Home Blog Page 3301

‘দুর্নীতির মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে’

0

‘বাংলাদেশের অর্থনীতিকে দুর্নীতির মাধ্যমে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে। যারা বড় রুই-কাতলা, যারা সমাজকে গ্রাস করছে, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুদ্ধি অভিযানের নামে শুধু ছোটখাটো দুর্নীতির সঙ্গে জড়িতদেরই গ্রেপ্তার করা হচ্ছে।’

আজ সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, আজকে আমরা দেখতে পাচ্ছি, শুদ্ধি অভিযানের নামে শুধু ছোটখাটো যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। যারা বড় রুই-কাতলা, যারা সমাজকে গ্রাস করছে, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর আজকে বাংলাদেশের অর্থনীতিকে দুর্নীতির মাধ্যমে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে।

ফখরুল বলেন, দুর্নীতি শুধু আর্থিক দুর্নীতি হয় না। সামাজিক ও রাজনৈতিক দুর্নীতি সবচেয়ে বড় দুর্নীতির মধ্যে একটি। আর আমাদের দেশে সমস্ত দুর্নীতি শুরু হয়েছে। আজকে আর্থিক দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে যে, সেখানে দুদকের চেয়ারম্যান ও সংসদ সদস্য।

বিএনপি আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে বিদেশের কাছে নালিশ করছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, তাঁদের এই কথাগুলো বলা ছাড়া কোনো উপায় নেই। কারণ তাঁদের জনগণের কাছে কোনো জায়াগা নেই। বাংলাদেশের রাজনীতিতে তাদের আর কোন ভিত্তি নেই। তারা জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছেন। আর এসব কথা না বললে মিডিয়ায়ও টিকে থাকতে পারবেন না।

বিএনপি মহাসচিব বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির জন্য আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম অব্যাহত রাখবো।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক নায়ক হেলাল খান, সহ-সভাপতি জাহেদুল আলম হিটোসহ জাসাসের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জাসাসের পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীদেরকে নিয়ে শহীদ জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল।

বিএনপি-জামায়াতের নৈরাজ্য কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে

0

শেখ হাসিনা যত সফল হচ্ছেন তার বিরুদ্ধে চক্রান্ত তত গভীর হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। তারপরও চক্রান্ত শেষ হয়নি।

আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের নিয়মিত সভায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নাসিম বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য রাজপথে নয়, এখন কোর্ট প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু আইন যে সিদ্ধান্ত নেবে সেটি আমরা সম্মান করি। ১৪ দল আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিকভাবে বিএনপি-জামায়াত অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করবো। সেটা নির্বাচনের মাঠে হোক কিংবা রাজপথে।

তিনি বলেন, যে লোক জিয়াউর রহমানকে মুক্ত করেছিলো সেই কর্নেল তাহেরকেও হত্যা করেছিলো। হত্যা করেছিলো বীর মুক্তিযোদ্ধাদের, বিভিন্ন সেনানিবাসে অনেক সৈনিককে হত্যা করেছে জিয়াউর রহমান।

তিনি বলেন, আমরা ১৪ দল থেকে বারবার বলেছি, আইনমন্ত্রীকেও বলেছি, আপনারা কমিশন গঠন করে এই মূল খলনায়ক জিয়াউর রহমানের মুখোশ উন্মোচন করুন। জিয়ার বিচার না হলে বঙ্গবন্ধু হত্যার বিচারও সম্পন্ন হবে না। এই মূল খলনায়কের বিচার হতে হবে বাংলার মাটিতে।

১৪ দলের মুখপাত্র বলেন, জেলখানায় আমরা জাতীয় চার নেতাকে হারিয়েছিলাম ৩ নভেম্বর। আমরা কৃতজ্ঞতা জানাই, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। ’৭১-এর ঘাতকের বিচার হয়েছে।

বিজয়ের মাস ডিসেম্বরে ১৪ দলের কর্মসূচি জানিয়ে নাসিম বলেন, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে ১৪ দল শ্রদ্ধা নিবেদন করবে। ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে। ১৮ ডিসেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করবে। এ সময় ডিএসপি সারের দাম কমানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ১৪ দল নেতারা।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।

উগ্রবাদ নির্মূলে জঙ্গি অর্থায়ন বন্ধ করতে হবে : স্পিকার

0

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, উগ্রবাদ একটি বৈশ্বিক সমস্যা। যা সভ্যতা ও মানবতার শত্রু। আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে এক সাথে কাজ করে উগ্রবাদ নির্মূল করে শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য জঙ্গি অর্থায়ন বন্ধ করতে হবে।

আজ সোমবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলন-২০১৯’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসকল কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। বক্তব্য রাখেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

স্পিকার জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ওই সম্মেলনের উদ্বোধন করেন। তিনি সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি তৃণমূল পর্যায়ে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের সতর্ক বার্তা পৌঁছে দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জনসচেতনতা বৃদ্ধি করে সামাজিক আন্দোলনের মাধ্যমে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে সকলকে এগিয়ে আসতে হবে। পারিবারিক পর্যায় থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায়ে মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। উগ্রবাদীরা যাতে এদেশের মাটিকে ব্যবহার করতে না পারে সেজন্য সকলে সতর্ক থাকতে হবে। সমষ্টিগতভাবে উগ্রবাদ তৈরিতে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্পিকার উগ্রবাদ বিরোধী জনসচেতনতা বিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

‘শুধু জজ-ব্যারিস্টার নয়, নারীরা এখন সর্বত্র দক্ষতার সঙ্গে কাজ করছে’

0

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম রোকেয়া তার বইয়ে লিখেছিলেন, নারীরা একদিন লেখাপড়া শিখে জজ, ব্যারিস্টার হবে। শুধু জজ-ব্যারিস্টার নয়, নারীরা এখন সর্বত্র দক্ষতার সঙ্গে কাজ করছে।
আজ সোমবার সকালে রাজধানীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম ফজিলাতুনন্নেসা ইন্দিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব কামরুন্নাহার।
বেগম রোকেয়া নারীদের নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করছি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজের অর্ধেক মানুষ নারী। সেই নারীদের বাদ দিয়ে অর্থাৎ একটি অঙ্গকে বাদ দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়। বর্তমানে নারী পুরুষ সবাই সমন্বিতভাবে কাজ করছে, এ কারণে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোলমডেল। বেগম রোকেয়ার কর্মে ও আদর্শে উজ্জীবিত হয়ে আজকের নারীরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে এগিয়ে যাবেন।

বেগম রোকেয়া দিবসে আজ পদক পাচ্ছেন ৫ নারী

0

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুদিন আজ ৯ ডিসেম্বর। ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের শৃঙ্খল থেকে নারীকে মুক্ত করার লক্ষ্যে প্রতিনিয়ত সংগ্রাম করে যাওয়া এ মহীয়সী নারীকে আজ শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এবার রোকেয়া পদকের জন্য মনোনীতরা হলেন—বেগম সেলিনা খালেক নারীশিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে; অধ্যক্ষ শামসুন নাহার নারীশিক্ষায় ও ড. নুরুননাহার ফয়জননেসা (মরণোত্তর) নারীশিক্ষা, নারীর অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য; পাপড়ি বসু নারীর অধিকার ও বেগম আখতার জাহান নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য।

বেগম রোকেয়া পদক ২০১৯ প্রদানের জন্য পাঁচজন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে সরকারের এক তথ্য বিবরণীতে গতকাল রবিবার বলা হয়েছে। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্ত নারী বা তাঁদের পরিবারের হাতে পদক তুলে দেবেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

দিবসটিকে ঘিরে রংপুরে নানা কর্মসূচির আয়োজন করেছে প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। তাঁর জন্মস্থান মিঠাপুকুরের পায়রাবন্দে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আজ সকাল ৯টায় পুষ্পমাল্য অর্পণ শেষে পায়রাবন্দ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এ ছাড়া প্রামাণ্যচিত্র প্রদর্শনী, রক্তদান কর্মসূচি ও রোকেয়া মেলার আয়োজন করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর রোকেয়া ফোরামসহ রংপুরের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।

বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জহির উদ্দিন সাবের চৌধুরী ও রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানীর ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। পরে সেখানেই তাঁকে সমাহিত করা হয়। তাঁর উল্লেখযোগ্য রচনাবলির মধ্যে রয়েছে ‘সুলতানার স্বপ্ন’, ‘মতিচূর’, ‘অবরোধ বাসিনী’, ‘পদ্মরাগ’ ইত্যাদি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে উৎসবমুখর পরিবেশ

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫২তম সমাবর্তন আজ সোমবার। কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে শুরু হচ্ছে এই সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে প্রায় ২১ হাজার মানুষের পদচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ঢাবি ক্যাম্পাসে।

আজ দুপুর ১২টায় সমাবর্তনের প্রধান আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের কেন্দ্রীয় খেলার মাঠের সুইমিংপুল সংলগ্ন গেট এবং জিমনেসিয়াম সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে।

সমাবর্তনের জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে আগেই। সমাবর্তন অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। সমাবর্তন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। এই সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টর অব লজ ডিগ্রি (মরণোত্তর) দেওয়া হবে।

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তাকাকি কাজিতা। তাঁকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেওয়া হবে।

এবারের সমাবর্তনে অংশ নিচ্ছেন ২০ হাজার ৭৯৬ জন গ্র্যাজুয়েট। ৭৯ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ৯৮টি স্বর্ণপদক, ৫৭ জনকে পিএইচডি, ছয়জনকে ডিবিএ এবং ১৪ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে। প্রথমবারের মতো অধিভুক্ত সাত কলেজের রেজিস্ট্রেশন করা গ্র্যাজুয়েটরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন।

পাঁচ হাজার টন পেঁয়াজ খালাস হচ্ছে বন্দরে

0

মিসর ও তুরষ্ক থেকে আমদানি করা পাঁচ হাজার মেট্রিকটন পেঁয়াজ চট্টগ্রাম সমুদ্র বন্দরে খালাস হচ্ছে। খালাসের কাজ তদারকি করছে চট্টগ্রাম জেলা প্রশাসন, কাস্টম ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেঁয়াজ আমদানি অব্যাহত রাখার জন্য দেশের ছোট ও বড় আমদানিকারকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আমদানিকারকরা এখন নতুন করে এলসি খুলে পেঁয়াজ আমদানি করছে। দেশে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে।

জানা গেছে, পেঁয়াজের এই চালানটি আমদানি করেছেন সিটি ও মেঘনা গ্রুপসহ দেশের ছোট-বড় আমদানিকাররা।

এদিকে, টিসিবির পর এবার জেলা প্রশাসকদের মাধ্যমে সারা দেশে নায্য মূল্যে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। টিসিবির পাশাপাশি একেবারে উপজেলা পর্যায়ে পেঁয়াজ বিক্রি করার জন্য সব জেলা প্রশাসককে গতকাল রবিবার চিঠি দিয়েছে মন্ত্রণালয়।

প্রাথমিকভাবে দেশের উত্তরাঞ্চলের দুই বিভাগ রংপুর ও রাজশাহীর সব জেলায় পেঁয়াজ বিক্রি করবে জেলা প্রশাসন। পর্যায়ক্রমে দেশের সব জেলাতেই এ কার্যক্রম শুরু হবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) মাধ্যমে পেঁয়াজ বিক্রির কার্যক্রম আরো বাড়ানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শুরুতে ঢাকায় ৫০টি ট্রাকে করে এবং প্রতিটি বিভাগে ও বড় কয়েকটি জেলায় পেঁয়াজ বিক্রি করেছে টিসিবি। এখন ঢাকায় ট্রাক বাড়িয়ে ৭০টি করা হয়েছে। এ ছাড়া সব জেলায় বিক্রি শুরু করেছে সংস্থাটি।

পেঁয়াজের সরবরাহ বা চাহিদা অনুযায়ী টিসিবি সব জেলায় বিক্রি করছে বলে জানান সংস্থার মুখপাত্র হুমায়ুন কবীর।

বনানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুর মৃত্যু

0

রাজধানীর বনানীর স্টাফ রোডে চলন্ত ট্রেন থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে স্টাফ রোডসংলগ্ন রেললাইন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। শিশুটির বয়স আনুমানিক (১১) বছর। তার পরিচয় পাওয়া যায়নি। তার পরনে পায়জামা-পাঞ্জাবি ছিল।

এ সম্পর্কে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির এসআই আকবর হোসেন বলেন, ‘বিমানবন্দরগামী একটি ট্রেন থেকে পড়ে যায় অজ্ঞাতপরিচয় শিশুটি। লাশ উদ্ধারের সময় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন ছিল। ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে এমনটা হয়েছে।

তার শরীরে পায়জামা-পাঞ্জাবি ছিল। সে রেললাইনের আশপাশের কোনো মাদরাসার শিক্ষার্থী হতে পারে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন ওয়াসার এমডি

0

বুড়িগঙ্গা নদীতে পড়া ওয়াসার সকল সুয়ারেজ লাইন সরাতে ঢাকা ওয়াসাকে ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট। ওয়াসার ৬ মাস সময় চেয়ে করা আবেদনে এ আদেশ দেওয়া হয়েছে। এই আদেশ বাস্তবায়নের বিষয়ে আগামী একমাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বুড়িগঙ্গায় ঢাকা ওয়াসার কোনো সুয়ারেজ পতিত হয়নি বলে গত ১৮ জুন ওয়াসার পক্ষ থেকে লিখিতভাবে দেওয়া অসত্য তথ্যের জন্য হাইকোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। আইনজীবীর মাধ্যমে এ আবেদন করা হয়েছে। তবে আদালত এ আবেদন রেখে দিয়েছেন। আদালত বলেছেন, সুয়ারেজ লাইন সরানোর ওপর নির্ভর করে এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বুড়িগঙ্গার দুই তীরে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠান এবং যেসব শিল্প প্রতিষ্ঠান থেকে বর্জ বুড়িগঙ্গায় পড়ছে সেইসব প্রতিষ্ঠান আগামী এক মাসের মধ্যে বন্ধ করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একটি পূর্ণাঙ্গ তালিকা দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন। আদালত আগামী ৮ জানুয়ারি পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন।

বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন। আদালতে বুড়িগঙ্গায় পড়া সুয়ারেজ লাইন সরাতে ৬ মাস সময় চেয়ে ওয়াসার করা এক আবেদনে এ আদেশ দেন আদালত। এই মামলা পরিচালনার জন্য ওয়াসার তার আইনজীবী বদল করেছে। ব্যারিস্টার এ এম মাছুমকে বাদ দিয়ে অ্যাডভোকেট উম্মে সালমাকে নিয়োগ দিয়েছে ওয়াসা। ব্যারিস্টার মাসুম শুনানিতে ঠিকমতো উপস্থিত না থাকায় আদালতের ক্ষোভ জানানোর পর নতুন আইনজীবী নিয়োগ দিলো ওয়াসা। আজ ওয়াসার পক্ষে সময়ের আবেদন করেন অ্যাডভোকটে উম্মে সালমা। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আমাতুল করিম।

গত ১৮ জুন ওয়াসার দেওয়া এক প্রতিবেদনে বলা হয়, বুড়িগঙ্গায় ওয়াসার কোনো সুয়ারেজ লাইন নেই। কিন্তু এরপর পরিবেশ অধিদপ্তরের পক্ষে দাখিল করা প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন এলাকায় ৬৮টি স্থান দিয়ে দূষিত বর্জ্য বুড়িগঙ্গায় ফেলা হচ্ছে। এরমধ্যে ৫০টি ওয়াসার সুয়ারেজ লাইন। এই দুই প্রতিবেদন দেখার পর গত ১৭ নভেম্বর ওয়াসার এমডিকে শোকজ করেন হাইকোর্ট। শোকজ নোটিশ আদালতের আদেশ অমান্য করা এবং মিথ্যা তথ্য দেওয়ায় কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। এ অবস্থায় ওয়াসার এমডির একটি জবাব ২ ডিসেম্বর হাইকোর্টে দাখিল করা হয়। এতে বলা হয়, বুড়িগঙ্গায় ৬৭টি স্থান দিয়ে বর্জ্য পড়ছে। তারমধ্যে ওয়াসার লাইন ১৬টি। ওয়াসার এই দুই ধরণের প্রতিবেদনে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। এ অবস্থায় ওয়াসা ওইদিন তাদের ২ ডিসেম্বর দেওয়া প্রতিবেদন প্রত্যাহার করে নেয় এবং গতকাল নতুন করে জবাব দাখিল করে। এই জবাবে ১৮ জুনের প্রতিবেদনের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়। একইসঙ্গে সুয়ারেজ লাইন সরাতে ৬ মাস সময় চাওয়া হয়। এ প্রেক্ষাপটে আদালত উল্লেখিত আদেশ দেন।

আজ শুনানিকালে ওয়াসার আইনজীবী বলেন, ঢাকা ওয়াসাও চায় বুড়িগঙ্গার পানি পরিস্কার ও দূষনমুক্ত রাখতে।

এসময় আদালত বলেন, বুড়িগঙ্গার পানি পরিস্কার ও দূষনমুক্ত রাখতে ওয়াসার যদি ইচ্ছাই থাকতো তাহলে এভাবে সুয়ারেজ লাইন রাখা হতো না। আর বুড়িগঙ্গার পানির পরিবর্তে পদ্মা ও মেঘনার পানি এনে ঢাকায় সরবরাহ করার জন্য প্রকল্প গ্রহণ করতো না। আসলে যত প্রকল্প, ততই টাকা উড়ে যাবার সুযোগ-এই কারণে হয়তো এমনটি করা হয়।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক রিট মামলায় হাইকোর্ট ২০১১ সালে এক রায়ে বুড়িগঙ্গা নদীর তীর থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। এছাড়া নদীর পানি যাতে দুষিত না হয় সেজন্য সব ধরণের বর্জ্য ফেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়। এই রায়ের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু এখনও কিছু শিল্প প্রতিষ্ঠান থেকে তরল বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। যা নদীর পানিকে দূষিত করছে। যা এইচআরপিবি’র পক্ষ থেকে আদালতের নজরে আনা হয়। এরই ধারাবাহিকতায় শুনানি চলছে।

সরকারের লক্ষ্য হচ্ছে চলচ্চিত্র শিল্পের স্বর্ণযুগ ফিরিয়ে আনা : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বলেছেন, সরকারের লক্ষ্য দেশের চলচ্চিত্র শিল্পের স্বর্ণযুগকে ফিরিয়ে আনা এবং বিশ্বব্যাপী চলচ্চিত্রের বাজার দখল করা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৭ এবং ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমাদের চলচ্চিত্র জগতের বন্ধ্যাকাল শেষ হয়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি ভালমানের চলচ্চিত্র নির্মিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বাংলাদেশি চলচ্চিত্রের শিল্পীদের অবদানের সর্বোচ্চ স্বীকৃতির পুরস্কার তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু। স্বাগত বক্তব্য রাখেন তথ্য সচিব আবদুল মালেক।

চলচ্চিত্র শিল্পকে ‘বাংলাদেশের অন্যতম প্রাচীন গণমাধ্যম’ হিসেবে অভিহিত করে হাছান মাহমুদ বলেন, ১৯৫৭ সালের ৩ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে এই শিল্প যাত্রা শুরু করেছিল।

তিনি বলেন, মানুষ সিনেমা হল বিমুখ হওয়ায় সারাদেশের অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে বর্তমান সরকার এই শিল্পকে প্রাণবন্ত করে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এখন এই শিল্পের বন্ধ্যাকাল শেষ হয়েছে। সিনেমা হলের মালিকদেরকে সহজ ও দীর্ঘমেয়াদী ঋণ দিতে আমি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।’

তিনি বলেন, দেশে সিনেমা হল বন্ধ হওয়ার অনেক কারণ রয়েছে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে রক্ষা করা দরকার। সরকার আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তিসহ চলচ্চিত্র শিল্পের উন্নয়নে এফডিসির জন্য প্রায় ৩২৭ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে।

তিনি বলেন, গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটি খুব কম সময়ের মধ্যেই বিশ্বমানের একটি স্পটে পরিণত হবে। একটি চলচ্চিত্র সমাজের আয়না এবং এটি মানুষ ও ইতিহাসের কথা বলে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে ভালো সিনেমা নির্মিত হচ্ছে এবং কিছু সিনেমা আন্তর্জাতিক পুরস্কার ও প্রশংসাও পাচ্ছে।’ এ ছাড়া মন্ত্রী বলেন, চলচ্চিত্র জগতের শিল্পীদের কল্যাণ ট্রাস্ট গঠনের কাজ চলছে।