Home Blog Page 3300

একটি পদ্মার ইলিশ কিনলেই এক কেজি পেঁয়াজ ফ্রি!

0

বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দেয়ার পরও পেঁয়াজের দামের লাগাম টেনে ধরতে পারছে না ভারত। সেখানেও ১৫ রুপির পেঁয়াজ এখন ১০০ রুপির উপরে বিক্রি হচ্ছে। আর এ দামে মসলাটি কিনতে নাভিশ্বাস উঠেছে ভারতীয়দের। বাংলাদেশের মতোই ভারতের বাজারেও যখন ঝাঁজ ছড়াচ্ছে পেঁয়াজ তখন অন্যরকম এক প্রস্তাব এলো কলকাতার বাজারের এক মাছ ব্যবসায়ীর কাছে থেকে। একটি পদ্মার ইলিশ কিনলেই এক কেজি পেঁয়াজ ফ্রি দেয়ার ঘোষণা দিয়েছেন শেখ নজরুল ইসলাম নামের ওই মাছ বিক্রেতা।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, কলকাতায় দোকানে এমন অফার নিয়েই ইলিশ নিয়ে বসেছেন শেখ নজরুল ইসলাম। ইলিশের পাশাপাশি পেঁয়াজও রয়েছে। যারা ইলিশ কিনছেন তাদের সঙ্গে ব্যাগ ভর্তি পেঁয়াজ দিচ্ছেন নজরুল ইসলাম।

এজন্য বিজ্ঞাপনও দিয়েছেন নজরুল। যেখানে বড় বড় অক্ষরে লেখা হয়েছে, ‘ফ্রি ফ্রি ফ্রি। না, গোপন কোনো শর্তাবলিও প্রযোজ্য নয়। যে ওজনেরই মাছ কিনবেন, একটি গোটা ইলিশ নিলেই পেয়ে যাবেন এক কেজি পেঁয়াজ।’ আর এ বিজ্ঞাপন কলকাতার ওই বাজারে ছড়িয়ে দিয়েছেন নজরুল ইসলাম।

এ বিষয়ে বিক্রেতা নজরুল ইসলাম বলেন, ১৩০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি করছি। এ শনিবার হঠাৎই বিষয়টি মাথায় আসে আর এমন অফার দিয়ে বিজ্ঞাপন ছাপিয়ে নানা জায়গায় লাগিয়ে দেই। এমন ধামাকা অফারে কেমন সাড়া মিলছে জানিয়ে তিনি বলেন, হ্যাঁ, অনেকেই অফারটি লুফে নিয়েছে। পেঁয়াজের লোভে ইলিশ কেনার ক্রেতা বেড়েছে।

তিনি বলেন, বর্তমান বাজারে পেঁয়াজের যা দাম, তাতে পদ্মার ইলিশের সঙ্গে বিনামূল্যে মসলাটি দিলে ক্রেতারা আগ্রহী না হয়ে পারেই না। আমার এ চমকটি বেশ কাজ করছে বলেই মনে করছি।

পাকিস্তানি পায়রা ভারতে, শান্তির বার্তা নাকি গোপন সংকেত!

0

সবারই খুব প্রিয় একটি পাখি পায়রাকে বলা হয় শান্তির প্রতীক। ডাক আবিষ্কারের আগের যুগে খবর-আদান প্রদানের বাহন হিসেবে কাজ করতো শান্তিপ্রিয় এ পাখি। সম্প্রতি পাকিস্তানি একটি পায়রার কাণ্ড নিয়ে সরব ভারতীয় গণমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান থেকে উড়তে উড়তে পায়রা চলে এসেছে ভারতে। পায়ে বাঁধা একটুকরো কাগজ। তাতে ঊর্দু ভাষায় কিছু লেখা। পাঞ্জাবে পায়রাটিকে ধরার পর থেকেই প্রশ্ন উঠেছে বহু। কেউ বলছেন, এভাবেই কি শান্তি-সংহতির বার্তা পাঠাচ্ছে শত্রু দেশ? কিংবা কোনও গোপন সংকেত! নাকি ওপারের কোনও প্রেমিক বা প্রেমিকা মনের কথা লিখে পাঠিয়েছেন এদেশে বসবাসকারী তার আপনজনকে?

পাকিস্তানি পায়রার এ ‘বেইমানি’ এবং ভারত প্রীতি দেখে যদিও মাথায় হাত পাকিস্তানের। কারণ আগেও নাকি একাধিক বার অসংখ্য পায়রা নির্দিষ্ট স্থানে না পৌঁছে সটান চলে এসেছে ভারতে। তারপর তারা ভারত ছাড়তে নারাজ! এর জেরে লাখ লাখ টাকা নাকি হারিয়েছে সে দেশ।

এ বিষয়ে ‘এক্সপ্রেস নিউজ’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াঘা, ভানুচক, নরোদ, লবানওয়ালাসহ সীমান্তের একাধিক নিকটবর্তী অঞ্চলে এমন পায়রা পোষার শখ রয়েছে অনেকর। এ ধরনের বহুমূল্য পায়রার দাম কম করে এক লাখ টাকা। তাদের কোনও পায়রাই কি ভুল করে ঢুকে পড়েছে ভারতের আকাশে!

অনেক সময় এমনও হয়েছে, পায়রা ছাদ থেকে উড়ে, সীমান্ত পেরিয়ে চলে এসেছে ভারতে। অনেকে ফিরেও গেছে নিজের আশ্রয়ে। আর যাদের ভালো লেগে গেছে ভারতকে, তারা থেকে গেছে এদেশে।

এরকমই এক পায়রার মালিক রেহান জানান, ‘আমার কাছে কয়েকশ’ পায়রা আছে যারা বহু মূল্যবান। দীর্ঘদিন থাকতে থাকতে ওরা এখন আমার সন্তানের মতো। তাই সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে ঢুকে পড়ে সেখানে থেকে চলে গেলে ভীষণ কষ্ট হয়।’

আবার এর উল্টো ঘটনাও ঘটেছে। ভারতীয় পায়রা শত্রু দেশে ঢুকে পড়েছে বহুবার। কোনও পায়রার মালিকের ছাদে বসেছে। তারপর শত্রু দেশের আতিথেয়তায় মুগ্ধ হয়ে ভুলেছে নিজের দেশ। অবশ্য পায়রাদেরই বা দোষ কী! আকাশ যে সীমাহীন।

ইরানে শত শত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হবে : ইসরায়েল

0

রেড লাইন অতিক্রম করলে ইরানের ওপর শত শত ‘টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র’ হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছেন, তেহরান রেড লাইন অতিক্রম করলে যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাহায্যে ইরানে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হবে।

ইতালির সংবাদপত্র কুরিয়ার ডেলা সেরাকে গতকাল শনিবার দেয়া এক সাক্ষাতকারে তিনি এই হুমকি দেন।

ইসরায়েল কাৎজ বলেন, ইরানের ওপর বোমা বর্ষণের বিষয়টিও তার দেশের বিবেচনায় রয়েছে। রেড লাইন অতিক্রম করলে তেহরানকে সৌদি, আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রের ঐক্যবদ্ধ ফ্রন্টকে মোকাবিলা করতে হবে।

রেড লাইনের ব্যাখ্যায় ইসরায়েল কাৎজ বলেন, ‘আমরা ইরানকে পারমাণবিক অস্ত্রের মজুদ গড়ে তোলার সুযোগ দেব না। ইরান যদি তা করে তাহলে তাদের বিরুদ্ধে সর্বশেষ উপায় হিসেবে আমরা সামরিক ব্যবস্থাই বেছে নেব।’ তবে এমন হুমকির জবাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান।

এদিকে ইরান দাবি করছে তাদের পরমাণু কর্মসূচি একবারেই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং তাতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) সার্বক্ষণিক নজরদারি করছে। তেহরানের দাবি ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করেছে কিন্তু ইসরাইল করেনি। মধ্যপ্রাচ্যে ইসরায়েলই একমাত্র পারমাণবিক অস্ত্রধারী।

ব্যর্থ মন্ত্রীদের সরিয়ে দেওয়া হবে : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রিসভায় যারা ভালো করবে না তাদের দায়িত্বে পরিবর্তন আনা হবে। যারা নিজ নিজ কাজে ব্যর্থ হয়েছেন তাদেরও সরিয়ে দেওয়া হবে।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাধারণ সম্পাদক পদে নিজের দায়িত্ব নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, প্রধানমন্ত্রী চাইলে দলের দায়িত্ব পালন করব। দায়িত্ব পালনে আমি কোনো চাপের মুখে নেই। আমি শারীরিকভাবেও সুস্থ আছি।

দায়িত্ব পালনে কোনো অপূর্ণতা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রণালয়ের কাজগুলো ট্র্যাকে চলে আসছে। কোনো কাজ অপূর্ণ থাকছে না। কোনো প্রয়োজনে সচিবরা তো আছেনই, তারা ফোন করলে নির্দেশনা দেই। কোনো অসুবিধা ফিল করছি না।

শাজাহান খানের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, তার বক্তৃতার ভাষাটা ভিন্ন। ওখানে তিনি শ্রমিক ফেডারেশনের নেতা। সেই হিসেবে তাদের খুশি রাখতে তার কিছু কথা বলতে হয়। আমাদের কাছে তো এসব কথা বলে না বলে জানা তিনি।

‘খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট নিয়ে ষড়যন্ত্র করছে সরকার’

0

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত মেডিক্যাল বোর্ডের রিপোর্ট দেওয়া নিয়ে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক প্রতিবাদসভা ও মানববন্ধন কর্মসূচি থেকে এ কথা বলেন বিএনপিপন্থী আইনজীবী নেতারা।

ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে আজ সোমবার দুপুরে এ কর্মর্সূচি পালিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য আরো রাখেন ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুর রহমান, নিতাই রায় চৌধুরী, তৈমুর আলম খন্দকার, মাহবুবউদ্দিন খোকন, আবেদ রাজা, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, কামরুল ইসলাম সজল প্রমুখ আইনজীবী।

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট প্রস্তুত হলেও সেদিন তা আদালতে দাখিল করেননি অ্যাটর্নি জেনারেল।

খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, এই সমাবেশ ও মানবন্ধন বিচার বিভাগের বিরুদ্ধে নয়। এটা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ষড়যন্ত্রের বিরুদ্ধে। তিনি বলেন, আমরা ন্যায়বিচার চাই।

জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যগত মেডিক্যাল বোর্ডের রিপোর্ট দেওয়া নিয়ে সরকার ষড়যন্ত্র করছে সরকার।

এ অনুষ্ঠান থেকে আগামী ১১ ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় আইনজীবী সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আপিল বিভাগে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এ লক্ষ্যে ১১ ডিসেম্বরের মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্যগত মেডিক্যাল বোর্ডের প্রতিবেদন দাখিল করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসির প্রতি নিদের্শনা রয়েছে আপিল বিভাগের।

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সান্না ম্যারিন!

0

মাত্র ৩৪ বছর বয়সেই সান্না ম্যারিন হতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী। চলতি সপ্তাহেই তিনি শপথ নিতে যাচ্ছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে। মূলত নারীদের নেতৃত্বে থাকা একটি কোয়ালিশন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি। বর্তমানে তিনি দেশটির পরিবহন মন্ত্রী হিসেবে কাজ করছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দেশটির প্রধানমন্ত্রী আনত্তি রিনি পদত্যাগের পর সান্না ম্যারিনকেই প্রধানমন্ত্রী পদের জন্য বেছে নিয়েছে তার দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি। নারীদের নেতৃত্বে থাকা পাঁচটি দলের সমন্বয়ে গঠিত একটি মধ্য-বাম ধারার কোয়ালিশন সরকারের নেতৃত্ব দিবেন তিনি।

ডাক বিভাগের ধর্মঘট মোকাবেলাকে কেন্দ্র করে আস্থা ভোটে হেরে পদত্যাগ করেছেন মিস্টার রিনি। এখন সান্না ম্যারিন যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিবেন তখন তিনি হবে এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে কম বয়েসী প্রধানমন্ত্রী। কমবয়সী সরকার প্রধানদের মধ্যে এ মুহূর্তে আছেন নিউজিল্যান্ডের ৩৫ বছর বয়সী প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন এবং ইউক্রেনের ৩৯ বছর বয়সী প্রধানমন্ত্রী ওলেকসি হোনচারুক।

খুবই অল্প ভোটের ব্যবধানে আস্থা ভোটে জয়ী হয়ে ম্যারিন সাংবাদিকদের বলেন, আস্থা পুনর্গঠনে আমাদের অনেক কাজ করতে হবে।

তার বয়স নিয়ে প্রশ্ন ছিলো সাংবাদিকদের পক্ষ থেকে কিন্তু সেটি তিনি উড়িয়ে দিয়েছেন। ম্যারিন বলেন, আমি কোনোদিন আমার বয়স বা লিঙ্গ নিয়ে ভাবিনি। আমি যে কারণে রাজনীতিতে এসেছি তা নিয়েই ভেবেছি এবং সে কারণেই আমাকে ভোট নিয়ে নির্বাচিত করেছে মানুষ।

ম্যারিন হবেন দেশটির তৃতীয় নারী প্রধানমন্ত্রী। গত এপ্রিলের সাধারণ নির্বাচনে তার দল বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয় আর সেই কারণেই তার দল প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিতে পারে যিনি কোয়ালিশন সরকারের নেতৃত্ব দিবেন। ফিনিশ ব্রডকাস্টার ওয়াইএলই’র তথ্য অনুযায়ী সান্নে ম্যারিন সিঙ্গেল মায়ের সন্তান। তার পরিবারে তিনিই প্রথম যিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।

সূত্র: বিবিসি বাংলা।

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ ভোগ করতে দেব না

0

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আসলে হুঁশিয়ারি নয়, তবে বার্তা আছে। দুর্নীতিবাজ কিংবা দুর্নীতি পরায়নরা দুর্নীতির মাধ্যমে যে সম্পদ গড়ে তোলেন তা আসলে তাদের সম্পদ নয়। এটা জনগণের সম্পদ।

আজ সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দুদক চেয়ারম্যান বলেন, জনগণের সম্পদ দেশে-বিদেশে যেখানেই থাকুক না কেন, আপনি সুখে ভোগ করবেন? সেই সুখে থাকার ব্যবস্থা আমরা রাখবো না। আপনি যেখানেই থাকুন না কেন, সেই অবৈধ সম্পদ ভোগ করতে দেব না, দেব না, দেব না।

এর আগে কবুতর ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন তিনি। এ সময় অন্যদের মধ্যে দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম, সচিব মুহাম্মদ দিলোয়ার বখত, দুদক পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ঢাকা-দার্জিলিং-সিকিম বাস চালু হচ্ছে

0

ঢাকা থেকে ভারতের দার্জিলিং ও সিকিম- দুই বড় পর্যটন গন্তব্যে বাস চালু হতে যাচ্ছে। আগামী ১২ ডিসেম্বর থেকে এই বাস চালু হতে যাচ্ছে বলে জানা গেছে। ফলে এখন ঢাকা থেকে পর্যটকরা সরাসরি বাসে করে সিকিম যেতে পারবেন। যদিও ১২ ডিসেম্বরের যাত্রাটি হবে ট্রায়াল রান। তবে এই যাত্রার ওপর নির্ভর করেই এ রুটে নিয়মিত হবে বাস চলাচল।

রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান এহছানে এলাহী বলেন, এই প্রথমবারের মতো ঢাকা-দার্জিলিং-সিকিম বাস সার্ভিস চালু হচ্ছে।

তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর ঢাকার মতিঝিল থেকে দু’টি বাস সিকিম ও দার্জিলিংয়ের পথে রওনা দেবে। পাঁচ দিনের সফর শেষে ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসবে বাস দুটি।

ঢাকা থেকে বাংলাবান্ধার দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার, ঢাকা থেকে শিলিগুড়ির দূরত্ব ৫২০ কিলোমিটার। সেখান থেকে সিকিমের গ্যাংটকের দূরত্ব আরও ১২০ কিলোমিটার। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের দূরত্বও প্রায় একই। এই দূরত্বে ঢাকা থেকে ট্রায়াল রানে যাওয়া বাসগুলোতে বাংলাদেশ ও ভারত- দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কারিগরি টিম থাকবে।

২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশি পর্যটকরা সিকিমে যেতে পারতেন না। এ বছর থেকে ফের সিকিম উন্মুক্ত হয়েছে এ দেশীয় পর্যটকদের জন্য। আর সেই সিকিমেই এবার সরাসরি ঢাকা থেকে বাস চালু করতে উদ্যোগ নিয়েছে বিআরটিসি।

মেয়েকে ধর্ষণে মায়ের সমর্থন, বাবার অভিযোগে আটক তিন

0

বছরখানেক ধরে ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে চলেছেন তিন ব্যক্তি। এ ঘটনাটি ঘটেছে মেয়ের মায়ের প্ররোচনায়। এমনকি, চলিশোর্ধ্ব ওই তিন ব্যক্তিকে এ কাজে সাহায্য করেছেন মেয়েটির মা। এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ভারতের গুজরাটের ভাবনগর জেলায়। রবিবার ওই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়েটির মা পলাতক আছেন।

পুলিশ জানিয়েছে, গত শনিবার ভাবনগরের ভুতিয়া গ্রামে এক ব্যক্তি অভিযোগ করেন, তার ১২ বছরের মেয়েকে বছরখানেক ধরে ধর্ষণ করছেন তিন ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শান্তি ধন্ধুকিয়া, বাবুভাই সরতানপারা এবং চন্দেশ সরতানপারাকে গ্রেপ্তার করা হয়। তবে ঘটনার পর ওই মেয়ের মা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তার খোঁজে তল্লাশি চলছে।

পুরো ঘটনা এতদিন ধরে মেয়ের বাবার কাছে কিভাবে অজানা থাকল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা অবশ্য বলেছেন, মেয়েটির বাবা ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ করে পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রী এ বিষয়ে অভিযুক্তদের সাহায্য করেছেন।

পুলিশ ওই মেয়ের বয়ান রেকর্ড করেছে। তদন্তকারী একজন কর্মকর্তা বলেন, নিজের বয়ানে ওই নাবালিকা জানিয়েছে, তার বাবাকে এমন কিছু খেতে দেওয়া হত, যাতে বেহুঁশ হয়ে পড়তেন তিনি। এর পর অভিযুক্তরা তাকে ধর্ষণ করতেন।

মায়ের চুম্বন দৃশ্য দেখে কন্যার প্রতিক্রিয়া!

0

শ্বেতা তিওয়ারি, যাঁকে কিনা হিন্দি টেলিভিশনের দর্শক চেনে প্রেরণা হিসাবেই। তবে সম্প্রতি মুক্তি পেয়েছে শ্বেতা অভিনীত ওয়েব সিরিজ ‘হাম তুম অ্যান্ড দেম’-এর ট্রেলার। যেখানে বোল্ড অবতারে ধরা পড়েছেন অভিনেত্রী। ট্রেলারে একটি দৃশ্যে সহ অভিনেতা অক্ষয় ওবেরয়কে চুম্বন করতে দেখা গেছে শ্বেতাকে।

এধরনের বোল্ড দৃশ্যে শ্বেতা প্রথমবার অভিনয় করছেন। তবে মা-কে এমন চরিত্রে অভিনয় করতে দেখে কী বলছেন শ্বেতার ১৯ বছর বয়সী মেয়ে পলক? সম্প্রতি ‘পিঙ্ক ভিলা’কে দেওয়া সাক্ষাৎকারে সেকথাই খোলসা করেছেন শ্বেতা।

তাঁর কথায়, ‘হ্যাঁ, আমি ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম। যখন প্রমোটা দেখলাম নির্মাতাদের কিছুটা আতঙ্কিত হয়েই জিজ্ঞাসা করেছিলাম এটা কী! আমি ঠিক বুঝতে পারছিলাম না, এটা আমার মা, পরিবার ও বন্ধরা কীভাবে নেবে? প্রথমে আমি ট্রেলারটা আমার মেয়ে পলককে পাঠাই এবং প্রশ্ন করি, কোনও দ্বিধা না রেখে এনিয়ে তুমি তোমার মতামত জানাতে পারো। ও আমায় লেখে, মা দারুণ, খুব ভালো। তখনই আমি আবারও ওয়েব সিরিজের নির্মাতাদের ডেকে আবারও জানাই, আমি দুঃখিত যে এই দৃশ্যটার জন্য আমি ওদের সঙ্গে এত ঝগড়়া করেছি। পুরো বিষয়টা একতাও জানতে পারে আর সেকারণেই বোধহয় ও এটা নিয়ে মন্তব্য করেছিল।’

প্রসঙ্গত, শ্বেতা আরও জানান, এই মুহূর্তে তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, টেলিভিশন শো ‘মেরে ড্যাড কি দুলহন’এ তাঁর অভিনীত গুণিতের চরিত্রটিও অন্যধরনের একটি চরিত্র।