Home Blog Page 3321

সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বিএনপি-জামায়াত : প্রধানমন্ত্রী

0

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির আমলে ভয়ে ঘরে থাকতে পারেননি আওয়ামী লীগ নেতারা।

আজ শনিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বিএনপি-জামায়াত জোট জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার নির্দেশে সারাদেশে আওয়ামী লীগ নেতাদের ওপর অত্যাচার করা হয়। বাংলাদেশ যেন উঠে দাঁড়াতে না পারে, সে চেষ্টা করেছিল বিএনপি।

প্রধানমন্ত্রী বলেন, ওরা ধ্বংস করতে জানে, সৃষ্টি করতে পারে না। বিএনপির কাজই হলো মানুষকে যন্ত্রণা দেওয়া।

বিদ্যুৎ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির সময় বিদ্যুৎ উৎপাদন দুর্নীতির কারণে কমে গিয়েছিল। আমরা এসে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি। তাদের কাজই হলো দুর্নীতি করা, লুটপাট করা আর মানুষকে নির্যাতন করা। হাওয়া ভবন খুলে লুটপাট করার সুযোগ তৈরি করা হয়েছিল।’

শেখ হাসিনা বলেন, ‘বিদেশ থেকে এতিমের টাকা এসেছিল, সেই টাকা চলে গেল খালেদা জিয়ার অ্যাকাউন্টে। সেই মামলায় খালেদা জিয়া এখন জেল খাটছেন।’

মহানগর আ.লীগের সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

0

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেছেন।

আজ শনিবার বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের সম্মেলন। শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এরপর আওয়ামী লীগের দলীয় পতাকা ও দলীয় সঙ্গীতও গাওয়া হয়।

আগেই সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়। বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সম্মেলনস্থলে উপস্থিত হন। এবারের সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এ দুই শাখার নেতৃত্বে বড় পরিবর্তন আসবে বলে আগেই জানিয়েছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা।

মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫ থানা ও ১০০ ওয়ার্ড ও ইউনিয়নগুলোর কমিটি হয়েছে। প্রতিটি থানার সভাপতি ও সাধারণ সম্পাদক হবে কাউন্সিলর। ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম লিখে জমা দেবে থানার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে। তাদের মধ্যে থেকে সমন্বয় করে নির্বাচন করবে কে হবে কাউন্সিল আর কে হবে ডেলিগেট।

নির্জন জাবিতে নিঃশব্দে এলেন তারা

0

রাজধানীর অদূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পুরো ক্যাম্পাসই যেন নিবিড় আলিঙ্গনে জড়িয়ে রেখেছে প্রকৃতি। এখানকার বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ, নানা প্রজাতির বৃক্ষরাজি, ছোট-বড় লেক আর বিভিন্ন প্রজাতির জীববৈচিত্র্য বিমোহিত করে সবাইকে। বছর ঘুরে হেমন্তের বিদায়বেলায়ই ক্যাম্পাস হয়ে ওঠে অপরূপ। শীতের শুরুতেই ১০ থেকে ১৫টি লেকে ফুটতে থাকে লাল শাপলা। আগমন ঘটে হাজারো অতিথি পাখির।

প্রতিবছর নভেম্বরের শুরু থেকেই ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস-আবেগ ছড়িয়ে পড়ে। অতিথির আগমন ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করে এক উত্সবের আমেজ। ক্যাম্পাসজুড়ে থাকে দর্শনার্থীদের পদচারণ। পরিযায়ী পাখিদের আগমন ঘিরেই এমন উন্মাদনা।

নভেম্বরের শেষে এবং ডিসেম্বরের শুরুর দিকে উত্তরে শীতপ্রধান সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীন, নেপাল, জিনজিয়াং অঞ্চল থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম নাতিশীতোষ্ণ অঞ্চল বাংলাদেশে আসে অসংখ্য অতিথি পাখি। জানুয়ারি মাস পর্যন্ত আসতে থাকে এই পাখি। আর ফেব্রুয়ারির শেষের দিকে ওরা আবাসস্থলে ফিরে যেতে শুরু করে।

বাংলাদেশের যেসব স্থানে এই অতিথি পাখি আসে তার মধ্যে অন্যতম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিগত কয়েক বছর ক্যাম্পাসে অতিথি পাখি এসেছে তুলনামূলক কম। এবার শীতের শুরুতেই জাবির প্রতিটি লেক ও জলাশয় দাপাচ্ছে বিপুলসংখ্যক অতিথি। পরিযায়ী পাখির কিচিরমিচির শব্দ যেন উত্সবের অনুষঙ্গ হয়ে বাজছে না, তা অনুরণিত হচ্ছে বিষাদের সুরে।

ক্যাম্পাসে বরাবরের সেই উত্সবের আমেজ এবার অনুপস্থিত। উপাচার্যবিরোধী আন্দোলন ও তাতে রাশ টানতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় জাবির দুঃসময় চলছে। নেই কোনো উত্সব, নেই কোনো আয়োজন। পুরো ক্যাম্পাসেই সুনসান নীরবতা। নির্জন ক্যাম্পাসে তাই অতিথিরাও বুঝি এবার এসেছে চুপি চুপি। জাবির লেকগুলোর মধ্যে

পরিবহন চত্বর লেক, প্রশাসনিক ভবনের সামনের লেক, বোটানিক্যাল গার্ডেনের ভেতরের লেক, বোটাানিক্যাল গার্ডেনসংলগ্ন ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার লেক, জাহানারা ইমাম ও প্রীতিলতা হলসংলগ্ন লেক, সুইমিংপুলসংলগ্ন লেকে সবচেয়ে বেশি অতিথি পাখির আগমন ঘটে। এর মধ্যে তিনটি লেককে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাখির অভয়ারণ্য ঘোষণা করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ জানায়, জাবির লেকগুলোতে ১৯৮৬ সাল থেকেই অতিথি পাখিরা আসছে। আগে দেশি-বিদেশি মিলে ১৯০ প্রজাতির পাখির দেখা মিলত এখানে। এগুলোর মধ্যে ১২০টি দেশি ও ৭০টি বিদেশি প্রজাতির পাখি। এদের মধ্যে ছোট সরালি, চিতা টুপি, বড় সরালি, গার্গিনি, বামুনিয়া, হাঁসপাখি, মুরহেন, খঞ্জনা, নর্দান, পিনটেইল, কোম্বডাক, পচার্ড, লাল গুড়গুটি, জল পিপি, কলাই, শামুক ভাঙ্গা, লেসার হুইসেল, নাকতা, মানিকজোড় এবং ভিনদেশি বকসহ আরো নাম না জানা হরেক প্রজাতির অতিথি পাখি রয়েছে। তবে বর্তমানে এই সংখ্যা খুবই কম। এখন ক্যাম্পাসে সাত থেকে আট প্রজাতির পাখির দেখা মেলে।

সংশ্লিষ্টরা মনে করেন, পাখির বিচরণের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হচ্ছে। চতুর্থ বর্ষের শিক্ষার্থী শামীম মিয়া বলেন, ‘ভর্তি হওয়ার আগে এই বিশ্ববিদ্যালয়কে চিনেছিলাম অতিথি পাখির অভয়ারণ্য হিসেবে। কিন্তু আমাদের অত্যাচারেই অতিথি পাখিরা ক্যাম্পাস ছেড়ে যাচ্ছে। এবার তুলনামূলক বেশিসংখ্যক পাখির আগমন ঘটলেও এটা মনে করার কারণ নেই যে ওদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত হয়েছে।’

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, ‘এবার তুলনামূলক আগেই অতিথি পাখিরা চলে এসেছে। এটা মূলত আবহাওয়ার পরিবর্তনের ফল। এটা আমাদের জন্য শুভ বার্তা নয়।’ তিনি বলেন, ‘পাখির বিচরণের উপযুক্ত পরিবেশ আমরা নিশ্চিত করতে পারছি না। জলাশয় বা লেকগুলো পরিষ্কার না করা, খাদ্যসংকট, মাছ চাষ করার জন্য জলাশয়ে কীটনাশক প্রয়োগ, ঝোপঝাড় কেটে উজাড় করা, পাখির বিশ্রামের পর্যাপ্ত স্থান না থাকা, অতিরিক্ত কোলাহল, দর্শনার্থীসহ বিভিন্ন বর্জ্য জলাশয়ে ফেলার কারণে অতিথি পাখির আগমন কমে যাচ্ছে।’

পাখি বিশেষজ্ঞ ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, ‘এবার ক্যাম্পাস বন্ধ থাকায় এবং দর্শনার্থী কম আসায় পাখিরা কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করছে। ওদের কেউ বিরক্ত করছে না বলে পাখির সংখ্যা বেড়েছে। কোলাহলমুক্ত পরিবেশ পাখিদের খুবই পছন্দ। আমাদের সবাইকে সচেতন হতে হবে। সর্বোপরি প্রকৃতিকে ভালোবাসতে হবে। নিজ নিজ অবস্থান থেকে প্রকৃতি সংরক্ষণে উদ্যোগ নিতে হবে।’

প্রসঙ্গত, অতিথি পাখিদের রক্ষায় মানুষকে সচেতন করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ প্রতিবছর ক্যাম্পাসে পাখি মেলার আয়োজন করে থাকে। পাশাপাশি পাখিদের অবাধ বিচরণ সহায়ক নানা পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। ক্যাম্পাসে এ বছরও জানুয়ারিতে পাখি মেলার আয়োজন হচ্ছে।

মহানগর আ.লীগের সম্মেলন শুরুর অপেক্ষায় সোহরাওয়ার্দী উদ্যান

0

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আর কিছুক্ষণ পর শুরু হচ্ছে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের সম্মেলন। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এ দুই শাখার নেতৃত্বে বড় পরিবর্তন আসবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা।

আজ শনিবার বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হচ্ছে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের সম্মেলন। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সম্মেলনস্থলে চলে এসেছেন। জোরদার করা হয়েছে নিরাপত্তা।

জানা যায়, ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তনের আভাস দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গতকাল শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এমন আভাস দেন। সভায় উপস্থিত একাধিক নেতা কালের কণ্ঠকে বিষয়টি জানিয়েছেন।

মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫ থানা ও ১০০ ওয়ার্ড ও ইউনিয়নে কমিটি হয়েছে। প্রতিটি থানার সভাপতি ও সাধারণ সম্পাদক হবে কাউন্সিলর। ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম লিখে জমা দেবে থানার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে। তাদের মধ্যে থেকে সমন্বয় করে নির্বাচন করা হবে কে হবেন কাউন্সিল আর কে হবেন ডেলিগেট।

কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের সম্মেলন আগেই শেষ হয়েছে। সব সংগঠনেই এসেছে নতুন নেতৃত্ব।

চলছে নৌযান ধর্মঘট

0

মজুরি -ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ নৌযান ফেডারেশনের ডাকে শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে নৌযান ধর্মঘট শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থানে নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। চট্টগ্রামে লাইটার জাহাজে পণ্য ওঠানামা বন্ধ হয়ে গেছে।

এর আগে গত ২৭ নভেম্বর আরো চারটি সংগঠন নৌযান ধর্মঘট এর ডাক দিলেও ওই দিন বিকেলেই আবার প্রত্যাহার করা হয়। তবে ওই দিনে ধর্মঘটে নৌযান শ্রমিক ফেডারেশনের অংশগ্রহণ ছিল না। অন্যদিকে আজ শুরু হবে ধর্মঘটের নৌযান শ্রমিক ফেডারেশন ছাড়া অন্য সংগঠনগুলোর অংশগ্রহণ নেই। বরং শ্রমিক লীগসহ অন্যান্য সংগঠনগুলো এবারের ধর্মঘটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

নৌযান শ্রমিকদের একটি অংশ বলছে ইতিমধ্যেই সরকার নৌযান মালিকদের সঙ্গে বৈঠকে তাদের দাবি-দাওয়া বিষয়ে ফলপ্রসূ সমাধান হয়েছে । সরকার ও মালিকপক্ষ তিন মাসের সময় নিয়েছে সব দাবি পূরণের প্রক্রিয়া হিসেবে । তাই এখনই আর কোন ধর্মঘটের প্রয়োজন নেই।

ঢাকা নৌ বন্দরের ট্রাফিক কন্ট্রোল কর্মকর্তা আলমগীর হোসেন কালের কণ্ঠকে বলেন, শ্রমিকদের একটি অংশ ধর্মঘটের কথা বন্দর এলাকায় ছড়িয়ে দিলেও বেশির ভাগ শ্রমিকরাই এই ধর্মঘটের পক্ষে নেই বলে জানানো হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেকোনো ধরনের পরিস্থিতি সামাল দিতে বন্দর কর্তৃপক্ষ প্রস্তুতি নিয়ে রেখেছে।

ওই কর্মকর্তা জানান আজ নির্ধারিত সময়ে সবগুলো লঞ্চ ঢাকা নৌবন্দর ছেড়ে গেছে। আগামীকাল সকাল থেকে নির্ধারিত শিডিউলের লঞ্চগুলো ঘাটে আছে সকালে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তোকে দুই বছরের জন্য কিনে এনেছি, হোসনাকে সৌদি মনিব

0

সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে বাঁচার আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠানো হবিগঞ্জের সেই হোসনা আক্তার দেশে ফিরে সৌদি আরবে ভয়াবহতার কথা জানাতে গিয়ে আতকে উঠেন। সেই দিনগুলোর কথা তিনি দ্রুত ভুলে যেতে চান।

হোসনা জানান, সৌদি আরব যাওয়ার পর তাকে জেদ্দা থেকে হাজার কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ঠিকভাবে খেতে দেয়া হয়নি একটি ঘরে বন্দী করে রাখা হয়। এরপর তার উপর চলে অমানসিক নির্যাতন। দেশে আসতে চাইলে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয়া হয়।

তিনি জানান, ‘আমি দেশে আসার কথা বললে মালিক আমাকে বলে ‘তোকে দুই বছরের জন্য কিনে এনেছি। সুতরাং তোকে আমরা বাংলাদেশে পাঠাব না। এরপরও আমি আসতে কান্নাকাটি করলে তারা আমাকে মারপিট করে। পরে একদিন লুকিয়ে আমি বাসার ছাদে দিয়ে ভিডিও করে আমার স্বামীর কাছে পাঠাই।’

‘সেখানে শুধু আমি না, আমার মতো আরও অনেক নারী নির্যাতনের শিকার হচ্ছে। খোজ খবর নিয়ে তাদের উদ্ধার করা উচিত।’

হোসনার স্বামী শফিউল্লাহ বলেন, ‘আমি গরিব হওয়ার কারণে দালাল সাহিনের প্রলোভনে পওে আমার স্ত্রীকে বিদেশ পাঠিয়েছিলাম। আর যেন কোন নারী বিদেশ না যায় যায়।’

তিনি বলেন, আমি দালাল সাহিনের দৃষ্টান্তমূলক বিচার চাই। সেই সঙ্গে আমি আমার ক্ষতিপূরণ চাই।

উল্লেখ্য, ভাগ্য বদলের আশায় মাত্র ২৫ দিন আগে সৌদি আরব গিয়েছিলেন হোসনা আক্তার। কিন্তু সেখানে যাওয়ার কয়েকদিন পর থেকেই নির্মম নির্যাতনের শিকার হন তিনি। এক পর্যায়ে নির্যাতন সইতে না ফেরে বাঁচার আকুতি জানিয়ে স্বামীর কাছে একটি ভিডিও বার্তা পাঠান হোসনা।

অবশেষে ব্রাক ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রচেষ্টায় বুধবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। পরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।

ঢাকা মহানগর আ’লীগের নেতৃত্বে আসছেন কারা

0

ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। এ সম্মেলনেই বাছা করা হবে ঢাকা মহানগর আওয়ামী লীগের শীর্ষ চার নেতৃত্ব। ঢাকার উত্তর ও দক্ষিণ শাখার একই সঙ্গে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মহানগর আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যোনে সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নেতৃত্ব নির্বাচনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। তবে ঢাকা মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব কারা আসছে এ নিয়ে চলছে কল্পনা জল্পনা। অনেকই বলছেন পুরনোরাই নতুন করে দায়িত্বে আসতে যাচ্ছেন।
এবারের সম্মেলনের মাধ্যমে উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আমূল পরিবর্তন আনার কথা শোনা যাচ্ছে। নতুন কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগী ও দক্ষ এবং বিতর্কমুক্ত, স্বচ্ছ ও পরিচ্ছন্ন ইমেজের নেতাদেরই প্রাধান্য দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি এ কে এম রহমতুল্লাহ এমপি ছাড়াও অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, উত্তরের বর্তমান সহ-সভাপতি শেখ বজলুর রহমান, আজিজুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কাদের খান প্রমুখের নাম আলোচনায় রয়েছে। সাধারণ সম্পাদক পদে সাদেক খান এমপি বহাল থাকার চেষ্টা করছেন। এছাড়া উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির নাম জোর আলোচনায় রয়েছে, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান এবং দপ্তর সম্পাদক এম সাইফুল্লাহ সাইফুল সাধারণ সম্পাদক পদে আসার চেষ্টা করছেন।
দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি হাজি আবুল হাসনাত ছাড়াও আলোচনায় রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফের ছেলে মোহাম্মদ সাঈদ খোকন, অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আইনজীবী নেতা অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, নগর দক্ষিণের বর্তমান সহ-সভাপতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, কে. এল. জুবিলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সমরেন্দ্র নাথ রায় সমর।
সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবারও পদে থাকতে আগ্রহী। এছাড়া সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হিসাবে তৎপর রয়েছেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, গোলাম আশরাফ তালুকদার, অ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আবদুল আজিজ তামিম। তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত এমও আজিজের ছেলে। কার্যনির্বাহী সদস্য ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বি এম সিরাজুল ইসলাম, সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ, গোলাম সারোয়ার কবিরের নাম সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর তিন বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে দু’ভাগে বিভক্ত করা হয়। পরে ২০১৬ সালের ১০ এপ্রিল মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫টি থানা এবং ১০০টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম।

৩০ নভেম্বরের পর অবৈধ অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা

0

অনিবন্ধিত অবৈধ অনলাইন নিউজপোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। আসছে ৩০ নভেম্বরের পর থেকেই সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া শুরু করবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

বুধবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, যেসব অনলাইন পোর্টাল রেজিস্ট্রেশন করার জন্য আবেদন করেছে তাদের ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। ভেরিফিকেশন প্রতিবেদন ৩০ নভেম্বরের মধ্যে আমাদের কাছে আসবে। যেসব নিউজ পোর্টাল ভুয়া তথ্য পরিবেশন করে, গুজব ছড়ায় তাদের শাস্তির আওতায় আনা হবে। একই সঙ্গে পোর্টালগুলো বন্ধ করে দেওয়া হবে।
তিনি বলেন, দেশে অবৈধ অনলাইন পোর্টালগুলোতে এত গুজব ছাড়ানো হচ্ছে, বলতে গেলে দেশ গুজবের কারখানায় পরিণত হয়েছে। যারা গুজব ছড়াচ্ছে তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। তাদের সঙ্গে পেরে উঠা যাচ্ছে না। এদের কঠোরভাবে দমন করতে হবে। সেই জন্য আমরা কাজ করছি।

মহানগর আ.লীগের সম্মেলনের জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান

0

আগামীকাল শনিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। বেলা ১১টায় মহানগর উত্তর ও দক্ষিণের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনের জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ ও প্যান্ডেল। সোহরাওয়ার্দী উদ্যান ও এর চারপাশে শোভা পাচ্ছে অসংখ্য ছোট-বড় ব্যানার ও পোস্টার।

নিরাপত্তা ব্যবস্থাও যেন নিশ্ছিদ্র হয় সেজন্য মাঠে টহল দিচ্ছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। শুক্রবার ভোর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ বন্ধ করে দিয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

বিকেলে রমনার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুই মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবেন। কাউন্সিল অধিবেশন শেষে কে হবেন নতুন নেতা, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই।

বিভিন্ন পদপ্রত্যাশীরা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শীর্ষ পদে আসার জন্য তদবির ও সুপারিশের জন্য দৌড়ঝাঁপে ব্যস্ত সময় পার করছেন। কাউন্সিল অধিবেশনস্থল সোহরাওয়ার্দী উদ্যান ও এর চারপাশ পদপ্রত্যাশীদের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে।

আন্দোলনের কর্মসূচি সময়মতো দেব : মওদুদ

0

আন্দোলন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, কর্মসূচি সময়মতো দেব। এখনও আন্দোলনের উপযুক্ত সময় আসেনি বলেও তিনি জানান।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ লেবার পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে ব্যারিস্টার মওদুদ এসব কথা বলেন।

প্রতিটি ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ আস্তে আস্তে শিথিল হচ্ছে জানিয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী যে সরকার বলা হয়, বর্তমান আওয়ামী লীগ সরকার সেই সরকার না। এই সরকার অনির্বাচিত সরকার।

দেশের মানুষ এখন অতিষ্ঠ, তারা পরিবর্তন চায়। এই পরিবর্তন যত শিগগিরই আসবে, দেশের জন্য ততই মঙ্গল বলেও মন্তব্য করেন বিএনপির এই নীতিনির্ধারক।

মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দেয়া উচিত জানিয়ে মওদুদ বলেন, আমি আশা করছি সুপ্রিম কোর্ট আগামী শুনানিতে তাকে জামিন দেবেন। যদি না দেন, তাহলে মনে করতে হবে রাজনৈতিক কারণে তাকে জামিন দেয়া হচ্ছে না। দেশের স্বার্থে ভারতের সাথে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিও করেন মওদুদ।