Home Blog Page 3371

নিষিদ্ধ হলো জঙ্গি সংগঠন ‘আল্লার দল’

0

জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ নিষিদ্ধ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে দলটির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়।

মঙ্গলবার জননিরাপত্তা বিভাগের উপসচিব (রাজনৈতিক শাখা-২) মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি গেজেট আকারেও প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের কাছে এ মর্মে প্রতীয়মান হয় যে, ‘আল্লাহর দল’ নামক জঙ্গি দল বা সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তি শৃঙ্খলার পরিপন্থী। ইতোমধ্যে সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এ আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে গত ৩ নভেম্বর সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ছেলেকে ফাঁসাতে ‘মেয়ে সাপ্লাই’ দিতেন আপন জুয়েলার্সের মালিক!

0

২০১৭ সালের ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছিল সারা দেশ। কথিত অভিজাত শ্রেণির অন্দরমহলে কী ভয়ানক অনাচার আর অপরাধমূলক কাজ চলে, তা আবারও সামনে এসেছিল ওই ঘটনায়। বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদ এক ভিডিওতে তার বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ এনেছেন। বর্তমানে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে।

ধর্ষণ মামলা থেকে জামিনে মুক্তি পাওয়ার পর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাফাত আহমেদ। ভিডিওতে দেখা যায়, সেই হাসপাতালেই বাবা দিলদার আহমেদের সঙ্গে তুমুল ঝগড়া করছেন তিনি। একইসঙ্গে দুজনের একে অপরকে লক্ষ্য করে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায়। প্রচণ্ড মাতাল অবস্থায় আপন জুয়েলার্সের মালিক দিলদার টলছিলেন! তিনি তার ছেলে সাফাতকে উদ্দেশ্য করে বারাবার বলতে থাকেন, ‘দুই বছর জেল খাইটা আসছ, লজ্জা করে না! ধর্ষণ মামলায়…. জেল খাটা বাইর কইরা দিছে…। এই চোপ.. চোপ…! ভিডিও রাখ!

এসময় সাফাত তার বাবার দিকে আঙুল উঁচিয়ে চিৎকার করে বলতে থাকেন, ‘আমারে মেয়ে সাপ্লাই কে দিছে? তুমি দিছ আমারে মেয়ে সাপ্লাই! পিয়াসাকে আমার কাছ থেকে সরাতে রাজধানীর বনানীর হোটেল রেইনট্রিতে মেয়ে সাপ্লাই দিয়েছেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। আমি কোনো ধর্ষণ করিনি। আমি ধর্ষণ মামলার আসামিও না। একমাত্র পিয়াসাকে ভালোবেসে বিয়ে করা আমার অপরাধ। এই লোকে আমারে ধর্ষণ মামলা খাওয়াইছে।’

সাফাত চিৎকার করে আরও বলেন, ‘এই লোকে মানি লন্ডারিং মামলার আসামী। এ খুব খারাপ লোক। আমার বউ থেকে আমারে সরাইছে। সরাইয়া, মেয়ে সাপ্লাই দিয়া ধর্ষণ মামলা খাওয়াইছে। এই সেই লোক, এই লোকের বিচার আমি চাই। এই লোক বিএনপি করে….। আমি এখন গণমাধ্যমের সামনে আসছি। এই লোক আমারে মামলা খাওয়াইছে। আমি পিয়াসাকে বিয়ে করছি। আমি ওকে ভালোবাসি। এইটা চক্রান্ত। এই লোক মেয়ে দিয়ে আমাকে বউ থেকে সরানোর চেষ্টা করছে।’

এর আগে গত ৩০ অক্টোবর বুধবার গর্ভের সন্তান নষ্ট ও নারী নির্যাতনের অভিযোগে দিলদার আহমেদসহ দুজনের বিরুদ্ধে করা পিয়াসার মামলার নারাজির বিষয়ে শুনানি শেষে তা সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত। মামলার বাদী পিয়াসা বলেছিলেন, ‘আমার শ্বশুর দিলদার জঘন্য একজন মানুষ। তিনি আমাদের সংসার ভালোভাবে চলতে দিচ্ছেন না। সাফাতকে নারী দিয়ে তিনি ফাঁসিয়ে দিয়েছেন। এছাড়া আমার ওপর নির্যাতন চালিয়েছেন। তা ভিডিওর মাধ্যমে প্রমাণিত হয়েছে।’

সংসদ অধিবেশন বসছে কাল

0

কাল বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বসছে। বিকেল সোয়া ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে। এর আগে সংসদীয় কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে।

সংশ্লিষ্ট সূত্র মতে, গত ১২ সেপ্টেম্বর বর্তমান সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়। এটি ছিল সংসদের সবচেয়ে স্বল্পকালীন চার কার্যদিবসের অধিবেশন। এর আগে সবচেয়ে স্বল্পকালীন অধিবেশন ছিল পাঁচ কার্যদিবসের। স্বল্পকালীন ওই অধিবেশনে মোট পাঁচটি বিল উত্থাপন করা হয়। একটি গুরুত্বপূর্ণ বিল পাস করা হয়। এবারো সংক্ষিপ্ত অধিবেশন হলেও কয়েকটি বিল উত্থাপন ও পাসের অপেক্ষায় রয়েছে।

সংসদের আইন শাখা জানায়, এ অধিবেশনে পাঁচটি বিল নিয়ে কাজ হতে পারে। বিলগুলো সংসদে উত্থাপনের জন্য সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। এগুলো হলো- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৯, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিল-২০১৯, কাস্টমস বিল-২০১৯, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) বিল-২০১৯ ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল-২০১৯। এ ছাড়া আরো কয়েকটি নতুন বিল আসতে পারে।

সংসদ অধিবেশন উপলক্ষে শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয়দ্রব্য বহন এবং সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদের ৫ম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি ১১ নভেম্বর শুরু

0

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইন ভর্তি কার্যক্রম আগামী ১১ নভেম্বর শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এ ভর্তি সংক্রান্ত সকল তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (nu.edu.bd/admissions অথবা www admissions.nu.edu.bd) Important Notice/Prospectus (Master’s) অপশনে পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রথম বর্ষ স্নাতক পাস কোর্সের ভর্তি ১৪ নভেম্বর শুরু

0

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক পাস কোর্সে অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ১৪ নভেম্বর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত্ম চলবে। ক্লাস শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।

সিনেমা বানাতে গিয়ে নিঃস্ব পলাশকে তথ্যমন্ত্রীর অর্থ সহায়তা

0

সিনেমা বানাতে গিয়ে গিয়ে আর্থিকভাবে নিঃস্ব হওয়া অরণ্য পলাশকে অর্থ সহায়তা দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক অরণ্য পলাশের হাতে নিজের পক্ষ থেকে ১ লাখ টাকার চেক তুলে দেন মন্ত্রী।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মো. মিজান-উল-আলম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, অরণ‌্য পলাশ নির্মিত ‘গন্তব্য’ চলচ্চিত্রের প্রযোজক এলিনা শাম্মীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিনেমা বানাতে গিয়ে নিঃস্ব হওয়া অরণ্য পলাশ রাজধানীর একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করেন। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, কোনো পেশাই অসম্মানের নয়। আমি নিজেও বিদেশে রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করেছি। আমি যখন বিদেশে পড়াশুনা করতাম, তখন হোটেল-রেস্তোরাঁয় কাজ করতাম। আমি নিজেও টি-বয়ের কাজ করতাম। সেখানে টি-বয় বলে না, ওয়েটার বলে। এটি বলতে আমার কোনো দ্বিধা নেই যে, আমি সেই কাজ করতাম। একদিন দু দিন নয়, আমি বিদেশে অনেক দিন ছিলাম মাস্টার্স ও ডক্টরেট করার জন্য। সেখানে অনেক দিন কাজ করেছি, মাসের পর মাস। আসলে কোনো কাজই অসম্মানের নয়।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘অরণ্য পলাশের এই পরিস্থিতি দেখে আমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব- সবার সাথে আলোচনা করেছি যে, তাকে আমরা কোনোভাবে সহায়তা করতে পারি কি না। আজকে তাকে ডেকেছি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে সহায়তা করার জন্যে। কারণ, মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহায়তা করতে হলে একটা প্রক্রিয়া অবলম্বন করতে হয়। আপনারা জানেন, সরকার যে অনুদান দেয়, সেটার একটা কমিটি আছে। সে কমিটির মাধ্যমে অনুদান অনুমোদিত হতে হয়। কমিটির সাথে আমি কথা বলব, তার এই চলচ্চিত্র যাতে মুক্তি পায়। সেজন্য আরো কী খরচ দরকার, কিছু খরচ তো সে করে ফেলেছে, আর কী সহায়তা দরকার, কমিটির সাথে সে বিষয়ে আলোচনা করব।’

মধ্যরাতে বাথরুমে গর্জন, দরজা খুলতেই বিরাট কুমির

0

মধ্যরাতে বিকট আওয়াজে ঘুম ভেঙে যায় দম্পতির। এরকপর্যায়ে তারা দেখতে পান, বাথরুমে হা করে আছে আস্ত কুমির। ভারতের গুজরাটে ঘটেছে ঘটনাটি।

জীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি গুজরাটের ভাদোদরার বাসিন্দা মহেন্দ্র পারিহার। তিনি জানান, মধ্যরাতে বাড়ির ভিতর বিকট আওয়াজ শুনতে পাই। সেটা অনবরত হয়ে চলেছে। সারা বাড়ি খোঁজার পর যথন বাথরুমের দরজা খুলে দেখি, তখন তো চোখ কপালে উঠে গেছে।

তিনি বিকট আওয়াজে ঘুমের ঘোরে প্রথমে ভেবেছিলেন বাড়ির ভেতর বিড়াল ঢুকেছে। মহেন্দ্র জানান, কুমিরটির সাইজ প্রায় সাড়ে চার ফুট। আওয়াজ শুনে বাথরুমের দরজা খুলে দেখি একটি প্রকাণ্ড কুমির হা করে আমার দিকে তাকিয়ে রয়েছে।

ব্যাপক ভয় পেয়ে তিনি বন্যপ্রাণী উদ্ধারকারী দলের কাছে সাহায্য চেয়ে ফোন করেন। পরের দিন দুপুর ৩টা নাগাদ ওই ট্রাস্টের কয়েকজন সদস্য এসে কুমিরটিকে উদ্ধার করেন। সেই কর্মকাণ্ডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় কুমিরটিকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কাছেই রয়েছে বাল্মিকী নদী। সেখানেই বসবাস হাজার সরীসৃপের। এ বছর বন্যার পানিতে একটি কুকুরকে শিকার করার ভিডিও ভাইরাল হয়ে গেছে। কুমিরটি পাশের কোনো জলাশয় থেকে এসে থাকতে পারে।

কলকাতায় বাংলাদেশ বইমেলার ৫ম দিনও জমজমাট

0

কলকাতায় বাংলাদেশ বইমেলার মঙ্গলবার ৫ম দিনও জমজমাট আকার ধারণ করে। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকালে মেলা মঞ্চে কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন ছিল।
‘লেখক-পাঠক-প্রকাশক মুখোমুখি সেমিনারের বিষয়বস্তু ছিল ‘সমকালীন বাংলা কবিতা’। এতে অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী।
বাংলাদেশের প্রকাশক ফরিদ আহমেদ বলেন, মেলায় প্রতিদিনই মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর উৎসাহ প্রমাণ করে বিশ্বজুড়ে বাঙালীর বই ছাড়া চলেনা। তাই প্রাণের বই-মেলার উষ্ণতায় চঞ্চল হয়ে ওঠে নব প্রেরণায় উদ্দীপ্ত একজন পাঠকের মন-প্রাণ।
একটি বেসরকারি কলেজের শিক্ষক শ্যামল চন্দ্র বেড়া মেলায় এসেছেন তার ছেলের জন্য ছড়ার বই কেনার জন্য সাথে অন্যান্য বই-ও কিনেন। মেলায় বাংলাদেশ থেকে আগত রুখ্সানা কবির মেলা থেকে বেশ কয়েকটি বই কিনে ফেরার পথে দেখা হলে জানান, বইয়ের হাত ধরেই সীমান্ত পার হব।
সৃজনির স্টলে বই কেনার সময় বাংলাদেশের ঢাকার বাসিন্দা জসীম উদ্দীন বলেন ,‘আমি মেলায় সব সময় নতুন প্রকাশিত বই কিনে থাকি। আজও কিনব।
কলকাতার মোহরকুঞ্জে গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বাংলাদেশ বইমেলা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এদিন আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বেধন করেন।
বাংলাদেশ রফতানি ব্যুরো এবং বাংলাদেশ ঞ্জাণ ও সৃজনশীল প্রকাশক সমিতির সহায়তায় ডেপুটি হাই কমিশন কলকাতা এ মেলার আয়োজন করে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে।
খবর বাসস

১৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা শিল্পগোষ্ঠী

0

চীনের বৃহৎ ১শটি কোম্পানির সমন্বয়ে গঠিত গোষ্ঠী ‘ইয়াবাং ইনভেস্টমেন্ট হোল্ডিং গ্রুপ’ চট্টগ্রাম ও ফেণী জেলার অন্তর্গত মিরসরাই, সীতাকুন্ড ও সোনাগাজী উপজেলায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে (বিএসএমএসএন) ১৪০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। গ্রুপটি ইতোমধ্যে একটি ডাইং কেমিক্যাল কারখানা স্থাপনের জন্য ১০০ একর ভূমি চেয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে প্রস্তাবনা জমা দিয়েছে।
এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিনিয়োগ মূল্যায়ন কমিটির সদস্যরা ইয়াবাং ইনভেস্টমেন্ট হোল্ডিং গ্রুপকে ১০০ একর জমি বরাদ্দের সুপারিশ করেন। কারখানাটি রফতানিমুখী হলেও তিনি বলেন, রাসায়নিকের আমদানি হ্রাসে এই গ্রুপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইয়াবাং ইনভেস্টমেন্ট হোল্ডিং গ্রুপের উপ-পরিচালক ওয়ই ঝু বলেন, সরকার বিনিয়োগের জন্য সব ধরণের সহায়তা দিচ্ছে বলে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের পরিকল্পনা করেছে এই প্রতিষ্ঠানটি।
তিনি বলেন, আমাদের ৩০টিরও বেশি পণ্য রয়েছে, বিশেষত ডাইস এবং রঙ, রঙ্গক, ফার্মাসিউটিক্যালস, ভেটেরিনারি, ড্রাগস, ফটোভোলটাইক এবং মাইনিং। আমাদের প্রতিষ্ঠানে বার্ষিক টার্নওভার প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার। আমরা রাসায়নিক কারখানা স্থাপনের মাধ্যমে আমাদের বিনিয়োগ শুরু করছি। কারখানা থেকে উৎপাদিত রাসায়নিক বিদেশে রপ্তানি করা হবে এবং কারখানায় ২২শ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬-এর ২৮ ফেব্রুয়ারি ইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
খবর বাসস

৪ মাসে রফতানি আয় ১২৭২ কোটি ডলার

0

চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম ৪ মাসে (জুলাই-অক্টোবর) পণ্য রফতানি থেকে আয় হয়েছে ১ হাজার ২৭২ কোটি ১২ লাখ মার্কিন ডলার।
অন্যদিকে একক মাস হিসেবে সর্বশেষ অক্টোবর মাসে রফতানি আয় হয়েছে ৩০৭ কোটি ৩২ লাখ ডলার।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৪৩২ কোটি ডলার। এর বিপরীতে আয় হয়েছে এক হাজার ২৭২ কোটি ১২ লাখ মার্কিন ডলারের। ফলে আলোচ্য সময়ে রফতানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা পিছিয়ে আছে।
অন্যদিকে, অক্টোবর মাসে ৩৪৮ কোটি ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে রফতানি আয় হয়েছে ৩০৭ কোটি ৩২ লাখ ডলার।
ইপিবির হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে পোশাক খাতের নিট পণ্য (সোয়েটার, টি-শার্ট জাতীয় পোশাক) রফতানি হয়েছে ৫৫৩ কোটি ৮৩ লাখ ডলারের। অন্যদিকে ওভেন পণ্য (শার্ট, প্যান্ট জাতীয় পোশাক) রফতানি হয়েছে ৫০৩ কোটি ৯০ লাখ ডলারের।
জুলাই-অক্টোবর সময়ে বড় পণ্যের মধ্যে পাদুকার রফতানি আয় বেড়েছে। এ খাতে রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ৪২ লাখ ডলার,যার প্রবৃদ্ধি ২৬ দশমিক ১২ শতাংশ। রাসায়ানিক পণ্য প্রবৃদ্ধি হয়েছে উল্লেখ করার মত। এ সময়ে ৭ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এর প্রবৃদ্ধি ১১ দশমিক ৬৩ শতাংশ। পাট ও পাট পণ্য রফতানি আয় বেড়েছে ৮ দশমিক ৮৮ শতাংশ। রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ কোটি ৪৪ লাখ ডলার।
আলোচ্য সময়ে চামড়া ও চামড়জাত পণ্য থেকে রফতানি আয় হয়েছে ৩১ কোটি ৬৯ লাখ ডলার। প্লাস্টিক পণ্য রফতানি হয়েছে ৪ কোটি ডলারের। কৃষিজাত পণ্য রফতানি হয়েছে ৩৫ কোটি ৭৫ লাখ ডলারের।
খবর বাসস