Home Blog Page 3335

আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের পর ঢাকা মহানগর যুবলীগের সম্মেলন

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের জাতীয় সম্মেলনের পর যুবলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন হবে। এর মাধ্যমেই যুবলীগের ঢাকা মহানগরের দুই শাখায় নতুন নেতৃত্ব আসবে।

শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের প্রস্তুতি পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

কেন্দ্রীয় কংগ্রেসের দিন মহানগর যুবলীগের উত্তর-দক্ষিণের নেতৃত্ব ঘোষণা করা হবে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলন ছাড়া উত্তর-দক্ষিণের কমিটি করবো কীভাবে? আশা করছি, আমাদের জাতীয় কাউন্সিলের পর মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন আয়োজন করবে যুবলীগের নতুন কমিটি।’

যুবলীগের কংগ্রেস নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘যুবলীগের নেতৃত্ব কাউন্সিলররা ঠিক করবেন। তাদের মধ্যে আলাপ-আলোচনা হবে। তাদের সম্মতিতে পরবর্তী নেতৃত্ব আসবে। এখানে অবশ্যই আমাদের অভিভাবক আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল্যবান পরামর্শ আমরা নেবো। এখানে কে নেতা হবেন এই মুহূর্তে বলতে পারছি না।’

তিনি বলেন, ‘সভাপতি-সাধারণ সম্পাদকের জন্য নাম আহ্বান করেছি। একইভাবে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নাম প্রার্থিতা আসবে। সর্বোপরি নেত্রীর সঙ্গে আলাপ করে নতুন কমিটির চেয়ারম্যান-সম্পাদকের নাম ঘোষণা করবো। পরবর্তী নেতৃত্ব নির্বাচনে বয়সের ক্যাটাগরি কাজ করবে।’

বর্তমান বাজার পরিস্থিতিতে দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে—বিএনপির এমন মন্তব্য প্রসঙ্গে তিনি, ‘দেশের সার্বিক পরিস্থিতির ওপর এখন নিয়ন্ত্রণ আছে। কিন্তু বিএনপির মুখের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। তাদের যে মুখের ভাষা, মিথ্যাচার অপ্রপচার এর ওপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই।’

অনেক জায়গায় এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি—এই বিষয়ে জানতে চাইলে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সমঝোতা হয়েছে, সমাধান হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে ঢাকাসহ আশপাশের এলাকায় সব ধরনের যান চলছে। কোথাও কোথাও বিঘ্ন ঘটেছে এটা আজ থেকে স্বাভাবিক হয়ে যাবে।’

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংঘঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি প্রমুখ উপস্থিত ছিলেন।

যুবলীগের চেয়ারম্যান হচ্ছেন পরশ

0

যুবলীগের সম্ভাব্য কাণ্ডারি সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে এগিয়ে আছেন সংগঠনের বর্তমান কমিটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষপর্যায়ের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছেন।

সূত্রগুলো বলছে, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির গড়া সংগঠন যুবলীগের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে তাই পরশের ওপর ভরসা রাখতে চান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতারা আরও বলেন, যুবলীগের

যুবলীগের চেয়ারম্যান পরশ, সাধারণ সম্পাদক?

চেয়ারম্যান পদে প্রথমে মনির ছোট ছেলে শেখ ফজলে নূর তাপসকে ভাবা হলেও আওয়ামী লীগ করবেন জানিয়ে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। এরপর পরশকে নিয়ে ভাবা হয়; তিনিও প্রথমে রাজি হননি। বুধবার চেয়ারম্যান পদের ব্যাপারে সম্মতি জানিয়েছেন পরশ। তিনি গত ১০ বছর রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর শেষে যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটি থেকেও ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পরশ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার দিন তার বাবা-মাও প্রাণ হারান।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উদ্ধৃত করে দলটির সম্পাদকম-লীর এক সদস্য বলেন, পরশ যুবলীগের চেয়ারম্যান হচ্ছেন এটি মোটামুটি চূড়ান্ত। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মনির ছেলের হাতে দায়িত্ব দিয়ে এ সংগঠনকে আরও গতিশীল করে তুলতে চান শেখ হাসিনা। চেয়ারম্যানের দায়িত্ব পেতে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে শেখ ফাহিমও চেষ্টা-তদবির চালিয়ে যাচ্ছেন। শেখ সেলিম চেষ্টা চালালেও সফল হতে পারেননি বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা জানিয়েছেন।

আগামী শনিবার যুবলীগের সপ্তম কংগ্রেস হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। কংগ্রেস উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব নির্বাচন করা হবে। যোগ্য ও ত্যাগী নেতা বের করার জন্য এবার ‘সিলেকশন পদ্ধতি’ অনুসরণ করা হচ্ছে। শেখ হাসিনার নির্দেশে সিলেকশন পদ্ধতিতে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষক লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা ইতিমধ্যে নির্বাচন করা হয়েছে। যুবলীগেও একই প্রক্রিয়ায় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে পরশ যুবলীগের চেয়ারম্যান ও বেলাল সাধারণ সম্পাদক হিসেবে মোটামুটি চূড়ান্ত হয়ে আছেন বলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঘনিষ্ঠ এক নেতা জানিয়েছেন।

তিনি আরও জানান, সাধারণ সম্পাদক পদে বেলালের বাইরে আলোচনায় আছেন মহিউদ্দিন আহমেদ মহি, সুভাষ হাওলাদার , সুব্রত পাল, আতাউর রহমান আতা, মঞ্জুরুল আলম শাহীন, মাইনুদ্দিন হাসান চৌধুরী, চয়ন ইসলাম ও ব্যারিস্টার সাজ্জাদ হোসেন।

আওয়ামী লীগের সম্পাদকম-লীর আরেক সদস্য বলেন, সাধারণ সম্পাদক পদে শেষ পর্যন্ত পরিবর্তনও আসতে পারে। সে ক্ষেত্রে বেলালের জায়গায় চয়ন অথবা ছাত্রলীগের সাবেক এক নেতা আসতে পারেন।

এদিকে, ছাত্রলীগের শীর্ষ নেতা ছিলেন কিন্তু বর্তমানে যুবলীগে কোনো দায়িত্বে নেই- এমন তিনজন সাবেক ছাত্রনেতাকে নিয়েও ভাবনা চলছে যুবলীগের শীর্ষ পদের জন্য। তারা হলেন সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, সাবেক ছাত্রলীগের সভাপতি বাহাদুর বেপারী ও সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না

যুবলীগের সপ্তম কংগ্রেসের প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে যুবলীগ নেতারা প্রস্তুতি সম্পর্কে তাকে অবহিত করেন। যুবলীগের এক নেতা বলেন, সংগঠনের নেতারা বয়স (সর্বোচ্চ ৫৫ বছর) শিথিল করার প্রস্তাব করে শেখ হাসিনাকে বলেন, বয়স শিথিল করলে সংগঠন থেকেই ভালো নেতা নির্বাচন করা যাবে। তবে তাদের প্রস্তাবে সাড়া দেননি প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের সভাপতিম-লীর এক সদস্য বলেন, ক্যাসিনোবিরোধী অভিযানে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন যুবলীগ ভীষণ ইমেজ সংকটে পড়েছে। যুবলীগের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা কারাগারে, পালিয়ে আছেন অনেকেই। তাই সংগঠনটির ভাবমূর্তি ফিরিয়ে আনতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মনির সন্তান পরশকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আরও বলেন, যুবলীগের নেতৃত্বে সবসময়ই একজন থাকেন বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠ কেউ। সেই বিবেচনায় গতবার ওই পরিবারের জামাই হিসেবে ওমর ফারুক চৌধুরীকে যুবলীগের চেয়ারম্যান করা হয়। তার নেতৃত্বে যুবলীগ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয় চেয়ারম্যান পদ থেকে। সম্মেলন কার্যক্রমেও তাকে বাইরে রেখে কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয় সংগঠনের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে।

বঙ্গবন্ধুর আওয়ামীলীগে সন্ত্রাসী , মাদকসেবী ও অনুপ্রবেশকারীর স্থান নেই – শিল্প মন্ত্রী

0

শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগে অনুপ্রবেশকারী, সন্ত্রাসীদের ও মাদক ব্যবসায়ীদের কোন স্থান নাই। এজন্যই বিগত সময়ের সকল নির্বাচনে নৌকার বিজয় হয়েছে। গণতান্ত্রিক উপায়ে প্রতিদ্বন্দীতা থাকবে কিন্তু প্রতিহিংসার কোন স্থান আমাদের কাছে নাই। বিরোধীদলকে রাজনৈতিকভাবে মোকাবেলার স্খলে উশৃংঙ্খলার কোন সুযোগ নেই বলেও জানান তিনি।

আজ শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদী সরকারী কলেজ মাঠে আয়োজিত আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. ফজলুল হকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী-২ আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ, নরসিংদী-৩ আসনের সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খাঁন বীরু, জেলা আওয়ামী লীগের সদস্য খায়রুল মজিদ মাহমুদ চন্দন, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, যুবলীগ নেতা মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, উপজেলা যুবলীগের সভাপতি এম এস ইকবাল আহমেদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আগামী তিন বছরের জন্য পুনরায় এডভোকেট ফজলুল হককে সভাপতি এবং পিয়াশিষ রায়কে সাধারণ সম্পাদক করে মনোহরদী উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

মুন্সীগঞ্জে বাস- মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০

0

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত দশ জন নিহত হয়েছে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে।

আজ শুক্রবার বেলা ২টার দিকে শ্রীনগরের ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সহকারী পুলিশ সুপার আসাদুজাজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার বেলা ২টার দিকে শ্রীনগরের ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আমি বিয়ে করে সেঞ্চুরি করবো : সিমলা

0

ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সিমলা সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের ‘৩০০ সেকেন্ড’ নামের একটি অনুষ্ঠানে মজার ছলে এ মন্তব্য করেন।

উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সিমলাকে প্রশ্ন করেন, আপনি বিয়ে করেছেন কয়টা? জবাবে সিমলা বলেন, মোটামুটি ৩০-৩৫টি।

জয় বলেন, বুঝলাম, দুষ্টুমি করে বলেছেন। কিন্তু ভবিষ্যতে দুষ্টুমি করে আর কয়টা বিয়ে করবেন? উত্তরে সিমলা বলেন, সেঞ্চুরি করতে চাই। যুবরাজ সিং সবসময় ক্রিকেট খেলে সেঞ্চুরি করেছেন। আমি বিয়ে করে সেঞ্চুরি করবো।

জয় বলেন, সামাল দিতে পারবেন? জবাবে শিমলা বলেন, ইনশাল্লাহ।

অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংকে নিজের ভালো বন্ধু বলে দাবি করেন সিমলা। যুবরাজ সিংয়ের সঙ্গে ছবি তুলে সেটি বিলি করার বিষয়টিও তিনি স্বীকার করে নেন।

অনুষ্ঠানে জয় প্রশ্ন করেন, আপনি এখন মুম্বাইতে থাকেন। অনেক ব্যয়বহুল একটি শহর। সেখানে সারভাইভ করছেন কিভাবে?

জবাবে সিমলা বলেন, আমি এখানে (বাংলাদেশে) কাজ করে যে টাকা উপার্জন করেছি সেটা দিয়েই সেখানে থাকি।

ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা ২৪ নভেম্বর শুরু

0

আড়াই লক্ষাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের পরীক্ষা এবং ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের (পুরাতন সিলেবাস) পরীক্ষা আগামী ২৪ নভেম্বর শুরু হবে।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে পরীক্ষার এ তথ্য জানানো হয়। এ বছর সারাদেশে এক হাজার ৮৮৫টি কলেজের ৭০৫টি কেন্দ্রে দুই লাখ ৬৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষা শেষ হবে আগামী ৩০ জানুয়ারি। প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) দুপুর ১টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে। পরীক্ষা বিষয়ে জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭ ও ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

‘সামাজিক মাধ্যমে গুজব বন্ধে বিধিমালা হচ্ছে’

0

‘বিশ্বে সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্যে বিভ্রান্তি, চরিত্রহনন, গুজব ছড়ানো হচ্ছে। এটি একটি বড় সমস্যা। ফেসবুক, ইউটিউবসহ সার্ভিস প্রোভাইডারকে আইনের আওতায় আনতে উন্নত দেশের মতো বাংলাদেশেও বিধিমালা তৈরি হচ্ছে।’

আজ শুক্রবার (২২ নভেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিটিভি চট্টগ্রাম কেন্দ্র, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ বৈঠকের আয়োজন করে।

মন্ত্রী বলেন, দেশে বেসরকারি টিভির যাত্রা শুরু হয় প্রধানমন্ত্রীর হাত ধরে। আরো ১১টি সম্প্রচারে আসার অপেক্ষায় আছে। ১১ বছরে সাড়ে তিন গুণ বেড়েছে। প্রত্যক্ষ পরোক্ষভাবে এক লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এ খাতে। টিভি নতুন প্রজন্মের মনন তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষ্টি সংস্কৃতি লালনের পাশাপাশি দেশ জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনায় তথ্যমন্ত্রী আরো বলেন, ক্যাবল অপারেটরদের জন্য টিভিগুলোর সিরিয়াল করে দেওয়া হয়েছে। ছয় দশকে ভারতে কখনো আমাদের টেলিভিশন দেখা যেত না। তিনি বলেন, টেলিভিশন চ্যানেলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিজ্ঞাপন ভাগ হয়ে যাচ্ছে। ৪০০-৫০০ কোটি টাকার বিজ্ঞাপন বিদেশে চলে যাচ্ছে। সম্প্রচার মাধ্যম পুরোপুরি ডিজিটালাইজড হলে বিদেশেও বিজ্ঞাপন দেখানো যাবে। সামাজিক মাধ্যমে বিজ্ঞাপনে কর আরোপের জন্য এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে।

ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান অনুপম শীলের সঞ্চালনায় আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন বিএফইউজে সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাসসের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি কলিম সরওয়ার, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব প্রমুখ।

রাজধানীতে বিএনপির বিক্ষোভ, খালেদার মুক্তি দাবি

0

রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ শুক্রবার (২২ নভেম্বর) সকালে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে মিছিলে অংশ নেন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমন, ছাত্রদল ঢাকা পশ্চিমের সভাপতি জুয়েল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক কাউসার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রনি, পল্টন থানা যুবদল নেতা নজরুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন বিএনপি রুহুল কবির রিজভী। তিনি বলেন, গত ২৯ ডিসেম্বরের রাতের ভোটের সরকার সব অবৈধ ক্ষমতার জোরে খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। গুরুতর অসুস্থ নেত্রীর জামিনে বাধা দেওয়া হচ্ছে। দেশজুড়ে অরাজকতা, অনাচার, দুরাচার ঢাকতেই খালেদা জিয়াকে এখনো মুক্তি দেওয়া হচ্ছে না। তাঁর জামিন নিয়ে পুরোদমে টালবাহানা চলছে।

রিজভী বলেন, খালেদা জিয়াকে বাইরে রেখে ভোট ডাকাতির কলঙ্কিত নির্বাচন কখনো সম্ভব ছিল না। কারণ দেশনেত্রী খালেদা জিয়া দেশের জনগণের কাছে একজন জনপ্রিয় নেত্রী। তিনি জনগণের ঐক্যবদ্ধ শক্তির প্রতীক, সত্য ও ন্যায়ের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। এজন্যই তার ওপর চলছে নির্যাতনের বিভীষিকা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন, মন্ত্রীদের কথা এখন চরম রসিকতায় পরিণত হয়েছে। অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের দাম জ্যামিতিক হারে বাড়ছে। সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের একেক মন্ত্রী নিত্যপণ্যের মূল্যের বাজার নিয়ে একেক কথা বললেও বাজার নিয়ন্ত্রণে আসছে না। নিজেদের এ সীমাহীন ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল ও মতকে দমন করা হচ্ছে।

অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন রিজভী।

স্বামীকে হত্যা করে পুঁতে রেখে তার ওপর রান্নার চুলা বানালো স্ত্রী!

0

পরকীয়া সন্দেহে আইনজীবী স্বামীকে হত্যা করে রান্নাঘরে স্ল্যাবের নিচে স্বামীর লাশ পুঁতে তার ওপরই স্ত্রী তৈরি করেন চুলা! সেই চুলায় রান্না চলে প্রায় এক মাস। তবে শেষ রক্ষা হয়নি স্ত্রীর।

পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে সব তথ্য। রান্নাঘরের মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়েছে। পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের অনুপ্পুর জেলার রোমহর্ষক এ খুনের ঘটনা ঘটেছে। অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় নিহতের স্ত্রী ছাড়া আর কেউ জড়িত কিনা, সে তথ্য পেতে জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ জানিয়েছে, প্রায় এক মাস আগে নিখোঁজ হন মহেশ বানওয়াল (৩৫)। বিষয়টি থানায় অভিযোগ করেন তার স্ত্রী প্রমিলা (৩২)।

তদন্তে পুলিশ কার্যত কোনও সূত্রই খুঁজে পায়নি। কিন্তু ২১ নভেম্বর ঘটনা মোড় নেয় অন্যদিকে। ওই দিন থানায় গিয়ে মহেশের দাদা জানান, নিখোঁজের ঘটনায় মহেশের স্ত্রীর হাত থাকতে পারে।

এই সূত্র পেয়েই সক্রিয় হয় পুলিশ। সরাসরি হানা দেয় মহেশের বাড়িতে। বাড়ি ঢুকেই দুর্গন্ধ পান পুলিশকর্মীরা। কিন্তু সারা ঘর তন্নতন্ন করে খুঁজেও কোথাও কোনও সূত্র পাচ্ছিলেন না। তবে বেশ কিছু ক্ষণ ধরে পর্যবেক্ষণের পর রান্নাঘরে ওই গন্ধের উৎস খুঁজে বের করেন তারা।

অমরকণ্টক থানার স্টেশন হাউজ অফিসার ভানুপ্রতাপ সিংহ বলেন, ‘গন্ধের উৎস নির্ধারণ করার পরেই আমরা খোঁড়াখুঁড়ি শুরু করি। শেষে রান্না করার স্ল্যাবের নীচেই মেলে মহেশের পচাগলা মৃতদেহ।’

যুবলীগের সম্মেলন ঘিরে আলোচনায় যারা

0

(১) শেখ ফজলে শামস পরশের (২)শেখ ফজলে নূর তাপস। (৩)শেখ ফজলে ফাহিম ও (৪) শেখ ফজলে নাঈম (৫) নজরুল ইসলাম বাবু (৬) বাহদুর বেপারী(৭) মহিউদ্দিন আহমেদ মহি (৮) সুভাষ হালদার (৯) আতাউর রহমান (১০) সুব্রত পাল (১১) সরদার মোহাম্মদ আলী মিন্টু (১২) এন আই আহমেদ সৈকত

সম্প্রতি ক্যাসিনো, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপরাধে জড়িয়ে আলোচনায় রয়েছে আওয়ামী লীগের শীর্ষ অঙ্গসংগঠন যুবলীগ। সংগঠনটিকে নেতিবাচক ধারা থেকে বের করে ইতিবাচক ব্র্যান্ডে যুক্ত করতে চান আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই একদিকে চলছে শুদ্ধি অভিযান অন্যদিকে নতুন নেতৃত্বের খোঁজ। সে লক্ষ্যে দেশের রাজনীতিতে দৃষ্টান্ত স্থাপন করে প্রধানমন্ত্রী নিজেই পরিচালনা করছেন শুদ্ধি অভিযান।

আগামী ২৩ নভেম্বর সংগঠনটির সম্মেলনের দিনক্ষণ ঠিক করে দেয়ায় সবার দৃষ্টি এখন যুবলীগে। রাজনীতি পাড়ার মানুষদের সাথে সাধারণ মানুষদেরও কৌতূহলের শেষ নেই। সংগঠনটির এই ক্রান্তিকালে কারা আসছেন নেতৃত্বে?

আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা জানা, যুবলীগ ঢেলে সাজাতে এবার বিশেষ মনোযোগ দিয়েছেন দলটির হাইকমান্ড। আর অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বের প্রতিই আস্থাশীল প্রধানমন্ত্রী। এ প্রেক্ষাপটে কয়েকজন তরুণ নেতার নাম উঠে এসেছে আলোচনায়। যারা একাধারে বিশ্বস্ত, প্রতিশ্রুতিশীল ও মেধাবী।

এদিকে, যুবলীগে বয়সের সীমারেখা আরোপের পর বয়ষ্করা নেতৃত্বের দৌড়ে ছিটকে গেলেও আলোচনায় এসেছেন তরুণরা। যারা ভবিষ্যতে সংগঠনটিতে শীর্ষ পদের দাবিদার। নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে বয়সের এই নির্ণায়ককে স্বাগত জানিয়ে তারা বলছেন, এর মাধ্যমে যুবলীগ তার অতীত ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে নতুন দিনের সূচনা করবে।

তবে নেতৃত্বের এই দৌড়ে নেতারা দৃষ্টি রাখছেন তার প্রতিদ্বন্দ্বি সতীর্থদের বয়স কত সেদিকে। অর্থাৎ বয়স এখন যুবলীগের রাজনীতিতে বড় ফ্যাক্ট। পদপ্রত্যাশীরা একে অন্যের কত বয়স- এ বিষয়ে খোঁজ নিচ্ছেন।

যুবলীগের সপ্তম কংগ্রেস উপলক্ষে সংগঠনের নেতারা গণভবনে দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি যুবলীগ করার ক্ষেত্রে বয়সের সীমারেখার কথা জানান। ওই বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, যুবলীগের যে জাতীয় কংগ্রেস আগামী ২৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে, তার জন্য বয়সসীমা নির্ধারণ হয়েছে ৫৫ বছর। মূলত এরপরই যুবলীগের শীর্ষ পদের জন্য যারা প্রত্যাশী তারা খোঁজ নিতে শুরু করেছেন তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বয়সের। অর্থাৎ বয়সের সীমানা যুবলীগের রাজনীতিকে নতুন মোড় দিয়েছে।

জানা গেছে, যুবলীগের শীর্ষ দুই পদের জন্য আলোচনায় থাকা সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশের (৫১) অপর ছেলে সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বয়স ৪৯। শেখ সেলিমের ছেলে এফবিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম ও আরেক ছেলে শেখ ফজলে নাঈমের বয়সও ৫৫ বছরের কম। যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজমের বয়স ৫৫ বছর। অন্যদের মধ্যে যুবলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহির বয়স ৫২, সুব্রত পালের ৫০, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের ৫০, সভাপতি বাহাদুর বেপারির ৫৩, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুর ৪৮, ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দ আলাউল ইসলাম সৈকত ৪০, ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এন আই আহমেদ সৈকতের বয়স ৩৯ বছর।যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সরদার মোহাম্মদ আলী মিন্টু বয়স ৪৩ বছর।

এর মধ্যে , যুবলীগের চেয়ারম্যান পদে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বড় ভাই শেখ মনির বড় ছেলে অধ্যাপক শেখ ফজলে শামস পরশ অনেকটাই নিশ্চিত বলে জানিয়েছে হাইকমান্ডের নির্ভরযোগ্য সূত্র। অন্যদিকে ,যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দক্ষিণ মেয়র পদে এগিয়ে আছে।

সাধারণ সম্পাদক পদে আলোচনা আছেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহির বয়স ৫২, সুব্রত পালের ৫০, সভাপতি বাহাদুর বেপারির ৫৩, ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এন আই আহমেদ সৈকতের বয়স ৩৯ বছর।যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সরদার মোহাম্মদ আলী মিন্টু বয়স ৪৩ বছর।

এর মধ্যে সরদার আলী মিন্টু বহিষ্কৃত দপ্তর সম্পাদক আনিসসহ একাধিক দুর্নীতিবাজদের তথ্য ফাঁস করে আলোচনায় আসেন। জানা যায়, তিনি সদ্য সাবেক বহিষ্কৃত যুবলীগের চেয়্যারম্যান ওমর ফারুক চৌধুরীর অত্যন্ত আস্থাভাজন হওয়া সত্ত্বেও তাকে দুর্নীতি স্পর্শ করতে পারেনি। আনিসের কমিটি বাণিজ্যের বাধা হওয়ার কারণে তাকে দুর্নীতিবাজ আনিস যুবলীগের চেয়ারম্যানের কাছ গুটি করে তাকে সরিয়ে দেন।

এছাড়া আরো আলোচনায় আছেন,

নজরুল ইসলাম বাবু: নজরুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক হিসাবে আলোচনায় আছেন। তিনি সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এবং নজরুল ইসলাম বাবু রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বাহদুর বেপারী: যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাহাদুর বেপারী। দলের ভেতরে ছাত্রলীগের সবচেয়ে মেধাবী এবং পরিছন্ন রাজনীতিবিদ হিসেবে খ্যাতি রয়েছে তার।

সুভাষ চন্দ্র হাওলাদার : আগামীর সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার। তিনি এর আগে কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।তিনি অত্যন্ত সৎ ও পরিছন্ন রাজনীতিবিদ।এবং তৃণমূলে অত্যন্ত জনপ্রিয়।

মহিউদ্দিন আহমেদ মহি : যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি। এর আগে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ছিলেন। তিনি সমবায় ব্যাংকের চেয়ারম্যান এবং ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি। ক্যাসিনোবিরোধী অভিযানে অনেক ক্লাবের নাম উঠে এলেও তার ক্লাব ছিল অভিযোগ থেকে মুক্ত।

সুব্রত পাল : সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় রয়েছেন যুগ্ম সম্পাদক সুব্রত পাল। তিনি এর আগে যুবলীগের প্রচার সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এন আই আহমেদ সৈকত: ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ -সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য । এন আই আহমেদ সৈকতের তৃণমূলে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।