Home Blog Page 3313

কাশ্মীরে তুষারধস : ১ ভারতীয় সেনা নিহত, নিখোঁজ ৩

0

ভারতীয় কাশ্মীরে তুষারধসে চাপা পড়ে এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন দুই সেনাসহ তিনজন নআরও । মঙ্গলবার রাতে কাশ্মীরের কুপওয়ারার এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে কাশ্মীরের কুপওয়ারার তংধরে একটি সেনা শিবিরের উপর আছড়ে পড়ে তুষারধস। সেই সময় চাপা পড়ে যান বেশ কয়েকজন জওয়ান। ঘটনাস্থলে মৃত্যু হয় এক জনের। চলছে উদ্ধার কাজ।

সর্বশেষ খবর অনুযায়ী এক জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিন জন এখনও নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

ঘটনার পরই তল্লাশি শুরু করেছে সেনার উদ্ধারকারী দল। অন্যদিকে, বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরেও এদিন আছড়ে পড়ে তুষারধস। সেখানেও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ৩০ নভেম্বর টহলদারির জন্য উত্তর সিয়াচেনে মোতায়েন ছিল আট জনের একটি দল। দুপুর তিনটে নাগাদ আচমকাই বিশাল তুষারধস নামে। তাতে সবাই চাপা পড়েন। খবর পেয়ে সেনার অন্য একটি দল কিছুক্ষণ পরেই যুদ্ধকালীন পরিস্থিতিতে তল্লাশি অভিযান শুরু করে।

ঘটনাস্থল চিহ্নিত করার পর শুরু হয় পুরু বরফের স্তর সরিয়ে তাঁদের উদ্ধারকাজ। উদ্ধারের পরে হেলিকপ্টারে করে স্থানীয় সেনা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ৬ জন মারা যান।

১৭ আদিবাসীকে ঠাণ্ডা মাথায় খুন করেছিল ভারতীয় সেনারা

0

ভারতের ছত্তিশগড়ে মাওবাদী অধ্যুষিত এলাকায় প্রায় সাড়ে সাত বছর আগে ১৭ জন আদিবাসীর নিহত হওয়ার এক ঘটনায় নিরাপত্তাবাহিনী সম্পূর্ণ বিনা প্ররোচনায় গুলি চালিয়েছিল বলে একটি বিচারবিভাগীয় তদন্তে উঠে এসেছে।

সারকেগুডা গ্রামের ওই ঘটনাটিকে এনকাউন্টার বা সংঘর্ষের ঘটনা বলে সাজানোর চেষ্টা হয়েছিল বলে তদন্ত রিপোর্টে জানানো হয়েছে, যদিও বাস্তবে গ্রামবাসীদের দিক থেকে সেদিন কোনও প্রতিরোধই ছিল না।

ভারতের মানবাধিকার আইনজীবী ও অ্যাক্টিভিস্টরা বলছেন, এই প্রথম ভারতের কোনও সরকারি তদন্ত কমিশন মাওবাদী এলাকায় সরকারি নিরাপত্তা বাহিনীর দিকে আঙুল তোলার সাহস দেখাল।

যদিও সেদেশের বেশির ভাগ সংবাদমাধ্যমই এই রিপোর্ট নিয়ে সম্পূর্ণ নীরব।

ভারতে মাওবাদী বিদ্রোহীদের ঘাঁটি বলে পরিচিত বস্তারের বিজাপুর জেলার একটি গ্রাম সারকেগুডাতে ২০১২ সালের জুন মাসে ১৭ জন আদিবাসী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন। নিহতদের মধ্যে ছটি শিশুও ছিল।

সেই ঘটনার রেশ দিল্লিতেও পৌঁছায়, যার জেরে বিচারপতি ভি কে আগরওয়ালের নেতৃত্বে বসানো হয় একটি তদন্ত কমিশন।

সেই কমিশনের রিপোর্ট সদ্যই ছত্তিশগড় সরকারের কাছে জমা পড়েছে – আর রিপোর্টের বিষয়বস্তু সরাসরি হত্যাকান্ডে অভিযুক্ত করেছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআরপিএফ ও রাজ্য পুলিশকে।

বস্তারের বামপন্থী রাজনীতিবিদ ও সিপিআই দলের নেতা মনীশ কুঞ্জম ওই রিপোর্টটি দেখেছেন।

তিনি বিবিসি বাংলাকে বলছিলেন, ‘কমিশন কিন্তু মেনে নিয়েছে যে ওই নিরীহ আদিবাসীরা সন্ধেবেলায় গ্রামের মাঝখানে একসঙ্গে বসে গ্রামেরই নানা বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছিলেন, তখনই তাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়।’

‘এই রিপোর্টের বিশেষত্ব হল, আমি এত বছর ধরে এই অঞ্চলে রাজনীতি করছি – এই প্রথম দেখলাম কোনও তদন্ত রিপোর্টের রায় গ্রামবাসীদের পক্ষে গেল, আসল সত্যিটা কী ঘটেছে সেটা তুলে ধরা হল।’

রিপোর্টে আরও বলা হয়েছে ওই গ্রামবাসীরা যে মাওবাদী ছিল তার কোনও প্রমাণ মেলেনি, আর তাদের গুলিও চালানো হয়েছিল খুব কাছ থেকে – সম্ভবত একেবারে ঠান্ডা মাথায়।

তবে ঘটনা হচ্ছে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ছাড়া ভারতের প্রথম সারির কোনও সংবাদপত্র বা টিভি চ্যানেলই এই তদন্ত রিপোর্ট নিয়ে একটি শব্দও খরচ করেনি।

‘জগদলপুর লিগাল এইড’ সংস্থার হয়ে বহুদিন ধরে বস্তারে নির্যাতিত মানুষদের আইনি সহায়তা দিয়ে আসছেন শালিনী গেরা।

তিনিও মনে করছেন মাওবাদী এলাকায় গ্রামবাসীদের একযোগে শাস্তি দেওয়ার যে নীতি নিরাপত্তা বাহিনী অনুসরণ করে, বিজাপুরের অভিযানও ছিল তারই অংশ।

শালিনী গেরা বলছিলেন, ‘বিজাপুরে গিয়েও সরেজমিনে আমরা দেখেছি এবং বুঝেছি এই ধরনের ঘটনা কোনও একজন বা দুজন পুলিশ কর্মকর্তার হঠাৎ মাথা থেকে বেরোল আর অভিযানে বেরিয়ে পড়া হল, ব্যাপারটা মোটেই সেরকম নয়।’

‘এর পেছনে একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, আশেপাশের গ্রামগুলোতেও ভয় বা আতঙ্ক তৈরি করার উদ্দেশ্য থাকে।’

‘সুপরিকল্পিতভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা থাকে – যে মাওবাদীদের সঙ্গে ভিড়লে তাদেরও এই ধরনের পরিণতিই হবে, তাদেরও সমষ্টিগতভাবেই এরকম শাস্তি পেতে হবে।’

ভারতে মাওবাদী-বিরোধী অভিযানে বহু বছর ধরে নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন বিএসএফের সাবেক প্রধান প্রকাশ সিং।

ভারতে পুলিশ বাহিনীতে সংস্কারের কান্ডারী হিসেবে পরিচিত, সাবেক এই পুলিশ কর্মকর্তা অবশ্য বিবিসি বাংলাকে বলছিলেন ভারতের কোনও নিরাপত্তা বাহিনী এ দেশের নাগরিকদের ওপর ইচ্ছে করে গুলি চালিয়েছে এ কথা তিনি বিশ্বাস করেন না।

তবে তিনি স্বীকার করছেন, ‘মাওবাদী দমনে যে ডকট্রিন গৃহীত হয়, সেই থিওরির সঙ্গে বাস্তবে তার প্রয়োগে অবশ্য অনেক সময়ই ফারাক থেকে যায়।’

প্রকাশ সিংয়ের কথায়, ‘এটা নির্ভর করে সেই সময় বাহিনীর নেতৃত্বে কে বা কারা আছেন, বাহিনীকে কী ব্রিফিং দেওয়া হয়েছে ইত্যাদি নানা ফ্যাক্টরের ওপর।কিন্তু সাধারণত তারা কখনওই নিজেদের দেশের লোকের ওপর এভাবে গুলি চালাবে না, যদি না গোয়েন্দা তথ্যে গলদ থাকে।’

‘বিজাপুরে ঠিক কোথায় গন্ডগোল ছিল আমি জানি না, কিন্তু এটুকু জানি আমাদের ফোর্স মোটেই ট্রিগার হ্যাপি নয়, বরং তারা বিশ্বের বহু দেশের বাহিনীর চেয়ে অনেক সংযত। আমেরিকার নিরাপত্তা বাহিনীর চেয়ে তো অনেক ভাল, যারা সব সময় এধরনের ক্ষেত্রে কোল্যাটারাল ড্যামেজ বলে আড়াল খোঁজে!’

সারকেগুডার হত্যাকাণ্ডে তদন্ত কমিশন অবশ্য দোষীদের শাস্তির ব্যাপারে কোনও সুপারিশ করেনি।

কিন্তু মানবাধিকার আইনজীবী ও অ্যাক্টিভিস্টরা চাইছেন এই রিপোর্ট হিমঘরে চালান না-করে যেন অভিযুক্ত কর্মকর্তাদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়।

সূত্র: বিবিসি বাংলা

মেলানিয়ার নগ্ন ছবি প্রকাশ করেছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু!

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মডেলিং ক্যারিয়ারের সময়কার নগ্ন ছবি প্রকাশ করার নেপথ্যে রয়েছেন প্রেসিডেন্টেরই বন্ধু ও উপদেষ্টা রজার স্টোন। ‘ফ্রি, মেলানিয়া: দ্য আনঅথরাইজড বায়োগ্রাফি’ নামে সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে এমন দাবি করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বইটি প্রকাশিত হওয়া কথা। বইটির লেখক মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিক কেট বেনেট। বইতে দাবি করা হয়েছে, মেলানিয়া ট্রাম্প এখনও স্বীকার করেন না যে, তার ওই ছবি প্রকাশের পিছনে ডোনাল্ড স্বামী ট্রাম্পের কোনো ভূমিকা ছিল। লেখকের দাবি, হোয়াইট হাউসে পৃথক পৃথক কক্ষে রাত্রিযাপন করেন ট্রাম্প ও মেলানিয়া।

তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এসব তথ্যকে মিথ্যা বলে দাবি করা হয়েছে। বইটির একটি কপি ইতোমধ্যে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান পেয়েছে। দৈনিকটির অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে অভিযুক্ত রজার স্টোন দ্য গার্ডিয়ানের কাছে এক বিবৃতিতে কেট বেনেটের দাবি প্রত্যাখ্যান করেছেন।

১৯৯৬ সালের এক ফটোশুটের সময় তোলা মেলানিয়া ট্রাম্পের কিছু নগ্ন ছবি ১৯৯৭ সালে ফরাসি একটি ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। ২০১৬ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র তিন মাস আগে ৩০ জুলাই মেলানিয়ার সেসব ছবি ফের প্রকাশ করে মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্ট।

তবে যখন ওই ছবিগুলো প্রকাশিত হয় তখন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় আনুষ্ঠানিকভাবে কোনো ভূমিকা ছিল না অভিযুক্ত রজার স্টোনের। ২০১৫ সালের আগস্টেই এ কাজ থেকে সরে গেলেও ট্রাম্পের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার।

তার মধ্যে আসে আরও একটি খারাপ সংবাদ। ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ইস্যুতে তদন্ত শুরু করেন স্পেশাল কনস্যুলার ম্যুলার। তার সেই তদন্তে বাধা সৃষ্টির জন্য নভেম্বরের মাঝামাঝি রজার স্টোনকে দোষী সাব্যস্ত করা হয়। এখন তিনি এ অপরাধে শাস্তির অপেক্ষায় রয়েছেন।

অপরদিকে আগামী বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে ‘ইউক্রেন কেলেঙ্কারি’ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত চলছে। এরই মধ্যে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ট্রাম্প আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার বিরুদ্ধে নারীসঙ্গ নিয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে।

অনেকে দাবি করেন, মেলানিয়ার সঙ্গে ট্রাম্প যখন বৈবাহিক সম্পর্কে জড়িত তখনও তিনি একজন প্লেবয় মডেলের সঙ্গে রাত্রিযাপন করেছেন। এছাড়া পর্নো তারকা স্টর্মি ডেনিয়েলের সঙ্গে যৌন সম্পর্ক আর সেই সম্পর্ক ধামাচাপার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। তবে ট্রাম্প এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন।

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে কেট বেনেট তার বইয়ে মেলানিয়া এবং তার দাম্পত্য সম্পর্ক নিয়ে অনেক কিছু লিখেছেন। তিনি মেলানিয়ার নগ্ন ছবি প্রকাশ সম্পর্কে লিখেছেন, ‘মেলানিয়া ট্রাম্পের সন্দেহ তার সেসব ছবি প্রকাশ করেছেন রজার স্টোন।’

তবে এর জবাব চেয়ে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের কাছে একটি ইমেইল পাঠিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্টেফানি গ্রিশাম। তার ভাষ্যমতে বেনেটের এমন দাবি নিয়ে বিস্ময় প্রকাশ করে মেলানিয়া ট্রাম্প বলেছেন, ‘কেটের সঙ্গে বিশ্বস্ততার সঙ্গে কাজ করেছি। আমরা মনে করি, তিনি সততার সঙ্গে তার কাজ করবেন।’

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে পে কমিশন গঠনে চিঠি

0

সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিনটি ‘বিশেষ ইনক্রিমেন্ট’ ও ‘নবম বেতন কমিশন’ গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অর্থ সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ২১ নভেম্বর মন্ত্রীপরিষদ বিভাগে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য এ আবেদন জানায় বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি। তার পরিপ্রেক্ষিতে গত ১ ডিসেম্বর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অর্থ সচিবের কাছে একটি চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। ইতোমধ্যে করণীয় ঠিক করতে এ বিষয়ে বিশ্লেষণও শুরু করেছে অর্থ বিভাগ।
এর আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মান ও ব্যয় বিবেচনায় নিয়ে ২০১৫ সালে জাতীয় বেতনস্কেল ঘোষণা করা হয়। পাশাপাশি মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যৎ বেতন-ভাতা নির্ধারণ-সংক্রান্ত একটি মন্ত্রিসভা কমিটি গঠনের জন্যও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ ২০১৭ সালের ৯ মে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে (সমন্বয় ও সংস্কার) আহ্বায়ক করে নয় সদস্যের একটি কমিটি গঠন করে। সে উদ্যোগে শেষ পর্যন্ত বেতন বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ পরিপ্রেক্ষিতে সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি জানায়, জাতীয় বেতনস্কেল, ২০১৫ জারি হওয়ার পর প্রায় ৫ বছর অতিবাহিত হতে চলছে। ইতোমধ্যে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, কল্যাণ ফান্ড, যৌথবীমা, পরিবহন খরচসহ অন্যান্য বিল কয়েকগুণ বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেসরকারি বাসাভাড়া, পরিবহন, চিকিৎসা খরচ, ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেক গুণ বেড়েছে। এসব বিষয় তুলে ধরা হয়েছে নতুন চিঠিতে।

ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

0

ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি এক শোকবার্তায় রওশন আরা বাচ্চুর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে রওশন আরা বাচ্চু যে অবদান রেখেছেন জাতি তা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু গতকাল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মিরপুরে দুই নারী হত্যার ঘটনায় পালিত ছেলে আটক

0

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে বৃদ্ধা ও গৃহকর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় সোহেল নামের একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে মিরপুর তাকে আটক করা হয়। সোহেল ওই বৃদ্ধার পালক ছেলে। সন্দেহভাজন হিসেবে গতকাল রাতে তাকে আটক করেছে পুলিশ। সোহেলসহ স্বজনদের জিজ্ঞাসাবাদ করে হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তারা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে দুজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তে নিশ্চিত হওয়া যাবে। নারীর (রহিমা) এক পালিত ছেলের তথ্য পাওয়া গেছে। তার কাছ থেকে কিছু পাওয়া যেতে পারে।’

এর আগে মিরপুরের ওই বাসা থেকে গতকাল মঙ্গলবার রাতে রহিমা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা এবং সুমি আক্তার (১৮) নামের এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রহিমা বাসার গৃহকর্ত্রী। আর সুমি তাঁর বাসায় গৃহকর্মীর কাজ করতেন।

পুলিশ কর্মকর্তারা বলছেন, দুজনকে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। স্বামী-সন্তান ছাড়াই বৃদ্ধা রহিমা একা থাকতেন।রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে বৃদ্ধা ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির মিরপুর বিভাগের সহকারী কমিশনার খায়রুল আমিন বলেন, ওই বৃদ্ধার পালিত পুত্রসহ কয়েকজন মাঝেমধ্যে ওই বাসায় যেত বলে প্রতিবেশীরা জানিয়েছে। রহিমা কিভাবে একাই থাকতেন সেটা জানা যায়নি। নিহতের স্বজনদের খোঁজ করে ক্লু বের করার চেষ্টা করা হবে।

পুলিশ সূত্র জানায়, নিহত রহিমার দ্বিতীয়বার বিয়ে হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে প্রথম পক্ষ সম্পর্কে জানা যায়নি। দ্বিতীয় স্বামীও মাঝেমধ্যে তাঁর বাসায় যেতেন। রাশেদা নামে তাঁর একটি কন্যাসন্তান আছে বলে জানা গেছে। রাশেদা নারায়ণগঞ্জে থাকেন।

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

0

স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন (কপ-২৫) বিষয়ক ২৫তম বার্ষিক সম্মেলনে ‘রাষ্ট্র ও সরকার-প্রধানদের’ শীর্ষ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় মাদ্রিদের টরিজন বিমানবন্দর ত্যাগ করে। এ সময় রাষ্ট্রদূত এবং ওয়াল্ড ট্যুরিজম অর্গানাইজেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হাসান মাহমুদ খন্দকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

কপ-২৫ নামে পরিচিত এ সম্মেলন স্পেনের সার্বিক সহায়তায় চিলির সভাপতিত্বে ২ ডিসেম্বর মাদ্রিদে শুরু হয়। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এর আগে তিন দিনের সরকারি সফরে রবিবার বিকেলে প্রধানমন্ত্রী মাদ্রিদ পৌঁছেন।

সোমবার সকালে প্রধানমন্ত্রী স্পেনের বৃহত্তম এক্সিবিশন কমপ্লেক্স, ইউরোপের গুরুত্বপূর্ণ ভেনু ফারিয়া দা মাদ্রিদ (আইএফইএমএ)-এ কপ ২৫ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পরে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। পরে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী ‘ন্যাশনাল প্লানস টু ইনক্রিস অ্যাম্বিশন বাই ২০২০’-শীর্ষক একটি সাধারণ গোলটেবিল বৈঠক ও ফটোসেশনে যোগ দেন।

প্রধানমন্ত্রী কপ-২৫ সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্র ও সরকার-প্রধানদের সম্মানে স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের দেওয়া ভোজসভায় অংশ নেন।

পরে প্রধানমন্ত্রী সরকার ও সিভিল সোসাইটির মধ্যে ‘এনহেন্সিং অ্যাকশন টুগেদার’ শীর্ষক একটি সংলাপে যোগ দেন।

স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের সঙ্গে ফারিয়া দা মাদ্রিদ (আইএফইএমএ)-এ প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার সন্ধ্যায় রাজপ্রাসাদে স্পেনের রাজা ও রানি আয়োজিত সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী।

‘আমরা জঙ্গিবাদ রুখে দিতে সক্ষম হয়েছি’

0

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা জঙ্গিবাদ রুখে দিতে সক্ষম হয়েছি। যার কারণে পুলিশের জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছি।’

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও থানা কম্পাউন্ডে বাংলাদেশ পুলিশ ডরমিটরি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে ১০ তলা বিশিষ্ট বাংলাদেশ পুলিশ ডরমিটরি ভবন উদ্বোধন করেন।

আইজিপি বলেন, ‘মামলার সাক্ষ্য দেওয়াসহ অন্যান্য দাপ্তরিক কাজে প্রতিদিন ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর পর্যায়ের অনেক পুলিশ কর্মকর্তাকে ঢাকায় আসতে হয়। ঢাকায় তাদের থাকার জন্য কোনো আবাসনের সুবিধা ছিল না। এ ডরমিটরি নির্মাণের মাধ্যমে তাদের আবাসিক সংকট অনেকাংশে নিরসন হবে।’

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, এসবি’র অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম, সিআইডির অতিরিক্ত আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজি (অর্থ) শাহাব উদ্দীন কোরেশী প্রমুখ উপস্থিত ছিলেন।

‘ভারত থেকে কয়েক লাখ মানুষকে বিতাড়িত করা হবে’

0

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেই ভারতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের দেয়া হবে বলে আবারও জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতজুড়ে জাতীয় নাগরিক পঞ্জি- এনআরসি তালিকা প্রস্তুতির কাজ চলছে বলেও জানান তিনি।

এ নিয়ে উদ্বেগ জানানোয় কংগ্রসে নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেন বিজেপির এ নেতা।

এদিকে, আগামী সপ্তাহে নাগরিকত্ব বিল পার্লামেন্টে উত্থাপন হতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। এদিকে, এনআরসি’র বিরোধিতা করে মঙ্গলবারও আসামে বিক্ষোভ হয়েছে।

ভারতজুড়ে জোরেশোরে চলছে জাতীয় নাগরিক পঞ্জি- এনআরসি তালিকার প্রস্তুতি। বিভিন্ন সময় ভারতে ঢোকা অনুপ্রেবেশকারীদের বিতাড়িত করতেই এই তালিকা। তবে এর বিরোধিতা করে মঙ্গলবারও গুয়াহাটিতে বিক্ষোভ করেছে আসামের ছাত্র-সংগঠন। এন.আর.সি’ তালিকা করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা না করায় আসামের মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা।

এর মধ্যেই জাতীয় নাগরিক পঞ্জি- এন.আর.সি’র তালিকা তৈরির কাজ ভারতজুড়ে জোরেশোরে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার ঝাড়খন্ডে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০২৪-এর লোকসভা ভোটের আগেই সব অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বিতাড়িত করা হবে।

অমিত শাহ বলেন, বিদেশি তকমা দিয়ে মোদি সরকারের এই বিতাড়নের উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশের জন্য সমাবেশে কংগ্রেস নেতা সভাপতি রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেন বিজেপির সভাপতি। বলেন, অনুপ্রবেশকারীরা রাহুল গান্ধীর আত্মীয় হতে পারে, নয়তো তাদের নিয়ে উদ্বেগ জানাতেন না তিনি।

এদিকে, দেশটির পার্লামেন্টে শীতকালীন অধিবেশন শেষ হতে আর দুই সপ্তাহ বাকি। চলতি অধিবেশনে আগামী সপ্তাহেই নাগরিকত্ব বিল সংসদে উত্থাপন হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

চলতি বছরের আগস্ট মাসে আসামের জাতীয় নাগরিক তালিকা প্রকাশ করা হয়, এতে বাদ পড়েন প্রায় ২০ লাখ মানুষ।

ইরানে তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ; নিহত ২০৮, গ্রেপ্তার ২০০০

0

সম্প্রতি ইরানে তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়। পরে তা সহিংসতায় রূপ নেয়। এই সহিংসতায় কমপক্ষে ২০৮ জন প্রাণ হারিয়েছেন। আর গ্রেপ্তার হয়েছেন প্রায় দুই হাজার আন্দোলনকারী। সরকারের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তার ভিত্তিতেই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

নভেম্বর ১৫ তারিখ থেকে চলা অচলাবস্থার কোনো তথ্য সরকারিভাবে ইরান এখনো প্রকাশ না করলেও খুব শিগগিরই তা প্রকাশ পাবে। সরকারের ভর্তুকি দেওয়া গ্যাসোলিনের ৫০ শতাংশ মূল্যবৃদ্ধির জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে।

তেহরানের গভর্নর আনোশির্বান মহসেনি ব্যান্ডপে জানিয়েছেন, প্রতিবাদকারীদের মধ্যে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং কিছু আন্দোলনকারীদের ছেড়ে দেওয়া হয়েছিল। তবে যারা বিদেশিদের আদেশ পালন করে অস্থিতিশীল করার চেষ্টা করেছে তাদের আটক রাখা হয়েছে। সেই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরো জানান, আন্দোলকারীরা ৪৭টি দোকান পুড়িয়ে দিয়েছেন। ১৪০টি ব্যাংকও পুড়িয়ে দিয়েছেন তারা।

ইরানের অচলাবস্থা ইন্টারনেট পরিষেবায় প্রভাব ফেলেছে। দেশের বিভিন্ন জায়গার মানুষদের এই ছবি, ভিডিও এবং তথ্য শেয়ার করার করা থেকে আটকানো হয়েছে। পাশাপাশি সারা বিশ্বে এই খবর বেশি ছড়িয়ে না যায় সেদিকেও নজর রাখা হয়েছিল বলে জানা যায়।