Home Blog Page 3316

টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড রেকর্ড নেপালের

0

মাত্র ৫ বলে ম্যাচ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড রেকর্ড গড়ল নেপালের নারী ক্রিকেট দল।

কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত এসএ গেমসের ১৩তম আসরে মেয়েদের ক্রিকেটের প্রথম ম্যাচে মাত্র ১৬ রানে অলআউট হয়ে যায় মালদ্বীপ নারী ক্রিকেট দল।

জবাবে মাত্র ৫ বলেই উইকেট না হারিয়ে কাঙ্খিত টার্গেটে পৌঁছে যায় নেপাল নারী ক্রিকেট দল। ফলে ১০ উইকেটে জয় পায় তারা। সেইসঙ্গে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে জয়ের রেকর্ড গড়েন নেপালি নারীরা।

সংক্ষিপ্ত স্কোর:
মালদ্বীপ: ১৬/১০, ওভার ১০.১
নেপাল : ১৭/০, ওভার ০.৫

সমালোচনার মুখে অক্ষয়-রানি

0

ফের সমালোচনার মুখে অক্ষয় কুমার। হাউজফুল ৪ এবং গুড নিউজ-এ অভিনয়ের সময় একই টিশার্ট পরপর দুবার পরায় ট্রোলের মুখে পড়েন বলিউড খিলাড়ি। শুদু তাই নয়, হাউজফুল ৪ এবং গুড নিউজের ট্রেলারের ক্লিপিংস কেটে কেটে একসঙ্গে দুটি ছবি জুড়ে কটাক্ষ করা হচ্ছে আক্কিকে। যদিও কড়া সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি অক্ষয় কুমার।

বর্তমানে গুড নিউজের প্রমোশনে ব্যস্ত অক্ষয় কুমার। এই সিনেমায় করিনা কাপুর খান, দলজিত সিং দোসাঞ্জ এবং কিয়ারা আদবানির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অক্ষয়। গুড নিউজের প্রমোশনের পাশাপাশি বর্তমানে বচ্চন পান্ডে নামে আরও একটি সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত অক্ষয় কুমার।

এদিকে শুধু অক্ষয় কুমার নন, একই পোশাকের জন্য সমালোচনার মুখে পড়তে হয় রানি মুখোপাধ্যায়কেও। সম্প্রতি বিবাহবার্ষিকীতে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি পাঞ্জাবি পরেন রণবীর সিং। ওই ঘটনার কয়েকদিনের মধ্যে রানি মুখোপাধ্যায়কেও একই ডিজাইনিংয়ের সালওয়ার পরতে দেখা যায় একটি পার্টিতে। এরপরই ট্রোলের মুখে পড়েন রানি। রণবীরের মতো একই ডিজাইনিং এবং রঙের পোশাক রানি কেন পরেছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। জিনিউজ

সেলফি তুলতে গিয়ে সারার গায়ে হাত দিলো ভক্ত, এরপরও…!

0

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ছুটি কাটিয়ে ফিরছিলেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। ভারতের মুম্বাই বিমানবন্দরে ফিরতেই ভক্তের অসভ্য আচরণের স্বীকার হতে হয় এই অভিনেত্রীকে।

বিমানবন্দর থেকে বেরোতেই একের পর এক আসতে থাকে সেলফির আবদার। এরই মধ্যে এক জন হঠাৎ সারার কাঁধে হাত দিয়ে ঘনিষ্ঠ হয়ে ছবি তুলতে গেলেই ছিটকে সরে যান অভিনেত্রী। উত্তেজিত সারাকে বলতে শোনা যায়, ‘আপ টাচ কিউ কর রহে হো!’

তবে এরপরও সেই ভক্তের সঙ্গে দূরত্ব বজায় রেখে সেলফি তোলেন সারা!

ঘটনাটির ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন সারার ফ্যানেরা সেই ভক্তের সমালোচনায় সরব। সেলফি তোলার সুযোগে তিনি যে শালীনতার মাত্রা লঙ্ঘন করে ফেলেছেন, সে কথাও বলছেন অনেকে।

এমনিতে ‘ডাউন টু আর্থ’ হিসেবে ইন্ডাস্ট্রিতে বেশ সুনাম রয়েছে সারার। সারা মানেই সব সময়ে হাসিমুখ, মিষ্টি ব্যবহার। কিন্তু বিমানবন্দরে ভক্তের ব্যবহারে মেজাজ হারিয়ে ফেলেন বছর চব্বিশ বছর বয়সী সারা আলি খান।

আগামী সপ্তাহ থেকে অনলাইন পোর্টালের নিবন্ধন শুরু

0

আগামী সপ্তাহ থেকে অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধন দেয়া শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, অনলাইন সংবাদমাধ্যমগুলোর নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করার পর মন্ত্রণালয়ে তিন হাজার ৫৯৭টি দরখাস্ত জমা পড়েছে। সেগুলো তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়সহ একটি সভাও করা হয়েছে।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে, আজ বা কালের মধ্যে তারা কয়েকশ’ অনলাইনের তদন্ত শেষ করেছেন সেগুলো আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আগামী সপ্তাহ থেকে অনলাইনগুলোর নিবন্ধন দেয়া শুরু হবে।

তবে এ প্রক্রিয়া শেষ করতে কিছুদিন সময় লাগবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রায় তিন হাজার ৬০০ অনলাইনের তদন্ত শেষ করা তো সহজ কাজ নয় এবং কয়েকটি সংস্থা তদন্ত করছে। যে কয়টি আমরা পাব সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে নিবন্ধন দেয়া শুরু করব।

নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর যেগুলো নিবন্ধিত হবে না সেগুলোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, এখন তো কোনো প্রক্রিয়া অবলম্বন ছাড়া যে কেউ যেকোনো একটি অনলাইন খুলে বসে। দেখা গেল যে ঘরের মধ্যে বসে কয়েকজনে একটি অনলাইন চালায়। ভবিষ্যতেও সেটি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে।

খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৭ জানুয়ারি

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকায় নাইকো মামলার শুনানি আবারো পিছিয়ে দেওয়া হয়েছে।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান শুনানির তারিখ পিছিয়ে আগামী বছরের ৭ জানুয়ারি ধার্য করেন।

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত বিশেষ জজ আদালত-৯ এ নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি ছিল। কিন্তু খালেদা জিয়াকে হাসপাতাল থেকে হাজির না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।

এই মামলায় অন্যান্য আসামিদের পক্ষে অভিযোগ গঠন বিষয়ে শুনানি ইতিপূর্বে কয়েকটি তারিখে অনুষ্ঠিত হয়েছে। শুধু খালেদা জিয়ার পক্ষে শুনানি বাকী রয়েছে। এরপর থেকে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করায় আর শুনানি হয়নি।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট সংক্রান্ত দুই মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়া কারাগারে আছেন। গত বছর ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করা হয়। এরপর থেকেই (এক বছরের বেশি সময়) তিনি কারাগারে আছেন।

এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক। চার্জশিটের অন্য আসামিরা হলেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

আসছে শৈত্যপ্রবাহ

0

ডিসেম্বর মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ডিসেম্বর মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে একথা বলা হয়েছে।

আবহাওয়া অফিস সূত্র জানায়, এ মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং সেটি পরে নিম্নচাপের রূপ নিতে পারে।

টানা তিন দিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা কম থাকলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। থার্মোমিটারের পারদ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ।আর পারদ ৬ ডিগ্রি সেলসিয়াসেরনিচে নেমে গেলে তীব্র শৈত্যপ্রবাহ চলছে বলে ধরা হয়।

ড্রাইভিং লাইসেন্স নেই, চালক গুনলেন ৫০০০ টাকা

0

ঢাকা মহানগরীতে নতুন সড়ক আইনে মামলা দায়ের শুরু হয়েছে। এর মধ্যে মোটরযানের সব কাগজ ঠিক না থাকা, কাগজ মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া এবং ড্রাইভিং লাইসেন্স না-থাকা ইত্যাদি নানা কারণে মামলা দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

এমনই এক ঘটনার সাক্ষী দৈনিক কালের কণ্ঠের ফটোসাংবাদিক তারেক আজিজ নিশক। আজ দুপুরে গুলশান ট্রাফিক জোনের মহাখালী এলাকায় মোহাম্মদ মেহেদী হাসান নামে একজন ট্রাফিক সার্জেন্ট ড্রাইভিং লাইসেন্স না-থাকায় ৫০০০ টাকা জরিমানা করেন নদী রক্ষা কমিশনের এক কর্মকর্তাকে। তাঁর নাম শাহাদাত সরকার। শুধু ড্রাইভিং লাইসেন্সই নয়, নদী রক্ষা কমিশনের দপ্তর-কর্তৃক প্রদত্ত ওই মোটরসাইকেলটির কাগজপত্রও মেয়াদোত্তীর্ণ ছিল। তবে মেয়াদোত্তীর্ণ কাগজের জন্য আলাদা জরিমানা করেননি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মেহেদী।

তবে, কবে থেকে এই আইন কার্যকর হয়েছে- এ নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়। কেউ বলছেন, গতকাল থেকেই আবার কেউ বলছেন আজ থেকে এই নতুন সড়ক আইনটি কার্যকর করা হয়েছে। আর তাই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কালের কণ্ঠ কথা বলে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের যুগ্ম কমিশনার মো. আব্দুর রাজ্জাকের সাথে। তিনি কালের কণ্ঠকে বলেন, এটি নিয়ে ধোঁয়াশার কোনো অবকাশই নেই। যে দিন থেকে আইন কার্যকর হয়েছে, সে দিন থেকেই আইনের প্রয়োগ ঘটিয়েছি আমরা। আমরা গতকাল (১ ডিসেম্বর) থেকেই আইন ভাঙার অপরাধে জরিমানা আরোপ শুরু করেছি। এবং এটি চলমান আছে, থাকবে। সকল যান-চালককে নতুন সড়ক আইন মেনে চলারও পরামর্শ দেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে তাঁর সরকারের চলমান অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন যে, সমাজের এই ‘অসুস্থতা’ নির্মূল করা হবে।

তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ২১ বছর ধরে দেশ শাসনকারীদের অপকর্মের কারণে অনেক ময়লা ও আবর্জনা জমে গেছে এবং মানুষের চরিত্রে ভাঙ্গন ধরেছে।

প্রধানমন্ত্রী স্পেনে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় হোটেল ভিলা মাগনায় তাঁর সম্মানে স্পেনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন।

স্পেনে ও ইউরোপের অন্যান্য দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিজেকে বাংলাদেশের জনগণের ‘সার্বক্ষণিক কর্মী’ হিসেবে অভিহিত করে শেখ হাসিনা বলেন, তিনি জনসাধারণের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, আমি বাংলাদেশের জনগণের একজন সার্বক্ষণিক কর্মী। আমি বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি যাতে শহর ও গ্রাম উভয় এলাকার মানুষ আমাদের কাজের সুফল পেতে পারে।

শেখ হাসিনা আরো বলেন, এক শ্রেণির মানুষ ঘুষ-দুর্নীতিতে লিপ্ত হয়ে, সন্ত্রাস করে, লোকজনের সম্পদ ছিনিয়ে নিয়ে বিলাসী জীবন-যাপন করতে চায় এবং তারা বলতে চায় যে ‘মুই কি হনুরে’।

তিনি বলেন, কিন্তু আমরা চাই জনগণের মধ্যে এই ধরণের মানসিকতা থাকবে না এবং সমাজের এই অসুস্থতা নির্মূল করতে হবে।

শেখ হাসিনা বলেন, অসৎ পথে থেকে ‘বিরিয়ানি’ খাওয়ার চেয়ে সৎ পথে থেকে ‘নুন-ভাত’ খাওয়া অনেক ভালো। আমরা জাতির জনকের কাছ থেকে এই শিক্ষা পেয়েছি। আমাদের নতুন প্রজন্মকে এই শিক্ষা দিতে হবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থনীতি থেকে খেলাধূলা সকল ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, বাংলাদেশের নাম শুনলে অন্যান্য দেশের মানুষ এখন বাংলাদেশকে সম্মান করে। কিন্তু তারা আগে জানতো যে বাংলাদেশ হচ্ছে বন্যা, খরা, দুর্ভিক্ষ ও দুর্নীতির দেশ।

তিনি আরো বলেন, আমরা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত সরকারের সময় বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এখন সে দুর্নাম ঘুচে গেছে।

প্রধানমন্ত্রী দেশের অদম্য অগ্রগতি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন যাতে বাংলাদেশকে আর কখনও পিছনে ফিরে তাকাতে না হয়।

তিনি বলেন, আমরা পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছি যাতে আগামী প্রজন্ম একটি সুন্দর জীবন লাভ করে।

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের কল্যাণে তাঁর সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, প্রবাসীদের উৎসাহিত করতে রেমিট্যান্টস পাঠালে সরকার ২ শতাংশ প্রণোদনা দিচ্ছে।

বিএনপি সরকারের লাগামহীন দুর্নীতি, সন্ত্রাস, লুটপাট ও অর্থ পাচারের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ওই সময় গোটা দেশ এক নৈরাজ্যকর অবস্থা প্রত্যক্ষ করেছে।

বিএনপি ওই সময়ে তাদের অপকর্মের মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান, এইচ এম এরশাদ এবং খালেদা জিয়া যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনীদের ক্ষমতায় বসিয়ে তাদেরকে পুরস্কৃত করেছে।

বিএনপিকে ভোট জালিয়াতির মাস্টার হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, তারা ‘হ্যাঁ-না’র রাষ্ট্রপতির নির্বাচন, ১৫ ফেব্রুয়ারির নির্বাচন, ঢাকা-১০, মিরপুর এবং মাগুরা উপনির্বাচনের মতো জালিয়াতির নির্বাচন করেছে। তারাই ভোট জালিয়াতির মাস্টার। আবার এখন তারা নীতিকথা শোনাচ্ছে!

বিগত এক দশকে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত এবং বিশ্বে উন্নয়নের রোলমডেলে পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জিডিপি’র হার ৮ দশমিক ১৩ শতাংশে উন্নীত হয়েছে এবং দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে ২১ শতাংশে নেমে এসেছে। আমরা প্রত্যেক জায়গায় বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে কাজ করছি এবং আমরা চাই যে, একটি বাড়িও অন্ধকারে থাকবে না।

তিনি বলেন, উন্নয়নের এ ধারা অব্যাহত রেখে আমরা ২০১০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবো।

স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

এ সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাবউদ্দিন।

প্রধানমন্ত্রী কপ-২৫’র রাষ্ট্র ও সরকার প্রধানদের বার্ষিক সম্মেলনে যোগ দিতে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে রবিবার বিকেলে স্পেনে পৌঁছেন।

সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে ব্যর্থ হলে তারা ক্ষমা করবে না

0

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এখন থেকেই কাজ শুরু করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যদি আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে ব্যর্থ হই, তাহলে তারা ক্ষমা করবে না। প্রতি মুহূর্তে আমাদের নিষ্ক্রিয়তা পৃথিবীর প্রতিটি জীবিত মানুষকে ধ্বংস করে দিচ্ছে। এখনই সময় কাজ করার।

সোমবার স্পেনের ফেরিয়া দা মাদ্রিদে (আইএফইএমএ) ‘অ্যাকশন ফর সারফাইভাল: ভালনারেবল নেশনস কপ-২৫ লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সিভিএফ এবং ভি -২০ দক্ষিণ-দক্ষিণ এবং ত্রিমুখী সহযোগিতার অসাধারণ উদাহরণ এবং আমরা বর্তমান সাফল্যকে আরও এগিয়ে নিতে চাই।

শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তন বিশ্বের জন্য একটি কঠিন বাস্তবতা। এটি এখন মানুষের জীবন ও পরিবেশ, বাস্তুশাস্ত্র এবং প্রাকৃতিক সম্পদের অপূরণীয় ক্ষতি করেছে। ১৯৯২ সালে আর্থ সামিটের পর থেকে আমরা গ্রিনহাউস গ্যাস হ্রাসে খুব বেশি অগ্রগতি অর্জন করতে পারিনি, এর নির্গমণ এখনও বেড়ে চলেছে। এই প্রবণতা পৃথিবীকে অস্থিতিশীল করে তুলছে।

তিনি বলেন, ঝুঁকিতে থাকা আমাদের মতো দেশগুলো, এই পরিস্থিতি মোকাবেলা সীমিত ক্ষমতা এবং নির্দিষ্ট ভৌগলিক বৈশিষ্ট্যের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই। ক্ষয়ক্ষতির জন্য তুচ্ছ বা কোনো অবদান না রাখলেও ক্ষতির ধাক্কাটা আমাদেরকেই সামলাতে হচ্ছে। এটি একটি অবিচার এবং অবশ্যই বিশ্ব সম্প্রদায়কে বিষয়টি স্বীকার করতে হবে।

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে রবিবার স্পেন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জলবায়ু সংকট নিরসনে আজ মিলিত হচ্ছেন বিশ্ব নেতারা

0

জলবায়ু সংকট নিয়ে আজ সোমবার (২ ডিসেম্বর) স্পেনের মাদ্রিদে মিলিত হচ্ছেন বিশ্ব নেতারা। বিশ্বের ২০০ দেশের প্রতিনিধিদের নিয়ে সেখানে শুরু হচ্ছে কনফারেন্স অব পার্টিসের (সিওপি) ২৫তম সম্মেলন।

বৈশ্বিক উষ্ণায়নের সাথে লড়াই করে কাটানো এই বছরের সমস্যাগুলো নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের জাতিসংঘ প্রতিনিধিরা এই সম্মেলনে দরকষাকষিতে মুখোমুখি হবেন। আজ সোমবার (২ ডিসেম্বর) থেকে ডিসেম্বরের ১৩ তারিখ পর্যন্ত চলবে এই সম্মেলন।

চিলির সভাপতিত্বে এবং স্পেনের সার্বিক সহযোগিতায় মাদ্রিদে আজ ২ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কপ-২৫ চলবে। অন্তত ২০০ রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে এই সম্মেলন কনফারেন্স অব পার্টিস-‘কপ-২৫’ নামেই পরিচিত হচ্ছে। এবারের সম্মেলনে সভাপতিত্ব করবেন চিলির পরিবেশমন্ত্রী ক্যারোলিনা স্মিদভ জালদিভার।

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলনে (কপ-২৫) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার সকাল সোয়া ১০টায় বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করে। ফ্লাইটটি মাদ্রিদের স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে টোরেজন বিমানবন্দরে অবতরণ করে।

বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা করে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় মাদ্রিদের ভিলা ম্যাগনা হোটেলে। এই সফরে তিনি সেখানেই থাকবেন।