Home Blog Page 3306

ঢাকায় হঠাৎ দুই বাসে আগুন

0

রাজধানীর বিমানবন্দর সড়কে একটি বিআরটিসি দোতলা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি উইনিট।

আজ শনিবার বিকাল চারটার দিকে কুর্মিটোলা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সোহাগ মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। কীভাবে আগুন লেগেছে সে বিষয়েও কোনো তথ্য পাইনি আমরা।

এদিকে প্রায় একই সময় রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনের সামনের রাস্তায় বাসে আগুন লাগে। ওই বাসটিতেও আগুন লাগার কোনও কারণ জানা যায়নি। হতাহতেরও খবর পাওয়া যায়নি।

বিএনপির আইনজীবীরা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার জামিন চাইতে গিয়ে বিএনপির আইনজীবীরা ছয় বিচারপতির বেঞ্চে যেভাবে হাঙ্গামা করেছে, দেশের ইতিহাসে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। জামিন শুনানি এক সপ্তাহ পেছানোতে তারা এই ঘটনা ঘটিয়েছেন। খালেদা জিয়ার জামিন হলে তারা কি ঘটাবেন তা অনুমেয়।

তিনি বলেন, গত বৃহস্পতিবার তারা বেগম খালেদা জিয়ার জামিন চাইতে গিয়েছিল দেশের সুপ্রিম কোর্টে। যেখানে দেশের প্রধান বিচারপতি উপস্থিত ছিলেন। ছয় বিচারপতির বেঞ্চে তারা যেভাবে হাঙ্গামা করেছে, যেভাবে আদালতের প্রতি হুমকি প্রদর্শন করা হলো, এটি চরম আদালত অবমাননা। আইন ও আদালতের প্রতি চরম অবজ্ঞা। ক্ষমার অযোগ্য অপরাধ করেছে তারা। দেশের ইতিহাসে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। অবশ্য এটি তারা প্রথমবার করেছে তা নয়। ইতিপূর্বে তারা প্রধান বিচারপতির দরজায় লাথিও মেরেছে।

আজ শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদীঘি মাঠে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, দেশের বিচার বিভাগের মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং প্রধান বিচারপতিসহ বিচারপতিদের মর্যাদা সমুন্নত রাখার স্বার্থে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। জামিন শুনাানি এক সপ্তাহ পেছানোতে এই ঘটনা ঘটিয়েছে, জামিন হলে তারা কী করতে পারে সেটি সহজে অনুমান করা যায়। যদিও তারা কী করেছে অতীতে আমরা দেখেছি। আমি মনে করি, এই বিষয়গুলো বিবেচনা করে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আদালত ব্যবস্থা গ্রহণ করবে।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদসহ সমগ্র বিশ্ব প্রশংসা করে, পাকিস্তানের প্রধানমন্ত্রী এনিয়ে আক্ষেপ করেন, অথচ শুধু প্রশংসা করতে পারে না বিএনপিসহ তাদের বিশ দলীয় জোট।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ উন্নয়নে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, এই অভিযাত্রাই বিএনপির গাত্রদাহ, তারা পছন্দ করছে না। এজন্য তারা নানা ধরনের কথা বলছে। এখন তাদের রাজনীতির মূল বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়ার হাঁটুর ব্যথা আর কোমরের ব্যথা। তাদের রাজনীতির বিষয় হচ্ছে খালেদা জিয়া ও তারেক রহমানের দুর্নীতির রায় কিংবা মামলা।

ড. হাছান মাহমুদ বলেন, গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সমস্ত ডাক্তারদের প্রতি হুমকি প্রদর্শন করে বলেছেন, ডাক্তারদের ঘাড়ে কয়টা মাথা। এই কথা বলে তিনি দেশের সমস্ত ডাক্তারদের অবজ্ঞা করেছেন। ডাক্তারদের প্রতি হুমকি প্রদর্শন করেছেন। তিনি নিশ্চয়ই জানেন, ডাক্তারদের ঘাড়ে উনার এবং আমার মতো একটি মাথা। ডাক্তারদের ঘাড়ে মাথা বেশি নাই।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাজনীতিকদের বেচাকেনা করেছেন। জিয়া রাজনীতিকদের হাট বসিয়েছিলেন। আর তাতে অনেক রাজনীতিকদের বেচাকেনা করেছেন তিনি।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ সালামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, পানিসম্পদ উপমন্ত্রী ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনে আগুন

0

রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার ১৫তলা ভবনের ১৪তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে ভবনটিতে ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

অগ্নিকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ।

আ. লীগের খাদ্য উপকমিটির সভা আজ

0

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে দলটির খাদ্য উপকমিটির এক সভা আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সন্ধ্যা ৬টায় সভাটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভায় সভাপতিত্ব করবেন খাদ্য উপকমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। খাদ্য উপকমিটির সদস্যসচিব কামরুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

0

ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন সংস্কার ও মেরামতের জন্য রাজধানীর পাঁচ এলাকায় আজ শনিবার (৭ ডিসেম্বর) ৫ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফার্মগেট, শুক্রাবাদ, জাতীয় সংসদ ভবন এলাকা, রাজাবাজার, মণিপুরীপাড়ার সব ধরনের শিল্প, বাণিজ্যিক, সিএনজি, আবাসিক ও ক্যাপটিভ পাওয়ার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

চাঁদা না দেওয়ায় শ্রমিক লীগ নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ

0

রাজধানীর মীর হাজীরবাগ এলাকায় শ্রমীক লীগ নেতা লিটন আহমেদকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে ওই এলাকার যুক্তিবাদী গলিতে এ ঘটনা ঘটে। তিনি ৫১ নম্বর ওয়ার্ড শ্রমীক লীগের সাধারণ সম্পাদক।

জানতে চাইলে গতকাল রাতে শ্যামপুর থানার ওসি মফিজুর রহমান এ বিষয়ে কালের কণ্ঠকে বলেন, চাঁদা না দেওয়ায় স্থানীয় সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনায় কে বা কারা জড়িত তা জানতে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন।

এদিকে গুরুতর আহত লিটন আহমেদকে উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। খবর শুনে ঢামেক হাসপাতালে ছুটে যান ৫১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি ইমরান শেখসহ তার স্বজন ও প্রতিবেশীরা।

হাসপাতালে পরিবারের লোকজন সাংবাদিকদের জানান, রাজনীতির পাশাপাশি লোহার ব্যবসা রয়েছে লিটনের। গত ১৫ দিন আগে স্থানীয় সন্ত্রাসী শান্ত, শওকত, মনিরসহ বেশ কয়েকজন লিটনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। তবে লিটন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়। রাতে নিজ ওয়ার্ডে সংগঠনিক কাজ শেষ করে ওয়ারী এলাকায় যাওয়ার সময় ওই সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।

রাজধানীতে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

0

পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় একটি বহুতল ভবনের ছাদ ঝাড়ু দেওয়ার সময় নিচে পড়ে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম, বুলবুলি বেগম (৪৮)। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সিরিষ দাস লেনের আক্তার আলীর ২৬ নম্বর বাড়ির ছাদে ঝাড়ু ৱদেওয়ার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্ত শেষে সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) স্নেহাশীষ রায় বলেন, পেশায় কাজের ছুটা বুয়া ছিলেন নিহত বুলবুলি। ছাদ ঝাড়ু দিতে গিয়ে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে এর বাইরে অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে কিনা তার তদন্ত চলছে।

ওই ভবনের বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে ছাদে ঝাড়ু দেওয়ার সময় বুলবুলি মাথা ঘুরে নিচে পড়ে যান। শব্দ পেয়ে আশপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ন্যাশনাল মেডিক্যালে নিয়ে যান। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবনের প্রথম তলার ছাদের অর্ধেক জায়গা খালি আর বাকী জায়গায় ঘর তোলা আছে। ওই খালি অংশেই ঝাঁড়ু দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পুরান ঢাকার মুরগী টোলায় বসবাসকারী স্বামী পরিত্যক্তা বুলবুলির গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। তিনি দীর্ঘদিন ধরেই সূত্রাপুরের বিভিন্ন বাসায় ছুটা কাজ করছিলেন।

সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে প্রথম তলার ছাদ থেকে নিচে পড়ে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই বুলবুলি মারা যান। তার মৃত্যৃর অন্য কোনো কারণ আছে কিনা তার তদন্ত চলছে।

আমাকেও মেরে ফেলুন, ওকে ছাড়া বাঁচব না : ধর্ষকের স্ত্রী

0

দৃশ্য ১:‌ ‌‘‌আমি জানি না তারা কি কাজ করেছিল। আমার ছেলে চলে গিয়েছে!‌ অবশ্যই এটা ভুল হয়েছে। আমার ছেলে চলে গিয়েছে। আমি কথা বলার অবস্থায় নেই।’‌ আরিফের এনকাউন্টারে মৃত্যুর খবর পেয়ে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন তার মা।

দৃশ্য ২:‌ ‘‌স্যার, যদি আমার ছেলে অন্যায় করেছে বলে প্রমাণিত হয় তাহলে দয়া করে গুলি করুন।’‌এই প্রতিক্রিয়া ছিল দ্বিতীয় অভিযুক্ত শিবার মায়ের। তবে শিবার বাবা প্রশ্ন তুলেছেন, কেন শুধুমাত্র এই ঘটনার অভিযুক্তদের শাস্তি দেওয়া হচ্ছে?‌ বাকিদেরও একইভাবে শাস্তি দেওয়া উচিত। কেন তাদের ক্ষেত্রে সেটা হবে না?‌

দৃশ্য ৩:‌ নবীনের বাবার আর্জি, এনকাউন্টারের আগে জেলে থাকা ছেলেদের সঙ্গে পরিবারকে দেখা করতে দেওয়া উচিত ছিল। ‘‌আমরা আগেই বলেছিলাম তাদের মেরে ফেলা উচিত জেলে রাখার পরিবর্তে। কিন্তু তাদের মেরে ফেলার আগে, আমাদের একবার সুযোগ দেওয়া উচিত ছিল দেখতে দেওয়ার।’‌

দৃশ্য ৪:‌ ‘‌যদি আমার ছেলে অপরাধ করে থাকে, তাকেও পুড়িয়ে মারুন। আমার ছেলে এখানে বড় বিষয় নয়। অন্যায়টা অন্যায়।’‌ অভিযুক্ত চেন্নাকাসাভলুর মায়ের এই প্রতিক্রিয়া হলেও তার স্ত্রীর প্রতিক্রিয়া কিন্তু ভিন্ন। স্ত্রীর প্রতিক্রিয়া, ‘‌বিয়ের এক বছরের মধ্যে সে আমায় ছেড়ে চলে যায়। দয়া করে আমাকে ঘটনাস্থলে নিয়ে চলুন যেখানে তাকে গুলি করে মারা হয়েছে। এবং আমাকেও গুলি করে মারা হোক। আমি ওকে ছাড়া বাঁচতে পারব না।’‌

উল্লেখ্য, সম্প্রতি ভারত তোলপাড় করা ধর্ষণের ঘটনায় এই চার অভিযুক্তকে এনকাউন্টার করা হয়েছে শুক্রবার। পশু চিকিৎসক যুবতীকে হায়দরাবাদের টোল প্লাজার অদূরে রাতের অন্ধকারে একা পেয়ে গণধর্ষণ করে পুড়িয়ে মেরেছিল এই চারজন। যা নিয়ে গোটা ভারত উত্তাল হয়ে ওঠে। সংসদে তোলপাড় করা হয়েছিল ঘটনাটি নিয়ে। এবার এনকাউন্টারে চার অভিযুক্তকে খতম করা হয়েছে। এটা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে।

সূত্র: আজকাল

যে ভিক্ষুকের সততা লজ্জায় ফেলে দিলো কোটিপতিদেরকে!

0

সততার থেকে বড় সম্পদ কিছু হয় না। এই আদর্শের কথা ছোট থেকে শুনে আসলেও, জীবনে চলার পথে, এই শিক্ষা কোথাও যেন হারিয়ে যায় অনেকের ক্ষেত্রেই। তবে এই পরম শিক্ষা ভোলেননি বিশেষ ভাবে সক্ষম ভারতের এক ভিক্ষুক মহিলা। তাঁর সততা লজ্জায় ফেলে দেবে সেই সব মানুষদের যাঁরা দিনের পর দিন কর ফাঁকি দিয়ে দিব্যি দিন কাটাচ্ছেন।

মন্দিরের সামনে ভিক্ষা করে নিজের এবং বিশেষ ভাবে সক্ষম ছেলের পেট চালান জ্যোত্‍স্না গান্ধী। সেই জ্যোত্‍স্না গান্ধী মিটিয়ে দিলেন কয়েক হাজার টাকার মিউনিসিপাল ট্যাক্স। তবে এই পুরো টাকাটাই তিনি মিটিয়েছেন খুচরোয়।

পলিথিনের একটি ব্যাগে ১০, ২০, ৫০ টাকার নোট ছাড়াও ছিল বেশ কিছু খুচরো। ২০০৩ সাল থেকে তাঁর সম্পত্তি কর বাকি ছিল প্রায় ১৫ হাজার টাকা।

ভদোদরা মিউনিসিপাল কর্পোরেশনের সহ কমিশনার (রেভিনিউ) জিগনেশ গোহিল জানিয়েছেন, ’জ্য়োত্‍স্না দেবী জানতেনও না তিনি ২৫ শতাংশ ছাড় পান। এতদিন ওঁর কাছে কোনও বিল পাঠানো হয়নি। সম্প্রতি দক্ষিণ জোনের জন্যে বিল ছাড়া হয়। তারপরই বকেয়া মেটাতে হাজির হন তিনি।’ শুধু সম্পত্তি কর-ই নয়, নিয়মিত বিদ্যুত্‍ বিলও মেটান জ্যোত্‍স্না গান্ধী।

সূত্র: এই সময়

ইরান ইস্যুতে ইউটার্ন ব্রিটেন-ফ্রান্স-জার্মানির!

0

ইরান ইস্যুতে ইউরোপের গুরুত্বপূর্ণ তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি তাদের আগের অবস্থান থেকে পুরোপুরি সরে এসেছে। এবার তারা উল্টো দাবি করেছে, ইরানের কাছে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই তিন দেশ যেখানে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষা করতে চেয়েছিল সেখানে এখন তারা ইরানকে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের জন্য অভিযুক্ত করছে।

এসব দেশ বলেছে, ইরানের সাম্প্রতিক পরমাণু তৎপরতা জাতিসংঘে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে ইউরোপের এ তিন দেশ এই অভিযোগ করে। মহাসচিবের কাছে চিঠি হস্তান্তর করেন জাতিসংঘে নিযুক্ত ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির রাষ্ট্রদূত।

চিঠিতে বলা হয়েছে, পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা ২০১৫ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের বিরুদ্ধে যায়। ওই প্রস্তাবে পরমাণুবাহী কোনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি না করার জন্য ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইরান গত এপ্রিল মাসে সাহাব-৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইউরোপের তিন দেশ বলছে, ওই ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের বিরোধী সে বিষয়টি নিরাপত্তা পরিষদকে জানানোর জন্য তিন দেশ চিঠিতে অ্যান্তোনিও গুতেরেসকে অনুরোধ করেছে।

তবে ইউরোপের তিন দেশের এই দাবির ব্যাপারে ইরান আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করে নি।

এর আগে ইরান এ ধরনের অভিযোগ সবসময় নাকচ করে এসেছে। ইরান বলেছে, তেহরানের হাতে কোনও পরমাণু অস্ত্র নেই এবং এ ধরনের ক্ষেপণাস্ত্র বানানোর চিন্তাও করছে না। ইরান সবসময় বলছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিতান্তই অভ্যন্তরীণ প্রতিরক্ষার বিষয় এবং এ নিয়ে কারও সঙ্গে কোনও আলোচনা করা হবে না।