Home Blog Page 3376

ট্রাভেল পারমিটের জন্য আবেদন করেছে খোকার পরিবার

0

ট্রাভেল পারমিটের জন্য আবেদন করেছে সাদেক হোসেন খোকার পরিবার। সোমবার (৪ নভেম্বর) সকালে খোকার বড় ছেলে ইশরাক হোসেন নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট থেকে আবেদনপত্র সংগ্রহ করে দুপুরের পরই তা জমা দেন।

ইশরাক হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে এমিরেটস-এর একটি এয়ারলাইন্সে করে বাবার মরদেহ বাংলাদেশে নিয়ে যাবো। সঙ্গে আমার মা যাবেন।’ দেশবাসীর কাছে বাবার জন্যে দোয়া চেয়ে ইশরাক আরো বলেন, ‘কনস্যুলেটের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।’

মঙ্গলবার রওনা দিলে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে খোকার মরদেহ।

নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রধান মো. শামীম হোসেন বলেন, ‘সাদেক হোসেন খোকার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আমরা ট্রাভেল পারমিটসহ উনার মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়ার পুরো প্রক্রিয়াটি ভালোভাবে করে দেবো। ঢাকার স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। সেইসঙ্গে আমাদের কনসাল জেনারেল পুরো বিষয়টি তদারক করছেন।’

বৃহস্পতিবার দেশে আসবে খোকার মরদেহ

0

আগামী বৃহস্পতিবার দেশে আসবে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ।

সোমবার দিকাগত রাত সোয়া ১১টার দিকে বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে অ্যামিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছাবে বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ।

সাদেক হোসেন খোকা নিউ ইয়র্ক সময় রাত ২টা ৫০ মিনিটে ও বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ক্যান্সার আক্রান্ত খোকা নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

তিনি তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, দুই বারের মন্ত্রী ও ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা।

ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউ ইয়র্ক চলে যান সাদেক হোসেন খোকা।

ঢাকা মহানগর সেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্ব নির্বাচনে এগিয়ে আছেন সাবেক ছাত্রনেতারা

0

আগামী ১১ ও ১২ নভেম্বর আওয়ামীলীগের সহযোগী সংগঠন সেচ্ছাসেবকলীগ মহানগর দক্ষিণ ও উত্তরের সম্মেলন হতে যাচ্ছে। এরই মদ্ধে গঠন করা হয়েছে প্রস্তুত কমিটি।

পদ প্রত্যাশীরাও আওয়ামীলীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় এবং বঙ্গবন্ধু এভিনিউ সেচ্ছাসেবকলীগের কার্যালয়ে প্রতিদিন হাজিরা দিচ্ছেন প্রতিনিয়ত।
কথা বলছেন দলের একাধিক সিনিয়র নেতাদের সাথে পাশাপাশি প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করছেন একাধিক নেতাদের সাথেও। সন্ধ্যা হলেই দেখা করছেন সবার সাথে।

সম্মেলন ছাড়াই চলছে দীর্ঘ ১৩ বছর। ২০১২ সালের সেচ্ছাসেবকলীগের জাতীয় সম্মেলনে মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির ১০১ সদস্য বিশিষ্ট করার প্রস্তাব পাস করা হয় কিন্তু ৭১ সদস্য বিশিষ্ট কমিটি দিয়েই চলছে সংগঠন।

ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবকলীগ সভাপতি পদে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তারেক সাইদ, আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ইরান। এছাড়াও আলোচনায় আছেন এক সময়ের আলোচিত ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ – সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান রিপন।

সাধারণ সম্পাদক পদে সর্বাধিক আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবকলীগের সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক এবং হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাভেদ ইকবাল। এছাড়াও আলোচনায় রয়েছেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস এবং সাবেক সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ওমর ফারুক

বিতর্কিতরা আওয়ামী লীগের কোনো পদে আসতে পারবেন না

0

বিতর্কিতরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলোর কোনো পদে আসতে পারবেন না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, যারা বতর্কিত, যারা অনুপ্রেবেশকারী, সাম্প্রদায়িক শক্তির সাথে সংশ্লিষ্ট এবং নানা কারণে বিতর্কিত তাদের আওয়ামী লীগের কোনো কমিটিতে আনা হবে না।

ওবায়দুল কাদের আজ সোমবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলোর সম্মেলনের জন্য নির্মানধীন সভা মঞ্চ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সকল কমিটি করার ক্ষেত্রে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিবেন। তবে সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বের ক্ষেত্রে পরিবর্তন হবার সম্ভবনা বেশি। এ ক্ষেত্রে অভিজ্ঞদের বিষয়টা বিবেচনা করা হবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, আগামী দু-একদিনের মধ্যেই দুই মহানগরের সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। তবে ১৫ ডিসেম্বরের আগেই এই সম্মেলন অনুষ্ঠিত হবে। কারন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২০ ও ২১ ডিসেম্বর।

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, তারা যদি সাদেক হোসেন খোকার লাশ দেশে আনতে চায় তাহলে আমাদের কোন সমস্যা নেই। এক্ষেত্রে যদি কোন সহযোগিতা প্রয়োজন হয় তা আমরা করবো।

এ সময়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগ নেতা মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডিআর বিদ্রোহ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় এ মাসেই

0

বহুল আলোচিত ইতিহাসের জঘন্যতম বিডিআর (বাংলাদেশ রাইফেলস) বিদ্রোহের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় প্রায় দুই বছর আগে হাইকোর্ট রায় ঘোষণা করলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়নি। চলতি মাসেই এই রায় প্রকাশিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ ২০১৭ সালের ২৭ নভেম্বর রায় দেন। রায়ে ১৩৯ জনকে ফাঁসি, ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় লেখা সম্পন্ন হয়েছে। তবে এই রায়ে কোনো ভুলত্রুটি রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এই প্রক্রিয়া সম্পন্ন হতে এক/দুই সপ্তাহ লাগতে পারে। এটা সম্পন্ন হলেই তা প্রকাশ করা হবে। এই রায় প্রকাশের মধ্য দিয়ে ছয়বছর আগে ২০১৩ সালের ৫ নভেম্বর নিম্ন আদালতের দেওয়া রায় অনুমোদন প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন হবে।

জানা গেছে, এরইমধ্যে সংশ্লিষ্ট বেঞ্চের সিনিয়র বিচারপতি মো. শওকত হোসেন মূল রায় লিখেছেন। তিনি প্রায় সাড়ে ১১ হাজার পৃষ্ঠার রায় লিখে বেঞ্চের অপর দুই বিচারপতির কাছে পাঠান। এরপর বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী পৃথকভাবে তার অংশ লিখেছেন। তিনিও প্রায় ১৬ হাজার পৃষ্ঠা লিখেছেন। এই দুই বিচারপতির সম্মিলিত রায় হয়েছে ২৭ হাজার ৭২৪ পৃষ্ঠা। এরপর সংশ্লিষ্ট বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার লিখেছেন সাড়ে ৫শ পৃষ্ঠার ওপর। এই তিনজনের লেখা রায় একত্রিত করে তা চূড়ান্ত করার পর প্রকাশ করা হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক আসামির ফাঁসির আদেশ সম্বলিত পূর্ণাঙ্গ রায় প্রকাশের এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

নিয়ম অনুযায়ী হত্যা মামলায় হাইকোর্টের রায় প্রকাশের পর আপিল বিভাগে আপিল করতে পারবে উভয়পক্ষই। এরপর আপিলের বিচারের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন হবে। যদিও এরপর রিভিউ আবেদন করার সুযোগ থাকবে। রিভিউ আবেদন নিষ্পত্তি হওয়ার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করা ছাড়া আর কোনো সুযোগ থাকবে না। এই নৃশংসতম হত্যাকাণ্ডের কারণে ‘বিডিআর’ নামটি পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নামকরণ করা হয়েছে।

এই মামলায় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, শুনেছি হাইকোর্টের রায় লেখা শেষ পর্যায়ে। বেঞ্চের সিনিয়র দুই বিচারপতি তাদের অংশ লিখে কনিষ্ঠ বিচারপতির কাছে পাঠিয়েছেন। তার লেখা শেষ হলেই প্রকাশ করা হবে। এই রায় প্রকাশের মধ্য দিয়ে চূড়ান্তভাবে অনুমোদন হয়ে যাবে ফাঁসির রায়।

তিনি বলেন, প্রায় দুইবছর আগে সংক্ষিপ্ত রায় দিয়ে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন করেছেন হাইকোর্ট। কিন্তু পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকতা করা যাচ্ছে না। নিয়ম অনুযায়ী এই রায় প্রকাশের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রায়ের কপি সরবরাহ করা হবে। কারা কর্তৃপক্ষ তা পড়ে শোনাবে। এরপর কোনো আসামি যদি আপিল করতে চায় তবে সে সুযোগ থাকবে। কোনো আসামির মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে পূর্ণাঙ্গ রায়ের কপি লাগবেই।

তিনি বলেন, এটা ছাড়াও আরো একটি বিষয় হলো, এ রায় প্রকাশিত না হওয়ার কারণে হাইকোর্টের রায় যারা খালাস পেয়েছেন বা যাদের কম সাজা হয়েছে তারা রায়ের সুবিধা পাচ্ছেন না।

তিনি বলেন, এই মামলার কোনো কোনো আসামি বিস্ফোরক দ্রব্য আইনের মামলাও আসামি। রায়ের কপি না পাওয়ার কারণে হত্যা মামলায় খালাসপ্রাপ্তরা বিস্ফোরক মামলায় জামিন আবেদন করতে পারছেন না। একইভাবে যাদের ইতিমধ্যে সাজা খাটা হয়ে গেছে তারাও মুক্তি পাচ্ছেন না। ফলে কোনো কোনো আসামি অহেতুক হয়রানির শিকার হচ্ছেন। আশা করবো এ মামলায় দ্রুত রায়ের কপি প্রকাশিত হবে এবং খালাসপ্রাপ্তরা কারাগার থেকে বের হয়ে মুক্তির স্বাদ গ্রহণ করবেন।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানাকে রক্তে রঞ্জিত করে একই বাহিনীর কিছু বিপদগামী সদস্য। তাদের হাতে দেশের মেধাবী সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে প্রাণ দিতে হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় দুটিভাগে বিচার কাজ চলছে। এরইমধ্যে হত্যার বিচার শেষ পর্যায়ে। হত্যার অভিযোগে নিম্ন আদালত ও হাইকোর্টে বিচার সম্পন্ন হয়েছে। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় রয়েছে।

পিলখানা হত্যার ঘটনায় ২০০৯ সালের ৪ মার্চ লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা বাদী হয়ে একটি মামলা করেন। মামলাটি পরে ৭ এপ্রিল নিউমার্কেট থানায় স্থানান্তর হয়। মামলায় ডিএডি তৌহিদসহ ৬ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আসামি দেখানো হয় প্রায় এক হাজার জওয়ানকে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত শেষে ২০১০ সালের ১২ জুলাই হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি অভিযোগপত্র (চার্জশিট) দেয়। হত্যা মামলায় ৮২৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। একই সঙ্গে ৮০১ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগপত্র দেওয়া হয়।

এরমধ্যে হত্যা মামলায় বিচার শেষে ২০১৩ সালের ৫ নভেম্বর নিম্ন আদালত রায় দেয়। সে সময়কার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. মো. আক্তারুজ্জামান (বর্তমানে হাইকোর্টের বিচারপতি) বহুল আলোচিত এ মামলায় ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২৭৮ জনকে বেকসুর খালাস দেন। এরপর নিম্ন আদালত থেকে ফাঁসির আসামিদের সাজা অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স পাঠানো হয়। আর কারাবন্দি আসামিরাও আপিল করেন। এ ছাড়া সরকারের পক্ষ থেকেও আপিল করা হয়। সব আবেদনের শুনানির পর হাইকোর্ট বিচার শেষে ২০১৭ সালের ২৭ নভেম্বর রায় দেন।

হাইকোর্টের রায়ে নিম্ন আদালতে ১৫২ জন ফাঁসির আসামির মধ্যে ১৩৯ জনের ফাঁসির আদেশ বহাল, ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৮ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড ও চারজনকে খালাস, নিম্ন আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৬০ জনের মধ্যে ১৪৬ জনের জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১২ জনকে খালাস এবং নিম্ন আদালতে খালাসপ্রাপ্ত ৩৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া নিম্ন আদালত ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিলেও হাইকোর্ট ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

‘ট্রাফিকের গায়ে ক্যামেরা থাকবে, অনৈতিক সুবিধায় ব্যবস্থা’

0

সড়কে দায়িত্ব পালনকারী প্রত্যেক ট্রাফিকের গায়ে ক্যামেরা লাগানো থাকবে। মামলা দেওয়ার সময় ছবি না তোলা থাকলে সেই ট্রাফিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আজ সোমবার (৪ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ নিয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার বলেন, নতুন সড়ক আইন পুরোদমে বাস্তবায়ন শুরু হলে সড়কের ট্রাফিক শৃঙ্খলা ফিরে আসবে। সব মামলা সার্ভারে জমা হবে। ট্রাফিকের কেউ আইন অমান্য করলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সড়কে দায়িত্ব পালনকারী প্রত্যেক ট্রাফিকের গায়ে ক্যামেরা লাগানো থাকবে। মামলা দেওয়ার সময় ছবি না তোলা থাকলে সেই ট্রাফিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পথচারীদেরও শাস্তি দেওয়া হবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, যেসব সড়কে ফুটওভার ব্রিজ নেই সেখানে পথচারীদের সড়ক পারাপারে সহযোগিতা করবে ট্রাফিক পুলিশ। আর যেসব সড়কের ফুটওভার ব্রিজ রয়েছে, সেখানে ব্রিজ ব্যবহার না করা হলে শাস্তি দেওয়া হবে পথচারীদের।

এক সপ্তাহ নতুন আইনে যানবাহনে কোনো মামলা হবে না বলে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আইন কার্যকরের আগে কিছু প্রস্তুতিমূলক কাজ করেছে ডিএমপি। সচেতন করা হচ্ছে, প্রচারণা চালানো হচ্ছে, লিফলেট বিতরণ করা হচ্ছে। ট্রাফিক পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামী সপ্তাহে মামলা-জরিমানার নতুন পদ্ধতি কার্যকর করা হবে।

নতুন আইনে সাজা বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেউ অবৈধভাবে সুবিধা নিতে চাইলে, মামলার ভয় দেখিয়ে টাকা নিলে তদন্ত করে ট্রাফিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চালকদের পয়েন্ট সিস্টেমও রাখা হয়েছে। চালকদের পয়েন্ট কমতে থাকলে একটা পর্যায় লাইসেন্স বাতিল হয়ে যাবে। সেই চালক আর পরে লাইসেন্স নিতে পারবেন না।

চলে গেলেন সাদেক হোসেন খোকা

0

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা আর নেই। নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

আজ বাংলাদেশের স্থানীয় সময় সোমবার তাঁর মৃত্যুর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে খোকার পারিবারিক ও বিএনপি দলীয় সূত্র।

কিডনি ক্যান্সারে আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

গত সোমবার (২৮ অক্টোবর) থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর ক্রমে তাঁর অবস্থা কার্যত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছায়।

সাদেক হোসেন ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং বিএনপি সরকার গঠন করলে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। পরবর্তীতে ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ২০০১ সালে তিনি মৎস ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। তিনি নির্বাচনে জয়লাভ করে ২০০২ সালের ২৫ এপ্রিল ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দুর্নীতির ৭৩ কোটি টাকা ফেরত দিলেন ইফা ডিজি

0

সরকারী বিশেষ নিরীক্ষায় ধরা খেয়ে দুই দফায় ৭৩ কোটি টাকা ফেরত দিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মো. আফজাল। প্রথম দফায় গত ২৩ অক্টোবর সোনালী ব্যাংক পাবলিক সার্ভিস কমিশন শাখায় ১টি চেকের মাধ্যমে ৩২ কোটি টাকা এবং দ্বিতীয় দফায় গত ৩১ অক্টোবর সোনালী ব্যাংকের একই শাখায় ৩টি চেকের মাধ্যমে প্রায় ৪১ কোটি টাকা সরকারী কোষাগারে জমা দেন তিনি। এ নিয়ে তার ফেরত প্রদানকৃত টাকার পরিমাণ প্রায় সোয়া ৭৩ কোটি টাকা। জাতি ফিরে পেল তার হারিয়ে যাওয়া ৭৩ কোটি টাকা।

সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতি পরীক্ষার জন্য সরকার একটি বিশেষ নিরীক্ষা দল প্রেরণ করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ কার্যালয় থেকে এ নিরীক্ষা দল প্রেরণ করা হয়।

সিভিল অডিট বিভাগের এ নিরীক্ষা দল অন্যান্য অনিয়মের সাথে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কয়েকটি বড় ধরনের আর্থিক ঘাপলা খুজে পান। তারা কেবলমাত্র ৯/৭/১৯ থেকে ৮/৮/১৯ পর্যন্ত সময়ে প্রকল্পের ডিপিপি, বরাদ্দ ও ব্যয়, ক্যাশবহি, লেজার বুক ও রেকর্ডপত্র যাচাই করে ৩১,৯৯,১৫,২২০/ টাকার একটি বড ধরনের অনিয়ম খুঁজে পান।

বিষযটি নিয়ে মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করা হলে তার পক্ষ থেকে বলা হয় এ টাকা ৬৪ জেলায় প্রেরণ করা হয়েছে। জেলা পর্যায়ে খবর নিলে দেখা যায় সেখানে এ টাকা প্রেরণ করা হয়নি। বিষয়টি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনে আলোড়ন সৃষ্টি হয়। প্রতিনিধি দল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে বিষয়টি অবহিত করেন। অবস্থা বেগতিক দেখে গত ২৩ অক্টোবর মহাপরিচালক সামীম মোঃ আফজাল একদিনেই চেক নং ১৪৬০৭০৮ মারফত ৩১,৯৯,১৫,২২০/ টাকা ফেরত দেন। চেকের টাকা চালান নং টি-৩১ তারিখ ২৩ অক্টোবর, সোনালী ব্যাংক লিঃ, পাবলিক সার্ভিস কমিশন শাখা, আগারগাঁও, ঢাকা-১২০৭ এ মারফত সরকারী কোষাগারে জমা দেয়া হয়।

এরপর একই ব্যাংকে আরো ৩টি চেকের মাধ্যমে চালান নং টি-৯৮, চালান নং টি-৯৯ এবং চালান নং টি-১০০ মারফত মোট ৪১,২৭,৩০,০৪৪ টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হয়। যে তিনটি চেকের মাধ্যমে প্রায় ৪১ কোটি টাকা ফেরত দেয়া হয় তা হলো চেক নং ১৪৬০৭৩১ মারফত ২৪,০৫,৫২,২২৫ টাকা, চেক নং ১৪৬০৭৩২ মারফত ৪,৫৫,০৪,৮১৯ টাকা এবং চেক নং ১৪৬০৭৩৩ মারফত ১২,৬৬,৭৩,০০০ টাকা। মোট ৪১,২৭,৩০,০৪৪ টাকা গত ৩১ অক্টোবর সরকারী কোষাগারে জমা দেয়া হয়।

এত টাকা ফেরত দেয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন সরকারের বিশেষ নিরীক্ষা দলের সদস্যবৃন্দ। তারা বলেন সরকারের বিশেষ নিরীক্ষা দল না এলে এ অর্থ কখনোই পাওয়া যেতো না।

এ দিকে মহাপরিচালক সামীম মো. আফজালের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর রবিবার (৩ নভেম্বর) এক জরুরী সভায় মিলিত হন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় সকল পরিচালক এবং কর্মচারী সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

তারা বলেন সামীম মো. আফজালের দুনীতি নজীরবিহীন। স্বজনপ্রীতিতে তিনি চ্যাম্পিয়ন এবং অর্থ আত্মসাতে বিশ্বরেকর্ড স্থাপন করেছেন। নিয়োগ কমিটির সভাপতি থেকে নিজের আত্মীয়স্বজনকে নিয়োগ দিয়েছেন। রাতের বেলায় নিজের রুমে খাতায় লিখিয়ে আত্মীয় স্বজনকে নিয়োগ পরীক্ষায় পাস করিয়েছেন।

জাল সনদপত্রে চাকরী দিয়েছেন। কোটা না থাকায় নিজের ভাতিজা ও ভাগ্নিকে ভিন্ন জেলার বাসিন্দা দেখিয়ে চাকরী দিয়েছেন। বিভিন্ন নির্লজ্জ কর্মের মাধ্যমে নিজেকে দুর্নীতির বরপুত্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন। এ ছাড়াও বোর্ডের অনুমোদন ছাড়াই বিভিন্ন বেসরকারী ব্যাংকে টাকা এফডিআর করে কমিশন খাওয়া শুরু করেছেন।

ঢাকার ব্যাংক বাদ দিয়ে তিনি ফার্মার্স ব্যাংকের কুমিল্লা শাখায় সাড়ে ২৯ কোটি টাকা এফডিআর করে রাখেন। আর এখন তা ফেরত আনতে ব্যর্থ হলেন। তারা বলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড সভায় সদস্যবৃন্দ প্রকাশ্যে যে ব্যাক্তিকে দুর্নীতিবাজ আখ্যায়িত করেন তিনি কিভাবে মহাপরিচালক পদে আসীন থকেন? বক্তারা ইসলামিক ফাউন্ডেশনকে দুর্নীতিমুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

২০০৯ সাল থেকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন সামীম মো. আফজাল। নিয়মিত চাকরী শেষে ২ দফায় চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। আগামী ৩১ ডিসেম্বর তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হবে।

‘ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে লাভ বাংলাদেশের’

0

ভারতের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলে বাংলাদেশ অনেক বেশি লাভবান হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

আজ সোমবার দুপুরে রাজধানীর শান্তিনগর হোয়াইট হাউজ হোটেলে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।

কাদের জোর দিয়ে বলেন, ভারতের অনেকগুলো রাজ্যের সঙ্গে বাংলাদেশের মানুষের ঐতিহ্যগতভাবেই সাংস্কৃতিক ও ভাষাগত মিল রয়েছে। অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়তার বন্ধন রয়েছে বন্ধুপ্রতীম দুটি দেশের মানুষের মধ্যে। বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টায় সীমান্তবর্তী সন্ত্রাস নির্মূল হয়েছে।

এ সময় তিনি আরো বলেন, আসামের ন্যাশনাল রেজিস্ট্রি অব সিটিজেন্স (এনআরসি) বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে আশ্বস্ত করেছে। এর কোনো বিরূপ প্রভাব বাংলাদেশে পড়বে না।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ত্রিপুরা বিধান সভার স্পিকার রেবতী মোহন দাস বলেন, ত্রিপুরা সবসময় বন্ধু হিসেবে বাংলাদেশকে পাশে পেয়েছে। বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার সম্পর্ক গভীর করতে সহায়তার হাত বাড়িয়ে দেবে ত্রিপুরা।

সার্ক কালচারাল সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আশীষ কুমার সাহা ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়।

সাদেক হোসেন খোকা আর নেই

0

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজিউন)।

আজ সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাদেক হোসেন খোকার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন বলেও জানান শায়রুল।

খোকার বড় ছেলে ইশরাক হোসেন ফেসবুকে জানিয়েছেন, নিউইয়র্কের স্থানীয় সময় রবিবার রাত ২টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০) সাদেক হোসেন খোকার মৃত্যু হয়।

২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন খোকা। ২৯ নভেম্বর ২০১১ সাল পর্যন্ত টানা ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে ঢাকা মহানগরের মেয়র ছিলেন তিনি।

২০১৪ সালের ১৪ মে মাসে সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান। এর পর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন। এ সময়কালে দেশে তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি মামলা হয়। এর কয়েকটিতে তাকে সাজাও দেয়া হয়েছে।