Home Blog Page 3307

ডিজিটাল পাকিস্তান’ এর যাত্রা শুরু

0

সরকারি-বেসরকারি পর্যায়ে ব্যাপকভাবে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে ডিজিটাল পাকিস্তান গড়ার উদ্যোগ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

জনগণকে ডিজিটাল সেবা দেয়ার মাধ্যমে এবং ই-গভর্নেন্স গড়ে তুলে উদ্যোগ বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) ‘ডিজিটাল পাকিস্তান’ শীর্ষক এক সরকারি প্রকল্প উদ্বোধন করেন ইমরান খান। খবর- দ্যা এক্সপ্রেস ট্রিবিউন।

ইসলামাবাদে ‘ডিজিটাল পাকিস্তান’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ইমরান খান বলেন, দুর্নীতি কমানোর জন্য ই-গভর্নেন্স চালুর মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব হবে; যা এই মুহূর্তে পাকিস্তানজুড়ে খুবই জরুরী। এই উদ্যোগের মাধ্যমে নাগরিক জীবনও সহজ হবে।

এই উদ্যোগ পাকিস্তানের যুবসমাজকে সম্পৃক্ত করবে বলেও মন্তব্য করেন ইমরান খান।

ইমরান খান বলেন, আমাদের সরকার ডিজিটাল পাকিস্তান নির্মাণের জন্য সব ধরণের চেষ্টা চালিয়ে যাবে। ভবিষ্যত পাকিস্তান হবে অত্যন্ত উৎসাহব্যঞ্জক।

ডিজিটাল পাকিস্তান নির্মাণের জন্য দেশের বেশিরভাগ সেবা মোবাইল ফোন নির্ভর করা হবে জানিয়ে ইমরান খান আরও বলেন, পাকিস্তানের এই পরিকল্পনা নেয়া হবে শুধুমাত্র সরকারি ক্ষেত্রের জন্য নয়, বেসরকারি ক্ষেত্রেও ডিজিটাল প্রযুক্তিনির্ভর সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

রুম্পার হত্যারহস্যের কূলকিনারা করতে পারছে না পুলিশ

0

মৃত্যুর দুই দিন পরও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পার হত্যারহস্যের কূলকিনারা করতে পারেনি পুলিশ। এখনও কাউকে গ্রেপ্তারও করতে পারেনি তারা। এদিকে, হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত মনে করে রুম্পার বন্ধুদের অভিযোগের তীর, তার সাবেক প্রেমিকের দিকে।

মুঠোফোনে রুম্পার প্রেমিক জানান, ঘটনার দিনও রুম্পা তার সাথে দেখা করতে আসে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হওয়ার কথাও জানান তিনি।

তিনি বলেন, ৪ তারিখ আমাদের এক বন্ধুর জন্মদিন ছিলো। একই বিশ্ববিদ্যালয়ের হওয়ায় আমিও সেখানে যাই।

সিদ্ধেশ্বরী রোডের যে ভবনের নিচ থেকে বুধবার রাতে রুম্পার লাশ উদ্ধার করা হয়, জানা গেছে ভবনটির নিচতলা ও তৃতীয় তলায় ব্যাচেলর হিসেবে থাকেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক বেশ কয়েকজন শিক্ষার্থী। যদিও একজন বাদে কেউই ক্যামেরার সামনে কথা বলতে চাননি। রুম্পার সাবেক প্রেমিককে চিনলেও রুম্পাকে চেনেন না বলে দাবি তার। তিনি বলেন, ব্যক্তিগত ভাবে আমি তাকে চিনিনা।

বাড়ির মালিক এ বিষয়ে জানান, ঘটনার দিনের সিটিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, আসলে ফুটেজগুলো আমাদের বাসার নয়। পাশের বাসার ক্যামেরা থেকে নেয়া। এটা পুলিশ চেয়েছিলো। আমরা তাদের দিয়ে দিয়েছি।

এদিকে যেখানে রুম্পার লাশ পাওয়া গেছে ঠিক তার বিপরীতে থাকা ভবনটিতে রয়েছে একটি ছাত্রী হোস্টেল। সেখানেও স্ট্যামফোর্ডের বেশ কয়েকজন শিক্ষার্থী থাকেন। তাদের সাথে কথা বলতে গেলে বাধা দেন হোস্টেলের মালিক দৃষ্টি।

এমন পরিস্থিতিতে পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্টের হাতে পাওয়ার পরই ব্যবস্থা নেবেন তারা। ডিএমপির উপ-পুলিশ কমিশনার বলেন, ময়নাতদন্তের পর আসলে আমরা বলতে পারবো মৃত্যুর কারণ। শিগগিরই রুম্পা হত্যারহস্য উদঘাটন হবে বলেও আশা করছেন তারা।

‘দেশ ভয়ঙ্কর একটা দুর্বৃত্তায়নের চক্রের হাতে চলে যাচ্ছে

0

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি সুলতানা কামাল বলেছেন, বড় ত্যাগের বিনিময়ে এই দেশ আমরা স্বাধীন করেছি, সেই দেশটিকে আজকে আবার দেখছি ভয়ঙ্করভাবে একটা দুর্বৃত্তায়নের চক্রের হাতে চলে যাচ্ছে। প্রাণ-প্রকৃতি ও দেশ বাঁচাতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুক্রবার রাজধানীর তোপখানাস্থ বিএমএ মিলনায়তনে জাতীয় কনভেনশনে সুলতানা কামাল এ কথা বলেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রাণ প্রকৃতি বিনাশী সকল প্রকল্প বাতিলসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত কনভেনশনে সভাপতিত্ব করেন জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। বক্তব্য রাখেন জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।

কনভেনশনে সুলতানা কামাল বলেন, শুধু একটা ভূখণ্ড দখলের জন্য মুক্তিযুদ্ধ করিনি। মুক্তিযোদ্ধাদের সামনে কতগুলো নির্দিষ্ট নৈতিক নির্দেশনা ছিল। আমরা ভেবেছিলাম এই দেশটা সব মানুষের দেশ হবে। সেখানে প্রাণ, প্রকৃতি, মানুষের মর্যাদা, ন্যায় বিচারের প্রত্যাশা, মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো সুরক্ষিত থাকবে। কিন্তু স্বাধীনতার ৪৮ বছরে দাঁড়িয়েও আমাদের উপলব্ধি করতে হচ্ছে সেসবের সুরাহা আমরা করতে পারিনি। সেই জায়গায় পৌঁছাবার অনেক বাধা। এখন সেই বাঁধা অপসারণ করাই নৈতিক দায়িত্ব। যারা মুক্তিযুদ্ধের সঙ্গে নৈকট্যবোধ ও আনুগত্যবোধ করে এই বাধা অপসারণে তাদের ঐক্যবদ্ধ হতে হবে।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বিপদগ্রস্ত দেশগুলোর একটি। এই বিপদ মোকাবেলার জন্য উপকূল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই উপকূল অঞ্চলে জলবায়ু মোকাবেলার পদক্ষেপ নেই। তিনি বলেন, সরকার বিশ্ব দরবারে গিয়ে বলছে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কথা, আর দেশের মধ্যে নদী, বন, মানুষ বিনাশী সকল প্রকল্প নিয়ে বাংলাদেশেকে জলবায়ু পরিবর্তনের মুখে আরও ভয়ঙ্কর বিপদের মধ্যে নিক্ষেপ করছে। পুরো উপকূলজুড়ে কক্সবাজার থেকে সুন্দরবন পর্যন্ত প্রায় ২২টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের আয়োজন করা হচ্ছে। এটা বন্ধ করার দাবি জানান তিনি।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, দেশে উন্নয়নের একটা বিশাল জোয়ার চলছে। এই উন্নয়নের জোয়ার একটা ভয়ঙ্করের জোয়ারে পরিণত হয়েছে। বিষাক্ত জোয়ারে পরিণত হয়েছে। উন্নয়নের নামে বাংলাদেশে সরকার একটা উল্টো যাত্রা করছে। তিনি বলেন, সরকার ক’দিন পর পর গ্যাস-বিদ্যুতের দাম বাড়াচ্ছে। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর জন্য আবার চক্রান্ত শুরু হয়েছে। এই যে বিদ্যুতের দাম বাড়ানো- এর ফলাফল আমরা সবাই জানি।

তিনি আরো বলেন, এই সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে মানুষকে বিদ্যুৎ সরবরাহ নয়, বিদ্যুতের নামে দেশি-বিদেশি, চীন, ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র, জাপানকে ব্যবসা দেওয়া। আর তাদের আধিপত্যের বিনিময়ে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখা। জনগণকে এটা প্রতিহত করতে হবে।

নতুন কর্মসূচি

কনভেনশন থেকে জাতীয় কমিটির মহাপরিকল্পনা বাস্তবায়নে নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশব্যাপী মানববন্ধন, জেলা-উপজেলায় সমাবেশ এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালানো হবে। মার্চ মাসে ফুলবাড়ী থেকে দিনাজপুর পদযাত্রা এবং বিভাগীয় ও উপকূলীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ঢাকামুখী জাগরণযাত্রা ও ঢাকায় সমাবেশ এবং সেপ্টেম্বরে কক্সবাজার থেকে সুন্দরবন লং-মার্চের কর্মসূচি নেওয়া হয়েছে।

‘তোরা কোনো মায়ের পেট থেকে পড়িসনি’

0

রাজধানীর সিদ্ধেশ্বরীতে ‘ধর্ষণের’ পর হত্যার শিকার স্ট্যামফোর্ড ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার (২১) দাফন সম্পন্ন হয়েছে। এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে রুম্পার বাবা-মা দুজনই এখন শোকে বিহ্বল। বাবা রুকন উদ্দিন নিজেকে সামলে নিতে পারছেন না কোনো ভাবেই। বার বার ছুটে যাচ্ছেন মেয়ের কবরের পাশে। অসহায় পিতার ঝরে পড়া অশ্রুতে কবরের মাটিও ভিজে উঠছে।

অপরদিকে বারবার মূর্ছা যাচ্ছেন রুম্পার মা নাহিদা আক্তার। আর্তনাদ করছেন আর সন্তান হারানোর বেদনায় মুষড়ে পড়েছেন। কান্না যেন থামছেই না। কান্নার শব্দের সাথে সাথে ভেসে আসছে মেধাবী সন্তানের নানা কথা। কখনো চিৎকার করে কাঁদছেন, কখনো কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়ছেন।

কিছু বলতে চেয়েও যেন পারছেন না। হঠাৎ চিৎকার দিয়ে বলে উঠলেন, ‘তোরা এত্ত খারাপ’ তোদের মনে মায়া দয়া নেই। তোরা কোনো মায়ের পেট থেকে পড়িসনি, তোদের বিচার যেন দেইখ্যা যাইতে পারি।’

রুম্পার মায়ের বুকফাটা এমন হাহাকার গ্রামবাসীর বুকেও যেন হাতুড়ি মারছে। এলাকাবাসী বলছেন, মৃত্যুর পরিণতির প্রতিশব্দ এমনভাবে নাড়া দিয়ে যায়নি। এ শুধু মৃত্যুই নয়, বাবা-মায়ের আমৃত্যু বুকফাটা যন্ত্রণা।

এদিকে ফেনীর নুসরাত হত্যা মামলার মতোই রুম্পার হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। তারা বলছেন, অপরাধীদের দ্রুত সনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, গত বুধবার রাতে রাজধানীর সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের আয়েশা শপিং কমপ্লেক্সের পেছনে দুই বাড়ির মাঝ থেকে উদ্ধার করা হয় রুবাইয়াত শারমিন রুম্পা (২১)-এর মরদেহ। তার মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

জানা গেছে, রুবাইয়াত শারমিন রুম্পা স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন। তার বাবা পুলিশ পরিদর্শক রোকন উদ্দিন। তাদের বাড়ী ময়মনসিংহ হলেও থাকতেন মালিবাগের শান্তিবাগে।

আজ শুক্রবার রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলের পাশে তিনটি ভবন আছে। এগুলোর যেকোনও একটা থেকে পড়ে রুম্পা মারা গেছেন। আলামত সংগ্রহ করা হয়েছে, মামলা তদন্তাধীন।

ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, উপর থেকে পড়েই তরুণীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে তার মৃতদেহ থেকে হাইভেজেনাল সপসহ ভিসেরা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষাগারে পাঠানো হবে। সেই রিপোর্ট এলে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে। তবে ধর্ষণের পর রুম্পাকে হত্যা করা হয়েছে বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‘শুনানি পেছানোতেই আদালত অবমাননা, জামিন হলে কতটা অরাজকতা করবে!

0

‘বেগম জিয়ার জামিনের শুনানির আগেই যদি সর্বোচ্চ আদালত অবমাননার ঘটনা ঘটে, জামিন হলে তারা কতটা অরাজকতা করবে তা সহজেই অনুমেয়’ মন্তব্য করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশে আইনের শাসন বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ আদালত অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।’

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের জিইসি মোড়ে কে-স্কোয়ার মিলনায়তনে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন অভ চট্টগ্রাম-এর যুগপূর্তি অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের এসংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, গত বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি এক সপ্তাহ পেছানোতেই বিএনপি’র আইনজীবীদের হট্টগোলের কারণে দেশের মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতিবৃন্দকে এজলাস ছাড়তে হয়েছে। নজীরবিহীন এ ন্যাক্কারজনক ঘটনা শুধু নিন্দনীয়ই নয়, দেশের সামগ্রিক আইন-আদালতের প্রতি হুমকি ও সর্বোচ্চ আদালতকে অবজ্ঞা-অসম্মানের শামিল।

দেশে আইনের শাসন বজায় রাখার স্বার্থে এঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া আবশ্যক, বলেন তথ্যমন্ত্রী।

সেইসাথে শংকাপ্রকাশ করে ড. হাছান বলেন, বেগম জিয়ার জামিন হবে কি হবে না, সেবিষয়ে শুনানি পেছানোতেই যদি সর্বোচ্চ আদালত হট্টগোল হয়, জামিন হলে তারা জ্বালাও-পোড়াও করে কতটা অরাজকতা করবে, সেটি গভীর উদ্বেগের বিষয়।

ঘুষ নেওয়ার সময় সিভিল এভিয়েশন কর্মকর্তা ‘হাতেনাতে’ গ্রেপ্তার

0

ঘুষ নেওয়ার সময় রাজধানীর এক রেস্তোরাঁ থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) এক কর্মকর্তাকে ‘হাতেনাতে’ গ্রেপ্তার করার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ শুক্রবার উত্তরার একটি রেস্তোরাঁ থেকে ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয় সিভিল এভিয়েশনের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর ও কনসালট্যান্ট এইচ এম রাশেদ সরকারকে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে প্রণব বলেন, লাইসেন্স যাচাই করে বিমানের বাণিজ্যিক পাইলট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ পেয়ে দুদকের একটি দল আগে থেকেই ওই রেস্তোরাঁয় অবস্থান নেয়। এরপর রাশেদ ঘুষের টাকা নেওয়ার সময় দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে দলটি তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে দুদক।

চিত্রগ্রাহক মাহফুজুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার মাগফেরাতও কামনা করেন। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান।

গত ২৫ নভেম্বর রাতের খাবার খাওয়ার সময় মাহফুজুর রহমান খান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও ফুসফুসের রোগে ভুগছিলেন তিনি।

অসংখ্য চলচ্চিত্রে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন মাহফুজুর রহমান খান। তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটবার বাচসাস এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারে ভূষিত হয়েছেন।

‘জনগণ চায় ভারত এমন কিছু করবে না, যাতে আতঙ্ক তৈরি হয়’

0

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ভারত বাংলাদেশের ভালো সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘জনগণ চায় প্রতিবেশী দেশটি এমন কিছু করবে না, যাতে আতঙ্ক তৈরি হয়।’

আজ শুক্রবার ঢাকায় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ভারতের স্বীকৃতি প্রদানের বার্ষিকী উপলক্ষ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য দেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাসের উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সভাপতিত্বে এ আলোচনা সভায় ‘একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, পরস্পর বন্ধুত্বের মাধ্যমে ভারত ও বাংলাদেশ এগিয়ে যাবে। দুই দেশের জনগণের প্রত্যাশা পূরণ হবে।

তিনি বলেন, ‘আমরা আশাবাদী, এই সম্পর্ক ক্রমান্বয়ে নিবিড় থেকে নিবিড়তর হবে। সেই সাথে আমাদের দেশের জনগণের প্রত্যাশা যে, বন্ধুপ্রতীম ভারত এমন কিছু করবে না, যাতে উভয় দেশের জনগণের মধ্যে দুশ্চিন্তা বা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।’

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘দুই দেশের বন্ধুত্ব, পারস্পরিক বিশ্বাস, আস্থা ও বোঝাপড়া বর্তমানে অন্য যে কোনো সময়ের চেয়ে দৃঢ়তর। যার ফলশ্রুতিতে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত হচ্ছে।’

তিনি বলেন, ‘গত এক দশকে আমাদের দুই দেশের বন্ধুত্ব অনন্য উচ্চতায় আসীন হয়েছে। যাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনালী অধ্যায় হিসাবে আখ্যায়িত করেছেন। আমাদের দুই দেশের সরকার প্রধানদের এই যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে অনেক বেশি শক্ত ভীতে পরিণত করেছে।’

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী বলেন, ‘একাত্তরে ভারত বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে, সেটা চিরকালীন এবং সময়ের পরীক্ষায় সেটি সবসময় উত্তীর্ণ হবে।’

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ভারত সরকার বাংলাদেশের সাথে সম্পর্ককে সব থেকে বেশি গুরুত্ব দেয়। আমাদের কাছে প্রতিবেশী প্রথম এবং প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশ সবার আগে।’

‘স্ট্যামফোর্ড ছাত্রী রুম্পাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে’

0

রাজধানীর সিদ্ধেশ্বরীতে হত্যার শিকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এমনটাই ধারণা চিকিৎসকদের।

ময়নাতদন্তের পর চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে রুম্পাকে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ড. সোহেল মাহমুদ জানান, ধর্ষণের পর রুম্পাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, যে ইনজুরিগুলো পেয়েছি, সেগুলো দেখে মনে হচ্ছে উঁচু কোনো জায়গা থেকে পড়ে মারা গেছে। তার শরীর থেকে আলামত সংগ্রহ করে ফরেনসিকে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় কে বা কারা জড়িত থাকতে পারে সে ব্যাপারে পরিবারের কোনো ধারণা নেই বলে জানিয়েছেন নিহত রুম্পার চাচা।

বুধবার রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরীর ৬৪/৪ নম্বর বাসার নিচে অজ্ঞাত তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। যে জায়গায় এ ঘটনা, তার আশপাশে বেশকিছু ছেলে ও মেয়েদের হোস্টেল রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীর সদস্যরা হত্যার আলামত সংগ্রহ করেন।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, তিনটা বিল্ডিং আছে, তিনটার যেকোনো একটা থেকে পড়ে মারা গেছে রুম্পা। আলামত সংগ্রহ করা হয়েছে, মামলা তদন্তাধীন।

কীভাবে রুম্পা সিদ্ধেশ্বরীর ওই ভবনে আসলেন তা এখনও রহস্যাবৃত। রুম্পা শান্তিবাগে পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবা হবিগঞ্জের পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।

এ ঘটনায় এখনো নির্দিষ্ট করে কাউকে সন্দেহ করতে না পারলেও বন্ধুদের কারো মাধ্যমেই এ হত্যাকাণ্ড বলে ধারণা রুম্পার পরিবারের।

নিহত রুম্পার চাচা বলেন, টিউশনি শেষ করে বাসায় এসে টাকা-পয়সা, মোবাইল সব রেখেই বের হয়েছে। পায়ে হিল ছিল সেটাও খুলে স্লিপার পরেই বের হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

‘শুধু বস্তুগত উন্নয়ন দিয়ে উন্নত জাতি গঠন করা সম্ভব নয়’

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শুধু বস্তুগত উন্নয়ন দিয়ে উন্নত জাতি গঠন করা সম্ভবপর নয়। এটি ভিন্ন কাজ। প্রধানমন্ত্রীর লক্ষ্য শুধু বস্তগত উন্নয়নের মাধ্যমে উন্নত দেশ গঠন করা নয়, পাশাপাশি একটি উন্নত জাতিও গঠন করা। এর জন্য প্রতিটি মানুষের আত্মিক উন্নয়ন প্রয়োজন।

আজ শুক্রবার সকালে রাউজানের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

চুয়েট সম্পর্কে মন্ত্রী বলেন, আজ থেকে ৫১ বছর আগে এ শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। প্রথমে এটি কলেজ ছিল। ৫০ বছর পূর্তি গতবছর হয়ে গেছে। নানা কারণে গত বছরে অনুষ্ঠানটি করা হয়নি এ বছর করা হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য। ৫১ বছরের পথচলায় এ শিক্ষাপ্রতিষ্ঠান বহু প্রকৌশলী তৈরি করেছে। যারা শুধু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখছে তা নয় তারা সমস্ত পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখছে।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে অদম্য গতিতে এগিয়ে চলছে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে।

তিনি বলেন, বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। পঞ্চাশের দশকের মাঝামাঝি যখন লোকসংখ্যা ছিল ৪ কোটি ৭০ লাখ তখন খাদ্য ঘাটতি ছিল। আজ লোকসংখ্যা ১৬ কোটি ৭০ লাখ কিংবা তারও বেশি, সাড়ে তিনগুণের বেশি বেড়েছে। পঞ্চাশের দশকের তুলনায় মাথাপিছু জমি ২০-৩০ শতাংশ কমেছে। এরপরও পৃথিবীর সর্বনিম্ন মাথাপিছু জমি নিয়ে পৃথিবীকে অবাক করে দিয়ে খাদ্য উদ্বৃত্তের দেশে রূপান্তরিত হয়েছে। জিডিপি গ্রোথ রেট পৃথিবীতে সব দেশের তুলনায় বেশি গত সাড়ে ১০ বছরে। এ উন্নয়ন অগ্রগতি কখনো সম্ভব হতো না প্রকৌশলীদের অবদান ও ভূমিকা ব্যতিরেকে।

মন্ত্রী বলেন, বস্তুগত উন্নয়নের মাধ্যমে সুরম্য অট্টালিকা হয়, দীর্ঘ সেতু হয়, নদীর তলদেশ দিয়ে টানেল হয়, ফ্লাইওভার হয়, পাহাড়ের মাঝখানে ফুটো করে সুড়ঙ্গ দিয়ে ট্রেন বা গাড়ি চলে। শুধু বস্তুগত উন্নয়ন দিয়ে উন্নত জাতি গঠন করা সম্ভবপর নয়। এটি ভিন্ন কাজ। প্রধানমন্ত্রীর লক্ষ্য শুধু বস্তগত উন্নয়নের মাধ্যমে উন্নত দেশ গঠন করা নয়, পাশাপাশি একটি উন্নত জাতিও গঠন করা। এর জন্য প্রতিটি মানুষের আত্মিক উন্নয়ন প্রয়োজন। আমরা উন্নয়ন চাই, রাষ্ট্রকে উন্নত করতে চাই। ইউরোপে ১০০ বছরে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু ১০০ বিয়ের মধ্যে ৫০টি ভেঙে যাচ্ছে। আমরা উন্নয়ন চাই, কিন্তু ইউরোপের মতো সমাজকে সেই জায়গায় নিয়ে যেতে চাই না। ইউরোপে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু মহাসড়কে দুর্ঘটনা ঘটলে পাশ দিয়ে শত শত গাড়ি চলে যায়। কেউ এক পলক তাকায় না।

আমরা উন্নয়ন চাই কিন্তু সমাজকে সেই পর্যায়ে নিয়ে যেতে চাই না। ইউরোপে অনেক সন্তান ভালো স্কুলে পড়ে, অনেক মেধাবী, তারা ভালো শিক্ষা পায় কিন্তু যখন বড় হয় তখন মা-বাবাকে ওল্ড হোমে দিয়ে দেন। আমরা সমাজকে সেই জায়গায় নিয়ে যেতে চাই না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দুইটি স্বপ্নের কথা বলেছিলেন, দিনবদল ও ডিজিটাল বাংলাদেশ। আজ দিনবদল হয়েছে। সন্ধ্যার পরে কিংবা ভরদুপুরে মা বাসি ভাত দেন এ ডাক শোনা যায় না। বাসি ভাতের সমস্যা আমরা সমাধান করেছি। আকাশ থেকে চট্টগ্রাম শহর চেনা যায় না। ঢাকা শহর চেনা যায় না। দিন বদল হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বক্তব্য দেন চুয়েটের উপাচার্য ড. রফিকুল আলম।