Home Blog Page 3348

ইকো পার্কের জলাশয়ে ডুবে শিশুর মৃত্যু

0

একটি ইকো পার্কের জলাশয়ে ডুবে সাড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম শেখ আবেজ। গতকাল শনিবার এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে।

জানা গেছে, কলকাতার তালতলা এলাকার বাসিন্দা শেখ আকবর পরিবার নিয়ে শনিবার দুপুর নাগাদ ইকো পার্কে বেড়াতে গিয়েছিলেন। খানিকক্ষণ ঘোরার পর সবাই মিলে খেতে বসেন পার্কের মাঠে। সেই সময়েই চোখের আড়াল হয়ে যায় আকবরের ছেলে শেখ আবেজ। অনেকক্ষণ খোঁজার পর ছেলেকে না পেয়ে আকবর ইকো পার্কের নিরাপত্তারক্ষীদের খবর দেন।

এরপর শুরু হয় খোঁজাখুজি। ওয়াকিটকি মারফত প্রতিটি গেটে খবর পৌঁছে দেন নিরাপত্তাকর্মীরা। খবর দেওয়া হয় ইকো পার্ক কর্তৃপক্ষকে। তারপরও শিশুটিকে না পেয়ে নিউটাউন থানায় খবর দেওয়া হয়। পুলিশ আসার পর বিকেল সাড়ে চারটে নাগাদ ডুবুরি নামিয়ে জলাশয়গুলিতে তল্লাশি শুরু করে পুলিশ। প্রায় তিন ঘণ্টা একানাগাড়ে খোঁজাখুঁজি চালানোর পর চার নম্বর গেটের কাছে চিলড্রেন পার্ক সংলগ্ন জলাশয় থেকে দেহ উদ্ধার করেন ডুবুরিরা। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা রুজু করেছে পুলিশ।

ইকো পার্ক পরিদর্শনে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি নিরাপত্তার ত্রুটি মেনে নিয়েও অভিভাবকদের অসাবধানতাক দায়ী করেছেন। এখনও ইকো পার্কে মানুষের সেই ঢল নামা শুরু হয়নি।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন : জয়ের পথে গোটাবায়া রাজাপাকসে

0

গতকাল শনিবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনবে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন গোটাবায়া রাজাপাকসে। রবিবার সকালে নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, গোটাবায়া রাজাপাকসে পেয়েছেন ৬৭ শতাংশ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা পেয়েছেন মাত্র ২৪ শতাংশ ভোট। গোটাবায়া রাজাপাকসে নিজেকে বিজয়ী হিসেবে দাবি করেছেন। তবে তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা ওই দাবি প্রত্যাখ্যান করেছেন।

প্রাথমিক ফলাফলে দেখা গেছে, রাজাপাকসে সিংহলিদের প্রাধান্য থাকা দক্ষিণাঞ্চলে ও পোস্টাল ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমদাসার ছেলে ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা সাজিথ প্রেমদাসা তামিল অধ্যুষিত উত্তরাঞ্চলে এগিয়ে রয়েছেন।

এই নির্বাচনে কয়েক লাখ শ্রীলঙ্কান তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নানা প্রকার সহিংসতা ও অভিযোগের মধ্যে ভোট গ্রহণ শেষ করেছে দেশটির প্রশাসন।

শ্রীলঙ্কার নির্বাচন কমিশন জানিয়েছে, আজ রবিবার রাতের মধ্যেই নির্বাচনে জয়-পরাজয়ের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এরপর নতুন প্রেসিডেন্ট কয়েক দিনের মধ্যেই শপথ গ্রহণ করবেন।

শ্রীলঙ্কার নির্বাচনী ইতিহাসে এবারই প্রথম ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর কেউই প্রার্থী হননি। ১০ বছর আগে গোটবায়া রাজাপাকসের ভাই মাহিন্দা রাজাপাকসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। সে সময় শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী ছিলেন গোটাবায়া। তাদের সময়েই তামিল বিচ্ছিন্নতাবাদীদের সামরিক পরাজয় ঘটার মধ্যে দিয়ে বহু বছর ধরে চলা রক্তাক্ত গৃহযুদ্ধের অবসান হয়।

তামিল বিদ্রোহীদের পরাজিত করায় সমর্থকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন গোটাবায়া রাজাপাকসে। মহিন্দা রাজাপাকসে ক্ষমতাচ্যুত হওয়ার পর গোটাবায়া তাদের দল ফ্রিডম পার্টির প্রধান হিসেবে রয়েছেন। নির্বাচনী প্রচারণায় তিনি শক্তিশালী নেতৃত্বের প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র : বিবিসি, রয়টার্স

এবার গণবিক্ষোভের আগুন ফ্রান্সে

0

গতকাল ফ্রান্সে ছিল ইয়েলো ভেস্ট আন্দোলনের প্রথম বার্ষিকী। আর একে কেন্দ্র করে ফ্রান্স জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষুদ্ধ জনতা ব্যাংক, শপিং মল এবং রাস্তায় গাড়ি ভাঙচুর এবং আগুন ধরিয়ে দিয়েছে। ৫৪ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার হাজারো বিক্ষোভকারী ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত বিক্ষোভে যোগ দেন। কয়েকটি ব্যাংক এবং সুপার মার্কেটে ভাঙচুর চালিয়েছেন বিক্ষোভকারী। ব্যাংকের জরুরি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বাধা দিলে তাদের দিকে আগুনের কু্ললি ছুঁড়ে মারা হয়। কাছের একটি শপিং সেন্টারেও ভাঙচুর করেন বিক্ষোভকারীরা।

রাস্তায় গাড়ি চলাচলে বাধা দেওয়া হয়। অনেক গাড়ি উল্টে দেওয়া হয় এবং কিছু গাড়িতে আগুন ধরানোর ঘটনাও ঘটেছে। বিক্ষোভ দমনে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। বিক্ষোভকারীরা ফ্রান্সের প্রেসিডেন্টে পদত্যাগ দাবি করেছেন।

পুলিশ জানিয়েছে, খুবই খারাপ পরিস্থিতি। তারা বাধ্য হয়ে টিয়ার গ্যাস ছুঁড়েছেন।

প্রসঙ্গত, ফ্রান্সে বিভিন্ন দাবিতে ২০১৮ সালের ১৭ নভেম্বর বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। এই বিক্ষোভ ইয়েলো ভেস্ট আন্দোলন হিসেবে অভিহিত হয়েছিল।

‘মুসলিমদের রাষ্ট্রহীন করতেই ভারতে এনআরসি’

0

ভারতের আসাম রাজ্যে নাগরিকপঞ্জি নিয়ে হিন্দুত্ববাদী মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশন(ইউএসসিআইআরএফ)। সংস্থাটি বলেছে, মুসলমিদের রাষ্ট্রহীন করতে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) তালিকাকে হাতিয়ার বানিয়েছে ভারত সরকার। আসামে চূড়ান্ত নাগরিক তালিকা প্রণয়ন এই প্রকল্পেরই অংশ। এতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেছে বেছে মুসলমানদের টার্গেট করা হয়েছে।

ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের প্রকাশিত ‘ইস্যু ব্রিফ : ইন্ডিয়া’ নামের এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। নীতি বিশ্লেষক হ্যারিসন একিন্সের তদারিকতে ওই রিপোর্টটি তৈরি করেছে ইউএসসিআইআরএফ।

সংস্থাটি ওই রিপোর্টে জানিয়েছে, এনআরসির মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করা হয়েছে। বিশেষত এর দ্বারা ভারতীয় মুসলমানদের রাষ্ট্রহীন করে তোলা অন্যতম উদ্দেশ্য। ভারতের অভ্যন্তরে ধর্মীয় স্বাধীনতার অবস্থার নিম্নমুখী প্রবণতার এটি একটি বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

এতে বলা হয়েছে, ভারতে ধর্মীয় স্বাধীনতার অধিকার যে ক্রমশ নিম্নমুখী হচ্ছে, সংখ্যালঘু মুসলিমদের বিতাড়ন করার এই প্রচেষ্টাই তার অন্যতম উদাহরণ। আগস্ট মাসে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর বিজেপি সরকার এমন কিছু পদক্ষেপ নিয়েছে, তাতে তাদের মুসলিম বিরোধী মনোভাবই প্রতিফলিত হয়েছে।

মুসলিমদের বাদ দিয়ে হিন্দু এবং বাছাই করা কিছু সংখ্যালঘুদের সুবিধা করে দিতেই যে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে ধর্মীয় পরীক্ষার আয়োজন, বিজেপির ইঙ্গিতেই তা স্পষ্ট।

ইউএসসিআইআরএফ জানিয়েছে, বিজেপি ভারতীয় নাগরিকত্বের জন্য একটি ধর্মীয় পরীক্ষা তৈরির লক্ষ্যে ইঙ্গিত দিয়েছে যাতে হিন্দুরা এবং কিছু ধর্মীয় সংখ্যালঘুরা বেঁচে যাবে ঠিকই, তবে বাদ পড়বেন মুসলমানরা।

এদিকে, বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তবে এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই যাবতীয় কাজকর্ম হচ্ছে বলে একাধিকবার দাবি করেছে মোদি সরকার।

২০১৮ সালের জানুয়ারিতে প্রথম খসড়া প্রকাশ করা হয়। সেখানে মাত্র এক কোটি ৮০ লাখ মানুষের ঠাঁই হয়। অথচ আবেদন করেছিল তিন কোটি ২৯ লাখ মানুষ।

এরপর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ১৯ লাখ লোককে রাষ্ট্রহীন ঘোষণা করা হয়েছে। নাগরিকত্বের সঠিক প্রমাণ দিতে না পারলে এসব লোকের জীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।

রাষ্ট্রহীন হিন্দুদের ভারতের নাগরিকত্ব দিতে পার্লামেন্টের আগামী অধিবেশনে একটি নাগরিকত্ব সংশোধন বিল উঠানোর পরিকল্পনা করেছে বিজেপি। কিন্তু দেশটিতে বসবাস করা কয়েক কোটি মুসলমানের জন্য এমন কোনো আশ্বাস নেই।

মুসলমানদের আশঙ্কা, রাজ্যটিতে জাতীয় নাগরিকত্ব তালিকা প্রণয়নের মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক মুসলমানকে রাষ্ট্রহীন ঘোষণা করতে পারে ক্ষমতাসীন মোদি সরকার।

সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার

‘বাবরি মসজিদের জমি মুসলিমদের ফিরিয়ে দিতে হবে’

0

মসজিদ নির্মাণের জন্য কোনও মন্দির ভাঙা হয়নি। বাবরি মসজিদের জমি মুসলিমদের ফিরিয়ে দিতে হবে। অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান এবং আইনপ্রণেতা আসাদুদ্দিন ওয়াইসি এই দাবি জানিয়েছেন।

সংবাদ মাধ্যম ‘আউটলুক’ কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি।

আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন, ভারতের সংবিধান ও বহুত্ববাদী চেতনার বিরুদ্ধে যায় এমন যেকোনও কিছুর বিরুদ্ধে দাঁড়াবেন তিনি। মস

গত ৯ নভেম্বর (শনিবার) অযোধ্যা মামলার রায় ঘোষণা করেন ভারতের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে বলা হয়েছে, অযোধ্যার বিতর্কিত ওই ২ দশমিক ৭৭ একর জমিতে গড়ে উঠবে রাম মন্দির। আর অযোধ্যারই অন্য কোনও গুরুত্বপূর্ণ স্থানে মসজিদের জন্য বরাদ্দ করা হবে ৫ একর জমি। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি খোঁজা শুরু করে উত্তর প্রদেশ সরকার।

কিন্তু মুসলিম পক্ষের অন্যতম বাদী ইকবাল আনসারীসহ স্থানীয় নেতারা দাবি তুলেছেন, বরাদ্দ করতে হলে অধিগ্রহণ করা জমি থেকেই তা করতে হবে।

সর্বোচ্চ আদালতের ওই রায় ঘোষণার সমালোচনা করে ওয়াইসি বলেছেন, মুসলমানদের দানের পাঁচ একর জমির প্রয়োজন নেই।

আউটলুক ম্যাগাজিনকে তিনি বলেছেন, আমাদের লড়াই শুধু এক খণ্ড জমির জন্য ছিল না, আমাদের লক্ষ্য ছিল আইনি অধিকার নিশ্চিত করা। সুপ্রিম কোর্টও বলেছেন, মসজিদ নির্মাণের জন্য কোনও মন্দির ভাঙা হয়নি। আমি আমার মসজিদ ফেরত চাই।

এই আইনপ্রণেতা আরও বলেন, আমার জন্য সংবিধানই সর্বোচ্চ। সংবিধানই আমাকে সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সম্মানজনকভাবে দ্বিমত পোষণের অধিকার দিয়েছে। যা সংবিধানের বিরুদ্ধে যায়, আমি তার বিরোধিতা করবো।’

সিরিয়া-তুরস্ক সীমান্তে বিস্ফোরণ; নিহত ১৮

0

সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছে। তুরস্ক সীমান্তের কাছে এ বিস্ফোরণ ঘটেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলীয় সীমান্তের আল বাব শহরে ওই হামলা চালানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, একটি বাস টার্মিনালে শনিবার হামলা চালানো হয়েছে। সে সময় নিহতের সংখ্যা ৯ এবং আরও ১৫ জন আহত হয়েছে বলে জানানো হয়।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে যে, এ ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। জন আহত হয়েছে আরও ২৭।

এদিকে, ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৩ জনই বেসামরিক।

সূত্র : স্কাই নিউজ

ইরানে পেট্রলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ; নিহত ১

0

মার্কিন নিষেধাজ্ঞার জেরে পেট্রলের দাম হঠাৎ বাড়িয়ে দিয়েছে ইরানি সরকার। সবার জন্য নির্দিষ্ট পরিমাণ পেট্রল বরাদ্দের জন্য রেশন ব্যবস্থা কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বরাতে এ তথ্য জানা গেছে।

ইরনা জানিয়েছে, জালানি মজুদ থাকা একটি গুদামে হামলা চালিয়ে আগুন জ্বালিয়ে দিতে চায় বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে একজন মারা যান। সিরজান শহরের এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, রাজধানী তেহরানসহ কেরমানশাহ, ইসফাহান, তাবরিজ, করদজ, শিরাজ, ইয়াজদ, বোশেহর ও সারি শহরে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। ক্ষুব্ধ গাড়িচালকরা রাস্তার মাঝখানে গাড়ির ইঞ্জিন বন্ধ করে বা গাড়ি রাস্তায় ফেলে রেখে প্রতিবাদ প্রকাশ করেছেন।

এদিকে, সামাজিক মাধ্যমে পোস্ট হওয়া ভিডিওতে দেখা গেছে, রাজধানী তেহরানের গাড়িচালকরা ইমাম আলী হাইওয়েতে গাড়ি থামিয়ে পুলিশকে বিক্ষোভে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছে।

সূত্র : বিবিসি, আল-জাজিরা

চিপসের প্যাকেটে খেলনা কেন? তদন্তের নির্দেশ হাইকোর্টের

0

শিশুখাদ্য হিসেবে বিক্রি করা চিপসের প্যাকেটের ভেতরে শিশুদের জন্য খেলনা দেওয়ার বিষয়টি তদন্ত করে ১৪ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তদন্তের জন্য সরকারের মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নির্দেশ দেয়া হয়েছে।

আজ রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। এ সময় চিপসের প্যাকেটের ভেতরে শিশু খেলনা না ঢুকাতে সংশ্লিষ্ট কোম্পানিদের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

আইনজীবী মো. মনিরুজ্জামান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, শিশুরা চিপস খাওয়ার সময় অবচেতন মনে খেলনাটাও খেয়ে ফেলার চেষ্টা করে। অনেক সময় তাদের পেটের মধ্যে ঢুকে যায়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন মো. মনিরুজ্জামান। বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এম এম ইস্পাহানী লিমিটেড এর চেয়ারম্যান ও হেড অব মার্কেটিং, ইনগ্রিণ লিমিটেড এর চেয়ারম্যান ও হেড অব মার্কেটিংকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ভোলার দুই ইউনিয়নে দ্রুত নির্বাচন দেওয়ার নির্দেশ

0

ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহমদপুর ইউনিয়ন পরিষদে দ্রুত নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ রবিবার এ আদেশ দেন।

তিন বছর আগে এবিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করে এ আদেশ দেওয়া হয় বলে জানান আইনজীবীরা। ওই দুই ইউনিয়নের দুজন ভোটার মো. বজলুল হক ও ফখরুল ইসলামের করা আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়।

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মাহবুবে আলম ও অ্যাডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়া। অপরপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।

এর আগে ২০১৩ সালে নুরাবাদ ইউনিয়ন ভেঙে নুরাবাদ ও আহমদপুর নামে দুটি ইউনিয়ন করা হয়। এই দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়। এর ভিত্তিতে ২০১৬ সালে এই দুই ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। কিন্তু জনৈক নজরুল ইসলাম নামের একজন ভোটার সীমানা নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ওইবছরই। হাইকোর্ট ২০১৬ সালের ৯ আগস্ট এক আদেশে নির্বাচনের কার্যক্রম স্থগিত করেন এবং সীমানা পুনঃনির্ধারণের নির্দেশ দেন। ফলে ওই দুই ইউনিয়নে নির্বাচন বন্ধ হয়ে যায়।

এ অবস্থায় ২০১৬ সালের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুই ভোটার মো. বজলুল হক ও ফখরুল ইসলাম আপিল বিভাগে আবেদন করেন। এ আবেদনের ওপর আজ শুনানি নিয়ে আদালত হাইকোর্টের আদেশ বাতিল করেন এবং অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেন।

‘খালেদা জিয়া ছেড়ে এবার পেঁয়াজে আশ্রয় নিয়েছে বিএনপির রাজনীতি’

0

পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শেষ পর্যন্ত তাদের রাজনীতি খালেদা জিয়ার কোমর আর হাঁটু ব্যথা থেকে বের করে এনে পেঁয়াজের মধ্যে আশ্রয় নিয়েছে।

আজ রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী ঐক্য জোট আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে বিএনপি সোমবার সারাদেশে বিক্ষোভ করবেন। আমি তাকে ধন্যবাদ জানাই। কারণ শেষ পর্যন্ত তাদের রাজনীতি খালেদা জিয়ার কোমর আর হাঁটু ব্যথা থেকে বের করে এনে পেঁয়াজের মধ্যে আশ্রয় নিয়েছে।’

পেঁয়াজের দাম কমে যাবে মন্তব্য করে তিনি বলেন, ‘কারা এই পেঁয়াজের মূল্য বৃদ্ধির সঙ্গে যুক্ত, তা বের করতে গোয়েন্দারা মাঠে নেমেছে। যারা এই পেঁয়াজের মূল্য বাড়িয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার। মানুষকে জিম্মি করে এভাবে ভোগ্যপণ্যের দাম বাড়ানো কোনোভাবেই ব্যবসার নীতি হতে পারে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘মাওলানা ভাসানীর ক্ষমতার জন্য কোনো লোভ ছিল না। কিন্তু তার কিছু অনুসারীর এরকম অধঃপতন সত্যি আমাদের পীড়া দেয়। বিএনপির অনেক বড় বড় নেতা যারা মন্ত্রী ছিলেন, যারা আজকে স্থায়ী কমিটির সদস্য এবং ভাইস চেয়ারম্যান অনেকেই আছেন যারা মাওলানা ভাসানীর দল করতেন। তার অনুসারী ছিলেন। তারা ক্ষমতার জন্য জিয়াউর রহমান যখন ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দিলেন, তখন সেই ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণের জন্য, দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছিলেন।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাভোকেট বলরাম পোদ্দার, ভাসানী ঐক্য জোটের সভাপতি এম এ ভাসানী প্রমুখ।