Home Blog Page 3311

৬৭ ট্রেনের সময়সূচিতে পরিবর্তনের প্রস্তাব আলোচনায়

0

বাংলাদেশ রেলওয়ের সেবা সপ্তাহ শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। সেবা সপ্তাহের মধ্যেই বাংলাদেশ রেলওয়ের ৬৭টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করার প্রস্তাব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম অঞ্চলের ৬৭টি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনার বিষয়ে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত হতে পারে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ১ জানুয়ারি থেকে নতুন সময়সূচি অনুসারে ট্রেন পরিচালনা করা হবে। পূর্বাঞ্চলের ৪৮টির মধ্যে ২৮টি এবং পশ্চিমাঞ্চলের ৫৬টির মধ্যে ৩৯টি ট্রেনের সময়সূচি পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলের প্রধান দপ্তর থেকে।

রেলের পশ্চিমাঞ্চলের ৫৬টি ট্রেনের মধ্যে ৩৯টি এবং পূর্বাঞ্চলের ৪৮টি ট্রেনের মধ্যে ২৮টির সময়সূচি পরিবর্তনের প্রস্তাব রেল ভবনে পাঠানো হয়েছে।

যেসব ট্রেনের সময়সূচি পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে-

পূর্বাঞ্চল-

সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৭টার পরিবর্তে ৮টায় ঢাকার উদ্দেশে ছাড়ার প্রস্তাব করা হয়। সুবর্ণ এক্সপ্রেস (ঢাকা থেকে চট্টগ্রাম) বিকেল ৩টার পরিবর্তে বিকেল সাড়ে ৪টায়,
পারাবত এক্সপ্রেস (ঢাকা থেকে সিলেট) সকাল ৬টা ৩৫ মিনিটের পরিবর্তে ৬টা ২০ মিনিটে, পারাবত এক্সপ্রেস (সিলেট থেকে ঢাকা) বিকেল ৩টার পরিবর্তে বিকেল পৌনে ৪টায়,
জয়ন্তিকা এক্সপ্রেস (ঢাকা থেকে সিলেট) দুপুর ১২টার পরিবর্তে পৌনে ১২টায়, জয়ন্তিকা এক্সপ্রেস (সিলেট থেকে ঢাকা) সকাল ৮টা ৪০ মিনিটের পরিবর্তে বেলা সোয়া ১১টায়,
মহানগর এক্সপ্রেস (ঢাকা থেকে চট্টগ্রাম) রাত ৯টার পরিবর্তে ৯টা ২০ মিনিটে, অগ্নিবীণা এক্সপ্রেস (ঢাকা থেকে তারাকান্দি) সকাল পৌনে ১০টার পরিবর্তে ৯টা ৫০ মিনিটে,
অগ্নিবীণা এক্সপ্রেস (তারাকান্দি থেকে ঢাকা) বিকেল ৪টা ৫০ মিনিটের পরিবর্তে ৫টা ২০ মিনিটে,
এগারসিন্দুর প্রভাতী (কিশোরগঞ্জ থেকে ঢাকা) সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে সাড়ে ৬টায়,
উপবন এক্সপ্রেস (ঢাকা থেকে সিলেট) রাত ৯টা ৫০ মিনিটের পরিবর্তে সাড়ে ৮টায়,
উপবন এক্সপ্রেস (সিলেট থেকে ঢাকা) রাত ১০টার পরিবর্তে সাড়ে ১১টায়,
ব্রহ্মপুত্র এক্সপ্রেস (ঢাকা থেকে দেওয়ানগঞ্জ) সন্ধ্যা ৬টার পরিবর্তে সোয়া ৬টায়,
যমুনা এক্সপ্রেস (ঢাকা থেকে তারাকান্দি) বিকেল ৪টা ৪০ মিনিটের পরিবর্তে পৌনে ৫টায় যাত্রার প্রস্তাব করা হয়।
যমুনা এক্সপ্রেস (তারাকান্দি থেকে ঢাকা) দিবাগত রাত ২টা ১০ মিনিটের পরিবর্তে রাত ২টায়,
এগারসিন্দুর গোধূলি (ঢাকা থেকে কিশোরগঞ্জ) সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে ৬টা ৪০ মিনিটে, এগারসিন্দুর গোধূলি (কিশোরগঞ্জ থেকে ঢাকা) দুপুর সাড়ে ১২টার পরিবর্তে ১২টা ৫০ মিনিটে,
কালনী এক্সপ্রেস (সিলেট থেকে ঢাকা) সকাল ৭টার পরিবর্তে সকাল সোয়া ৬টায়,
হাওর এক্সপ্রেস (ঢাকা থেকে মোহনগঞ্জ) রাত ১১টা ৫০ মিনিটের পরিবর্তে সোয়া ১০টায়, হাওর এক্সপ্রেস (মোহনগঞ্জ থেকে ঢাকা) সকাল সাড়ে ৮টার পরিবর্তে ৮টায়,
কিশোরগঞ্জ এক্সপ্রেস (ঢাকা থেকে কিশোরগঞ্জ) সকাল ১০টা ৩৫ মিনিটের পরিবর্তে বেলা পৌনে ১১টায়, কিশোরগঞ্জ এক্সপ্রেস (কিশোরগঞ্জ থেকে ঢাকা) দুপুর ২টা ৪০ মিনিটের পরিবর্তে বিকেল ৪টায়,
বিজয় এক্সপ্রেস (চট্টগ্রাম থেকে ময়মনসিংহ) সকাল ৭টা ২০ মিনিটের পরিবর্তে ৭টায়, বিজয় এক্সপ্রেস (ময়মনসিংহ থেকে চট্টগ্রাম) রাত ৮টার পরিবর্তে সাড়ে ৮টায়,
মোহনগঞ্জ এক্সপ্রেস (মোহনগঞ্জ থেকে ঢাকা) রাত সাড়ে ৯টার পরিবর্তে ৯টায় যাত্রা শুরুর প্রস্তাব করা হয়।

পশ্চিমাঞ্চল

বেনাপোল এক্সপ্রেস (ঢাকা থেকে বেনাপোল) রাত ১২টা ৪০ মিনিটের পরিবর্তে ১১টা ৫০ মিনিট,
পঞ্চগড় এক্সপ্রেস (ঢাকা থেকে পঞ্চগড়) রাত ১২টা ১০ মিনিটের পরিবর্তে পৌনে ১১টায়,
করতোয়া এক্সপ্রেস (সান্তাহার থেকে বুড়িমারী) সকাল ৯টার পরিবর্তে সোয়া ৯টায়,
কপোতাক্ষ এক্সপ্রেস (খুলনা থেকে রাজশাহী) সকাল সাড়ে ৬টার পরিবর্তে সোয়া ৬টায়,
সুন্দরবন এক্সপ্রেস (খুলনা থেকে ঢাকা) রাত ৮টার পরিবর্তে সোয়া ১০টায়, সুন্দরবন এক্সপ্রেস (ঢাকা থেকে খুলনা) সকাল ৬টা ২০ মিনিটের পরিবর্তে সোয়া ৮টায়,
রূপসা এক্সপ্রেস (চিলাহাটি থেকে খুলনা) সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টায়,
তিতুমীর এক্সপ্রেস (চিলাহাটি থেকে রাজশাহী) দুপুর ২টার পরিবর্তে ২টা ২০ মিনিটে,
লালমনি এক্সপ্রেস (ঢাকা থেকে লালমনিরহাট) রাত ১০টা ১০ মিনিটের পরিবর্তে পৌনে ১০টায়,
সিল্কসিটি এক্সপ্রেস (ঢাকা থেকে রাজশাহী) দুপুর ২টা ৪০ মিনিটের পরিবর্তে পৌনে ৩টায়,
সাগরদাঁড়ি এক্সপ্রেস (খুলনা থেকে রাজশাহী) বিকেল ৩টার পরিবর্তে বিকেল ৪টায়,
চিত্রা এক্সপ্রেস (খুলনা থেকে ঢাকা) সকাল ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা,
নীলসাগর এক্সপ্রেস (ঢাকা থেকে চিলাহাটি) সকাল ৮টার পরিবর্তে ৬টা ৪০, নীলসাগর এক্সপ্রেস (চিলাহাটি থেকে ঢাকা) রাত ৯টা ২০ মিনিটের পরিবর্তে ৮টায়,
দোলনচাঁপা (সান্তাহার থেকে দিনাজপুর) দুপুর ১টা ৩০ মিনিটের পরিবর্তে ১টা ২০ মিনিটে, দোলনচাঁপা (দিনাজপুর থেকে সান্তাহার) সকাল ৬টা ১০ মিনিটের পরিবর্তে সোয়া ৬টায়,
রংপুর এক্সপ্রেস (ঢাকা থেকে রংপুর) সকাল ৯টার পরিবর্তে সোয়া ৯টায়, রংপুর এক্সপ্রেস (রংপুর থেকে ঢাকা) রাত ৮টার পরিবর্তে ৮টা ২০ মিনিটে যাত্রার প্রস্তাব করা হয়েছে।

রাজধানীতে ভবন থেকে পড়ে অজ্ঞাত তরুণীর মৃত্যু

0

রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি ভবন থেকে পড়ে অজ্ঞাত এক তরুণীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাকে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে রমনা থানাধীন সিদ্ধেশ্বরীতে মালিবাগ সিআইডি অফিসের রাস্তার বিপরীতে আয়েশা শপিং কমপ্লেক্সের পেছনে এ ঘটনা ঘটে। তবে ঠিক কোন ভবন থেকে তরুণী পড়েছেন, তা শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর দুই ভবনের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে যোগ দিলেন রাবাব ফাতেমা

0

জাতিসংঘে নব নিযুক্ত বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতেমা কর্মস্থলে যোগ দিয়েছেন। তিনি গত ২৯ নভেম্বর শুক্রবার নিউইয়র্কে পৌঁছার পরেই মিশনে যোগ দিয়েছেন। চলতি সপ্তাহেই জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করবেন বলে মিশন সূত্রে জানা গেছে।

অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতেমা জাতিসংঘে বাংলাদেশের ১৪তম স্থায়ী প্রতিনিধি। রাবাব ফাতেমা স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আগে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি রাষ্ট্রদূত মসিুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হলেন।

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূত রাবাব ১৯৮৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি নিউইয়র্কে বাংলাদেশ মিশন ছাড়াও জেনেভা, কলকাতা এবং বেইজিংয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও কয়েকটি আন্তর্জাতিক সংস্থায়ও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন রাষ্ট্রদূত রাবাব। যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

‘মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বুদ্ধিজীবীরাও ‘জয় বাংলা’ শ্লোগান দিতেন’

0

‘জয় বাংলা’ শ্লোগানকে জাতীয় শ্লোগান হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানিকালে হাইকোর্ট বলেছেন, একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় দেশে-বিদেশে সকল স্বাধীনতাকামী বাঙালির একটাই শ্লোগান ছিল ‘জয় বাংলা’। শুধু বাঙালি নয়, কিছু পাকিস্তানি কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধিও তখন ‘জয় বাংলা’ শ্লোগান দিয়েছেন। এ কারণে তখন তাদের কারাবরণও করতে হয়।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ মন্তব্য করেন। আদালত এই রিট আবেদনের ওপর কাল বৃহস্পতিবার বেলা ১২টায় পরবর্তী শুনানির সময় নির্ধারণ করেছেন।

আজ রিট আবেদনকারী ড. বশির আহমেদ নিজেই শুনানি করেন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট রবিউল আলম বুদু, মো. শাহ আলমসহ বেশ কয়েকজন আইনজীবী। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার রিট আবেদনকে সমর্থন করে শুনানি করেন। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদের করা এক রিট আবেদনে ২০১৭ সালের ৪ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন। ৭২ ঘণ্টার মধ্যে মন্ত্রী পরিষদ, আইন ও শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে বলা হয়। এরপর ওই বছরের ১০ ডিসেম্বর এক আদেশে ‘জয় বাংলা’ শ্লোগান নিয়ে সরকারের বক্তব্য ও রাষ্ট্রীয় নীতি জানতে চান। এরই ধারাবাহিকতায় দুইবছর আগে জারি করা রুলের ওপর আজ শুনানি হয়।

শুনানিতে ড. বশির আহমেদ বলেন, বিশ্বের ১৬৩টি দেশে তাদের জাতীয় শ্লোগান আছে। তাই আমরা বাংলাদেশেও জয়বাংলাকে জাতীয় শ্লোগান বা মোটো (মূলমন্ত্র) হিসেবে ঘোষণার নির্দেশনা চাচ্ছি।

এ সময় আদালত বলেন, এটা সরকারের নীতিনির্ধারণের বিষয়। এ জন্য জাতীয় সংসদকে আইন করতে হবে। আমরা জাতীয় সংসদকে আইন করার নির্দেশ দিতে পারি না। এ বিষয়ে আপিল বিভাগের রায় আছে।

ড. বশির আহমেদ বলেন, নির্দেশনা না দিতে পারলে আদালত অভিমত প্রকাশতো করতে পারেন। এ সময় আদালত রিট আবেদনের বিষয়ে রাষ্ট্রপক্ষের বক্তব্য জানতে চান। জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, আমরা এই রিট আবেদনকে সমর্থন করি।

তিনি বলেন, আমাদের সংবিধানে জাতীয় প্রতীক, জাতীয় সংগীত, রাষ্ট্রীয় ধর্মসহ বিভিন্ন জাতীয় বিষয় নিয়ে বলা হয়েছে। কিন্তু জাতীয় সংগীত নিয়ে সুনির্দিষ্ট কিছু বলা নেই। যদিও সংবিধানের ১৫০(২) নম্বর অনুচ্ছেদে ১৯৭১ সালের ৭ মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ সন্নিবেশিত হয়েছে। সেখানে শেষ অংশে ‘জয় বাংলা’ শ্লোগান যুক্ত আছে। তাই আমাদেরও এ বিষয়টি সুনির্দিষ্ট হওয়া দরকার।

তিনি বলেন, যদিও পাকিস্তানের আদলে আমাদের রেডিও স্টেশনের নাম দেওয়া হয়েছে রেডিও বাংলাদেশ, বাংলাদেশ এয়ার লাইন্স ইত্যাদি। শুনানির এক পর্যায়ে আদালত বলেন, একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের শ্লোগান ছিল ‘জয় বাংলা’। দেশে-বিদেশে স্বাধীনতাকামী সকল বাঙালির একটাই শ্লোগান ছিল ‘জয় বাংলা’। শুধুই বাঙালি নয়, কিছু পাকিস্তানী কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধিও তখন ‘জয় বাংলা’ শ্লোগান দিয়েছেন। একারণে তখনকার ভুট্টো সরকার তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

এ সময় সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম বলেন, সে সময় পাকিস্তানের ৪০ জন বুদ্ধিজীবীকে ধরে কারাগারে পাঠানো হয়।

আদালত বলেন, তাদের যখন ধরে কারাগারে নেওয়া হচ্ছিল তখনও তারা জয়বাংলা শ্লোগান দিয়েছেন। আদালত বলেন, পাকিস্তানি সৈন্যরা অনেক মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে। গুলি খেয়ে মৃত্যুর পূর্ব মুহুর্তে মুক্তিযোদ্ধারা ‘জয় বাংলা’ শ্লোগান দিতো।

এর আগে ‘৭ মার্চ দিনটিকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা’ চেয়ে করা এক রিট আবেদনের ওপর শুনানিকালে ২০১৭ সালের ২০ নভেম্বর আদালত বলেছিলেন, ভারতে একজন ব্যক্তির সঙ্গে আরেকজনের দেখা হলে তারা ‘জয় হিন্দ’ বলে সম্বোধন করেন। অথচ আমাদের এখানে সেটা নেই।

স্বাধীনতা যুদ্ধের সময় ‘জয় বাংলা’ বলা হতো। কিন্তু এখন এটা (জয় বাংলা) বললে বলা হয় যে, ওটাতো একটি রাজনৈতিক দলের শ্লোগান। আদালতের এ মন্তব্যের ধারাবাহিকতায় ওইবছর ডিসেম্বরে ড. বশির আহমেদ এ রিট আবেদন করেন।

শ্যামলীর মেস থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

0

রাজধানীর শ্যামলীর একটি মেস থেকে এক বেসরকারি সাইফুল ইসলাম (২৩) নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সন্ধ্যায় শ্যামলী-২ নম্বর সড়কের ১৪/১ নম্বর বাড়ির নিচতলা থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। তিনি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী জানান, লাশটি উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া গেছে।

ওসি বলেন, শ্যামলীর ওই মেসের একটি কক্ষে সাইফুলরা দুই বন্ধু থাকত। গতরাতে তার রুমমেট মেসে ছিল না। আজ বিকালে এসে সে দেখে, ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় আশপাশের লোকজন পুলিশে খবর দেয়।

ওসি বলেন, পাশেই তার লেখা সুইসাইড নোট ছিল। দারিদ্র্যের কারণে পরিবারের আশা পূরণ করতে পারেনি, সেজন্য মা-বাবার কাছে ক্ষমা চেয়েছে সে।

সাইফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরোওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

‘মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বুদ্ধিজীবীরাও ‘জয় বাংলা’ শ্লোগান দিতেন’

0

‘জয় বাংলা’ শ্লোগানকে জাতীয় শ্লোগান হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানিকালে হাইকোর্ট বলেছেন, একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় দেশে-বিদেশে সকল স্বাধীনতাকামী বাঙালির একটাই শ্লোগান ছিল ‘জয় বাংলা’। শুধু বাঙালি নয়, কিছু পাকিস্তানি কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধিও তখন ‘জয় বাংলা’ শ্লোগান দিয়েছেন। এ কারণে তখন তাদের কারাবরণও করতে হয়।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ মন্তব্য করেন। আদালত এই রিট আবেদনের ওপর কাল বৃহস্পতিবার বেলা ১২টায় পরবর্তী শুনানির সময় নির্ধারণ করেছেন।

আজ রিট আবেদনকারী ড. বশির আহমেদ নিজেই শুনানি করেন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট রবিউল আলম বুদু, মো. শাহ আলমসহ বেশ কয়েকজন আইনজীবী। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার রিট আবেদনকে সমর্থন করে শুনানি করেন। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদের করা এক রিট আবেদনে ২০১৭ সালের ৪ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন। ৭২ ঘণ্টার মধ্যে মন্ত্রী পরিষদ, আইন ও শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে বলা হয়। এরপর ওই বছরের ১০ ডিসেম্বর এক আদেশে ‘জয় বাংলা’ শ্লোগান নিয়ে সরকারের বক্তব্য ও রাষ্ট্রীয় নীতি জানতে চান। এরই ধারাবাহিকতায় দুইবছর আগে জারি করা রুলের ওপর আজ শুনানি হয়।

শুনানিতে ড. বশির আহমেদ বলেন, বিশ্বের ১৬৩টি দেশে তাদের জাতীয় শ্লোগান আছে। তাই আমরা বাংলাদেশেও জয়বাংলাকে জাতীয় শ্লোগান বা মোটো (মূলমন্ত্র) হিসেবে ঘোষণার নির্দেশনা চাচ্ছি।

এ সময় আদালত বলেন, এটা সরকারের নীতিনির্ধারণের বিষয়। এ জন্য জাতীয় সংসদকে আইন করতে হবে। আমরা জাতীয় সংসদকে আইন করার নির্দেশ দিতে পারি না। এ বিষয়ে আপিল বিভাগের রায় আছে।

ড. বশির আহমেদ বলেন, নির্দেশনা না দিতে পারলে আদালত অভিমত প্রকাশতো করতে পারেন। এ সময় আদালত রিট আবেদনের বিষয়ে রাষ্ট্রপক্ষের বক্তব্য জানতে চান। জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, আমরা এই রিট আবেদনকে সমর্থন করি।

তিনি বলেন, আমাদের সংবিধানে জাতীয় প্রতীক, জাতীয় সংগীত, রাষ্ট্রীয় ধর্মসহ বিভিন্ন জাতীয় বিষয় নিয়ে বলা হয়েছে। কিন্তু জাতীয় সংগীত নিয়ে সুনির্দিষ্ট কিছু বলা নেই। যদিও সংবিধানের ১৫০(২) নম্বর অনুচ্ছেদে ১৯৭১ সালের ৭ মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ সন্নিবেশিত হয়েছে। সেখানে শেষ অংশে ‘জয় বাংলা’ শ্লোগান যুক্ত আছে। তাই আমাদেরও এ বিষয়টি সুনির্দিষ্ট হওয়া দরকার।

তিনি বলেন, যদিও পাকিস্তানের আদলে আমাদের রেডিও স্টেশনের নাম দেওয়া হয়েছে রেডিও বাংলাদেশ, বাংলাদেশ এয়ার লাইন্স ইত্যাদি। শুনানির এক পর্যায়ে আদালত বলেন, একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের শ্লোগান ছিল ‘জয় বাংলা’। দেশে-বিদেশে স্বাধীনতাকামী সকল বাঙালির একটাই শ্লোগান ছিল ‘জয় বাংলা’। শুধুই বাঙালি নয়, কিছু পাকিস্তানী কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধিও তখন ‘জয় বাংলা’ শ্লোগান দিয়েছেন। একারণে তখনকার ভুট্টো সরকার তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

এ সময় সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম বলেন, সে সময় পাকিস্তানের ৪০ জন বুদ্ধিজীবীকে ধরে কারাগারে পাঠানো হয়।

আদালত বলেন, তাদের যখন ধরে কারাগারে নেওয়া হচ্ছিল তখনও তারা জয়বাংলা শ্লোগান দিয়েছেন। আদালত বলেন, পাকিস্তানি সৈন্যরা অনেক মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে। গুলি খেয়ে মৃত্যুর পূর্ব মুহুর্তে মুক্তিযোদ্ধারা ‘জয় বাংলা’ শ্লোগান দিতো।

এর আগে ‘৭ মার্চ দিনটিকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা’ চেয়ে করা এক রিট আবেদনের ওপর শুনানিকালে ২০১৭ সালের ২০ নভেম্বর আদালত বলেছিলেন, ভারতে একজন ব্যক্তির সঙ্গে আরেকজনের দেখা হলে তারা ‘জয় হিন্দ’ বলে সম্বোধন করেন। অথচ আমাদের এখানে সেটা নেই।

স্বাধীনতা যুদ্ধের সময় ‘জয় বাংলা’ বলা হতো। কিন্তু এখন এটা (জয় বাংলা) বললে বলা হয় যে, ওটাতো একটি রাজনৈতিক দলের শ্লোগান। আদালতের এ মন্তব্যের ধারাবাহিকতায় ওইবছর ডিসেম্বরে ড. বশির আহমেদ এ রিট আবেদন করেন।

মিয়ানমার সফর সম্পর্কে সেনাপ্রধানকে ব্রিফ পররাষ্ট্রমন্ত্রীর

0

পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেনাপ্রধানের আসন্ন মিয়ানমার সফর সম্পর্কে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে ব্রিফ করেছেন।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মোমেনের সাথে সাক্ষাৎ শেষে জেনারেল আজিজ সাংবাদিকদের সংক্ষিপ্তভাবে বলেন, এটি একটি রুটিন সফর- যেমনি আমরা অন্যান্য দেশের সাথে দ্বিপক্ষীয় সহযোগিতা ও সামরিক সম্পৃক্ততা বাড়াতে করে থাকি।

বাংলাদেশের সেনাপ্রধানের চলতি মাসে সরকারি রুটিন সফরে মিয়ানমার যাওয়ার কথা রয়েছে।

এর আগে, গত সপ্তাহে এক ব্রিফিং-এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেনাপ্রধানের এই সফর রোহিঙ্গা সংকট নিরসনে ঢাকা ও নেপিদোর মধ্যে আলোচনার আরেকটি লাইন উন্মুক্ত করবে।

ঢাকা নেপিদোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধান করতে চায় উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি সেনাপ্রধানের এই সফর রোহিঙ্গা সংকট নিরসনে সুফল বয়ে আনবে।

আগুন সন্ত্রাসীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সতর্ক থাকুন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনি, আগুন সন্ত্রাসী, গ্রেনেড হামলাকারী ও এতিমের টাকা লুটকারীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দেশবাসীর প্রতি আমার আহ্বান আগুন সন্ত্রাসী, গ্রেনেড হামলাকারী, এতিমের অর্থ আত্মসাতকারী, সুদখোর ও ঘুষখোররা যাতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকুন।

প্রধানমন্ত্রী আজ বুধবার তাঁর সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে সূচনা বক্তব্য প্রদানকালে একথা বলেন।

আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন দেশ এগিয়ে যায় ও মর্যাদা অর্জন করে উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান ও তার স্ত্রী খালেদা জিয়ার মত অন্যান্যের আমলে দেশের কোন উন্নয়ন হয়নি।

তিনি বলেন, বরং বিএনপি যখন ক্ষমতায় এসেছে, তখন দেশ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, দুর্নীতি ও দুর্ভিক্ষের দিকে এগিয়ে গেছে।

খালেদা জিয়াকে সন্ত্রাসবাদের গডফাদার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষদের হত্যা করার চেয়ে বড় কোনো সন্ত্রাস নেই। খালেদা জিয়ার নির্দেশে পরিচালিত আগুন সন্ত্রাসে পুলিশ সদস্যসহ প্রায় ৫শ’ লোক নিহত এবং তিন হাজারের বেশি আহত হয়েছে।

লোকমানের বিরুদ্ধে মদের মামলায় চার্জশিট

0

মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই চার্জশিট দাখিল করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের পরিদর্শক মো. আবদুল মতিন এই চার্জশিট দাখিল করেন। মহানগর হাকিম মাসুদ উর রহমান পরে মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের নির্দেশ দেন।

ক্যাসিনো বিরোধী ও দুর্নীতি বিরোধী অভিযানের ধারাবাহিকতায় লোকমানকে গত ২৫ সেপ্টেম্বর রাতে আটক করে র‌্যাব। লোকমান হোসেনের মনিপুরীপাড়াস্থ বাড়িতে অভিযান চালায় র‌্যাব। তার শয়নকক্ষে তল্লাশী চালিয়ে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে পরের দিন সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। পরে তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।

এই মামলায় কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় লোকমানকে। বর্তমানে তিনি কারাগারে আছেন। চার্জশিটে বলা হয়েছে, লোকমানের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য দখলে রাখার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে।

উল্লেখ্য, পুলিশের তদন্তে ইতিমধ্যে জানা গেছে, লোকমান হোসেন বিদেশে কোটি কোটি টাকা অর্থ পাচার করেছেন। অস্ট্রেলিয়ায় দুটি ব্যাংকে সাম্প্রতিক সময়ে তিনি ৪১ কোটি টাকা তিনি পাচার করেছেন। তার এই টাকার বিষয়টি তদন্ত হচ্ছে। মোহামেডান ক্লাবে ক্যাসিনো হাউজ ভাড়া দিয়ে তিনি এই কোটি কোটি টাকা আয় করে তা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। তিনি বিভিন্ন ক্যাসিনো হাউসে মাদকদ্রব্য সরবরাহ করতেন বলেও পুলিশের তদন্তে পাওয়া যায়।

‘ন ডরাই’ সিনেমার প্রদর্শনী বন্ধে আইনি নোটিশ

0

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অনৈতিকতার অভিযোগ এনে ‘ন ডরাই’ নামের চলচ্চিত্রের সেন্সর সনদ বাতিল ও প্রদর্শনী বন্ধ চেয়ে তথ্য ও আইন সচিব এবং সিনেমাটির প্রযোজক মাহবুব রহমান, পরিচালক তানিম রহমান ও সংলাপ লেখক শ্যামল সেনগুপ্তকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম।

আজ বুধবার ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে সিনেমাটির প্রদর্শনী বন্ধ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একইসঙ্গে হযরত আয়েশা (রা.)-কে অপমান করায় নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সিনেমাটির প্রধান চরিত্রের সঙ্গে হযরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী হযরত আয়েশা (রা.)-র মিল রাখা হয়েছে। হযরত আয়েশা (রা.) ইসলাম ধর্মের অনুসারীদের কাছে পবিত্র ও সম্মানীয়। তাকে নিয়ে কোরআনে বলা হয়েছে, তিনি বিশ্বাসীদের মা। সিনেমার মূল নায়িকার সঙ্গে হযরত আয়েশার (রা.) নাম ব্যবহার করে অশ্লীল দৃশ্য ধারণ করা হয়েছে যা মুসলমানদের ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাতের শামিল। শুধু তাই নয়, কমিক বই ও এনিমেটেড ভিডিও থেকে এ সিনেমাটি তৈরি করা খুবই আপত্তিকর। এই সিনেমার মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করা হয়েছে। যা ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ছাড়া চলচ্চিত্র সেন্সরবোর্ডও সিনেমাটি প্রদর্শনের অনুমতি দিয়ে আইন লঙ্ঘন করেছে।

উল্লেখ্য, ২৮ নভেম্বর ‘ন ডরাই’ ছবির প্রিমিয়ার শো’-এর আয়োজন করা হয়। পর দিন দেশের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।