Home Blog Page 3338

সড়ক পরিবহন আইন নিয়ে মন্ত্রীদের কণ্ঠে নরম সুর

0

সড়ক পরিবহন আইন নিয়ে দেশজুড়ে পরিবহন কর্মীদের নৈরাজ্যের প্রেক্ষিতে মন্ত্রীদের কণ্ঠে আপসের সুর দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আইন প্রয়োগে কোনো বাড়াবাড়ি করা হবে না। আইনের কোনো অসঙ্গতি থাকলে তা আবারো বিবেচনার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এ কথা বলেন।

১৭ নভেম্বর থেকে সড়ক পরিবহন আইন পুরোদমে কার্যকরের পরেই জেলায় জেলায় অবরোধে যায় পরিবহন মালিক শ্রমিকরা। পরে সেই পালে হাওয়া দিয়ে অবরোধের ডাক দেয় ট্রাক আর পিকআপ ভ্যান মালিক শ্রমিকরা।

পরে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে পণ্য পরিবহন ধর্মঘট তুলে নেয়া হলেও মানেনি বাস মালিক শ্রমিকদের একাংশ। বৃহস্পতিবার সকাল থেকেই অচল ছিলো মহাখালী আর গাবতলী বাসস্টান্ড।

এমন বাস্তবতায় রাজারবাগ পুলিশ লাইনসে ট্রাফিক সচেতনতামূলক পক্ষের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, সড়ক আইন নিয়ে শ্রমিকদের সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আইনে কোনো অসঙ্গতি থাকলে তা যাচাই করে দেখারও আশ্বাস দেন মন্ত্রী।

তিনি বলেন, আমরা আইনটি প্রয়োগ করার আগে যথেষ্ট সময় দিয়েছি কথাবার্তা বলে নেওয়ার। সব কিছু শেষে আমাদের কাছে ৯ দফা দাবি করা হয়েছে। সেটা যোগাযোগমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি। তিনি বলেছেন, এটা তিনি দেখবেন। যেখানে অসঙ্গতি আছে সেটা ব্যবস্থা নেবেন।

একইদিন বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সভা শেষে আইন বাস্তবায়ন নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশ্বস্ত করেন, আইন প্রয়োগে অতিরিক্ত কিছু করা হবে না।

তিনি বলেন, নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে বাড়াবাড়ি করা হবে না। কোনো অসঙ্গতি দেখা দিলে সমন্বয় করা হবে।

সড়ক পরিবহন আইন পাসের এক বছর পর এ বছরের ১ নভেম্বর থেকে প্রণয়ন করা হয় সড়ক পরিবহন আইন ২০১৮।

প্রশিক্ষণ নিতে ভারত যাচ্ছেন বিচার বিভাগীয় ৪০ কর্মকর্তা

0

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আরো ৪০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভারতের ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণে পাঠানো হচ্ছে। আগামী ১৩ থেকে ২৭ ডিসেম্বর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে অনুমতি দিয়েছে। গতকাল বুধবার মন্ত্রণালয়য়ের সিনিয়র সহকারী সচিব সৈয়দা কানিজ কামরুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনুমতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে আগামী ১৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ৪০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রশিক্ষণের জন্য ব্যয়িত সময় কর্তব্যরত হিসেবে গণ্য হবে। প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার ভারত সরকার বহন করবে এবং বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। অনুমোদিত বিচার বিভাগীয় কর্মকর্তারা আগামী ১১ ডিসেম্বর বা তার নিকটবর্তী তারিখে ভারতের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ২৯ ডিসেম্বর বা তার নিকটবর্তী তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। এ ছাড়া এ প্রশিক্ষণের জন্য মনোনীত ১১ জন বিচার বিভাগীয় কর্মকর্তার অনুমোদন অপেক্ষমান রাখা হয়েছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, এর আগেও বিচার বিভাগীয় কর্মকর্তাদেও দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর জন্য ভারত, অস্ট্রেলিয়া, জাপানসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণে পাঠানো হয়।

শুক্রবার তিস্তা নিয়েও বৈঠক হবে মমতা-হাসিনার

0

কাউন্টডাউন শুরু। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষার পরই ইডেন গার্ডেনে তৈরি হবে ইতিহাস। দিন রাতের পিঙ্ক টেস্টে প্রথম মুখোমুখি হচ্ছে ভারত বনাম বাংলাদেশ। গোটা শহরেই সাজো-সাজো রব। শুধু তাই নয়, খেলার মাঠকে ঘিরেই এখন আবর্তিত হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিও। থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। উপস্থিত থাকবেন বিশ্বনাথন আনন্দ, লিয়েন্ডার পেজ, সানিয়া মির্জা সহ ২০০০ সালে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ টিমের প্লেয়াররাও।

শুক্রবার ইডেনে একসঙ্গে বসে পিঙ্ক টেস্ট দেখবেন হাসিনা-মমতা। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। শেখ হাসিনা তাঁকে ফোনও করেছিলেন। মমতার কথায়, ‘কাল ইডেনে খেলা। আমি থাকব। হাসিনা থাকবেন। আমাকে আজকে হাসিনা ফোন করেছিলেন।’ তবে শুধু খেলা দেখাই নয়, মমতার সঙ্গে হাসিনার গুরুত্বপূর্ণ বৈঠকও হবে। শুক্রবার সন্ধ্যায় শহরের একটি পাঁচতারা হোটেলে সেই বৈঠক হবে। আর এই বৈঠকের দিকেই তাকিয়ে আছে দুদেশের রাজনৈতিক মহল।

সূত্রের খবর, সেই বৈঠকে যেমন উঠে আসতে পারে এনআরসি প্রসঙ্গ, তেমনি উঠে আসার সম্ভাবনা আছে বহুদিনের অমীমাংসিত তিস্তা চুক্তিও। এর আগে দিল্লি এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে এই বিষয়ে কথা বলেছিলেন হাসিনা। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিষয়ে হাসিনাকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু কাজের কাজ এখনও হয়নি। বাংলাদেশে বিষয়টি নিয়ে চাপের মধ্যে রয়েছেন হাসিনা। তাই এবারের বৈঠকে মমতার মন গলানোর চেষ্টা তিনি করবেন বলেই ধারণা রাজনৈতিক মহলের।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, এই সময়

মোদি-সৌরভের আমন্ত্রণে কাল কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত দু’ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টম্যাচ দেখতে একদিনের সরকারি সফরে আগামীকাল কলকাতা যাবেন। আগামীকাল দুপুর ১টা ৩০ মিনিটে এই খেলা অনুষ্ঠিত হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলী পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঐতিহাসিক ডে-নাইট টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রন জানান। আগামীকাল ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত কলকাতায় এ খেলা অনুষ্ঠিত হবে।

দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত এই প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলবে যেখানে এই প্রথম গোলাপি রঙের বল ব্যবহার করা হবে।

প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গিদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইট সকাল দশটায় কলকাতার উদ্দেশে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। সকাল ১০টা ২৫ মিনিটে ফ্লাইটটি কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।

বিমান বন্দরে আনুষ্ঠানিকতার পর প্রধানমন্ত্রীকে একটি মোটর শোভাযাত্রা সহকারে কলকাতার হোটেল তাজ বেঙ্গলে নিয়ে যাওয়া হবে।

শেখ হাসিনা স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ইডেন গার্ডেনে যাবেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বেল বাজিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথমার্ধের খেলা দেখার পর তার আবাসস্থল হোটেলে ফিরে যাবেন। তিনি সন্ধ্যায় পুনরায় স্টেডিয়ামে ফিরবেন। প্রধানমন্ত্রী প্রথম দিনের ম্যাচের পর ইডেন গার্ডেন স্টেডিয়ামে বেঙ্গল ক্রিকেট আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী রাত দশটায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে নেতাজি সুভাষ চন্দ্র বসু আর্ন্তজাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। ফ্লাইটটি রাত সাড়ে এগারোটায় ঢাকায় হয়রত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌঁছুবে বলে ধারনা করা হচ্ছে।

এর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)র সভাপতি সৌরভ গাঙ্গুলি কলকাতায় দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।

ফিলিস্তিনে ইসরায়েলি দখল বেআইনি: বাংলাদেশ

0

ফিলিস্তিনে ইসরায়েলি দখলকে সম্প্রতি বেআইনি বলে ঘোষণা দিয়েছিলো বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান আরো জোরালোভাবে তুলে ধরার জন্য বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি দখল ও বন্দোবস্ত কার্যক্রমের অবৈধ অবস্থান সম্পর্কে কোনো দ্বিধা নেই বাংলাদেশের। সেখানে আন্তর্জাতিক আইন অনুসারে ইসরায়েলি দখলকে বেআইনি বলেও অভিহিত করা হয়েছে।

এতে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৪২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠিত ফিলিস্তিন ও তার আঞ্চলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশ সমর্থন পুনর্ব্যক্তকরছে। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন ৩৩৮, ৪২৫, ১৩৯৭, ১৫১৫, ১৫৪৪ ধারাসহ অন্য শান্তি প্রস্তাব এবং ‘শান্তির জন্য ভূমির নীতি’কেও পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ।

নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ সাধারণ পরিষদ, জাতিসংঘ মানবাধিকার পরিষদ ও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) সব প্রতিষ্ঠানই নিশ্চিত করেছে, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে ইসরায়েলি জনবসতি নির্মাণ ও সম্প্রসারণ সম্পর্কিত অন্য কার্যক্রম আন্তর্জাতিক আইন অনুযায়ীঅবৈধ।

ফিলিস্তিনের জনগণের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি বাংলাদেশ তার সমর্থনকে পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে ইসরায়েলকে এ বিষয়ে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেই ঘোষণা দিয়েছেন, এখনথেকে পশ্চিম তীরে ইসরায়েলি দখল করা ভূমিকে আর অবৈধ বলে বিবেচনা করবে না যুক্তরাষ্ট্র। এ নিয়ে সারাবিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা চলছে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফিলিস্তিন নিয়ে তার অবস্থান সুস্পষ্ট করলো।

আমন মৌসুমে ছয় লাখ টন ধান কিনবে সরকার : কৃষিমন্ত্রী

0

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছে না। কিন্তু গত কয়েকদিন ধরে দেখা গেল, বাজারে চালের মূল্য অনেক বেড়েছে। আমরা গত বোরো মৌসুমে অনেক নিয়েছি, কৃষকেরা যাতে ন্যায্যমূল্য পায়। চলতি আমন মৌসুমে ছয় লাখ টন ধান কিনবে সরকার। ৪০০ টাকা হারে কৃষকদের কাছ থেকে এ ধান কেনা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে তিন দিনব্যাপী সপ্তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ধান কেনার ক্ষেত্রে আমরা দরিদ্র কৃষকদের বেছে নেব। তাদের মধ্যে লটারি হবে। ফলে রাজনৈতিক চাপ থাকবে না। সরকারের চাল কেনার ঘোষণায় হয়তো ধানের দাম ১০০-২০০ টাকা বেড়েছে। এটা কৃষকের জন্য সুখবর। দাম বাড়া বা কমা নিয়ে মন্ত্রণালয় সব সময় উভয় সংকটে থাকে। কারণ দাম কমলেও সমালোচনার শিকার হতে হয়। আবার বাড়লেও সে দায় আমাদের ওপর চাপে।

তিনি বলেন, বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দেশ। এরপরেও খাদ্য উৎপাদনে স্বয়ং-সম্পূর্ণ একটি দেশ। বাংলাদেশ সব ধরনের কৃষিজাত পণ্য রপ্তানি করছে। গত বোরো মৌসুমে চাহিদার চেয়েও বেশি ধান উৎপাদন করেছে। কিন্তু আমাদের কৃষকরা ন্যায্যমূল্য পায় না।

তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য খাত কর্মসংস্থান সৃষ্টিতে বিরাট ভূমিকা রাখতে পারে। গত বছর দেশে ৪ মিলিয়ন টন আলু উদ্বৃত্ত ছিল। পণ্যের সুলভ মূল্য পেতে উৎপাদিত পণ্যে মূল্য সংযোজন করা জরুরি বলে মনে করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার বিশ্বদীপ দে বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ১৯৭১ সাল থেকে। আমাদের দুই দেশের প্রধানমন্ত্রীর ডায়নামিক নেতৃত্বে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। অ্যাগ্রো খাতে কয়েক বছরে বাংলাদেশ খুব ভালো করেছে। রপ্তানি আয় বেড়েছে। ভারত অ্যাগ্রো খাতের বড় একটি মার্কেট। বাংলাদেশ থেকে ২১ অ্যাগ্রো পণ্য ভারতে যায়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান বলেন, বাংলাদেশ এখন ১৪৪টি দেশে কৃষিপণ্য রপ্তানি করে। তাই অ্যাগ্রো খাতে যেন কোনো কালেমা না লাগে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান গবেষণা করে জানিয়েছে, বাংলাদেশের রপ্তানি করা গুড়ো হলুদে ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। যা ব্যবহারে ক্যানসারও হতে পারে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ রবার্ট ডগলাস সিম্পসন বলেন, বাংলাদেশের কৃষিজাত পণ্য ডায়নামিক ও পাওয়ারফুল খাত। এদেশের বেসরকারি খাত খুব ভালো করছে। অ্যাগ্রোতে আন্তর্জাতিক মান বজায় রেখে পণ্য তৈরি করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিন মেরিন সুহ, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রাখেন এসিআই অ্যাগ্রি বিজনেসেস’র ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারি, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) প্রেসিডেন্ট আ ফ ম ফখরুল ইসলাম মুনশি।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপার জেনারেল সেক্রেটারি ইকতাদুল হক ও মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান আহসান খান চৌধুরী প্রমুখ।

আন্তর্জাতিক এ মেলায় বাংলাদেশ, ভারত, চায়নাসহ বিশ্বের ১৫টি দেশের তিন শতাধিকেরও বেশি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

‘জলবায়ু ইস্যুতে বাংলাদেশ-কাতার একযোগে কাজ করবে’

0

বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মেদ নাসের আল-দিহাইমি বলেছেন, বাংলাদেশ অতি দ্রুততার সাথে উন্নয়ন করছে, যার ফলে ভবিষ্যত প্রজন্ম নতুন এক বাংলাদেশ দেখতে পাবে।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে এ মেয়াদেও সরকার গঠনের পর কাতার ধরেই নিয়েছিলো, এবারের সরকারের মূল লক্ষ্যই হবে অর্থনৈতিক উন্নয়ন।

নাসের আল-দিহাইমি আজ বৃহস্পতিবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে এক বৈঠকে এসব কথা বলেন। এ সময় তারা বাংলাদেশ ও কাতারের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন ) ড. নুরুল কাদির ও অতিরিক্ত সচিব (পরিবেশ ) মাহমুদ হাসান এ সময় উপস্থিত ছিলেন।

জলবায়ু পরিবর্তন-জনিত ক্ষতিগ্রস্ত দেশের পক্ষে সমর্থন দেওয়ার ব্যাপারে পরিবেশ মন্ত্রীর আহ্বানের পরিপ্রেক্ষিতে কাতারের রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে তার সরকার সব সময়ই সোচ্চার। আন্তর্জাতিক সকল ফোরামে কাতার এ বিষয়ে উচ্চকণ্ঠ।

এ সময় কাতারের রাষ্ট্রদূত জানান, জলবায়ু ইস্যুতে বাংলাদেশ ও কাতার একযোগে কাজ করবে। প্রয়োজনে সমঝোতা স্মারক স্বাক্ষর, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়সহ সংশ্লিষ্ট বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রদূত বলেন, কাতার প্রথম মুসলিম দেশ যারা রোহিঙ্গাদের জন্য প্রথম মানবিক সহায়তা পাঠিয়েছিলো। জাতিসংঘসহ আন্তর্জাতিক সকল ফোরামে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য তার সরকারের চাপ প্রয়োগ অব্যাহত রাখবে।

এ সময় পরিবেশ মন্ত্রী কাতারে কর্মরত বাংলাদেশিদের সমস্যার বিষয়ে কাতার সরকারের সুদৃষ্টি কামনা করেন। এর জবাবে আহমেদ মোহাম্মেদ নাসের আল-দিহাইমি বলেন, কাতারে বর্তমানে বিশ্বকাপ ফুটবল আয়োজন উপলক্ষে বিশাল কর্মযজ্ঞ চলছে। এর পরও দেশের ভিশন ২০৩০ অর্জন উপলক্ষে দেশের কর্মকাণ্ড চলমান থাকবে। ফলে বাংলাদেশি কর্মজীবীদের কোনো সমস্যা হবে না।

এ সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিতব্য কাতারের জাতীয় দিবসের অনুষ্ঠানমালায় অংশ গ্রহণের জন্য পরিবেশ,বন ও জরবায়ু পরিবর্তন মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

পিইসি পরীক্ষার্থীদের বহিষ্কার কেন অবৈধ নয় : হাইকোর্ট

0

পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সমাপনী সনদ (পিইসি) পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কার করা সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা নির্দেশনা কেন অবৈধ ও বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে রুলে ১৯ নভেম্বর পর্যন্ত বহিষ্কার করা ১৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বহিষ্কৃত ১৫ শিক্ষার্থীর পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রুল জারি করেন। প্রাথমিক ও গণশিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ চারজনকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

২০১৮ সালের ১৮ ডিসেম্বর পিইসি পরীক্ষার্থীদের বিষয়ে একটি নির্দেশনা জারি করে। এই নির্দেশনার ১১ নম্বর অনুচ্ছেদে ‘শৃংখলা লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা’ নেওয়ার বিধান করা হয়। এই বিধানের ক্ষমতাবলে গত পিইসি পরীক্ষায় ১৯ নভেম্বর পর্যন্ত ১৫ জন ক্ষুদে শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ নিয়ে একটি জাতীয় দৈনিকে গত ১৯ নভেম্বর ‘পিইসি পরীক্ষায় শিশু বহিষ্কার কেন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। আজ এই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, এম মাহমুদুল হাসান, গাজী ফরহাদ রেজা ও মো. ফয়জুল্লাহ ফয়েজ।

অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল আদালতে বলেন, যাদের বহিষ্কার করা হয়েছে তাদের বয়স ১০ বা ১১ বছর। এ বয়সের একজন শিশুকে বহিষ্কার করা হলে তার মানসিকতার ওপর প্রভাব ফেলবে। এরপর আদালত স্বপ্রণোদিতভাবে রুল জারি করেন।

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। আজ বৃহস্পতিবার তিনি তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারবর্গকে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।

রাষ্ট্র প্রধান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত সশস্ত্র বাহিনী দেশের গর্ব। সশস্ত্র বাহিনীর সদস্যরা ইতোমধ্যেই দেশের নিরাপত্তা নিশ্চিত ও আর্থ-সামাজিক উন্নয়নে এবং শান্তিরক্ষী মিশনে কার্যকর ভূমিকার মধ্য দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

রাষ্ট্রপতি বলেন, সরকার ‘ফোর্সেস গোল- ২০৩০’-এর আওতায় তিন বাহিনীর উন্নয়নে কাজ করে যাচ্ছে।

রাষ্ট্র প্রধান আশা প্রকাশ করেন, সশস্ত্র বাহিনীর কল্যাণে সরকারের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এই দিনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্রবাহিনী পাকিস্তানী দখলদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। স্বাধীনতা অর্জনের পর থেকে দিনটি প্রতিবছর সশস্ত্রবাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

বৈঠকে তিন বাহিনী প্রধানগণ সংশ্লিষ্ট বাহিনী কর্তৃক গৃহিত বিভিন্ন কল্যাণকর কর্মকান্ড ও সময়োচিত পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাত এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

সারা দেশে পেঁয়াজ বিক্রির পরিসর বাড়িয়েছে টিসিবি

0

ঢাকাসহ বিভাগ ও জেলা পার্যায়ে পেঁয়াজ ৪৫ টাকা মূল্যে বিক্রি জোরদার করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)।

আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকাসহ সারাদেশে বিভাগ ও জেলা পার্যায়ে ৪৫ টাকা মূল্যে পেঁয়াজ বিক্রি জোরদার করেছে টিসিবি। ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে এ পেঁয়াজ বিক্রি চলছে।

সরকার বিশেষ উদ্যোগ নিয়ে আকাশ ও সমুদ্র পথে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি শুরু করেছে। ইতিমধ্যে আকাশ ও সমুদ্র পথে পেঁয়াজের চালানগুলো দেশে পৌঁছাতে শুরু করেছে। বিভিন্ন এয়ারলাইন্সযোগে মিসর, তুরস্ক, পাকিস্তান থেকে এসকল পেঁয়াজ আমদানি হচ্ছে। সরকার পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে টিসিবির মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশি পেঁয়াজ (পাতাসহ) পর্যাপ্ত বাজারে এসেছে। পেঁয়াজের মূল্যও দ্রুত গতিতে কমছে। এখন পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক হচ্ছে।