Home Blog Page 3327

আসামে আটক তিন আইএস জঙ্গি

0

আসামের গোয়ালপাড়া থেকে ইসলামিক স্টেট (আইএস) এর তিন সদস্যকে গ্রেপ্তার এরছে দিল্লি এবং আসাম পুলিশ। তদন্তকারীদের দাবি, প্রথমে গোয়ালপাড়ার দুধনৈ রাসের মেলা ও পরে দিল্লিতে বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল ওই জঙ্গিরা। তারা আইএসের সদস্য।

পুলিশ জানায়, লুইত জামিল, জামান ইসলাম ও রঞ্জিত ইসলাম নামে ওই তিন জঙ্গি নাশকতার ছক কষেছে বলে জানতে পারে দিল্লি পুলিশ। তারপরেই ২৩ নভেম্বর দিল্লি পুলিশের একটি দল গোয়ালপাড়ায় আসে। পুলিশ সূত্রের খবর, স্থানীয় পুলিশের কাছে ওই জঙ্গিদের সম্পর্কে খবর ছিল না।

গতকাল রাতে গোয়ালপাড়ার একটি হোটেলে অভিযান চালিয়ে ওই তিন জঙ্গিকে গ্রেপ্তার করে যৌথ দল। ওই তিনজনকে ১২ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। তদন্তকারীদের দাবি, জামিল তাদের প্রধান। তিনি স্থানীয় আধার কেন্দ্রের সুপারভাইজার হিসেবে কাজ করছিলেন, রঞ্জিত ছিলেন কৃষ্ণায় মাছ বাজারে ঠিকা বিক্রেতা আর জামান ইসলাম বেকার।

সৌদি আরবে হামলার আগে গোপন বৈঠক হয় ইরানে!

0

সৌদি আরবের তেলক্ষেত্রে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অন্তত চার মাস আগে তেহরানে গোপন বৈঠক হয় বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ঐ বৈঠকে ইরানের রেভল্যুউশনারি গার্ডের প্রভাবশালী শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন এমন চার জনের বরাতে রয়টার্সের বিশেষ প্রতিবেদনে বলা হয়, বৈঠকের পরিকল্পনা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অনুমোদন দিয়েছিলেন।

তবে এতে কঠোর শর্ত ছিল যে, হামলায় যেন কোনো বেসামরিক নাগরিক কিংবা মার্কিন নাগরিক হতাহত না হয়। যদিও রয়টার্স খামেনির অনুমোদনের সত্যতা যাচাই করতে পারেনি।

রয়টার্সের এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইরান। আর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সৌদি আরব।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এনআরসি আতঙ্ক

0

ভারতের লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর সুরে কথা বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং বিজেপির নেতা বিপ্লব দেব। তিনি বলেছেন, আমার বাবা, আত্মীয়রা বাংলাদেশ থেকে এসেছেন। ত্রিপুরায় এনআরসি চালু হলে সবচেয়ে বড় ক্ষতি হবে আমার। মুখ্যমন্ত্রী পদ চলে যাবে।

গত কয়েক মাস আগে আসামের নাগরিক তালিকার হাওয়া নিয়ে লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন, আমার বাবাও বাংলাদেশের লোক ছিলেন। সেই হিসেবে তো আমিও বহিরাগত। আমাকেও বের করে দিক।

তিনি আরো বলেছিলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যর্থ হয়েছেন সঠিক তালিকা তৈরি করতে। অন্যদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর কেউ কেউ তাকে নাগরিকত্ববিলের কথা মনে করিয়ে দিচ্ছেন, যেখানে বলা আছে হিন্দু শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাবেন।

জানা গেছে, পশ্চিমবঙ্গের উপ-নির্বাচনের প্রচারণায় গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি সেখানে বলেন, আমার বাবা, আত্মীয়রা বাংলাদেশ থেকে এসেছেন। আমি পরে ত্রিপুরা জন্মগ্রহণ করি। তাই এনআরসি হলে কেউ যদি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়, তবে সেটা আমি হব। কারণ মুখ্যমন্ত্রীর পদ চলে যাবে। আমি কি বোকা যে নিজের মুখ্যমন্ত্রীর পদ হারিয়ে এনআরসি চালু করব?

অন্যদিকে, বিপ্লব দেবের মিডিয়া পরামর্শ দাতা অবশ্য অন্য কথা বলছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন, এনআরসি বা নাগরিকত্ব বিল ভারতীয়দের রক্ষার্থে ব্যবহার করা হবে, অনুপ্রবেশকারীদের হাত থেকে বাঁচানোর জন্য।

স্থপতি রবিউলের পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর সমবেদনা

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রখ্যাত কবি ও স্থপতি রবিউল হুসাইনের বাসভবনে গিয়ে তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। রবিউল আজ মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন।

প্রধানমন্ত্রী আজ বিকেলে একুশে পদকপ্রাপ্ত এই কবি ও স্থপতির বাসায় যান। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন। তিনি কবির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ও সান্তনা দেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

এর আগে এক শোক বার্তায়, শেখ হাসিনা রবিউল হুসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, তার মৃত্যুতে দেশ ও জাতি একজন দেশপ্রেমিক ও বহুগুণে গুণান্বিত এক ব্যক্তিকে হারাল।

প্রধানমন্ত্রী বলেন, রবিউল হুসাইন একাধারে স্থপতি, কবি, শিল্প-সমালোচক, ছোট গল্প লেখক, প্রবন্ধকার ও সংস্কৃতিক কর্মী ছিলেন।

শেখ হাসিনা বলেন, পেশাগত দিক থেকে স্থপতি হলেও রবিউল হুসাইন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

তিনি বলেন, রবিউল হুসাইন তার কাজের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

রবিউল হুসাইন মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শ্রম অধিকার প্রতিষ্ঠায় আইএলও’র সহযোগিতা প্রয়োজন

0

বাংলাদেশে শ্রম অধিকার প্রতিষ্ঠার সকল বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতা প্রয়োজন ও আইএলও’র সঙ্গে সর্ম্পর্ক আরো জোরদার করা প্রয়োজন।

আজ মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে মন্ত্রী সচিবালয়ে আইএলও’র আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুওমো পৌটিআইনেনের সঙ্গে এক বৈঠক করেন। পরে আলোচনার বিষয়বস্তু তুলে ধরতে গিয়ে সাংবাদিকদেও সঙ্গে কথা বলেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, শ্রম অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে জননেত্রী শেখ হাসিনার সরকার যেসব স্ট্যান্ডার্ড অর্জন করতে যাচ্ছে তাকে সফল করার জন্য এবং আমাদের শ্রমিকদের যে অধিকার প্রয়োজন তা প্রতিষ্ঠার জন্য আইএলও সব ধরণের সহযোগিতা দিতে প্রস্তত আছে।

মন্ত্রী আরো বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার বিগত সম্মেলনে বাংলাদেশ যেসব অঙ্গীকার করেছে এবং বাংলাদেশের উপর যেসব দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য আইএলও এর কোনো সহযোগিতার প্রয়োজন হলে আইএলও তা দিতে প্রস্তুত আছে বলে কান্ট্রি ডিরেক্টর তাকে জানিয়েছেন।

তিনি বলেন, আইএলও প্রতিনিধিদল এখন শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করবেন এবং আরো বিষদভাবে এসব ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। কান্ট্রি ডিরেক্টর আইএলও প্রতিষ্ঠার শতবছর পূর্তি উপলক্ষে বিভিন্ন আয়োজনের কথা জানিয়েছেন বলেও মন্ত্রী জানান।

ঢাবিতে ১০ স্থানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের সুবিধার্থে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন শুরু হয়েছে। ডাকসুর উদ্যোগে ও এসিআইয়ের সহযোগিতায় ক্যাম্পাসের ১০টি স্থানে এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হচ্ছে।

ছাত্রীরা যেকোনো সময় ১০ টাকার নোট দিয়ে মেশিন থেকে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন। ডাকসুর এই উদ্যোগ ইতোমধ্যে বেশ প্রশংসিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মাঝে।

ভেন্ডিং মেশিন যেসব যায়গায়:

১. রোকেয়া হল।
২. শামসুন নাহার হল।
৩. কবি সুফিয়া কামাল হল।
৪. বাংলাদেশ কুয়েত মৈত্রী হল।
৫. বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল।
৬. বিশ্ববিদ্যালয়ের টিএসসি।
৭. কলাভবনের ছাত্রীদের কমনরুম।
৮. বিজনেস অনুষদের কমনরুম।
৯. সায়েন্স লাইব্রেরি।
১০. চারুকলা।

অন্যের সঙ্গেও চড়া যাবে উবারে, প্রশ্ন নিরাপত্তা নিয়ে

0

উবার পুল রাইড শেয়ারিং! এ এক নতুন ধারণা- যা একজন যাত্রী একই পথের অন্যান্য যাত্রীর সাথে ট্রিপ শেয়ারের পাশাপাশি ভাড়াও ভাগাভাগি করে নেওয়ার সুবিধা দেয়। কম সংখ্যক গাড়িতে বেশি যাত্রী বহন করার উদ্দেশ্যে থেকেই উবারপুল রাইডশেয়ারিং সার্ভিস চালু করা হয়েছে। একই দূরত্বের জন্য উবারএক্স-এর ভাড়ার চেয়ে উবারপুলের ভাড়া ৪০% পর্যন্ত সাশ্রয়ী হতে পারে। কিন্তু এতো কিছুর পরও অপরিচিতদের সাথে যাত্রা পথে ভ্রমণ করার সময় প্রশ্ন থেকে যায় নিরাপত্তা নিয়ে।

বিশ্বের সর্ববৃহৎ অন-ডিমান্ড রাইড-শেয়ারিং কম্পানি উবার তাদের বহুল প্রতীক্ষিত ‘উবার পুল’ চালু করার মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠানটির তৃতীয় বছর পূর্ণ করলো। গত তিন বছরে কয়েক মিলিয়নেরও বেশি ট্রিপ সম্পূর্ণ করে এবং প্রতি সপ্তাহে কয়েক হাজার নতুন চালক সংযুক্ত করে উবারের গ্লোবাল পোর্টফোলিওতে বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ একটি মার্কেট হিসেবে অবস্থান করে নিয়েছে।

বাংলাদেশে রাইড শেয়ারিং ব্যবসার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান রাতুল ঘোষ বলেন, গত ৩ বছরে বাংলাদেশের মোবিলিটি ইকোসিস্টেমের (যাতায়াত ব্যবস্থার) একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পেরে আমরা গর্বিত। উবার পুল চালু করার মাধ্যমে আমরা বাংলাদেশের যাতায়াত ব্যবস্থার প্রতি আমাদের প্রতিশ্রুতি অব্যাহত রেখেছি। উবারে আমরা আরো বেশি কার্যকর কারপুলিং ব্যবস্থার জন্য প্রযুক্তির ব্যবহার করতে চাই, কারণ আমরা বিশ্বাস করি এটিই এই সার্ভিসের ভবিষ্যত। বাংলাদেশে আমাদের সাফল্যের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমি বাংলাদেশ সরকার, আমাদের ব্যবসায়িক অংশীদার, চালক ও যাত্রীদের তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই এবং তাদের আশ্বস্ত করতে চাই যে, এই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দেশের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও বিকাশে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উবারপুলের যাত্রা শুরু করার পর থেকে এই পাঁচ বছরে উবার পুল প্রযুক্তির সাথে পরিবর্তিত হওয়ার পাশাপাশি যাত্রা ভাগাভাগি করে নেয়াকে নতুন রুপ দিয়েছে। যাত্রীদের দ্রুততার সাথে আরো কম সময়ে রাইড খুঁজে দেওয়ার মাধ্যমে উবার পুল গ্রাহকদের কাছে প্রতিনিয়ত সাশ্রয়ী মূল্যে বিকল্প যানবাহন সরবরাহ করে।

উবার পুল বুক করবেন যেভাবে

• আপনি অ্যাপের মধ্যেই পুল অপশনটি পাবেন।
• রাইড রিকুয়েস্ট করার পর আপনার গন্তব্যের সাথে মিলে যায় এমন সহযাত্রী ও নিকটস্থ চালকের সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দেওয়া হবে এবং ২ মিনিটের মধ্যে পিকআপের জন্য সবচেয়ে সুবিধাজনক জায়গাটি আপনাকে নির্বাচন করে দেওয়া হবে।
• যখন আপনি রাইডটি কনফার্ম করবেন তখন অ্যাপ আপনাকে হাঁটার দিকনির্দেশনা ও পিক আপ করার সময় দেওয়া হবে যাতে আপনি জানতে পারেন কখন ও কোথায় আপনার চালকের সাথে দেখা করতে হবে।
• আপনার যাত্রা শেষ হওয়ার কিছু আগে উবার অ্যাপ একটি ড্রপ অফ স্পট নির্বাচন করবে, আপনাকে অবহিত করবে এবং আপনার চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর দিকনির্দেশনা দিবে।

উবার হাইলাইটস :

• গত তিন মাসে ঢাকার দশ লক্ষেরও বেশি বাসিন্দা উবার সেবা গ্রহণ করেছেন
• ঢাকা বিমানবন্দর হলো সবচেয়ে জনপ্রিয় পিক-আপ পয়েন্ট
• সবচেয়ে জনপ্রিয় ড্রপ-অফ গন্তব্য হলো ঢাকা বিমানবন্দর এবং এরপরেই আছে পান্থপথ এবং সদরঘাট।
• ২০১৯ সালের ৪ আগস্ট ছিল উবারের ব্যস্ততম দিন
• ২০১৯ সালে, ৭৬টি দেশের পর্যটক বাংলাদেশে আসার পর উবার ব্যবহার করেছেন
• ঢাকার গড় অপেক্ষার সময়সীমা ৬ মিনিটের কম

উবার সম্পর্কিত তথ্য

সচলতার মাধ্যমে নতুন সম্ভাবনা সৃষ্টি করাই উবারের লক্ষ্য। আপনি কীভাবে বাটনের এক চাপে যাতায়াতের জন্য একটি গাড়ি পেতে পারেন? এ সমস্যার সমাধান খুঁজতে আমাদের শুরুটা হয় ২০১০ সালে। ১০ বিলিয়নেরও বেশি ট্রিপ সম্পন্ন করার পর, এখন আমরা সেসব সার্ভিস তৈরির প্রচেষ্টায় নিয়োজিত যেগুলো একজন ব্যক্তিকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। শহরের যাতায়াত ব্যবস্থা, খাদ্য এবং জিনিসপত্র আনা-নেওয়ার পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে উবার সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচন করেছে।

পৃথিবীর সবচেয়ে বড় হাসপাতালে পরিণত হচ্ছে ঢামেক

0

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল অচিরেই পৃথিবীর সবচেয়ে বড় ও আধুনিক হাসপাতালে পরিণত হচ্ছে। এখন এটা আড়াই হাজার শয্যার হাসপাতাল কিন্তু অচিরেই তা পাঁচ হাজার শয্যার হাসপাতালে উন্নীত করা হচ্ছে। পৃথিবীর কোনো দেশে পাঁচ হাজার শয্যার হাসপাতাল নেই।

এছাড়াও দেশের ৮টি বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতাল, ৮টি কিডনি হাসপাতাল ও ৮টি হৃদরোগ সেন্টার হচ্ছে। কিডনি বিকল রোগীদের জন্য প্রতিটি জেলায় ১০ ইউনিটের একটি করে হেমোডায়ালাইসিস সেন্টার করা হচ্ছে। এজন্য ইতিমধ্যে একনেকে আড়াই হাজার কোটি টাকা পাশ হয়েছে। এখন নির্মাণ কাজ শুরু হয়ে যাবে।

সোমবার রাতে অফিসার্স ক্লাব ঢাকায় হাড় ক্ষয় রোগের ওপর আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি এসব তথ্য দেন। তিনি আরো বলেন, দেশের স্বাস্থ্য খাত এগিয়ে চলছে। পৃথিবীর সবচেয়ে বড় বার্ন এন্ড প্লাস্টিক ইন্সটিটিউট এখন বাংলাদেশে স্থাপিত হয়েছে। ১০৫টি মেডিক্যাল কলেজে প্রতিবছর ১২ হাজার নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে।

অফিসার্স ক্লাব ঢাকার স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. ফিরোজ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ সচিব ও ক্লাব চেয়ারম্যান খন্দকার আনোয়ারুল ইসলাম। সেমিনারে মূল আলোচক ছিলেন দেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন, ল্যাব এ্ইড হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম. আমজাদ হোসেন ও অ্যাপোলো হসপিটালস্ ঢাকার প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী। বক্তব্য রাখেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হোসেন খান, ক্লাবের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটু প্রমূখ।

অধ্যাপক ডা. এম. আমজাদ হোসেন বলেন, ২০৬টি হাড়, ৬৫০টি মাংসপেশি এবং ৩৩০টি জয়েন্ট নিয়ে মানবদেহের জটিল গঠন। এগুলো সারাক্ষণ চায় আমরা যেন তাদের কাজে লাগাই। নচেত তা লোহায় মরিচা ধরার মতো হয়ে অস্টিওপোরেসিস বা হাড় ক্ষয়, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মেরুদণ্ড ব্যথাসহ পুরো শরীর ব্যথা বা নানা জটিলতা তৈরি করতে পারে।

তিনি আরো বলেন, প্রত্যেকের ওজন নিয়ন্ত্রণে রাখাটা জরুরি যা সুস্থতার বড় নিয়ামক। অধিক ওজন মানেই জীবনে নাভিশ্বাষ। এতে জয়েন্ট বা গিঁটগুলোর সমস্যা তৈরি হয়। মানুষ যখন হাঁটে তখন তার পাঁচ থেকে সাতগুণ ওজন একটা হাঁটুর ওপর দিয়ে যায়। যখন বেশি ওজন নিয়ে তিনি মাটিতে পা ফেলছেন এবং পা তুলছেন তখন এই অতিরিক্ত ভরের জন্য জয়েন্টগুলোর মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে।

তাই যেভাবেই হোক আদর্শ ওজন বজায় রাখতে হবে। হাড় সচল রাখতে তাই মুভমেন্টের কোনো বিকল্প নেই সেটা হাঁটা, জগিং, সাইক্লিং, সাঁতার যাই হোক না কেন। এতে হার্ট, ফুসফুস সক্রিয় রেখে শরীরে সঠিক রক্ত প্রবাহিত হওয়া, অতিরিক্ত ওজন কমানো, হাঁটু বা পেশি শক্তিশালী করাসহ নানা উপকার হয়। এ জন্য বলা হয় ‘লাইফ ফর মুভমেন্ট, মুভমেন্ট ফর লাইফ।

পুষ্টিবিদ তামান্না চৌধুরী হাড় ক্ষয়ের খাদ্যাভাসের ভূমিকার ওপর আলোকপাত করে বলেন, সঠিক খাদ্যাভাস সুস্থতার বড়ো নিয়ামক। তিনি হাড়ক্ষয় রোধে খাদ্যাভাসের পরিবর্তন ও কিছু খাদ্যের ভূমিকার কথা তুলে ধরেন।

সৌদি আরবে অভিযানে শিক্ষাবিদ, লেখকসহ আটক ৯

0

সৌদি আরবে এক অভিযানে নয়জন শিক্ষাবিদ, লেখক ও অধিকারকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গতকাল সোমবার আন্দোলনকর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানায় এএফপি। রিয়াদ, জেদ্দাসহ বিভিন্ন শহরের অন্তত নয়জন সাংবাদিক, ব্লগার, অধিকারকর্মীর বাড়িতে অভিযান চালানো হয়। জব্দ করা হয় তাদের ল্যাপটপ ও মোবাইল ফোন।

ওই প্রতিবেদনে বলা হয়, উদারপন্থী ও অধিকারকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালাচ্ছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান, এমন অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা বলছেন, যুবরাজ তার ক্ষমতার পথকে মসৃণ করতে এসব দমন অভিযান পরিচালনা করছেন। গত দুই বছর ধরে দেশটিতে বুদ্ধিজীবীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়েছে। এই নয়জনকে কোন অভিযোগে আটক করা হয়েছে তা জানানো হয়নি।

লন্ডনভিত্তিক সৌদি মানবাধিকার গোষ্ঠী এএলকিউএসটি জানিয়েছে, গত ১৬ নভেম্বর থেকে নতুন করে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।

বুদ্ধিজীবীদের আটকের পাশাপাশি সৌদির কর্তৃপক্ষ ভিন্নমতাবলম্বী বন্দিদের ওপর হয়রানি ও নির্যাতন বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে এএলকিউএসটি।

পুরো কাশ্মীর দিয়ে দাও, তোমাদের টমেটো দেব!

0

পাকিস্তানে টমেটো চারশ থেকে পাঁচশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর তাই ভারতের মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার কৃষকরা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পাকিস্তানের দিকে! তবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিনিময়ে!

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে মধ্যপ্রদেশের ঝাবুয়া গ্রামের কৃষক ইউনিয়ন জানায়, ইমরান খান ভারতের বিরুদ্ধে যা করেছেন তার জন্য যদি ক্ষমা চান এবং পাকিস্তন অধিকৃত কাশ্মীর ছেড়ে দেন তাহলে তারা টমেটো পাকিস্তানে পাঠিয়ে দেবেন।

কৃষক ইউনিয়নের চিঠিতে জানানো হয়, সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রতিবাদে ভারতীয় কৃষক ইউনিয়ন পাকিস্তানে টমেটো পাঠানো বন্ধ করেছিল। প্যাটেলাবাদের টমেটো প্রচুর পরিমাণে ওয়াঘা বর্ডার দিয়ে পাকিস্তানে পাঠানো হতো। চিঠিতে লেখা হয়েছে, পাকিস্তান নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে যেভাবে জোর করে দখল করে রেখেছে, সেখান থেকে সরে যেতে হবে। সঙ্গে দাউদ ইব্রাহিম এবং অন্যান্য সন্ত্রাসবাদীদের ভারতের হাতে তুলে দিতে হবে। এই কাজগুলো করলেই ভারতীয় কৃষক ইউনিয়ন টমেটো রপ্তানি শুরু করবে।