Home Blog Page 3352

শুভেচ্ছায় ভাসছেন গুলতেকিন

0

বিয়ে করেছেন গুলতেকিন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি আফতাব আহমদকে বিয়ে করেছেন তিনি। সম্প্রতি ঢাকাতেই ছোট পরিসরে গুলতেকিন-আফতাবের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

অতিরিক্ত সচিব আফতাব আহমদের কবি এবং লেখক হিসেবে পরিচিতি রয়েছে। আফতাব আহমদের সঙ্গে গুলতেকিনের দীর্ঘদিনের বন্ধুত্ব। এদিকে গুলতেকিনের বিয়ের খবরে সোশ্যাল মিডিয়ায় শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা শাহনাজ গাজী কবি গুলতেকিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে লিখেছেন, সবারই সুখী হওয়ার অধিকার রয়েছে। অভিনন্দন। কেউ কেউ বলছেন, শেষ পর্যন্ত তিনি (গুলতেকিন) সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তবে আরও আগেই বিয়ের সিদ্ধান্ত নিলে ভালো হতো। অনেকেই বলেছেন, আমাদের সমাজে জীবনের এই পর্যায়ে এটা করতে যথেষ্ট সাহসের প্রয়োজন। এটা অনেককে উৎসাহ যোগাবে।

শাহনেওয়া কাকলী লিখেছেন, গুলতেকিন। এই সমাজের একজন বিশেষ ব্যক্তি। নব্বই দশকের পাঠকের এই নামটির সাথে বেশ পরিচয় আছে। আমাদের বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ’র প্রথম স্ত্রী যিনি সদ্য দ্বিতীয় বিয়ে করে জীবনকে সুন্দর করে তুলবার সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন। তাকে অভিনন্দন। মননে তিনি আধুনিক যিনি জরাজীর্ণ প্রথা ভেংগে নতুনভাবে পথ চলতে পারেন। লুকিয়ে নয়, পালিয়ে বিদেশ গিয়ে নয়, পরকীয়া করে নয় পুরো সমাজকে জানিয়ে তিনি নতুন জীবনে প্রবেশ করলেন তাকে স্যালুট! Man can’t live alone & without work. এই দুটো নিয়েই মানুষের সমগ্র জীবন।

জাকির হোসাইন মুনশি নামের একজন বলেছেন, ‌এমন সুন্দর সিদ্ধান্ত তো আরও আগেই নেয়া উচিত ছিল, হয় তো ছেলেমেয়ে ছোট থাকার কারণেই এই সিদ্ধান্ত আগেই নেননি। তাদের দাম্পত্য সুখের হোক এই কামনা করি।

আজিজুর রহমান শাহীন লিখেছেন, দেরিতে হলেও গুলতেকিন সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। শুভ কামনা উভয়ের জন্য।

ফেরদৌস আজম লিখেছেন, খুব ভাল হয়েছে। বিবাহ হলো সব নবী রাসুলের সুন্নাত। বাংলার সমগ্র মুমিন মুসলিম জনগণ এই বিবাহকে সমর্থন করবে। ইসলাম ধর্ম সব সময় এই ভাল কাজকে সমর্থন দেয়।

গুলতেকিন খান প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী। গুলতেকিনের সঙ্গে হুমায়ূন আহমেদের বিয়ে হয় ১৯৭৩ সালে। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। আফতাব আহমদ আগে বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় ১০ বছর আগে। আফতাব আহমদ অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন।

অপারেশন থিয়েটারে যাওয়ার আগে নচিকেতার গান

0

কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারে যেতে হবে। কী হবে!‌ জানা নেই কারোর। উদ্বিগ্ন পরিবারের লোকজন। এই অবস্থায় রোগীকে তাঁর অনুভূতির কথা জিজ্ঞেস করলে, স্বভাবতই তিনিও বলবেন একটু তো ভয় লাগছে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক তরুণীর ভিডিওতে দেখা গেল অন্য একটি দৃশ্য। যেখানে ভয় তো দূর, তরুণী গেয়ে উঠলেন গান!‌ হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণীকে যখন জিজ্ঞেস করা হলো, তাঁর কেমন লাগছে?‌ তখন তার উত্তরে সে কেবল নচিকেতার বিখ্যাত ‘‌ডাক্তার’ গানটি গেয়ে উঠল। ‘তুমি কতো শত পাশ করে, এসেছো বিলেত ঘুরে, মানুষের যন্ত্রণা ভুলতে, ও ডাক্তার…’‌। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জনৈক ব্যক্তি।

সঙ্গে গোটা ঘটনার বিবরণ জানিয়ে লেখেন, ‘‌‘‌ঠিক অপারেশন থিয়েটারে ঢোকার মুহূর্তে মেয়েটিকে জিজ্ঞেস করা হয় তোমার কি ভয় করছে? মেয়েটির সহাস্য উত্তর: ‘‌তুমি কত শত পাস করে এসেছো বিলেত ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে’‌ সমালোচকরা কি বলবেন জানা নেই। কিন্তু একথা সত্য ‘‌নচিকেতা’‌ একটা নির্ভীক জেনারেশন তৈরি করেছে এবং এখনও করছে। জয় নচিদা।’‌‌ তবে এই ঘটনাটি কোথাকার বা মেয়েটির পরিচয়, কিছুই জানা যায়নি। সূত্র-আজকাল

ভারতের দিনে রানের জোয়ার

0

ইন্দোর টেস্টের প্রথম দিনে ব্যাটিংয়ে নেমে ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ করতে পেরেছিল ১৫০ রান। ফিল্ডিংয়ে নেমেও ভালো বোলিং করতে পারেননি বোলাররা। ফলে ভারতের হাতে চলে যায় ম্যাচের নিয়ন্ত্রণ। খেলতে নেমে ভারতীয় ব্যাটসম্যানরা ওয়ানডে স্টাইলে তুলছেন রান। ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মায়াঙ্ক আগরওয়াল। আউট হয়েছেন আড়াইশর কাছাকাছি গিয়ে।

সর্বশেষ ৬ উইকেট হারিয়ে চারশ ৯৩ রান নিয়ে দিন শেষ করেছে ভারত। তাদের লিড দাঁড়িয়েছে ৩৪৩ রানে। বাংলাদেশের হয়ে আবু জায়েদ নিয়েছেন চারটি উইকেট। বাকিদের বোলিং ফিগারের দশা করুণ। অথচ দিনের শুরুটায় ছিল লড়াইয়ের ইঙ্গিত। পুজারাকে ফিফটির পর ফিরিয়ে আবু জায়েদ শূন্য রানে ফেরান বিরাট কোহলিকে। ৯১ রান নিয়ে লাঞ্চে গিয়েছিলেন মায়াঙ্ক। গতকাল শেষ সেশনে ৩২ রানে জীবন পেয়েছিলেন ভারতের এই উঠতি তারকা। আজ সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ৮২ রানে আরেকবার জীবন পান তিনি। মেহেদী মিরাজের বলে তাকে এলবিডাব্লিউ ঘোষণা করেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। লাঞ্চের পরেই তিনি ১৮৩ বলে ১৫ চার ১ ছক্কায় তুলে নিয়েছেন ৮ ম্যাচ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। দ্রুতই তিনি বাংলাদেশের দলীয় স্কোর ১৫০ একাই পেরিয়ে যান।

১৭২ বলে ৮৬ রান করে আজিঙ্কা রাহানে যখন সেঞ্চুরির দ্বারপ্রান্তে, তখনই আঘাত হানেন আবু জায়েদ। রাহানেকে তাইজুলের তালুবন্দি করে নিজের চতুর্থ শিকার ধরেন তিনি। এরইসঙ্গে ভাঙে চতুর্থ উইকেটে ১৯০ রানের জুটি। ডাবল সেঞ্চুরির দিকে এগুতে থাকা মায়াঙ্কের সঙ্গী হন রবীন্দ্র জাদেজা। দুজনে আগের মতোই এগিয়ে নিতে থাকেন ভারতকে। শেষ সেশনে ৩০৩ বলে ২৫ চার ৫ ছক্কায় ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। গত ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্তনমে তিনি ২১৫ রানের ইনিংস খেলেন। আজ তাকে ২৪২ রানে থামান মেহেদী হাসান মিরাজ। মায়াঙ্কের ক্যাচ নেন আবু জায়েদ। ভাঙে ১২৩ রানের পঞ্চম উইকেট জুটি। পরে শেষ বিকেলে আরেকটি উইকেট নিতে পারে বাংলাদেশ। নিজের ৩০তম ওভারে প্রথম উইকেটের দেখা পান ইবাদত হোসেন। বোল্ড করেন ঋদ্ধিমান সাহাকে।

বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনে ১ উইকেটে ৮৬ রান তুলেছিল ভারত। দলীয় ১৪ রানে দুর্দান্ত ফর্মে থাকা রোহিত শর্মা শিকার হন আবু জায়েদ রাহীর। ৬ রান করা রোহিত রাহীর বলে ক্যাচ দেন লিটন দাসের হাতে।

এর আগে খেলতে নেমে ১৫০ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৪৩ রান করেন মুশফিকুর রহিম। ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। ২টি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা, উমেশ যাদব আর রবিচন্দ্রন অশ্বিন।

বোলিং ভুলে রান পাহাড়ে চাপা পড়ছে বাংলাদেশ

0

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ব্যাটিংটাই ভুলে গিয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। এখন ফিল্ডিংয়ে নেমে বোলিংটা ভুলে গেছে। ফিল্ডিং ভুলে টপাটপ ক্যাচ ছাড়ছে। এক আবু জায়েদের ৪ উইকেট ছাড়া কারও সাফল্য নেই। ভারতীয় ব্যাটসম্যানরা ওয়ানডে স্টাইলে রান তুলছেন। ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন মায়াঙ্ক আগরওয়াল। আউট হয়েছেন আড়াইশর কাছাকাছি গিয়ে। ভারতের স্কোর এখন ৫ উইকেটে ৪৩২ রান। লিড হয়েছে ২৮২ রানের। বাংলাদেশের কপালে যে দূর্গতি আছে তা এখনই বোঝা যাচ্ছে।

ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন আজ শুক্রবার সকালে বাংলাদেশের মুখে হাসি ফোটান পেসার আবু জায়েদ রাহী। তার দ্বিতীয় শিকার হন চেতেশ্বর পূজারা। ৭২ বলে ৫৪ রান করা পূজারা জায়েদের বলে সাইফ হাসানের তালুবন্দি হন। ভাঙে ৯১ রানের জুটি। এরপরেই বাংলাদেশকে সবচেয়ে বড় উইকেটটি উপহার দেন এই তরুণ পেসারর। ক্যারিয়ারে প্রথমবার বাংলাদেশের বিপক্ষে ‘ডাক’ মারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আম্পায়ার এলবিডাব্লিউ না দেওয়ায় রিভিউ নিয়ে ভয়ংকর এই ব্যাটসম্যানকে ফেরায় বাংলাদেশ।

৯১ রান নিয়ে লাঞ্চে গিয়েছিলেন মায়াঙ্ক। গতকাল শেষ সেশনে ৩২ রানে জীবন পেয়েছিলেন ভারতের এই উঠতি তারকা। আজ সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ৮২ রানে আরেকবার জীবন পান তিনি। মেহেদী মিরাজের বলে তাকে এলবিডাব্লিউ ঘোষণা করেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। লাঞ্চের পরেই তিনি ১৮৩ বলে ১৫ চার ১ ছক্কায় তুলে নিয়েছেন ৮ ম্যাচ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। দ্রুতই তিনি বাংলাদেশের দলীয় স্কোর ১৫০ একাই পেরিয়ে যান।

১৭২ বলে ৮৬ রান করে আজিঙ্কা রাহানে যখন সেঞ্চুরির দ্বারপ্রান্তে, তখনই আঘাত হানেন আবু জায়েদ। রাহানেকে তাইজুলের তালুবন্দি করে নিজের চতুর্থ শিকার ধরেন তিনি। এরইসঙ্গে ভাঙে চতুর্থ উইকেটে ১৯০ রানের জুটি। ডাবল সেঞ্চুরির দিকে এগুতে থাকা মায়াঙ্কের সঙ্গী হন রবীন্দ্র জাদেজা। দুজনে আগের মতোই এগিয়ে নিতে থাকেন ভারতকে। শেষ সেশনে ৩০৩ বলে ২৫ চার ৫ ছক্কায় ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। গত ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্তনমে তিনি ২১৫ রানের ইনিংস খেলেন। আজ তাকে ২৪২ রানে থামান মেহেদী হাসান মিরাজ। মায়াঙ্কের ক্যাচ নেন আবু জায়েদ। ভাঙে ১২৩ রানের পঞ্চম উইকেট জুটি।

গতকাল বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনে ১ উইকেটে ৮৬ রান তুলেছিল ভারত। দলীয় ১৪ রানে দুর্দান্ত ফর্মে থাকা রোহিত শর্মা শিকার হন আবু জায়েদ রাহীর। ৬ রান করা রোহিত রাহীর বলে ক্যাচ দেন লিটন দাসের গ্লাভসে। এর আগে বাংলাদেশকে দেড়শ রানে প্যাকেট করে দেয় ভারত। সর্বোচ্চ ৪৩ রান করেন মুশফিকুর রহিম। ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। ২টি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা, উমেশ যাদব আর রবিচন্দ্রন অশ্বিন।

তিন ম্যাচে দ্বিতীয়বার মায়াঙ্কের ডাবল সেঞ্চুরি!

0

যে উইকেটে বাংলাদেশের ১১ ব্যাটসম্যান মিলে দেড়শ রান করেছেন, সেই উইকেটেই ডাবল সেঞ্চুরি হাঁকালেন ভারতের ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। আজ ম্যাচের দ্বিতীয় দিনের শেষ সেশনে ৩০৩ বলে ২৫ চার ৫ ছক্কায় ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ওপেনার। গত ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্তনমে তিনি ২১৫ রানের ইনিংস খেলেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৩৬৮ রান। তাদের লিড হয়েছে ২২৫ রানের।

ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন আজ শুক্রবার সকালে বাংলাদেশের মুখে হাসি ফোটান পেসার আবু জায়েদ রাহী। তার দ্বিতীয় শিকার হন চেতেশ্বর পূজারা। ৭২ বলে ৫৪ রান করা পূজারা জায়েদের বলে সাইফ হাসানের তালুবন্দি হন। ভাঙে ৯১ রানের জুটি। এরপরেই বাংলাদেশকে সবচেয়ে বড় উইকেটটি উপহার দেন এই তরুণ পেসারর। ক্যারিয়ারে প্রথমবার বাংলাদেশের বিপক্ষে ‘ডাক’ মারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আম্পায়ার এলবিডাব্লিউ না দেওয়ায় রিভিউ নিয়ে ভয়ংকর এই ব্যাটসম্যানকে ফেরায় বাংলাদেশ।

৯১ রান নিয়ে লাঞ্চে গিয়েছিলেন মায়াঙ্ক। গতকাল শেষ সেশনে ৩২ রানে জীবন পেয়েছিলেন ভারতের এই উঠতি তারকা। আজ সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ৮২ রানে আরেকবার জীবন পান তিনি। মেহেদী মিরাজের বলে তাকে এলবিডাব্লিউ ঘোষণা করেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। লাঞ্চের পরেই তিনি ১৮৩ বলে ১৫ চার ১ ছক্কায় তুলে নিয়েছেন ৮ ম্যাচ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। দ্রুতই তিনি বাংলাদেশের দলীয় স্কোর ১৫০ একাই পেরিয়ে যান।

১৭২ বলে ৮৬ রান করে আজিঙ্কা রাহানে যখন সেঞ্চুরির দ্বারপ্রান্তে, তখনই আঘাত হানেন আবু জায়েদ। রাহানেকে তাইজুলের তালুবন্দি করে নিজের চতুর্থ শিকার ধরেন তিনি। এরইসঙ্গে ভাঙে চতুর্থ উইকেটে ১৯০ রানের জুটি। ডাবল সেঞ্চুরির দিকে এগুতে থাকা মায়াঙ্কের সঙ্গী হয়েছেন রবীন্দ্র জাদেজা (১৩*)।

গতকাল বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনে ১ উইকেটে ৮৬ রান তুলেছিল ভারত। দলীয় ১৪ রানে দুর্দান্ত ফর্মে থাকা রোহিত শর্মা শিকার হন আবু জায়েদ রাহীর। ৬ রান করা রোহিত রাহীর বলে ক্যাচ দেন লিটন দাসের গ্লাভসে। এর আগে বাংলাদেশকে দেড়শ রানে প্যাকেট করে দেয় ভারত। সর্বোচ্চ ৪৩ রান করেন মুশফিকুর রহিম। ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। ২টি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা, উমেশ যাদব আর রবিচন্দ্রন অশ্বিন।

কসবায় ট্রেন দুর্ঘটনার কারণ : যা বলছেন অন্য ট্রেনের চালকরা

0

এখনও কারণ জানা সম্ভব হয়নি ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনার। প্রাথমিকভাবে চালকের সিগন্যাল অমান্যের বিষয়টি ধারণা করা হলেও আরও কয়েকটি বিষয় মাথায় রেখে কাজ করছে তদন্ত কমিটি। চালকের ঘুমিয়ে পড়া, ব্রেকের সঠিক ব্যবহার না হওয়া ও সিগন্যালের সীমাবদ্ধতা এ বিষয়গুলো আলোচনায় এসেছে বার বার।

১২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগ রেলস্টেশনে উদয়ন এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষের সময়, তূর্ণা-নিশীথা এক্সপ্রেসকে বহন করে নিয়ে যাচ্ছিল ২৯০০ সিরিজের ২৩ নম্বর ইঞ্জিন।

২৯০০ সিরিজের ইঞ্জিনগুলো পরিচালন পদ্ধতি পুরানো হলেও সুবিধা অন্য ইঞ্জিনের তুলনায় বেশি। হাত দিয়ে সাধারণ ব্রেক নিয়ন্ত্রণ করা হয়, আছে জরুরি থামানোর ব্রেক। পা দিয়ে নিয়ন্ত্রণ করে চলে আধুনিক প্রযুক্তির আরও একটি ব্রেক।

প্রাথমিক তথ্যে জানা যায়, চালক পরপর তিনটি সিগন্যাল অমান্য করে উদয়ন এক্সপ্রেসকে ধাক্কা দেয়। শেষ পর্যায়ে এসে চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। তবে চালকরা বলছেন, এটার ইমার্জেন্সি ব্রেক দিয়ে কয়েক মুর্হূতেই ট্রেনটি থামিয়ে দেয়া সম্ভব ছিল।

ট্রেনের একজন চালক সময় সংবাদকে বলেন, ৪৪০ গজের মধ্যে যেকোনো গাড়ির ব্রেক পাওয়ার যদি ভালো থাকে তাহলে অবশ্যই থামানো সম্ভব।

চালকের ঘুমিয়ে পড়া, কিংবা ‘পায়ের ব্রেক ডেডম্যান্স প্যাডেলের’ অপব্যবহারের বিষয়টি আলোচনায় আসে। চালকরা জানান, প্যাডেলটিকে ১০-১৫ সেকেন্ড পরপরই পাঞ্চ করে সচল রাখতে হয়, ঘুমিয়ে পড়লে সেটি সম্ভব নয়।

তারা আরও বলেন, ৯ সেকেন্ড পর পর আবার পা দিয়ে নাড়তে হয়। না হয় যেকোনো সময় অটোমেটিক গাড়ির সঙ্গে ইঞ্জিন ব্রেক লেগে যাবে।

প্রাথমিকভাবে কুয়াশার কারণে সিগন্যাল না দেখতে পাওয়া এবং চালকের অসর্তকতার বিষয়গুলো বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন রেলসচিব মোফাজ্জেল হোসেন।

তিনি বলেন, একটা হতে পারে কুয়াশার কারণে সিগন্যাল ঠিকমতো দেখতে পাননি চালক। তিনি হয়তো তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়তে পারেন। তদন্ত না হলে কিছুই বলা যাচ্ছে না।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে গত সোমবার (১১ নভেম্বর) তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষে ১৬ জন নিহত হন। এছাড়া অর্ধশতাধিক যাত্রী আহত হন।

সারাদেশের ৩ হাজার কিলোমিটার রেল লাইন ও ২৭৩টি ইঞ্জিনের বেশির ভাগই মেয়াদোত্তীর্ণ ও ঝুকিঁপূর্ণ। এতে দুর্ঘটনা বাড়ছে বলে মনে করেন যোগাযোগ বিশ্লেষকরা।

মুজিববর্ষ’র উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন নরেন্দ্র মোদি

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ২০২০ সালের ১৭ মার্চ। এই উপলক্ষে ঘোষণা করা হয়েছে ‘মুজিববর্ষ’। আর তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই অনুষ্ঠানে তিনি মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী দেশটির গণমাধ্যম দ্য হিন্দুকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দ্য হিন্দু জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। নরেন্দ্র মোদি এ আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশি রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম।

২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত এই বছরকে ‘মুজিববর্ষ’ হিসেবে পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগসহ সব শ্রেণিপেশার মানুষ। এ ছাড়াও ‘মুজিববর্ষ’ উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের ৩০ জন নেতারা অংশ নেওয়ার কথা রয়েছে।

তূর্ণার চালককে বাঁচাতে রাজনীতি!

0

কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে পাঁচটি। ওই দুর্ঘটনার জের না কাটতেই গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস দুর্ঘটনা তদন্তে বিভাগীয় প্রধান কর্মকর্তা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। পশ্চিম রেলের সিওপিএস শহিদুল আলমকে প্রধান করে চার সদস্যের এ কমিটি করা হয়েছে।

কসবার দুর্ঘটনায় করা তদন্ত কমিটিগুলো ঘটনাস্থলে গিয়ে, সাক্ষ্য নিয়ে জেনেছে, তূর্ণা নিশীথার চালকের সংকেত অমান্যের ফলেই ওই দুর্ঘটনা ঘটে। চালক চারটি সংকেতের মধ্যে দুটি সংকেত মানেননি।

কিন্তু রেলওয়ে লোকো রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ চালকের পক্ষের নেতারা বলছেন, মন্দবাগ রেলস্টেশন এলাকায় মাটির স্তূপের ফলে রাতে সংকেত বাতি দেখা যায় না। আর দুর্ঘটনার রাতে রেলস্টেশন এলাকায় ঘন কুয়াশা ছিল।

জানা গেছে, ট্রেনচালক তাসের আলী ও তাঁর সহযোগীদের বাঁচাতে চালকদের একাধিক সংগঠনের কয়েকজন শ্রমিক নেতা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতার কাছে ধরনা দিচ্ছেন। তাঁরা বলছেন, এটি চালকদের বিরুদ্ধে যড়যন্ত্র।

রেলস্টেশনে ধাপে ধাপে চারটি সংকেত থাকে। আউটার, হোম, স্টার্টার ও অ্যাডভান্স স্টার্টার। গত সোমবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকামুখী তূর্ণা নিশীথার চালক তাসের আলী আউটার ও হোম এই দুটো সংকেত অমান্য করেন। এ ছাড়া চালক ভুল করলেও ট্রেনের গার্ড আবদুর রহমান ভ্যাকুয়াম চেপে ট্রেন থামাননি। পূর্ব রেলের প্রধান কার্যালয়ে বিভাগীয় তদন্ত কমিটির কাছে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেসের চালক ও গার্ড, মন্দবাগ ও কসবার স্টেশন মাস্টার এবং দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দিতে গিয়ে চালকের ভুল ও অন্য কর্মীদের ভুলের বিষয়টি তুলে ধরেন। গত বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁদের সাক্ষ্য গ্রহণ করা হয়।

পূর্ব রেলের প্রধান পরিচালন তত্ত্বাবধায়ক নাজমুল ইসলাম এ তদন্ত কমিটির প্রধান। কমিটিতে অন্য সদস্যরা হলেন—পূর্ব রেলের প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মিজানুর রহমান ও প্রধান সংকেত কর্মকর্তা অসীম কুমার তালুকদার। তদন্ত কমিটির একাধিক কর্মকর্তা কালের কণ্ঠকে নাম প্রকাশ না করে জানান, চালক, গার্ড ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনার সময় ও আগে তাঁদের ভূমিকা বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ওই ট্রেন দুর্ঘটনার জন্য বেশির ভাগ সাক্ষী তূর্ণা নিশীথার চালক তাসের আলী ও সহকারী চালক অপু দে-কে দায়ী করেছেন। তাঁরা বলেছেন, তাসের আলীর ভুলেই মূলত দুর্ঘটনা ঘটেছে ও এত প্রাণহানি হয়েছে।

আর রেলের শ্রমিক সংগঠনের নেতারা তাসের আলীসহ তাঁর সহযোগীদের বাঁচাতে তদন্ত প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন। তাঁরা ক্ষমতাসীন দলের একাধিক নেতার নাম ব্যবহার করছেন বলেও জানা গেছে।

তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, তূর্ণা নিশীথার চালক একটি নয়, দুটি সংকেত অমান্য করেছেন। চারটি সংকেতই তূর্ণা নিশীথার জন্য বিপজ্জনক ছিল।

এ তদন্ত কমিটির প্রতিবেদন গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় রেল ভবনে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু প্রতিবেদন জমা দেওয়ার আগেই সিরাজগঞ্জের উল্লাহপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পড়ে। এ কারণে রেলওয়ের সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে ছুটি যান।

তদন্ত কমিটি তদন্ত শেষ করেছে বলে পূর্ব রেলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ গতকাল কালের কণ্ঠকে জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা না হয়ে থাকলে আগামী রবিবার হবে। সব কমিটির তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন তা গণমাধ্যমকে অবহিত করবেন।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে মন্দবাগ রেলস্টেশনে দুর্ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন জমা দেয়া হয়েছে রেলপথ মন্ত্রণালয়ে। দুর্ঘটনার সময় উদয়ন এক্সপ্রেস ট্রেনের শেষ অংশের ঝ এবং ঞ নম্বর বগিতে আঘাত করা হয়। এতে তূর্ণা নিশীথা ট্রেনের কোনো বগি লাইনচ্যুত হয়নি। তবে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদয়ন ট্রেনের পেছনের দিকের সাতটি বগি লাইনচ্যুত হয়। ঝ বগিটি দুমড়ে-মুচড়ে যায় ও ঞ বগিটি বেঁকে যায়। দুর্ঘটনায় ১৬ জন যাত্রী নিহত ও প্রায় ১০০ জন আহত হন।

তূর্ণার চালকদের পাচ্ছে না জেলা প্রশাসনের তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, মন্দবাগে ট্রেন দুর্ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির কাছে গতকাল মো. রমজান মিয়া বলেন, ‘বিকট শব্দে ঘুম ভাঙলে ছুটে আসি। এসে দেখি ভয়াবহ অবস্থা। উদয়ন ট্রেনের যাত্রীরা চিৎকার করছেন। যে যেভাবে পারেন ট্রেনের ভেতর থেকে বের হয়ে আসছেন। অনেকে ভেতরে আটকা পড়েছেন।’

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়মের নেতৃত্বে তিন সদস্যের তদন্তদল দুপুরে মন্দবাগ গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে দুর্ঘটনা সম্পর্কে ধারণা নেয়। এ ছাড়া ঘটনাস্থল ও এর আশপাশের এলাকা তারা ঘুরে দেখে। তবে তদন্তকাজ শেষ করতে পারেনি। মিতু মরিয়ম কালের কণ্ঠকে জানিয়েছেন, বেশ কিছু কারণ তাঁরা খতিয়ে দেখছেন। তবে তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের চালক ও সহকারী চালককে পাওয়া যাচ্ছে না বলে তদন্তকাজ এগোনো যাচ্ছে না। একই সঙ্গে আরেক তদন্তদলের সঙ্গে কথা বলতে চট্টগ্রামে অবস্থান করায় ওই সময়ে দায়িত্বে থাকা স্টেশন মাস্টারকেও পাওয়া যায়নি। তদন্তের ক্ষেত্রে তাঁদের প্রত্যেকের ভাষ্য জরুরি বলে তিনি জানান। এদিকে গতকাল দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত কল করে তূর্ণা নিশীথার চালক তাছের উদ্দিন ও সহকারী চালক অপু দেব, মন্দবাগ রেলওয়ে স্টেশন মাস্টার জাকের হোসেন চৌধুরীর মোবাইল ফোন বন্ধ পান এ প্রতিবেদক।

গত মঙ্গলবার গভীর রাতে মন্দবাগ রেলওয়ে স্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ১৬ যাত্রী নিহত ও শতাধিক যাত্রী আহত হয়।

বেড়েই চলেছে পেঁয়াজের দাম, আজ উঠেছে ২৫০ টাকায়

0

বেড়েই চলেছে পেঁয়াজের দাম। বাজারে পর্যাপ্ত সরবরাহ; মিসর, তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে আমদানির ব্যাপারে সংসদে প্রধানমন্ত্রীর তথ্য, মন্ত্রীদের আশ্বাস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান- কোনও কিছুই টানতে পারছে না রান্নায় অপরিহার্য এই উপাদানটির দাম বৃদ্ধির লাগাম।

আজ শুক্রবারও (১৫ নভেম্বর) রাজধানীর পাইকারি ও খোলাবাজারে মানভেদে দেখা গেছে পেঁয়াজের দাম গতকালকের চেয়ে বেশি। প্রতি কেজি পেঁয়াজ ২১০ থেকে ২৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। দুই-তিন দিনের ব্যবধানে পণ্যটির দাম কেজিপ্রতি বেড়েছে ৬০ থেকে ১০০ টাকা।

ঢাকার সব থেকে বড় পাইকারি বাজার শ্যামবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, মিশর থেকে আসা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা কেজি। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকা কেজি। শ্যামবাজারের আড়ত মালিকরা বলেন, আজ পেঁয়াজের দাম অনেক বাড়তি। দেশি পেঁয়াজ শ্যামবাজারে ২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ফলে খুচরা বাজারে দাম বাড়িয়ে বিক্রি করতে হবে। মিসরের পেঁয়াজ এখানে ২২০ টাকা কেজি বিক্রি হচ্ছে বলে জানান তারা।

পপুলার বাণিজ্যালয়ে খুচরা বিক্রেতারা বলেন, বাজারে পেঁয়াজ নাই। পেঁয়াজের ঘাটতির কারণে দফায় দফায় পেঁয়াজের দাম বাড়ছে। আজ পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা। এ দাম কোথায় গিয়ে ঠেকে তার কোনো ঠিক নেই।

রামপুরার বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩০-২৫০ টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলেন, প্রতিদিনই পেঁয়াজের দাম বাড়ছে। আমাদের করার কিছু নেই। বুধবার শ্যামবাজার থেকে ১৬০ টাকা কেজি পেঁয়াজ কিনেছি। গতকাল পেঁয়াজ কিনতে হয়েছে ২০০ টাকায়। আর আজ শ্যামবাজারে পেঁয়াজ ২৩০ টাকা কেজি। তারা বলেন, শ্যামবাজারের ব্যবসায়ীদের কারণেই পেঁয়াজের দাম বাড়ছে। আর মন্ত্রীদের বক্তব্য পেঁয়াজের দাম বাড়াতে ভূমিকা রেখেছে। মন্ত্রীরা উল্টো-পাল্টা বক্তব্য না দিলে কিছুতেই পেঁয়াজের কেজি ২০০ টাকা হয় না।

শান্তিনগর বাজারে দেখা গেছে, ব্যবসায়ীরা পেঁয়াজের কেজি ২৩০ থেকে ২৪০ টাকা বিক্রি করছেন। বাজারটির ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে রাখলেও পেঁয়াজের ঘর খালি রেখেছেন। ওই বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, যে মূল্য তালিকা রয়েছে তা গতকালের। আজ পেঁয়াজের দাম একটু বাড়তি। গতকালের তুলনায় আজ পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে। গতকাল যে পেঁয়াজ ২০০ টাকা কেজি বিক্রি করেছি তা আজ ২৩০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।

রাজধানীর রাজাবাজার থেকে নিউ মার্কেট পর্যন্ত বেশ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা প্রতিকেজি পেঁয়াজ ২৩০ থেকে ২৪০ টাকা দামে বিক্রি করছেন। এ বাজারগুলোতেও পেঁয়াজের মূল্য তালিকা দেখা যায়নি। ব্যবসায়ীরা বলেন, প্রতিদিনই পেঁয়াজের দাম বাড়ছে। গতকাল যে পেঁয়াজ ২০০ টাকা কেজি ছিল, আজ তা ২৪০ টাকা হয়েছে।

সিন্ডিকেটের কারণে পেঁয়াজের বাজারে এই অবস্থা : ওবায়দুল কাদের

0

দেশের বাজারে পেঁয়াজের মূল্যবৃদ্ধির পর মুখ খুললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিন্ডিকেটের কারণে পেঁয়াজের বাজারে এই অবস্থা বলে জানিয়ে তিনি বলেছেন, শিগগিরই পেঁয়াজের দাম কমে যাবে। কারণ বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আসছে বাংলাদেশে।

আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পেঁয়াজের দাম যারা বাড়িয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে এবং চিহ্নিত করা হলে তারা অবশ্যই সাজা পাবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, সিন্ডিকেটের কারণে পেঁয়াজের বাজারে এই অবস্থা হয়েছে। এছাড়া যাদের কারণে পেঁয়াজের দাম বেড়েছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। চিহ্নিত হলে অবশ্যই সাজা পাাবে তারা।

সজীব ওয়াজেদ জয় এবার আওয়ামী লীগের কোনো পদে থাকবেন কি-না এ প্রসঙ্গে কাদের বলেন, কমিটিতে কে থাকবে আর কে থাকবে না তা নির্ধারণ করার মালিক শেখ হাসিনা। তবে জয়কে এর আগেও বলা হয়েছিল, কিন্তু তিনি কমিটিতে থাকতে রাজি হননি। পীরগঞ্জে মনোনয়ন দেয়ার কথাও বলা হয়েছিল তাতেও তিনি অনাগ্রহ প্রকাশ করেছেন। শেখ হাসিনা নিজেই বলেছেন, জয় কোনটাতেই আগ্রহী নন। যে অবস্থায় কাজ করছে সে অবস্থাতেই থাকতে চান জয়।