Home Blog Page 3355

ক্ষুদ্র ঋণের কাঙ্ক্ষিত সুফল মানুষ পায়নি : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ক্ষুদ্র ঋণের ব্যর্থতার কথা তুলে ধরে বলেছেন, কেউ কেউ এর প্রবক্তা হিসেবে নাম-যশ কামালেও বাস্তবতা হচ্ছে যে দেশের জনগণ এর অতটা সুফল পায়নি।

তিনি বলেন, এক সময় আমরা দেখেছি ক্ষুদ্র ঋণ নিয়ে (কর্মসূচি) কেউ কেউ খুব বাহবা নেয়ার চেষ্টা করেছেন। এক সময় আমরাও এটাকে সমর্থন দিয়েছিলাম, ভেবেছিলাম যে এর মাধ্যমে বুঝি মানুষ দরিদ্র্যসীমার ওপরে উঠতে পারবে।

কিন্তু যখন আমরা বিষয়টা আরো গভীরভাবে দেখলাম, তাতে দেখলাম, আসলে এর মাধ্যমে দারিদ্র ঠিক বিমোচন হয় না। দারিদ্র লালন-পালন হয়, যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘উন্নয়ন মেলা ২০১৯’ উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

প্রান্তিক জনগোষ্ঠী এবং পিকেএসএফ’র বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে সাত দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র ঋণটা স্বাধীনতার পরপরই জাতির পিতা শুরু করেছিলেন। যদিও আমাদের দেশে কেউ কেউ ক্ষুদ্র ঋণের প্রবক্তা সেজে বিশ্বে ভালো নাম টামও করে ফেলেছেন। কিন্তু দেখা গেছে হয়তো নিজে যতটা নাম কামিয়েছেন দেশের মানুষ ততটা শুভফল পায়নি, এটা হলো বাস্তব।

জাতির পিতা বিআরডিবি’র মাধ্যমে এই ক্ষুদ্র ঋণ দেয়া শুরু করেন উল্লেখ করে তিনি বলেন, মানুষকে কিভাবে সমবায়ের মাধ্যম একত্রিত করে উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত পণ্য বাজারজাত করে তাদেরকে কিভাবে দারিদ্রসীমার থেকে বের করে আনবেন সেই পরিকল্পনাটাই জাতির পিতা নিয়েছিলেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবং পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মইনুদ্দিন আবদুল্লাহ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যবৃন্দ, উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং মিশন প্রধানগণসহ বিদেশি কূটনিতিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃষকদের কল্যাণ ও দারিদ্র নিরসন এবং কৃষির উন্নয়নে অসামান্য অবদানের জন্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মাননা স্মারক মতিয়া চৌধুরীর হাতে তুলে দেন। পুরস্কার হিসেবে একটি সম্মাননাপত্র, ক্রেস্ট এবং ৫০ হাজার টাকার চেক দেয়া হয়।

গ্রামীণ এলাকা থেকে পিকেএসএফ’র সহযোগী প্রতিষ্ঠানসহ, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, গবেষণা ও তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান এবং সেবামুখী সংগঠনসহ ১৩০টি সংস্থার মোট ১৯০টিরও বেশি স্টল মেলায় স্থান পেয়েছে।

মেলায় রয়েছে তৃণমূল পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের কৃষি, খাদ্য এবং প্রচলিত পণ্য । এছাড়া, ৭ দিনে ৫টি সেমিনারও অনুষ্ঠিত হবে মেলায়। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।

দেড়শ রানেই শেষ টাইগারদের ‘লড়াই’!

0

টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা খুব বাজেভাবে করল বাংলাদেশ। ভারতের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে বড় স্কোর না হোক, নূন্যতম লড়াই করতে পারল না মুমিনুল হকের দল। ইন্দোর টেস্টের প্রথম দিনের দুই সেশসনেই টাইগাররা অল-আউট হয়ে গেছে মাত্র ১৫০ রানে! বল হাতে আগুন ঝরিয়েছেন ভারতের পেসাররা। সমান তালে বল ঘূরিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজারা। তাদের যোগ্য জবাব দিতে পারেনি বাংলাদেশের কেউ। সর্বোচ্চ ৪৩ রান করেছেন মুশফিকুর রহিম।

ইন্দোরে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। ১২ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার। ব্যাটিংয়ে নেমে প্রথম তিন ওভারে কোনো রান নিতে পারেনি বাংলাদেশ। চতুর্থ ওভারে একটি করে সিঙ্গেল নেন দুই ওপেনার। উমেশ যাদবের করা ৬ষ্ঠ ওভারের শেষ বলে দৃষ্টিকটূ শট খেলতে গিয়ে থার্ড স্লিপে ক্যাচ তুলে দেন ১৮ বলে ৬ রান করা ইমরুল। সাদমানও (৬) বেশিক্ষণ টিকতে পারেননি। ইশান্ত শর্মার বলে আলগা শট খেলতে গিয়ে উইকেটকিপারে গ্লাভসে বল পাঠিয়ে দেন তিনি।

এই পরিস্থিতিতে মোহাম্মদ মিঠুনকে নিয়ে বিপদ সামলানোর চেষ্টা করেন অধিনায়ক মুমিনুল হক। ১১ ওভারের মতো কাটিয়ে দেন তারা। ১৮তম ওভারের শেষ বলে মিঠুনকে (১২) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। উইকেটে আসেন মুশফিকুর রহিম। মধ্যাহ্ণ বিরতি পর্যন্ত এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান দলকে এগিয়ে নিয়ে যান। ২৩.৬ ওভারে ৫০ স্পর্শ করে বাংলাদেশ। ৩ উইকেটে ৬৩ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানে ক্যাচ ছাড়ায় দুইবার জীবন পান মুশফিক।

ব্যক্তিগত ৩৪ রানে উইকেটকিপার ঋদ্ধিমান সাহার সৌজন্যে মুশফিকুর রহিম তৃতীয় দফায় জীবন পাওয়ার পরপরই মাহমুদউল্লাহকে (১০) বোল্ড করে দেন রবিচন্দ্রন অশ্বিন। ১১৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। ভায়রা-ভাইয়ের বিদায়ের পর ফেরার পালা মুশফিকের। তিনবার জীবন পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৪৩ রান করে বোল্ড হন মোহাম্মদ শামির বলে। এই পেসারের পরের বলেই ২১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ‘গোল্ডেন ডাকের’ তেতো স্বাদ পান মেহেদী মিরাজ।

লিটন দাস আরেকটি সুযোগ পেয়েও ব্যর্থ হন। ফিরেছেন ২১ রানে। এর মধ্যে আবার ৪টি বাউন্ডারি। ১৪০ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। সফরকারীদের ৯ম উইকেটের পতন হয় তাইজুল ইসলামের বিদায়ে। অযথা কুইক সিঙ্গেল নিতে গিয়ে রান-আউট হয়ে যান ‘নাইট ওয়াচম্যান’ খ্যাত এই স্পিনার। এবাদত হোসেনকে (২) উমেশ যাদব বোল্ড করে দিলে মাত্র ১৫০ রানে প্যাকেট হয়ে যায় বাংলাদেশ। ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। ২টি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা, উমেশ যাদব আর রবিচন্দ্রন অশ্বিন।

গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনের উপাদানে ত্রুটি, উৎপাদন ও বিক্রিতে নিষেধাজ্ঞা

0

দেশে সব ধরনের রেনিটিডিন জাতীয় ওষুধ উৎপাদন, বিক্রয়, বিতরণ ও রপ্তানি স্থগিত করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ওষুধ প্রশাসন অধিদপ্তর বৃহস্পতিবার পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের মেসার্স সারাকা ল্যাবরেটিজ লিমিটেড ও মেসার্স এস এম এস লাইফ সাইন্স থেকে আমদানিকৃত রেনিটিডিন হাইড্রোক্লোরাইড কাঁচামাল এবং ওই কাঁচামাল দিয়ে উৎপাদিত ফিনিশড পণ্যের নমুনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়।

সেখানে আরও বলা হয়, পরীক্ষার ফলাফলে কাঁচামাল ও ফিনিশ প্রোডাক্ট এমডিএমএ ইম্পিউরিটি গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অধিক পাওয়া যায়। এ কারণে জনস্বার্থে দেশের সব ধরনের রেনিটিডিন জাতীয় ওষুধ উৎপাদন বিক্রয় ও বিতরণ ও রফতানি স্থগিত করা হলো।

এর আগে, গেল ২৯ সেপ্টেম্বর ওষুধ প্রশাসন অধিদফতর রেনিটিডিন ওষুধের কাঁচামাল আমদানি, উৎপাদন ও বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে অধিদফতর।

আজ শুরু পিকেএসএফ মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শুরু হচ্ছে সাত দিনব্যাপী পিকেএসএফ উন্নয়ন মেলা-২০১৯। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন এ মেলা।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পিকেএসএফের সহযোগী সংস্থা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি এবং সেবামূলক প্রতিষ্ঠানসহ মোট ১৩০টি প্রতিষ্ঠানের ১৯০টি স্টল এ মেলায় স্থান পাবে।

নিত্য ব্যবহার্য পণ্য থেকে শুরু করে প্রান্তিক ক্ষুদ্র উৎপাদকদের উৎপাদিত বিষমুক্ত কৃষিপণ্য, খাদ্যদ্রব্যসহ বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী, প্রসিদ্ধ ও সমাদৃত হাজারও পণ্যের সমাহার নিয়ে বসছে এই মেলা। মেলার নির্বাচিত শিল্পীদের পাশাপাশি তৃণমূল পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে প্রতি সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে।

উদ্বোধনী অধিবেশনে দারিদ্র্যবিমোচন, টেকসই উন্নয়ন ও মানবমর্যাদা প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একজন বিশিষ্ট ব্যক্তিকে আজীবন সম্মাননা প্রদান করবে পিকেএসএফ। উন্নয়ন মেলায় পিকেএসএফের অর্থায়ন ও কারিগরি সহায়তায় দরিদ্র জনগোষ্ঠীর উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা থাকবে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের উৎপাদিত পণ্যপ্রদর্শনী ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। এবারও পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিদিন একটি করে সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে অংশগ্রহণ করবেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, এমপি, সচিব, নীতিনির্ধারক, প্রথিতযশা অর্থনীতিবিদ, উন্নয়নকর্মী, সমাজকর্মী, গবেষক, শিক্ষাবিদ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফিলিস্তিনে ইসরায়েলি হামলা; নিহত ২৪

0

ফিলিস্তিনের গাজা উপত্যকায় রকেট হামলা চালিয়েছে ইসরায়েলি। এই হামলায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু খবর মিলেছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এই হামলায় আহত হয়েছে আরো ৬৯ জন।

ইসরায়েলি বাহিনী গত মঙ্গলবার থেকে হামলা শুরু করেছে। এই হামলায় ২৪ জন নিহত হয়েছে। বুধবার সকালে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ইসলামি জিহাদের এক কমান্ডারসহ ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। ওই কমান্ডারকে ইসরায়েলি বাহিনীর হত্যার পর নতুন করে উত্তেজনা চলছে।

মঙ্গলবার সকাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও সিরিয়ায় বিমান হামলা চালিয়ে সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদের অন্যতম শীর্ষ নেতা আবু আল আত্তা (৪২) ও তার স্ত্রীকে হত্যা করা হয়। এছাড়া সিরিয়ায় হামলা চালিয়ে তার ছেলেকেও হত্যা করা হয়।

ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোঁড়া শুরু হয়। পরে দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজায় ইসলামি জিহাদের কমান্ডার আল-আত্তা নিহত হওয়ার পর থেকে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে উদ্দেশে অন্তত ২২০টি রকেট হামলা চালানো হয়েছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল, রয়টার্স

বিক্ষোভে উত্তাল লেবানন; নিহত ১

0

লেবাননে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের আহ্বান উপেক্ষা করে প্রতিবাদ-সমাবেশ করছে জনতা। ইতোমধ্যে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে রাজধানী বৈরুতের ১২ কিলোমিটার দক্ষিণে খালদে এলাকার প্রধান মহাসড়ক অবরোধ করতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে এক বিক্ষোভকারী মারাত্মক আহত হন এবং পরে তিনি মারা যান।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, নিহত বিক্ষোভকারী আলা আবু ফাকের প্রগ্রেসিভ সোস্যালিস্ট পার্টির সমর্থক। তিনি সেনাবাহিনীর গুলিতে মারাত্মকভাবে আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লেবাননে একমাস আগেই সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এই প্রথম কোন ব্যক্তি মারা গেলেন।

সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, খালদে মহাসড়ক অবরোধ করার সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য এক সেনা সদস্য গুলি ছোঁড়েন। এতে আলা আবু ফাকের নিহত হন। এরইমধ্যে ওই সেনাকে আটক করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এদিকে, গতকাল সন্ধ্যায় প্রেসিডেন্ট মিশেল আউন জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেন। তিনি বিক্ষোভকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগ; তিনি পদত্যাগ করেছেন এবং এখন বিক্ষোভকারীদের ঘরে ফিরে যাওয়া উচিত। মিশেল আউনের এ বক্তব্য উপেক্ষা করেই বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন।

উন্নয়ন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

সাত দিনব্যাপী পিকেএসএফ উন্নয়ন মেলা-২০১৯ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পিকেএসএফের সহযোগী সংস্থা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি এবং সেবামূলক প্রতিষ্ঠানসহ মোট ১৩০টি প্রতিষ্ঠানের ১৯০টি স্টল এ মেলায় অংশ নিচ্ছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত হন। পরে ১১:২০ মিনিটে বক্তব্যশেষে তিনি মেলাটির উদ্বোধন ঘোষণা করে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের উৎপাদিত পণ্যপ্রদর্শনী ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে।

মেলায় নিত্য ব্যবহার্য পণ্য থেকে শুরু করে প্রান্তিক ক্ষুদ্র উৎপাদকদের উৎপাদিত বিষমুক্ত কৃষিপণ্য, খাদ্যদ্রব্যসহ বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী, প্রসিদ্ধ ও সমাদৃত হাজারও পণ্যের সমাহার নিয়ে বসছে এই মেলা। মেলার নির্বাচিত শিল্পীদের পাশাপাশি তৃণমূল পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে প্রতি সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে।

উন্নয়ন মেলায় প্রতিবারই এমন প্রদর্শনীর সঙ্গে রয়েছে উন্নয়ন বিষয়ে মূল্যবান সেমিনার। এবারও পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিদিন একটি করে সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, এমপি, সচিব, নীতিনির্ধারক, প্রথিতযশা অর্থনীতিবিদ, উন্নয়নকর্মী, সমাজকর্মী, গবেষক, শিক্ষাবিদ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করছেন।

জিঞ্জিরায় চুলায় তৈরি হয় বেবি লোশন!

0

বিভিন্ন ধরনের রাসায়নিক মিশিয়ে একটি বড় পাতিলে রেখে চুলায় জ্বাল দেওয়া হয়। চুলা থেকে নামিয়ে সেগুলোতে মেশানো হয় সুগন্ধি। এই উপাদানগুলো বিদেশি নামি ব্রান্ডের প্রসাধনীর খালি বোতলে ঢোকালেই হয়ে যায় বেবি লোশন। একইভাবে তৈরি হয় অলিভ অয়েল আর হেয়ার অয়েলও। নকল বোতলে ভরা শিশুদের এসব প্রসাধনী রাজধানীর চকবাজারের পাইকারি বাজারেই পাঠানো হয়। সেখান থেকে চলে যায় দেশের সব জায়গায়। গত মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর উপকণ্ঠে কেরানীগঞ্জের জিঞ্জিরার আতাসুর এলাকায় অভিযান চালিয়ে এমনই নকল প্রসাধনীর পাঁচটি কারখানার সন্ধান পেয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানে জনসন বেবি লোশন, জনসন বেবি অয়েল, অলিভ অয়েল, কুমারিকা হেয়ার ওয়েল, ডাবর আমলা তেলসহ ২৬টি বিদেশি পণ্যের নকল বোতলে প্রায় আট কোটি টাকার প্রসাধনী জব্দ করা হয়। এ ছাড়া অবৈধ কর্মকাণ্ডের কারণে পাঁচটি প্রতিষ্ঠানের মালিককে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। সিলগালা করা হয় পাঁচ প্রতিষ্ঠান।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘এসব বেবি লোশন, বেবি হেয়ার অয়েল ইত্যাদি বাচ্চাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এমনকি বাচ্চাদের ক্যান্সারের কারণ হতে পারে এসব নকল সামগ্রী। এসব পণ্য কিনে ক্রেতারা যেমন প্রতারিত হচ্ছেন, একইভাবে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।’

অভিযানে গিয়ে র‌্যাব দেখতে পায়, বিভিন্ন রাসায়নিক মিশিয়ে একটি বড় পাতিলে চুলায় রেখে জনসন বেবি লোশন তৈরি করা হচ্ছে। দেড় ঘণ্টা পর চুলা থেকে নামিয়ে সেগুলোতে সুগন্ধি মিশিয়ে লোশনের নকল বোতলে ঢোকানো হচ্ছে। কারখানায় থরে থরে সাজানো কার্টনে ভরা এসব নকল প্রসাধনী। দেখে বোঝার উপায় নেই এগুলো নকল।

বিয়ে করেছেন গুলতেকিন

0

বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গুলতেকিন খান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমেদের সঙ্গে দু’সপ্তাহ আগে ঢাকায় এক ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, হুমায়ূন আহমেদের স্ত্রী থাকাকালীন গুলতেকিন আহমেদ নামটি ব্যবহার করতেন এবং সে নামেই পরিচিত ছিলেন তিনি।

হুমায়ূন আহমেদ অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বিয়ে করার আগে গুলতেকিনের সঙ্গে ৩০ বছরের সংসার ভেঙে দেন। তারপর থেকেই একাকী জীবন কাটছিল গুলতেকিনের। এর মধ্যে ২০১৬ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতার বই ‘চৌকাঠ’। ধারণা করা হয়, বইটিতে লেখক নাম হিসেবে গুলতেকিন খান ব্যবহারের মধ্যদিয়ে তিনি গুলতেকিন আহমেদ নামটি আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করেছিলেন।

বন্ধুবান্ধবদের সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে গুলতেকিন-আফতাবের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বই শেষ পর্যন্ত প্রেমে গড়ায়। ১০ বছর আগে আফতাব আহমেদ ও তাঁর প্রথম স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে। তাঁদের সংসারের একমাত্র সন্তান বর্তমানে দেশের বাইরে পড়াশোনা করছেন।

১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের তরুণ শিক্ষক হুমায়ূন আহমেদের সঙ্গে কিশোরী গুলতেকিনের বিয়ে হয়েছিল। তাঁদের সংসারে এক পুত্র ও তিন কন্যা সন্তান রয়েছে।

বিবাহবিচ্ছেদের দুই বছর পর ২০০৫ সালে হুমায়ূন আহমেদ পুনরায় বিয়ে করলেও গুলতেকিন এতদিন তা করেননি। তবে শেষ পর্যন্ত করলেন তাও আবার ঠিক ৫৬ বছর বয়সে। শাওনকে দ্বিতীয় বিয়ে করার সময় হুমায়ূন আহমেদের বয়সও ছিল ৫৬।

শাহজালালে বিমান থেকে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার রাতে কাস্টম হাউস ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন যৌথ অভিযানে প্রায় নয় কেজি স্বর্ণ জব্দ করে।

কাস্টমস হাউসের কর্মকর্তা সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কাস্টমস হাউসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় বিমানবন্দরে অবস্থান নেয় কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম ও এপিবিএন পুলিশ। বিমানবন্দরের হ্যাঙ্গারে অবস্থানরত আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট নং বিজি ০২২৮ উড়োজাহাজে ছয় ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে বিমানের আসনের নিচের পাইপের মধ্যে অভিনব কায়দায় সেটিং করা ৭৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮ কেজি ৮০০ গ্রাম।

কাস্টমস হাউসের কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।