Home Blog Page 3375

নতুন প্রকল্পের জন্য টাকা দিতে চায় বিশ্বব্যাংক : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাংক ঢাকা শহরে নতুন বিআরটি (বাস র‌্যাপিড ট্রানজিট) প্রকল্প করার জন্য প্রস্তাব দিয়েছে। কিন্তু এ মুহূর্তে যেহেতু মেট্রোরেল ও বিআরটি প্রকল্পের কাজ চলছে, তাই নতুন করে আরেকটি বিআরটি প্রকল্প নিয়ে ঢাকা শহরকে অচল করতে চাই না।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনের সম্মেলন কক্ষে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কাদের বলেন, পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৭৫ ভাগ সম্পন্ন হয়েছে। অনেক চ্যালেঞ্জ অতিক্রম করে পদ্মা সেতু আজ দৃশ্যমান। ২০২১ সালের জুনের মধ্যে খুলে দেওয়া হবে।

সেতুমন্ত্রী বলেন, এই প্রকল্প থেকে বিশ্বব্যাংক যখন সরে যায় তখন শেখ হাসিনা তখন সাহসের সঙ্গে বললেন, বিশ্বব্যাংক সরে গেছে, তাতে কী হবে, আমরা নিজস্ব অর্থে এ সেতু নির্মাণ করবো। তখন অনেকে ব্যাঙ্গ করেছিলো। কিন্তু আজ বাস্তব স্বপ্ন পদ্মা সেতু।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সেতু হবে বরিশাল ও ভোলার সংযোগকারী সেতু। ভায়াডাক্টের পরে প্রায় ৮ কিলোমিটার এ সেতুর ফিজিবিলিটি শেষ হয়েছে। সম্ভ্যাবতা যাচাই করা হবে।

এ সময় সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা ।

মহাদাপটে ধেয়ে আসছে ‘মহা’

0

ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে ভয়ংকর সাইক্লোন ‘মহা’। শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে উপকূলের দিকে। বুধবার তা আছড়ে পড়তে পারে ভারতের গুজরাট উপকূলে।

আবহাওয়াবিদরা বলছেন, ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে উপকূলবর্তী অঞ্চলে। আবার অন্য একাংশের মতে গুজরাট সমুদ্রে ২০০ কিলোমিটার বেগে বইলেও, গুজরাটে আছড়ে পড়ার আগে শক্তি কমে যেতে পারে ‘মহা’র।

আরব সাগরে ১৪০ কিলোমিটার থেকে শক্তি বাড়িয়ে ২০০ কিলোমিটার বেগে ধেয়ে যাচ্ছিল ‘মহা”। পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে ধেয়ে যেতে যেতে এখন গুজরাট উপকূলের অদূরে অপেক্ষা করছে। এখন ‘মহা’ সরাসরি গুজরাট উপকূলে আছড়ে পড়লে গতিবেগ ২০০ কিলোমিটারই থাকবে। অন্যথায় তা ১০০ থেকে ১১০-এ নেমে আসতে পারে।

আবহাওয়াবিদরা মনে করছে, বুধবার মধ্যরাত বা বৃহস্পতিবার ভোররাতে আছড়ে পড়তে পারে সাইক্লোন ‘মহা’। এর প্রভাবে গুজরাট উপকূলে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। চলছে বৃষ্টিও।

এদিকে, আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘কিয়ার’ এখনও অবস্থান করছে আরব সাগরে। তার ওপর ‘মহা’ দাপট দেখাচ্ছে। একইসঙ্গে দুই ঝড় আরব সাগরের বুকে এই প্রথম। ৫০ বছরের ইতিহাসে এমনটা দেখা যায়নি। এবার দুই ঘূর্ণিঝড় একসঙ্গে অবস্থান করায় মাঝেমধ্যেই গতিপথ বদলে যাচ্ছে ঝড়ের। ফলে দুই ঝড়ই এখনও পর্যন্ত মাঝ সমুদ্রে বিরাজ করছে। তবে ‘মহা’ এখন ছুটছে গুজরাট অভিমুখে।

ভারতের গোটা পশ্চিম উপকূলেই সতর্কবার্তা জারি করা হয়েছে। কেরাল থেকে শুরু করে কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাটের প্রশাসন তটস্থ ‘মহা’র মোকাবিলায়।

নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষাকেন্দ্রে জ্যামার বসাতে হবে: ভারতের ইউজিসি

0

পরীক্ষায় নকলসহ যেকোনো ধরনের অসদুপায় ঠেকাতে কঠোর হলো ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। ইউজিসির পক্ষ থেকে সমস্ত বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে, পরীক্ষাকেন্দ্রে সরকারি নীতি মেনে জ্যামার বসাতে হবে।

রেডিও ফ্রিকোয়েন্সি ডিভাইসের মাধ্যমে অন্যায়ভাবে পরীক্ষায় নকল বা প্রশ্ন ফাঁস রোধ করার জন্য ভারত সরকার ২০১৬ সালে পরীক্ষার হলে স্বল্পশক্তির জ্যামার বসানোর জন্য পরীক্ষার সংস্থাগুলিকে অনুমোদন দিয়েছিল। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য এবং কলেজের অধ্যক্ষদের একটি চিঠিতে ইউজিসি জানিয়েছে, ‘‌আপনাদের অবশ্যই বিশ্ববিদ্যালয় বা কলেজের জ্যামার বসানোর বিষয়ে সরকারের নীতি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে হবে।’‌

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠিতে বলা হয়েছে, ‘‌জ্যামার স্থাপনায় সরকারের জ্যামার বিষয়ক নীতি অনুযায়ী সচিবের (নিরাপত্তা) পূর্ব অনুমতির প্রয়োজন হবে।’‌ ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ইসিআইএল) এবং ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড (বিইএল), উভয় সরকারি প্রতিষ্ঠানই স্বল্প শক্তির জ্যামার ভাড়া দিয়ে থাকে।

কামড়ে ছিঁড়ে নেওয়া হলো কাউন্সিলরের কান!

0

কয়েকমাস ধরে হংকংয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চলছে গণআন্দোলন। চীনপন্থী শাসক ক্যারি ল্যামকে উৎখাত করতে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে আন্দোলনের আঁচ। এদিকে, বিক্ষোভে উত্তাল হংকংয়ের শপিংমলের ভিতরে বিক্ষুব্ধ জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ছুরি নিয়ে হামলা চালিয়েছেন এক ব্যক্তি। আক্রোশের জেরে স্থানীয় কাউন্সিলরের কান কামড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোঁড়ার পাশাপাশি লাঠিচার্জও করেছে। দিনেদুপুরের এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তাইকু শিং শহরে।

জানা গেছে, ঘটনার সূত্রপাত রবিবার। তাইকু শিং শহরের সিটি প্লাজা নামে একটি শপিং মলে আচমকাই ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। মলের একটি রেস্তোরাঁয় ভাঙচুর করা হয়। চলন্ত সিঁড়িতে ওঠার মুখে চলে হামলা। সে সময়ই শপিং মলে ঢুকেছিলেন স্থানীয় জনপ্রতিনিধি তথা ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট কাউন্সিলর অ্যান্ড্রু চিউ। তাঁর কান কামড়ে ছিঁড়ে ফেলা হয়। এমন অতর্কিত হামলার মুখে পড়ে চিউয়ের অবস্থা সঙ্গীন। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকেন তিনি। রক্তমাখা হাতেই ছেঁড়া কান নিয়ে তিনি কার্যত সাহায্য প্রার্থনা করতে থাকেন।

ডেমোক্র্যাটিক পার্টির এক সদস্য জানিয়েছেন, ছুরির আঘাতে আরও অনেকে আহত হয়েছেন। তাঁদের আঘাত আরও গুরুতর।

জানা গেছে, ছুরি নিয়ে হামলা চালানো ব্যক্তিকে ধরে গণপ্রহার করেছে জনতা।

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি সাদা টি-শার্ট পরে মলে ঢুকেছিলেন ওই ব্যক্তি।

ঘটনার প্রত্যক্ষদর্শী জুলি জানিয়েছেন, পুলিশ এসে মল থেকে আমাদের সবাইকে বের করে দিল। এটা তো অশান্তি দমনের কোনও উপায় হতে পারে না।

অবশেষে সৌদি-ইরান সম্পর্কের বরফ গলছে?

0

সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে যাচ্ছে। এমনটাই জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অব স্টাফ মাহমুদ ওয়ায়েজি।

তেহরান থেকে প্রকাশিত দৈনিক এতেমাদ কে দেয়া এক সাক্ষাৎকারে মাহমুদ ওয়ায়েজি এ কথা জানান।

মাহমুদ ওয়ায়েজি বলেছেন, সৌদি আরবের মতো আঞ্চলিক দেশগুলো এখন এ কথা উপলব্ধি করেছে যে, মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক সহযোগিতার বিকল্প নেই।

তেহরান-রিয়াদ সম্পর্কের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, অতীতে সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল। কিন্তু মার্কিন সরকারের উসকানিমূলক আচরণের কারণে এ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, এখন সৌদি আরবসহ অন্যান্য আরব দেশ যুক্তরাষ্ট্রের বিভেদ সৃষ্টির এই নীতির স্বরূপ উপলব্ধি করতে পেরেছে।

ওয়ায়েজি বলেন, আঞ্চলিক দেশগুলো একথা বুঝতে পেরেছে যে, মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাইলে মতপার্থক্য ও সংঘাত পরিহার করতে হবে এবং ইরান বহুদিন ধরে তাদেরকে এ কথাই বুঝিয়ে এসেছে।

তিনি বলেন, সৌদি আরবসহ আরো কিছু দেশ মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠার ব্যাপারে ইরানের সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ দেখিয়েছে তাতে এ অঞ্চলের ব্যাপারে মার্কিন উসকানিমূলক নীতি ব্যর্থ হবেই।

তিনি জানান, তার দেশ সৌদি আরবসহ সবগুলো আঞ্চলিক দেশকে আলোচনায় বসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সবগুলো দেশকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানিয়েছেন যে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার একমাত্র উপায় উত্তেজনা প্রশমন ও পারস্পরিক সহযোগিতা শক্তিশালী করা।

সূত্র : পার্সটুডে

কাশ্মীর থেকে ফিরলেন ১৩৩ বাঙালি

0

গত মঙ্গলবার কুলগামে নির্বিচারে গুলি করে খুন করা হয় পাঁচ শ্রমিককে। জখম হয়েছিলেন আরও বেশ কয়েকজন। তারপর থেকে আতঙ্কেই দিন কাটাচ্ছিলেন কাশ্মীরে পেটের টানে ছুটে যাওয়া বাঙালি শ্রমিকেরা। কাশ্মীরের আপেল খেতে কাজ করতে গিয়েছিলেন ১৩৩ জন বাঙালি শ্রমিক। দিব্যি চলছিল কাজ। কিন্তু জঙ্গি হামলায় পাঁচ বাঙালি শ্রমিকের মৃত্যুতেই ঘটল ছন্দপতন। তারপর থেকে আতঙ্ক যেন আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছিল তাঁদের। সোমবার বিকালে কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শ্রমিকরা।

চোখ বন্ধ করলেই কানে বাজছিল গুলির শব্দ। মৃত্যুর আশঙ্কা যেন পিছু ছাড়ছিল না তাঁদের। কাশ্মীর থেকে বহু কিলোমিটার দূরে থেকেও একই আশঙ্কা গ্রাস করেছিল শ্রমিক পরিবারগুলিকে। আপনজন আদৌ সুস্থভাবে বাড়ি ফিরবে তো, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল তাঁদের মনে।

সেই আশা-আশঙ্কার টানাপোড়েনের পর অবশেষে কাশ্মীর থেকে সুস্থভাবে বাড়ি ফিরলেন ১৩৮ জন শ্রমিক। সোমবার বিকেল ৫টার কিছু পরেই জম্মু-তাওয়াই এক্সপ্রেসে চড়ে কাশ্মীর থেকে কলকাতা স্টেশনে আসেন তাঁরা। ওই শ্রমিকদের মধ্যে পাঁচজন আসামের বাসিন্দা। বাকি সকলেই এ রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা। ওই ১৩৩ জনের মধ্যে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ১১২জন, উত্তর ২৪ পরগনা, কোচবিহার, জলপাইগুড়ির দু’জন করে মোট আটজন কাশ্মীরে গিয়েছিলেন। ওই দলে রয়েছেন বীরভূমের আটজন এবং মালদহের একজন শ্রমিক। পশ্চিমবঙ্গে ফিরলেও এখনও চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট তাঁদের।

কলকাতা স্টেশনে আতঙ্কিত শ্রমিকদের সঙ্গে দেখা করেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। শ্রমিকদের সঙ্গে কথাও বলেন তিনি। মন্ত্রী বলেন, নিরাপত্তার কথা ভেবে শ্রমিকদের সুদূর কাশ্মীর থেকে এ রাজ্যে ফিরিয়ে আনার উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাসের ব্যবস্থা করা হয়েছে। ওই বাসে করেই বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে শ্রমিকদের।

বিকেএসপি’র সমস্যা সমাধানে ৫০ কোটি টাকার প্রকল্প

0

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এখন নানা সমস্যায় জর্জরিত। ওই সকল সমস্যা সমাধানের জন্য ৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণের প্রস্তাব করেছে সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে বিকেএসপিকে আরো উন্নত ও আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে ভবিষ্যত স্বয়ংসম্পূর্ণ প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মুর্শেদী ও জাকিয়া তাবাসসুম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সদস্য সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী সাংবাদিকের বলেন, ১৯৮৬ সালে বিকেএসপি প্রতিষ্ঠিত হয়। সাভারের প্রধান কেন্দ্র ছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও দিনাজপুরে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র রয়েছে। এই ক্রীড়া শিক্ষা কেন্দ্রের মাধ্যমে অনেক প্রতিভাবান খেলোয়াড় তৈরি হয়েছে। আগামীতেও হবে। কিন্তু এর কিছু সমস্যাও আছে। এসব সমস্যা দূর করার জন্য ৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

কমিটি সূত্র জানায়, বৈঠকে ভারতের সঙ্গে টি-২০ তে প্রথম জয় পাওয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়। এছাড়া বৈঠকে ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল-২০১৯’ পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত করা হয়।

প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন আজ

0

দীর্ঘদিনের দাবি, বহু সংলাপ ও আলাপ-আলোচনার পর আজ মঙ্গলবার প্রবাসীদের আনুষ্ঠানিকভাবে ভোটার হওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আগের পরিকল্পনা অনুসারে সিঙ্গাপুর থেকে নয়, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মাধ্যমে এই ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। আগারগাঁও নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করবেন। এ সময়ে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় অবস্থান করে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

ইসির যুগ্ম সচিব ও এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশনস) আব্দুল বাতেন কালের কণ্ঠকে বলেন, ‘আমরা শুরুতেই অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রবাসীদের ভোটার করার পদক্ষেপ গ্রহণ করেছি। অনলাইনে নিবন্ধন হলেও যোগ্য বলে যারা বিবেচিত হবে তাদের বায়োমেট্রিক আমরা সংশ্লিষ্ট দেশে গিয়েই সংগ্রহ করব। এ ক্ষেত্রে সেসব দেশের বাংলাদেশ দূতাবাস আমাদের সহযোগিতা করবে।’

ইসি সচিবালয় সূত্র জানায়, প্রবাসী বাংলাদেশিরা একটি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে একটি সফটওয়্যারের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করতে পারবেন। ওয়েবসাইটটির ঠিকানা : services.nidw.gov.bd। আবেদনের পর প্রদত্ত তথ্য সঠিক কি না ইসি তা কেন্দ্রীয়ভাবে যাচাই করবে। যাচাই-বাছাই শেষে ইসির কর্মকর্তারা সংশ্লিষ্ট দেশে গিয়ে যোগ্য ও সঠিক আবেদনকারীদের ছবি তোলাসহ ফিঙ্গারপ্রিন্ট ও চোখের মনির ছাপ (আইরিস) গ্রহণ করবেন। প্রবাসীদের ফরম পূরণের ক্ষেত্রে আটটি তথ্য দিতে হবে। সেগুলো হলো পিতা ও মাতার নাম ইংরেজি ও বাংলায়, বসবাসরত দেশের নাম, জিপ কোড, বাসা ও হোল্ডিং নম্বর, স্টেট বা প্রদেশ, ফোন নম্বর, শনাক্তকারী ব্যক্তির নাম প্রভৃতি। এ ছাড়া পাসপোর্ট নম্বর উল্লেখ করতে হবে। মালয়েশিয়া ছাড়াও যুক্তরাজ্য, দুবাই ও সৌদি আরবের প্রবাসীরা এই সুযোগ পাবেন।

রাজধানীতে ডিবির জালে অস্ত্র ব্যবসায়ী ধরা

0

রাজধানীর মিরপুরে চারটি আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার (৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিকভাবে ওই অস্ত্র ব্যবসায়ীর নাম জানা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় ওই অস্ত্র ব্যবসায়ীকে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে অস্ত্র সরবরাহ ও ব্যবসা করতেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও ১৭টি অ্যামুনেশন্স জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে।

নারী পোশাক শ্রমিকের প্রাণ নিল ঘাতক ট্রাক

0

ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় বাসুনা বেগম (৪০) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলার ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসুনা বেগম রংপুরের মিঠাপুকুর থানার গোপালপুর গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী। তিনি ধামরাইয়ে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

ধামরাই থানা পুলিশের ওসি দীপক চন্দ্র সাহা বলেন, গতকাল রাতে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় একটি ট্রাক চাপা দেয় বাসুনা বেগমকে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

দুর্ঘনার পর পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে পালিয়ে গেছে এর চালক। তাকে আটকের চেষ্ট চলছে বলে জানান ওসি।