Home Blog Page 3298

মিয়ানমারের গণহত্যা কোনোভাবেই গ্রহণ করা যায় না

0

আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) গাম্বিয়ার আইনমন্ত্রী আবদুল কোয়াই আহমেদ ইউসুফ বলেছেন, মিয়ানমারে গণহত্যা বন্ধ করুন। আধুনিক যুগে এই গণহত্যা কোনোভাবেই গ্রহণ করা যায় না। রোহিঙ্গারাও মানুষ। খাদ্য বস্ত্র বাসস্থানসহ বাঁচার অধিকার রয়েছে। রোহিঙ্গা শিশুরও অধিকার রয়েছে শিক্ষা লাভ করে ডাক্তার হওয়ার।

আজ মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগ শহরে জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) দায়ের করা মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের শুনানি বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হয়েছে। সেখানে গাম্বিয়ার আইনমন্ত্রী এসব কথা বলেন।

গাম্বিয়ার আইনমন্ত্রী বলেন, আমি ২০১৮ সালে কক্সবাজারে ওআইসির পক্ষ থেকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করি। সেখানে গিয়ে রোহিঙ্গাদের চোখে ভয়, কষ্ট ও মানবিকতার চরম অবমাননা দেখতে পেয়েছি। সেখানে গিয়েই জানতে পেরেছি সেখানে গণহত্যা হয়েছে। গণহত্যা না হলে এত মানুষ পালিয়ে আসত না।

গাম্বিয়া ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করেছে। মিয়ানমার গণহত্যা, ধর্ষণ এবং রোহিঙ্গা সম্প্রদায় ধ্বংস করছে বলে অভিযোগ করেছে মামলায়। গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানির জন্য ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তারিখ নির্ধারণ করা হয়েছে।

শাহজালাল বিমানবন্দরে দুই ঘণ্টা বন্ধ থাকবে ফ্লাইট

0

বাংলাদেশ বিমান বাহিনীর মহড়ার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে।

আজ মঙ্গলবার বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ১৬ ডিসেম্বরের আয়োজনের জন্য বুধবার বিমান বাহিনীর মহড়া হবে দুই ঘণ্টা। সেজন্য এদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন-অবতরণ বন্ধ থাকবে।

ভিপি নুরের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন

0

টেন্ডারবাজি, তদবির বাণিজ্য ও অনৈতিক অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে মামলাটির আবেদন করেন ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের সহ-সভাপতি (ভিপি) মো. মোজাহিদ কামাল উদ্দিন।

মামলার অভিযোগে সম্পর্কে বাদি সাংবাদিকদের জানান, নুরুল হক নুর ছাত্র সংসদের ভিপি পদ ব্যবহার করে বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনৈতিক সুপারিশ ও তদবির বাণিজ্যসহ অর্থ লেনদেনের সঙ্গে জড়িয়ে পড়েন। বিষয়টি গত ৫ ডিসেম্বর বিভিন্ন পত্র-প্রত্রিকার মাধ্যমে জানতে পারি। নুর এ ধরনের কাজ করে ভিপি পদটিকে কলঙ্কিত করেছেন। একজন সাধরণ ও সচেতন শিক্ষার্থী হিসেবে আমি অপমানিত বোধ করছি বলে তার বিরুদ্ধে মামলার আবেদন করেছি।

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার অভিমত হাইকোর্টের

0

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে সর্বস্তরে ব্যবহারের জন্য অভিমত ব্যক্ত করেছেন হাইকোর্ট। আগামী ১৬ ডিসেম্বর (মহান বিজয় দিবস) থেকে এটি কার্যকর করা উচিত বলে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত রায় দেওয়া হবে ১৪ জানুয়ারি।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ-সংক্রান্ত রিটের শুনানিতে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ, আব্দুল মতিন খসরু ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি এ এম আমিন উদ্দিন প্রমুখ।

আদালতে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

ড. বশির আহমেদের করা এক রিট আবেদনে ২০১৭ সালের ৪ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন। ৭২ ঘণ্টার মধ্যে মন্ত্রিপরিষদ, আইন ও শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে বলা হয়। এরপর ওই বছরের ১০ ডিসেম্বর এক আদেশে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে সরকারের বক্তব্য ও রাষ্ট্রীয় নীতি জানতে চাওয়া হয়। এর ধারাবাহিকতায় দুই বছর আগে জারি করা রুলের ওপর গত ৪ ডিসেম্বর শুনানি হয়।

শুনানিতে ড. বশির আহমেদ বলেন, ‘বিশ্বের ১৬৩টি দেশে তাদের জাতীয় স্লোগান আছে। তাই আমরা বাংলাদেশেও জয় বাংলাকে জাতীয় স্লোগান বা মোটো (মূলমন্ত্র) হিসেবে ঘোষণার নির্দেশনা চাচ্ছি।’

এ সময় আদালত বলেন, ‘এটি সরকারের নীতিনির্ধারণের বিষয়। এ জন্য জাতীয় সংসদকে আইন করতে হবে। আমরা জাতীয় সংসদকে আইন করার নির্দেশ দিতে পারি না। এ বিষয়ে আপিল বিভাগের রায় আছে।’

ড. বশির আহমেদ তখন বলেন, নির্দেশনা না দিতে পারলে আদালত অভিমত প্রকাশ তো করতে পারেন।

এ সময় আদালত রিট আবেদনের বিষয়ে রাষ্ট্রপক্ষের বক্তব্য জানতে চান। জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা এই রিট আবেদনকে সমর্থন করি। আমাদের সংবিধানে জাতীয় প্রতীক, জাতীয় সংগীত, রাষ্ট্রীয় ধর্মসহ বিভিন্ন জাতীয় বিষয় নিয়ে বলা হয়েছে, কিন্তু জাতীয় স্লোগান নিয়ে সুনির্দিষ্ট কিছু বলা নেই। যদিও সংবিধানের ১৫০ (২) নম্বর অনুচ্ছেদে ১৯৭১ সালের ৭ই মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ সন্নিবেশিত হয়েছে। সেখানে শেষ অংশে ‘জয় বাংলা’ স্লোগান যুক্ত আছে। তাই আমাদেরও এ বিষয়টি সুনির্দিষ্ট হওয়া দরকার।

এর আগে ৭ই মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা চেয়ে করা এক রিট আবেদনের ওপর শুনানিকালে ২০১৭ সালের ২০ নভেম্বর আদালত বলেছিলেন, ভারতে একজনের সঙ্গে আরেকজনের দেখা হলে তারা ‘জয় হিন্দ’ বলে সম্বোধন করেন। অথচ আমাদের এখানে সেটা নেই। স্বাধীনতাযুদ্ধের সময় ‘জয় বাংলা’ বলা হতো, কিন্তু এখন এটা (জয় বাংলা) বললে বলা হয় যে ওটা তো একটি রাজনৈতিক দলের স্লোগান। আদালতের এ মন্তব্যের ধারাবাহিকতায় ওই বছরের ডিসেম্বরে ড. বশির আহমেদ এই রিট আবেদন করেন।

আজ মঙ্গলবার শুনানি শেষে ড. বশির বলেন, ‘জয় বাংলা’ কোনো দলের স্লোগান নয়, এটি আমাদের জাতীয় প্রেরণার প্রতীক। আদালত যদি এই রিট আবেদনের পক্ষে সিদ্ধান্ত দেয় তাহলে ‘সকল সরকারি কর্মকর্তা এবং সাংবিধানিক কর্মকর্তাদের বক্তব্যের শুরুতে ও শেষে বাধ্যতামূলকভাবে জয় বাংলা বলতে হবে।’

এছাড়া স্কুল-কলেজের অ্যাসেম্বলির শুরু এবং শেষেও ‘জয় বাংলা’ ব্যবহার করতে হবে বলে উল্লেখ করা হয়েছে অভিমতে।

ভিপি নুরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও ভুয়া অনলাইনের কাণ্ড!

0

অনলাইনে এখন সহজেই গুজব রটানো যাচ্ছে। এবং সেটা যাচাই বাছাই না করেই নেটিজেনরা বিশ্বাসও করে ফেলছেন। শুধু ভিডিও ভিউ হওয়ার উদ্দেশ্যেই এমন সব অদ্ভুত শিরোনামে সংবাদ বানানোর চেষ্টা করছে যাতে করে সাধারণ পাঠক ও নেটিজেনরা বিভ্রান্ত হচ্ছে সহজেই।

এমনই একটি খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই খবরটি ভিপি নুরুল হক নুরকে নিয়ে। বিডিএসনিউজ নামের একটি অনলাইন পোর্টাল যা হুবহু বিডিনিউজ তোয়েন্টিফোরকে অনুকরণ করে বানানো হয়েছে। এই পোর্টালে ‘আপত্তিকর অবস্থায় হোটেল থেকে ভিপি নুর আটক (ভিডিও)’ শিরোনামে একটি খবর প্রকাশ করে।

খোঁজ নিয়ে ব্দেখা গেছে এই খবরের উদ্দেশ্য যতটা না ভিপি নুরকে হেয় করা তারচেয়েও বেশি ভিডিওর ‘ভিউ’ বাড়ানো। অর্থাৎ এমন চটকদার শিরোনাম দেখে যে কেউ ভিডিও দেখতে চাইবে। কিন্তু ভিডিওতে গিয়ে দেখা যাবে আসলে কাঙ্ক্ষিত ভিডিওটি নেই। অবশ্য ততক্ষণে ওই পোর্টালের উদ্দেশ্য সফল হয়ে গেছে। কেননা বানানো সংবাদ ও ভিডিও দুটোই লিংকে ক্লিক করা পাঠক দেখে ফেলেছেন।

‘ভুয়া’ সংবাদটির সঙ্গে BreakingNews BD নামে একটি ইউটিউব চ্যানেলে ৯ ডিসেম্বর আপলোড করা ১৭ সেকেন্ডের একটি ভিডিও যুক্ত করা হয়েছে যার শিরোনাম, ‘আপত্তিকর অবস্থায় হোটেল থেকে ডাকসু ভিপি নুর আটক।’

মন্তব্য করলেন একজন, এসব ভুয়া খবর খুব সহজেই বিরোধী পক্ষের রসদ যোগায়। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা যখন এসব মিথ্যা খবর ছড়ায় তখন দুঃখই লাগে। কেননা বেনজীর হোসেন নিশি নামের ছাত্রলীগের পদধারী নেত্রী ওই ভুয়া সংবাদের লিংক শেয়ার করেছেন নিজের ফেসবুক টাইমলাইনে।

অনলাইনে প্রতিনিয়ত এমন ভুয়া অনলাইন পোর্টাল ও তাদের কর্মকাণ্ডে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা প্রতারিত হচ্ছেন, সরকারের এসব বিষয়ে উদ্যোগ নেওয়া উচিৎ বলে একজন ইন্টারনেট ব্যবহারকারী মন্তব্য করেছেন।

‘যেখানেই মানবাধিকার লঙ্ঘন হোক, আমরা সোচ্চার’

0

‘যেখানেই মানবাধিকার লঙ্ঘন হোক আমরা এ বিষয়ে সোচ্চার। আমরা সব সময় মনে করি, সরকার মানে জনগণের সেবক, জনগণের কাজ করে। সব শ্রেণি-পেশার মানুষের মানবাধিকার নিশ্চিত করে সবার জন্য সুন্দর জীবন নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মানবাধিকার দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘সব থেকে যেটা প্রয়োজন মানবাধিকার রক্ষা করার জন্য, সেটা হলো আইনের শাসন নিশ্চিত করা। সুতরাং অপরাধী যে-ই হোক, অপরাধীকে শাস্তি পেতেই হবে।’ তিনি বলেন, ‘একদিকে আমরা যেমন মানবাধিকার সংরক্ষণের ব্যবস্থা নিচ্ছি, পাশাপাশি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি-এগুলোর বিরুদ্ধেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কাজেই এগুলো সমাজকে ধ্বংস করে, সমাজকে নষ্ট করে। সমাজ থেকে এই জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতি প্রতিরোধ করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘যেখানেই মানবাধিকার লঙ্ঘন হোক আমরা এ বিষয়ে সোচ্চার। কারণ আমরা সব সময় মনে করি সরকার মানে জনগণের সেবক, জনগণের কাজ করে- সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি।’ তিনি বলেন, ‘সব শ্রেণি-পেশার মানুষের মানবাধিকার নিশ্চিত করে সবার জন্য সুন্দর জীবন নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’

মানবাধিকার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকার পদক্ষেপ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কমিশন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশ সরকারের নিকট প্রেরণ করছে এবং সরকার গুরুত্বের সঙ্গে কমিশনের সে সুপারিশগুলো বাস্তবায়ন করে যাচ্ছে। যাতে যথাযথ বাস্তবায়ন হয় সে পদক্ষেপ আমরা নিয়েছি।’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ।

চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মন্ত্রিপরিষদ সচিব

0

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আগামী রবিবার (১৫ ডিসেম্বর) তাঁর অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার কথা ছিল। এর আগেই অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে নতুনভাবে নিয়োগ দিল সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮’র ৪৯ ধারা অনুযায়ী এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জানানো হয়েছে।

অজয় রায়ের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে

0

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কৃতী পদার্থবিদ অধ্যাপক ড. অজয় রায়ের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় শহীদ মিনারে আনা হয় তাঁর মরদেহ। সেখানে সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জানান।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে অজয় রায়ের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘর থেকে তার বেইলি রোডের বাসভবনে নেওয়া হয়। মরদেহ বাসায় নেওয়ার পর অশ্রুসজল হয়ে পড়েন অজয় রায়ের স্বজনেরা৷ ছোট ছেলে অনুজিৎ রায়, পুত্রবধূ কেয়া বর্মণকে সান্ত্বনা দেন উপস্থিত অন্যান্য স্বজন, প্রতিবেশী ও গুণগ্রাহীরা৷

বাসা থেকে অজয় রায়ের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে৷ সেখানে মরদেহটি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে নেওয়া হবে। সেখান থেকে জগন্নাথ হলে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে। এরপর অজয় রায়ের শেষ ইচ্ছা অনুযায়ী চিকিৎসাবিজ্ঞানে গবেষণার জন্য তার মরদেহ বারডেম হাসপাতালে দেওয়া হবে।

অজয় রায়ের ছোট ছেলে অনুজিৎ রায় বারডেম হাসপাতালে সাংবাদিকদের জানান, বাবার শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ বারডেম হাসপাতালে দান করা হবে।

গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ২৫ নভেম্বর থেকে বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। ধীরে ধীরে শ্বাসকষ্ট বাড়লে ভর্তির দুই দিন পর থেকে তাঁকে কৃত্রিম শ্বাস দেওয়া হচ্ছিল।

রোহিঙ্গা ইস্যু: নজিরবিহীন স্বল্প সময়ে আন্তর্জাতিক অপরাধের বিচারের উদ্যোগ

0

২০১৭ সালের আগস্ট মাসের রোহিঙ্গা নিধনযজ্ঞ ও জেনোসাইডের আড়াই বছরের মধ্যেই মিয়ানমার বিচারের মুখোমুখি হচ্ছে। আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে এত স্বল্প সময়ে বিচারের উদ্যোগ নজিরবিহীন। মামলায় মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিতে আইনজীবীদল নিয়ে গত রবিবার হেগে গেছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি। অন্যদিকে গাম্বিয়ার পক্ষে দেশটির অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবুবকর এম তামবাদুউর নেতৃত্বে একটি প্রতিনিধিদল হেগে পৌঁছেছে।

আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার বিশ্ব মানবাধিকার দিবসে নেদারল্যান্ডসের হেগের পিস প্যালেসে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস, সংক্ষেপে আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার শুনানি শুরু হবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত গাম্বিয়া ও মিয়ানমার যুক্তিতর্ক তুলে ধরবে অন্তর্বর্তী ব্যবস্থার আবেদনের ওপর।

জানা গেছে, কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের একটি প্রতিনিধিদলও হেগে পৌঁছেছে। এ ছাড়া সেখানে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রিত রোহিঙ্গারা। যুক্তরাজ্যভিত্তিক রোহিঙ্গাদের সংগঠন বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের প্রেসিডেন্ট তুন খিন বলেন, ‘অবশেষে মিয়ানমার সরকার ও এর সামরিক বাহিনী এখন সত্যিকারের চাপ অনুভব করছে।’ তিনি বলেন, ‘আমাদের ওপর জেনোসাইড সংঘটিত হচ্ছে—এ বিষয়ে আমরা আইসিজের আইনি রুলিং দেখতে চাই। যদি সেটি না-ও হয় আমাদের প্রত্যাশা, আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের রক্ষার মতো দৃষ্টি দেবে।’

শুনানি পর্যবেক্ষণ করতে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এশিয়া-প্যাসিফিক) মাসুদ বিন মোমেনসহ বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল হেগে উপস্থিত থাকবে। শুনানি ঘিরে হেগে গেছেন কানাডার মিয়ানমারবিষয়ক বিশেষ দূত বব রেসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে বয়কটের ডাক

0

আন্তর্জাতিক আদালতে গণহত্যা মামলার শুনানির আগে মিয়ানমারের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্বব্যাপী একটি প্রচারণা শুরু করেছে ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনসহ বিভিন্ন দেশে সক্রিয় রোহিঙ্গাদের বেশ কিছু সংগঠন।

আজ মঙ্গলবার গাম্বিয়ার বক্তব্যের মধ্য দিয়ে ওই শুনানি শুরু হওয়ার কথা। শুনানিতে মিয়ানমারের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে হেগে পৌঁছেছেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি।

আর এই শুনানি শুরুর আগেই ‘বয়কট মিয়ানমার ক্যাম্পেইন’ নামে মিয়ানমারকে বয়কট করার আহ্বানসংবলিত একটি প্রচারণা শুরু হয়েছে। ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের ওয়েবসাইটের বরাত দিয়ে রয়টার্স বলছে, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের সমর্থনকারী মানবাধিকারকর্মীরা মিয়ানমারকে বিশ্বব্যাপী বয়কটের এ প্রচারণা শুরু করেছে।

ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন ‘বয়কট মিয়ানমার ক্যাম্পেইন’ শীর্ষক বিবৃতিতে আন্তর্জাতিক আদালতে গণহত্যা মামলার শুনানির প্রাক্কালে রোহিঙ্গা অধিকার কর্মীরা যে ‘গ্লোবাল বয়কট মুভমেন্ট’ শুরু করেছে তাতে করপোরেশন, বিদেশি বিনিয়োগকারী, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনকে মিয়ানমারের সঙ্গে তাদের প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে। বিবৃতি অনুযায়ী ১০টি দেশের ৩০ মানবাধিকারকর্মী, শিক্ষাবিদ, পেশাজীবী সংগঠন একযোগে এ প্রচারণা শুরু করেছে, যার উদ্দেশ্য মিয়ানমারে সু চি ও সেনাবাহিনীর কোয়ালিশন সরকারের ওপর চাপ সৃষ্টি করা।

জার্মানভিত্তিক ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহ-প্রতিষ্ঠাতা এবং ‘গ্লোবাল বয়কট মুভমেন্ট’-এর অন্যতম উদ্যোক্তা নে সাং লুইন ওই বিবৃতিতে বলেন, ‘জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশন পরিষ্কারভাবে উল্লেখ করেছে যে আমার পূর্বপুরুষের দেশ আমাদের রোহিঙ্গা নৃগোষ্ঠীকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়ার নীতি গ্রহণ করেছে…।’

নে সাং লুইন বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের পক্ষ থেকে আমি নাগরিক বা ক্রেতা, অধিকার সংগঠনের সদস্য বা প্রতিনিধি, ধর্মীয় সম্প্রদায়, শিক্ষাপ্রতিষ্ঠান বা পেশাজীবী বা সংসদীয় অ্যাসোসিয়েশনসহ সবাইকে নিজেদের স্বাধীনতা ও ক্ষমতা ব্যবহার করে মিয়ানমারের সঙ্গে সব প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে জানানো হয়েছে যে ‘গ্লোবাল বয়কট মুভমেন্ট’ শুরু হয়েছে একটি অনলাইন পিটিশন অভিযানের মাধ্যমে, যেখানে নরওয়ের নোবেল কমিটিকে অং সান সু চির নোবেল পুরস্কার বাতিলের আহ্বান জানানো হয়েছে। কারণ তারা মনে করে, মিয়ানমারের বেসামরিক এই নেতা এখন আর এই পুরস্কারের যোগ্য নন।

বিবৃতিতে ১৯৯০-এর দশকে যুক্তরাষ্ট্রে ফ্রি বার্মা আন্দোলনের সূচনাকারী মিয়ামনারের মানবাধিকারকর্মী ড. মং যারনি বলেন, ‘মান্দালয়ের একটি সামরিক পরিবার থেকে আসা আমি একজন বার্মিজ এবং বুড্ডিস্ট। আমি পরিষ্কারভাবে এই বয়কট মিয়ানমার ক্যাম্পেইনকে সমর্থন করছি। আমার জন্মভূমির অবস্থা এখন ১৯৩০ সালের নািস জার্মানির মতো। সেনাবাহিনীই শুধু হাজার হাজার রোহিঙ্গার দিকে ট্রিগার চেপেই গণহত্যার অপরাধ করেনি, বরং অনেক সাধারণ মানুষও রোহিঙ্গাদের একই দৃষ্টিতে দেখছে।’

ড. মং যারনিই প্রথম ২০১৩ সালে তাঁর দেশের এই ভয়াবহ অপরাধের বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে এনেছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সূত্র : বিবিসি।