Home Blog Page 3365

বাবরি মসজিদ রায় নিয়ে কী বলছেন কঙ্গনা-ফারহা খানরা?

0

ভারতে আলোচিত বাবরি মসজিদ মামলার রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আজ শনিবার এই মামলার রায় দেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আর এই রায় নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

রায় ঘোষণার পর প্রথম টুইটটিই করেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা নিজের টুইটারে লেখেন, ‘এই রায়ই প্রমাণ করে দিয়েছে আমরা সকলেই কিভাবে শান্তিতে এবং একত্রে থাকতে পারি। এটাই আমাদের মহান দেশের সৌন্দর্য। আমি সকলকে অনুরোধ করব আমাদের এই বৈচিত্রের মধ্যে ঐক্যকে উদযাপন করতে।’ সুপ্রিম কোর্টের এই নির্দেশ শুনে অভিনেত্রী তাপসী পন্নু লিখেছে, ‘হয়ে গেছে, কিন্তু এবার?’

‘প্যায়ার কা পঞ্চনামা’ খ্যাত অভিনেতা দিব্যেন্দু শর্মা লেখেন, খুবই সামঞ্জস্যপূর্ণ রায়। খুবই গুরুত্বপূর্ণ সর্বসম্মত রায়। আমাদের বিচার ব্যবস্থাকে সম্মান করা উচিত। আরো একটি টুইটে দিব্যেন্দু লেখেন, এই বিজ্ঞানসম্মত রায়ের জন্য ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের যথেষ্ঠ অবদান রয়েছে।

শীর্ষ আদালতের রায় নিয়ে অভিনেত্রী হুমা কুরেশি বলেন, আমার প্রিয় ভারতবাসী, সকলের কাছে অনুরোধ, দেশের শীর্ষ আদালতের দেওয়া এই রায়কে সম্মান জানান। আমাদের সকলের একত্রিত হয়ে দেশের জাতীয় স্বার্থে এগিয়ে চলা উচিত।

অভিনেতা কুনাল কাপুর লেখেন, এই সময়টা শান্তি বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। এই বিষয় নিয়ে স্পর্শকাতর না হয়ে ঐক্যবদ্ধ ভারত গড়ার সময় এসেছে।

অভিনেতা বিক্রান্ত মাসে লেখেন, আজকের দিনটা ভীষণই উজ্জ্বল। গতকালের থেকে আগামীকালটা আরো ভালো হতে পারে। আমাদের উচিত একটা শক্তিশালী ঐক্যবদ্ধ ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া।

বলিউডের পরিচালক ও প্রযোজক ফারহা খান লেখেন, আমার কাছে মন্দির, মসজিদ ও চার্চ সবই ইট-কাঠ-পাথরের বস্তু ছাড়া আর কিছুই নয়। আসল প্রার্থনা আসে একেবারে হৃদয় থেকে। তবে সুপ্রিম কোর্টের রায়ে আমি খুশি। এবার আমাদের মন্দির-মসজিদ নিয়ে ভাবনা ছেড়ে ঐক্যবদ্ধ জাতি ও দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত।

তবে বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে এখনো মুখ খোলেননি শাহারুখ খান, সালমান খান, আমির খান ও অক্ষয়।

শাহরুখের সঙ্গে এক ফ্রেমে মিথিলা-সৃজিত

0

বাংলাদেশের তারকা অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার সঙ্গে ওপার বাংলার খ্যাতিমান চিত্র পরিচালক সৃজিত মুখার্জীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন অনেকদিন ধরেই চলে আসছে। সৃজিতের বিভিন্ন ব্যক্তিগত অনুষ্ঠানেও দেখা পাওয়া যায় মিথিলার। এবার ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও একসঙ্গে দেখা গেল দুজনকে। সঙ্গে ছিলেন বলিউড কিং। তাদের সেই ছবি ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়তেই চাপা গুঞ্জন আরও জোরালো হয়ে উঠেছে।

গতকাল শুক্রবার বিকেলেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করতে কলকাতা গিয়েছিলেন কিং খান। নেতাজি ইন্দোরে বসেছিল চাঁদের হাট। ওপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নবনির্বাচিত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী, বিখ্যাত পরিচালক মহেশ ভাট, রাখি গুলজার, টলিউডের দেব, শুভশ্রী, নুসরাত, মিমির মতো তারকারা। যদিও শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেননি ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। এই অনুষ্ঠানে মিথিলাকে নিয়ে হাজির ছিলেন সৃজিতও।

সম্প্রতি বাংলাদেশের পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে মিথিলার ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি সোশ্যাল সাইটে লিক হয়ে গিয়েছিল। আর লিক হতেই সেটা দুই বাংলায় ভাইরাল হয়ে যায়। পুরো ঘটনায় মিডিয়াকে দুষেছিলেন মিথিলা। ফেসবুকের দীর্ঘ স্ট্যাটাসে তিনি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করার কথাও ঘোষণা করেন। এই ঘটনার মিথিলার পাশে দাঁড়ান সৃজিত মুখার্জী। সাহসী পদক্ষেপের জন্য মিথিলাকে ‘বাঘিনী’ বলে তার জন্য গর্ব অনুভব করছেন বলে জানান সৃজিত।

‘বুলবুল’ মোকাবিলায় আ’লীগকেও মাঠে থাকার নির্দেশ

0

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সরকারের পাশাপাশি দল ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাজ করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সভাপতির নির্দেশে নেতাকর্মীরা মাঠে থাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (০৯ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা জানান। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পাশাপাশি দল ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাজ করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দলের নেতাকর্মীরা সার্বক্ষণিক মাঠে থাকবেন। তারা জানমাল রক্ষা এবং ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জনগণকে সার্বিক সহযোগিতা দেবেন।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। তারা সার্বিকভাবে সহযোগিতা দেবেন। দলীয়ভাবে মেডিক্যাল টিমও প্রস্তুত রাখা হবে। টিমের কর্মীরা জরুরি ত্রাণ পৌঁছানোর কাজ করবেন। আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক উপকূলীয় অঞ্চলে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং নেতাকমীদের প্রয়োজনীয় নিদের্শনা দিচ্ছেন। দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সমন্বয়ে একটি মনিটরিং টিম প্রস্তুত রয়েছে। এই টিমের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। টিমটি আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ের একটি নির্ধারিত কক্ষে সার্বক্ষণিক কাজ করবে। দলীয় নেতা-কর্মী এবং জনসাধারণকে ঘূর্ণিঝড়ের আগে ও পরে কোনো ঘটনা ঘটলে এই মনিটরিং টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য ওবায়দুল কাদের অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, দপ্তর সম্পাদক ড. আব্দুর সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

শেখ হাসিনা মানবিকতার আত্মোৎসর্গী প্রাণ!

0

সোহেল সানী

জাতির জনককন্যা শেখ হাসিনা মানবিকতার প্রশ্নে সত্যিই প্রচণ্ড রকমের আত্মোৎসর্গী প্রাণ। “ভালবাসা পেতে হলে ভালবাসতে হয়”- পিতার ওমন অমোঘ মন্ত্রের মধ্যেই যেন শেখ হাসিনার বেড়ে ওঠা।
গতকাল তাকে দেখে এবং তার সুদৃষ্টিসম্পন্ন মনুষ্যবোধের দেখা পেলাম আবারও। অনেক দিন পরে। আহত সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তাদানে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ঘড়ির কাঁটা যখন সকাল দশটা ছুঁইছুঁই। প্রধানমন্ত্রী এলেন। সাংবাদিকদের কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে ব্যাখ্যা করলেন। বক্তব্যে যোগ করলেন বিরাজমান পরিস্থিতির কিঞ্চিত। আহত সাংবাদিক হিসাবে আমারও উপস্থিতি ঘটলো। তারপর ছোট্টপরিসরের পূরবী হল কক্ষের সভামঞ্চ ত্যাগ করে নিজ নিজ আসনে উপবিষ্ট সাংবাদিকদের সম্মুখে এসে দাঁড়ালেন। আহত সাংবাদিকদের একেক করে ক্রমানুসারে নাম ঘোষিত হলো।
প্রধানমন্ত্রী তুলে দিতে শুরু করলেন।
আমার নামও ঘোষিত হলে লাঠি ভর করে হাঁটিহাঁটি পা করে যেন অগ্রসর হচ্ছিলাম। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন আগ বাড়িয়ে আমাকে প্রধানমন্ত্রীর মুখোমুখি দাঁড় করালেন। অদূর হতেই মমতাময়ী প্রধানমন্ত্রীর চোখ পড়ে ছিলো আমার ওপর। বিস্ময়ভরা চোখ আর দরদীকন্ঠে শুনলাম তিনি জানতে চাইলেন- “সানি কি অবস্থা তোমার?”
শরীরের কোথায় এখন সমস্যা? প্রধানমন্ত্রীর এমন জিজ্ঞাসায় আমিও অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়লাম। কোন হাসপাতালে চিকিৎসা নিয়েছ? আমি শমরিতা ও সেন্ট্রাল হাসপাতালের কথা বলতেই বললেন, ভালো হচ্ছে না কেনো? আমি বিনয়ের সঙ্গে বললাম, আমার বাম পায়ের প্যাটেলাটি রড দিয়ে কৃত্রিমভাবে স্থাপন করা হয়েছে। চারবার অপারেশন হলেও প্রতীকার পাচ্ছি না। ঠিক এই মূহুর্তে প্রধানমন্ত্রীর সামনে উপবিষ্ট সাংবাদিক নেতা বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ দাঁড়িয়ে বললেন, মাননীয় প্রধানমন্ত্রী সোহেল সানিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন। জবাবে প্রধানমন্ত্রী হাস্যরসে বললেন, অসুস্থ হলেই তো তোমরা সবাই বিদেশের চিকিৎসা চাও। মূহুর্তে বকলেন, তুমি পঙ্গুতে গেলে না কেনো? বললাম ওখানেই প্রথম চিকিৎসা গ্রহণ করেছি। আচ্ছা আমি দেখবো বললেন তিনি। এবার তিনি জানতে চাইলেন চাকুরি করছি কিনা? অসুস্থতা নিয়ে অফিস কষ্টসাধ্য তাই বাংলাদেশ প্রতিদিন ছেড়েছি – এমনিতে লিখি। তবে আমি ভালো নেই। আপনি তো সুযোগ দিয়েছিলেন আমি ব্যর্থ হয়েছি। কিভাবে চলি যখন জানতে চাইলেন তখন বললাম আমাদের খালিদ মাহমুদ চৌধুরী (নৌ পরিবহন প্রতিমন্ত্রী) অনেকটা আমাকে টিকিয়ে রেখেছে। আর আমার দোস্ত শাবান মাহমুদ তো আছেই। মনে হলো এ কথায় তিনি খুশী হয়েছেন। আমার পা একটু পিছলে যাচ্ছিলো। তখন আমাকে প্রীতিমুগ্ধ তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ আমাকে ধরে ঠিক রাখলেন। এরপর প্রধানমন্ত্রী বললেন, ঠিক আছে যাও দেখি কি করা যায়।
কিচ্ছুক্ষণ পরেই অনুষ্ঠান শেষ। প্রধানমন্ত্রী সাংবাদিক নেতাদের সঙ্গে আলাদা একটু সময় বসলেন। কিছু বিষয় নিয়ে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ ও ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী কথা বললেন। প্রধানমন্ত্রী চলে যাচ্ছিলেন আমরা অনেকেই দাঁড়িয়ে, যা ভাবিনি তাই ঘটে গেলো। প্রধানমন্ত্রী আমার দিকে অঙ্গুলি প্রদর্শন করে বলেন, তুমি আমার বরাবরে একটা দরখাস্ত নিয়ে সোমবার আসো। তোমার আগে তো চিকিৎসাটা হওয়া দরকার। আমি বিস্মিত হলাম না এই ভেবে যে, পিতা বঙ্গবন্ধুর মতোই তিনি আবেগপ্রবণ হবেন সেটাই তো স্বাভাবিক। তার কারিশমা হচ্ছে তিনি জন্মগতভাবেই অকৃত্রিম। বিচারবোধসম্পন্ন গভীর চিন্তাশীল শাসক হিসাবে উৎকর্ষ অর্জনই যার উদ্দেশ্য তিনি তো এমন হবেনই। সত্যিই শেখ হাসিনা প্রকৃতিসৃষ্ট এক নেতা।

উল্লেখ্য, আমি বহুল বিতর্কিত ওয়ান ইলেভেনের দিনই রাত সাড়ে ১২টায় মালিবাগ থেকে মুখোশধারী দুস্কৃতিকারীরা আমাকে তুলে নিয়ে যায়। পরে মৃতপ্রায় অবস্থায় শাহজানপুরের একটি ডাষ্টবিনে ফেলে যায়। পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেই থেকে আজও আমি অসুস্থ। লাঠি ভর করে পথ চলি।
লেখক: সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট।

কৃষক-শ্রমিকের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগই কাজ করেছে

0

মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আওয়ামী লীগ ছাড়া আর কেউ কাজ করেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমরা ক্ষমতায় এসে দেশের উন্নয়নে কাজ করছি। কৃষক-শ্রমিকের উন্নয়নে কাজ করছি।

আজ শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের ১২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখন ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। আমি আমার স্বজনদের হারিয়েছিলাম, কিন্তু বাংলাদেশের মানুষ হারিয়েছিল তাদের ভবিষ্যৎ। দেশ উন্নয়নের পথ থেকে সরে যায়।

শ্রমিক লীগ নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমি আশা করি, আমার শ্রমিক লীগ- উপযুক্তভাবে শ্রমিক লীগ গড়ে উঠবে। শ্রমিক শ্রেণির মানুষের কল্যাণে তারা কাজ করবে। তারা তা করে যাচ্ছে। আগামীতেও সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি যে আসবে, এই শ্রমিক শ্রেণির কল্যাণে কাজ করবেন।

তিনি বলেন, শ্রমিকদের কল্যাণে আমরা সবসময় আন্তরিক এবং সেটা যেকোনো শ্রেণিই হোক না কেন। মানুষকে আমরা মানুষ বলে গণ্য করি। তাদের শ্রমের মর্যাদা আমরা দেই।

দেশের উন্নয়ন যাতে ত্বরান্বিত হয় সে লক্ষ্যে কাজ করতেও শ্রমিক লীগের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় শ্রমিকদের কল্যাণে আওয়ামী লীগ সরকারের নানা কার্যক্রম ও পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেখ হাসিনা।

সম্মেলন উপলক্ষে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। শ্রমিক লীগের দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনটির সভাপতি শুকুর মাহমুদ।

শ্রমিক লীগের নেতৃত্বে মন্টু-খসরু

0

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে ফজলুল হক মন্টু এবং সাধারণ সম্পাদক হিসেবে আজম খসরুর নাম ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগের ১৩তম কেন্দ্রীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়। এর আগে সকালে সম্মেলনের প্রথম অধিবেশন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেল তিনটায় দ্বিতীয় অধিবেশন বসে। সেখানে সারা দেশ থেকে আগত কাউন্সিলররা সভাপতি পদে ৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ১২ জনের নাম প্রস্তাব করেন।

‘বুলবুল’ মোকাবিলায় কন্ট্রোল রুম, জরুরি নম্বর ০২-৯৫৪৬০৭২

0

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে জরুরি দুর্যোগ মোকাবিলায় তথ্য ও সার্বিক যোগাযোগের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় শনিবার সচিবালয়ে একটি অস্থায়ী ‘কন্ট্রোল রুম’ খুলেছে। মন্ত্রণালয়ের ৮০১ (ক) নম্বর কক্ষটিতে কন্ট্রোল রুমের কার্যক্রম চলবে। কন্ট্রোল রুমের ফোন নম্বর: ০২-৯৫৪৬০৭২। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোজ কান্তি বড়াল কন্ট্রোল রুমের সার্বিক দায়িত্ব পালন করবেন।

আজ শনিবার নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে জানানো হয়, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলার প্রস্তুতিসহ পরবর্তী প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রম গ্রহণের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরগুলোর সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর ৯ ও ১০ নভেম্বরের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে প্রত্যেক দপ্তর/সংস্থায় জরুরি প্রয়োজনে যোগাযোগ নিশ্চিতকল্পে এবং জনগণের এ সম্পর্কিত তথ্য প্রাপ্তির সুবিধার্থে কন্ট্রোল রুম খোলা এবং ব্যাপক প্রচারণা ও অন্যান্য জরুরি সব ধরনের কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ভয়ংকর ‘বুলবুল’ আঘাত হানবে রাতে

0

বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি এসে গেছে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘বুলবুল’। ওপার বাংলার সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার দিকে বাঁক নিচ্ছে ঘূর্ণিঝড়টি। শনিবার রাতেই তা আঘাত হানবে স্থলভাগে। ঘূর্ণিঝড়টির বিস্তার সাগরদ্বীপ থেকে খেপুপাড়ার মধ্যে থাকলেও সুন্দরবন এলাকায় এর আঘাত হানার সম্ভাবনা আছে। এমনটাই জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞানীদের অনুমান, শনিবার রাত ৮টা থেকে ১২টার মধ্যে সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে ‘বুলবুল’।

ইতিমধ্যেই দিঘা এবং সাগরদ্বীপের অনেক কাছে চলেছে বুলবুল। এ কারণে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগও ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, এই ধরনের ঘুর্ণিঝড় অনেকটা জায়গা জুড়ে আঘাত হানে। বুলবুলও অনেকটা জায়গা নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে। এখনও পর্যন্ত যা গতি প্রকৃতি বোঝা যাচ্ছে, তাতে মনে হচ্ছে সুন্দরবন এবং তার আশপাশেই বুলবুলের আছড়ে পড়বে।

বুলবুলের গতিপথে পড়ছে সাগরদ্বীপ, বকখালি-সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। হাওয়ার গতি ১২০ কিলোমিটারের আশেপাশে থাকতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সমুদ্রে বুলবুলের গতিবেগ বেশি থাকলেও, স্থলভাগে আছড়ে পড়ার সময় তার গতি কমবে। কিন্তু যে ভাবে শক্তিশালী হয়ে উঠেছে বুলবুল, তাতে মনে করা হয়েছে স্থলভাগে আছড়ে পড়লেও, গতি হবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। শেষ মুহূর্তে যদি শক্তি বৃদ্ধি পায়, তা হলে ১৩৫ কিলোমিটার গতিতেও তা পৌঁছে যেতে পারে।

দেখে নিন বাবরি মসজিদ মামলার ৫০০ বছরের ইতিহাস

0

ভারতের বহু বিতর্কিত বাবরি মসজিদ মামলা বা অযোধ্যা মামলার রায় ঘোষণা দিতে যাচ্ছে ভারতীয় সুপ্রিম কোর্ট। আজ সকাল ১০ টায় এ মামলার রায় ঘোষণা করা হবে। বিগত কয়েক শতকের এই মহা বিতর্কিত মামলার রায় প্রকাশ পেতে চলেছে আর কয়েক ঘণ্টার মধ্যেই।

ভারতীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভারতের রাজনীতির একটা বড় অংশ আবর্তিত হয়েছে এই বিতর্ককে কেন্দ্র করেই। তবে এবার সেই ঐতিহাসিক মুহূর্ত, যখন ভারতের সর্বোচ্চ আদালত এ বিষয়ে রায় দিতে চলেছে। এই অবসরে এক ঝলকে দেখে নেয়া যাক, ঠিক কোন পথে এগিয়েছে এই অতি বিতর্কিত মামলা-

১৫২৮- মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি বাবরি মসজিদ তৈরি করলেন।

১৮৮৫- ফৈজাবাদ জেলা আদালতে বাবরি মসজিদের বাইরে চাঁদোয় টাঙানোর আবেদন জানালেন মহান্ত রঘুবর দাস। আদালতে আবেদন নাকচ হয়ে যায়।

১৯৪৯- বিতর্কিত ধাঁচার মূল গম্বুজের মধ্যে নিয়ে আসা হল রাম লালার মূর্তি।

১৯৫০-রামলালার মূর্তিগুলির পূজার অধিকারের আবেদন জানিয়ে ফৈজাবাদ জেলা আদালতে আবেদন করলেন গোপাল শিমলা বিশারদ।

১৯৫০- মূর্তি রেখে দেওয়ার এবং পূজা চালিয়ে যাওয়ার জন্য মামলা করলেন পরমহংস রামচন্দ্র দাস।

১৯৫৯- ওই স্থানের অধিকার চেয়ে মামলা করল নির্মোহী আখড়া।

১৯৬১- একই দাবি জানিয়ে মামলা করল সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড।

১৯৮৬- ফেব্রুয়ারি ১- স্থানীয় আদালত সরকারকে নির্দেশ দেয়, হিন্দু তীর্থযাত্রীদের প্রবেশাধিকার দিতে। সে সময়ে রাজীব গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী।

অযোধ্যা রামজন্মভূমির রামলালা বিরাজমনের নিকট বন্ধু তথা এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দেবকী নন্দন আগরওয়ালের মাধ্যমে মামলা দায়ের করে।

১৯৮৯, ১৪ আগস্ট- এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দেয়, বিতর্কিত স্থানে স্থিতাবস্থা বজায় রাখতে হবে।

১৯৯০, ২৫ ডিসেম্বর- বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি গুজরাটের সোমনাথ থেকে রথযাত্রা শুরু করেন।

৬ ডিসেম্বর, ১৯৯২- করসেবকরা বাবরি মসজিদ গুঁড়িয়ে দেয়।

৩ এপ্রিল, ১৯৯৩- অযোধ্যার জমি অধিগ্রহণ করার জন্য বিতর্কিত এলাকার অধিগ্রহণ আইন পাস হয়। এলাহাবাদ হাইকোর্টে এই আইনের বিভিন্ন বিষয়কে চ্যালেঞ্জ জানিয়ে রিট পিটিশন জমা পড়ে। সংবিধানের ১৩৯ এ অনুচ্ছেদের মাধ্যমে ওই রিট পিটিশন বদলি করে দেয় সুপ্রিম কোর্ট, যা এখনও হাইকোর্টে বিচারাধীন।

২৪ এপ্রিল, ১৯৯৪- সুপ্রিম কোর্ট ঐতিহাসিক ইসমাইল ফারুকি মামলায় রায়ে জানায়, মসজিদ ইসলামের অন্তর্গত ছিল না।

২০০২ এপ্রিল- বিতর্কিত স্থলের মালিকানা নিয়ে হাইকোর্টে শুনানি শুরু হয়।

১৩ মার্চ, ২০০৩- সুপ্রিম কোর্ট বলে, অধিগৃহীত জমিতে কোনও রকমের ধর্মীয় কার্যকলাপ চলবে না।

১৪ মার্চ- সুপ্রিম কোর্ট বলে, এলাহাবাদ হাইকোর্টে দেওয়ানি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য অন্তর্বর্তী আদেশ কার্যকর থাকবে।

৩০ সেপ্টেম্বর, ২০১০- হাইকোর্ট রায় দেয়, বিতর্কিত জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া এবং রামলালার মধ্যে সমবণ্টন করে দেওয়া হোক। এই রায়ে তিন বিচারপতি সহমত পোষণ করেননি। ২-১ ভিত্তিতে রায়দান হয়।

৯মে, ২০১১- অযোধ্যা জমি বিতর্কে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ ঘোষণা করে সুপ্রিম কোর্ট।

২৬ ফেব্রুয়ারি, ২০১৬- বিতর্কিত স্থানে রাম মন্দির তৈরির অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন সুব্রহ্মণ্যম স্বামী।

২১ মার্চ, ২০১৭- প্রধান বিচারপতি জেএস খেহর যুযুধান পক্ষগুলিকে আদালতের বাইরে সমঝোতার প্রস্তাব দেন।

৭ আগস্ট- এলাহাবাদ হাইকোর্টের ১৯৯৪ সালের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদনের শুনানির জন্য তিন বিচারপতির বেঞ্চ গঠন করে সুপ্রিম কোর্ট।

৮ আগস্ট – উত্তর প্রদেশের শিয়া সেন্ট্রাল বোর্ড সুপ্রিম কোর্টে জানায়, বিতর্কিত স্থান থেকে কিছুটা দূরে মুসলিম অধ্যুষিত এলাকায় মসজিদ বানানো যেতে পারে।

১১ সেপ্টেম্বর- সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেয়, বিতর্কিত জমির ব্যাপারে সদর্থক মধ্যস্থতার জন্য দু’জন অতিরিক্ত জেলা বিচারককে ১০ দিনের মধ্যে মনোনয়ন করতে হবে।

২০ নভেম্বর- উত্তর প্রদেশের সিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড সুপ্রিম কোর্টকে বলে, অযোধ্যায় মন্দির ও লখনউয়ে মসজিদ বানানো যেতে পারে।

১ ডিসেম্বর- এলাহাবাদ হাইকোর্টে ২০১০ সালের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেন ৩২ জন নাগরিক অধিকার রক্ষা কর্মী।

৮ ফেব্রুয়ারি, ২০১৮- সুপ্রিম কোর্টে সমস্ত দেওয়ানি মামলার আবেদনের শুনানি শুরু হয়।

১৪ মার্চ- সুব্রহ্মণ্যম স্বামী-সহ সকল অন্তর্বর্তী আবেদন (যারা এই মামলার পক্ষ হতে চেয়েছিল) নাকচ করে সুপ্রিম কোর্ট।

৬ এপ্রিল- ১৯৯৪ সালের রায়ে যে পর্যবেক্ষণ ছিল তা বৃহত্তর বেঞ্চে পুনর্বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানালেন রাজীব ধাওয়ান।

২০ জুলাই- সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রাখল।

২৭ সেপ্টেম্বর- পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে মামলা নিয়ে যেতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। জানানো হল, ২৯ অক্টোবর থেকে মামলার শুনানি হবে নবগঠিত তিন বিচারপতির বেঞ্চে।

২৯ অক্টোবর- সুপ্রিম কোর্ট জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যথাযথ বেঞ্চে মামলার শুনানি স্থির করল, ওই বেঞ্চই শুনানির দিন ধার্য করবে।

২৪ ডিসেম্বর- সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিল, এ সম্পর্কিত সমস্ত আবেদনের শুনানি হবে ৪ জানুয়ারি থেকে।

৪ জানুয়ারি, ২০১৯- সুপ্রিম কোর্ট জানায়, তাদের তৈরি করা যথোপযুক্ত বেঞ্চ মামলার শুনানির তারিখ ১০ জানুয়ারি স্থির করবে।

৮ জানুয়ারি- সুপ্রিম কোর্ট পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ঘোষণা করে। শীর্ষে রাখা হয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে। এ ছাড়া বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন এস এ বোবদে, এনভি রামানা, ইউইউ ললিত এবং ডিওয়াই চন্দ্রচূড়।

১০জানুয়ারি- বিচারপতি ইউইউ ললিত নিজেকে মামলা থেকে সরিয়ে নিয়ে সুপ্রিম কোর্টকে বলেন, ২৯ জানুয়ারি নতুন বেঞ্চের সামনে মামলার শুনানি শুরু করতে।

২৫ জানুয়ারি- সুপ্রিম কোর্ট পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চ গঠন করে। নতুন বেঞ্চের সদস্যরা হলেন বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এস এ নাজির।

২৯ জানুয়ারি- কেন্দ্র সুপ্রিম কোর্টে বিতর্কিত অংশ বাদ দিয়ে বাকি ৬৭ একর জমি তাদের আদত মালিকদের কাছে ফিরিয়ে দেবার আবেদন জানায়।

২০ ফেব্রুয়ারি- সুপ্রিম কোর্ট জানায়, মামলার শুনানি শুরু হবে ২৬ জানুয়ারি থেকে।

২৬ ফেব্রুয়ারি- সুপ্রিম কোর্ট মধ্যস্থতার কথা বলে, আদালত নিযুক্ত মধ্যস্থতাকারীদের কাজে লাগানো হবে কিনা সে সিদ্ধান্ত নেবার জন্য ৫ মার্চ দিন স্থির হয়।

৬ মার্চ- জমি বিতর্ক মধ্যস্থতার মাধ্যমে মীমাংসা করা হবে কিনা সে সম্পর্কিত রায় দান মুলতুবি রাখে সুপ্রিম কোর্ট।

৯ এপ্রিল- নির্মোহী আখড়া কেন্দ্রের জমি ফেরানোর আবেদনের বিরোধিতা করে।

৯ মে- তিন সদস্যের মধ্যস্থতাকারী কমিটি সুপ্রিম কোর্টে তাদের অন্তর্বর্তী রিপোর্ট জমা দেয়।

১৮ জুলাই- সুপ্রিম কোর্ট মধ্যস্থতা চালিয়ে যেতে বলে, ১ অগাস্ট রিপোর্ট জমা দেওয়ার দিন ধার্য হয়।

১ আগস্ট- মধ্যস্থতা সংক্রান্ত রিপোর্ট বন্ধ খামে সুপ্রিম কোর্টে জমা পড়ে।

৬ আগস্ট- সুপ্রিম কোর্ট জমি মামলায় দৈনিক ভিত্তিতে শুনানির কথা জানায়।

১৬ অক্টোবর- সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়, রায়দান মুলতুবি রাখা হয়।

৯ নভেম্বর ২০১৯- অযোধ্যা মামলায় সুপ্রিম রায় ঘোষণা সকাল সাড়ে দশটায়।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

ইমামদের ভাষাজ্ঞানের প্রমাণ দিতে হবে জার্মানিতে

0

জার্মানিতে আসা ইমাম বা ধর্মগুরুদের জার্মান ভাষা বলার দক্ষতা অর্জন করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে সব ধর্মের ধর্মগুরুদের ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য হবে। তবে মন্ত্রিসভায় উত্থাপিত এই খসড়া আইনে বিশেষভাবে ইসলাম ধর্মের কথা উল্লেখ করা হয়েছে। বুধবার জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন ৷ তিনি বলেন,বিদেশি ইমামেরা জার্মান বলতে পারবেন বলে আমরা আশা করি।

জার্মানির বর্তমান শ্রমআইনে দাতব্য কিংবা ধর্মীয় কাজের জন্য ভিসা ইস্যু করতে কোনো শর্ত আরোপ করা নেই। খসড়া আইনে এই ব্যবস্থায় পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। এটি পাস হলে বিদেশি ধর্মীয় নেতাদের জার্মানিতে আসার এক বছরের মধ্যে পরিবার, কেনাকাটা, কাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জার্মান ভাষায় আলোচনা করার দক্ষতা অর্জন করতে হবে।

খসড়া আইনে বলা হয়েছে, ধর্মীয় কারণে নেতারা তাঁদের সম্প্রদায়ে প্রায়সময় গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার বলেছেন, সফলভাবে অভিবাসনের জন্য জার্মান ভাষায় দক্ষতা অর্জন করা অপরিহার্য৷

সবুজ দলের আইনপ্রণেতা ফিলিৎস পোলাট খসড়া আইনের সমালোচনা করেছেন৷ তিনি বলেন, এটি পাস হলে ইমাম স্বল্পতার বিষয়টি আরও বেড়ে যাবে।

জার্মানিতে বর্তমানে প্রায় দুই হাজার মসজিদ রয়েছে। প্রায় ৯০ শতাংশ ইমাম বিভিন্ন দেশ থেকে এসেছেন।

জার্মানির অনেক ক্যাথেলিক ও প্রোটেস্টান্ট গির্জায়ও ইইউর বাইরের যাজকরা কাজ করছেন।

সূত্র : ডয়েচে ভেলে