Home Blog Page 3329

সাতদিন পেঁয়াজ বয়কটের ডাক ভারতে!

0

ভারতের পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম সেঞ্চুরি করেছে। দাম কামতে রাজ্য সরকার টাস্ক ফোর্স গড়েছে। তাতেও কমেনি দাম। এখন পেঁয়াজের দামে রাশ টানতে অভিনব উপায় বাতলাচ্ছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় এখন পেঁয়াজ বয়কটের ডাক দিয়ে শুরু হয়েছে জোরদার প্রচারণা। কেউ কেউ জানান, টানা সাতদিন সকলে মিলে একসঙ্গে পেঁয়াজ কেনা বন্ধ রাখলে দ্রুত দাম কমবে। তখন ২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে ক্রেতাদের কাছে ছুটে আসবে বিক্রেতারা।

প্রস্তাবটি কতটা বাস্তবসম্মত তা নিয়ে যতই প্রশ্ন থাক, পেঁয়াজের অগ্নিমূল্য যে সাধারণ মানুষকে এভাবে বিদ্রোহী করে তুলছে, তা বলাই বাহুল্য। গত প্রায় আড়াই মাস ধরে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। পাইকারি বাজারের দরের সঙ্গে খুচরা বাজারে পেঁয়াজের দামেরও বিস্তর ফারাক। তাই সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠেছে পেঁয়াজ বয়কটের।

কেউ লেখেন, সাতদিন পেঁয়াজ কেনা বন্ধ রাখলে রান্নার সমস্যা হবে না। পেঁয়াজ ছাড়া খাবার খাওয়া সম্ভব। তাহলে বয়কট করলে কোনো ক্ষতি নেই।

নেটিজেনদের দাবি, সাত দিন পেঁয়াজ কেনা বন্ধ রাখলে বিক্রেতার ঘরে বস্তা বস্তা পেঁয়াজে পচন শুরু হবে। তখন বাধ্য হবে দাম কমিয়ে তা বিক্রি করতে।

চীনে লাখো মুসলিমকে বন্দী করে মগজ ধোলাই এর দলিল ফাঁস

0

চীনে কয়েক লাখ উইগার মুসলিমকে গোপন বন্দীশালায় আটকে রেখে কিভাবে তাদের মগজ ধোলাই করা হচ্ছে তার কিছু দলিলপত্র সম্প্রতি ফাঁস হয়েছে।

পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশে এ ধরনের গোপন বন্দীশালার কথা চীন বরাবরই অস্বীকার করে এসেছে, এবং চীন বলে থাকে যে মুসলিমরা নিজেরাই স্বেচ্ছায় এখানে প্রশিক্ষণ নিতে এসেছে।

তাদের দাবি, এগুলো আসলে প্রশিক্ষণ এবং শিক্ষা শিবির।

কিন্তু অনুসন্ধানী সাংবাদিকদের একটি আন্তর্জাতিক সংস্থা আইসিআইজে যেসব ফাঁস হওয়া গোপন দলিলপত্র হাতে পেয়েছে, তাতে দেখা যায় কীভাবে এই উইগার মুসলিমদের বন্দী করে মগজ ধোলাই করা হচ্ছে এবং শাস্তি দেয়া হচ্ছে।

সাংবাদিকদের এই দলে রয়েছে বিবিসিসহ ১৭টি সংবাদ মাধ্যমের সাংবাদিক।

যুক্তরাজ্যে চীনের রাষ্ট্রদূত অবশ্য বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এসব অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এটা ভুয়া খবর।

ধারণা করা হয়, এসব শিবিরে দশ লাখেরও বেশি মুসলিমকে বিনা বিচারে আটক করে রাখা হয়েছে যাদের বেশিরভাগই উইগার সম্প্রদায়ের সদস্য।

এসব গোপন বন্দীশালার ছবি বিশ্ব এর আগেও দেখেছে। স্যাটেলাইট থেকে তোলা উঁচু প্রাচীর ঘেরা এসব বন্দী শিবিরের ছবি। দেখেছে শিবিরের ভেতর থেকে তোলা ছবি, যেগুলো গোপনে বাইরে পাচার করা হয়েছে।

বেইজিং দাবি করে যে সন্ত্রাসবাদ মোকাবেলায় গত তিন বছর ধরে এসব প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে যেখানে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কিন্তু এখন ফাঁস হওয়া দলিলপত্র থেকে পরিষ্কার এসব শিবিরের ভেতরে আসলে কী ঘটছে।

বিবিসির কাছে যেসব দলিল এসেছে, সেগুলো মূলত কীভাবে এই বন্দী শিবির চালাতে হবে তার নির্দেশনা। শিবিরের কর্মকর্তাদের জন্য লেখা এসব নির্দেশাবলী।

শিনজিয়াং কমিউনিস্ট পার্টির ডেপুটি সেক্রেটারি ঝু হাইলুন ২০১৭ সালে নয় পৃষ্ঠার এই সরকারি দলিল পাঠিয়েছিলেন – যারা এসব শিবির পরিচালনা করেন তাদের কাছে।

এসব নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে যে এই শিবিরগুলো অত্যন্ত সুরক্ষিত জেলখানার মতো চালাতে হবে, বজায় রাখতে হবে কঠোর শৃঙ্খলা এবং কেউ যাতে সেখান থেকে পালিয়ে যেতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে।

সরকারের এসব নির্দেশনার মধ্যে ছিল:
কখনোই পালানোর সুযোগ দিও না। শৃঙ্খলা এবং শাস্তি বাড়াতে থাকো। কেউ আচরণবিধি ভঙ্গ করলে তাকে কঠোর শাস্তি দাও।

স্বীকারোক্তি ও অনুতপ্ত হতে উৎসাহিত করো। ম্যান্ডারিন ভাষা শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দাও। পুরোপুরি বদলে যাওয়ার ব্যাপারে তাদেরকে অনুপ্রাণিত করো। পুরো ভিডিও নজরদারি চালাও, কোন জায়গা যেন বাদ না থাকে।

এসব দলিলে দেখা গেছে শিবিরে বন্দী উইগারদের জীবনের ওপর কীভাবে নজর রাখা হচ্ছে ও কতোটা নিয়ন্ত্রণের ভেতরে তাদেরকে রাখা হয়েছে।

যেমন: ‘শিক্ষার্থীদের বিছানা কোথায় কীভাবে থাকবে, কে লাইনের কোথায় দাঁড়াবে, শ্রেণীকক্ষের কোথায় বসবে, কে কী শিখবে – সেগুলো সব নির্ধারিত থাকবে। এগুলো পরিবর্তন করা কঠোরভাবে নিষিদ্ধ।’

এসব নির্দেশনায় ঘুম থেকে ওঠা, রোল কল করা, কাপড় ধোওয়া, টয়লেটে যাওয়া, ঘর গুছিয়ে রাখা, খাওয়া দাওয়া, লেখাপড়া, ঘুমানো এমনকি দরজা বন্ধ করার বিষয়েও উল্লেখ করা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের একজন মুখপাত্র সোফি রিচার্ডসন বলছেন, এসব দলিল আসলে এমন একটি প্রমাণ যার ভিত্তিতে ব্যবস্থা নেয়া যায়।

‘এটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রামাণিক দলিল। এই প্রমাণ এখন থাকা উচিৎ কোন বিচারিক তদন্ত কর্মকর্তার ফাইলে,’ বলেন তিনি।

যেসব নিষ্ঠুরতার কথা আছে এই দলিলে, তা সাবেক বন্দীরা নিজেদের অভিজ্ঞতা থেকে ভালো করেই জানেন। এরকম একজন ইয়ো জান। তাকে রাতের বেলায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল, এর পর তাকে এক বছর আটকে রাখা হয় বন্দী শিবিরে।

তিনি বলেন, ‘ওরা আমাকে উলঙ্গ করে পায়ে শেকল পরিয়ে দিল। খুবই ভীতিকর অভিজ্ঞতা। ওরা আমাদের মানুষ বলে গণ্য করতো না। সেখান থেকে জীবিত বেরিয়ে আসতে পারবো বলে ভাবিনি কখনো।’

ইয়ো জান তার যে অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন, সেটা বন্দী শিবিরে আটক আরও লাখ লাখ উইগার মুসলিমেরই কাহিনি।

চীনা সরকার বিদেশি সাংবাদিকদের অবশ্য এসব শিবির ঘুরিয়ে দেখিয়ে দাবি করেছে যে সন্ত্রাসবাদ দমনে সাহায্য করছে এসব শিবির। এখানে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে তারা নতুন দক্ষতা অর্জন করছে।

কিন্তু আইসিআইজের অনুসন্ধানী সাংবাদিকরা বলছেন, এখন ফাঁস হওয়া দলিলপত্রে বোঝা যায়, এসব শিবিরের আসল উদ্দেশ্য আসলে কী।

বিশ্ব উইগার কংগ্রেসের আইনি উপদেষ্টা বেন এমারসন বলেন, চীন এখন বিশ্বের এক বড় পরাশক্তি, কিন্তু তারা নিজের জনগণকে আটকে রাখছে, যতক্ষণ না তারা তাদের বিশ্বাস, ভাষা এবং নিজস্ব জীবনযাত্রা পুরোপুরি বদলে ফেলছে।

‘এটাকে গণহারে মগজ ধোলাই ছাড়া অন্য কিছু ভাবা আসলেই কঠিন। একটি পুরো জাতিগোষ্ঠীকে টার্গেট করে এই কাজ চালানো হচ্ছে।’

লন্ডনে চীনের রাষ্ট্রদূত লিও যাও মিং এসব বন্দী শিবিরের ব্যাপারে বিবিসির সরাসরি প্রশ্নের কোন জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন। কিন্তু এর আগে গত সপ্তাহে তিনি হংকং-এর ব্যাপারে এক সংবাদ সম্মেলন ডেকেছিলেন।

সেখানে বিবিসির সাংবাদিক রিচার্ড বিল্টন তাকে এসব বন্দী শিবির নিয়ে প্রশ্ন করেন।

জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘প্রথমত বলতে চাই, আপনি যেরকম বর্ণনা দিচ্ছেন, সেরকম কোন বন্দী শিবির সেখানে নেই। এগুলো আসলে বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে তাদের রাখা হয়েছে সন্ত্রাসবাদ প্রতিরোধের জন্য।’

রিচার্ড বিল্টন এরপর পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, তার মানে তিনি যা দেখে এসেছেন, তা সত্য নয়?

‘আপনি যে তথাকথিত দলিলের কথা বলছেন, সেটা পুরোটাই বানোয়াট। ভুয়া খবরে বিশ্বাস করবেন না। বানানো গল্প শুনবেন না,’ চীনা রাষ্ট্রদূতের জবাব।

কিন্তু আইসিআইজের সাংবাদিকরা বলছেন, ‘এসব দলিল আসলে মোটেই ভুয়া নয়, এগুলো মানবতা-বিরোধী অপরাধের প্রমাণ। চীন হাজার হাজার মানুষকে খাঁচায় বন্দী করে তাদের মগজ ধোলাই করছে, এবং এখন আমরা জানি কীভাবে সেটা করা হচ্ছে।’

সূত্র: বিবিসি বাংলা

লিফটের চাপাতে নিভে গেল ধনুষের প্রাণ

0

ভারতের হায়দরাবাদের রাইদুরগাম নামক অঞ্চলে লিফটের নিচে চাপা পড়ে প্রাণ হারল ৯ বছর বয়সী ধনুষ। গতকাল রবিবার বিকেলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

দেশটির স্থানীয় পুলিশ জানায়, বোনের সঙ্গে খেলছিল ধনুষ। এক সময় লিফটের দরজা খুলে নিচের গর্ত দেখছিল ছেলেটি। পরে আচমকাই লিফটি নামতে শুরু করলে ধাক্কা লেগে পড়ে যায়। এতে লিফটের নিচে চাপা পড়ে ধনুষ।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শেষা ভট্টাচার্য নামে এক পুরোহিত তার স্ত্রী প্রিয়া ও চার সন্তানকে নিয়ে ১৫ দিন আগেই রাইদুরামের এই টিভিএস লেক ভিউ অ্যাপার্টমেন্টে আসেন। অ্যাপার্টমেন্টটির চারটি ব্লকে মোট ২৮টি করে ফ্ল্যাট রয়েছে। বি-ওয়ান ব্লকের আট তলায় থাকত পরিবারটি। সব ফ্লোরে সাতটি করে ফ্ল্যাট রয়েছে।

প্রতিটি হাসপাতালে গ্যাস্ট্রোলিভার চিকিৎসার ব্যবস্থা নেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, খুব শিগগিরই দেশের প্রতিটি হাসপাতালে গ্যাস্ট্রোলিভার চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা নেয়া হবে।

‘দেশে পেটের পীড়ায় ভোগেনা এমন মানুষ পাওয়া মুশকিল’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ভেজাল মিশ্রিত এবং ভাজাপোড়া খাবার খেয়ে দেশের লক্ষাধিক মানুষ পেটের পীড়ায় (গ্যাস সমস্যা) ভুগছেন। এক্ষেত্রে গরীব মানুষের অবস্থাই বেশি খারাপ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পেটে সামান্য গ্যাস হলেই মানুষ যত্রতত্র গ্যাসের ওষুধ কিনে খাচ্ছে। এসব সমস্যা সমাধান করতেই গতবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালটি প্রতিষ্ঠা করে দিয়েছেন। এ হাসপাতালটি গ্যাস্ট্রোলিভার চিকিৎসায় উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠতম।

জাহিদ মালিক আজ সোমবার দুপুরে রাজধানীর মহাখালীস্থ শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনিস্টিটিউট ও হাসপাতালের ইনডোর এবং এন্ডোস্কপি সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর মাহামুদ হাসান, ক্যান্সার হাসপাতালের পরিচালক অধ্যাপক মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এই হাসপাতালে যে ধরনের চিকিৎসাসেবা রয়েছে তা এ উপমহাদেশের কোন হাসপাতালে নেই। তাই এ প্রতিষ্ঠান দেশের মানুষের চিকিৎসাসেবায় যথাযথভাবে কাজ করতে সর্বদা সচেষ্ট থাকবে।

প্রধানমন্ত্রীর দু’টি আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড পুরস্কার গ্রহণ

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিযোগাযোগ খাত ও ডিজিটাইজেশনে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি হিসেবে আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড ২০১৯-এর দু’ট পুরস্কার গ্রহণ করেছেন।

পুরস্কার দু’টি হলো- ‘দ্য আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড এওয়ার্ড ২০১৯ সার্টিফিকেট এপ্রিসিয়েশন’ ও ‘দ্য আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড এওয়ার্ড ২০১৯ রিকগনিশন অব এক্সিলেন্স’।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

পুরস্কার দু’টি গত ৯ থেকে ১২ সেপ্টেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড এওয়ার্ড ২০১৯-এ বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড এওয়ার্ড ২০১৯-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং একটি বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি তুলে ধরার জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)কে ‘দ্য আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড এওয়ার্ড ২০১৯ সার্টিফিকেট এপ্রিসিয়েশন’ প্রদান করা হয়।

আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড এওয়ার্ড ২০১৯-এ সেরা উদ্ভাবনের জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার সফল উদ্যোগ সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম (সিবিভিএমপি) ‘দ্য আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড এওয়ার্ড ২০১৯ সার্টিফিকেট এপ্রিসিয়েশন’ পুরস্কার লাভ করেন।

সিবিভিএমপি প্ল্যাটফরম ব্যবহার করে প্রতিটি সিমকার্ড নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, ব্যক্তিগত তথ্য ও ছবির সত্যতা সঠিকভাবে যাচাই করা সম্ভব হয়। ফলে, এ ক্ষেত্রে অপরাধ সংঘটনের হার ব্যাপক হারে কমে এসেছে।

আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক কল্যাণের জন্য আইসিটি উদ্ভাবন ত্বরান্বিত করতে সরকার, কর্পোরেট প্রতিষ্ঠান ও কারিগরি এসএমই’র জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। আইটিইউ (আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)’র জন্য জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।

আজকের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ‘স্ট্যান্ডিং অর্ডার অন ডিজ্যাস্টার (এসওডি)-২০১৯-এর মোড়কও উন্মোচন করেন।

চলতি বছরের ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে এসওডি ২০১৯ সংশোধন করা হয়।

এছাড়া, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের লেখা ‘ছোটদের বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

শ্যামপুরে ১৮টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

0

পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম ও ঢাকা মহানগরের যৌথ অভিযানে রাজধানীর শ্যামপুর কদমতলী শিল্প এলাকায় বায়ুদূষণ বিরোধী অভিযান চালিয়ে ১৮টি কারখানার বিদ্যুৎ সংযোগ ও একটি কারখানার সংযোগ গ্যাস বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ সোমবার দুপুর ১টা দিকে উচ্চ আদালতের নির্দেশে পরিবেশ অধিদপ্তরের পরিচালক রুবিনা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

যেসব কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়- এ মজিদ অ্যান্ড সন্স ডাইং; কদমতলী ডাইং অ্যান্ড প্রিন্টিং; মাসুদ টেক্সটাইল; জেদ্দা ডাইং; সোনিয়া ডাইং অ্যান্ড প্রিন্টিং; আজিজ মেটাল; আলিফ মেটাল; মেসার্স অগ্রণী মোল্ডিং; এডেক্স কর্পোরেশন (অরবিট মেটাল ইন্ডা.); মেসার্স খান রেডিমিক্স; মতলব আয়রন; এস এস ইলেক্ট্রপ্লেটিং ওয়ার্কস; মোহাম্মদীয়া পাইপ; পারফেক্ট ওয়ার; এম কে ডাইং; রাফসান ডাইং; মিল্লঅত ডাইং ও নিউ মিল্লাত মারুফ ডাইং।

অভিযানে রুবিনা ফেরদৌস বলেন, ‘যেসব কারখানায় তরল বর্জ্য থাকে সেখানে ইটিপি (তরল বর্জ্য পরিশোধনাগার) ও এটিপি (এয়ার ট্রিটমেন্ট প্লান্ট) থাকা বাধ্যতামূলক। কিন্তু আমরা যেসব কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি তাদের ইটিপি ও এটিপি ব্যবস্থা নেই। তাই আদালতের নির্দেশে অভিযান চালিয়ে আমরা এ পদক্ষেপ নিয়েছি।’

আদালতের কী নির্দেশ আছে জানতে চাইলে তিনি বলেন, ‘কারখানা বন্ধ করে দেওয়ার নির্দেশ আছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে কারখানা তো বন্ধ হয়েই যাবে।’

পরিবেশ অধিদপ্তরের এই পরিচালক আরো বলেন, ‘এখানে যে কারখানাগুলো আছে তার অধিকাংশের বায়ুদূষণ রোধ সংক্রান্ত কোনো ব্যবস্থা নেই। আজ আমরা ১৪টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি। এ ছাড়া ২৫টি কারখানায় আদালতের তিন মাসের নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা শেষ হলে ওগুলোতেও আমরা অভিযান চালাব।’

এর আগে বায়ুদূষণ বিরোধী অভিযান চালাতে বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব ও পুলিশ নিয়ে হাজির হন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। পাশাপাশি অভিযানে অংশ নিতে ওয়াসা ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও আসেন।

র‌্যাব ও পুলিশ নিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা শ্যামপুর লাল মসজিদের সামনে উপস্থিত হওয়ার পর মসজিদের বিপরীত দিকে অবস্থিত সালমান প্লাজা সুপার মার্কেটের সামনে অবস্থান নেন একদল শ্রমিক। এরপর দুপুর ১২টার দিকে ঘটনা স্থলে আসেন স্থানীয় সংসদ সদস্য বাবলা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি অভিযান না চালানোর অনুরোধ করেন। তবে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা আলোচনা করে অভিযানে নামেন পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা।

কর্মকর্তারা অভিযানে বের হলে সংসদ সদস্য বাবলা সাংবাদিকদের বলেন, ‘আদালতের নির্দেশ রয়েছে। সুতরাং অভিযান চালাতে হবে। ওনারা এখন অভিযান চালাবেন।’

অভিযানে পরিবেশ অধিদপ্তরের মহানগরের পরিচালক সোহরাব আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকসুদুল ইসলাম ও কাজী তামজিদা আহমেদ অভিযানে অংশ নেন।

অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সাহস বিএনপির নেই

0

অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সাহস, শক্তি বা সক্ষমতা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, অনুমতি না নিয়ে বিএনপির সভা-সমাবেশ করার ঘোষণাকে হাস্যকর। সভা-সমাবেশ করতে হলে পুলিশসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করতে হবে।

আজ সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত করতে ৫০০ কর্মী নিয়ে একটি মিছিল-মিটিং করতে পারেনি। তারা কীভাবে অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করবে। বিষয়টি হাস্যকর ছাড়া কিছুই নয়।

তিনি বলেন, বিএনপির আমলে আমাদেরও অনুমতি নিয়ে সভা সমাবেশ করতে হয়েছে। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন আমরা অনুমতি নিয়েই সমাবেশ করেছি। এমনও হয়েছে সভা শুরু হওয়ার আগে ব্যারিকেড দিয়ে দিয়েছে। এ ধরনের আচরণগুলো তারা করেছে। তখন কি অনুমতি না নিয়ে আমরা সভা সমাবেশ করতে পেরেছি?

উল্লেখ্য, রবিবার নয়াপল্টনে দলীয় সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন যে, এখন থেকে সভা-সমাবেশ করতে আর অনুমতি চাওয়া হবে না। এটি তাদের গণতান্ত্রিক অধিকার।

শাহজালাল বিমানবন্দরে ৭৪ হাজার মার্কিন ডলারসহ যাত্রী আটক

0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৪ হাজার ৪০০ ইউএস ডলারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের বিমানবন্দরের একটি টিম। এ ডলারের অর্থমূল্য প্রায় ৬৩ লাখ ৯ হাজার টাকা।

গতকাল রবিবার রাতে মো. মাহবুবর রহমান নামে ওই যাত্রীকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মো. শহীদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে কর্তব্যরত গোয়েন্দারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। রবিবার রাত ১১টার দিকে হেভি লাগেজ গেট নম্বর-৪ এলাকায় মালিন্দো এয়ারলাইন্সের (কুয়ালালামপুরগামী ফ্লাইট নম্বর-ওডি১৬১) যাত্রী মো. মাহবুবর রহমান গেট দিয়ে প্রবেশ করলে তাকে তল্লাশি চালিয়ে তার হাতের ট্রলি ব্যাগ থেকে ৬৩ লাখ ৯ হাজার ১২০ টাকা সমমূল্যের ৭৪ হাজার ৪০০ ইউএস ডলার জব্দ করা হয়।

আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করে কাস্টমস আইনে ব্যবস্থা নিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শমী কায়সারের বিরুদ্ধে করা মামলা পিবিআই’তে

0

অভিনেত্রী ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যকরী পরিষদের সভাপতি শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

সাংবাদিকদের ‘চোর’ বলার অভিযোগে গত ৩০ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন ‘স্টুডেন্টস জার্নাল বিডি’-এর সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাচান।

আজ সোমবার (২৫ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান মামলার বাদী মিঞা মো. নুজহাতুল হাসানের নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে গত ২ অক্টোবর শমী কায়সারের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগের বিষয়ে সত্যতা পায়নি মর্মে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাহাবুবুর রহমান। ২৪ অক্টোবর প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করা হয়। ওইদিন মামলার বাদী প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেবেন বলে আদালতকে জানান।

গত ২৪ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনের এক অনুষ্ঠানে শমী কায়সারের দুটি মোবাইল ফোনসেট খোয়া যায়। এ ঘটনায় মিলনায়তনের দরজা বন্ধ করে সাংবাদিকদের আটকে রাখা হয়। এরপর একাধিক সাংবাদিকের ব্যাগ তল্লাশি করেন শমী কায়সারের ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা। কিন্তু সাংবাদিকদের ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, অনুষ্ঠানেরই এক কর্মী শমী কায়সারের মোবাইল ফোনসেট দুটি নিয়ে গেছেন। তখন শমী কায়সার দুঃখ প্রকাশ করেন। তবে তাঁর আচরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়।

মামলায় বাদী বলেন, শমী কায়সারের আচরণ সাংবাদিক সমাজকে হেয় করেছে। একই সঙ্গে বাদীর ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলেও মামলায় বলা হয়েছে।

সৌদি থেকে হুসনাকে দ্রুত ফিরিয়ে আনার নির্দেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

0

সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মী সুমি আক্তারকে নির্যাতনের দাগ মুছতে না-মুছতেই নির্যাতনের শিকার আরেক নারী কর্মীর ভিডিও-বার্তা ফেসবুকে ভাইরাল হয়েছে। হবিগঞ্জের আজমিরিগঞ্জের হুসনা আক্তার (২৪) আর্থিক স্বচ্ছলতার জন্য গৃহকর্মীর কাজ নিয়ে ১৭ দিন আগে ‘আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন’ নামে একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। সেখানে গৃহকর্তার নির্যাতন সহ্য করতে না পেরে প্রথমে স্বামী শফিউল্লাকে ভিডিও-বার্তা পাঠান তিনি।

হুসনা আক্তার তাঁর ভিডিও বার্তায় বলেন, আমি মোসা. হুসনা আক্তার। দালালে ভালা কথা কইয়া আমারে পাঠাইছে সৌদিতে। নিজরাল (নাজরান) এলাকায় আমি কাজ করি। আমি আইসা দেখি ভালা না। ওরা আমার উপর অত্যাচার করে। আমি বাক্কা দিন (১০/১২ দিন) হইছে আছি। এখন এরার অত্যাচার আমি সহ্য করতে পারি না দেইক্কা কইছি আমি যাইমু গা। এই কথা বলায় ওরা আরো বেশি অত্যাচার করে। আমি এজেন্সির অফিসে ফোন দিছি। অফিসের এরা আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি আর পারতাছি না। তোমরা যেভাবে পারো আমারে বাঁচাও। এরা আমারে বাংলাদেশ পাঠাই তো চায় না। এরা আমারে ইতা করতাছে। আমারে ভালা কামের কথা কইয়া পাঠাইছে দালালে। আমারে ইতা করতাছে ওরা। আমি আর পারতাছি না সহ্য করতাম। তোমরা যেভাবে পারো আমারে নেও।

হুসনার স্বামী আরব ওয়ার্ল্ড ডিস্টিভিউশন এজেন্সিতে গিয়ে এসব কথা জানালে এজেন্সির সংশ্লিষ্ট ব্যক্তিরা তার কাছে এক লাখ টাকা দাবি করেন। হুসনা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যও করেন। শফিউল্লা উপায় না পেয়ে স্ত্রীকে বাঁচানোর জন্য ওই ভিডিও তার এক ভাইয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

রবিবার দিবাগত রাতে এই সংবাদটি দৈনিক কালের কণ্ঠের অনলাইন সংস্করণে ও প্রিন্টে প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পর সংবাদটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মো. শাহরিয়ার আলম এর চোখে পড়ে। তিনি তৎক্ষণাৎ মোসা. হুসনা আক্তারকে সার্বিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট দূতাবাসকে নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য. শাহিন নামের একজন দালাল ‘আরব ওয়ার্ল্ড ডিস্টিভিউশন’ নামে একটি এজেন্সির মাধ্যমে গৃহকর্মীর কাজে হুসনাকে সৌদি পাঠায় বলে ওই নারী কর্মীর পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।