Home Blog Page 3296

বসুন্ধরা চক্ষু হাসপাতালে ৩৯ রোগীর বিনাম‍ূল্যে অপারেশন

0

গরিব-অসহায়দের বিনামূল্যে চোখের আলো ফিরিয়ে দিচ্ছে বসুন্ধরা চক্ষু হাসপাতাল। কুষ্টিয়া সদর উপজেলার এমন ৩৯ জনের চোখের আলো ফিরিয়ে দিয়েছে বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিসার্চ সেন্টার।

আজ বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসকরা সম্পূর্ণ বিনামূল্যে এ অপারেশন সম্পন্ন করেন। ডা. মো. সালেহ আহমেদর নেতৃত্বে অপারেশন দলে ছিলেন ডা. আবুল কালাম আজাদ ও ডা. রুবিনা আখতার।

অপারেশনের জন্য গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) এসব রোগীকে বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিসার্চ সেন্টারে আনা হয়। অপারেশন শেষে একদিন বিশ্রামের পর কাল বৃহস্পতিবার তাদের বাড়িতে পাঠানো হবে।

বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিসার্চ সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরের দোয়ারকা দাস আগরওয়ালা মহিলা কলেজে চলতি বছরের ১৯ নভেম্বর চক্ষু শিবিরের আয়োজন করেছিল ভিশন কেয়ার ফাউন্ডেশন, বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিসার্চ সেন্টার এবং দোয়ারকা দাস ওয়েলফেয়ার সোসাইটি। বসুন্ধরা চক্ষু হাসপাতালে চলছে অপারেশন।

আয়োজকরা জানান, গোপালপুরের ১৩২০ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ছানি ও অন্যান্য অপারেশনের জন্য ২৮২ জনকে নির্বাচিত করা হয়। সেখান থেকে প্রথম ব্যাচে ৩৯ জনের চোখ অপারেশন করা হয়েছে।

এদের মধ্যে ছানি অপারেশন করা হয়েছে ৩৭ জনের। একজনের করা হয়েছে নেত্রনালী অপারেশন। আরেকজনের চোখের মনির পাশে মাংস বৃদ্ধি পাওয়ায় অপারেশন করা হয়েছে। ৩৯ জন রোগীর মধ্যে ২৩ জন পুরুষ ও ১৬ জন নারী। পরবর্তীতে পর্যায়ক্রমে বাকিদের অপারেশন সম্পন্ন করা হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া কার্যক্রমের অংশ হিসেবে প্রতিমাসে সারাদেশে মাঠপর্যায়ে ফ্রি চক্ষু ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে ঢাকার বাইরে বেশকিছু এলাকায় চক্ষু ক্যাম্প করে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্য থেকে অপারেশনযোগ্য রোগীদের ঢাকায় বসুন্ধরা চক্ষু হাসপাতালে এনে চোখের আলো ফিরিয়ে দেওয়া হচ্ছে বিনামূল্যে।

রোহিঙ্গা গণহত্যা : বক্তব্য দিচ্ছে মিয়ানমার

0

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) দ্বিতীয় দিনের শুনানি চলছে। এ দিন আদালত মিয়ানমারের বক্তব্য শুনবেন। প্রথম দিন মামলা দায়েরকারী দেশ গাম্বিয়ার বক্তব্য শুনেছেন আদালত।

আজ বুধবার বাংলাদেশ সময় বেলা ৩টায় দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। আদালতে মিয়ানমারের নেত্রী অং সান সু চি নিজ দেশের আইনজীবী দলকে নেতৃত্ব দিচ্ছেন।

মঙ্গলবার আইসিজেতে ১৭ জন বিচারপতির উপস্থিতিতে প্রথম দিনের শুনানি হয়। প্রথম দিনে অভিযোগকারী দেশ গাম্বিয়ার আইনমন্ত্রী আবুবকর মারি তামবাদু মানবতাবিরোধী নৃশংসতার অভিযোগগুলো তুলে ধরেন।

আইনমন্ত্রী তামবাদু বলেন, আমরা চাই আইসিজে মিয়ানমারকে বলুক যে এখনই রোহিঙ্গা শিশুদের হত্যা বন্ধ করতে হবে, নৃশংসতার অবসান ঘটাতে হবে।

শুনানির শেষ দিন বৃহস্পতিবার সকালে গাম্বিয়া ও বিকেলে মিয়ানমার যুক্তি খণ্ডন করার সুযোগ পাবে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া গত ১১ নভেম্বর দ্য হেগের আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ দায়ের করে।

মেয়র আতিকের খাল পরিষ্কারকরণ কর্মসূচির উদ্বোধন

0

খালগুলো ময়লার ভাগাড়ে পরিণত হওয়ায় মশা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তাই সিটি করপোরেশন সবকয়টি খাল পরিষ্কার করবে। ২৫ হাজার কর্মী দিয়ে পরিচ্ছন্নতার কাজ করা হবে। ৪১ নম্বর ওয়ার্ডের সুতিভোলা খাল পরিষ্কার কাজ উদ্বোধন করতে গিয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন।

স্থানীয়দের বাংলাদেশে ফিরে যেতে হুমকি বন্‌ধ সমর্থকদের, পুলিশের গুলি

0

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ডাকা বন্‌ধে উত্তাল হয়ে উঠেছে ভারতের ত্রিপুরা। সেখানে আদিবাসী অধ্যুষিত এলাকায় আক্রমণের লক্ষ্য হয়ে উঠেছেন স্থানীয়রা।

উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে উন্মত্ত বন্‌ধ সমর্থকদের হঠাতে পুলিশকে শূন্যে ১০ রাউন্ড গুলি ছুড়তে হয় বলে জানান এসডিএম অভেদানন্দ বৈদ্য। কাঞ্চনপুরের আনন্দবাজার এলাকায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা বাড়ি ফিরতে না পেরে থানায় এসে আশ্রয় নেন। দশদা স্কুলে আশ্রয় নিয়েছেন ৭০টি পরিবার। তাদেরকে বাংলাদেশে ফিরে যেতে হুমকি দিয়েছে বন্‌ধ সমর্থকরা।

পাশাপাশি, ধলাই জেলার মনুঘাট ও ৮২মাইল বাজারের বিভিন্ন দোকানে আগুন লাগায় বন্‌ধ সমর্থকরা। ভাঙচুর করে লুটপাট চালায় তারা। তাদের আক্রমণে কৃপাসিন্ধু চক্রবর্তী নামে এক ব্যবসায়ী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আগরতলা শহরের উত্তর গেট এলাকায় বন্‌ধ সমর্থকরা অবরোধে নামে। পুলিশ শতাধিক অবরোধকারীকে গ্রেপ্তার করেছে। কোনরকম গুজব যাতে না ছড়ায় তার জন্য ত্রিপুরায় মোবাইল ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা আগামী ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

সকাল থেকেই সমর্থকরা বন্‌ধ সফল করতে তৎপর হয়ে ওঠে। বিভিন্ন স্থানে জাতীয় সড়ক অবরোধ করা হয়। অবরোধ করা হয় রেল লাইন। যদিও বন্‌ধের কারণে উত্তর-পূর্ব সীমান্ত রেল আগেই ট্রেন চলাচল বাতিল করে দেয়। তবে বেলা বাড়তেই অশান্তির শুরু। গোলমাল ছড়াতে থাকে মূলত উত্তর ত্রিপুরা, ধলাই ও পশ্চিম ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে। সেখানে বিপর্যস্ত হয়ে যায় জনজীবন।

ধলাই জেলার লংতরাই ভ্যালির ৮২মাইল বাজারে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করার জন্য প্রথমে হুমকি দেওয়া বলে জানান এক ব্যবসায়ী। পরে তারা ৩২টি দোকানে ভাঙচুর চালায়। বাজারে আগুন লাগায়। প্রাণ বাঁচাতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আগুন লাগানো হয় একাধিক মোটরসাইকেলে। পুলিশ জানিয়েছে, বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুরও করা হয়। ফল ব্যবসায়ী কৃপাসিন্ধু চক্রবর্তীকে বন্‌ধ সমর্থকরা প্রচণ্ড মারধর করে। তার মাথায় দায়ের কোপ দেওয়া হয়। অন্য দিকে, মনুঘাট বাজারেও বেশ কয়েকজন ব্যবসায়ী জখম হন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে হামলাকারীদের হঠাতে পুলিশ লাঠি চালায় বলে জানান ধলাইয়ের এসপি কিশোর দেববর্মা।

উত্তর জেলার কাঞ্চনপুরে এসডিএম অফিসের সামনে পথ অবরোধ করে বন্‌ধ সমর্থকরা। বেলা ২টা পর্যন্ত অফিসে কেউ ঢুকতে পারেননি। লালঝুরি, দশদা এবং আনন্দবাজার থেকে কাঞ্চনপুরমুখী সমর্থকদের পুলিশ বাধা দেয়। এরপরেই তারা লাঠি, টাঙি, দায়ের মতো দেশীয় অস্ত্র নিয়ে নিয়ে রাস্তায় নেমে পড়ে। কাঞ্চনপুর, দশদা ও আনন্দবাজার এলাকায় তাণ্ডব শুরু করে তারা। দোকানপাট, গাড়ি ভাঙচুর করে। বাজারে ঢুকে তারা সমস্ত দোকানপাট তছনছ করে দিয়েছে। তাদের আক্রমণে ১৩ জন জখম হয়েছেন। কয়েকটি গাড়িতেও তারা আগুন ধরায়।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী নিয়ে রাস্তায় নামেন কাঞ্চনপুরের এসডিএম অভেদানন্দ বৈদ্য। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে তারা ইট, পাটকেল, পেট্রল বোমা ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে দশ রাউন্ড গুলি ছোড়ে। কাঞ্চনপুর এবং আনন্দবাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পাশাপাশি, সিপাহিজলা জেলার দেওয়ানবাজারে বন্‌ধ সমর্থকদের ছোড়া কাঁচের বোতল, গুলতি এবং ইটপাটকেলের আঘাতে তিনজন পুলিশ কর্মী জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সূত্র: আনন্দবাজার

ঘুড়ির সুতা গলায় জড়িয়ে করুণ মৃত্যু

0

ঘুড়ির সুতা গলায় জড়িয়ে যায় এক কিশোরের। এ কারণে তার করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতার খড়গপুর সেন্ট্রাল বাসস্টান্ডে। মৃত কিশোরের নাম সাদিক খান (১৫)। বাড়ি খড়গপুর চার নম্বর ওয়ার্ডের পাঁচ বেড়িয়ার কাজি মহল্লা এলাকায়। ঘটনার অভিযোগ দায়ের হয়েছে খড়গপুর থানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সাইকেলে তার বোনকে নিয়ে স্কুলে ছাড়তে যাচ্ছিল সাদিক। সেই সময় খড়গপুর বাসস্টান্ড এলাকায় ৮থেকে ১০ বছরের কয়েকটি ছেলে ঘুড়ি উড়াচ্ছিল। আচমকা ঘুড়ির সুতা সাদিকের গলায় জড়িয়ে যায়। সাইকেল থেকে মাটিতে পড়ে যায় সে চিৎকার করে বলতে থাকে ছাড় ছাড়।

অভিযোগ, যারা ঘুড়ি উড়াচ্ছিল তারা সুতা টেনে দেওয়ায় গলা কেটে যায় সাদিকের। স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

মিয়ানমারের সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

0

মিয়ানমারের সেনাপ্রধানসহ শীর্ষ চার সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গাসহ অন্য সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট মঙ্গলবার তাদেরকে কালো তালিকাভুক্ত করেছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আওতায় মিয়ানমারের সেনাপ্রধান ছাড়া বাকি কর্মকর্তারা হলেন- কমান্ডার-ইন-চিফ অব দ্য বার্মিজ মিলিটারি ফোর্সেস সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং, সেনাবাহিনীর উপ প্রধান ভাইস সিনিয়র জেনারেল সোয়ে উইন, ৯৯ লাইট ইনফানট্রি ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল থান ও এবং ৩৩ লাইট ইনফানট্রি ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল অং অং।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়াশিংটন এখন পর্যন্ত যে সব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে এবার সবচেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হলো। এর ফলে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে। তাদের সঙ্গে কোনো ধরনের ব্যবসায়ী কার্যক্রম চালাতে পারবেন না আমেরিকার নাগরিকরা।

গত জুলাইয়েও মিয়ানমারের সেনাবাহিনীর এই কর্মকর্তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। সে সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়নের জন্য যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি করতে কোনো উদ্যোগই বার্মা সরকার নেয়নি, এতে আমরা উদ্বিগ্ন। তাছাড়া বার্মার সেনাবাহিনী সারাদেশেই নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন চালিয়ে যাচ্ছে বলে আমাদের কাছে খবর আসছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অনেক বিশ্লেষক ও কূটনীতিকের মতে আগামী বছর মিয়ানমারের সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। নোবেলজয়ী অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সেনাবাহিনীর সমর্থনপুষ্ট জাতীয়তাবাদীদের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মিয়ানমার সেনাপ্রধানের রাজনৈতিক আকাঙ্ক্ষা চরিতার্থের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে মনে করছে রয়টার্স।

ইসলাম ও ইহুদি বিদ্বেষ এবার ব্রিটিশ নির্বাচনের বড় ইস্যু

0

এবার ব্রিটিশ নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রার্থী প্রধানমন্ত্রী বরিস জনসন ইহুদিদের ভোট আকর্ষণ করতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ব্রিটেনে নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে কোনো প্রধানমন্ত্রী ধর্মকে সামনে রেখে এগুবেন এটা গত কয়েক বছর আগেও চিন্তার বাইরে ছিল।

নির্বাচনের প্রচারণার সময় গত শুক্রবার প্রধানমন্ত্রী বরিস জনসন ইহুদি ধর্মাবলম্বীদের মালিকানাধীন একটি বেকারিতে থেমেছিলেন। সে সময় হঠাৎ করে একজন চিৎকার করে বলতে লাগলেন, “আপনি আমাদের ওই লোকটার হাত থেকে বাঁচিয়েছেন।” বিরোধী নেতা জেরেমি করবিনের কথা বলছিলেন লোকটি। গণমাধ্যমের সামনে প্রচারণার জন্য এটি বেশ সতর্কভাবে পরিকল্পিত ছিল। এটা পরিষ্কার যে বরিস জনসন ইহুদিদের ভোট আকর্ষণ করতে চাইছেন আর সেজন্যেই ইহুদিদের সাথে জনসংযোগ।

এবার নির্বাচনী প্রচারণায় যে বিষয়গুলো বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে তা হলো- ইসলাম ও ইহুদি বিদ্বেষ, হিন্দু ভোটার আর বর্ণবাদ। ব্রেক্সিট নিয়েও এবার ব্যাপক বিভেদ লক্ষণীয়।

কেন ইহুদিদের ভোট আকর্ষণের চেষ্টা?

যুক্তরাজ্যে মোট জনগোষ্ঠীর মধ্যে ইহুদিদের সংখ্যা মোটে ০.৫%। তাদের ভোটে বড়সড় কোন বিপর্যয় ঘটে যাবে তেমন নয়। বরিস জনসন তাদের জন্য প্রচারণায় সময় ব্যয় করবেন সেটি ভাবার বোধহয় আপাতদৃষ্টিতে কোন কারণ নেই।

কিন্তু এখানে মুল বিষয় হলো বিরোধী লেবার পার্টির পরিচয় সাধারণত বর্ণবাদ বিরোধী হিসেবে। তারা সবসময় সংখ্যালঘু নানা গোষ্ঠীর সমর্থন পেয়েছেন।

কিন্তু ২০১৫ সালে যখন জেরেমি করবিন দলের নেতা হলেন তাকে বলা হয়েছে তিনি লেবার পার্টির নেতাদের মধ্যে এখন পর্যন্ত সবচাইতে বাম ঘেঁষা।

ফিলিস্তিনিদের আন্দোলনের প্রতি সহানুভূতি দেখিয়েছে লেবার পার্টি সব সময়। লেবার পার্টি বড় কর্পোরেট বাণিজ্যের বিরুদ্ধেও কথা বলে। কিন্তু করবিন নেতৃত্বে আসার পর সেটির মাত্রা অনেক বেড়ে গেছে বলে মনে করা হয়।

তাঁকে ইহুদিবিদ্বেষী বলে মনে করেন অনেকেই। ইসরাইলের সমালোচনা ইহুদি বিদ্বেষে রূপ নিচ্ছে কিনা, সে প্রসঙ্গ এর আগেও আলোচিত হয়েছে। ইহুদিরা ব্যাংক ও আর্থিক লেনদেনের জন্য বিখ্যাত। এখন কর্পোরেট বাণিজ্যের বিরোধীতাও কি ইহুদিদের বিরোধীতা কি না সেটাও বলা হচ্ছে। এসব কারণে সাম্প্রতিক সময় যুক্তরাজ্যের ইহুদি জনগোষ্ঠীর সমর্থন হারিয়েছে লেবার পার্টি।

আগে বারবার ইহুদি বিদ্বেষকে সমালোচনা করেছেন জেরেমি করবিন। ইহুদি বিদ্বেষ বিষয়ক অভিযোগ ওঠার পর তা তদন্তে তার দল ধীরগতিতে কাজ করেছে তেমন অভিযোগের প্রেক্ষিতে জেরেমি করবিন ক্ষমাও চেয়েছেন।

ইহুদিদের ভোট না পেলে তার ওপর লেবার পার্টির জয়-পরাজয় যে খুব বেশি নির্ভর করবে তা হয়ত নয়। কিন্তু ইহুদি বিদ্বেষী তকমা দলের ইমেজের জন্য ইতিমধ্যেই বেশ ক্ষতির কারণ হয়েছে। যা অন্যদের ভোটকেও প্রভাবিত করতে পারে। সেটিই হয়ত এর কারণ।

ইসলামবিদ্বেষ কেন ইস্যু?

জেরেমি করবিন যেমন ইহুদি বিদ্বেষী হিসেবে অভিযুক্ত হয়েছেন তেমনি তার প্রধান প্রতিপক্ষ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে ইসলাম বিদ্বেষের বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার। গত মাসেই ব্রিটেনের মুসলিম কাউন্সিল বরিস জনসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তিনি, ‘দেশটিতে যে ইসলাম বিদ্বেষ রয়েছে সেটি পুরোপুরি নাকচ করে দিচ্ছেন এবং সে ব্যাপারে শঠতার আশ্রয় নিচ্ছেন’।

বরিস জনসনের দল ‘ইসলাম বিদ্বেষকে চলতে দিয়েছে, এটিকে সমাজে বাড়তে সাহায্য করেছে এবং এমন বর্ণবাদ নির্মূল করার জন্য সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে’- এটাই তাদের অভিযোগ।

এক প্রবন্ধে তিনি ইসলামি পোশাক ‘বোরকা’ সম্পর্কে সমালোচনা করেছিলেন। এসব সমালোচনা জনসন নিজেও এক অর্থে উস্কে দিয়েছেন তার কিছু মন্তব্যের মাধ্যমে। সেখানে তিনি লিখেছিলেন বোরকা ‘নিপীড়নমূলক’ পোশাক। তিনি বোরকা সম্পর্কে কটূক্তি করে আরও বলেছেন, যে নারীরা বোরকা পরেন তাদের দেখতে ‘ব্যাংক ডাকাত’ বলে মনে হয়।

এসব মন্তব্যের জন্য যদিও জনসন ক্ষমা চেয়েছেন। তার দলের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষ সম্পর্কিত যে অভিযোগ, বড়দিনের আগেই তার তদন্ত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে এবার প্রচারণায় ইসলাম বিদ্বেষ ইস্যুকে টেনে কনজারভেটিভ পার্টিকে কোণঠাসা করার চেষ্টা বেশ লক্ষণীয়।

যুক্তরাজ্যের মুসলমানদের মধ্যে কনজারভেটিভ পার্টির পক্ষে সমর্থন তেমন একটা নেই। ২০১৭ সালের নির্বাচনে মুসলিমদের ৮৭ শতাংশই লেবার পার্টিকে ভোট দিয়েছে। ব্রিটেনে মুসলিম জনগোষ্ঠী মোট জনসংখ্যার ৫ শতাংশ।

মুসলমানদের হোয়াটসঅ্যাপে বার্তা

লন্ডনভিত্তিক একটি লবি গ্রুপ মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স কমিটি মুসলিমদের কাছে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাচ্ছে। যাতে বলা হচ্ছে কনজারভেটিভ প্রার্থীদের বিপক্ষে ভোট দিতে, যা বাজফিড ওয়েবসাইটে এক প্রতিবেদনে বলা হয়েছে।

কনজারভেটিভ প্রার্থীরা ‘ইসলাম বিদ্বেষ উস্কে দিতে ভূমিকা রেখেছে, তারা ইসরায়েলের সমর্থক অথবা কাশ্মীরে নরেন্দ্র মোদীর সরকারের যে সাম্প্রতিক কর্মকাণ্ড সেটির সমর্থক’- এমনটাই অভিযোগ করা হয় তাতে।

যদিও হোয়াটসঅ্যাপে এমন বার্তাকে বিভেদ সৃষ্টিকারী ও নির্বাচনী বিধি লঙ্ঘন বলে সমালোচনা করা হচ্ছে। তবে মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বলছে, কনজারভেটিভ প্রার্থীদের ভোটের পুরনো ইতিহাস ঘাঁটলেই তাদের অভিযোগের সত্যতা যাচাই হবে।

হিন্দুদের পছন্দ এবার কোন পার্টিতে?

ইহুদি ও মুসলিম ভোটারদের মত পরিবর্তনের হাওয়া দেখা না গেলেও ধারণা করা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের মত পরিবর্তন করছেন। তারাও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মতো লেবার পার্টিকেই মূলত সমর্থন দিয়ে এসেছেন। কিন্তু সেই সমর্থন কিছুটা কনজারভেটিভদের প্রতি ঝুঁকে যাচ্ছে বলে মনে হচ্ছে।

ব্রিটেনে ১০ লাখের মতো হিন্দু জনগোষ্ঠী রয়েছে। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত কনজারভেটিভদের পক্ষে হিন্দুদের ভোট বেড়েছে দশ শতাংশ। সেটি এবার আরও বাড়বে বলে ধারনা করা হচ্ছে।

হিন্দুদের মত পরিবর্তনের মূল কারণ কাশ্মীর ইস্যু।

ভারতীয় বিজেপির সমর্থক গোষ্ঠী ‘দা ওভারসিজ ফ্রেন্ডস’ সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছে, যুক্তরাজ্যের হিন্দুরা যাতে লেবার পার্টকে ভোট না দেয় সেজন্য তারা কনজারভেটিভ প্রার্থীদের সাথে কাজ করছেন।

কাশ্মীর নিয়ে বিজেপি সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করেছে লেবার পার্টি। সেটিই এখানে কারণ। এই বিষয়টিও প্রচারণার অংশ হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

পাকিস্তানের সমর্থক লেবার পার্টি- এমন একটি বার্তা যুক্তরাজ্যে হিন্দুদের কাছে ছড়ানো হচ্ছে। যা কিনা অন্য একটি বিষয়কে ঘিরে পুরনো বার্তা। এসব বার্তায় বিশ্বাস না করার জন্য হিন্দুদের প্রতি আহবান জানাচ্ছে লেবার পার্টির প্রার্থীরা এবং তারাও কাশ্মীর প্রসঙ্গে মরিয়া হয়ে হিন্দুদের মন পরিবর্তনের চেষ্টা করছে।

যুক্তরাজ্যের নির্বাচনে এবার এসব বিষয় মিলে রাজনীতিতে ধর্ম ও বিভিন্ন জাতীয় বিষয় জড়িয়ে তিক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সূত্র : বিবিসি বাংলা

‘কোনও বিল-খাল বাংলাকে আটকাতে পারবে না’

0

সোমবার মধ্যরাতে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয় ভারতের লোকসভায়। এ প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দাগলেন কবি সুবোধ সরকার। মঙ্গলবার কাটোয়া বইমেলার মঞ্চ থেকে তিনি বলেন, সাড়া পৃথিবীতে ২৬ কোটি মানুষ বাংলা বলতে পারে। একজন বাঙালি হিসেবে আমার গর্ব হয়। এতো মানুষ একসঙ্গে বলতে পারে-কোনও শক্তি নেই যা আমাদের শেষ করতে পারে। তিনি বলেন,কোনও বিল, কোনও খাল বাংলাকে আটকাতে পারবে না।

সুবোধ সরকার বলেন, বাংলা যে গরিমার ভেতরে আছে, যে গৌরবের ভেতরে আছে, যে ভালবাসার ভেতরে আছে, বাংলা সেখান থেকে আরও আরও উঠে দাঁড়াবে।

তিনি বলেন, কাটোয়া বইমেলাও সেই লড়াইটা লড়ছে। এখনকার মানুষকে, এখানকার পাঠককে, কাটোয়া বইমেলার সমস্ত সদস্যকে আমি অভিনন্দন জানাই। এই লড়াইয়ে আমরা সবাই আছি।

সোমবার রাতে দীর্ঘ বিতর্কের পর লোকসভায় পাস হয়ে গেল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা নাগরিকত্ব সংশোধনী বিল। সোমবার দুপুরে লোকসভায় এই বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর দীর্ঘ বিতর্কের পর রাত ১২ টা নাগাদ পাশ হয় সেই বিল।

এই বিলের সমর্থনে ভোট পড়েছে ৩১১ টি ও বিপক্ষে ৮০টি। এদিন সকাল থেকেই এই বিলকে কেন্দ্র করে উত্তাল হয় সংসদ। কংগ্রেস, তৃণমূল সব বিরোধীদলের পক্ষ থেকে এই বিলের বিরোধিতা করা হয়। পরে সব প্রশ্নের জবাব দেন অমিত শাহ। অনেকের মতে, নাগরিকত্ব সংশোধন হলে বহু মানুষকে বিশেষ করে বাঙালিতে প্রবল অসুবিধের মুখে পড়তে হবে।

ওই বিলের বিরোধিতা করে সুবোধ সরকার বলেন, আজ একজন বাঙালি নোবেল পুরস্কার গ্রহণ করেছেন সুইডেনে। সুতরাং বাংলা সব দিক থেকে এগিয়ে। যারা মধ্যরাতে বিল এনে পরিকল্পনা করে বাঙালিকে কোপ মারে, তারা দেখুক চোখ খুলে বাংলাকে, বাঙালিকে কখনও শেষ করা যাবে না। বাংলাকে যে মুহূর্তে মারবে, বাংলা সেই মুহূর্তে আরও উঠে দাঁড়াবে।

সিটিজেন সিপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করে প্রতিবাদ চলছে দেশের বিভিন্ন অংশ সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও। ছয় দশক পুরনো নাগরিকত্ব বিল সংশোধন করে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের অ-মুসলিমদের ভারতীয় নাগরিকত্ব পেতে সাহায্য করবে। লোকসভায় কংগ্রেস এই বিলের বিরুদ্ধে আওয়াজ তুলেছে।

তাঁদের বিশ্বাস, নাগরিকত্ব সংশোধনী বিল ভারতীয় সংবিধান বিরোধী একইসঙ্গে ধর্মনিরপেক্ষ নীতি, সংস্কৃতি এবং সভ্যতা বিরোধী।

সূত্র : কলকাতা২৪

‘ওপারে ভালো থেকো বোন আমার …’

0

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক ফারমিন মৌলি। মঙ্গলবার ঢাকা থেকে গোপালগঞ্জ নেমে মোটরসাইকেলে করে পিরোজপুরের নাজিরপুর ফেরার পথে রাত ৮টার দিকে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন মৌলি।

নিহত ফারমিন মৌলি নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খানের দ্বিতীয় কন্যা। মৌলির অকাল প্রয়াণে হতবিহল ও শোকাহত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের অ্যাকাউন্টে শোকগাঁথা লিখছেন অনেকেই।

মৌলির এভাবে না ফেরার দেশে চলে যাওয়া মেনে নিতে পারছেন অনেকেই। বিশ্বাস করত কষ্ট হচ্ছে মৌলির স্বজন, সহপাঠী ও সংগঠনের নেতাকর্মীদের।

এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন। পাঠকের উদ্দেশে তার সেই স্ট্যাটাসটি দেয়া হলো-

‘সংবাদটা দেখার পর প্রথমে বুঝতেই পারিনি। আসলে বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল ফারমিন মৌলির মৃত্যুর সংবাদটা ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। আমার সঙ্গে পরিচয় খুব বেশি দিনের না। কিন্তু খুবই কাছের মনে হতো। আপাদমস্তক পলিটিক্যাল একটি মেয়ে। অনলাইনে দলের প্রচারের কাজে খুবই দক্ষ ছিল। সেই সূত্রেই পরিচয় ও নিয়মিত যোগাযোগ ছিল।
তার বাবা নাজিরপুর উপজিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নির্বাচিত চেয়ারম্যান। সে নিজেও ছিল পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক। পড়ত নর্থ সাউথ ইউনিভার্সিটিতে।

সর্বশেষ কিছুদিন আগে আমার সঙ্গে কথা হয়েছিল চাকরি সংক্রান্ত বিষয়ে। বলেওছিলাম শিগগিরই একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিব। আজ আকস্মাৎ এই মৃত্যু সংবাদ। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

ওপারে ভালো থেকো বোন আমার …’

হাজারীবাগে বান্ধবীর সামনে যুবক খুনের ঘটনায় আটক ২

0

হাজারীবাগে বান্ধবীর সামনে আরিফুল ইসলাম সজল (১৯) নামে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। আটকরা হলেন জুয়েল ও সুজন।

গতকাল মঙ্গলবার রাতে দুজনকে আটকের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

রাজধানীর হাজারীবাগের রায়েরবাজারে বান্ধবীর সঙ্গে কথা বলার সময় সামনে গত ২৯ অক্টোবর সন্ধ্যায় সজলকে পিটিয়ে ও ছুরিকাঘাতে জখম করে কয়েক কিশোর। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওই তরুণী জানান, সন্ধ্যায় সজল তার সঙ্গে দেখা করতে রায়েরবাজার ব্রিজের কাছে আসেন। তারা সেখানেই দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় কয়েকজন ওই তরুণীকে উত্ত্যক্ত করলে সজল এর প্রতিবাদ করায় তাকে খুন করা হয়।