Home Blog Page 3309

আইনের শাসনের প্রতি বিএনপির শ্রদ্ধাবোধ নেই : আনিসুল হক

0

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বেগম খালেদা জিয়ার জামিনের শুনানির সময় বিএনপিপন্থী আইনজীবীরা বিশৃঙ্খলা ও হট্টগোল করে প্রমাণ করেছে আইনের শাসনের প্রতি তাদের কোন শ্রদ্ধাবোধ নেই।

তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে তার আবাসিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, আজ দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের মামলার শুনানির সময় বিএনপির আইনজীবিদের এবং বিএনপি সমর্থক কিছু বহিরাগতদের আদালত কক্ষে উশৃঙ্খলা ও উদ্ধত্যপূর্ণ আচরণের মাধ্যমে আদালতে অবমাননাকর ব্যবহার এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার আমি তীব্র নিন্দা জানাচ্ছি।

আইন মন্ত্রী বলেন, সরকার বাংলাদেশের কোন প্রতিষ্ঠানকে অপমান বা অবমাননা করতে দিবে না। কারণ দেশের জনগণকে নিরাপদে থাকতে দেওয়ার জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা এবং বিশৃঙ্খলা বন্ধ করা সরকারের দ্বায়িত্ব। যারাই এরূপ আচরণ করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকার বাধ্য হবে।

মন্ত্রী বলেন, অতীতেও দেশবাসী দেখেছে বিএনপিপন্থী আইনজীবী এবং বিএনপি সমর্থক বহিরাগতরা তাদের বিরুদ্ধে আদালত কোন আদেশ বা রায় দিলেই তারা উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে।

আনিসিুল হক বলেন, বিএনপির এ ধরণের কর্মকান্ডে পরিষ্কারভাবে প্রতিয়মান হয়, বিএনপির আইনের শাসনের প্রতি কোন শ্রদ্ধাবোধ নেই, বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর তাদের কোন আনুগত্য নেই এবং বাংলাদেশের কোন প্রতিষ্ঠান তাদের কাছে নিরাপদ নয়।

আত্মীয় ছাড়া অন্যরাও কিডনি দিতে পারবেন

0

মানবিক বিবেচনায় ও সহানুভূতিশীল যে কেউ অন্যদের কিডনি দিতে পারবেন। তবে মাদকাসক্ত ও কিডনি বেচাকেনা করেন কেনাবেচা করেন এমন কোনো ব্যক্তির কিডনি নেওয়া যাবে না। আজ বৃহস্পতিবার হাইকোর্ট এ রায় দেন।

‘অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন, ১৯৯৯’ এর ২ (গ), ৩ ও ৬ ধারা কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের চুড়ান্ত শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম। তার সঙ্গে ছিলেন আইনজীবী খোন্দকার নীলিমা ইয়াসমিন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটনি জেনারেল মো. সাইফুদ্দিন খালেদ।

২০১৭ সালের ২৪ আগস্ট এই রুল জারি করেছিলেন হাইকোর্ট। ফাতেমা জোহরা নামে এক নারী ২০১৫ সালে তার মেয়ে ফাহমিদাকে একটি কিডনি দান করেন। তা সত্ত্বেও মেয়ের কিডনি অকেজো হয়ে যায়। এরপর কিডনি প্রতিস্থাপনের জন্য দাতা পেলেও আইনগত বাধায় মেয়ের কিডনি সংযোজন করতে না পারায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

চলতি বছরের ২৮ আগস্ট এক শুনানিতে হকিডনি প্রতিস্থাপনের বিষয়ে বিশেষজ্ঞ কমিটির মতামত জানতে চান হাইকোর্ট। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রো-ভিসি ও বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

অপর ছয় সদস্য হলেন-কিডনি ফাউন্ডেশনের চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. হারুন-উর-রশিদ, বিএসএমএমইউর নেপ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আসিয়া খানম, বিএসএমএমইউর ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম খুরশিদুল আলম, বারডেম হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মির্জা এম এইচ ফয়সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নেহাল করিম এবং জাতীয় কিডনি ডিজিজেস ও ইউরোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল হুদা।

গত ৭ নভেম্বর কিডনি প্রতিস্থাপন বিষয়ে সাত সদস্যর বিশেষজ্ঞ চিকিৎসক কমিটি আদালতে তাদের মতামত দেন। মতামতে তারা বলেন, আত্মীয় নয় এমন কারও কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন নেই। আইনের বাইরে অন্য কারও কিডনি প্রতিস্থাপনের সুযোগ তৈরি হলে দেশের দরিদ্র মানুষের জীবন সবচেয়ে ঝুঁকির মধ্যে পড়বে। ধনীরা বাণিজ্যিকভাবে এর ব্যবহার শুরু করবে। এতে অঙ্গ-প্রত্যঙাগ পাচারের মাত্র বাড়বে।

তবে বিশেষজ্ঞ কমিটির মতামতের সঙ্গে ভিন্নমত পোষণ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন বিষয়ে বিদ্যমান আইন সংশোধন হওয়া প্রয়োজন। কারণ, এই আইনে নিকটাত্মীয় ছাড়া অন্য কারও অঙ্গপ্রত্যঙ্গ দানের সুযোগ রাখা হয়নি। তাই একজন সুস্থ মানুষ চাইলে অন্য কাউকে তার অঙ্গদান করতে পারবেন-এমন আইন থাকা উচিত।

পরে আদালত আজ রায়ের তারিখ দার্য করেন। সংশ্লিষ্ট আইনজীবীরা বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আদালতের পর্যবেক্ষন বা রায়ের অন্যান্য বিষয় জানা যাবে।

আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে

0

রাজধানী গুলশানের হলি আর্টিজহান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়।

ট্রাইব্যুনালের পেশকার রুহুল আমীন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নথি পৌঁছে দেন। রুহুল আমীন সাংবাদিকদের জানান, দুই হাজর তিনশ পাঁচ পৃষ্ঠার রায়ের কপি ও অন্যান্য কাগজপত্র সম্বলিত নথি হাইকোর্টে পৌঁছে দেওয়া হয়েছে।

গত ২৭ নভেম্বর সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান সাত জঙ্গিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। একজনকে খালাস দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই নব্য জেএমবির সদস্য। তারা হলেন, গাইবান্ধার জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, নওগাঁর আসলাম হোসেন ওরফে আসলামুল ইসলাম ওরফে রাশেদ ওরফে র‌্যাশ, কুষ্টিয়ার আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, জয়পুর হাটের হাদীসুর রহমান ওরফে সাগর, বগুড়ার রাকিবুল হাসান ওরফে রিগ্যান, বগুড়ার মামুনুর রশীদ ওরফে রিপন ও রাজশাহীর শরিফুল ইসলাম ওরফে খালেদ। বেকসুর খালাস পাওয়া আসামি হলেন চাপাইনবাবগঞ্জের মিজানুর রহমান ওরফে বড় মিজান।

ট্রাইব্যুনাল রায়ে জানানো হয়, মৃত্যুদণ্ড কার্যকর করার আগে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্টেও অনুমোদন নিতে হবে। ওই নির্দেশের আলোকে নথি হাইকোর্টে প্রেরণ করা হয়। আসামিরা সবাই কারাগারে আছেন। তারা আপিল করলে এক সঙ্গে শুনানি হবে।

অবৈধ প্রবাসী শ্রমিকদের আনতে বিমানের ১৬ বিশেষ ফ্লাইট

0

ঢাকা-কুয়ালালামপুর রুটে রিটার্নসহ ২৫-৩০ হাজার টাকার মধ্যে টিকেট পাওয়া গেলেও এখন তা ৫০ হাজার টাকায়ও মিলছে না। শুধু তা-ই নয়, ১৮ ডিসেম্বর পর্যন্ত কোনো এয়ারলাইনসেরই টিকিট নেই। এ অবস্থা যখন জটিল তখন বিশেষ পদক্ষেপ নিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বাংলাদেশি শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার জন্য চলতি মাসে এই রুটে ১৬টি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ব এই বিমান সংস্থা।

সূত্র জানায়, ‘ব্যাক ফর গুড’ কর্মসূচির আওতায় মালয়েশিয়া সরকার বাংলাদেশি অবৈধ শ্রমিকদের দেশে ফিরে আসার সুযোগ দিলেও টিকেট সঙ্কটের কারণে সেখানে অনেকে আটকে আছেন। সময়মত ফ্লাইট না পাওয়ায় তারা এ সুযোগ কাজে লাগিয়ে দেশে ফিরতে বিপাকে পড়ছেন। মালয়েশিয়া সরকার ঘোষিত এ সুযোগ এবছরের ৩১ ডিসেম্বর শেষ হবে। এই কর্মসূচির আওতায় নভেম্বর পর্যন্ত প্রায় ২৯ হাজার বাংলাদেশি অবৈধ অভিবাসী সাধারণ ক্ষমার আওতায় সুবিধা নিয়েছেন। আরো তিন হাজার আবেদন পড়েছে। মোট আবেদন পড়েছে প্রায় ৩২ হাজার। তাদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা টু মালয়শিয়া রুটে তাদের নিয়মিত ফ্লাইটের অতিরিক্ত হিসেবে ১৬টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। বোয়িং ৭৩৭ ও ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে এসব ফ্লাইট পরিচালনা করা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেন, জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে দেশের মানুষের প্রতি বিমানের সবসময়ই একটি দায়বদ্ধতা রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস সেই দায়বদ্ধতা থেকেই দেশের মানুষ ও প্রবাসী শ্রমজীবী ভাই-বোনদের প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হক বলেন, আমাদের প্রবাসী ভাইদের সাহায্য করতে পেরে আমরা আনন্দিত। দেশের ও দেশের মানুষের স্বার্থ ও প্রয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর সংস্থাগুলো সবসময়ই প্রস্তুত।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন জানায়, আগে দেশে ফিরে যেতে ইচ্ছুক অভিবাসীদের জেল, জরিমানা ও বিভিন্ন ধরনের আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হতো। কিন্তু সাধারণ ক্ষমার আওতায় বাংলাদেশের অবৈধ কর্মীদের দেশে ফিরে যাওয়ার জন্য মালয়েশিয়া সরকারের ব্যাক ফর গুড কর্মসূচিতে এই কষ্টকর পরিস্থিতি পড়তে হচ্ছে না।

গুলশান আজাদ মসজিদের সাবেক ইমাম শামসুল হকের ইন্তেকাল

0

রাজধানীর গুলশান আজাদ মসজিদের সাবেক ইমাম ও খতিব প্রখ্যাত আলেম হযরত মাওলানা শামসুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় তিনি ইন্তেকাল করেন।

মরহুমের জানাজা আগামীকাল বাদ জুমা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

তিনি উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ছিলেন।

টঙ্গীতে স্পিনিং মিলে ভয়াবহ আগুন

0

গাজীপুরের টঙ্গীর বাদাম এলাকার একটি স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে টঙ্গী বাদাম এলাকায় অবস্থিত লামিছা স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, টঙ্গীর বাদাম এলাকায় এন টেক্স গ্রুপের এই স্পিনিং মিলটিতে বিকাল সাড়ে তিনটার দিকে আগুন লাগে। তবে তারা খবর পান ৩টা ৪৯ মিনিটে।

তিনি বলেন, খবর পেয়েই টঙ্গী, উত্তরা, সাভার ও কুর্মিটোলাসহ আশপাশের ১১টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ করে। সন্ধ্যা পৌণে ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল কর্মীরা।

প্রতিবন্ধীদের অধিকার সংবিধান স্বীকৃত: স্পিকার

0

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনযাপনের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। তাই প্রতিবন্ধীদের সহায়তায় সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এতে প্রতিবন্ধীরা সমাজে সমান অধিকার নিয়ে বাঁচবে। বৃহস্পতিবার সাভারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাভারে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি), সিআরপি ও বাংলাদেশ বাস্কেটবল ফাউন্ডেশন (বিবিএফ) আয়োজন করেছে ‘হুইল চেয়ার বাস্কেটবল টুর্নামেন্ট-২০১৯’। বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি খেলা উপভোগ করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিআরসি-এর হেড অব ডেলিগেশন মি. পিয়েরে ডর্স, সিআরপি’র এক্সিকিউটিভ ডিরেক্টর শফিকুল ইসলাম প্রমূখ।

টুর্নামেন্ট আয়োজনে ধন্যবাদ জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এমন সৃজনশীল আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্রতিবন্ধীদের খেলা ও অদম্য গতিতে এগিয়ে যাওয়া অন্যদের জন্য অনন্ত উৎসাহ ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। সকল প্রতিবন্ধকতার উত্তরণ ঘটিয়ে প্রতিবন্ধীরা বাঁধা বিপত্তিকে জয় করে স্বাভাবিক কাজকর্মসহ বিভিন্ন খেলাধুলায় অনন্য ভূমিকা রাখছে। যা দেশের সকলের জন্য অনুকরণীয় ও অনুসরণযোগ্য।

স্পিকার বলেন, বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের এ যুগে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করতে হবে। তাতে এক জায়গায় বসে উপার্জনের ব্যবস্থা করা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সকল পর্যায়ের কাজে অন্তর্ভুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। খেলাধুলাসহ জীবন যাপনের সকল ক্ষেত্রে তাদের সব রকম সহযোগিতা দিতে সরকার বদ্ধপরিকর।

হুইল চেয়ার বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী খেলায় ‘সিআরপি-অপরাজিতা’ জয়লাভ করে।

ভুটানের রাষ্ট্রদূত হচ্ছেন একেএম শহিদুল করিম

0

সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচারপ্রধান একেএম শহিদুল করিমকে ভুটানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের ১৮তম ব্যাচের একজন পেশাদার কর্মকর্তা। বর্ণাঢ্য কূটনৈতিক জীবনে তিনি লন্ডন, কায়রো ও স্টকহোমে বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একেএম শহিদুল করিম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজি ইউনিভার্সিটিতে বাণিজ্য আলোচনা বিষয়ে এক্সিকিউটিভ প্রোগ্রামে অংশগ্রহণ ও জাপানের ওসাকার কানসাই কোকুসাই সেন্টারে জাপানিজ ভাষা কোর্স সম্পন্ন করেছেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।

রাজধানীতে অপরাধমূলক কর্মকাণ্ড কমেছে : সাঈদ খোকন

0

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, সড়কে এলইডি বাতি লাগানোর ফলে রাজধানীতে ছিনতাই, সন্ত্রাসীসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড কমে এসেছে।

সাঈদ খোকন আজ বৃহস্পতিবার নব সজ্জিত আউটফল স্টাফ কোয়ার্টার পার্ক এবং তেলেগু ক্লিনারদের আবাসনের জন্য নবনির্মিত পরিচ্ছন্নকর্মী নিবাসের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, এলইডি লাইটের স্নিগ্ধ আলোয় ঢাকা আজ আলোকিত। ফলে কমে এসেছে ছিনতাই, সন্ত্রাসীসহ নানা অপরাধমূলক কর্মকান্ড। অনেকেই এখন পুরনো ঢাকার এ আলোকিত নগরী উপভোগ করতে আসেন।

প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ধলপুর তেলেগু পরিচ্ছন্নকর্মী নিবাস এবং ৩ কোটি টাকা ব্যয়ে নব সজ্জিত আউটফল স্টাফ কোয়ার্টার পার্কের উন্নয়ন করা হয়।

মেয়র বলেন, এ এলাকায় অবস্থিত কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সন্তানরা যেন খেলাধূলা সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়ে সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে সেলক্ষ্যে এই পার্ক এবং পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই পরিচ্ছন্নকর্মী নিবাসের উদ্বোধন করা হয়েছে।

তিনি জানান, পুরো দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা জুড়েই ১৯টি পার্ক এবং ১২টি খেলার মাঠ বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে। অনেকগুলো ইতোমধ্যে নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। কয়েকটির নির্মাণ কাজ শেষে উদ্বোধনের অপেক্ষাধীন রয়েছে। এসব উন্নয়ন কাজ সমাপ্তি শেষে উন্মুক্ত করে দেয়া হলে পুরো দক্ষিণ ঢাকা এক অনিন্দ্যসুন্দর রূপ লাভ করবে।

অনুষ্ঠানে স্থানীয় এমপি আলহাজ হাবিবুর রহমান মোল্লাসহ কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরগণ প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১২ কাঠা জায়গা নিয়ে ৩ কোটি টাকা ব্যয়ে নব সজ্জিত আউটফল স্টাফ কোয়ার্টারে শিশুদের খেলার মাঠ, ওয়াকওয়ে, ছাদবাগান, পাঠাগার, শীতাতপ নিয়ন্ত্রিত হলরুম, বৈদ্যুতিক বাতির ব্যবস্থা রাখা হয়েছে।

অন্যদিকে ১৭ কাঠা জমির উপর ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত তেলেগু পরিচ্ছন্নকর্মী নিবাসে প্রতিটি ফ্লাটে বেডরুম, ডাইনিং কাম ড্রয়িং রুম, রান্না ঘর, টয়লেট, বারান্দা ইত্যাদি সুবিধাসম্বলিত ৯০টি ফ্লাট, প্রতিটি ফ্লাটের জন্য পৃথক পৃথক বৈদ্যুতিক মিটার, সোলার সিস্টেম, পয়নিষ্কাশন ব্যবস্থা, বৈদ্যুতিক সাব স্টেশন, সীমানা প্রাচীর, ওয়াকওয়ে, প্রবেশ ও বহি:গমন গেটের ব্যবস্থা রাখা হয়েছে।

আমন সংগ্রহে কৃষকের সামনেই লটারি : খাদ্যমন্ত্রী

0

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারি গুদামে আমন মওসুমের ধান সংগ্রহ চলছে। শিগগিরিই চাল কেনা শুরু হবে। এর পর উৎপাদন, চাহিদা ও মজুতের হিসাব করা হবে। অধিক উদ্বৃত্ত্ব খুব বেশি হলে চাল রপ্তানি করবে সরকার।

আজ বৃহস্পতিবার নওগাঁর সাপাহার উপজেলা খাদ্যগুদামে ধান সংগ্রহ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সুমন মেহেদী কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, খাদ্যমন্ত্রী সাপাহার গুদামে আগত কৃষকদের সাথে কথা বলেন এবং ধান দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের স্বার্থ রক্ষায় সরকার সশ্য ক্রয়নীতিতে পরিবর্তন এনেছে। ইতোপূর্বে কখনই আমনের ধান কেনা হয়নি। এবার ৬ লাখ টন ধান কেনা হচ্ছে। সেই ধান সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ চলছে।

স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যদিয়ে ধান সংগ্রহ করা হচ্ছে মন্তব্য করে সাধন চন্দ্র মজুমদার বলেন, দালাল ফরিয়া বা মধ্যস্বত্বভোগীরা যাতে কৃষকের ধানে ফায়দা লুটতে না পারে সেজন্য সংগ্রহের শুরুতেই নানামূখী পদক্ষেপ নেয়া হয়েছে। খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদেরকে ডেকে সতর্ক করা হয়েছে। কোন অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, খাদ্য বিভাগ ছাড়াও স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে সঠিক চাষি তালিকা তৈরি ও সেই তালিকা ধরে ধান সংগ্রহ হচ্ছে। কোথাও কৃষকের আবেদন বেশী জমা পড়লে প্রশাসন ও কৃষকের উপস্থিতিতে কৃষকের সামনেই লটারীর মাধ্যমে কৃষক বাছাই করা হচ্ছে।

সরকারি ভাবে ধান ও চাল সংগ্রহে কৃষকসহ সকলকে সহযোগিতা করার আহবান জানান খাদ্যমন্ত্রী। গুদাম পরিদর্শনকালে জেলা খাদ্যনিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটয়ারী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।