Home Blog Page 3366

ঘূর্ণিঝড়ের প্রভাবে মোংলা ও চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা বন্ধ

0

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সাগর উত্তাল ও আবহাওয়া অধিদফতরের ১০ নম্বর মহাবিপদ সংকেতের কারণে মোংলা বন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একইভাবে চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর বিপদ সংকেত জারি করায় বন্ধ ঘোষণা করা হয়েছে মালামাল ওঠানামা কার্যক্রম। জেটি জাহাজশূন্য করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং।

আজ শনিবার সকাল থেকেই মোংলা ও চট্টগ্রাম বন্দরের মূল জেটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। চট্টগ্রাম বন্দরের জাহাজগুলো একে একে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়।

চট্টগ্রাম বন্দরের চ্যানেলে অবস্থানরত অভ্যন্তরীণ জাহাজ ও ছোট ছোট নৌযানগুলো শাহ আমানত সেতুর উজানে পাঠিয়ে দিচ্ছে। বহির্নোঙরে (সাগরে) অবস্থানরত বড় জাহাজগুলো ক্রমান্বয়ে কুতুবদিয়া ও কক্সবাজার উপকূলে সরিয়ে নেওয়া হচ্ছে। এসব বড় জাহাজের ইঞ্জিন সার্বক্ষণিক চালু রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। সব কি গ্যান্ট্রি ক্রেন, রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেনসহ অন্যান্য হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট প্যাকিং করা হচ্ছে। ঝড়ো হাওয়ায় যাতে কনটেইনার পড়ে পণ্যের ক্ষয়ক্ষতি না হয় সে লক্ষ্যে একটির ওপর কয়েকটি রাখা কনটেইনার নামিয়ে রাখা হচ্ছে। বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

দুর্যোগে আশ্রয় নেওয়ার জন্য খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলায় ৫৫৩ আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় পরবর্তী চিকিৎসা কার্যক্রমের জন্য ২৮৫টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। দুর্যোগ পরবর্ত করণীয় নির্ধারণে জেলা প্রশাসকরা দফায় দফায় বৈঠক করেছেন। প্রতিটি উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। তবে উপকূলীয় এলাকাগুলোতে এখনো সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে যাওয়ার খবর পাওয়া যায়নি।

দুর্যোগ পরবর্তী উদ্ধারকাজ পরিচালনার জন্য ৫৬ হাজার ভলান্টিয়ার প্রস্তুত রয়েছেন। অতি ঝুঁকিপূর্ণ সাতটি জেলায় আশ্রয়কেন্দ্রে বিতরণের জন্য দুই হাজার প্যাকেট করে খাবার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া মোংলা বন্দর সংলগ্ন এলাকায় নৌবাহিনীর পক্ষ থেকে উদ্ধারকাজ পরিচালনার জন্য পাঁচটি যুদ্ধজাহাজ প্রস্তুত রয়েছে।

ঘূর্ণিঝড় বুলবুল : ১০ নম্বর মহাবিপদ সংকেত, জলোচ্ছ্বাসের আশঙ্কা

0

বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলের কাছেই চলে এসেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। আজ সন্ধ্যাতেই এটি বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানতে পারে। এজন্য মোংলা ও পায়রা বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে ৭ ফুট জলোচ্ছ্বাস হতে পারে বলে জানা গেছে। এছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শনিবার সকালে বাংলাদেশের উপকূলের ৪শ কিলোমিটারের মধ্যে প্রবেশ করেছে বুলবুল।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বুলেটিনে বলা হয়, বঙ্গোপসাগরে অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উপকূলের ৪শ’ কিলোমিটারের মধ্যে প্রবেশ করেছে। ঘূর্ণিঝড়টি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার সন্ধ্যা নাগাদ ভারতের পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল (সুন্দরবনের কাছ দিয়ে) অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়টির মূল অংশ খুলনায় আঘাত হানলেও এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভোর থেকে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। এ কারণে সবধরনের মাছধরা নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে হবে। সকল মাছধরা নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বন্ধ হয়ে গেছে মোংলা ও চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা। এছাড়া উপকূলীয় জেলাগুলোর সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে হবে। পাশাপাশি ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটিুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরাসহ এর আশপাশের দ্বীপ এবং চরগুলোতেও।

চট্টগ্রাম বন্দরের পাশাপাশি ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুরসহ এর আশপাশের দ্বীপ ও চরগুলোতে।

শ্রমিক লীগের ১২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

শ্রমিক লীগের ১২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠনটির জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় একযোগে শ্রমিক লীগের ৭৪টি সাংগঠনিক জেলার দলীয় পতাকাও উত্তোলন করা হয়।

এমপি বাদলকে রাষ্ট্রীয় সম্মান প্রদান, জানাজা সম্পন্ন

0

বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদলের প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কফিনে শ্রদ্ধা জানান।

আজ শনিবার সকাল ১০টার কিছুক্ষণ পরে জাতীয় সংসদ ভবনের টানেলে মুক্তিযোদ্ধা বাদলের প্রথম জানাজা সম্পন্ন হয়। সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য জানাজা ও রাষ্ট্রীয় সম্মান প্রদান সংসদ টানেলেই সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত থেকে মইন উদ্দিন খান বাদলের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানাজায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ব্যারিস্টার আনিসুল, সংসদ সদস্য (বিএনপি) হারুনুর রশিদ, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রমুখ। জানাজা পরিচালনা করেন জাতীয় সংসদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু রায়হান।

জানাজা শেষে যথাযথ মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয় মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলকে।

শ্রদ্ধা নিবেদনের জন্য বাদলের মরদেহ কিছুক্ষণের জন্য সংসদ প্রাঙ্গণে রাখা হয়। এসময় শ্রদ্ধা নিবেদন করেন- রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে তার সামরিক সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ১৪ দলের পক্ষ থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমসহ অন্যান্য নেতারা।

দুপুরে হেলিকাপ্টারযোগে জাসদ নেতার মরদেহ চট্টগ্রামে নেওয়া হবে। চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা।

আজ শনিবার বাদ আসর চট্টগ্রামের দারুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে আরেক দফা জানাজা হওয়ার কথা রয়েছে।

এর আগে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তার মরদেহবাহী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বাংলাদেশ জাসদের প্রেসিডিয়াম সদস্য ডা. মুস্তাক হোসেন জানিয়েছেন।

ভারতের বেঙ্গালুরুর নারায়ণ ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান চট্টগ্রামের সংসদ সদস্য বাংলাদেশ জাসদের নেতা বাদল।

দুই বছর আগে ব্রেইন স্ট্রোক হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন বাংলাদেশ জাসদের কার্যকরী পরিষদের সভাপতি বাদল। ৬৭ বছর বছর বয়সী এই রাজনীতিবিদ হৃদযন্ত্রের জটিলতায়ও ভুগছিলেন।

চট্টগ্রামের বোয়ালখালীতে জানাজা শেষে বাদলের গ্রামের বাড়িতে তার বাবা-মায়ের কবরের পাশে বাদলকে দাফন করা হবে।

মোংলা-পায়রায় ৭, চট্টগ্রামে ৬ নম্বর বিপদ সংকেত

0

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র শক্তি ক্রমাগত বেড়ে চলায় এবং সেটি বাংলাদেশ উপকূলের ৫০০ কিলোমিটারের মধ্যে পৌঁছে যাওয়ায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেতের পরিবর্তে ৭ নম্বর এবং চট্টগ্রাম বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

পাশাপাশি কক্সবাজারে আগের মতই ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা ৬টায় এ ঝড় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

ওই সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এরইমধ্যে সংশ্লিষ্ট ২২টি মন্ত্রলণালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মাহবুবুল ইসলাম জানিয়েছেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উপকূলীয় অঞ্চলের সব ধরনের নৌযান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে ওইসব এলাকার বিআইডব্লিউটিএর সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আপাতত ঢাকা থেকে দূরপাল্লার যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি আরো অবনতি ঘটলে ঢাকা-বরিশাল সহ দূরপাল্লার অন্যান্য নৌযান বন্ধ করা হতে পারে।

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় উপকূলবর্তী সকল জেলা, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও প্রায় ৫৬ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সরিয়ে নিতে বলা হয়েছে উপকূলবর্তী এলাকার জনগণকে।

শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে বুলবুল বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটার এলাকায় বাতাসের গতি ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। ঘূর্ণিঝড়টি আঘাত করলে ৫ থেকে ৭ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে সাতটি জেলাকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে। জেলাগুলো হলো- খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী ও ভোলা।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ চলাকালীন ও ঘূর্ণিঝড় শেষে উদ্ধারকার্যসহ যেকোনো সহায়তার জন্য প্রস্তুত আছে কোস্ট গার্ড। জরুরি সহায়তার জন্য নিম্নোক্ত ফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে-

বরিশাল বিভাগ-০১৭৬৬৬৯০৬০৩, খুলনা বিভাগ-০১৭৬৬৬৯০৩৮৩, চট্টগ্রাম বিভাগ-০১৭৬৬৬৯০১৫৩ এবং অতিরিক্ত -০১৭৬৬৬৯০০৩৩।

বিজেপি-শিবসেনা দ্বন্দ্বে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদত্যাগ

0

ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন দেবেন্দ্র ফড়নবিশ। সেখানে সরকার গড়া নিয়ে এখনো দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারেনি ক্ষমতাসীন বিজেপি এবং শিবসেনা। সরকার গড়ার সময়সীমা শেষ হওয়ার আগেই রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করে পদত্যাগপত্র তুলে দেন দেবেন্দ্র ফড়নবিশ।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, দল, সহকর্মী ও শিবসেনাকে ধন্যবাদ জানান দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আক্রমণের নিশানা করতে ছাড়েনি শিবসেনা, তারা যথেষ্ঠ গুরুত্বপূর্ণ জোটসঙ্গী। গত ১৫ দিনে শিবসেনার মন্তব্য বা তাদের দাবিদাওয়া, কোনোটাই আমরা প্রতিশ্রুতি দিইনি। শিবসেনাকে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রীর পদ দেওয়া নিয়ে কোনো আলোচনা হয়নি, অন্তত আমার উপস্থিতিতে।

কাল শনিবার বিধানসভার মেয়াদ শেষ হতেই সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি ও শিবসেনা জোট, তারপর থেকেই তাদের মধ্যে তৈরি হওয়া মতবিরোধ এখনো মেটেনি।

দেবেন্দ্র ফড়নবিশ বলেন, উদ্ধব ঠাকরের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি বিভিন্ন সময়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। এমনকি আমি তাকে ফোনো করেছিলাম, তবে তিনি কথা বলেননি। শিবসেনা সচেতনভাবে নিশ্চিত করেছে যে, বিজেপির সঙ্গে কোনো কথা নয়, তবে কংগ্রেস ও এনসিপির সঙ্গে কথা।

গত ২৪ অক্টোবর মহারাষ্ট্র বিধানসভার ফলাফল ঘোষণার দিন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে পাঁচ বছরের মধ্যে আড়াই বছরের মুখ্যমন্ত্রীর পদ এবং বাকি মন্ত্রিসভায় ৫০-৫০ ক্ষমতা ভাগাভাগির দাবি তুলে বিজেপিতে বার্তা দেন।

দ্বিতীয়বার পূর্ণ সময়ের মুখ্যমন্ত্রী পদের ব্যাপারে আশাবাদী দেবেন্দ্র ফড়নবিশ। শিবসেনার প্রস্তাব খারিজ করে দেন তিনি। তবে উপমুখ্যমন্ত্রীর পদসহ মন্ত্রিসভার বেশ কয়েকটি গুরুত্ব পদের প্রস্তাব দেওয়া হয় শিবসেনাকে, যাতে জোটসঙ্গীর সঙ্গে তাদের দ্বন্দ্বের অবসান ঘটে।

দেবেন্দ্র ফড়নবিশ বলেন, এভাবে সরকার গড়তে পারবে না শিবসেনা। বিজেপি জোট গড়তে চায়, ভাঙতে নয়।

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ১০৫ আসনে জিতেছে বিজেপি। শিবসেনার ঝুলিতে রয়েছে ৫৬টি আসন এবং জোটের পক্ষে মোট আসন সংখ্যা ১৬১; যা সরকার গঠনের জন্য যথেষ্ঠ।

অস্ত্রের মুখে চেয়ারম্যানের সর্বস্ব কেড়ে নিল মেম্বার!

0

শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা ছিনতাইয়ের কবলে পড়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শ্রীবরদী হতে ভাযাডাঙ্গা সড়কের কন্টিপাড়া নির্মাধীন ব্রিজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ওই ইউপি সদস্য বিল্লার হোসেনের বাড়ি থেকে ছিনতাই করা মোটরসাইকেল উদ্ধার করেছে।

ইউপি চেয়ারম্যান মাসুদ রানা অভিযোগ, একই ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) বিল্লাল হোসেন ও তার কয়েকজন সহযোগী মিলে পরিকল্পিতভাবে অস্ত্রের মুখে পথরোধ করে তার কাছ থেকে দেড় লাখ টাকা এবং একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন।

ইউপি চেয়ারম্যান মাসুদ রানা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তিনি শ্রীবরদী সদর বাজার থেকে বাড়ি ফেরার পথে কন্টিপাড়া নির্মাধীন ব্রিজের কাছে এলে মেম্বার বিল্লার হোসেন এবং তার কয়েকজন সহযোগী ধারালো অস্ত্র নিয়ে তার পথরোধ করে। এ সময় তার পকেটে থাকা দেড় লাখ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

ঘটনার সময় সামনের পড়েন শ্রীবরদী পৌর শহরের ঠিকাদর আবু বক্কর ওরফে মিস্টার মিয়। তিনি বলেন, ইউপি সদস্য বিল্লার হোসেন তার মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার সাথে বাকবিতণ্ডাও হয়। এ ব্যাপারে রাতে থানায় জানালে পুলিশ অভিযান চালিয়ে ইউপি সদস্য বিল্লার হোসেনের বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধার করে। তবে এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

মোটরসাইকেল উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয ব্যবস্থা নেওয়া হবে।

‘সবাই অনুপ্রবেশকারী নন, ভালো মানুষও দলে এসেছেন’

0

‘পার্টিতে যারা এসেছেন তাঁরা সবাই অনুপ্রবেশকারী নন। অনেক ক্লিন ইমেজের ভালো লোক আমাদের পার্টিতে এসেছেন। যাঁদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা, মামলা ও দুর্নীতির অভিযোগ নেই, তাঁরা অনুপ্রবেশকারী নন। যাদের সাম্প্রদায়িক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, বিভিন্ন কারণে বিতর্কিত- তারাই অনুপ্রবেশকারী।’

আজ শুক্রবার (৮ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের রাজশাহী জেলা ও মহানগর শাখার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, পার্টিতে যারা এসেছেন তারা সবাই অনুপ্রবেশকারী নন। অনেক ক্লিন ইমেজের ভালো লোক আমাদের পার্টিতে এসেছেন। যাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা, মামলা ও দুর্নীতির অভিযোগ নেই, তারা অনুপ্রবেশকারী নন। যাদের সাম্প্রদায়িক সংশ্লিষ্টতার অভিযোগ আছে, বিভিন্ন কারণে বিতর্কিত, তারাই অনুপ্রবেশকারী। আমাদের নেত্রী তাদেরকে দল থেকে বের করে দিতে বলেছেন। আওয়ামী লীগে বিতর্কিত ছাড়া কেউ বাদ পড়ে না। হয়তো এক পদ থেকে আরেক পদে যায়, পদ পরিবর্তন হয়।

ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগের এবারের জাতীয় সম্মেলনকে সামনে রেখে দলের মধ্যে সব তিক্ততার অবসান ঘটবে। কেউ কারও বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করবেন না। দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, সুস্থ প্রতিযোগিতা হবে, কোনো অসুস্থ প্রতিযোগিতা হবে না। দলের জাতীয় সম্মেলনকে সামনে রেখে জেলা, মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে যেসব জায়গায় মেয়াদোত্তীর্ণ কমিটি আছে সেগুলো পুনর্গঠন হচ্ছে।

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পদত্যাগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটি বিএনপির নেতিবাচক রাজনীতির অনিবার্য পরিণতি। আমি শুধু এটাই বলবো।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রমুখ।

চন্দ্রিমা উদ্যানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ি দুর্ঘটনায়

0

রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সামনে ও সংসদ ভবনের পেছনের সড়কে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টার দিকেওই সড়ক দিয়ে চলাচলরত অবস্থায় রামপুরা মডেল থানার একটিও পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওয়াকওয়েতে উঠে যায়। এসময় ওয়াকওয়েতে থাকা লোহার পিলারের সাথে ধাক্কা খেয়ে গাড়ির সামনের অংশকে ভেদ করে অনেকটাই ঢুকে যায়।

আহতদের রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর এপিবিএন ও শেরেবাংলা নগর থানার তত্ত্বাবধায়নে সোয়া ১১ টার দিকে গাড়িটি র‍্যাকারের মাধ্যেমে পিকআপ ভ্যান সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়।

পুলিশের ভাষ্য মতে, হঠাৎ করা ইউটার্ন নেয়া মোটর সাইকেলকে সেভ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িটি পিলারের সাথে সজোরে ধাক্কা খায়।

রাস্তার একপাশে এই দুর্ঘটনা ঘটায় যান চলাচলে কোনও বিঘ্ন হয়নি।

র‌্যাবের নতুন বিজ্ঞাপন, সন্ত্রাস ও দুর্নীতি রুখে দাঁড়ানোর প্রত্যয় (ভিডিওসহ)

0

‘অপশক্তির দিন শেষ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ স্লোগানে নতুন বিজ্ঞাপন প্রকাশ করেছে র‌্যাব। এক মিনিটেরও বেশি সময়ের এই টিভিসিটি (টেলিভিশন কমার্শিয়াল) গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বিজ্ঞাপনটি উদ্বোধনকালে জানানো হয়, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে ‘অপশক্তির দিন শেষ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ বার্তাটি এই টিভিসির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে চায় র‌্যাব।

র‌্যাবের নতুন টিভিসি উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই টিভিসিটা আরো সুন্দর বার্তা দিয়ে যাবে যে আমরা কাউকেই ছাড়ব না।”

টিভিসি উদ্বোধনকালে ক্যাসিনো বন্ধে অভিযানের পর র‌্যাবকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কাজও র‌্যাব সফলভাবে করতে পারবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের ওপর অর্পিত দায়িত্ব ছিল, তারা ভেজাল দ্রব্যের বিরুদ্ধে ও নিরাপদ খাদ্যের জন্য যুদ্ধ করছে। জলদস্যু-বনদস্যুর বিরুদ্ধে যুদ্ধ করছে, জঙ্গি দমনে ঝাঁপিয়ে পড়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে, সুশাসন প্রতিষ্ঠার জন্য র‌্যাবকে নিয়োজিত করেছেন।

অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দীন, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।