Home Blog Page 3369

অন্ধ ছাত্রীকে চার মাস ধরে দুই অন্ধ শিক্ষকের ধর্ষণ!

0

দৃষ্টিহীন ছাত্রীকে টানা চার মাস ধরে ধর্ষণ করলেন দুই দৃষ্টিহীন শিক্ষক! ধর্ষকদের মধ্যে একজনের বয়স ৬২। আর ওই ছাত্রীর বয়স ১৫ বছর। ভারতের রাজকোটের মন্দির শহর আম্বাজিতে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, গত মাসে দীপাবলির ছুটিতে পাটান জেলার রাধানপুর তালুকায় নিজের গ্রাম প্রেমনগরে গিয়ে বোনের কাছে সব খুলে বলেন ওই কিশোরী। ছুটি শেষ হয়ে যাওয়ার পরও স্কুলে যেতে চাইছিল না সে। এতে সন্দেহ হয় পরিবারের। এক পর্যায়ে ওই ছাত্রী তার স্কুলের দুই শিক্ষক চমন ঠাকুর (৬২) ও জয়ন্তী ঠাকুরের (৩০) কুকীর্তির কথা জানায়। এরপরই পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে।

স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে গান শেখার জন্য গত জুলাইয়ে স্কুলটিতে ভর্তি হয় ওই কিশোরী। স্কুলে বিশেষভাবে সক্ষমদের ভোকেশনাল ট্রেনিং ও কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হয়। স্কুলের হোস্টেলে থাকতো মেয়েটি।

গত ৪ নভেম্বর পুলিশের কাছে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ২ মাস আগে মিউজিক রুমে প্রথম মেয়েটিকে ধর্ষণ করেন জয়ন্তী ঠাকুর। তিনদিন পর ওই একই ঘরে তাকে ফের ধর্ষণ করে চমন। এরপর নবরাত্রির আগে ফের জয়ন্তী মেয়েটিকে ধর্ষণ করে। এভাবে দিনের পর দিন চলতে থাকে যৌন নির্যাতন। সহ্য করতে না-পেরে স্কুলের অন্য তিনজন শিক্ষককে বিষয়টি জানিয়েছিল মেয়েটি।

আম্বাজির পুলিশ পরিদর্শক জেবি আগরওয়াত বলেন, এ ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। অভিযুক্ত শিক্ষকেরা পালিয়েছেন। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এদিকে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ওই দুই শিক্ষককে বরখাস্ত করেছে স্কুল পরিচালনা কমিটি।

বাদলের লাশ আসছে শুক্রবার

0

আগামীকাল শুক্রবার দেশে আসছে বীর মুক্তিযোদ্ধা জাসদের কার্যকরী সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের লাশ। চট্টগ্রামের বোয়ালখালীতে মা-বাবার পাশে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তাকে।

বাদলের ছোট ভাই মনির উদ্দিন আহমদ খান বলেন, বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার পাশেই বাদল ভাইকে দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে। শুক্রবার লাশ দেশে পৌঁছলে জানাজার সময় নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মঈন উদ্দিন খান বাদল।

‘সাংবাদিকদের বৈচিত্র্যময় জীবনে আনন্দের চেয়ে বেদনার মুহূর্ত বেশি’

0

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, একজন প্রকৃত সাংবাদিকের কোনো বন্ধু থাকে না।

তিনি বলেন, সাংবাদিকদের বৈচিত্র্যময় জীবনে আনন্দের চেয়ে বেদনার মুহূর্ত বেশি। তাদের অনবদ্য সৃষ্টি অনেক সময় অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় এবং ভবিষ্যতে চলার পথ দেখায়।

শ ম রেজাউল করিম আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রূপসী বাংলা’ শীর্ষক জাতীয় ফটো প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

গণপূর্ত মন্ত্রী বলেন, সাংবাদিকতায় ছবির গুরুত্ব অনেক বেশি। আর ফটো সাংবাদিকদের কর্মক্ষেত্রে অনেক সময় রিস্ক নিয়ে কাজ করতে হয়।

তিনি বলেন, ফটো সাংবাদিকরা তাদের তোলা ছবির মাধ্যমে সমসাময়িক সমাজের যে তথ্য উপস্থাপন করেন, তা অনেক ক্ষেত্রেই রিপোর্টারদের বিস্তারিত রিপোর্টেও পরিপূর্ণভাবে ফুটে উঠে না।

মন্ত্রী বলেন, সাংবাদিকরা অনেক সময় প্রয়োজনীয় বেতন-ভাতা পাননা বলে অত্যন্ত কষ্টদায়ক জীবনযাপন করেন। তাদের কাজে আমরা কেউ সন্তুষ্ট থাকি না। এ জন্য সাংবাদিকতাকে বলা হয় থ্যাংকসলেস জব। প্রশংসাসূচক সংবাদ হলে আমরা খুব খুশি হই, কিন্তু অনিয়ম-দুর্নীতি-অব্যবস্থাপনার সংবাদ হলে আমরা খুশি হতে পারি না।

রেজাউল করিম বলেন, অনেক সময় মালিকপক্ষের বিজাতীয় আচরণ সাংবাদিকদের সইতে হয়। তাদের স্বকীয়তা বিকাশের জায়গা সীমাবদ্ধ হয়ে যায়। তবে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন গণমাধ্যম সাংবাদিকদের বিকাশের ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ এবং ছবি প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশ হোক। প্রয়োজনে আমার ত্রুটি তুলে ধরুন, তবে আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দিতে হবে।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ এনায়েত করিম।

স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল হাজরা।

গৃহায়ন মন্ত্রী এ অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ৮জন ফটোজার্নালিস্টের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

প্রধানমন্ত্রী বললেন দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে হবে, অন্যথায় আইনি ব্যবস্থা

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়গুলোতে নৈরাজ্য সৃষ্টি করছে তাদের অভিযোগ প্রমাণ করতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, যারা প্রায়শই দুর্নীতির অভিযোগে ভাইস চ্যান্সেলরদের বিরুদ্ধে আন্দোলন করছেন, তাদেরকে অবশ্যই অভিযোগ প্রমাণ করতে হবে। যদি, তারা তা প্রমাণ করতে পারে তবে, উপাচার্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অন্যথায়, অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা দেয়ার জন্য আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতর অভিযোগে সৃষ্ট অশান্ত পরিস্থিতির পটভূমিতে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, কোনো রকম আইনগত ভিত্তি ছাড়া আন্দোলনের নামে ক্লাস বন্ধ, ভিসিদের বাসভবন ও কার্যালয়ে হামলা বরদাশত করা হবে না।

কোন উন্নয়ন প্রকল্প নেয়া হলে সচরাচর দুর্নীতির অভিযোগ উঠে একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ঠিকভাবে বন্টন না হলে অভিযোগ উঠতে পারে বলে শোনা যায়।

এ প্রসঙ্গে তিনি বলেন, বুয়েটের শিক্ষার্থীরা একজন ছাত্রের মৃত্যুর ঘটনায় আন্দোলন করছে। এই হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং মামলা দায়েরের পর এই আন্দোলন অব্যাহত রাখার কোনো যুক্তি আমি দেখি না।

প্রধানমন্ত্রী একটি স্কুলে প্রথম আলো আয়োজিত এক অনুষ্ঠানে আয়োজকদের অবহেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা রেজিডেন্সিয়াল স্কুল ও কলেজের এক ছাত্রের মৃত্যুর নিন্দা করেন।

তিনি বলেন, তারা (প্রথম আলো) কিভাবে এ ধরনের অবহেলা করতে পারে। স্কুল শিক্ষার্থীরা যেখানে ঘোরাফেরা করছে সেখানে এই ধরণের একটি অনুষ্ঠান আয়োজনে তাদের কোন দায়িত্বশীলতা ছিল না। এটি একটি গুরুতর অভিযোগ, এটি সহ্য করা যায় না।

অনুষ্ঠানস্থলের আশপাশেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এবং ট্রমা সেন্টারের মতো হাসপাতাল থাকা সত্ত্বেও ছাত্রটিকে মহাখালিতে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী প্রথম আলো কতৃপক্ষের সমালোচনা করেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু মঞ্চে উপবিষ্ট ছিলেন। তথ্য সচিব আবদুল মালেক অনুষ্ঠান পরিচালনা করেন।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল এবং সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য এবং সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিটিভি’র মহাপরিচালক এসএম হারুনুর রশিদ, পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ঠিলেন।

সেন্টমার্টিনে ট্রলার ডুবিতে ৩ জেলের মৃত্যু, নিখোঁজ ৯

0

সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরে বাণিজ্যিক ট্রলারের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩ জেলে নিহত ও ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। এছাড়াও এখনো ৯ জেলে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয় ও অপরাজেয়।

বুধবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান।

তিনি জানান, সেন্ট মার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগরে বাণিজ্যিক জাহাজের ধাক্কায় ‘এফবি মীন সন্ধানী’ নামের একটি ফিশিং ট্রলারে থাকা ২৪ জন জেলেসহ ভোরে বঙ্গোপসাগরে ডুবে যায়। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয় তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয় জেলেদের সহযোগিতায় ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এই কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে অপর একটি নৌবাহিনী জাহাজ অপরাজেয় দ্রুততার সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয়। দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা পরিচালনা করে এখন পর্যন্ত ৩টি মৃতদেহ উদ্ধার করেছে এবং নিখোঁজ ৯ জেলেকে উদ্ধারে নৌবাহিনী জাহাজ সমুদ্র জয় ও অপরাজেয় নিরবচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

উদ্ধারকৃত জেলেরা হলেন- মাঝিমাল্লা নুরুল ইসলাম (৪০), মহিব উল্লাহ (৪০), হুমায়ুন কবির (২৫), মোহাম্মদ শাহাজান (৫০), মোহাম্মদ আক্তার (২২), মোহাম্মদ মিজান (২২), আবুল বাশার (২০), আবুল খায়ের (২২), মোহাম্মদ ওসমান (২৫), মোহাম্মদ শাকিল (২২), মোহাম্মদ রায়হান (২০) ও মোহাম্মদ সোলেমান (৪০)।

নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফের সরকারি এক কর্মকর্তা বলেন, ‘টেকনাফের সবারংয়ের সমুদ্র সৈকত এলাকা থেকে ১২ জন জেলেকে উদ্ধার করেছে স্থানীয় জেলে। তবে তারা কে কোথায় গেছে জানা নেই।

ফেনীতে দেড় কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

0

ফেনীতে ১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকার ইয়াবার চালান জব্দ করেছে র‌্যাব। এ সময় দেলোয়ার হোসেন দুলাল (৪০) এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফেনীর লালপুল মুহুরি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ২৯ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ফেনীস্থ র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে একটি কাভার্ড ভ্যানে করে চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকা নেওয়া হচ্ছে। পরে র‌্যাবের একটি দল ফেনী সদর লালপুল এলাকায় মুহুরি ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে।

তল্লাশির একপর্যায়ে একটি কাভার্ড ভ্যানকে গতিরোধের সংকেত দেয় র‌্যাব। কিন্তু কাভার্ডভ্যানটি না থামিয়ে চেকপোস্ট ভেঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। এসময় র‌্যাব সদস্যরা কাভার্ডভ্যানটিকে ধাওয়া করে দেলোয়ার হোসেন দুলাল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে।

পরে আটক ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ড্রাইভিং সিটের পেছনে একটি ট্র্যাভেল ব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ২৯ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা।

ছেলের গাড়ি চাপায় প্রাণ হারালেন মা!

0

ছেলের আবদার মতো তাকে গাড়ি কিনে দিয়েই বাঁধল বিপত্তি। নাবালক ছেলের গাড়ির ধাক্কায় প্রাণ গেল মায়ের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। সম্প্রতি আমিরাতের শারজাহ নগরীর মুয়েইলাহ এলাকাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম খালিজ টাইমস।

সংযুক্ত আরব আমিরাতের পুলিশ সূত্র জানিয়েছে, ১৭ বছর বয়সী ওই কিশোর ওই দিন গাড়ি চালানো শিখছিল। গাড়ি চালানো শিখে সেটিকে পার্কিং করার সময় ওই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাগ্রস্থ পরিবারটি ভারতীয় নাগরিক এবং উত্তরপ্রদেশের আদি বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার পরপরই গুরুতর আহত ওই নারীকে স্থানীয় আল-কাশিমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

শারজাহ পুলিশ জানিয়েছে, গাড়ির চালক ১৭ বছরের ওই কিশোর একটি ভারতীয় স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। তবে সেই ড্রাইভিং শেখার জন্য কোর্স করছিল ওই কিশোর। শেষ পর্যন্ত পুলিশ ওই কিশোরকে আটক করেছে। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুর্ঘটনাগ্রস্থ পরিবারে।

সমুদ্রে মাছ ধরতে গিয়ে জ্যান্ত হরিণ উদ্ধার করলেন জেলেরা

0

সমুদ্রে মাছ ধরার জন্য গিয়েছিলেন জেলেদের একটি দল। মাছ ধরতে গিয়ে তারা উদ্ধার করেছেন একটি হরিণ। সেই হরিণের ছবি আপলোড করা হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে। এরপর তা ভাইরাল হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের মেইনে প্রদেশের অ্যাডিসন সমুদ্র সৈকতে মাছ ধরতে গিয়েছিলেন ওই জেলেরা। জাহাজ নিয়ে সমুদ্রে টহল দিচ্ছিলেন তারা। অ্যাডিসন সৈকত থেকে তারা যখন পাঁচ মাইল দূরে, সে সময় বড় একটি প্রাণী ভেসে আসতে দেখেন জাহাজের ক্যাপ্টেন রেন ডর।

প্রাণীটি দেখতে পেয়ে বিষয়টি তিনি জানান নিজের সঙ্গীদের। এরপর ওই প্রাণীর কাছে জাহাজ নিয়ে যেতেই বুঝতে পারেন। ভেসে আসা প্রাণীটি হরিণ। জ্যান্ত সেই হরিণকে উদ্ধার করে জাহাজে তোলেন তারা। পরে সেই হরিণ একটি দ্বীপে ছেড়ে দিয়ে আসেন তারা।

হরিণ উদ্ধারের ছবি ও পুরো ঘটনার বর্ণনা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন ওই জাহাজের ক্যাপ্টেন রেন ডর। এরপর তা ভাইরাল হয়ে যায়।

কুলি থেকে চারশ কোটি টাকার মালিক

0

তার আসল নাম শিবাজি রাও গায়কোয়াড়। তবে জনপ্রিয়তা পেয়েছেন তিনি রজনীকান্ত নামে। তামিল সিনেমার এই সুপারস্টার এক সময় খাবার জোগাড়ের জন্য নানা রকম ছোটখাটো কাজও করেছেন।

কখনো কুলি হয়ে জিনিসপত্র বয়ে দিয়েছেন অন্যের, আবার কখনো বাসের টিকিট কেটেছেন কন্ডাক্টর হয়ে। উপার্জনের জন্য একসময় এসব কিছুই করতে হয়েছে তাকে।

আর বর্তমানে তিনি অন্তত চারশ কোটি টাকার মালিক! ২০১০ সালে ফোর্বস ম্যাগাজিন জানায়, তখন তার সম্পত্তির পরিমাণ ছিল ৩৫৪ কোটি ৬৮ লাখ ১৫ হাজার টাকা। সম্পত্তির এই হিসেব বর্তমানে আরো বেড়েছে।

রজনীকান্তের জন্ম ১৯৫০ সালে ভারতের বেঙ্গালুরুর এক মারাঠি পরিবারে। তার মা সারাদিন সংসারের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতেন। আর বাবা রামোজি রাও ছিলেন পুলিশের কনস্টেবল।

চার ভাইবোনের মধ্যে সবার ছোট রজনীকান্ত। ১৯৫৬ সালে রজনীকান্ত যখন ছয় বছরের, তখন তার বাবা চাকরি থেকে অবসর নেন। ছয়জনের সংসারে পেনশনের টাকা দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে বাবা রামোজির।

সপরিবারে বেঙ্গালুরু শহর ছেড়ে কাছেই হনুমন্থনগর বস্তিতে ঘর বেঁধে থাকতে শুরু করেন তারা। খুব কম বয়সে মাকেও হারান রজনীকান্ত। মায়ের মৃত্যুর পর তাদের সংসার দেখার মতো কেউ ছিল না। পরিবারটা প্রায় ছন্নছাড়া হয়ে যায়।

বেঙ্গালুরুর একটা সরকারি স্কুলে পড়াশোনা করেন রজনীকান্ত। তারপর তার ভাই তাকে রামকৃষ্ণ মঠে ভর্তি করিয়ে দেন। ছোট থেকে ক্রিকেট, বাস্কেটবলের প্রতি আগ্রহ ছিল, কিন্তু অভিনয়কে সেভাবে ভালোবাসতেন না। রামকৃষ্ণ মঠেই তার অভিনয়ে হাতেখড়ি।

সংসারের টানাপড়েনে স্কুল পাস করেই রজনীকান্ত চাকরির জন্য ব্যস্ত হয়ে পড়েন। কখনো কুলিগিরি আবার কখনো কাঠের মিস্ত্রি হয়ে কাজ করেছেন। তারপর বেঙ্গালুরু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের বাস কন্ডাক্টরের কাজ পান।

এসব কাজ করাকালীনও মাঝে মধ্যেই বিভিন্ন পৌরাণিক চরিত্রে অভিনয় করতেন রজনীকান্ত। তবে অভিনয়ে জনপ্রিয় হওয়ার আগে বাস কন্ডাক্টর হিসেবেও ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।

যে রুটের বাসের কন্ডাক্টর ছিলেন রজনীকান্ত, সেই বাস ধরার জন্য অনেক সময় পাবলিক অপেক্ষা করতেন। কারণ, রজনীকান্ত বাসের মধ্যেও টিকিট সংগ্রহের সময় নিজের ইউনিক স্টাইল দেখিয়ে যাত্রীদের বিনোদন দিতেন।

বাস কন্ডাক্টরের চাকরি করার সময় রজনীকান্ত কবি ও লেখক টপি মুনিয়াপ্পার পৌরাণিক কাহিনিতে অভিনয়ের সুযোগ পান। সে সময় তিনি অভিনয়টা আরো ভালো করে শেখার জন্য মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন।

কাজ ছেড়ে ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সিদ্ধান্তে বাড়ির লোকদের একেবারেই সায় ছিল না। সে সময় তার আর এক কন্ডাক্টর বন্ধু ভরসা জুগিয়েছিলেন। তাকে আর্থিক সাহায্যও করেছিলেন।

ফিল্ম ইনস্টিটিউটেই তামিল সিনেমার পরিচালক কে বালাচন্দ্রের নজরে পড়ে যান তিনি। তার পরামর্শেই তামিল ভাষা শেখেন রজনীকান্ত। ১৯৭৫ সালে কে বালাচন্দ্রের ফিল্ম ‘অপূর্বা রাগাঙ্গাল’ -এ প্রথম অভিনয় করেন।

তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেতে থাকেন তিনি। ২০০৭ সালে ‘শিবাজি’ সিনেমায় ২৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে এশিয়ার দ্বিতীয় পারিশ্রমিক নেওয়া অভিনেতা হন তিনি। ওই বছর পারিশ্রমিকে প্রথম ছিলেন জ্যাকি চ্যান।

ডয়চে ভেলের প্রতিবেদনঃঃ মিথিলাকে ‘ভার্চুয়াল ধর্ষণ’ বন্ধ হোক

0

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির পুরনো কিছু ঘনিষ্ঠ ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। এতে মুহূর্তের মধ্যে ঝড় উঠে ফেসবুক ও দেশের সব গণমাধ্যমে।

ব্যক্তিগত ছবি ফাঁস করায় সাইবার অপরাধ বিভাগে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করে একটি স্ট্যাটাসও দিয়েছেন এই অভিনেত্রী।

গত ৪৮ ঘণ্টা ধরে ফেসবুকে ভাসছে কিছু ছবি। কেউ সেসব ছবি শেয়ার করছেন, কেউবা তা প্রকাশের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। একজন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদের মধ্যে আশার আলো দেখছি আমি।

মাঝে মধ্যেই পত্রিকার পাতা খুললেই দেখি, অমুক এলাকায় তমুককে ধর্ষণ, ভিডিও প্রকাশের হুমকি। অর্থাৎ ধর্ষক শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, তার সেই বীভৎস অপরাধের ভিডিও করে রেখেছেন। আর হুমকি দিয়েছেন, যদি ধর্ষণের কথা সেই নারী প্রকাশ করেন, তাহলে তার ভিডিও প্রকাশ করে দেবেন।

গণমাধ্যমে এরকম কিছু ঘটনার কথা মাঝে মাঝে প্রকাশ পায়। তবে, ধারণা করি অনেক নারী হয়ত নিজের একান্ত গোপন মুহূর্তের ছবি বা ভিডিও প্রকাশ হওয়ার ভয়ে চুপ করে থাকার পথই বেছে নেন। আর সেই চুপ করে থাকার সুযোগ নিয়ে তাদের শারীরিক-মানসিক ধর্ষণ করা হয়।

নারীদের এই যে গোপন ছবি-ভিডিও প্রকাশ হওয়ার ভয়, এই ভয় কাটানো জরুরি বলে আমি মনে করি। কেননা এই ভয় শুধু ধর্ষণের মতো ঘটনাকে আড়াল করতে নয়, সামাজিকভাবে নারীকে নানাভাবে হেয় করার মতো কাজেও ব্যবহারের চেষ্টা রয়েছে। নারীকে দাবিয়ে রাখার এক উপায় হয়ে উঠেছে এটি।

তাই নারীর মন থেকে এই অহেতুক ভয় দূর করাটা জরুরি। আর এক্ষেত্রে এক চমৎকার উদাহরণ হতে পারে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তাঁর এক প্রাক্তন ছেলেবন্ধুর প্রকাশিত ব্যক্তিগত ছবিগুলো। বর্তমান যুগে দুজন প্রেমিক-প্রেমিকা হরহামেশা যেসব ছবি তোলেন, এগুলোও সেরকমই ছবি। যে যেভাবেই হোক, অসৎ উদ্দেশ্য নিয়ে এবং প্রচলিত আইন-কানুনের তোয়াক্কা না করে ছবিগুলো প্রকাশ করে দিয়েছেন। আর তাই নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিতর্ক।

ফেসবুকে আমি দেখেছি অনেকে সেসব ছবি প্রকাশের মাধ্যমে এক ধরনের বিকৃত আনন্দ নেওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ আবার মিথিলার এই সম্পর্ককে ‘অবৈধ, অনৈতিক, অসামাজিক’ ইত্যাদি আখ্যা দিয়ে নিন্দা করছেন। ভাবখানা এমন তারা বুঝি সমাজের বড় বড় রক্ষক। অথচ তাদের অনেকের ফেসবুক প্রোফাইল একটু ঘাটলেই দেখা যাবে এমন সব ফেসবুক পাতা, গ্রুপে তাদের বিচরণ, যার সঙ্গে তাদের এই রক্ষকের ভূমিকা একেবারেই বেমানান।

যাক সেকথা, মিথিলা বিতর্কের ইতিবাচক দিকটাতে আসি এবার। ফেসবুকে গত দুদিনে আমার বন্ধু তালিকার অনেককে মিথিলার পাশে দাঁড়াতে দেখেছি। এক তরুণী তো রীতিমত ফেসবুক লাইভে এসে জানতে চেয়েছেন, একজন প্রাপ্তবয়স্ক নারী তাঁর ব্যক্তি জীবনে কী করবেন, কার সঙ্গে দেখা করবেন, কার সঙ্গে থাকবেন, তাতে অন্যের কী!

আমি এই তরুণীর সঙ্গে পুরোপুরি একমত। একমত তাঁর মতো আরো অসংখ্য মানুষের সঙ্গে যারা মনে করেন মিথিলার ব্যক্তিগত ছবি তাঁর সম্মতি ছাড়া প্রকাশের মাধ্যমে চরম অন্যায় করা হয়েছে। এটা একজন ব্যক্তির গোপনীয়তার চরম লঙ্ঘন।

জার্মানিতে দেখেছেন ব্যক্তির গোপনীয়তা অত্যন্ত কঠোরভাবে রক্ষা করা হয়। এদেশে একজন ব্যক্তির ব্যক্তিগত পরিসরের ছবি তার অনুমতি ছাড়া প্রকাশ করা গুরুতর অপরাধ। একজন চিকিৎসক তাঁর রোগীর ব্যক্তিগত তথ্য বিনা অনুমতিতে তৃতীয় কারো সঙ্গে শেয়ার করতে পারেন না। গণমাধ্যম চাইলেই সন্দেহভাজন কোনো ব্যক্তির ছবি প্রকাশ করতে পারে না। এমনকি নিরাপত্তার খাতিরে যেখানে সিসিটিভি ক্যামেরা বসানো আছে, সেখানে সে সংক্রান্ত নোটিশ ঝুলিয়ে দেওয়া বাধ্যতামূলক। এদেশের আদালতে অনেক সময় গোপনে ধারণ করা ভিডিও কোনো ঘটনার প্রমাণ হিসেবে আমলে নেন না, যদি সেটা অনুমতি ছাড়া কোনো ব্যক্তিগত পরিসরে ধারণ করা হয়ে থাকে।

আমাদের সমাজে ব্যক্তিগত গোপনীয়তার এসব ব্যাপার এখনো আসলে সেভাবে প্রতিষ্ঠিত হয়নি। এই সংক্রান্ত জ্ঞানের ঘাটতি আছে সাধারণ মানুষের মধ্যে। তবে, ব্যক্তিগত ছবি নিয়ে মিথিলার সঙ্গে যা করা হয়েছে, সেসব ঠেকানোর আইন রয়েছে। আশার কথা হচ্ছে, এই অভিনেত্রী আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। ফেসবুকে তাঁর ছবি নিয়ে যে নোংরামি চলছে তাকে তিনি তুলনা করেছেন ‘ভার্চুয়াল ধর্ষণের’ সঙ্গে, আর সেই ধর্ষণের বিচার দাবি করেছেন তিনি।

আমি মনে করি, গোপন ছবি প্রকাশের ‘ভয়ে’ কুঁকড়ে না গিয়ে মিথিলার এই প্রতিবাদ আরো অনেক নারীকে সাহসী করে তুলবে। তারা বুঝবে সামান্য কয়েকটি ছবি একজন মানুষের পরিচয়, সামাজিক মর্যাদা ঠিক করে দেয় না। বরং নারীর এই অহেতুক ভয় যতই কেটে যাবে, নারী স্বাধীনতার পথ ততই প্রশস্ত হবে।

লেখক : আরাফাতুল ইসলাম, ডয়চে ভেলে