Home Blog Page 3304

ভারত এখন ধর্ষণের রাজধানী!

0

পুরো বিশ্ব ভারতকে এখন ধর্ষণের রাজধানী হিসেবেই চেনে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই মন্তব্য করেছেন। শনিবার কেরালার ওয়ানড়েতে তিনি এ কথা বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে হিংসা ও ঘৃণার পরিবেশ তৈরি করছেন বলে অভিযোগ করেন তিনি।

উন্নাওয়ে এক তরুণীকে গণধর্ষণের পর ৯০ শতাংশ শরীর পুড়িয়ে দেওয়া হয়। শুক্রবার রাতে তারা মৃত্যু হয় । বৃহস্পতিবার সকালে তাঁর গায়ে আগুন দিয়ে দেয় ধর্ষণে অভিযুক্তরা। এরপরই দিল্লির সফদরজং হাসপাতালে এয়ারলিফট করে নিয়ে আসা হয়েছিল তাঁকে। সেখানেই মৃত্যু ওই তরুণীর। এরপর শনিবার সকালে থেকেই ধর্ষণে অভিযুক্তদের চরম শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয় ভারতজুড়ে। উত্তরপ্রদেশ

প্রশাসন ও মুখ্যমন্ত্রী আদিত্যনাথের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়ে ওঠেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব থেকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। উন্নাওয়ের নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা। এই ঘটনার প্রতিবাদে থানায় যান অখিলেশ। আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী পৌঁছে যান রাজ্যপালের কাছে।

আর এরই মাঝে বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে দেশে ধর্ষণের ঘটনা প্রচণ্ড হারে বেড়ে গিয়েছে বলে অভিযোগ করেন রাহুল। গোটা বিশ্বের মানুষ এখন ভারতকে ধর্ষণের রাজধানী হিসেবেই চেনে বলে কটাক্ষ করেন তিনি। এ বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও দায়ী করেন তিনি।

রাহুল বলেন,বিশ্বের কাছে এখন ভারতের পরিচয় ধর্ষণের রাজধানী হিসেবে। বিদেশিরা প্রশ্ন তুলছেন, কেন ভারত নিজের মেয়ে ও বোনেদের নিরাপত্তা দিতে পারে না। উত্তরপ্রদেশের একজন বিজেপি বিধায়ক ধর্ষণে অভিযুক্ত। কিন্তু, এই বিষয়ে প্রধানমন্ত্রী এখনও একটা শব্দও বললেন না। আসলে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি নিজেই ঘৃণা ও হিংসার আদর্শে বিশ্বাসী। তাঁর পুরো রাজনৈতিক জীবনটাই এই আদর্শের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তিনি ধর্মের ভিত্তিতে সম্প্রদায় ও ভাষার মধ্যে বিভাজন এনে সংস্কৃতিকে অপমান করছেন। তিনি অর্থনীতি সম্পর্কেও কিছু বোঝেন না। ফলে আমাদের দেশের মানুষ আতঙ্ক ও অস্বস্তির মধ্যে জীবন কাটাচ্ছেন। তবে আমি বলব আপনারা নিজেদের শক্তিকে ছোট করে না দেখে দেশের গতিমুখ বদলের চেষ্টা করুন।

সূত্র : সংবাদ প্রতিদিন

পেঁয়াজের দাম বাড়ায় মন্ত্রীর বিরুদ্ধে মামলা ভারতে

0

পেঁয়াজের দাম বাড়তে বাড়তে এবার তা ভারতের কোথাও কোথাও ২০০ রুপি ছুঁতে চলেছে। পেঁয়াজ ইস্যুতে সরকারবিরোধীদের আক্রমণের মুখে অস্বস্তিতে নরেন্দ্র মোদী সরকার। এবার সেই ঝাঁজ গড়িয়েছে আদালতে।

ভারতের কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাশ পাসোয়ানের বিরুদ্ধে বিহারের এক আদালতে পেঁয়াজের মূল্যবৃদ্ধি ইস্যুতে ফৌজদারী মামলা দায়ের হয়েছে। এতে খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে ‘প্রতারণা ও বিভ্রান্ত করার’ অভিযোগ আনা হয়েছে।

মুজ্জাফ্ফরপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কোর্টে মামলাটি করেছেন এম রাজু নায়ার নামে এক সমাজকর্মী।

নায়ার নামে সেই মামলাকারী বলেন, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী হিসেবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা রামবিলাশ পাসোয়ানের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মোদী সরকারের এই মন্ত্রী। এ কারণে তিনি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন।

আগামী ১২ ডিসেম্বর মামলার শুনানির দিন স্থির করেছেন বিচারক মৌর্য কান্ত তিওয়ারি।

এদিকে কলকাতায় পেঁয়াজের দাম উঠছে কেজি-প্রতি ১২০ থেকে ১৩০ রুপি।

সূত্র : এই সময়

বিক্ষোভে ফুঁসছে ভারত

0

ভারতে একের পর এক গণধর্ষণের পাশাপাশি হত্যার ঘটনা ঘটেই চলছে। গতকাল শুক্রবার মারা গেছেন গণধর্ষণের শিকার এক তরুণী। এই তরুণীকে গণধর্ষণের পর পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। এর আগে হায়দরাবাদে আরেক নারী ডাক্তারকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন করা হয়। এসব ঘটনার প্রতিবাদে ফুঁসছে ভারতের জনতা। বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে দিল্লিসহ কয়েকটি প্রদেশ।

২০১২-র দিল্লি নির্ভয়া গণধর্ষণ-হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় বেড়িয়ে প্রতিবাদ করেছিল হাজার হাজার মানুষ। সেদিন দাবি ছিল, ‘ধর্ষকদের শাস্তি চাই।’ ২০১৯-এ ফের রাজপথে মানুষের বিক্ষোভ। এবারও দাবি একই, ‘ধর্ষকদের শাস্তি চাই।’

তেলেঙ্গানা-উন্নাওয়ের পরপর গণধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে এবার দিল্লির রাজপথে স্বতঃফুর্ত প্রতিবাদে সামিল হলেন নাগরিকরা। উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুতে ক্ষুব্ধ নাগরিকদের ক্ষোভ, ‘নারী নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপি।’

জানা গেছে, আজ শনিবার ইন্ডিয়া গেটের কাছে জনতার মিছিল আটকে দেয় পুলিশ। তবে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এরপরই বিক্ষোভকারীদের হটাতে জলকামান ব্যবহার করে পুলিশ।

ধর্ষণের মামলার শুনানির জন্য আদালতে যাওয়ার পথে আক্রান্ত হন উন্নাওয়ের ২৩ বছর বয়সী এক তরুণী। পুলিশকে ওই তরুণী জানিয়েছিলেন, পরিচিত শিবম, শুভম ত্রিবেদী-সহ ৫ জন তাঁকে বাধা দেয়। হুমকি পাত্তা না দেওয়ায় মারধর করা হয় নির্যাতিতাকে।

ছুরিকাঘাতের পাশাপাশি গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় তাকে। কোনোমতে পালিয়ে পুলিশকে ফোন করেন ওই তরুণী। এরপর এয়ার অ্য়াম্বুল্যান্সে করে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু বাঁচানো যায়নি। গতকাল শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়েছে।

জাতি বিদ্বেষ : ব্রিটেনে মুসলিম ছাত্রীকে নিপীড়ন

0

ব্রিটেনে এক মুসলিম স্কুল ছাত্রীকে নির্দয়ভাবে মারধর করা হয়েছে। মধ্য বয়সী এক নারী বাসের মধ্যেই ছাত্রীটিকে প্রহার করেছে। এরপর তিনি মেয়েটিকে মারতে-মারতে বাস থেকে নামিয়ে নিয়ে আসেন।

জাতিগত বিদ্বেষের জেরে ওই নারী এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি দেশটির শেফিল্ডে এ ঘটনা ঘটেছে।

টুইটার পোস্টে সিজে ওয়েরলেমেন নামের এক ব্যক্তি মুসলিম ছাত্রীকে নিপীড়নের ভিডিওটি শেয়ার করেছেন।

এদিকে, ওই অভিযুক্ত নারীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

সূত্র : মিরর, টুইটার

সেনাবাহিনী প্রধান সরকারি সফরে মিয়ানমার যাচ্ছেন কাল

0

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ৪ দিনের সরকারি সফরে আগামীকাল রবিবার মিয়ানমার যাচ্ছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সফরকালে তিনি মিয়ানমার সশস্ত্র বাহিনীর উপপ্রধান ও সেনাবাহিনী প্রধান ভাইস সিনিয়র জেনারেল সো উইন এর সাথে সাক্ষাৎ করবেন।

সাক্ষাৎকালে তাঁরা দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ জোরপূর্বক বাস্তুচ্যূত মিয়ানমার নাগরিকদের বাংলাদেশ হতে প্রত্যাবর্তন সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি সীমান্ত এলাকায় সড়ক নির্মাণ এবং মিয়ানমার কর্তৃক সীমান্ত এলাকায় স্থল মাইন ও আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ) স্থাপন সম্পর্কেও আলোচনা হতে পারে।

তিনি মিয়ানমার এর ন্যাশনাল ডিফেন্স কলেজ, কমান্ড এন্ড স্টাফ কলেজ, সামরিক জাদুঘরসহ একাধিক সামরিক/অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১১ ডিসেম্বর বুধবার মিয়ানমার হতে দেশে ফিরবেন।

কর্মস্থলে অনুপস্থিতির শাস্তি শিথিল করল সরকার

0

সরকারি কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতি সংক্রান্ত নতুন বিধিমালায় শাস্তির পরিমাণ কমানো হয়েছে। সরকারি কর্মচারী আইন-২০১৮ প্রণয়নের কারণে ১৯৮২ সালের ‘গণকর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ’ বাতিল হয়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ শীর্ষক গত বৃহস্পতিবার গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

১৯৮২ সালের বাতিল হয়ে যাওয়া অধ্যাদেশের ‘অপরাধের পুনরাবৃত্তির জন্য দণ্ড’ শীর্ষক ৭ ধারায় বলা হয়েছে, কোনো গণকর্মচারী এক মাসের মধ্যে বিনা অনুমতিতে কর্মস্থলে উপস্থিতি, বিনা অনুমতিতে অফিস ত্যাগ এবং বিলম্বে অফিসে উপস্থিতির মতো ব্যত্যয় যদি একাধিকবার করেন তাহলে তাকে উল্লিখিত ব্যত্যয়ের শাস্তির বাইরে আরও অতিরিক্ত সাত দিনের মূল বেতনের সমপরিমাণ টাকা যাবে। কিন্তু নতুন প্রণীত বিধিমালার ৬ ধারা অনুযায়ী, উল্লিখিত ব্যত্যয়গুলোর ক্ষেত্রে সর্বোচ্চ সাত দিনের মূল বেতনের পরিমাণ টাকা বেতন থেকে কাটা যাবে।

অর্থাৎ অনুমতি ছাড়া অফিসে অনুপস্থিতি, বিলম্বে উপস্থিতি এবং অফিস ত্যাগের ক্ষেত্রে একাধিকবার শাস্তি পেয়ে থাকলে সেই শাস্তির সঙ্গে যোগ করে মোট সর্বোচ্চ সাত দিনের মূল বেতন কাটা যাবে। যা পূর্বের অধ্যাদেশে আগের শাস্তির সঙ্গে নতুন আরো সাতদিনের মূল বেতন কাটার নিয়ম ছিল। এতে করে শাস্তি আগের চেয়ে কমেছে।

জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত বিধিমালায় উল্লিখিত বিষয়ে বক্তব্য জানতে আজ রাতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সচিব ফোন ধরেননি। তবে, নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অফিসার শাস্তি শিথিলের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আগের অধ্যাদেশটি সামরিক শাসনের আমলে প্রণীত হয়েছিল। নতুন সামরিক শাসন চালু হওয়ায় তখন সবকিছুতেই কড়াকড়ি ছিল। এখন গণতান্ত্রিক সরকার। তাই এ বিষয়টা নমনীয় করা হয়েছে।

পুরনো অধ্যাদেশে ১০টি ধারা ছিল। নতুন অধ্যাদেশে ৯টি ধারা করা হয়েছে। তবে, বিধিমালায় প্রায় সব ধারাতেই পৃথক উপধারা থাকায় অধ্যাদেশের চেয়ে কলেবর বাড়ানো হয়েছে। আগের অধ্যাদেশে অর্থদণ্ডের কথা বলা থাকলেও সেটা কিভাবে আদায় করা হবে তা বলা ছিল না। নতুন বিধিমালার ৮ ধারায় অর্থ আদায়ের বিষটা কঠোরভাবে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সরকারী কর্মচারীর দণ্ডের অর্থ মাসিক বেতন থেকে আদায় করতে হবে। ৮(২) ধারা অনুযায়ী, ‘সংশ্লিষ্ট কর্মচারী নিজের বেতন বিল নিজে উত্তোলনকারী হইলে, তাহাকে বেতন বিল হইতে দণ্ডের অর্থ কর্তন করিবার লিখিত নির্দেশ প্রদান করিতে হইবে এবং উক্ত নির্দেশের কপি সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে প্রেরণ করিতে হইবে এবং উক্ত কর্মচারী বেতন বিল হইতে দণ্ডের অর্থ কর্তন না করিলে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস উক্ত অর্থ কর্তনপূর্বক বিল পাশ করিবে।’

এর বাইরে বিধিমালায় মূলত পুরনো অধ্যাদেশের সকল নিয়ম বহাল রাখা হয়েছে। যেমন, কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মে অনুপস্থিত থাকলে একদিনের মূল বেতন কাটা যাবে। পূর্বানুমতি ছাড়া ত্যাগ করতে পারবেন না। তবে জরুরি প্রয়োজনে সহকর্মীকে জানিয়ে অফিস ত্যাগ করলেও অফিস ত্যাগের কারণ, সময়, তারিখ লিখে যেতে হবে।

যুক্তিসংগত কারণ ছাড়া দেরিতে অফিসে উপস্থিতিতে প্রতি দুইদিনের বিলম্বে উপস্থিতির জন্য একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কাটা যাবে ইত্যাদি। তবে প্রতিটি শাস্তির বিপরীতেই শাস্তিপ্রাপ্ত কর্মচারী কারণ দর্শানো ও আপিলের সুযোগ পাবেন । উপযুক্ত কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ দিয়ে, বেতন কর্তনের আদেশ সংশোধন বা বাতিল রাখতে পারবে। কিন্তু পুনর্বিবেচনার আবেদন শুনানির ক্ষেত্রে সাক্ষ্যের সংক্ষিপ্তসার, প্রাপ্ত তথ্যাদি এবং সিদ্ধান্ত লিখিতভাবে সংরক্ষণ করতে হবে। যা অধ্যাদেশে ছিল না।

সমৃদ্ধশালী দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

0

বাংলাদেশ আজ বিশ্বের বুকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত লাভ করেছে। বিগত চারদলীয় জোট সরকারের কাজ ছিল দেশে অরাজকতা সৃষ্টি করে দেশের মান বিশ্বের কাছে হেয় করা। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধশালী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে।

আজ শনিবার বিকেলে উপজেলার আটি জয়নগর মাঠে তারানগর ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড এর ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথি হিসাবে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত চার দলীয়জোট সরকারে আমলে দেশের সাধারণ জনগণ বিভিন্ন সমস্যা ও তাদের সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ, রাস্তাঘাটসহ কোনো কিছুর জন্য কেউ রাস্তায় নেমে আসেনি। আওয়ামী লীগ সরকার গঠনের পরপরই দেশে তৈরি হয়েছে এক উন্নয়নের ছোঁয়া। আর এই উন্নয়ন বর্তমানে রোল মডেল হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে।

তারানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন খোকন, ঢাকা জেলা আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, শাক্তা ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন, তারানগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

ত্যাগী কর্মীদের নেতা বানানো হবে : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ত্যাগী এবং দলের দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন, সুখে দুঃখে দলের সঙ্গে ছিলেন তারাই হবেন দলের নেতা।

তিনি বলেন, আমরা সুশুঙ্খল ও সুসংগঠিত আওয়ামী লীগ চাই। বিশৃঙ্খলা চাই না। সুবিধাবাদীদের দলে চাই না। মৌসুমী ও অতিথি পাখিদের স্থান হবে না আওয়ামী লীগে। অতিথি পাখিরা সুসময়ে আসবে, দুঃসময়ে চলে যাবে। ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। তাদেরই নেতা বানানো হবে।

ওবায়দুল কাদের আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর লালদিঘি মাঠে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমএ সালামের পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পানিসম্পদ উপমন্ত্রী ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

নিজের দল ভারী করার জন্য পকেট কমিটি যারা করবে তাদের নেতা হওয়ার কোন প্রয়োজন নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ঢাকা মহানগরে যাদের নামে বেশি স্লোগান হয়েছে, যাদের নামে বেশি বিলবোর্ড উঠেছে, যাদের নামে বেশি পোস্টার সাঁটানো হয়েছে তারা কেউ সভাপতি-সম্পাদক হতে পারেনি। কারো স্লোগানে আমরা নেতা বানাবো না।

চট্রগ্রামে বার বার আসার কারন উল্লেখ করে তিনি বলেন, আমি আজকে উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনে এসেছি একটি মাত্র কারণে যে, চট্টগ্রাম একসময় ছিল বঙ্গবন্ধুর স্বাধীনতার দুর্জয় ঘাঁটি। সেই চট্টগ্রাম আমাদের নেত্রী শেখ হাসিনারও দুর্জয় ঘাঁটি। এই ঘাঁটিতে যে ফাটল ধরেছে সেটাকে ক্লোজ করে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে হবে। আওয়ামীলীগ যেন খারাপ খবরের সংবাদ না হয়।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপির আইনজীবীরা আদালতের এজলাসে যে তাণ্ডব চালিয়েছে তা নজিরবিহীন। পৃথিবীর কোনো দেশে প্রধান বিচারপতির এজলাসে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা মানুষ দেখেনি।

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ উন্নয়নে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, এই অভিযাত্রাই বিএনপির গাত্রদাহ, তারা পছন্দ করছে না। এজন্য তারা নানা ধরনের কথা বলছে। এখন তাদের রাজনীতির মূল বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়ার হাঁটুর ব্যথা আর কোমরের ব্যথা। তাদের রাজনীতির বিষয় হচ্ছে খালেদা জিয়া ও তারেক রহমানের দুর্নীতির রায় কিংবা মামলা।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বিএনপি এখন মিডিয়া-নির্ভর দলে পরিণত হয়েছে। তাদের কাজ এখন শুধু প্রেস কনফারেন্স করা। প্রেস কনফারেন্স করে শুধু আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করা।

মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সংসদ সদস্য দিদারুল আলম, মাহফুজুর রহমান মিতা, খাদিজাতুল আনোয়ার সনিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উত্তর চট্টগ্রামের প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। দ্বিতীয় পর্বে বিকেলে নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে কাউন্সিলর অধিবেশন। এতে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। কেন্দ্রীয় নেতারা নতুন নেতৃত্ব ঘোষণা করার কথা।

আগুন সন্ত্রাসীদের কেউ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না

0

একাত্তরের ঘাতকদের দোসর আর অগ্নি সন্ত্রাসীদের নতুন করে আর কেউ ক্ষমতায দেখতে চায় না বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার সকালে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) ৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিগত ৪০ বছর যাবত সিআরপি এর মতো একটি প্রতিষ্ঠান বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় অনন্য ভূমিকা পালন করে আসছে। সিআরপি এর পথচলায় বর্তমান সরকার আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা আশা করি সিআরপির মূল্যবোধসমূহ ব্যক্তিগতভাবে ধারন করতে পারলেই প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আমাদের মনোভাব পরিবর্তিত হবে। সিআরপি থেকে দূরে থাকলেও আমিই সবসময় অনুভব করি আমি সিআরপি।’

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘আমাদের সমাজে ভালো ও মন্দকে এক করে দেখার একটা প্রবণতা আছে। যা ঠিক নয়। অন্যায়কারী আর অন্যায়ের শিকার দু’জন এক নয়। কাজেই যারা বোমা ও পেট্রোল বোমা মেরে আগুন দিয়ে মানুষকে হত্যা ও চিরজীবনের জন্য পঙ্গু করে আর যিনি (প্রধানমন্ত্রী) নিজের পরিবারের সদস্যদের জন্মদিন পালন করেন প্রতিবন্ধী শিশুদের নিয়ে। এই দুই পক্ষ কখনোই এক হতে পারে না। তাই একাত্তরে এসব ঘাতকদের দোসর আর অগ্নি সন্ত্রাসীদের কেউ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না।’

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের যে অভিযোগ উঠেছে তা যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে মাসের পর মাস এ ধরণের আন্দোলন সঠিক নয় বলেও জানান তিনি। এরপর তিনি সিআরপির প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সিআরপির একীভূত বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও স্বাভাবিক শিশুদের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ট্রাস্ট ফর দ্যা রিহ্যাবিলিটেশন অফ দ্যা প্যারালাইজড (টিআরপি) এর চেয়ারম্যান সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি এ টেইলর। ভ্যালেরি তার বক্তব্যে বাংলাদেশে তার অবস্থানের অর্ধশত বছর এর অভিজ্ঞতা বিনিময় করেন। বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় ও পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন সেবায় সিআরপির রুপকল্প বাস্তবায়নে ভ্যালেরির সংগ্রাম ও সাফল্যের চিত্র ফুটে ওঠে তার অভিজ্ঞতা বর্ণনার মাধ্যমে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. নুরুল কবির, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের চেয়ারপার্সন অধ্যাপক ডা. গোলাম রব্বানী ও লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এনডিসি রাকিব হোসেন। এ ছাড়াও সিআরপির সকল কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসাসেবা গ্রহণকারী প্রতিবন্ধী মানুষ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সিআরপির প্রতিবন্ধী কর্মী ও শিশুদের চিত্রকর্ম অতিথিদের হাতে উপহার হিসেবে তুলে দেন শিল্পীরা। এ ছাড়া প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারও বিতরণ করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বিকালে সিআরপির স্বেচ্ছাসেবী ও প্রাক্তন রোগীদের প্রীতি টেবিল টেনিস ম্যাচ ও পুরস্কার বিতরণী এবং সন্ধ্যায় রবির সৌজন্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের আয়োজন শেষ হয়।

‘‌ধর্ষণের রাজধানী’!

0

একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে সেখানে। এ স্থানটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত, নাম উন্নাও। ‘ধর্ষণের রাজধানী’ হয়ে উঠেছে উন্নাও। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত উন্নাওয়ে ৮৬টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে ১৮৫টি। সমীক্ষায় এমনই ভয়াবহ তথ্য উঠে এসেছে। আর এরপর থেকেই উন্নাওকে বলা হচ্ছে ‘ধর্ষণের রাজধানী।’‌

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ক্ষমতায় আসার পর থেকেই উত্তরপ্রদেশে বেড়েছে নারী নির্যাতনের সংখ্যা। উন্নাও তার বড় প্রমাণ। ৩১ লক্ষ মানুষের বসবাস উন্নাওয়ে। লখনউ থেকে উন্নাওয়ের দূরত্ব ৬৩ কিলোমিটার। আর কানপুর থেকে দূরত্ব ২৫ কিলোমিটার।

উন্নাওয়ে বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার ধর্ষণের ঘটনায় জড়িয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতে এক নির্যাতিতাকে গায়ে আগুন দেওয়া হয়েছে। সেই নির্যাতিতা শুক্রবার রাতে মারা গেছেন। উন্নাওয়ের অশোহা, আজগাইন, মাখি, বাঙ্গারমুতে ধর্ষণের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। সবচেয়ে উল্লেখযোগ্য হলো অভিযুক্তরা বেশিরভাই ক্ষেত্রেই জামিন পেয়ে গেছেন। এরপর থেকেই যোগী আদিত্যনাথ সরকারের উপর ক্ষোভ বেড়েছে।

এদিকে, উন্নাও কাণ্ডে নির্যাতিতা মারা যাওয়ার পর তাঁর বাবা সরাসরি যোগী আদিত্যনাথ সরকারকে কাঠগড়ায় তুলেছেন। স্থানীয় মানুষ থেকে মানবাধিকার কমিশনও উত্তরপ্রদেশ পুলিশের নিষ্ক্রিয়তায় সোচ্চার হয়েছেন বারবার।