Home Blog Page 3350

‘৬ রানের বেশি করব না’; প্রতিজ্ঞা সাদমান-ইমরুলের

0

বেশিরভাগ ক্ষেত্রেই একটি দলের ব্যাটিং ইনিংসের গতি-প্রকৃতি ঠিক করে দেন ওপেনাররা। যে ফরম্যাটই হোক না কেন, ওপেনিং জুটি ভালো করলে গোটা দলের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। তবে টেস্ট মর্যাদা পাওয়ার ১৯ বছরর পরেও এই ওপেনিং জুটি নিয়ে ভাবতে হয় বাংলদেশকে। ভারতে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ওপেন করছেন অভিজ্ঞ ইমরুল কায়েস এবং সাদমান ইসলাম। ইন্দোরে দুই ইনিংসেই দলকে বিপদে ফেলেছেন এই দুজন।

প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অল-আউট হয়েছে বাংলাদেশ। ধসের শুরু প্রথম থেকেই। দলীয় ১২ রানে ৬ রান করা ইমরুল কায়েস উমেশ যাদবের বলে ক্যাচ তুলে দেন আজিঙ্কা রাহানের হাতে। প্রায় সঙ্গে সঙ্গেই অগ্রজের পথ ধরেন অনুজ সাদমান। তিনিও হুবহু ৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। শিকারী এ ক্ষেত্রে ইশান্ত শর্মা। ক্যাচ নিয়েছেন উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। তাদের এই ব্যাটিংয়ের ‘ধারাবাহিকতা’ পরের ইনিংসেও যে বজায় থাকবে তা কে জানত?

আজ শনিবার ম্যাচের তৃতীয় দিনে ভারতের ইনিংস ঘোষণার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। যথারীতি দলকে বাজে শুরু এনে দিয়েছেন দুই ওপেনার। আজ দলীয় ১০ রানে বোল্ড হয়ে যান ইমরুল কায়েস। নামের পাশে সেই ৬ রান! শিকারী সেই উমেশ যাদব! সাদমানও ‘প্রতিজ্ঞা’ ভঙ্গ করেননি। তিনিও ইমরুলকে অনুসরণ করে যথারীতি ৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেছেন। যেন ৬ রানের বেশি করা যাবে না। আজব ব্যাপার হলো, সাদমানের শিকারী ইশান্ত শর্মা! তাদের এমন ‘ধারাবাহিকতা’য় ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ এখন ইনিংস হারের পথে!

উইকেটের দ্রুতপতন; পরাজয় সন্নিকটে

0

ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টে নিশ্চিত হারের পথে রয়েছে বাংলাদেশ। ওপেনারদের ব্যর্থতা দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় ইনিংস। বাকী ব্যাটসম্যানরাও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন। উইকেটে পড়ে থাকার চেয়ে আউট হতেই যেন সবার খুব ব্যস্ততা। কে কত আগে আউট হবেন সেই প্রতিযোগিতা চলছে। খুব অস্বাভাবিক কিছু না হলে আজ তৃতীয় দিনেই শেষ হয়ে যেতে পারে প্রথম টেস্ট। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৭৮ রান। ইনিংস হার এড়াতে আরও ১৬৪ রান করতে হবে।

ইন্দোরে ৩৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকেই যথারীতি সেই আউট হওয়ার প্রতিযোগিতায় মেতে উঠেন ব্যাটসম্যানরা। দলীয় ১৬ রানে উমেশ যাদবের বলে বোল্ড হওয়া ইমরুল কায়েসকে (৬) দিয়ে শুরু। স্কোরবোর্ডে ৬ রান যোগ হতেই অপর ওপেনার সাদমান ইসলামকে (৬) বোল্ড করেন পেসার ইশান্ত শর্মা। অধিনায়ক মুমিনুল হক আর মোহাম্মদ মিঠুন দলের বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কোথায় কী? ব্যাটিং ব্যর্থতা অব্যাহত রেখে ৭ রান করে মোহাম্মদ শামির শিকার হন অধিনায়ক মুমিনুল হক।

মোহাম্মদ মিঠুন যেন ওয়ানডে খেলতে নেমেছিলেন। ৪ বাউন্ডারি হাঁকিয়ে ২৬ বলে ১৮ রান করে শামির দ্বিতীয় শিকার হন তিনি। ভায়রা-ভাই জুটি আজও চেষ্টা করে ফল পাননি। ৩৫ বলে ১৫ রান করে মোহাম্মদ শমির তৃতীয় শিকার হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরই সঙ্গে দলীয় ৭২ রানে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের অর্ধেক শেষ হয়ে যায়। প্রথম ইনিংসের মতোই মারকাটারি শুরু করেন লিটন দাস। ৩৯ বলে ৬ চারে ৩৫ রানে অশ্বিনের বলে কট অ্যান্ড বোল্ড হন তিনি।

এর আগে প্রথম ইনিংসে ১৫০ রানে অল-আউট হয় বাংলাদেশ। সর্বোচ্চ ৪৩ রান করেন মুশফিকুর রহিম। জবাবে ৬ উইকেটে ৪৯৩ রান তুলে আজ শনিবার সকালে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। ৩৩০ বলে ২৪৩ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। এছাড়া আজিঙ্কা রাহানে ৮৬, রবীন্দ্র জাদেজা ৬০* এবং চেতেশ্বর পূজারা ৫৪ রান করেন। পেসার আবু জায়েদ রাহী নেন ১০৮ রানে ৪ উইকেট।

সাধারণত তৃতীয় দিনে টেস্টের গতিপথ পরিস্কার হয়ে যায়। কিন্তু এই টেস্টের ভাগ্য অনেকটা স্পষ্ট হয়ে গেছে প্রথম দুই দিনেই। প্রথম দিন মাত্র দুই সেশন ব্যাট করতে পেরেছে বাংলাদেশ। আজ তৃতীয় দিনে সবচেয়ে বড় প্রশ্ন, ম্যাচ কি চতুর্থ দিনে নিতে পারবে টাইগাররা? এড়াতে পারবে ইনিংস হারের লজ্জা? তৃতীয় দিনের পিচ রিপোর্টে সুনীল গাভাস্কার বলেছেন, ‘উইকেটে টুকটাক কিছু ক্ষত সৃষ্টি হয়েছে বটে, তবে তা খুবই হালকা। উইকেট এখনও ব্যাটিং সহায়ক।’

শিশু-কিশোরদের মাঝে সেবার মানসিকতা ছড়িয়ে দিতে হবে

0

স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্র অনুযায়ী সেবার মানসিকতা সারা দেশে ছড়িয়ে দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, সারা দেশে শিশু-কিশোরদের মাঝে এই সেবার মানসিকতা ছড়িয়ে দিতে হবে। শুধু তাই নয় নিজেরাও একটা সুশৃঙ্খল জীবন-যাপন করতে হবে যাতে শিশু কিশোরদের মাঝে সেবার মানসিকতা গড়ে ওঠে এবং তারা উদ্বুদ্ধ হয়।

সম্মেলনে আরো উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে চার ধর্মগ্রন্থ পাঠ করা হয়।

শেখ হাসিনা নির্বাচনকেন্দ্রিক রাজনীতি করেন না : কাদের

0

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকেন্দ্রিক রাজনীতি করেন না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, তার চিন্তা পরবর্তী জেনারেশন। রাজনীতির গন্ডি পেরিয়ে শেখ হাসিনা এখন রাষ্ট্র নায়ক। কারণ ভিশন ২১০০ এর স্বাপ্নিক রূপকার তিনি।

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্দেশেও ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিবাজদের না বলুন। চাঁদাবাজদের না বলুন। টেন্ডার বাজদের না বলুন । ভূমি দস্যুদের না বলুন। এটাই হচ্ছে শেখ হাসিনা। সৎ সাহস আছে বঙ্গবন্ধু কন্যার। শুরু করেছেন নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান। আমরা তাকে স্যালুট করছি।

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

‘শেখ হাসিনা-বাংলাদেশের স্বপ্নসারথি’ প্রদর্শনীর সময় বাড়ল

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং তাঁকে নিয়ে সৃজিত শিল্পকর্ম নিয়ে আয়োজিত প্রদর্শনী চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ১ ও ৬ নম্বর গ্যালারীতে ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক ২৮ সেপ্টেম্বর-২৭ অক্টোবর ২০১৯ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

দর্শনার্থীরদের চাহিদার প্রেক্ষিতে ২য় বারেরমতো প্রদর্শনীর সময় বাড়লো আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতিদনি সকাল ১১টা (শুক্রবার দুপুর ২টা) থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

শিল্পকলা একডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তাঁর নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হওয়ার পথে দৃপ্ত প্রত্যয়ে এগিয়ে চলছে বাংলাদেশ।

বাঙালির স্বপ্নসারথি, উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং শিল্পকর্ম নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ প্রদর্শনীর আয়োজন করেছে।

প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড ও বর্ণাঢ্য কর্মময় জীবনের শিল্পভাষ্যের উন্মোচন। এই আলোকচিত্র ও শিল্পকর্মগুলোর মধ্যে শেখ হাসিনাকে শিল্পের একক আবহে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

তথাকথিত ‘ইসলামি খেলাফত’ প্রতিষ্ঠায় সংগঠিত হচ্ছিল ৬ জঙ্গি

0

রাজধানীর উত্তরা ও সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ছয়জন সদস্য গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ সময় উগ্রবাদী বই, লিফলেটসহ উগ্রবাদী ডিজিটাল কনটেন্ট, মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করেছে র‌্যাব।

গতকাল শুক্রবার বিকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত র‌্যাব-৪ এর দুটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে রাজধানীর উত্তরা, গাজীপুর ও সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত জঙ্গিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, দেশে ইসলামি খেলাফত প্রতিষ্ঠায় সংগঠিত হচ্ছিল তারা। দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় তারা বিশ্বাস করে না এবং উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে শত্রুর ওপর তারা আকস্মিক আক্রমণ করে কঠোর শাস্তির ব্যবস্থা করে।

সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলাম এর কর্মপরিকল্পনা ও অপতৎপরতা সম্পর্কে গোয়েন্দা সূত্রে জানতে পেরে তাদের ওপর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে। সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ছয় জঙ্গিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের কাছ হতে আনসার আল ইসলাম এর বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেটসহ উগ্রবাদী ডিজিটাল কনটেন্ট, মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. শফিকুল ইসলাম সাংগঠনিক নাম সাগর ওরফে সালমান মোক্তাদির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে বর্তমানে ডিপলোমা ইঞ্জিনিয়ারিং পঞ্চম বর্ষের ছাত্র। সে ইলিয়াস হাওলাদার নামক এক ব্যক্তির সাথে অ্যাপসের মাধ্যমে আনসার আল ইসলাম দল সম্পর্কে প্রথম জানতে পারে এবং তাদের কাজে উদ্বুদ্ধ হয়ে এ দলে যোগদান করে। এরপর সে প্রায় দুই বছর ধরে সংগঠনটির সঙ্গে জড়িত রয়েছে। পরবর্তীতে সে আনসার আল ইসলামের শীর্ষ নেতার সাথে অনলাইন গ্রুপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিল।

অপর জঙ্গি মো. ইলিয়াস হাওলাদার (সাংগঠনিক নাম খাত্তাব) র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, অনলাইনে সে খাত্তাব ছদ্মনাম ব্যবহার করে জঙ্গি সংগঠনের কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে গাড়িচালক ইলিয়াস ছাত্রজীবনে হরকাতুল জিহাদের সাথে যুক্ত ছিল। পরে হরকাতুল জিহাদ নিষিদ্ধ হলে সক্রিয়তা কমিয়ে দিলেও সে সশস্ত্র উগ্রবাদে আগ্রহী ছিল। পরে আনসার আল-ইসলামের দাওয়াতে সংগঠনটিতে যোগ দেয়। সে প্রায় তিন বৎসর যাবত এই সংগঠনের সাথে জড়িত রয়েছে। সে শীর্ষ জঙ্গিদের মধ্যে একজন, মোবাইল থেকে বিভিন্ন উগ্রবাদি ডিজিটাল কন্টেন্ট পেয়েছে র‌্যাব।

অপর জঙ্গি মো. ইকরামুল ইসলামের সাংগঠনিক নাম মুত্তাকিন ওরফে আমীর হামজা ওরফে সালাউদ্দিন আইয়ুবী। তার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন সুন্দরবন সংলগ্ন চকবারা এলাকায়।

গ্রেপ্তারকৃত অপর জঙ্গির নাম আমীর হোসাইন হলেও তার সাংগঠনিক নাম সুলতান মাহমুদ ওরফে রাজা। বর্তমানে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন এলাকার বাসিন্দা আমীর স্থানীয় একটি মাদ্রাসা হইতে হাফেজি সম্পন্ন করে।

এছাড়া গ্রেপ্তারকৃত শিপন মীরের সাংগঠনিক নাম আব্দুর রউফ, মো. ওয়ালি উল্লাহর সাংগঠনিক নাম আব্দুর রহমান। তিনি বর্তমানে তাহফিজুল কুরআন/দারুল কুরআন ওয়াজ সুন্নাহ্ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে। তাদের মতে এই ব্যবস্থা তাগুতি বা বাতিল। এ কারণে তারা কথিত ইসলামি শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। সেই উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে প্রতিবন্ধকতা কারীদের উপর তারা আকস্মিক আক্রমন করে কঠোর শাস্তির ব্যবস্থা করে থাকে। তাদের আকস্মিক আক্রমনের পরিকল্পনাকে তারা তাদের সংগঠনের ভাষায় একাকী নেকড়ের আক্রমণ (Lone-wolf attack) বলে থাকে। এক্ষেত্রে অধিকাংশ সময় আগ্নেয়াস্ত্রের পরিবর্তে চাপাতি ব্যবহার করে তারা।

র‌্যাব জানিয়েছে জঙ্গি তৎপরতা, প্রশিক্ষণ ও করনীয় সম্পর্কে তারা নিজেদের মধ্যে অনলাইনে যোগাযোগ করে। তবে কোনো নাশকতার পরিকল্পনা, প্রশিক্ষন, গোপনীয় তথ্য সরবরাহ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে সরাসরিও সাক্ষাৎ করে থাকে।

সম্প্রতি একটি পরিকল্পনা জন্য গ্রেপ্তারকৃত আসামীরা উত্তরা এলাকায় তাদের পূর্ব নির্ধারিত স্থানে মিলিত হওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই তথ্য জানতে পেরে অভিযান পরিচালনা করে তাদেরকে উত্তরা, গাজীপুর ও সাতক্ষীরা হতে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। এ সময় তাদের দলের আরো বেশ কয়েকজন পালিয়ে যায়। পলাতক জঙ্গিদের সমন্ধে তথ্য সংগ্রহ পূর্বক গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

পেঁয়াজের কেজি ২৫০, পচা পেঁয়াজ ফেলা হচ্ছে নদীতে-ভাগাড়ে

0

দেশে প্রতি কেজি পেঁয়াজের দাম যখন ২০০-২৫০ টাকা তখন পচে যাওয়া বস্তাভর্তি পেঁয়াজ নদীতে-ভাগাড়ে ফেলে দেওয়া হচ্ছে।

জানা গেছে, গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকায় পচে যাওয়া ১০-১৫ বস্তা পেঁয়াজ কর্ণফুলী নদীতে ফেলে দেওয়া হয়। এর আগের দিন বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের মসলা মার্কেট হিসেবে খ্যাত হামিদুল্লাহ মার্কেট, চাঁন মিয়া বাজার এবং মধ্যম চাক্তাই এলাকায় প্রায় ১৫ টন পচা পেঁয়াজ ফেলে যায় আড়তদাররা।পরে এসব পেঁয়াজ নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগর এলাকার আর্বজনা ফেলার স্থানে নিয়ে ফেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।

এ বিষয়ে আড়তদাররা বলছেন, এসব মিয়ানমার থেকে আনা পেঁয়াজ। পরিবহনের সময় এগুলো নষ্ট হয়ে গিয়েছিল।

পেঁয়াজ ফেলে দেওয়ার বিষয়ে হামিদুল্লাহ মার্কেট কাঁচামাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিচ গণমাধ্যমকে বলেন, “এসব খারাপ পেঁয়াজ মিয়ানমার থেকে আসছে। সেখান থেকে আনার সময় যেগুলো বোটের (নৌকা) নিচে পড়ে সেগুলো পচে যায়। এ রকম দুই থেকে তিন ট্রাক হবে। যেগুলো বিক্রি হয়নি। সেগুলো ফেলে দেওয়া হয় রাতে। এরপর আর ফেলা হয়নি।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এর পর সরকার মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়। তবে মিয়ানমারের পেঁয়াজের মান নিয়ে এখনও প্রশ্ন তুলেছিলেন ব্যবসায়ীরা।

ডিএমপির এডিসি পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তর থেকে এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

আদেশে ডিএমপির এডিসি মো. শাহ নূর আলম পাটওয়ারীকে ডিএমপির পোর্টেবল সিসিটিভি ইউনিট এবং ডিএমপির এডিসি মো. শামীম কুদ্দুছ ভূঁইয়াকে পুলিশ সদর দপ্তরের ট্রাফিক অ্যাডমিন অ্যান্ড রিসার্চ বিভাগে সংযুক্ত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার সকালে এক প্রেস বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ।

আওয়ামী লীগে কমিউনিস্টরা অনুপ্রবেশকারী নয়?

0

সোহেল সানি: আওয়ামী লীগে বা সরকারের মন্ত্রিসভায় এমন একটি লোক কি খুঁজে পাওয়া যাবে, যিনি নিজের অক্ষমতা কিংবা দুর্বলতা স্বীকার করবেন? নিজেদের দুর্বল ভাবতে রাজী নন মূলত, কমিউনিষ্টরা।

“নিয়মানুবর্তী কর্মীপন্থা” গ্রহণের মধ্যে দলের এবং ব্যক্তির সাফল্যের স্বপ্ন দেখেন। কমিউনিস্টদের সাধারণত সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সার্বভৌম কর্তৃত্বকে স্বীকার করেই ক্ষমতায় আঁকড়ে থাকার প্রবণতা লক্ষ্য করা যায়। তারা হিমশীতল যন্ত্রবৎ হিসাবে করেন। আওয়ামী লীগের শ্রেণিচেতনা ও শ্রেণিচরিত্র বিশ্লেষণ করা হলে দেখা যায়, আওয়ামী লীগের মধ্যে কমিউনিষ্ট প্রেতাত্মা ভর করেছে।

কমিউনিস্টরা নিয়মের বই-পুস্তুকের মধ্যে জাতির মুক্তি খুঁজে খুঁজে নিজেরাই দিকবিদিকশুন্য হয়ে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যায়।
রাষ্ট্রীয় ক্ষমতালাভ বা দখলের ‘উদ্দেশ্য’ থাকলেও ‘উপায়’ না থাকায় তাদের একাংশ বিএনপি গঠনে বিশিষ্ট ভুমিকাপালন করেন।
জাতীয়তাবাদের ছদ্মবরণে সংঘবদ্ধ হওয়া গ্রুপটি কার্যত চরম প্রতিক্রিয়াশীল,অথচ এঁরা ন্যাপ ভাসানী হতে আগত। মওলানা ভাসানীর মৃত্যুর পরপরই জেনারেল জিয়ার সামরিক শাসনের প্রাতিষ্ঠানিক রূপ দেয় মন্ত্রী-প্রতিমন্ত্রীর টোপ গিলে।

জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনপি) গোষ্ঠীবদ্ধ হওয়া মশিউর রহমান যাদুমিয়া, ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী, এস এ বারী এটি, কাজী জাফর আহমেদ, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এনায়েত উল্লাহ খান প্রমুখ ভাসানীপন্থীরা জেনারেল জিয়ার মৃত্যুর পর রাতারাতি ভোল পাল্টান। তাদের অধিকাংশই আরও একটি সামরিক শাসনকে পাকাপোক্ত করতে জেনারেল এরশাদের হাতিয়ার হয়ে ওঠেন। ফলে ন্যাপ ভাসানী খন্ডবিখন্ড হয়ে যায়। অধ্যাপক মোজাফফর আহমদের ন্যাপও দিকভ্রান্ত হবার পর আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয়ে বেড়ে ওঠে। কমিউনিস্টরা টিকে থাকার জন্যই স্বাধীনতাত্তোর তিনটি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয়পার্টিতে ঢাল হিসাবে ব্যবহার করে।

আওয়ামী লীগে ভিড়া এসব ন্যাপ-কমিউনিস্টরা বলছেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারীরা ঢুকে পরেছে। প্রশ্ন “অনুপ্রবেশকারী” বলতে কাদের বোঝায়? বিএনপি জামাত শিবির আওয়ামী লীগে ঢুকে পরলে নিশ্চয়ই অনুপ্রবেশকারী, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আদর্শগত বৈপরীত্যের দ্বন্দ্বে ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রইউনিয়ন হয়ে ওঠা ন্যাপ কমিউনিস্টদের মধ্যে যারা অতি আওয়ামীলীগার হয়ে উঠেছেন তারা কি অনুপ্রবেশকারী নন?

আশঙ্কার কথা হচ্ছে, প্রকত অর্থে জাতীয়তাবাদী ও নিয়মাতান্ত্রিক রাজনীতির পথিকৃৎ বলতে আওয়ামী লীগকেই বোঝায়। ক্ষমতার রাজনীতির যোগবিয়োগে কমিউনিস্টরা বিচ্ছিন্নভাবে অর্থাৎ ব্যক্তি স্বার্থে আওয়ামী লীগে প্রবেশ করলেও ধীরে ধীরে তারা এখন সংঘবদ্ধ। সরকারে এবং দলের নেতৃত্বে আধিপত্য বিস্তার করতেও সক্ষমতা দেখিয়েছেন।

ছাত্রলীগের নেতৃত্ব থেকে উঠে আসা পরীক্ষিত ও ত্যাগী নেতারা আওয়ামী লীগের নেতৃত্বে ছিটকে পরেছেন এক সময় ছাত্রইউনিয়ন করা নেতাদের কূটকৌশলের মারপ্যাঁচে। ক্ষমতার দৌড়ে টিকে থাকার লড়াইয়ে নেতারা অসম্ভব ব্যস্ত হলেও ততটা সক্রিয় নন দল সংঘটিতকরণে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশপ্রেমসুলভ দুরদর্শিতা, দক্ষতা, নিষ্ঠা ও একাগ্রতার কারণেই সরকারে ভিত শক্তিশালী।

এ শক্তিমত্তায় সরকারের কোনো মন্ত্রী প্রতিমন্ত্রীর বিশেষ দক্ষতা বা ইমেজ কাজ করেছে বলে প্রতীয়মান হয় না। দল হিসাবে আওয়ামী লীগও টিকে আছে শেখ হাসিনার সাফল্যের ওপর ভিত্তি করে। সাংগঠনিক নৈপুণ্যের ক্ষেত্রে কোনো নেতারই বলিষ্ঠ ভুমিকা নেই। বঙ্গবন্ধুর অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচ এইম কামরুজ্জামানের সাংগঠনিক নৈপুণ্যে “বিকল্প নেতৃত্ব” কল্পনা করা যেতো, তেমনি উত্তরাধিকার বাদ রেখে বর্তমান আওয়ামী লীগে শেখ হাসিনার বিকল্প কল্পনা করা যায় না। এতেই প্রমাণিত হয় আওয়ামী লীগ সাংগঠনিক নেতৃত্বে কতটা দুর্বল!

নেতৃত্বের ঔজ্জ্বল্য শেখ হাসিনা কেন্দ্রিক। নেতৃত্বের পরিসরের ব্যাপ্তি বিস্তৃতি ঘটেনি। নেতা মন্ত্রীরা এখন নিস্পৃহ পদ্ধতিতে কর্মনিপুণতার অপেক্ষা সরকার প্রধানের সার্বভৌম কর্তৃত্বকে জাহির করছেন বেশী। দলীয় প্রধানের কর্তৃত্বের জাহিরসুলভ প্রশংসা বেশি হচ্ছে নেতৃত্বের প্রশংসা অপেক্ষা। নেতৃত্বের সাফল্যকে তৃণমূলে ছড়িয়ে দিতে নেতারা সক্রিয় নন। অথচ, তা করা ছিল অপরিহার্য। বহিরাগত মন্ত্রীরাও একই তোষামোদি নীতিগ্রহণ করলেও তাতে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে সুদৃঢ় করেনি।

কখনো কখনো অবস্থাদৃষ্টে মনে উঁকি দেয় যে, সরকার প্রধানকে দিয়ে যেন অদৃশ্য একটি শক্তি সাপলুডু খেলাচ্ছেন। সাপলুডু একটা ভয়ঙ্কর খেলা। চাল লেজে গড়ালে আর রক্ষা নেই। সাধারণ লুডু খেলায় একটা প্রতিযোগিতা থাকে। সরকার প্রধান হিসাবে টানা ১১ বছরের শাসনকাল “শেখ হাসিনার নেতৃত্বের সাফল্যকাল” বলা যেতে পারে। প্রকারান্তরে যা দেশের সাফল্য হলেও আওয়ামী লীগের সাংগঠনিক সাফল্য নয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়ে সময়ে সাপলুডুও খেলেছেন। ঝুঁকিপূর্ণ ওই খেলার চালে ভুল করেননি বলেই নিজামী, মোজাহিদ, সাকা চৌধুরী, কাদের মোল্লা, মীর কাশেমের মতো বিষধর সাপের কবর রচনা করতে পেরেছেন। ফাঁসিতে ঝুলাতে পেরেছেন বঙ্গবন্ধুর অনেক খুনীকেও। মরবার আগে ঘাতকরা ফোঁস ফোঁস আওয়াজে ফেনা তুলে দংশন করতে চাইলেও শেখ হাসিনা সঠিক চালে অপ্রতিরোধ্য গতিতেই এগিয়ে চলছেন। চাল ভুল হলে মানে গুটি সাপের লেজে পড়ে যাওয়াই তো মুখে চলে যাওয়া। জর্জ ওয়াশিংটন ও আব্রাহাম লিঙ্কন বলেছেন, রাজনীতির কঠিন বাস্তবতা হচ্ছে নেতাদের অন্ধ, কপট আনুগত্যের ফল কখনোই ভালো হয় না।” মহাত্মা গান্ধীরও অনুরূপ বিশ্বাস ছিল।

সে কারণে দেশ বিভাগকালে নিখিল ভারত কংগ্রেসের কোন পদে না থেকেও ভারতীয় জাতির পিতা মহাত্মা গান্ধী। পৃথিবীর কোথাও অন্ধ আনুগত্যের ফল শুভ না হলেও বঙ্গবন্ধুর নেতৃত্বে “একচ্ছত্রবাদ” প্রতিষ্ঠার ইন্ধন যুগিয়ে যারা দল ও সরকারের মন্ত্রীর বড় বড় পদ হাসিল করে নিয়েছিলেন, সেই তারাই বঙ্গবন্ধুর লাশ ফেলে রেখে খুনী মোশতাকের মন্ত্রী হয়েছিলেন। কে কোন দফতর নেবেন সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলেন। মনে হচ্ছে ‘যন্ত্রবৎ’ হিসাবে কাজ করছেন শেখ হাসিনার মন্ত্রিসভার অধিকাংশ সদস্য। মদদ ও তোষামোদিতে লিপ্ত বামপন্থী কমিউনিষ্টরা। নেতৃত্বের প্রণালীই যাদের হীমশীতল যন্ত্রবৎ।

অর্থাৎ নিয়মানুবর্তী কর্মীপন্থাই যাদের মূলনীতি। যারা কপট আনুগত্য দেখায়, এবং তারাই আবার দলের মধ্যে বিদ্রোহ করে খন্ডবিখন্ড হয়ে পড়ে। মানুষকে তারা যন্ত্র মনে করে, আর মানুষ যা অপছন্দ করে তার মধ্যে একটা হলো যন্ত্রের মতো ব্যবহার হওয়া।
১৯৭৫ সালে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার নেতৃত্বদানকারী আওয়ামী লীগকে নিয়মাতান্ত্রিক রাজনীতির পথ থেকে বিচ্যুত করার মূলে কমিউনিষ্টরাই জাতির জনককে প্রভাবিত করেছিলেন।

“নিম্নস্থদের মতামতের কোন মূল্যই নেই সার্বভৌম নেতৃত্বের কাছে” নিম্নস্থদের ন্যায্য কথা নেতার সার্বভৌম ক্ষমতাকে চ্যালেঞ্জ করে, যা নেতার জন্য মানহানীকর। এসব তন্ত্রমন্ত্র দিয়ে নেতার প্রতি আনুগত্য প্রকাশ করে প্রকান্তরে নেতার সামনেই তারা বিপদগামী পথ বাতলে দেয়। বিপদ হলে নেতাকে ফেলে কেটে পড়ে। “৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা তার মর্মান্তিক দৃষ্টান্ত। বঙ্গবন্ধুকে বিপথে নেয়ার মূলে যারা অগ্রণী ভুমিকায় ছিলেন তারাই বঙ্গবন্ধু হত্যার পর কি করেছিলেন তা ইতিহাসের ন্যাক্কারজনক অধ্যায়। খুনী মোশতাক কতটা তোষামোদি চরিত্রের ছিলেন, তার একটা ছোট্ট ঘটনায় উল্লেখ করা যেতে পারে। ১৪ আগস্ট মানে বঙ্গবন্ধু নিহত হবার ১৩/১৪ ঘন্টা আগে বানিজ্য মন্ত্রী ও বাকশালের চার নম্বর সদস্য খন্দকার মোশতাক ছুটে যান ধানমন্ডিস্থ বত্রিশ নম্বর সড়কের বাসভবনে। বঙ্গবন্ধু ও মোশতাক কথাবার্তা বলছেন, এমন সময় শেখ রাসেল কামরায় ঢুকে পড়লো। মোশতাক আদর সোহাগের পরশে সিক্ত করতে নিজের মাথায় পরিহিত টুপিটি বঙ্গবন্ধুর শিশুপুত্র রাসেলের মাথায় পরিয়ে দিলো। বঙ্গবন্ধুকে খুশী করতে মোশতাক বললো, “দেখো রাষ্ট্রপতি তোমার ছেলেকে কি দারুণ মানিয়েছে।” “লিগ্যাসি অব ব্লাড” নামক বিখ্যাত গ্রন্থে এন্থনি ঘটনার বর্ণনা করে বলেছেন,এই চাটুকারিতা উপস্থাপনের কারণ ছিল, মোশতাক ভেবেছিলেন, হত্যাকাণ্ড পরিচালনা বার্থতায় পর্যবসিত হলে বঙ্গবন্ধুর মনে কোনপ্রকার যেন সন্দেহের উদ্রেক না করে। রাসেলের দৃশ্য বঙ্গবন্ধুর মনে প্রভাব ফেলবে কেউ যদি সন্দেহের অঙ্গলী তার দিকে প্রদর্শনের চেষ্টা করে। না, মোনাফেকি মোশতাকের স্বপ্নভঙ্গ হয়নি। বঙ্গবন্ধু হত্যার পরই নীলনকশা অনুযায়ী সে রাষ্ট্রপতি পদ দখল করেছিল। মোশতাক তার মাথায় পরিহিত ওই টুপির ডিজাইনেই “রাষ্ট্রীয়ভাবে” জাতীয় টুপি ঘোষণা করেন। মোশতাক মন্ত্রিসভায় জাতীয় টুপির পক্ষে একটি প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়। রাজনীতির কী বিচিত্র পরিণতি। মোশতাকের সব মন্ত্রী বঙ্গবন্ধুর মন্ত্রিসভারই সদস্য ছিলেন। আর ওই মন্ত্রিসভাই “ইনডেমনিটি অধ্যাদেশ” অনুমোদন করে বঙ্গবন্ধু হত্যাকে বৈধতা দেয়।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জীবনও যে নিরাপদ নয় তা তাকে হত্যার জন্য পরিচালিত গ্রেনেড হামলা থেকে শুরু করে ২১ টি হামলা প্রমাণ করে। প্রধানমন্ত্রী জাতির শেষ আশ্রয়স্থ। মানুষের প্রকৃত ঠিকানা। প্রকৃতির মতোই সত্য তিনি। তাই বড় ভয়ও তাকে নিয়ে। কারণ শকুনের হুংকার শুনা যায় এখনও। ২০ ও ২২ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল।

নেতৃত্বের প্রতি আস্থা, বিশ্বাস ও আনুগত্যপোষণকারী মেধাবী, প্রতিভাবান, সুদক্ষ ত্যাগীরাই যেন আওয়ামী লীগের নেতৃত্বে উঠে আসুক। তবেই এ কাউন্সিল সফল ও স্বার্থকতালাভ করবে।
লেখকঃ সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট।

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের জন্য বর্ণিল সাজে প্রস্তুত মঞ্চ

0

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন আজ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বেলা ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠেয় এ সম্মেলন ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে বর্ণিল সাজে সম্মেলন মঞ্চ সাজানো হয়েছে।

আজ বিকালেই ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানেই সংগঠনের পরবর্তী সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হবে।

সম্মেলন সফল করার লক্ষ্যে ১৩টি উপ কমিটি গঠন করা হয়েছে। এবারের সম্মেলনে এক হাজার ৯৭৫ জন কাউন্সিলর এবং প্রায় ১৮ হাজার ডেলিগেট উপস্থিত থাকবেন। এছাড়াও প্রায় ১৫ হাজার অতিথি থাকবেন বলে জানা গেছে। তাঁদের জন্য আওয়ামী লীগের খাদ্য উপকমিটির পক্ষ থেকে ১৫ হাজার প্যাকেট খাবার সরবরাহ করা হবে।

সম্মেলনের মধ্য দিয়ে আজ স্বেচ্ছাসেবক লীগে নতুন নেতৃত্ব ঘোষণা হবে। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার কমিটিও ঘোষণা করার কথা রয়েছে। কমিটিগুলোতে তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের স্থান দেওয়া হবে বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন।