Home Blog Page 3356

দেশে ‘গ্রহজনিত জরুরি অবস্থা’ ঘোষণার প্রস্তাব গৃহীত

0

জলবায়ু পরিবর্তনের ফলে অস্তিত্বের সঙ্কট, উপর্যুপরি দুর্যোগের ভয়াবহ আঘাত, জীব-বৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি এবং সম্পদের অমিতাচারী ব্যবহারের প্রেক্ষাপটে আনা গ্রহজনিত জরুরি অবস্থা ঘোষণা করার সাধারণ প্রস্তাব জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

গতকাল বুধবার রাতে কার্যপ্রণালী ১৪৭ (১) বিধি অনুসারে সরকারি দলের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এ সাধারণ প্রস্তাবটি উত্থাপন করলে আলোচনা শেষে কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জলবায়ু নিয়ে বাংলাদেশের আন্দোলনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে বিশ্বের মধ্যে প্রথম ও একমাত্র বাংলাদেশের সংসদ গ্রহজনিত জরুরি অবস্থা ঘোষণা করল।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে আনীত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকি ও ক্ষতির শিকার হচ্ছে বাংলাদেশ। কিন্তু এই সঙ্কটের জন্য বাংলাদেশ দায়ী না হলেও এর শিকার হতে চলেছে। উন্নত দেশগুলো কার্বন নিঃসরণের ফলে আমাদের মতো দেশের কোটি কোটি মানুষের জীবন আজ হুমকির মুখে পড়েছে। তাই ক্ষতির শিকার হতে যাওয়া সব দেশকে একজোট হয়ে সঙ্কট সৃষ্টিকারী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতে হবে, ক্ষতিপূরণ আদায় করতে হবে। সারাবিশ্বের জন্য গৃহীত প্রস্তাবটি একটি মাইলফলক হয়ে থাকবে।

উত্থাপিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সরকারি দলের মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, কাজী নাবিল আহমেদ, নজরুল ইসলাম বাবু, ওয়াশিকা আয়শা খান, জাসদের শিরীন আখতার, বিএনপির হারুনুর রশীদ, বেগম রুমিন ফারজানা, জাতীয় পার্টির ডা. রুস্তম আলী ফরাজী ও মুজিবুল হক চুন্নু।

সাবের হোসেন চৌধুরীর প্রস্তাবটি ছিল- ’সংসদের অভিমত এই যে, জলবায়ু পরিবর্তনের ফলে অস্তিত্বের সঙ্কট, উপর্যুপরী দুর্যোগের ভয়াবহ আঘাত এবং চরম ভাবাপন্ন আবহাওয়ার বৃদ্ধি, জীব-বৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি, খাদ্য নিরাপত্তাহীনতার আশঙ্কা, ক্রমবর্ধমান পানি সঙ্কট, মহাসগরগুলোর ওপর অভাবনীয় চাপ এবং সম্পদের অমিতাচারী ব্যবহারের প্রেক্ষাপটে গ্রহজনিত জরুরি অবস্থা ঘোষণা করা হোক।’

প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে সাবের হোসেন চৌধুরী বলেন, মানুষের বসবাস উপযোগী সৌরজগতের একমাত্র গ্রহ পৃথিবী আজ বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনজনিত হুমকির কারণে বিপন্নপ্রায়। আমাদের প্রিয় এ গ্রহটি মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণ ছাড়াও জলবায়ু পরিবর্তনসহ নানাবিধ জটিলতায় নিপতিত। অতিব্যবহার ও অপব্যবহারে সমুদ্রসম্পদ শেষ হয়ে আসছে। সামনের সময়ে সারা বিশ্বের প্রায় ২৩টি উন্নত দেশের পার্লামেন্ট তাদের দেশে জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করেছে। কিন্তু যেসব কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিসহ নানাবিধ সঙ্কটের সৃষ্টি, বাংলাদেশ তার জন্য দায়ী না হলেও এর শিকার হতে চলেছে। তাই প্রস্তাবটি গৃহীত হলে সারাবিশ্বের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্যারিস সম্মেলনে গৃহীত প্রতিশ্রুতিগুলো প্রস্তাবে অন্তর্ভুক্ত করা উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ যে ঝুঁকির মধ্যে রয়েছে এবং সঙ্কট মোকাবেলায় নানা পদক্ষেপ গ্রহণ করেছেন সেগুলোও প্রস্তাবে থাকলে ভাল হতো।

সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, আমরা বড় ধরনের বিপর্যয়ের দিকে যাচ্ছি। বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, বরফ গলে যাচ্ছে। বনভূমিগুলো পুড়ে যাচ্ছে। সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, নোনা পানি ঢুকে ফসলের মারাত্মক ক্ষতি করছে। তাই যেসব রাষ্ট্র আমাদের মতো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা সবাই মিলে ঐক্যজোট করে কার্বণ নিঃসরণকারী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতে পারি, তবে এটি ফলপ্রসু হবে।

জাসদের শিরীন আখতার বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নতুন প্রজন্মের আজ আকুতি- আগামী পৃথিবীতে আমাদের নিঃশ্বাসের ব্যবস্থা করে দাও। একদিকে হিমালয়ের বরফ গলে যাচ্ছে, বন উজাড় হয়ে যাচ্ছে, প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। সুন্দরবন বারবার প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে যাচ্ছে। এই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে। পৃথিবীকে রক্ষা করতে হলে, বাংলাদেশকে রক্ষা করতে হলে উপকূলে ব্যাপক বনায়ন করতে হবে, নদীগুলোকে রক্ষা করতে হবে।

বিএনপির বেগম রুবিন ফারজানা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকি ও ক্ষতির শিকার হচ্ছে বাংলাদেশ। অথচ এজন্য বাংলাদেশ মোটেও দায়ী নয়। প্রশ্ন হলো- বাংলাদেশ সঠিক পদক্ষেপ নিচ্ছে কি না। সবাইকে একজোট হয়ে সঙ্কট সৃষ্টিকারী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতে হবে।

জাতীয় পার্টির ডা. রুস্তম আলী ফরাজী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সারাবিশ্বে অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছে। উন্নত দেশগুলো কার্বন নিঃসরণের ফলে আমাদের মতো দেশের কোটি কোটি মানুষের জীবন আজ হুমকির মুখে পড়েছে। কার্বন নিঃসরণ বন্ধ না হলে সারা বিশ্বই হবে বসবাসের অনুপযোগী।

বিএনপির হারুনুর রশীদ বলেন, সারা বিশ্বে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা মানুষরাই দায়ী। আমাদের ১৭-১৮ কোটি দেশে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় কী পদক্ষেপ নিয়েছি, সেটাই বড় কথা। ঢাকা মহানগরীতে দুই কোটি মানুষ বসবাস করছে, কিন্তু বর্জ্য নিষ্কাষণ ব্যবস্থাপনায় আমরা কী পদক্ষেপ নিয়েছি? উন্নত দেশগুলো কয়লা বর্জন করলেও আমরা কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র করছি কেন?

আমি ক্ষমা চাচ্ছি : রাঙ্গা

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ নূর হোসেন নিয়ে বেফাঁস মন্তব্যের জন্য সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় প্রধান হুইপ মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেছেন, আমি ক্ষমা চাচ্ছি। আমার কলিগরা আমার এটা শুনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রী বানিয়েছেন, হয়তো আমার দল ক্ষমতায় থাকলেও মন্ত্রী হতে পারতাম না।

আজ বুধবার রাতে সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে কার্যপ্রণালী বিধির ২৭৪ বিধিতে ব্যক্তিগত কৈফিয়ত সম্পর্কিত ধারায় তিনি একথাগুলো বলেন।

মশিউর রহমান রাঙ্গা বলেন, গত ১০ নভেম্বর জাতীয় পার্টির অভ্যন্তরীণ গণতন্ত্র দিবস পালন নিয়ে একটি সভা ছিল, ছোট্ট পরিসরে। মাইক বাইরে ছিল না, ভেতরে সাউন্ডবক্সের মধ্যে আমরা কথা বলেছি। নূর হোসেন দিবসও একই দিন ছিল। আমাদের ওখানে পুরান ঢাকা থেকে তখন কিছু লোক আসছিল নূর হোসেন চত্ত্বরে ওখানেই এরশাদ সাহেবকে গালাগালি করে এরশাদের দুই গালে জুতা মার তালে তালে এইভাবে কিছু কথা বার্তা শোনার পরে, ওনারা আমাদের অফিসে এসে বলেন। আমি দলের মহাসচিব হিসেবে ওনাদের শান্ত থাকতে বলি। কিন্তু তারা এ সময় হৈ চৈ করেন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আমাদের সিনিয়র মন্ত্রীগণ আমার সম্পর্কে যেভাবে কথা বলেছেন, ওনাদের কথাগুলোকে আমি মনে করছি ওনারা আমাকে শাসন করেছেন। আমি ভুল করেছি একটা। ভুল করার জন্য তার পরিবারকে অর্থাৎ নূর হোসেনের পরিবারের কাছে আমি ক্ষমা প্রার্থনা করেছি এবং বিবৃতিও পর্যন্ত দিয়েছি।

তিনি আরও বলেন, আমি জাতির জনক সম্পর্কে মূলত এই সংসদে প্রথম দিন প্রথম পার্লামেন্টে ৩৭টি প্রশ্নের উত্তর দিয়েছিলাম। তখন সৈয়দ আশরাফ সাহেব ছিলেন। তার পক্ষে প্রতিমন্ত্রী হিসেবে এখানে দাঁড়িয়ে ৩৭টি প্রশ্নের উত্তর দিয়েছিলাম, অজস্রবার জয়বাংলা বলেছি, অজস্রবার আমি জাতির পিতা সম্পর্কে বলেছি। সুতরাং জাতির পিতা নিয়ে যদি আমার কোনো রকম কোন কিছু ভুল বলে থাকি সেজন্য আমি ক্ষমা চাচ্ছি। নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। এ সময় পেছন থেকে সরকারি দলের সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন এই রাঙ্গা চোরা।

ছাত্রত্ব বাতিল হচ্ছে বুয়েটের ২৫ শিক্ষার্থীর

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যার ঘটনায় চার্জশিটভূক্ত হয়েছেন ২৫ শিক্ষার্থী। তাদের অভিযুক্ত করে বুধবার আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ। এসব শিক্ষার্থীদের ব্যাপারে একাডেমিক ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন। সহসাই তাদের বিরুদ্ধে ‘আজীবন ছাত্রত্ব বাতিলের’ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

আবরার হত্যার চার্জশিট দাখিলের পর বুয়েট প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমানের সাথে। তিনি কালের কন্ঠকে বলেন, ‘বুয়েট প্রশাসন বিশ্ববিদ্যালয়ের আইনজীবীর মাধ্যমে চার্জশিটের কপি তোলার চেষ্টা করছে। চার্জশিটের কপি আমাদের হাতে পৌছালে সেটা তদন্ত কমিটির কাছে যাবে। তদন্ত কমিটির সুপারিশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারী বোর্ড বসবে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বোর্ড ব্যবস্থা গ্রহণ করবে। আশা করছি আগামী সপ্তাহে অভিযুক্তদের বিষয়ে একাডেমিক সিদ্ধান্ত নিতে পারবো।’

কি শাস্তি হতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘অভিযোগপত্র হাতে পেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে আমরা ১৯ জনকে সাময়িক বহিস্কার করেছি। শিক্ষার্থীদের একটা দাবি রয়েছে অভিযুক্তদের স্থায়ী বহিস্কারের। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিধিতে স্থায়ী বহিস্কার বলে কোন টার্ম নেই। তবে আজীবন ছাত্রত্ব বাতিলের বিষয়টি রয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের দাবির বিষয়টি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে চার্জশিটভুক্ত আসামিদের বুয়েট থেকে স্থায়ী বহিস্কার না করা পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিক্রিয়া জানাবেন।
মেকানিক্যাল ১৫ ব্যাচের এক শিক্ষার্থী কালের কন্ঠকে বলেন, ‘আমরা আগের অবস্থানে অনঢ় রয়েছি। যতক্ষণ পর্যন্ত আসামিদের স্থায়ী বহিস্কার না করা হবে ততক্ষণ পযর্ন্ত আমরা ক্লাসে ফিরছি না। আমাদের দশটি দাবির মধ্যে তিনটি দাবির পূর্নাঙ্গ বাস্তবায়ন হলেই আমরা ক্লাসে ফিরবো।’

৩৩৩ নম্বরে মিলবে ডিএনসিসির তথ্যসেবা

0

প্রথম স্থানীয় সরকারের সংস্থা হিসেবে কেন্দ্রীয় কলসেন্টারের সঙ্গে যুক্ত হয়ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এখন থেকে নাগরিক সেবা সম্পর্কিত যেকোন তথ্য পেতে এবং সেবার বিষয়ে অভিযোগ জানাতে ৩৩৩ নম্বরে ফোন করতে পারবেন সেবাগ্রহীতারা।

মঙ্গলবার মেয়রের সভাপতিত্বে ডিএনসিসির নগর ভবনে সেবাটি উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ডিএনসিসি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প গত বছরের ১২ এপ্রিল কেন্দ্রীয়ভাবে নাগরিক সেবার তথ্য প্রদান ও অভিযোগ ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করে। কেন্দ্রীয় এই কলসেন্টারে ফোন করে প্রতি বছর দুই লাখের বেশি সেবাগ্রহীতা সেবা নিয়েছেন। কিন্তু স্থানীয় সরকারের কোন প্রতিষ্ঠান কলসেন্টারের আওতাধীন ছিলো না। কেন্দ্রীয় এই সেবার সঙ্গে প্রথমবারের মতো ডিএনসিসিকে যুক্ত করা হয়েছে। ৩৩৩ নম্বরে ফোন করে ডিএনসিসির যেকোন সেবার তথ্য, সেবা গ্রহণের প্রক্রিয়া, পরামর্শ, অভিযোগ এবং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সেবাগ্রহীতারা। তবে প্রবাসী বাংলাদেশীরা এই সেবা নিতে ডায়াল করতে হবে ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে।

সেবাটি উদ্বোধনী অনুষ্ঠানে জুনাইদ আহেমদ পলক বলেন, ‘প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদের সরাসরি নির্দেশনায় কেন্দ্রীয় কলসেন্টারটি চালু করা হয়। ঘরে বসে নাগরিকরা অনেক সেবা নিতে পারছেন। এই সেবা আরো সহজীকরণে কাজ করছে সরকার। ঢাকা উত্তর সিটি করপোরেশন কলসেন্টারে যুক্ত হওয়ার হওয়ার জন্য মেয়রসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘কোন কর্মকর্তা কি করছেন তা এখন সহজেই জানা যাবে। কেন্দ্রীয় কলসেন্টারে যুক্ত হওয়ার মধ্য দিয়ে স্মার্ট ঢাকা বিনির্মানে ডিএনসিসি আরো একধাপ এগিয়ে গেলো।’

ডিএনসিরি সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়ার উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমেদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই এবং এটুআই প্রকল্পের পরিচালক আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

জনগণের কষ্টার্জিত অর্থকে খেলাপি হতে দেব না : অর্থমন্ত্রী

0

অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল জানিয়েছেন, গত জুন পর্যন্ত দেশে খেলাপি ঋণের পরিমাণ এক লাখ ১৪ হাজার ৯৭ কোটি টাকা। এসব ঋণের মধ্যে ব্যাংকের খেলাপি এক লাখ ৬ হাজার ৫৫ কোটি টাকা এবং আর্থিক প্রতিষ্ঠানের ৮ হাজার ৪২ কোটি টাকা। তবে জনগণের কষ্টার্জিত অর্থকে আমরা খেলাপি হতে দেব না। খেলাপি ঋণ অবশ্যই আদায় করা হবে।

আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন বিএনপির সংসদ সদস্য বেগম রুমিন ফারহানা।

জবাবে অর্থমন্ত্রী আরো বলেন, ব্যাংকিং ব্যবস্থা যখন থেকে চালু হয়েছে, তখন থেকেই এই ঋণ খেলাপি সংস্কৃতি। বিএনপি আমলে যে পরিমাণ ঋণ খেলাপি ছিল, তা থেকে আমরা অনেক কমিয়ে এনেছি। তবে কোন ঋণ খেলাপি থাকা উচিত নয়।

একই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিদ্যমান বিও একাউন্টধারীদের মধ্যে সকল বিনিয়োগকারী একই সঙ্গে পুঁজিবাজারে লেনদেন করে না। কিছু সংখ্যাক বিনিয়োগকারী প্রায়শই লেনদেন করেন, কিছু সংখ্যক বিনিয়োগকারী স্বল্প ও দীর্ঘ বিরতির পর লেনদেন করেন।

তিনি আরো বলেন, পুঁজিবাজারে সিকিউরিটিজের মূল্যের উখান-পতন একটি স্বাভাবিক ঘটনা, এর ফলে বিনিয়োগকারীগণ স্বাভাবিক নিয়মেই লাভ-লোকসান করতে পারে।

বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, খেলাপী ঋণ আদায়ের লক্ষ্যে সরকার ইতোমধ্যেই অর্থ ঋণ আদালত আইন-২০০৩ প্রণয়ন করেছে। এ আইনের আলোকে খেলাপী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। ২০১৮-১৯ অর্থবছরের ২০১৮ সালের পহেলা জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত শ্রেণিকৃত ঋণের বিপরীতে ১৬ হাজার ৮২৬ কোটি টাকা আদায় করা হয়েছে।

জাতীয় পার্টির পীর ফজলুল রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার রোধে সরকারের বিভিন্ন সংস্থা নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে বিদেশ হতে পাচার করা অর্থ ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে অর্থ পাচার বিষয়ক ৪০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে গঠিত আন্তঃসংস্থা টাস্কর্ফোস অর্থ উদ্ধারে কাজ করছে।

সরকারি দলের মহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে লোটাস কামাল জানান, ব্যাংকসমূহে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাংক কম্পানি আইন, সংশোধনের মাধ্যমে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্ব, কর্তব্য এবং কর্মপরিধি সম্পর্কে দিক-নিদের্শনা দেওয়া হয়েছে। ব্যাংকের ঝুঁকি মোকাবেলায় ১২ ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। নীতিমালা অনুযায়ী তারা রাষ্ট্রায়ত্ব ব্যাংক সোনালী, রূপালী, জনতা, অগ্রণী ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে অনলাইনে সরাসরি আবেদন করে থাকে। গত ৩ নভেম্বর-১৯ পর্যন্ত ২৪৬ জন সরকারি কর্মচারি ঋণের আবেদন করলেও ১৯০ জন এ সুবিধা পেয়েছেন। আবেদনে ত্র“টি থাকায় ৫৬ জনের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

অভিজাত গাড়ি ক্রয়ের তথ্য সংগ্রহ করা হচ্ছে : প্রধানমন্ত্রী

0

কারা কারা অভিজাত গাড়ি ক্রয় করেছে সে সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দুর্নীতির বিষবৃক্ষ সম্পূর্ণ উপড়ে ফেলা, দেশের প্রকৃত আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি সুশাসনভিত্তিক প্রশাসনিক কাঠামো তৈরি করতে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজ বুধবার বিকেলে একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সংসদ নেতা একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে কেউ করতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এছাড়া কারা কারা অভিজাত গাড়ি ক্রয় করেছে, সে সম্পর্কিত তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে দুর্নীতি দমন সংক্রান্ত জাতিসংঘ কনভেনশন (ইউএনসিএসি) এর ৬(৩) এবং ৪৬ (১৩) ধারা অনুসরণে দুর্নীতি দমন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেল এর কার্যালয়কে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি।

সংসদ নেতা বলেন, সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল অনুযায়ী বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে। সরকারের ভিশন ২০২১ এ দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অগ্রাধিকার পেয়েছে।

জাতীয় পার্টির আরেক সদস্য মো. মুজিবুল হক চুন্নুর অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন নিশ্চিত করে উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে ক্যাসিনো, জুয়া, মাদক, দুর্নীতিসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে আইন শৃঙ্খলাবাহিনী জোরালো অভিযান পরিচালনা করছে।

তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ইতোমধ্যে ক্যাসিনো দুর্নীতি ও অবৈধ অর্থ সম্পদ অর্জনের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮, অস্ত্র আইন-১৮৭৮ ও বিশেষ আইন ১৯৭৪ সহ অন্যান্য আইনে মামলা করে আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি আরো বলেন, ক্যাসিনো দুর্নীতির সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে কেউ করতে না পরে সে জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানের পাশাপাশি কঠোর গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।

দ্বিমত করলে, সালাম না দিলে, কেউ হাসলেও পেটাতেন তারা!

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যায় যারা জড়িত তারা খুব তুচ্ছ কারণেই শিক্ষার্থীদের পেটাতেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। এমন ঘটনা উল্লেখ করতে গিয়ে তিনি জানিয়েছেন, হত্যাকারীদের সঙ্গে কেউ কোনো ইস্যুতে দ্বিমত করলে, সালাম না দিলে কিংবা তাদের সামনে কেউ হেসে দিলে তারা তাদের নির্যাতন করতেন।

বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

অভিযুক্তদের অপরাধমূলক কর্মকাণ্ডের কথা জানাতে গিয়ে তিনি বলেন, তারা র‍্যাগিংয়ের নামে নতুনদের আতঙ্কিত রাখতে এসব কাজ করেন। এসব বিষয়ে আমরা আগে কোনো অভিযোগ পাইনি। তবে তদন্তে একজন সাক্ষী বলেছেন যে তিনি একজনকে সালাম দেননি বলে তাকে পেটানো হয়েছে। র‍্যাগিংয়ের নামে উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের অভ্যস্ততার অংশ হিসেবেই আবরার হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে আমরা মনে করছি। হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে থেকে মনিটরিং করলে এমন ঘটনা না-ও ঘটতে পারত। এটা তাদেরই মনিটর করার কথা।

এসময় এই হত্যাকাণ্ডে জড়িত ২৫ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছে বলেও জানান তিনি। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আশা প্রকাশ করে মনিরুল ইসলাম বলেন, আমরা যেভাবে চার্জশিট প্রস্তুত করেছি আশা করছি সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।

কেউ অন্ধকারে থাকবে না, সব ঘরেই আলো জ্বলবে : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তাঁর সরকার ২০২১ সাল নাগাদ সকল উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে সারাদেশের ঘরে ঘরে আলো জ্বালতে সক্ষম হবে।

তিনি বলেন, ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে আমরা মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি। ইনশাল্লাহ, মুজিব বর্ষ উদযাপনের মধ্যে আমরা শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হব।

প্রধানমন্ত্রী বলেন, কেউ অন্ধকারে থাকবে না, সব ঘরেই আলো জ্বলবে।

প্রধানমন্ত্রী আজ বুধবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং’র মাধ্যমে ৭টি নতুন বিদ্যুৎ কেন্দ্র এবং ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধনকালে একথা বলেন।

বিদ্যুৎ বিভাগের তথ্য মতে, এই বিদ্যুৎ কেন্দ্রগুলো উদ্বোধন এবং উপজেলাগুলোতে শতভাগ বিদ্যুতায়নের ফলে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এখন হয়েছে ২২ হাজার ৫৬২ মেগাওয়াট।

পাশাপাশি দেশের ৪৬১টি উপজেলার মধ্যে ২৩৪টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হলো। আরো ১২৭টি উপজেলায় শিগগিরই শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হবে, যেগুলো এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এছাড়া, বাকি একশ’ উপজেলায় আগামী ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ উদযাপনকালে বিদ্যুতায়ন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা একটি লক্ষ্য স্থির করেছি- ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করবো। জাতির পিতার জন্মদিন ২০২০ সালের ১৭ মার্চ থেকে এই কর্মসূচি পালন শুরু করে পরবর্তী ২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস পর্যন্ত এক বছর এই কর্মসূচি চলবে। তখন আর একটি ঘরেও অন্ধকার থাকবে না।

তিনি বলেন, আলোকিত করাই আমাদের কাজ এবং সেটাই আমরা করে যাচ্ছি।

যেখানে বিদ্যুতের গ্রিড লাইন পৌঁছেনি সেসব প্রত্যন্ত পাহাড়ি, হাওড় এবং চরাঞ্চলে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরকরাহ করে সারাদেশে এই বিদ্যুতায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে, বলেন তিনি।

তিনি বিদ্যুৎ ব্যবহারে জনগণকে সাশ্রয়ী হওয়ার তাঁর পরামর্শ পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে আমাদের যে খরচ হয় এর চাইতে অনেক কম অর্থে আমরা তা সরবরাহ করে যাচ্ছি।

তিনি এ সময় বিএনপি আমলে দেশে বিদ্যমান ভয়াবহ লোড শেডিংয়ের কথা স্মরণ করিয়ে বিদ্যুৎ ব্যবহারে সকলকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর পর সরকার গঠন করে ১৯৯৬ সালে তাঁর সরকার দেশে বিদ্যুৎ পেয়েছিল মাত্র ১৬শ’ মেগাওয়াট। পরবর্তী ৫ বছরে তা বাড়িয়ে ৪ হাজার ৩শ’ মেগাওয়াট করে রেখে গেলেও ২০০১ পরবর্তী বিএনপি-জামায়াত জোট সরকার পরবর্তী ৫বছরে দেশের বিদ্যুৎ উৎপাদন এক মেগাওয়াটও বাড়াতে পারেনি। উপরন্তু, তা কমিয়ে ৩ হাজার ২শ’ মেগাওয়াটে নিয়ে আসে।

তিনি বলেন, ২০০৯ সালের সরকার গঠনের পর থেকে বিদ্যুৎকে বেসরকারি খাতে ছেড়ে দেয়াসহ একের পর এক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে তাঁর সরকার বিদ্যুৎকে আজকের পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করবো এই বিদ্যুৎ ব্যবহারে আপনারা সাশ্রয়ী হবেন। বিদ্যুৎ অপচায় যেন না হয়। বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হলে আপনাদের বিদ্যুতের বিলটাও কম আসবে।

শেখ হাসিনা বলেন, এই দেশ আমাদের এবং এই দেশের প্রতিটি সম্পদ জনগণের। কাজেই এই সম্পদকে আমাদের রক্ষা করতে হবে।

তিনি বলেন, আসুন সকলে মিলে দেশকে গড়ে তুলি। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি।

ডেপুটি স্পিকার ফজলে বাব্বি মিয়া, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী এবং খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানী এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. শহীদুজ্জামান সরকার গণভবনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন।

এছাড়া, বেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমেদ কায়কাউস অনুষ্ঠানে দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নের চিত্র তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পেরেছি। এখন খাদ্য পুষ্টি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং তা নিশ্চিত করারও পদক্ষেপ আমরা নিয়েছি। অর্থাৎ একটা মানুষের জীবনে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ যে মৌলিক বিষয়গুলো প্রয়োজন হয় সে চাহিদাগুলো সম্পূর্ণভাবে পূরণের কর্মসূচিই আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, যার সুফলটা পাচ্ছে দেশের জনগণ।

তিনি দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে, তারা আমাদের বার বার ভোট দিয়েছেন এবং সেবা করার সুযোগ দিয়েছেন। আর সে কারণেই আজকে দেশের উন্নয়নটা আমরা করতে পারছি।

প্রধানমন্ত্রী বলেন, একশ’ শিল্পাঞ্চল (বিশেষ অর্থনৈতিক অঞ্চল) আমরা গড়ে তুলছি। যেখানে ব্যাপকভাবে কর্মসংস্থান হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, দেশের চাহিদাও মিটবে এবং বিদেশেও আমরা রপ্তানি করতে পারবো। ফলে দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে।
প্রধানমন্ত্রী এ সময় দেশের খাদ্য নিরাপত্তা অব্যাহত রাখার জন্য চাষের জমি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, চাষের জমি আমাদের সংরক্ষণ করতে হবে কারণ আমাদের যে জনসংখ্যা তাদেরকে আমরা প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করতে চাই। ভিক্ষা চেয়ে, হাত পেতে চলতে চাই না, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের খাদ্য নিজেরা উৎপাদন করে আমরা সরবরাহ করতে চাই।

শেখ হাসিনা বলেন, আমরা আত্মমর্যাদা নিয়ে বিশ্ব সভায় মাথা উঁচু করে বাঁচতে চাই। যেটা আমাদের জাতির পিতা শিখিয়ে গেছেন।

সবকিছুর মধ্যে রাজনীতি খোঁজা বিএনপির অভ্যাস : তথ্যমন্ত্রী

0

বিএনপির দুর্নীতিবাজ ও অপকর্মের সঙ্গে জড়িতদের তথ্য সরকারের কাছে আছে, এসব তথ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বুধবার সকালে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে ‘সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি বাংলাদেশকে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ অর্থাৎ কালো টাকা বেগম খালেদা জিয়া জরিমানা দিয়ে সাদা করেছেন। বিএনপির অর্থমন্ত্রী সাইফুর রহমান যিনি ন্যায়-নীতির কথা বলতেন, তিনি নিজেই কালো টাকা সাদা করেছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার দুর্নীতি বিদেশেও উদঘাটিত হয়েছে। তারেক জিয়ার দুর্নীতির বিষয়ে দেশে এসে এফবিআই সাক্ষ্য দিয়ে গেছে। খালেদা জিয়ার প্রয়াত পুত্র কোকোর দুর্নীতিও উদঘাটিত হয়েছে। কোকোর দুর্নীতির মাধ্যমে পাচার করা টাকা দেশে ফেরত আনা হয়েছে। তাদের সারা অঙ্গে দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কোনো নৈতিক অধিকার তাদের নেই।

বিএনপির পক্ষ থেকে চলমান শুদ্ধি অভিযানকে আইওয়াশ বলে উল্লেখ করা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এখনও তো বিএনপির যারা দুর্নীতিবাজ, তাদের ধরা হয়নি। সেজন্য হয়তো তারা এমনটা মনে করছে। বিএনপির যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতির মাধ্যমে অনেক কিছু অর্জন করেছে এবং সরকার, দেশ ও জনগণকে ক্ষতিগ্রস্ত করেছে, সেই তথ্য সরকারের কাছে আছে। এগুলো নিয়েও সরকার নিশ্চয়ই কাজ করছে।

সরকারের ব্যর্থতার কারণে ট্রেন দুর্ঘটনা- বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই দুর্ঘটনা কেন ঘটেছে সেটা ইতিমধ্যে পত্রিকায় এসেছে। প্রাথমিকভাবে আমরা জেনেছি, চালকের ভুলের কারণে, সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার তদন্ত হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, সবকিছুর মধ্যে রাজনীতি খোঁজার, বিএনপির যে অভ্যাস সেটি তাদের রাজনৈতিক দৈন্যতা ছাড়া কিছুই নয়। সবকিছুর মধ্যে রাজনীতি খোঁজা সঠিক নয়। বরং যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো হচ্ছে রাজনীতিবিদদের জন্য দায়িত্ব ও কর্তব্য। যারা আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াতে আমাদের দলের নেতাকর্মীদের বলা হয়েছে।

কেউ আওয়ামী লীগে যোগ দিলেই তাকে অনুপ্রবেশকারী বলা যাবে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ হচ্ছে গণসংগঠন। এখানে অন্য দল থেকে যোগ দিতে পারবে না, এমনটা নয়। যেকোনো দল থেকে যোগ দিতে পারে। তবে অবশ্যই তাকে আওয়ামী লীগের নীতি আদর্শে বিশ্বাসী হতে হবে। কোনো যুদ্ধাপরাধী বা যুদ্ধাপরাধীর দলের সঙ্গে জড়িত কাউকে দলে নেওয়া সমুচিত নয়। যারা নানাভাবে অপকর্মের সাথে যুক্ত, কিংবা আমাদের দলের বিরুদ্ধে, নেতাকর্মীদের নির্যাতনে জড়িত, তাদেরকে আমাদের দলে নেওয়া উচিত নয়। অনুপ্রবেশকারীদের ব্যাপারে যে তালিকাটা হয়েছে সেটা প্রাথমিক তালিকা। সেটা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গুলশানের প্রতারকচক্রের হোতা গ্রেপ্তার

0

রাজধানীর গুলশান থেকে সংঘবদ্ধ প্রতারকচক্রের হোতা কামরুল হুদা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে বনানী এলাকার একটি বহুতল ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ রয়েছে, কামরুল হুদা বিভিন্ন সময় প্রতারণার মাধ্যমে এক ব্যবসায়ীর প্রায় সাত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সেই সঙ্গে ওই ব্যবসায়ীকে তিনি ও তাঁর সহযোগীরা হত্যার হুমকিও দিয়েছেন। এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি আদালতেও মামলা হয়েছে। ঘটনাটি দুর্নীতি দমন কমিশনও (দুদক) তদন্ত করছে।

এ ব্যাপারে বনানী থানার ওসি ফরমান আলী বলেন, নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মামলার পরিপ্রেক্ষিতে কামরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের করা প্রতারণা মামলার তদন্ত চলছে।