Home Blog Page 3336

ইলিয়াস কাঞ্চনকে অপমানের প্রতিবাদ করলেন জায়েদ খান

0

সড়ক কত মায়ের বুক খালি করেছে তার হিসাব অনেক লম্বা। ঘর থেকে হাসিমুখে বের হয়ে আর ঘরে ফেরা হয়নি কতো মানুষের। কতো প্রিয়জনদের প্রাণ গেছে এই গাড়ির নিচে। তেমনই অনেক দুর্ভাগাদের মতো নায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রীও সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ১৯৯৩ সালে।

ইলিয়াস কাঞ্চন তখন দেশের ব্যস্ততম নায়কদের একজন। স্ত্রীকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরু করেন। সেই থেকে নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২৬ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে।

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে গত কয়েকদিন বাংলাদেশের বাস-ট্রাক শ্রমিকরা যে কর্মবিরতি পালন করেছেন, সেখানে চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের ছবিকে হেয় প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। ইন্টারনেট-ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, ইলিয়াস কাঞ্চনের ছবি সম্বলিত ব্যানার টাঙিয়ে কিংবা কুশপুত্তলিকা তৈরি করে সেখানে জুতার মালা দেয়া হয়েছে।

এ ঘটনার ধিক্কার জানিয়ে শিল্পী সমিতির সফল নেতা জায়েদ খান বলেন, ‘আমরা শিল্পীরা ইলিয়াস কাঞ্চন ভাইয়ের পাশে আছি। কাঞ্চন ভাই চলচ্চিত্র শিল্পীদের আইডল। তার জন্য সকল শিল্পীরা রাজপথে নামতে প্রস্তুত। আমার সাথে কাঞ্চন ভাইর কথা হয়েছে। এ ব্যাপরে সকল শিল্পীদের অবগত করা হয়েছে। কাঞ্চন ভাই বলেছেন এখনই কিছু করতে হবে না। সময় হলে তিনি জানাবেন।’

তিনি আরও বলেন, ‘এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে না জেনে অনেকেই অনেক কিছু লিখছে। তাদের বলতে চাই চলচ্চিত্র শিল্পীরা সব সময় শিল্পীর দুর্দিনে ছিল, থাকবে। কেউ ফেইসবুকে আপওিকর কিছু লিখবেন না। কাঞ্চন ভাইয়ের ছবিকে হেয় প্রতিপন্ন করায় শিল্পী সমিতির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই। কাঞ্চন ভাই র্দীঘদিন ধরে মানুষকে সচেতন করে আসছেন, এটা আমাদের গর্বের বিষয়। তার এই সুন্দর কাজের সঙ্গে শিল্পীরা থাকবেন এবং শিল্পী সমিতি আছে।

শাহ আমানত বিমানবন্দরের টয়লেটে ৪ কোটি টাকার স্বর্ণ

0

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটের কমোডের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৭০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের দ্বিতীয় তলার টয়লেটে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
বিমানবন্দর কাস্টমসের উপ-পরিচালক রিয়াদুল ইসলাম বলেন, কোন ফ্লাইটে স্বর্ণের বারগুলো বিমানবন্দরে এসেছে, কে এখানে ফেলে গেছে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এটা তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার করা স্বর্ণের ওজন ৮ কেজি ১৯০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ৪ কোটি টাকা
এর আগে ভোরে মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ২৯ জন যাত্রীর কাছ থেকে ৭১৮৩ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করে বিমানববন্দর কাস্টমস।
রিয়াদুল ইসলাম বলেন, ‘একজন যাত্রী এক কার্টনের বেশি সিগারেট সঙ্গে আনতে পারেন না। একটি ফ্লাইটে এতজন যাত্রী কেন একসাথে এত সিগারেট আনল, সেটাও তদন্ত করে দেখার বিষয়।’

সাপের কামড়ে ছাত্রীর মৃত্যু, চিকিৎসা না করিয়ে ক্লাস নিলেন শিক্ষিকা

0

ক্লাস চলা সময়ে সাপের কামড়ে মৃত্যু হলো নবম শ্রেণির এক ছাত্রীর। গতকাল বুধবার বারতের কেরালার ওয়ানাড জেলার সুলথান বাথেরিতে ঘটনাটি ঘটেছে। ছাত্রীর মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা এসে রীতি মতো প্রতিবাদ জানাতে থাকেন।

স্কুল কর্তৃপক্ষের এ ধরনের উদাসীনতা এবং গাফিলতার কারণে স্কুল চত্বরেই বিক্ষোভ দেখাতে থাকেন নিহত ছাত্রীর স্বজনরা। তারপর অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে। অভিযোগ উঠেছে, স্কুলের একটি অফিসরুমেও ভাঙচুর চালায় ক্ষুব্ধ অভিভাবকরা।

সাপে কামড়ানোর সময় স্কুলে ছিল পঞ্চম শ্রেণির এক ছাত্রী। সে জানিয়েছে, সাপে কামড়ানোর ব্যাপারে কোনো গুরুত্ব দেননি ক্লাস টিচার। পঞ্চম শ্রেণির ছাত্রী এস শেহালা এমনই অভিযোগ করেছে। শেহালার কথায়, স্কুল টিচারকে ব্যাপরটা সম্পর্কে বলা হয়েছিল। কিন্তু সামান্য ঘটনা বলে উড়িয়ে দেন তিনি।

পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রীকে। কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তিও করা হয়। সেখানে নিয়ে যাওয়া মাত্রই দেখা যায়, ওই ছাত্রীর পায়ের রং একেবারে নীল বর্ণের হয়ে গেছে।

স্কুলের অন্যান্য ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা অভিযোগ করেছেন, স্কুলটি খানা-খন্দে ভরে গেছে। বহুবার বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেয়নি স্কুল কর্তৃপক্ষ। ওই ছাত্রীর সহপাঠীরা অভিযোগ করেছে, বেলা ৩ টা ১০ মিনিটে ওই ছাত্রীকে সাপে কামড়ায়। কিন্তু তার বাড়ির লোকজন না আসা পর্যন্ত অপেক্ষা করেন স্কুলের স্যারেরা। ছাত্রীদের আরো অভিযোগ, তার প্রাণ বেঁচে যেত যদি স্কুল থেকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হত।

অন্যদিকে ওই স্কুলের প্রধানশিক্ষক পি মোহানান বলছেন, আমাদের পক্ষ থেকে কোনো ভুল নেই। আমরা যথাসাধ্য যত দ্রুত সম্ভব ওকে হাসপাতালে নিয়ে গেছি। যত দোষ ওই তালুক হাসপাতালের। আর ঠিক তারপরেই জেলা শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বরখাস্ত করা হয় ক্লাস টিচারকে।

যেন লেন্স দিয়ে দেখা হচ্ছে!

0

বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করেই অবাক করা দৃশ্য দেখলেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরের বাসিন্দরা। হঠাৎ করেই গোটা শহরের রঙ কমলা ধারণ করেছে। যেন লেন্স দিয়ে দেখা হচ্ছে সব। দূরের জিনিসের দৃশ্যমানতা কমে আসছিল। কিছুই প্রায় দেখা যাচ্ছিল না।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ধুলা ঝড়ের কারণেই ঘটেছে এমন ঘটনা। শহরটির আকাশের রঙ হয়ে ওঠে কমলা। দৃশ্যমান সবকিছু আড়াল করে ফেলে। ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ধুলা ঝড়টি দুপুরে শহরে আঘাত হানে। আর তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। ধুলার স্তর এতটাই পুরু ছিল যে, তাতে আকাশের রঙ বদলে যায়।

ভিক্টোরিয়ার আবহাওয়া ব্যুরো জানায়, জেলার উত্তরাংশে শুষ্ক আবহাওয়ার কারণে ধুলা ঝড়টি হয়। এমন ঘটনা আগেও ঘটেছে এই শহরে। তবে এদিনের মাত্রা ছিল অনেকটাই বেশি।

বাতাসের ধুলার উপস্থিতির কারণে শহরের দৃশ্যমানতার অবনতি হয়। ছবিতে দেখা গেছে, রাস্তায় গাড়ি মেঘলা লাল কুয়াশার চাদরে ঢেকে যায়। আবহাওয়া ব্যুরো জানায়, বিমানবন্দরে দৃশ্যমানতা চার কিলোমিটার থেকে পাঁচশ মিটারে নেমে আসে।

টোটো রেখে বাবা যেতেই স্টার্ট দিয়েছে ছোট্ট মেয়ে, আরেক শিশু পিষ্ট

0

পাঁচ বছর বয়সী মেয়েকে টোটোতে বসিয়ে রেখে নেমে যান তার চালক বাবা। টোটোতে ওই সময় লাগানো ছিল চাবি। মেয়ে সেই চাবি ঘুরিয়ে চাপ দেয় অ্যাকসিলেরেটরে। ফলে হুড়মুড়িয়ে এগিয়ে যায় টোটো। নিয়ন্ত্রণহীন সেই টোটোর তলে পড়ে আড়াই বছরের আয়ুষ রায় চৌধুরী ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনাটি ঘটেছে ভারতের নিউটাউনে। নিউটাউনের একটি ভবনে যাত্রীদের নামিয়ে দিতে গিয়েছিলেন টোটোচালক অজয় রায়। ফেরার পথে বাজার করবেন ভেবে সঙ্গে নিয়েছিলেন মেয়ে পিয়াকে। যাত্রীদের নামিয়ে, চাবি গাড়িতে রেখেই শাকসবজি কিনতে চলে যান তিনি।

সেই সময় গাড়িতে বসেছিল পিয়া। বাবা নেমে যেতেই গাড়ির চাবি ঘুরিয়ে অ্যাকসিলেরেটরে চাপ দেয় সে। আচমকা টোটো ছুটতে শুরু করে। কিছুটা এগিয়ে গিয়ে এক সাইকেলে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি।

পাশেই আড়াই বছরের ছেলেকে নিয়ে বাজার করছিলেন এক নারী। নিয়ন্ত্রণহীন টোটোটি উল্টে গিয়ে ওই শিশুটিকে পিষে দেয়। মাথায় গুরুতর আঘাত পায় সে। তড়িঘড়ি করে তাকে নিউটাউনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শিশুটিকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সামনে থাকা একটি সাইকেলে ধাক্কা মেরে টোটো উল্টে বাচ্চাটিকে পিষে দেয়। এমন দুর্ঘটনার জন্য টোটো চালককেই দায়ী করছেন তারা। তাদের দাবি, টোটো চালকের গাফিলতিতেই দুর্ঘটনা ঘটেছে। গাড়ির চাবি খুলে নিয়ে যাওয়া তার উচিত ছিল।

নিউটাউন থানার পুলিশ টোটো চালক অজয় রায়কে (৪১) গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো, অবহেলায় মৃত্যুসহ নানা ধারায় মামলা করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে টোটোটিও।

যুবককে ফোন করে চাকরির প্রস্তাব দিলেন রতন টাটা নিজে!

0

ভারতের টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা নিজে সরাসরি ফোন করে এক যুবককে চাকরির প্রস্তাব দিয়েছেন। চাকরির আবেদন না করলেও এমন বাস্তবতার মুখোমুখি হয়েছেন ভারতের মুম্বাইয়ের বাসিন্দা শান্তনু নায়ডু।

২৭ বছর বয়সী শান্তনু ওই ঘটনা ‘হিউম্যানস অব বম্বে’ নামের এক ফেসবুক পেজে জানিয়েছেন। তিনি সেখানে লেখেন, সেটা ২০১৪। একদিন অফিস থেকে বাড়ি ফিরছেন। সেই সময় দেখেন, একটি কুকুর রাস্তায় মৃত অবস্থায় পড়ে রয়েছে। সম্ভবত কোনো গাড়ির তলায় চাপা পড়েছিল কুকুরটি। বিষয়টি শান্তনুকে নাড়িয়ে দেয়। এরপর তিনি ভাবতে থাকেন, পথকুকুরদের এ ভাবে মৃত্যু কীভাবে ঠেকানো যায়। কয়েক জন বন্ধুর সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেন তিনি। এর পর তিনি শহরের একটা অংশের পথকুকুরদের গলায় একটা করে কলার পরিয়ে দিলেন। ওই কলারগুলিতে আলো পড়লেই তা ঝলমলে হয়ে ওঠে। ফলে রাতে গাড়ির আলো দূর থেকে পড়লেই কলারগুলো নজরে আসবে চালকের। সঙ্গে নজরে পড়বে কুকুরগুলোও।

শান্তনুদের এই কাজ টাটা গ্রুপের নিউজ লেটারেও প্রকাশ পায়। এরপর প্রচুর মানুষ তার কাছে কুকুরের জন্য এই কলার কিনতে চান। কিন্তু ওই পরিমাণে কলার সরবরাহ করার সামর্থ ছিল না শান্তনুর। তার বাবা একদিন দিন শান্তনুকে বিষয়টি রতন টাটাকে বলার কথা বলেন। প্রথমে ইতস্তত করলেও শেষ পর্যন্ত রতনকে একটি চিঠি লিখে ফেলেন শান্তনু।

এর প্রায় দু মাস পর একটি চিঠি পান তিনি। সেই চিঠিতে রতন টাটার স্বাক্ষর। তার দিন কয়েক পর রতন টাটার মুম্বাইয়ের অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন শান্তনু। রতন তাঁর কাজে যে ভীষণ আপ্লুত সে কথাও জানান। এর পর রতন তাঁর ব্যক্তিগত কুকুরগুলি দেখানোর জন্য শান্তনুকে নিয়ে যান। এই ভাবেই দু’জনের বন্ধুত্ব গড়ে ওঠে। টাটাদের তরফে শান্তনুর কাজের জন্য আর্থিক সাহায্যও করা হয়। এর পর বন্ধুরা মিলে মুম্বাইয়ের পথকুকুরদের গলায় এই কলার পরানোর কাজ জোর কদমে শুরু হয় বলে জানিয়েছেন শান্তনু।

তার পর পাঁচ বছর কেটে গেছে। ফেসবুকের ওই পোস্টে শান্তনু জানিয়েছেন, সম্প্রতি একটি ফোন পান তিনি। উল্টো দিক থেকে বলা হয়, আমার অফিসে প্রচুর কাজ রয়েছে। একজন সহকারী প্রয়োজন। আপনি কি আমার সহকারী হিসাবে কাজ করবেন?

ফোন পেয়ে শান্তনু কয়েক মুহূর্ত কোনও কথা বলতে পারেননি। কারণ ফোনের উল্টো দিকে যিনি ছিলেন, তার নাম রতন টাটা। নিজের সহকারীর খোঁজে শান্তনুকে নিজেই ফোন করেছেন! উত্তরে ‘হ্যাঁ’ বলেন তিনি।

শেখ হাসিনাকে বারবার ভারতে আমন্ত্রণ করলেন মমতা

0

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রাক্কালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে বারবার ভারতে আসার দাওয়াত দিয়েছেন। ক্রিকেট ম্যাচ দেখার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাচ্ছেন। মমতা বলেন, আমরা চাই তিনি বারবার আসুন, আমরা তাকে খুব ভালোবাসি।

ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম দিনের উত্তেজনার মুহূর্ত কলকাতার ইডেন গার্ডেন্সে শুক্রবার দুপুর ১টায়। ম্যাচ শুরু হওয়ার সময় উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ঐতিহাসিক এই ক্রিকেট ম্যাচকে ঘিরে কলকাতায় মানুষের মধ্যে চূড়ান্ত আগ্রহ। উত্তেজনার মাত্রা বাড়ার আরেকটি কারণ প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং হাজার হাজার বাংলাদেশির কলকাতা আগমণ।

মমতা বলেন, বাংলাদেশকে বাংলার মানুষ ভালোবাসে। আমাদের ভাষা সংস্কৃতি শিক্ষা সবই এক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ আরো জানান, প্রধানমন্ত্রীর সাথে তার একবার একান্ত সাক্ষাৎ হবে।

তিনি আরো বলেন, তার সাথে কাল তিনবার দেখা হবে। দুপুরে একবার ইডেন গার্ডেন্সে দেখা হবে, বিকেলে খেলার পর প্রোগ্রামেও আবার দেখা হবে। আর আমি সন্ধ্যা ৬টায় তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে হোটেলে যাব। উনি তো কালকেই চলে যাচ্ছেন।

এই দুই নেত্রীর একান্ত সাক্ষাত নিয়ে রাজনৈতিক মহলে অনেক কৌতূহল শুরু হয়েছে।

ভয়ানক রূপ ধারণ করেছে অস্ট্রেলিয়ার দাবানল, ৩ রাজ্যে সর্বোচ্চ সতর্কতা

0

ভয়াবহ দাবানলের কারণে সাউথ অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়াসহ তিনটি অঙ্গরাজ্যে সর্বোচ্চ তথা ‘বিপর্যয়কর মাত্রার’ সতর্কতা জারি করেছে দেশটির সরকার। তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাতাস। আর এতেই দাবানল বির্স্তৃণ এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। দুর্ঘটনা রোধে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অব্যাহত দাবানলে এরই মধ্যে হুমকিতে পড়েছে বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী।

এ দৃশ্যই বলে দিচ্ছে কতটা ভয়াবহ রুপে সব কিছু পুড়ে ছাই করে দিচ্ছে দাবানল। অস্ট্রেলিয়ার অব্যাহত দাবানল নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেলেও বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। বাড়তে থাকা তাপমাত্রার সঙ্গে যোগ হয়েছে তীব্র বাতাস। এমন পরিস্থিতিতে সাউথ অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়াসহ তিনটি অঙ্গরাজ্যে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

অত্যাধিক তাপমাত্রার কারণে বুধবার সাউথ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের কিছু অংশে একই মাত্রার সতর্কতা জারি রয়েছে, পরিস্থিতি অবনতি হতে থাকায় সতর্কতার মাত্রা বেড়েছে তাসমানিয়ার ক্ষেত্রেও। বিপদজ্জনক স্থান থেকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে, দাবানলে হুমকিতে রয়েছে স্তন্যপায়ী প্রাণী কোয়ালা।

তাপমাত্রা না কমলে সহসাই আগুন নিয়ন্ত্রণে আসবে না বলে ধারণা করছে দেশটির সরকার। এদিকে, পরিবেশবিদরা বলছেন, অস্বাভাবিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া।

চারবারের বিধায়কের নাগরিকত্ব বাতিল করল ভারত সরকার

0

গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখার অভিযোগে একজন বিধায়কের নাগরিকত্ব বাতিল করে দিল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির ওই বিধায়কের নাম রমেশ চেন্নামানেনি। জানা গেছে, বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে ১৩ পাতার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

তাতে উল্লেখ করা হয়, ওই বিধায়ক গুরুত্বপূর্ণ তথ্য গোপনের মাধ্যমে প্রতারণা করে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। সে কারণে ভারতের মানুষের ভালোর স্বার্থে চেন্নামানেনির নাগরিকত্ব বাতিল করা হলো। ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইনের ১০ নম্বর ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এই নির্দেশের বিরুদ্ধে আবারো তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই বিধায়ক।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলছে, ২০০৯ সালে এক বছরের জন্য বিদেশ ঘুরতে গিয়েছিলেন হায়দরাবাদ থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত ভেমুলাওয়াড়ার ওই বিধায়ক। সেই সময় জমা দেওয়া ভারতীয় নাগরিকত্বের আবেদনে তিনি কিছু তথ্য গোপন করেছিলেন। তার কাছে যে জার্মান নাগরিকত্ব আছে তা জানাননি। আইন অনুযায়ী, নাগরিকত্বের আবেদন জানানোর আগে ভারতে এক বছর বসবাসও করেননি। স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তথ্য গোপন করে ভারতের সরকারকে ভুল সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছেন। তার বিষয়ে সমস্ত তথ্য জানা থাকলে কর্তৃপক্ষ ওই বিধায়ককে কখনোই ভারতীয় নাগরিকত্ব দিত না।

বিষয়টি জানার পর জনস্বার্থে তার নাগরিকত্ব বাতিল করা হলো। ওই বিধায়ক যে বিধানসভার প্রতিনিধিত্ব করছেন সেখানকার মানুষের কাছে এই ঘটনা একটা দৃষ্টান্ত তৈরি করবে। কারণ, একটি বিধানসভার সদস্য হওয়ার সুবাদে ওই ব্যক্তি লাখ লাখ মানুষের জীবনে প্রভাব বিস্তারের সুযোগ পেতেন।

যদিও এ প্রসঙ্গে ওই বিধায়ক রমেশ চেন্নামানেনি বলেন, এ বিষয়ে তেলেঙ্গানা হাইকোর্ট আগে আমার পক্ষেই রায় দিয়েছিল। কিন্তু, তা না মেনে স্বরাষ্ট্রমন্ত্রণালয় আবারো আমার নাগরিকত্ব বাতিল করেছে। তাই আমি আবারো তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হব।

২০০৯ সালে প্রথমে অবিভক্ত অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নায়ড়ুর টিডিপির হয়ে বিধায়ক নির্বাচিত হন চেন্নামানেনি। তারপর ২০১০ সালে কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতিতে যোগ দিয়ে পুনর্নিবাচিত হন। ২০১৪ ও ২০১৮ সালের বিধানসভা নির্বাচনেও জয়ী হন তিনি। কিন্তু, এর মাঝেই তার বিরুদ্ধে মামলা দায়ের করেন তেলেঙ্গানার এক কংগ্রেস নেতা এ শ্রীনিবাস। সেই মামলার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় তার নাগরিকত্ব বাতিল করল।

টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

0

প্রথমবারের মতো গোলাপী বলের টেস্টে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত এই টেস্টে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মুমিনুল হক।

এই টেস্টে বাংলাদেশের সামনে থাকছে দুটি চ্যালেঞ্জ। একটি তো গোলাপি বলের চ্যালেঞ্জ, অন্যটি শামি-শর্মাদের মতো পেসারদের মোকাবিলা করা। তাই অনেকটাই নির্ভার ভারতীয় ক্রিকেট দল।