Home Blog Page 3330

‘দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি’ বইয়ের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

0

দুর্যোগকালীন ও দুর্যোগের আগে-পরে কার কী দায়িত্ব সেই বিষয়ের বিস্তারিত বর্ণনাসহ বই ‘দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি-২০১৯’-এর মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এই মোড়ক উন্মোচন করেন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।

সভার শুরুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এবং সিনিয়র সচিব মো. শাহ কামাল প্রধানমন্ত্রীর হাতে ‘দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি, ২০১৯’ তুলে দেন, যার মোড়ক প্রধানমন্ত্রী উন্মোচন করেন।

জানা গেছে, দুর্যোগকালীন ও দুর্যোগের আগে-পরে কার কী দায়িত্ব সেই বিষয়ের বিস্তারিত বর্ণনা থাকে দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলিতে।

পেঁয়াজ নিয়ে কারসাজিতে ১০ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ

0

পেঁয়াজ নিয়ে কারসাজির ঘটনায় দেশের শীর্ষ ৪৭ আমদানিকারকের মধ্যে ১০ জনকে জিজ্ঞাসাবাদ করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ সোমবার ( ২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, আমদানিকারক প্রতিষ্ঠান টি এম এন্টার প্রাইজ, বি এইচ ট্রেডিং অ্যান্ড কোম্পানি, জগদীশ চন্দ্র রায়, মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ, একতা শস্য ভাণ্ডার, মেসার্স সুমাইয়া এন্টারপ্রাইজ, মেসার্স দীপা এন্টারপ্রাইজ, আরএম এগ্রো, পল মোহাম্মদ ট্রেডার্স ও নূর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে জিজ্ঞাসাবাদ করছেন শুল্ক গোয়েন্দার উর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিষ্ঠানগুলোর গত তিন মাসে আমদানি ও বিক্রি সংক্রান্ত যাবতীয় তথ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন শুল্ক গোয়েন্দারা। পর্যায়ক্রমে অন্য ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্র জানায়।

চট্টগ্রামের সাবেক সিভিল সার্জনসহ সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা

0

চিকিৎসার জন্য ৯ কোটি ১৫ লাখ টাকার যন্ত্রপাতি কেনার নামে অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খানসহ সাত জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার সকাল ১১টায় দুদকের চট্টগ্রাম-১ কার্যালয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

দুদকের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ৯ কোটি ১৫ লাখ টাকা যন্ত্রপাতি কেনার নামে আত্মসাৎ করায় চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খানসহ মোট ৭ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

গুলশানে নব্য জেএমবির দিবা সুলতান গ্রেপ্তার

0

রাজধানীর গুলশান থেকে শাহীন ওরফে আবু বক্কর ছিদ্দিক ওরফে মুছা ওরফে দিবা সুলতান (২৪) নামে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

রবিবার রাতে বারিধারা জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে এটিইউ।

দিবা সুলতানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউর পুলিশ সুপার (এসপি) মো. মাহিদুজ্জামান।

তার কাছ থেকে বিভিন্ন ধরনের জঙ্গি প্রচারণামূলক বই ও একটি স্মার্টফোন জব্দ করেছে এটিইউ।

এটিইউর পুলিশ সুপার (এসপি) মো. মাহিদুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, শাহীন ফেসবুক আইডি ও অনলাইন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী জঙ্গি মতবাদ প্রচারের সঙ্গে নিজের ও সহযোগিদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

শাহীনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করা হয়েছে বলে জানা গেছে।

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

0

রাজধানীর গাবতলীর গরুর হাট এলাকায় প্রায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওই এলাকার ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন নির্মাণ ও পুনর্বাসন টাই-ইনের কাজ করা হবে। এ কারণে আজ সোমবার (২৫ নভেম্বর) ওই এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।

গতকাল রবিবার (২৪ নভেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা তুরাগ নদীর পশ্চিমপাশ হতে গাবতলী গরুর হাট ও তৎসংলগ্ন এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর আওতায় শিল্প, ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও সকল প্রকার আবাসিক শ্রেণির গ্রাহকদের মধ্যে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড।

সকাল বেলায় পোশাক শ্রমিকের প্রাণ নিল লরি

0

সাভারের আশুলিয়ায় লরিচাপায় আকাশ (১৮) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রবিবার (২৪ নভেম্বর) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়েকর আশুলিয়ার জিরানী মাজার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর এলাকার সেলিম মোল্লাহর ছেলে। তিনি আশুলিয়ার জিরানীতে থেকে বেঙ্গল নামের একটি পোশাক করাখানায় কাজ করতেন।

আজ সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানীর মাজার রোড এলাকায় মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন আকাশ। এ সময় নবীনগরগামী একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কোনো অভিযোগ না থানায় আকাশের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লরিটি খুঁজে বের করার চেষ্টাও চলছে বলে জানান ওসি।

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে মাদক ও অস্ত্র কারবারি’ নিহত

0

রাজধানীর খিলক্ষেত থানাধীন স্বদেশ প্রোপার্টি এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪) মাদক ও অস্ত্র কারবারি বলে জানিয়েছে র‌্যাব।

রবিবার দিবাগত রাত সোয়া একটায় রাজধানীর খিলক্ষেত থানাধীন স্বদেশ প্রোপার্টি এলাকায় একদল মাদক ও অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে র‌্যাব ১-এর গুলিবিনিময়কালে ওই কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছেন।

বন্দুকযুদ্ধে একজন র‌্যাব সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রবিবার দিবাগত রাত ১ টা ১৫ মিনিটের দিকে খিলক্ষেতের স্বদেশ প্রোপার্টিজ এলাকায় এক দল মাদক ও অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে র‍্যাব-১ এর গুলি বিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মাদক ও অস্ত্র ব্যবসায়ী মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু নিহত হয়েছে। র‍্যাব-১ এর এক সদস্য আহত হয়েছেন।’

র‌্যাব জানিয়েছে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুটি শর্টগান, ১০টি কারতুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এছাড়া ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা, দুটি অস্ত্র, ৯টি মাদক ও একটি মারামারির মামলার খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব সূত্র।

৭ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে রুল জারি

0

কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে শিক্ষা সচিব, শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, ইউজিসির সদস্য ও গুচ্ছ পদ্ধতিতে কৃষিবিজ্ঞান বিষয়ক ভর্তি কমিটি ২০১৯-২০২০ এর আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, চট্টগ্রাম ভেটেরেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ভিসি ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রবিবার দুই পরীক্ষার্থীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে মোট আসন সংখ্যার ১০ (দশ) গুণক প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা শীর্ষক বিধান কেন অবৈধ ও বেআইনি হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ছিলেন ফয়জুল্লাহ ফয়েজ।

‘কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি বিজ্ঞপ্তি’ শীর্ষক বিজ্ঞপ্তির ২ এর খ কলামে বলা হয়, আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে মোট আসন সংখ্যার ১০ (দশ) গুণক প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। ওই কলামের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ভর্তি পরীক্ষার্থী মুশফিকা আফরিন তৃষা ও তানভীর আনজুম আলভী হাইকোর্টে রিট করেন।

পরে তাদের আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ জানান, ভর্তি পরীক্ষায় প্রায় ৭৪ হাজার শিক্ষার্থী আবেদন জমা দিয়েছে। কিন্তু বিজ্ঞপ্তির ২ এর খ কলামে মোট আসন সংখ্যার ১০ গুণকের কথা বলায় অনেক শিক্ষার্থী বঞ্চিত হবে। এ কারণে দুইজন ভর্তি পরীক্ষার্থীর রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেছেন বলে জানান তিনি।

গণভবনে যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক

0

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার সরকারি বাসভবন গণভবনে গেছেন যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।

আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে তারা গণভবনে যান।

সূত্র জানায়, পরশ ও নিখিলসহ যুবলীগের আট সদস্যের প্রতিনিধি দলটি শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম, সদস্য সচিব ও সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল করিম রেজা।

দুদকে অনেককেই আসতে হবে: দুদক চেয়ারম্যান

0

দুর্নীতির ব্যাপকতা থাকলেও তা নিয়ন্ত্রণে প্রতিটি খাতেই কমিশন কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘আমরা হয়তো আজই সবাইকে ধরতে পারব না। তবে প্রতিকারমূলক কার্যক্রমের মাধ্যমে সবার কাছে একটি বার্তা দিতে সক্ষম হয়েছি যে, আজ হোক কাল হোক, সবাইকে জবাবদিহি করতে হবে। দুদকে অনেককেই আসতে হচ্ছে, অনেককেই আসতে হবে।’

আজ রোববার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) সুশাসনসংক্রান্ত দলনেতা এইজলিন বাকেরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুর্নীতি দমনে সমন্বিত অঙ্গীকারের প্রয়োজন। কর্মপ্রক্রিয়ায় ব্যক্তি পরিবর্তন হতে পারে, কিন্তু কর্মপ্রক্রিয়ার পরিবর্তন সুশাসনের জন্য সত্যিই অন্তরায়।

দুদক চেয়ারম্যান বলেন, কমিশন শুধু প্রতিকারমূলক ব্যবস্থা নয়, প্রতিরোধমূলক কার্যক্রমও পরিচালনা করছে, যাতে দুর্নীতির ঘটনা ঘটার আগেই তা প্রতিরোধ করা যায়। কমিশনের অভিযোগ কেন্দ্রের হটলাইন-১০৬-এর তথ্য তুলে ধরে তিনি বলেন, এতে লাখ লাখ অভিযোগ আসছে। অধিকাংশ অভিযোগ কমিশন আইনের তফসিলভুক্ত না হলেও মানুষ তাদের অভিযোগ জানানোর একটি প্ল্যাটফর্ম পেয়েছে। তারা তাদের কথা জানাতে পারছে। কমিশন থেকেও যতটা সম্ভব ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষের ক্ষোভ জানানোর একটি মাধ্যম হিসেবে ১০৬ ব্যবহৃত হচ্ছে।

ডিএফআইডির সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগসহ অন্যান্য দুর্নীতি সম্পর্কে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, ২০১৮ সালে পুলিশ বিভাগের যে নিয়োগ হয়েছে, তা যথেষ্ট স্বচ্ছ হয়েছে। আরেক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, পুলিশের সঙ্গে কমিশনের নিবিড় সম্পর্ক রয়েছে। পুলিশের যেসব সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলো তদন্ত করা হচ্ছে। এসব তদন্তে পুলিশের তরফ থেকে সহযোগিতার কোনো ঘাটতি নেই। শুধু পুলিশ নয়; প্রশাসন, রাজনীতিবিদ, ব্যবসায়ী যাঁর বিরুদ্ধেই অভিযোগ পাওয়া যাচ্ছে , সেগুলো খতিয়ে দেখা হয়। বলতে গেলে সব সেক্টরেই কাউকে না কাউকে আইনের মুখোমুখি হতে হচ্ছে।

প্রতিনিধিদলটির আরেকটি প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় নিয়োগ-পদোন্নতি-পদায়নে স্বচ্ছতার অভাব আছে। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। শিক্ষকদের অনেক সময় সরকারি অন্যান্য কাজে সম্পৃক্ত করে তাঁদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট করা হচ্ছে। শিক্ষকদের অন্য কাজে ব্যবহার বন্ধ করা উচিত। শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য তাঁদের ডিজিটাল উপস্থিতির ব্যবস্থা করার কথা সরকারকে বলেছি। মানসম্মত শিক্ষা না হলে সক্ষম মানবসম্পদ সৃষ্টি করা যাবে না।’

নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের সন্তানেরা যেন শুধু জিপিএ-৫-এর দিকে না ছোটে, নৈতিক মূল্যবোধের দিকেও ছোটে। মূল্যবোধহীন উন্নয়ন কোনো কাজে লাগে না। তাই আমাদের সমন্বিত উদ্যোগ নিতে হবে, যাতে তরুণ প্রজন্মের মাঝে নৈতিক মূল্যবোধ প্রোথিত করা যায়। সরকারি পরিষেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত করা না গেলে জনগণের হতাশা দূর করা কঠিন।’

ইকবাল মাহমুদ বলেন, তাই কমিশন শিক্ষাসহ ২৮টি সরকারি প্রতিষ্ঠানের সেবা প্রদানের প্রক্রিয়াগত সংস্কারের জন্য সুপারিশ সরকারের কাছে পেশ করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে এ-জাতীয় ১৩টি প্রতিষ্ঠানের প্রতিবেদন সরকারের কাছে পেশ করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএফআইডির সুশাসনবিষয়ক উপদেষ্টা তানভীর মাহমুদ, মোহাম্মদ ইউসুফ, দুদকের প্রশিক্ষণ ও আইসিটি অনুবিভাগের মহাপরিচালক এ কে এম সোহেল প্রমুখ।