশে বিএসএমএমইউ নতুন মেডিকেল বোর্ড গঠন করে। কিন্তু বিএসএমএমইউ কোনো মেডিকেল রিপোর্ট দাখিল না করায় গত ৫ ডিসেম্বর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নজীরবিহীন অচলাবস্থার সৃষ্টি হয়।

বিএনপিপন্থী আইনজীবীদের মুহুর্মুহু শ্লোগান, মাঝে মাঝে সরকার সমর্থক আইনজীবীদের প্রতিবাদের মুখে চরম হৈচৈ-হট্টগোলের সৃষ্টি হয়। ফলে বিচার কাজ বন্ধ হয়ে যায়। এ প্রেক্ষাপটে আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে ৮টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এ অবস্থায় ১১ ডিসেম্বর বিকেলে বিএসএমএমইউ থেকে খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত মেডিকেল বোর্ডের প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের কাছে পৌছে দেওয়া হয়। যা গতকাল সকালে উপস্থাপন করা হয়।

ঘুষ ও দুর্নীতির ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে

0

দুর্নীতি ও ঘুষের ব্যাপারে সতর্ক থাকতে এবং দেশের উন্নয়নমূলক কাজে সরকারি অর্থ যথাযথভাবে ব্যবহার করার জন্য প্রশাসনের নতুন কর্মকর্তাসহ সকল সরকারি চাকরিজীবিদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ঘুষ ও দুর্নীতির ব্যাপারে আপনাদের সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। এই সব ভয়াবহ সামাজিক ব্যাধি অনেক সময় আমাদের সমাজকে ধ্বংস ও উন্নয়নকে ম্লান করে দেয়। তাই আপনাদের এ ব্যাপারে গণ সমচেতনা সৃষ্টি করতে হবে।

প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার রাজধানীর বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমিতে ১১৩, ১১৪ ও ১১৫তম বিসিএ প্রশাসন ও আইন কোর্স এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি প্রশাসনের নতুন কর্মকর্তাদের বলবো জনগণের ট্যাক্স এবং কৃষক-শ্রমিকের কঠোর পরিশ্রমের কল্যাণে আমরা একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি।

তিনি আরো বলেন, তাই তাদের এই পরিশ্রমলব্ধ অর্থের যেন যথাযথ ব্যবহার হয় এবং সুপরিকল্পিত ও সাশ্রয়ীভাবে যেন উন্নয়নমূলক কর্মকা-গুলো সম্পন্ন হয় সেদিকে আপনাদের বিশেষ নজর দিতে হবে।

শেখ হাসিনা দেশের আরো উন্নয়নের জন্য দেশপ্রেম ও কর্তব্যপরায়ণতার সাথে কাজ করার জন্য নতুন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আপনাদের একথা মনে রাখতে হবে যে এ দেশে আমাদের এবং আপনাদের সন্তানরা ভবিষ্যতে এখানেই বাস করবে। তাই আপনাদের এ কথাও মাথায় রাখতে হবে যে আপনারা আপনাদের ভবিষ্যত প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছেন। আপনারা যদি এই চিন্তা-চেতনা ও আদর্শ লালন করে কাজ করেন, তবে আমাদের দেশ আরো এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দুর্নীতি, সন্ত্রাসবাদ ও মাদকের মতো সামাজিক ব্যাধির মূল উৎপাটনের জন্য অভিযান শুরু করেছে এবং এ ব্যাপারে বিশেষ নজর দিতে নতুন প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি তাদেরকে আরো বেশি উদ্ভাবনীর পরিকল্পনার সাথে কাজ করার নির্দেশ দিয়ে বলেন, তারা তাদের এলাকার পরিবর্তন ঘটাতে পারেন এবং তাদের কাজের মাধ্যমে দৃশ্যমান উন্নয়ন ঘটাতে পারেন।

শেখ হাসিনা বলেন, আমি জানি আপনারা প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও জেলার অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন। এলাকাগুলোর উন্নয়ন আপনাদের কাজের মাধ্যমে দৃশ্যমান হবে। তাই দেশের জন্য ভালবাসা ও কর্তব্যপরায়ণতার সাথে এই উদ্বাবনী পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে।