Home Blog Page 3351

ট্রেনচালকের ৩৫% পদ শূন্য

0

বাংলাদেশ রেলওয়ের গত ১৩ নভেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্যানুসারে, ট্রেন পরিচালনায় যুক্ত পাঁচটি ক্যাটাগরির চালকদের ১৭৪২ পদের মধ্যে শূন্য রয়েছে ৬০৮টি পদ, যা মঞ্জুরি করা পদের প্রায় ৩৫ শতাংশ।

এর মধ্যে মূল রেলপথে সরাসরি ট্রেন পরিচালনায় যুক্ত লোকোমোটিভ মাস্টার (গ্রেড-১)-এর ২৩৬টি পদের মধ্যে ১৬ পদ শূন্য। আর লোকোমোটিভ মাস্টার (গ্রেড-২)-এর ৩৮৮ পদের মধ্যে শূন্য পদ ২১৪টি। মূল রেলপথে ট্রেনচালকের মঞ্জুরি করা ৬২৪ পদের মধ্যে ২৩০টি শূন্য।

চালকদের চাকরি শুরু করতে হয় অ্যাসিস্ট্যান্ট লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদে যোগদানের মাধ্যমে। রেলে মঞ্জুরি করা এই পদ ৯০৭টি। শূন্য রয়েছে ২৭৮টি। অ্যাসিস্ট্যান্ট লোকোমোটিভ মাস্টার গ্রেড-১-এর ২৭৭ পদের মধ্যে অবশ্য জনবল একজন কম আছে। আর সাব-লোকোমোটিভ মাস্টারের ২৩৪ পদের মধ্যে শূন্য রয়েছে ৯৯টি।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনচালকের মঞ্জুরি করা এই জনবল কাঠামো ১৯৮৫ সালের। অথচ গত ১০ বছরেই ট্রেন বেড়েছে দ্বিগুণ। বর্তমানে দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল করছে ৩৬০টি। এ ছাড়া পণ্যবাহী ট্রেন চলাচল করছে ২৬টি। আগে থেকেই ট্রেনের তুলনায় চালকের সংখ্যা কম। ফলে পদোন্নতি পেয়ে অবসরে যাওয়ার পর সংকট তীব্র হলে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় ওই চালকদের। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হলে চালক সংকট আরো তীব্র আকার ধারণ করে।

অন্যদিকে ৩৫ শতাংশ চালকের পদ শূন্য থাকায় ট্রেন পরিচালনায় সংকট লেগেই আছে। সংকট দূর না করে সময়সূচি ঠিক রেখে ট্রেন পরিচালনায় বেশি গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। ফলে সময়সূচি ঠিক রাখতে সীমিত চালকদেরই বাড়তি সময় ট্রেন চালাতে হচ্ছে। নিয়ম অনুসারে, একজন ট্রেনচালক আট ঘণ্টা ট্রেন চালানোর পর অন্তত ১২ ঘণ্টা বিশ্রাম নেবেন। কিন্তু বর্তমানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, গড়ে প্রতিজন ট্রেনচালককে ট্রেন চালাতে হচ্ছে ১১ ঘণ্টা পর্যন্ত।

লাইনচ্যুতি, অন্য কোনো দুর্ঘটনা বা ভিআইপিদের চলাচলের কারণে ট্রেন চলাচল বন্ধ থাকলে চালকদের সময়সূটি আর ঠিক থাকে না। এর মধ্যে আবার অনেক চালক বাড়তি আয়ের জন্য বিরামহীন ট্রেন চালাতে আগ্রহী। ফলে অনেক সময় তাঁরা চোখে ঘুম নিয়ে ট্রেন চালান। গত সোমবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে ভয়াবহ ওই ট্রেন দুর্ঘটনার মূল কারণ ছিল তূর্ণা নিশীথা ট্রেনের চালক তাসের আলী ও সহকারী অপু দের শারীরিক ক্লান্তি। তাঁরা ওই সময় ঘুম ঘুম চোখে ট্রেন পরিচালনা করছিলেন। পাশে থাকা গার্ডও ভ্যাকুয়াম চেপে ট্রেন থামাননি। এসব তথ্য একাধিক তদন্ত কমিটি সূত্রে জানা গেছে।

অ্যাসিস্ট্যান্ট লোকোমোটিভ মাস্টার-গ্রেড-২ পদে যোগদানের পর মূল রেলপথের জ্যেষ্ঠ চালক হতে ধাপে ধাপে কমপক্ষে ১০ হাজার কিলোমিটার ট্রেন চালাতে হয়। বর্তমানে রেলওয়ে কর্তৃপক্ষ জ্যেষ্ঠ চালক হতে পাঁচ হাজার কিলোমিটার ট্রেন চালানোর অভিজ্ঞতাকেই অনুমোদন দিচ্ছে।

আবার সহকারী লোকোমোটিভ মাস্টার পদ থেকে লোকোমোটিভ মাস্টার পদে যেতে সময় লাগে ৮ থেকে ১১ বছর। তবে এই পদেও তীব্র সংকট রয়েছে চালকের।

বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, চালক সংকটে যথেষ্ট সময় প্রশিক্ষণ এবং ট্রেন চালনায় অভিজ্ঞতা ছাড়াই পদোন্নতি দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক চাপও থাকে।

বাংলাদেশ রেলওয়ের তথ্যানুসারে, ২০১৮ সাল পর্যন্ত ১০ বছরে ৩ হাজার ৪৮৬টি ট্রেন দুর্ঘটনায় চার শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। ২০১৪ সালের পর থেকে চালকদের ভুলে দুর্ঘটনা বেড়ে যায়। বাড়তে থাকে মুখোমুখি সংঘর্ষ, ধাক্কা, চলন্ত ট্রেন বিভক্ত হয়ে পড়া, লেভেলক্রসিংয়ে দুর্ঘটনা, সিগন্যাল অমান্য, লাইনচ্যুতি ইত্যাদি।

অবস্থা এমন দাঁড়িয়েছে, চালক ছাড়াই ট্রেন ছুটে চলছে বহুপথ। যেমন গত ১৪ অক্টোবর চালক ছাড়াই ঈশ্বরদী থেকে রাজশাহীতে ছুটে যায় পাবনা এক্সপ্রেস। এ ঘটনার পর পাবনা এক্সপ্রেস ট্রেনের চালক আসলাম উদ্দিন খান মিলন, সহকারী চালক আহসান উদ্দিন আশা ও ট্রেন পরিচালক (গার্ড) আনোয়ার হোসেনকে বরখাস্ত করা হয়। এর মধ্যে চালক মিলন ঈশ্বরদী রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, সহকারী চালক আশা শ্রমিক লীগের একই কমিটির যুগ্ম সম্পাদক। তাঁরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে শাস্তি মওকুফ করার চেষ্টা করছেন। তদন্তের পর তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন চালক কালের কণ্ঠকে বলেন, ‘বিশ্রাম নেওয়ার রানিং রুমগুলোর বেশির ভাগ টিনশেডের। আখাউড়া, লাকসাম, চাঁদপুর, দেওয়ান বাজারসহ বিভিন্ন রেলস্টেশনে এসব রুম অপরিচ্ছন্ন এবং খাবারের ব্যবস্থা নেই। কোথাও কোথাও ফ্যানও চলে না।

সম্প্রতি রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন নীলসাগর ট্রেনে সিরাজগঞ্জ যাওয়ার পথে কালের কণ্ঠকে জানান, শুধু চালক নয়, স্টেশনমাস্টারসহ বিভিন্ন পদে জনবলের অভাব রয়েছে। শূন্য পদে নিয়োগের আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।

রেলসচিব মোফাজ্জেল হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘দোষী চালকদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি শূন্য পদে নিয়োগের জন্য আমরা উদ্যোগ নিয়েছি।’

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘ট্রেনচালক সংকট নিরসনে আমরা প্রস্তাব তৈরি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাই। বিভিন্ন প্রক্রিয়া শেষে নিয়োগ দেওয়া হয়। এসব প্রক্রিয়া শেষ করতে সময় লাগে। তার পরও আমরা চেষ্টা করছি সংকট কাটাতে।’

আনসার আল ইসলামের ৬ জঙ্গিকে আটক করেছে র‌্যাব

0

রাজধানীর উত্তরা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযানে রাজধানীর উত্তরা ও সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকা থেকে আনসার আল ইসলামের ছয় সক্রিয় সদস্যকে আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর উত্তরা ও সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকা থেকে আনসার আল ইসলামের ছয় সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজার এলাকায় র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব সূত্র।

পেঁয়াজ লাগামহীন, চড়ছে চাল ও সবজির দাম

0

পাগলা ঘোড়ার মতো ছুটছে পেঁয়াজের দাম। প্রতিদিনই এ পণ্যটির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজের দাম উঠেছে কোথাও ২৫০ টাকা, আবার কোথাও ২৮০ টাকা কেজি। দেশি পেঁয়াজের পাশাপাশি আমদানি করা পেঁয়াজের দাম ডাবল সেঞ্চুরি করে ২২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এক দিনের ব্যবধানে বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে প্রায় ৫০ টাকা। আর আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৪০ টাকা। বিক্রেতারা বলছেন, বাজারে পেঁয়াজের সংকট রয়েছে। তাই আপাতত দাম কমার সম্ভাবনা নেই। বরং এভাবে চলতে থাকলে পেঁয়াজের কেজি ৩০০ টাকা ছাড়িয়ে যাবে। রাজধানীর বাইরেও কোনো কোনো জায়গায় গতকাল পেঁয়াজের কেজি ২৬০ থেকে ২৮০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। দফায় দফায় এভাবে পেঁয়াজের দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের মধ্যে। এই লাগামহীন দাম বাড়ার জন্য ব্যবসায়ীদের সিন্ডিকেট এবং কারসাজিকে দায়ী করছে সবাই। এ ছাড়া সরকারের দুর্বল বাজার মনিটরিং ব্যবস্থাকেও দায়ী করছে কেউ কেউ।

শুধু পেঁয়াজের দামই নয়, গত এক সপ্তাহের ব্যবধানে চালের দামও কেজিতে পাঁচ থেকে সাত টাকা বেড়েছে। দু-একটি বাদে প্রায় সব ধরনের সবজির দামও কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। তবে মাছ, মাংস, ফার্মের মুরগি, ডিম আগের দামেই বিক্রি হচ্ছে।

গতকাল রাজধানীর মাদারটেক কাঁচাবাজার, খিলগাঁও সিটি করপোরেশন কাঁচাবাজার, শান্তিনগর বাজার, কারওয়ান বাজার, পশ্চিম রাজাবাজার ও বসুন্ধরা রোডের ভাই ভাই সুপার মার্কেট ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

এদিকে শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য তোফায়েল আহমেদ। গতকাল ভোলা সদরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা আশা করছি শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে। কারণ এই মুহূর্তে প্রায় ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ জাহাজে করে দেশের পথে রয়েছে। এতে আমাদের পেঁয়াজের চাহিদা পূরণ হবে।’

গতকাল বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে কিছু কিছু দোকানে নতুন পেঁয়াজের গুটিও (গাছ পেঁয়াজ) বিক্রি হচ্ছে। কৃষকরা আগাম এই পেঁয়াজ বাজারে বিক্রি করছেন। গাছ পেঁয়াজ গুটির কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা। অর্ধেক দামে এই পেঁয়াজ বিক্রি হলেও বাজারে তার প্রভাব নেই। তা ছাড়া বাজারে দেশি ও আমদানি করা পেঁয়াজের যথেষ্ট মজুদ রয়েছে।

পেঁয়াজের মজুদ যথেষ্ট থাকার পরও দাম এত বেশি কেন জানতে চাইলে কারওয়ান বাজারের পেঁয়াজ বিক্রেতা জহির উদ্দিন কালের কণ্ঠকে বলেন, পেঁয়াজের আড়ত ও পাইকারিতে দফায় দফায় দাম বাড়ানো হচ্ছে। বলা হচ্ছে, আমদানি নেই। গৃহস্থ ও কৃষকের কাছ থেকেও পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। সরবরাহে অনেক ঘাটতি আছে। তাই দাম বাড়ছে।

গতকাল সকাল ১১টার দিকে মরিয়ম নামের এক মহিলা রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক কাঁচাবাজারের সামনের রাস্তা দিয়ে হাঁটছিলেন আর বিড়বিড় করে বলছিলেন, ‘এত দাম পেঁয়াজের! পেঁয়াজ আর খাবই না! ডিম ভাজা আর আলু ভর্তা দিয়ে ভাত খাব।’

বাজারভেদে পেঁয়াজের দামে কিছুটা তারতম্যও পরিলক্ষিত হয়েছে। গতকাল মাদারটেক বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয় ২৪০ থেকে ২৫০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজ ২০০ থেকে ২২০ টাকা। এই বাজারের পেঁয়াজ বিক্রেতা সোলাইমান কালের কণ্ঠকে বলেন, ‘শ্যামবাজার থেকে প্রতি কেজি দেশি পেঁয়াজ কিনতে আমার প্রায় ২৪০ টাকা খরচ হয়েছে। খুচরায় বিক্রি করছি ২৫০ টাকা। এ ছাড়া আমদানি করা মিসরের পেঁয়াজ ২০০ টাকা, তুরস্কের পেঁয়াজ ১৮০ টাকায় কিনেছি।’

খিলগাঁও কাঁচাবাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ২৫০ থেকে ২৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কারওয়ান বাজারে বিক্রি হয়েছে ২৪০ থেকে ২৫০ টাকা কেজিতে। রাজাবাজারে বিক্রি হয়েছে ২৫০ টাকা কেজি, বসুন্ধরা রোডে ভাই ভাই সুপার মার্কেটে ২৩০ থেকে ২৪০ টাকায় দেশি পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে।

রাজধানীর মতো দেশজুড়েই পেঁয়াজের বাজারে অস্থিরতা বিরাজ করছে। গতকাল বরগুনার বেতাগী পৌর শহরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ২৪০ থেকে ২৮০ টাকায়।

রংপুরের পীরগাছায় গতকাল খুচরায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ২৬০ টাকা দরে। দুই দিন আগেও প্রতি কেজি দেশীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকায়।

দিনাজপুরের পার্বতীপুরে এক দিনে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৬০ টাকা। গতকাল এখানে পেঁয়াজ বিক্রি হয়েছে ২৪০ টাকা কেজিতে।

সিরাজগঞ্জের শাহজাদপুরের বিভিন্ন বাজারে গতকাল ২৫০ টাকায় পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর বাজারের কাঁচা সবজি বিক্রেতা কালু মোল্লা জানান, শাহজাদপুরে আমদানি করা পেঁয়াজ না আশায় পুরোটাই দেশীয় পেঁয়াজের ওপর নির্ভর করতে হচ্ছে।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম উঠেছে ২৩০ টাকা কেজি। ফলে বিপাকে পড়েছে এ এলাকার নিম্ন আয়ের সাধারণ মানুষ। তারা নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটি কিনতে হিমশিম খাচ্ছে।

মাদারীপুরের কালকিনি উপজেলার হাট-বাজারগুলোয় তিন দিন ধরে তীব্র পেঁয়াজ সংকট দেখা দিয়েছে। গতকাল বিভিন্ন বাজারে পেঁয়াজের কেজি ২৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ঝিনাইদহের কোটচাঁদপুর কাঁচাবাজারে এক দিনের ব্যবধানে গতকাল প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা বেড়ে ২৩৫ টাকা থেকে ২৪০ টাকা বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া গাইবান্ধার বাজারে ২২০ থেকে ২৩০ টাকা কেজি, হবিগঞ্জে ২০০ টাকায় পেঁয়াজ বিক্রি হতে দেখা যায়।

মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে
ব্যবসায়ীরা পেঁয়াজের আমদানি সংকট দাবি করলেও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি আগের চেয়ে বেড়েছে। টেকনাফ স্থলবন্দর শুল্ক বিভাগ জানায়, গতকাল পর্যন্ত মিয়ানমার থেকে টেকনাফ বন্দর দিয়ে ১১ হাজার ৫৩২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এ হিসাবে দৈনিক গড়ে ৭৬৮ দশমিক ৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

বাজারে অভিযান : পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে গতকাল পাইকারি বাজারে অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে রাজধানীর মিরপুরের ৬ নম্বরের কাঁচাবাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে তিন দোকানিকে ছয় হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, গ্রাহকদের স্বার্থ বিবেচনা করে সারা দেশে অভিযান চালানো হচ্ছে। বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে বিক্রেতাদের শাস্তির আওতায় আনা হবে।

পেঁয়াজের দামের আগুন চালের বাজারেও : পেঁয়াজের দামের আগুন ছড়িয়ে পড়ছে চালের বাজারেও। বিপুল উৎপাদন এবং পর্যাপ্ত মজুদের মধ্যেও চিকন চালের দাম সপ্তাহের ব্যবধানে পাঁচ থেকে সাত টাকা বেড়েছে। আর মোটা চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে তিন টাকা। এতে স্বল্প আয়ের মানুষ বেশি বিপাকে পড়েছে।

বাংলাদেশ অটো মেজর হাস্ক মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি শহিদুর রহমান পাটোয়ারী কালের কণ্ঠকে বলেন, ‘সরকার চায় কৃষকরা তাঁদের উৎপাদিত ধান-চালের ন্যায্য দাম পাক। সেই হিসাবে সরকারি দাম নির্ধারণ করা হয়। সেই দাম অনুযায়ী, এখনো কৃষকরা কেজিতে দাম পাঁচ থেকে সাত টাকা কম পাচ্ছেন। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। তাই সরকারের পাশাপাশি আমরাও চাই কৃষকরা তাঁদের পণ্যের ন্যায্য দাম পাক। এটা অস্বাভাবিক নয়।’

চালের খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, মিলাররা শুধু দাম বাড়িয়েছেন তাই নয়। বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে চাল সরবরাহ বন্ধ করে দিয়েছেন।

রাজধানীর শান্তিনগর বাজারে জিহাদ স্টোরের জাহিদ জানান, তিনি মিনিকেট চাল বিক্রি করছেন প্রতি বস্তা (৫০ কেজি) দুই হাজার ৪০০ টাকা দরে। এক সপ্তাহ আগে এই চালের দাম ছিল দুই হাজার ১০০ টাকা। বস্তাপ্রতি বেড়েছে ৩০০ টাকা। বাড়ার কারণ জানতে চাইলে জাহিদ বলেন, ‘এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে বাজার এমনিতেই মন্দা। এক মাস ধরে তেমন ভালো বেচাকেনা নেই। এরপর পাইকার চাল বিক্রি করতে চান না।’ পাইকার জানান, মিলাররা চাল ছাড়ছেন না।

গতকাল শুক্রবার খুচরা বাজারে প্রতি কেজি মিনিকেট চাল ৫০ থেকে ৫৫, নাজির ৫৫ থেকে ৬০, লতা ৪৫ থেকে ৪৮ ও মোটা চাল ৩৬ থেকে ৪২ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

চড়েছে সবজির দামও : গতকাল বাজার ঘুরে দেখা যায়, আলুর কেজি ২৫ থেকে ৩০, কাঁচামরিচ ৬০ থেকে ৮০, পটোল ও ভেণ্ডি ৬০, করল্লা ৬০ থেকে ৮০, উস্তা ৬০, বরবটি ৬০ থেকে ৭০, কচুর লতি ৬০ থেকে ৭০, শিম ৬০, কচুর মুখী ৮০ থেকে ১০০, মুলা ৪০ থেকে ৫০, টমেটো ১০০, শসা ১০০ থেকে ১২০, গাজর ৮০ থেকে ১০০, ফুলকপি পিস ৫০ থেকে ৬০ এবং লাউ পিস ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। এ ছাড়া ধনেপাতা ২০০ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে। তবে বাজারে মাছ, ডিম, ফার্মের মুরগি, গরু ও খাসির মাংস আগের দামেই বিক্রি হচ্ছে।

প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন কালের কণ্ঠ’র বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিবেদক ও প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রী আমিরাত যাচ্ছেন আজ

0

দুবাই এয়ার শোতে অংশ নিতে আজ শনিবার সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি এ সফরে দুটি সমঝোতা স্মারক ও একটি প্রটোকল স্বাক্ষর হতে পারে।

গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, সমঝোতা স্মারক দুটির একটি হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ও এমিরেটস ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে। অন্যটি বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি ও এমিরেটস ইকোনমিক জোন অথরিটির মধ্যে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ মিশনের জন্য জমি কেনা বিষয়ে একটি প্রটোকল সই হবে। মঙ্গলবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (এনআইডি) কার্যক্রম উদ্বোধন করবেন। এর মাধ্যমে প্রবাসীরা ভোটার তালিকায় যুক্ত হবেন।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো যাচ্ছে। তাদের কাছে আমাদের প্রধানমন্ত্রীর একটি বিশেষ অবস্থান রয়েছে। এই সফরে এই দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে। ২০২০ সালের মধ্যে দেশটি বাংলাদেশ থেকে ২০ হাজার দক্ষ কর্মী নেওয়ার কথা জানিয়েছে। আমরা এ বিষয়ে কাজ করে যাচ্ছি।

মন্ত্রী বলেন, সফরে প্রধানমন্ত্রী দেশটির সরকারি উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। দেশটির রাজপরিবারের একাধিক সদস্যসহ বেসরকারি পর্যায়ের বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করবেন। বাংলাদেশের সমুদ্রবন্দর উন্নয়ন, একাধিক নদী খনন ও জ্বালানি সংক্রান্ত বিষয়ে দেশটি আগ্রহ দেখিয়েছে।

‘বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ-চীন সম্পর্ক অন্য মাত্রায় পৌঁছেছে’

0

চীনের শাসক দল চায়না কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক চেন হাউ বাংলাদেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ খুব চমৎকার উল্লেখ করে বলেছেন, একটি দেশের উন্নয়নের জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই অনুকূল পরিবেশ এখন বিরাজ করছে। যার ফলে বাংলাদেশ উন্নয়নে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ-চীনের সম্পর্ক অন্য মাত্রায় পৌঁছেছে বলেও তিনি মন্তব্য করেন।

শুক্রবার চট্টগ্রাম ক্লাবে মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের মধ্যে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি. জিমিং, ইউনাল প্রভিনস কমিউনিস্ট পার্টির ডেপুটি জেনারেল সেক্রেটারি ইয়াং হংবো, ডিরেক্টর জেনারেল ইউনাল প্রভিনস সরকারের ফরিন অ্যাফেয়ার্স অফিসার পো হং, ডেপুটি ডিরেক্টর জেনারেল ইউ সুকন, চায়না ডেভেলপমেন্ট ব্যাংক ইউনান ব্রাঞ্চের প্রেসিডেন্ট ডাক্তার হং জিনগুয়া এবং চায়না কমিউনিকেশন কন্সক্ট্রাকশন কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট জো. জিংবো উপস্থিত ছিলেন।

চসিকের পক্ষে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক ও প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম।

মেয়র বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন নয়, বহু পুরনো। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শুরু হওয়ার পর থেকে বরাবরই তা চমৎকার ছিল, ক্রমে তা আরও নিবিড় হয়েছে এবং এই সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থার ভিন্নতা সত্ত্বেও এই দুই দেশের মধ্যকার চমৎকার কূটনৈতিক সম্পর্ক একটি রোল মডেল হিসেবে স্বীকৃত। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে, ব্যবসা-বাণিজ্য এবং কৃষি শিল্প ক্ষেত্রেও চীন সহযোগিতা করে এসেছে।

তিনি বলেন, ঢাকা-বেইজিং দ্বিপাক্ষিক সহযোগিতা উত্তরোত্তর বাড়ছে। নির্দ্বিধায় বলা যায় চীন বাংলাদেশের উন্নয়নে অন্যতম সহযোগী রাষ্ট্র। বর্তমানে বাংলাদেশের পদ্মা সেতুসহ বড় বড় স্থাপনা নির্মাণের কাজ করছে চীন।

বাংলাদেশের অর্থনৈতিক বুনিয়াদ বিনির্মাণে চীনের আরও সহযোগিতা কামনা করেন মেয়র।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায় এমন প্রশ্নের জবাবে সিটি মেয়র বলেন, জ্বালানি, বিদ্যুৎ, যোগাযোগ ও বর্জ্য ব্যবস্থাপনায় দু দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব।

এ প্রসঙ্গে চায়না কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি বলেন, আগামী এক-দেড় দশকে চীন বাংলাদেশের জ্বালানি, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ করবে। চীন মনে করে সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন চীন বাংলাদেশের প্রধান বিনিয়োগকারী দেশে পরিণত হবে।

‘পেঁয়াজের জন্য বাণিজ্য মন্ত্রণালয় যা চাইবে সব দেয়া হবে’

0

পেঁয়াজের জন্য বাণিজ্য মন্ত্রণালয় যা চাইবে সব দেয়া হবে। পেঁয়াজ নিয়ে সংকট তৈরি হওয়ার সাথে সাথে পেঁয়াজের উপর ইমপোর্ট ডিউটিও বাতিল করা হয়েছে। তাই পেঁয়াজ আমদানির ক্ষেত্রেও কোনো বাধা থাকার কথা নয়। গতকাল প্রধানমন্ত্রী জাতীয় সংসদে পেঁয়াজের সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবে।

শুক্রবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্সে দানবীর রণদা প্রসাদ সাহার ১২৩তম জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।

ওই অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, যে অর্থনীতিতে দুর্নীতি থাকে সেই অর্থনীতি টেকসই হতে পারে না। আমরা টেকসই উন্নয়ন করবো। সকল ধরনের দুর্নীতিকে বাদ দিয়ে সামনে এগিয়ে যাবো। দুর্নীতির ক্ষেত্রে প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, কর প্রদানকারীদের সংখ্যা বৃদ্ধি করা হবে। এখন যারা কর দেন তারা তুলনামূলকভাবে বেশি রেট দিচ্ছেন। দেশের চার কোটি মানুষ আছেন মধ্যবিত্ত, যারা কর দেন না। তাদের সবাইকে করের আওতায় আনা গেলে রেটটা অনেক কমে যাবে।

অনুষ্ঠানে কুমুদিনী কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা, কর্মচারী এবং কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে অর্থমন্ত্রী কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, নার্সিং কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এরিক এরশাদ ও বিদিশাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

0

এরশাদের বারিধারা প্রেসিডেন্ট পার্কের বাসায় তার সাবেক স্ত্রী বিদিশা ও পুত্র এরিক এরশাদকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিদিশা নিজে।

বৃহস্পতিবার রাতে পুত্র এরিকের ফোন পেয়ে রাজধানীর বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় খাবার নিয়ে যান এরিকের মা বিদিশা সিদ্দিক।

তবে বিদিশা সিদ্দিকের অভিযোগ শুক্রবার সকাল থেকে কাউকেই তার সঙ্গে দেখা করতে দিচ্ছেন না বাড়ির পাহারায় থাকা নিরাপত্তা রক্ষীরা। এমনকি প্রয়োজনীয় ওষুধও আনতে দেয়া হচ্ছে না।

এরশাদপুত্র এরিক ফোনে গণমাধ্যমকে বলেন, আমরা বেরোতে চাচ্ছি। লোকজনকে ঢুকতে দিচ্ছে না।

বিদিশা ফোনে গণমাধ্যমকে বলেন, গতকাল এরিক আমাকে ফোন করেছে, বলছে, মা আমি আর সহ্য করতে পারছি না, থাকতে পারছি না, মা তুমি আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে বের করো। তাড়াতাড়ি আসো। তারপর কালকে আমি নিজেই চলে এসেছি। এরিক আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে। আমি বললাম কি হয়েছে তোমার? তখন ও বললো যে, আমাকে চাচা বলেছে তুমি তোমার মার সাথে যোগাযোগ করতে পারবা না, মার সাথে কথা বলতে পারবা না। বলতে গেলে আমি ও আমার সন্তান দুজনেই অবরুদ্ধ অবস্থায়।

বিদিশার ঘনিষ্ট একজন বলেন, ম্যাডামের যে ব্যক্তিগত সহকারী আছে, তার কাছে ওষুধপত্র থাকে, তাকেও ঢুকতে দেয়া হয় নি।

এ ব্যাপারে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের কোনো কথা বলতে রাজি হননি।

ওদিকে বিদিশা আজ তার ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন, এরিককে নাকি খাবারও খেতে দেওয়া হচ্ছিলো না বহুদিন ধরেই। এরিক বিদিশার কাছে অভিযোগ করেছেন, তাকে নাকি শুধু দুপুরে এক বেলা খাবার খেতে দেওয়া হতো। এবং এরশাদ মারা যাওয়ার আগে যেসব মিনারেল ওয়াটার এবং বিস্কুট রেখে গিয়েছিলেন সেসব খেয়েই খিদে মেটাতেন এরিক।

‘সৌদিতে নারী শ্রমিকদের নির্যাতন বন্ধে হটলাইন ও নিরাপত্তা সেল’

0

সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো বন্ধ করতে এখনো কোনো সিন্ধান্ত হয়নি বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সৌদিতে নারী শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করতে হটলাইন ও নিরাপত্তা সেল গঠন করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত ‘ইমপ্লিমেন্টেশন অব সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) ইন বাংলাদেশ: কারেন্ট স্ট্যাটাস অ্যান্ড ফিউচার প্রসপেক্টাস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছয় লাখ নারী শ্রমিক কাজ করছেন। তাদের ফেরত আনলে অথবা নারী শ্রমিক পাঠানো বন্ধ করে দিলেই সমস্যার সমাধান হবে না। আমরা নারী-পুরুষকে সমান দৃষ্টিতে দেখি। এত বিশাল সংখ্যক নারী দেশে এসে কী করবে?

তিনি বলেন, সৌদিতে নারী শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করতে হটলাইন ও নিরাপত্তা সেল গঠন করা হয়েছে। সেখানে একটি টিম কাজ করছে। এতে নারী শ্রমিকরা উপকৃত হবে।

বেসরকারি সংস্থা ব্র্যাক’র অভিভাসন কর্মসূচির এক পরিসংখ্যান উল্লেখ করে মন্ত্রী বলেন, সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়ে গত চার বছরে ৫৩ জনের মৃত্যু হয়েছে। নির্যাতনের কারণেই যে সবার মৃত্যু হয়েছে তা বলা যাবেনা। স্বাভাবিক মৃত্যুও হতে পারে।

রোহিঙ্গা ইস্যু নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছিল। দায়ীদের বিচারের আওতায় আনলে বাংলাদেশের জন্যই মঙ্গল।

আব্দুল মোমেন বলেন, দেশে সরকারি-বেসরকারি-আধাসরকারি এবং এনজিও, সবাই সম্মিলিতভাবে কাজ করছে এসডিজি বাস্তবায়নের জন্য। এমন নজির পৃথিবী কোথাও নেই।

এই সময় পররাষ্ট্রমন্ত্রী এসডিজি বাস্তবায়নের জন্য বিপুল পরিমাণ অর্থের যোগান সম্পর্কে বলতে গিয়ে টাকার বিভিন্ন উৎসের কথা বর্ণনা করেন।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন পিকেএসএফ’র চেয়ারম্যান ডা. কাজি খালীকুজ্জমান আহমদ এবং প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব (এসডিজি বিষয়ক) মো. মোকাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিশ্বব্যাংকের উইং চিফ সুলতানা আফরোজ। সেমিনারে আলোচনা করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) প্রফেশনাল ফেলো ড. এম আসাদুজ্জামান।

অনুষ্ঠানে জানানো হয়, কাউকে পেছনে ফেলে এসডিজির মূল মন্ত্র বাস্তবায়ন করা সম্ভব নয়। এসডিজি বাস্তবায়নে প্রচুর অর্থের প্রয়োজন। এই অর্থ যোগানের জন্য পোশাকশিল্পের বাইরে ওষুধশিল্প, চামড়াশিল্প ও কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্ট খাদ্য প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত ‘ইমপ্লিমেন্টেশন অব সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) ইন বাংলাদেশ: কারেন্ট স্ট্যাটাস অ্যান্ড ফিউচার প্রসপেক্টাস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছয় লাখ নারী শ্রমিক কাজ করছেন। তাদের ফেরত আনলে অথবা নারী শ্রমিক পাঠানো বন্ধ করে দিলেই সমস্যার সমাধান হবে না। আমরা নারী-পুরুষকে সমান দৃষ্টিতে দেখি। এত বিশাল সংখ্যক নারী দেশে এসে কী করবে?

তিনি বলেন, সৌদিতে নারী শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করতে হটলাইন ও নিরাপত্তা সেল গঠন করা হয়েছে। সেখানে একটি টিম কাজ করছে। এতে নারী শ্রমিকরা উপকৃত হবে।

বেসরকারি সংস্থা ব্র্যাক’র অভিভাসন কর্মসূচির এক পরিসংখ্যান উল্লেখ করে মন্ত্রী বলেন, সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়ে গত চার বছরে ৫৩ জনের মৃত্যু হয়েছে। নির্যাতনের কারণেই যে সবার মৃত্যু হয়েছে তা বলা যাবেনা। স্বাভাবিক মৃত্যুও হতে পারে।

রোহিঙ্গা ইস্যু নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছিল। দায়ীদের বিচারের আওতায় আনলে বাংলাদেশের জন্যই মঙ্গল।

আব্দুল মোমেন বলেন, দেশে সরকারি-বেসরকারি-আধাসরকারি এবং এনজিও, সবাই সম্মিলিতভাবে কাজ করছে এসডিজি বাস্তবায়নের জন্য। এমন নজির পৃথিবী কোথাও নেই।

এই সময় পররাষ্ট্রমন্ত্রী এসডিজি বাস্তবায়নের জন্য বিপুল পরিমাণ অর্থের যোগান সম্পর্কে বলতে গিয়ে টাকার বিভিন্ন উৎসের কথা বর্ণনা করেন।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন পিকেএসএফ’র চেয়ারম্যান ডা. কাজি খালীকুজ্জমান আহমদ এবং প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব (এসডিজি বিষয়ক) মো. মোকাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিশ্বব্যাংকের উইং চিফ সুলতানা আফরোজ। সেমিনারে আলোচনা করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) প্রফেশনাল ফেলো ড. এম আসাদুজ্জামান।

অনুষ্ঠানে জানানো হয়, কাউকে পেছনে ফেলে এসডিজির মূল মন্ত্র বাস্তবায়ন করা সম্ভব নয়। এসডিজি বাস্তবায়নে প্রচুর অর্থের প্রয়োজন। এই অর্থ যোগানের জন্য পোশাকশিল্পের বাইরে ওষুধশিল্প, চামড়াশিল্প ও কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্ট খাদ্য প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নাকরি’

0

দক্ষিণ চীন সাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় নাকরি ভিয়েতনামে আঘাত হেনেছে। এতে অন্তত দু জনের প্রাণহানি ও চার শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

ভিয়েতনামে আঘাত হানার পর প্রবল এ ঘূর্ণিঝড় দক্ষিণ চীন সাগর থেকে মিয়ানমারের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। মিয়ানমার হয়ে এটি বঙ্গোপসাগরে এসে পুনরায় শক্তি সঞ্চয় করে ভয়ানক ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে।

ভিয়েতনামের আবহাওয়া দপ্তর বলছে, ঘূর্ণিঝড় নাকরির তাণ্ডবে কমপক্ষে ৪৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দু জনের প্রাণহানি ও আরও একজন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সরকারি কর্মকর্তারা বলেছেন, ঘূর্ণিঝড় নাকরির তাণ্ডবে প্রায় ১ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক পানির নিচে তলিয়ে গেছে।

আগামী ২৪ ঘণ্টায় ভিয়েতনামের পূর্ব ও উত্তর ভাগে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সেখানকার আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন: ‘বুলবুলে’র চেয়েও বেশি ভয়ানক ঘূর্ণিঝড় হবে ‘নাকরি’

দক্ষিণ থাইল্যান্ড অতিক্রম করে মিয়ানমারের দক্ষিণাঞ্চলে এসে পৌঁছবে এ ঝড়। মিয়ানমার পর্যন্ত এসে পৌঁছালেও এ ঝড়ের লণ্ডভণ্ড করার শক্তি আর অবশিষ্ট থাকবে না। তবে ভারী বৃষ্টিপাত হতে পারে। মিয়ানমারের পর বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসবে এ ঘূর্ণিঝড়।

আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগর থেকে ফের শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে নাকরি। আর এই ঘূর্ণিঝড় একই ধরনের আগের ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র চেয়েও বেশি ভয়ঙ্কর রুপ ধারণ করতে পারে।

তারপরে এই ঘূর্ণিঝড় ঠিক কোনদিকে যাবে, তার নিশ্চয়তা নেই। দুই বাংলাতেও আঁছড়ে পড়তে পারে। আবার তা না হয়ে ‘নাকরি’র মুখোমুখি হতে পারে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাও।

অক্ষয়ের নায়িকা হয়ে বলিউডে অভিষেক মানুষীর

0

২০১৭ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় তোলেন ভারতীয় তরুণী মানুষী ছিল্লার। বিশ্ব জয় করার পর থেকে মানুষীর বলিউডে অভিষেক হওয়া নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছে। তবে তিনি এতদিন কিছুই জানাননি।

এবার মানুষী নিজেই সুখবর দিলেন। প্রথমবারের মতো বলিউডে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আর প্রথম সিনেমাতেই তিনি সুপারস্টার অক্ষয় কুমারের বিপরীতে কাজ করার সুযোগ পাচ্ছেন।

ঐতিহাসিক গল্পের ‘পৃথ্বীরাজ’ সিনেমায় তাদের একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। এটি প্রযোজনা করছেন যশ রাজ ফিল্মস।

প্রথম সিনেমা প্রসঙ্গে মানুষী বলেন, যশ রাজের মতো বড় একটি প্রযোজনা প্রতিষ্ঠান তাদের নায়িকা হিসেবে আমাকে নির্বাচিত করার বিষয়টি আমার জন্য সম্মানের। এর মধ্য দিয়ে আমি শেখার সুযোগ পাচ্ছি, তাই আমি অনেক খুশি। সব কিছু রূপকথার গল্পের মতো মনে হচ্ছে।

দ্বাদশ শতাব্দীর শেষ দিকে উত্তর ভারতের আজমির এবং দিল্লীর শাসনকর্তা পৃথ্বীরাজ চৌহানকে নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। অক্ষয় এতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন। আর মানুষীকে তার স্ত্রী হিসেবে পাওয়া যাবে।

চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত সিনেমাটি ২০২০ সালের দিওয়ালী উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।