Home Blog Page 3323

হংকং নিয়ে আইন যুক্তরাষ্ট্রের, কড়া হুঁশিয়ারি চীনের

0

হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সমর্থন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার একটি প্রস্তাবকে আইন হিসেবে অনুমোদন দিয়েছেন। আইনটি হলো ‘হংকং হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অ্যাক্ট ২০১৯’।

অন্যদিকে, বৃহস্পতিবার এক বিবৃতিতে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এ পদক্ষেপ হংকং বিষয়ে এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে মারাত্মক হস্তক্ষেপ। এটি আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার মৌলিক নিয়ম পরিপন্থী।

এ সংক্রান্ত আইন পাস যুক্তরাষ্ট্রের একটি আধিপত্যবাদী পদক্ষেপ।

চীনের অন্যান্য এলাকা থেকে হংকং যেন আলাদা স্বায়ত্তশাসন উপভোগ করে তা নিশ্চিত করতে হংকংয়ের মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আইনের বার্ষিক একটি পর্যালোচনা করা হয় মার্কিন সংসদে।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটির প্রধানকর্তা শি জিনপিং ও সেদেশের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ থেকেই এই আইন পাস করেছেন তিনি। আর এই আইনে ট্রাম্প এমন এক সময় স্বাক্ষর করলেন যখন ওয়াশিংটন দীর্ঘদিন ধরে চলা যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ নিরসনের আশা করছিল।

হংকংয়ের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র যেন মাথা না ঘামায়, আগেই এমন অনুরোধ করেছিল চীনের কর্মকর্তারা।

মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেইজিংয়ের মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করে যে হংকং বিষয়ে প্রস্তাবটি আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্র এর ‘পরিণাম ভোগ করবে।’

তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এ বিলটির এত ব্যাপক সমর্থন ছিল যে ডোনাল্ড ট্রাম্প যদি ওই প্রস্তাবের বিরোধিতাও করতেন, তাহলেও এটি আইন হিসেবে পাস হওয়ার সম্ভাবনা ছিল।

ট্রাম্প এর পাশাপাশি আরেকটি বিলও পাস করেছেন, যা হংকংয়ের পুলিশের কাছে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও স্টান গানের মত অস্ত্র – যেগুলো মিছিল বা ভিড় নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় – রপ্তানি নিষিদ্ধ করেছে।

কী আছে আইনে?
এ বছরের জুনে হংকংয়ের বিক্ষোভের শুরুর দিকে এই প্রস্তাবটি মার্কিন কংগ্রেসে পেশ করা হয় এবং গত মাসে বিশাল ব্যবধানে কংগ্রেস এটিকে অনুমোদন দেয়।

আইনে বলা আছে: ‘হংকং চীনের অংশ হলেও তাদের স্বতন্ত্র আইনি ও অর্থনৈতিক নিয়মাবলী আছে। বার্ষিক পর্যালোচনায় যাচাই করা হবে যে হংকংয়ের আইনকে খর্ব করে চীন সেখানকার বেসামরিক স্বাধীনতা এবং আইনের শাসন ক্ষুণ্ণ করছে কি না।’

হংকং যেন তাদের বিশেষ বাণিজ্য মর্যাদা বজায় রাখার উদ্দেশ্যে যথেষ্ট পরিমাণ স্বায়ত্বশাসন উপভোগ করতে পারে তা নিশ্চিত করতে হংকংয়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র।

হংকংয়ের বিশেষ বাণিজ্য মর্যাদা বলতে বোঝায়, চীনের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা বা শুল্ক হংকংয়ের জন্য কার্যকর হবে না।

হংকংয়ের পরিস্থিতি
গত জুন মাসে চীন থেকে আলাদা হয়ে যাওয়ার দাবি নিয়ে হংকংয়ের নাগরিকরা বিক্ষোভ শুরু করলেও পরবর্তীতে এটি পরিণত হয় গণতন্ত্রের সমর্থনে হওয়া বিক্ষোভে।

এ বিক্ষোভ ক্রমে সহিংস রুপ নেয়। পুলিশের ওপর বিক্ষোভকারীদের হামলার ঘটনা ঘটে এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের ওপর গুলিও ছুড়ে।

রবিবার হংকংয়ে স্থানীয় কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে সরকার ও বিক্ষোভকারীদের প্রতি মানুষের মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করা হচ্ছে।

আর ওই নির্বাচনে গণতন্ত্রপন্থীরা বড় ধরণের বিজয় অর্জন করেছে। হংকংয়ের ১৮টি কাউন্সিলের ১৭টিই এখন গণতন্ত্রপন্থী কাউন্সিলরদের নিয়ন্ত্রণে।

গাছ রাতে অক্সিজেন দেয়, ইমরানের মন্তব্যে সমালোচনার ঝড়

0

কিস্তানের মন্ত্রীদের নানা ধরনের উদ্ভট মন্তব্য নিয়ে এর আগে ব্যাপক সমালোচনা হয়েছে। দিনকয়েক আগে পাকিস্তানের করাচির পঙ্গপালের সমস্যা মোকাবিলায় পঙ্গপালের বিরিয়ানি খাওয়ার পরামর্শ দিয়েছিলেন সে দেশের মন্ত্রী। তবে এবার স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খান যা বললেন, তাতে হাসির রোল থামছেই না টুইটারে।

সম্প্রতি পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়াত্‍‌ একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে ইমরান খানকে বলতে শোনা যায়, রাতে অক্সিজেন দেয় গাছ। ১৫ মিনিটের ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘গাছেরা রাতে অক্সিজেন দেয় : দেখালেন আইনস্টাইন খান।’

ইমরান ভিডিওতে বলেছেন, ১০ বছরের মধ্যে ৭০ শতাংশ সবুজ কমেছে। তার ফলে ভুগতে হবে আমাদের। কারণ গাছ বায়ুকে পরিষ্কার করে, রাতে অক্সিজেন দেয়। গাছেরা কার্বন-ডাই-অক্সাইড টেনেও নেয়। ভিডিও টুইটারে শেয়ার হতেই শুরু হয়েছে রসিকতা।

কটাক্ষ করে অনেকে বলছেন, এই জ্ঞানের জন্য ইমরান খানকে নোবেল দেওয়া হোক।

পুলিশ দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না

0

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, র‌্যাব, পুলিশ ও আর্মি দিয়ে পণ্যের বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। যে কোন পণ্যের মূল্য নির্ভর করে চাহিদা ও সরবরাহের উপর। গত বছর উৎপাদিত পেঁয়াজ নষ্ট হওয়ায় কৃষক ঘরে পেঁয়াজ মজুদ করতে পারেনি। এতে ঘাটতি দেখা দেয়। আমদানি পরিকল্পনাসহ নানা কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার ছিল বৃহস্পতিবার। কর্মশালার উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বাজার ব্যবস্থাসহ নানা বিষয়ে কথা বলেন। ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে গবেষণা কার্যক্রম তুলে ধরেন ব্রি’র পরিচালক (গবেষণা) ড. তমাললতা আদিত্য। বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস প্রফেসর ড. এম এ সাত্তার মণ্ডল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. কবির ইকরামুল হক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আবদুল মুঈদ।

কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বলেন, ‘গত বছর উৎপাদিত পেঁয়াজ জমি থেকে ওঠানোর সময় প্রচুর বৃষ্টি হয়। এতে বিপুল পরিমান পেঁয়াজ নষ্ট হয়। যার কারণে কৃষক ঘরে পেঁয়াজ মজুদ করতে পারেনি। এতে ঘাটতি দেখা দেয়। তাছাড়া ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিবে আমরা তা বুঝতে পারিনি। এসব কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। দেশে যেখানে পেঁয়াজের প্রয়োজন ২৫-২৬ লাখ টন। সেখানে আমদানি হয় দুই হাজার টন, পাঁচশ টন, তিনশ টন। এভাবে প্লেনে পেঁয়াজ এনে বাজার নিয়ন্ত্রণ পুরোপুরি সম্ভব নয়। বাজার নিয়ন্ত্রণের মূল শক্তি চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা। এ ক্ষেত্রে আমাদের আরো সজাগ ও সচেতন হতে হবে। চালের বাজারে কোন অস্থিরতা নেই। বড়লোকেরা যে চাল পছন্দ করেন সেই চিকন চালের দাম কিছুটা বাড়লেও মোটা চালের দাম তেমন বাড়েনি। আর কৃষকরা এবার যাতে ন্যায্য মূল্য পান সে জন্য এ মৌসুমে ছয় লাখ টন ধান কৃষকদের কাছ থেকে কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কৃষির অপরা সম্ভাবনা রয়েছে। খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হলে কৃষিকে যান্ত্রিকীকরণ, আধুনিকীকরণ ও বাণ্যিজিকীকরণ করতে হবে। দারিদ্র বিমোচনে কৃষি বড় ভূমিকা রাখতে পারে। দারিদ্রসীমা কমিয়ে আনার ক্ষেত্রে কৃষির অসামান্য ভূমিকা রয়েছে। দেশে ধান উৎপাদনে যে অভাবনীয় সাফল্য এসেছে, তাতে কৃষি বিজ্ঞানীদের ব্যাপক অবদান রয়েছে। এখন প্রয়োজন কৃষিকে লাভজনক খাতে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালানো।’

আওয়ামী লীগে আগামী সাধারণ সম্পাদক কে হচ্ছেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সাধারণ সম্পাদক কে হবেন, তা নির্ধারণ করবেন দলের সভানেত্রী শেখ হাসিনা। তিনি কাউন্সিলরদের সিদ্ধান্ত মোতাবেক সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। আমরা কেউ ফ্যাক্টর নই। গঠনতন্ত্র মোতাবেক দলের সভানেত্রী এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’

আর্থ-সামাজিক অবস্থার বিকাশে সংস্কৃতির মেলবন্ধন অপরিহার্য’

0

আর্থ-সামাজিক অবস্থার বিকাশে সংস্কৃতির মেলবন্ধন অপরিহার্য। সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বৃদ্ধি পায়। চীন ও বাংলাদেশের মধ্যে এই সম্পর্ক আগামীতে জোরদার হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। চীনের বেইজিং এ অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে এসব কথা বলেন তিনি। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সেমিনারে ডেপুটি স্পিকার আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তিপূর্ণ সহবস্থান, সামাজিক ন্যায়বিচার, ক্ষুধা দারিদ্র্য ও শোষণমুক্ত বিশ্ব গড়তে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তাঁর অভিপ্রায় জানিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে ডিজিটাল এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পৌঁছানোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

৮ বছরের সাজা হলো ওসি মোয়াজ্জেমের

0

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনীর সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয়েছে।

রায়ে ওসি মোয়াজ্জেমকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬ ধারায় পাঁচ বছর এবং একই আইনের ২৯ ধারায় তিন বছর- মোট আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ওসি মোয়াজ্জেমকে।

বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেন আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এই রায় ঘোষণা করেন। এর আগে বেলা আড়াইটার দিকে এজলাসে তোলা হয় আসামি ওসি মোয়াজ্জেমকে। এর কিছুক্ষণ পরই শুরু হয় রায় ঘোষণা।

গত ২০ নভেম্বর আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য বৃহস্পতিবার ধার্য করা হয়। একই সঙ্গে ওসি মোয়াজ্জেমকে রায় ঘোষণার সময় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশ দেওয়া হয়।

গত ১৫ এপ্রিল মোয়াজ্জেমের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। এরপর ২৭ মে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানা প্রতিবেদন দেন। তদন্ত প্রতিবেদনে তিনি বলেন, ‘ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।’ এরপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

গত ১৬ জুন দুপুরে রাজধানীর শাহবাগ এলাকা থেকে ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। পরদিন ১৭ জুন তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন সাইবার ট্রাইব্যুনাল। সেই থেকে মোয়াজ্জেম কারাগারে আছেন। গত ১৭ জুলাই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ৩১ জুলাই মামলার বাদী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় বিচার। রাষ্ট্রপক্ষে মোট ১২ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। এর মধ্যে নুসরাতের মা, ভাই ও দুই সহপাঠী সাক্ষ্য দেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ২৭ মার্চ সকাল ১০টার দিকে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা তাঁর অফিসের পিয়ন নূরুল আমিনের মাধ্যমে ছাত্রী রাফিকে ডেকে নেন। পরীক্ষার আধা ঘণ্টা আগে প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন অধ্যক্ষ।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন নুসরাতের মা

0

ফেনী সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাদণ্ডাদেশ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নুসরাত জাহান রাফির মা শিরিন আখতার। আজ বৃহস্পতিবার রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

শিরিন আখতার বলেন, আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। সেই সাথে বিচার বিভাগকেও ধন্যবাদ জানাই। সেই সঙ্গে প্রত্যেক মিডিয়া কর্মীদেরও ধন্যবাদ জানাই। তাদের কাছে আমি কৃতজ্ঞ।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের মামলায় সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামস জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার প্রথম রায় এটি।

টোস্টমাস্টার ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় আইইউবি শিক্ষার্থীর সাফল্য

0

গুণগত মানসম্পন্ন উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নিজ প্রতিভা বিকাশে অনন্য নজির স্থাপন করে যাচ্ছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-আইইউবি’র শিক্ষার্থীরা। তারই আরেকটি উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে আইইউবি’র স্কুল অব লাইফ সায়েন্সেস (এসএলএস) এর শিক্ষার্থী বুশরা বিনতে সিকান্দার।

১৫-১৬ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত অত্যন্ত মর্যাদাপূর্ণ টোস্টমাস্টার ইন্টারন্যাশনাল (টিআই) ‘ডিভিশন এল’ প্রতিযোগিতায় হিউমারাস স্পিচ কনটেস্ট ২০১৯ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। ‘এবুলিয়েন্স ২০১৯’ নামক এই পর্বের বিজয়ী হিসেবে আগামী বছর মে মাসে দিল্লিতে অনুষ্ঠিতব্য টিআই ডিস্ট্রিক্ট ৪১ সম্মেলন ২০২০ এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন বুশরা। সেখানে আরও অংশগ্রহণ করবে ভারত, নেপাল ও ভুটানের প্রতিযোগীরা।

বাংলাদেশে ১৬টি টোস্টমাস্টার ক্লাব রয়েছে। এসব ক্লাবকে এল ওয়ান, এল টু, এল থ্রি, এল ফোর ও এল ফাইভ নামে ৫টি জোনে ভাগ করা হয়েছে। ডিভিশন এল হচ্ছে সবগুলোর সম্বিমিলিতকরণ। এবুলিয়েন্স ২০১৯-এ ওই ৫টি জোনের চ্যাম্পিয়নরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তারা নিজ নিজ জোনের ক্লাব এবং আঞ্চলিক পর্যায়ে বিজয়ী হয়ে কক্সবাজারে আসার সুযোগ পায়। বুশরা এরিয়া ১৩ এর অধীনে আইইউবি টোস্টমাস্টার ক্লাবের একজন সক্রিয় সদস্য।

নেতৃত্ব সৃষ্টি ও ভালো বক্তা হিসেবে গড়ে তোলা এবং তার স্বীকৃতি ও উৎসাহ প্রদানে প্রতিবছর টোস্টমাস্টার ইন্টারন্যাশনাল এই ‘হিউমরস স্পিচ’ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এছাড়া টোস্টমাস্টার প্রশিক্ষণের মাধ্যমে যারা ভালো বক্তা, তাদের কাছ থেকে দেখা ও তাদের কাছ থেকে শেখারও সুযোগ ঘটে এসব শিক্ষার্থীর। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরাদের মধ্যে সেরা টোস্টমাস্টার খুঁজে বের করে তাদের আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ করে দেয়া হয়।

টোস্টমাস্টার ইন্টারন্যাশনাল একটি অলাভজনক আন্তর্জাতিক শিক্ষামূলক সংগঠন যা সারাবিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বের উন্নয়ন সাধন ও তাদের জনসম্মুখে কিভাবে বক্তৃতা উপস্থাপন করতে হয় তা শিখিয়ে থাকে। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের কলোরাডোতে অবস্থিত। বর্তমানে বিশ্বের ১৪৩টি দেশে ১৬,৮০০ ক্লাব ও ৩ লাখ ৫৮ হাজারের বেশি সদস্য রয়েছে এই সংগঠনের। ১৯২৪ সাল থেকে কাজ করে আসছে টোস্টমাস্টার ইন্টারন্যাশনাল।

প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী পালিত

0

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জননন্দিত রাজনীতিবিদ মরহুম মোহাম্মদ হানিফের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন এবং নগর ভবন প্রাঙ্গণে মরহুম মোহাম্মদ হানিফের স্মরণসভা অনুষ্ঠিত হয়।

নগর ভবনে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা মরহুম মেয়র মোহাম্মদ হানিফের জীবন কর্মকাণ্ড এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা করেন। তারা মেয়র মোহাম্মদ হানিফকে জনতার মেয়র হিসেবে উল্লেখ করে তার কর্মকাণ্ডের গুনে চিরদিন দেশবাসী তথা ঢাকাবাসীর অন্তরে চিরস্মরণীয় হয়ে রয়েছেন এবং থাকবেন বলে উল্লেখ করেন।

দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তার অবদান, ঢাকাবাসীর কল্যাণে অবিভক্ত সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তার বিবিধ অবদান ঢাকাবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

স্মরণসভায় ঢাকা ৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ওয়ার্ড কাউন্সিলর আব আহমেদ মন্নাফী ও হুমায়ুন কবীর, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক প্রমূখ বক্তৃতা করেন ।

এর পূর্বে সকালে ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজিমপুর কবরস্থানে মরহুম মেয়র মোহাম্মদ হানিফের কবরে পুষ্পার্ঘ্য নিবেদন ও দোয়া করেন এবং আজিমপুরস্হ মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে শরীক হন। আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ওয়ার্ড কাউন্সিলররা এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বাংলাদেশের একটি ঘরও অন্ধকার থাকবে না : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে এসেছে। সেখানকার এক হাজার ৮০০ অস্ত্রধারী আত্মসমর্পণ করেছে। তাদের আমরা পুনর্বাসন করেছি। তিনি বলেন, শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, বাংলাদেশের একটি ঘরও অন্ধকার থাকবে না।

আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৪ প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর পার্বত্য চট্টগ্রামে শান্ত পরিবেশ ছিল। কিন্তু ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়ে ওঠে। তিনি বলেন, ৯৬ সালে আমরা ক্ষমতায় আসার পর পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান করি। শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে এসেছে। সেখানকার এক হাজার ৮০০ অস্ত্রধারী আত্মসমর্পণ করেছে। তাদের আমরা পুনর্বাসন করেছি। বিএনপির আমলে পার্বত্য চট্টগ্রামে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল।

গ্রিড লাইনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ দেয়া সম্ভব না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ কারণে আমরা সোলার প্যানেলের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে আলোকিত করেছি। শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, বাংলাদেশের একটি ঘরও অন্ধকার থাকবে না। প্রতিটি ঘরে আলো জ্বলবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যে চারটি প্রকল্পের উদ্বোধন করেছেন সেগুলো হলো- পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেলের মধ্যে দিয়ে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্প, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে গবেষণা প্রকল্প, বঙ্গবন্ধু হাইটেক সিটি গাজীপুরের ডাটা সেন্টার ও বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন ৫টি জাহাজের প্রকল্প।

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে ৬ কেজি স্বর্ণালংকার আটক

0

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় ৬ কেজি স্বর্ণালংকার আটক করেছেন কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধারকৃত স্বর্ণের দাম প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা বলে জানা গেছে।

বুধবার দিবাগত রাত ৩টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর-৬৩৮ এর যাত্রী মো. মুরশেদ হোসেনের কাছ থেকে এ স্বর্ণালংকার আটক করা হয় বলে জানিয়েছে কাস্টমস সূত্র।

জানা গেছে, স্বর্ণালংকারসহ গ্রিন চ্যানেল অতিক্রমকালে ওই যাত্রীকে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরবর্তীতে তার হাতে থাকা ক্রোকারিজ সংবলিত (খোলা গ্লাস সেট) শপিং ব্যাগ স্ক্যানিং করলে সুকৌশলে লুকানো স্বর্ণালংকার শনাক্ত হয়। এরপর এয়ারপোর্টের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার লাগেজ তল্লাশি করলে বিশেষ কায়দায় লুকানো ৬ কেজি স্বর্ণালংকার পাওয়া যায়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কাস্টমস সূত্র জানিয়েছে।