Home Blog Page 3379

ঢাবি’র উপাচার্য হিসেবে পুনরায় নিয়োগ পেলেন আখতারুজ্জামান

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। রোববার শিক্ষা মন্ত্রণালয় তাকে ঢাবির উপাচার্য হিসেবে পুনরায় নিয়োগ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।
সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর আর্টিকেল ১১ (১) অনুযায়ী সিনেট কর্তৃক মনোনীত প্যানেল থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চার বছর মেয়াদে নিয়োগ দেওয়া হলো।

বঙ্গবন্ধু ও চার নেতা হত্যায় নেপথ্যের কুশীলবরাও ধরা পড়বে

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা হত্যাকাণ্ডে নেপথ্যের ষড়যন্ত্রকারীদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, এ রহস্য উদঘাটন হবে এবং ষড়যন্ত্রকারীরা ধরা পড়বে।

রোববার (৩ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউটে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই যুদ্ধাপরাধী এবং খুনি, এদের সাজা হয়েছে, এদের বিচার হয়েছে। এদের যারা দোসর বা ষড়যন্ত্রকারী, হয়তো আমরা আজকে করে যেতে পারলাম না, আমরা করার চেষ্টা করবো বা আগামীতে যারা আসবে।’

তিনি বলেন, ‘ইতিহাস কোনো দিন মুছে ফেলা যায় না। তখন এই ষড়যন্ত্রকারীরাও এক সময় ধরা পড়বে। তাদের সে রহস্য উদঘাটন অবশ্যই হবে। কেউ না কেউ এটা করবে, এটা আসবে, এটা হবেই।’

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর নাম যখন মুছে ফেলা হয়েছিল এদেশ থেকে, তখন বলেছিল আর কোনো দিন এ নাম ফিরে আসবে না। কিন্তু তা হয়নি। ২১ বছর পর আবার ফিরে এসেছে।’

‘যাই হোক এইটুকু বলবো, জনগণের সমর্থন নিয়ে আমরা বারবার সরকারে এসেছি বলেই যুদ্ধাপরাধীদের বিচার করে তাদের রায় কার্যকর করতে পেরেছি, জাতির পিতা হত্যার বিচার করে আমরা কার্যকর করতে পেরেছি, ৩ নভেম্বরের বিচার করে আমরা কার্যকর করেছি। এখনো এখানে-সেখানে যে কয়টা খুনি পালিয়ে আছে আমরা তাদের খোঁজখবর করছি। অন্যায়কে আমরা প্রশ্রয় দেইনি।’

বিএনপি নেতা-কর্মীদের মেরুদণ্ড ও আত্মমর্যাদা নিয়ে সন্দেহ
বিএনপি নেতা-কর্মীদের মেরুদণ্ড ও আত্মমর্যাদা আছে কি-না তা নিয়ে সন্দেহ প্রকাশ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘একটা দল, তার চেয়ারপারসন এতিমের অর্থ আত্মসাতে জেলে, আবার ভারপ্রাপ্ত যাকে করলো- বাংলাদেশে এত নেতা থাকতে বিএনপির নেতার এতই অভাব হয়ে গেলো যে, একজন নেতা পেল না যে- আরেক সাজাপ্রাপ্ত আসামি এবং যে পলাতক, তাকে বানালো ভারপ্রাপ্ত, বিএনপির নেতৃত্বের এত অভাব!’

‘আমি জানি না যারা বিএনপি করেন ওনাদের কোনো মেরুদণ্ড আছে কি-না সেটাই আমার সন্দেহ, তাদের কোনো আত্মমর্যাদা বোধ আছে কি-না সেটাই আমার সন্দেহ।’

বাংলাদেশ সারাবিশ্বে উন্নয়নের বিস্ময়
বিশ্ব বাংলাদেশের উন্নয়ন নিয়ে জানতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজকে সারা বিশ্বে উন্নয়নের বিস্ময়। সে সম্মান বাংলাদেশ পেয়েছে, এই সম্মান আমাদের ধরে রাখতে হবে।’

তিনি বলেন, ‘আজকে বাংলাদেশ, সারাবিশ্বে অনেকে প্রশ্ন করেন আমাকে- আমরা এত দ্রুত কীভাবে এই উন্নতিটা করতে পারলাম! আমার কথা একটাই, যদি আন্তরিকতা থাকে, আর যেটা আমার বাবা-মায়ের কাছে শিখেছি- দেশকে ভালবাসা, দেশের মানুষের প্রতি যদি দরদ থাকে, ভালবাসা থাকে, দায়িত্ববোধ থাকে, কর্তব্যবোধ থাকে তাহলে অসাধ্য সাধন করা যায়। মানুষের সমর্থন পাওয়া যায়। এটা সবচেয়ে বেশি কাজে লাগে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য একদিকে অর্থনৈতিকভাবে দেশের উন্নতি করা, দেশের অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন, পাশাপাশি দারিদ্র্যের হাত থেকে দেশের মানুষকে মুক্তি দিয়ে, ঠিক জাতির পিতা যেভাবে চেয়েছেন এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। এটাই আমাদের লক্ষ্য।’

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, আবদুল মতিন খসরু, সাহারা খাতুন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আনোয়ার হোসেন, একে এম রহমত উল্লাহ, শাহে আলম মুরাদ প্রমুখ।

সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকায় আসছেন ইউএসএআইডির উপ-প্রশাসক বনি গ্লিক

0

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) উপ-প্রশাসক বনি গ্লিক ঢাকা সফরে আসছেন। ভিয়েতনাম, থাইল্যান্ড, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সফরের কর্মসূচি হিসেবে তিনি এ সফরে আসছেন।

রোববার (৩ নভেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইউএসএআইডি উপ-প্রশাসক বনি গ্লিক ২৯ অক্টোবর থেকে ১১ নভেম্বর ভিয়েতনাম, থাইল্যান্ড, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সফর করবেন। বাংলাদেশে তিনি সরকারি কর্মকর্তা, বাস্তবায়নকারী অংশীদার এবং আমেরিকান চেম্বার অব কমার্সের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বনি গ্লিক রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য ইউএসএআইডির উন্নয়ন সহায়তা এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজার সফরও করবেন।

তিনি ভিয়েতনামে সরকারি প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বেসরকারি খাতের অংশীদারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। হ্যানয় ও হো চি মিন সিটিতে তিনি নানা অনুষ্ঠান ও বৈঠকে যোগ দেবেন। যুক্তরাষ্ট্র সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ফুলব্রাইট ইউনিভার্সিটি ভিয়েতনামের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বনি গ্লিক।

থাইল্যান্ডে তিনি প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠকের পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য ফোরামে যোগ দেবেন। ফোরামে বক্তৃতায় বনি গ্লিক একটি স্বাধীন, উন্মুক্ত এবং সুরক্ষিত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের লক্ষ্যকে এগিয়ে নিতে বেসরকারি খাতের অংশীদারিত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দেবেন।

ইন্দোনেশিয়ায় তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, টেকসই মৎস্য পালনে ইউএসএআইডির অংশীদারিত্ব তুলে ধরবেন এবং ইউএসএআইডির সহযোগিতায় চলা একটি স্বাস্থ্য কেন্দ্র সফর করবেন। তিনি আরও কিছু কর্মসূচিতে যোগ দেবেন ইন্দোনেশিয়ায়।

খুনিদের ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানো হবে: কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা হত্যাকাণ্ডে বিদেশে পালিয়ে থাকা খুনিদের ফেরাতে আগামী দিনগুলোতে কূটনৈতিক প্রচেষ্টা আরও বাড়ানো হবে।

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের এ কথা বলেন। আজ রোববার জেলহত্যা দিবস। এ উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপর কাদের এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আজকে যাঁরা খুনি, তাঁদের দণ্ড কার্যকর হয়েছে। যাঁদের দণ্ড কার্যকর হয়নি, তাঁরা বিদেশে পলাতক। তাঁদের ফিরিয়ে আনার জন্য জোরদার প্রয়াস অব্যাহত রয়েছে। এই কূটনৈতিক প্রয়াস সামনের দিনগুলোতে আরও বাড়বে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে আইনে সমস্যা আছে। অনেক দেশে মৃত্যুদণ্ডের কোনো বিধান নেই। যাঁরা বিভিন্ন দেশে পালিয়ে আছেন, তাঁরা ফাঁসির আসামি। ফাঁসির আসামি বিধায় তাঁদের ফিরিয়ে আনতে অসুবিধা হচ্ছে। তবু বিভিন্ন দেশে যাঁরা রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, উচ্চপর্যায়ে তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে, তাঁদের কীভাবে ফিরিয়ে আনা যায়।
কাদের বলেন, কলঙ্কজনক রক্তাক্ত দুটি ঘটনা—১৯৭৫-এর ১৫ আগস্ট, এরপর ৩ নভেম্বর। ১৫ আগস্ট ও ৩ নভেম্বর একই সূত্রে গাঁথা। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন ও নেতৃত্বশূন্য করে দেওয়ার ঘৃণ্য অভিলাষে আমাদের জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের চারজন প্রথম সারির সংগঠককে নৃশংসভাবে হত্যা করা হয়।’

কাদের বলেন, ‘তাঁদের যে স্বপ্ন, শহীদদের স্বপ্ন, বঙ্গবন্ধু ও জাতির পিতার যে স্বপ্ন, সেই স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে আজকে আমাদের শপথ নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া, এটা আমাদের অঙ্গীকার।’

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অবদান রাখা জাতীয় চার নেতাকে ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয়। সপরিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সদ্য স্বাধীন দেশকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বাধীনতাবিরোধী শক্তি তাঁদের হত্যা করে।

জাতীয় এই চার নেতা হলেন স্বাধীনতাযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং স্বরাষ্ট্র, বেসামরিক সরবরাহ, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী এ এইচ এম কামারুজ্জামান।

এসেই রাহুলকে ফেরালেন আমিনুল

0

খবর > ক্রিকেট

এসেই রাহুলকে ফেরালেন আমিনুল
আরিফুল ইসলাম রনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 03 Nov 2019 06:51 PM BdST Updated: 03 Nov 2019 08:02 PM BdST

সংক্ষিপ্ত স্কোর: ভারত ৬.৩ ওভারে ৩৬/২
শুরুতেই শফিউলের আঘাত

ম্যাচের প্রথম বলে বাউন্ডারিতে শুরু। পঞ্চম বলে বাউন্ডারি আরেকটি। রোহিত শর্মার কাছে দুটি বাউন্ডারি হজমের পর শেষ বলে শোধ তুললেন শফিউল ইসলাম। ভেতরে ঢোকা বলে ফিরিয়ে দিলেন রোহিতকে। ভারতীয় অধিনায়ক টিকলেন না রিভিউ নিয়েও।

অফ স্টাম্পের বাইরে পিচ করা বল সিমে পড়ে ঢোকে ভেতরে। রোহিতের ডিফেন্সকে ফাঁকি দিয়ে লাগে পায়ে। শফিউলের আবেদনে সাড়া দিতে খুব একটা সময় নেননি আম্পায়ার। অপরপ্রান্তে শিখর ধাওয়ানের সঙ্গে পরামর্শ করে রিভিউ নেন রোহিত। আম্পায়ার্স কলে টিকে থাকে শফিউলের সাফল্য।

৫ বলে ৯ রান করে ফিরলেন রোহিত। প্রথম ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১০।

প্রথমবার দুবে

হার্দিক পান্ডিয়ার চোটে স্কোয়াডে সুযোগ পাওয়া শিবম দুবে জায়গা পেয়েছেন একাদশেও। কোচ রবি শাস্ত্রীর কাছ থেকে তিনি পেয়েছেন টি-টোয়েন্টি ক্যাপ। ২৬ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডারের এটি আন্তর্জাতিক অভিষেক।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, শিবম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, দিপক চাহার, খলিল আহমেদ।
নাঈমের অভিষেক

বাংলাদেশের টি-টোয়েন্টি ক্যাপ পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। আন্তর্জাতিক ক্রিকেটেই প্রথমবার খেলতে নামছেন এই টপ অর্ডার। গত মাসে দেশের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি ২০ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৬৭তম ক্রিকেটার তিনি।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।
টসে হাসি বাংলাদেশের

মুদ্রা নিক্ষেপ করলেন রোহিত শর্মা, মাহমুদউল্লাহ ডাকলেন ‘হেড’। জিতলেন বাংলাদেশ অধিনায়ক, বেছে নিলেন বোলিং।

মাহমুদউল্লাহ জানালেন, ভারতকে যত কমে সম্ভব আটকে রান তাড়া করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

রোহিত জানালেন, রাতে শিশির পড়বে বলে টস জিতলে আগে বোলিং নিতেন তারাও। তবে আগে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ জিততে চান ভারত অধিনায়ক।

রাহাতের মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে প্রথম আলোকে উকিল নোটিস

0

কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় প্রথম আলো কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করে শনিবার ঢাকার কারওয়ান বাজারে সংবাদপত্রটির কার্যালয়ের সামনে ‘সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে একটি মানববন্ধন হয়।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দৈনিক প্রথম আলোকে উকিল নোটিস দেওয়া হয়েছে।
ওই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ওবায়েদ আহমেদের পক্ষে নোটিসটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ফয়েজ উল্লাহ (ফয়েজ)।

শুক্রবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের ওই কলেজ ক্যাম্পাসে প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নবম শ্রেণির ছাত্র নাইমুল (১৫)।

এ ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে শিক্ষার্থীরা বলছে, সংশ্লিষ্টদের অবহেলার কারণেই রাহাতকে মরতে হয়েছে।

ঘটনার জন্য প্রথম আলোর প্রকাশক-সম্পাদক, কিশোর আলোর সম্পাদক, তথ্য সচিব ও শিক্ষা সচিবকে ‘যৌথভাবে দায়ী’ করে তাদের ঠিকানায় রেজিস্ট্রি ডাকে রোববার নোটিসটি পাঠানো হয়।

নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে নাইমুল আবরার রাহাতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে প্রথম আলোর প্রকাশক, সম্পাদক ও কিশোর আলোর সম্পাদকের কাছে দাবি জানানো হয়েছে।

তা নাহলে নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ এনে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দেওয়া হয়েছে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরণের অনুষ্ঠানের অনুমতি দেওয়ার আগে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপদ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

ফুঁসছে ঘূর্ণিঝড় ‘মহা

0

সমুদ্রে ফুঁসছে ভয়াবহ সাইক্লোন ‘মহা’ । পশ্চিম থেকে উত্তর-পশ্চিমে দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। ভারতের গুজরাট ও মহারাষ্ট্র উপকূলকে ভাসাতে পারে শক্তিশালী এই সাইক্লোন।

ভারতের আবহাওয়া দপ্তরের সূত্রে জানানো হয়েছে, শক্তি বাড়িয়ে প্রায় ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ‘মহা’। সেই কারণে আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে।

আজ রবিবার আরও ভয়ংকর রূপ নেবে ঘূর্ণিঝড় ‘মহা’। আজই ভারতের গুজরাট উপকূলে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই গুজরাত-মহারাষ্ট্রসহ উত্তর-পশ্চিম উপকূলে দাপট শুরু হয় গেছে। শুক্রবার থেকে ভারী বৃষ্টি চলছে লাক্ষাদ্বীপে। কেরালার উপকূলবর্তী এলাকাতেও দুর্যোগ হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে গুজরাত উপকূল থেকে ৪০০ থেকে ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ‘মহা’। মুহূর্তে গতি বাড়িয়ে ঢুকে পড়তে পারে গুজরাত উপকূলে। তছনছ করে দিতে পারে উফকূলবর্তী অঞ্চ। তাই প্রথম থেকেই সতর্ক প্রসাসন। শুধু উজরাতই নয়, মহারাষ্ট্র উপকূলেও সতর্কবার্তা জারি করা হয়েছে।

গোটা পশ্চিম উপকূলেই সতর্কবার্তা জারি হয়েছে। কেরল থেকে শুরু করে কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাতের প্রশাসন তটস্থ ‘মহা’র মোকাবিলায়। নৌসেনা থেকে শুরু করে বায়ুসেনা, উপকূলরক্ষীবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রাখা হয়েছে। উপকূলবর্তী অঞ্চল ফাঁকা করে দেওয়া হয়েছে।

এদিকে, ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে উপকূলবর্তী এলাকায়। ফুলে ফেঁপে উঠছে সমু্দ্র। বিশালাকার ঢেউয়ে জলমগ্ন হয়ে পড়ছে উপকূলবর্তী এলাকা। ফলে সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। পর্যটকদেরও সমুদ্র সৈকতে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সপ্তাহজুড়়েই ভারী বৃষ্টির পূর্বাভাস উপকূলবর্তী এলাকায়।

ভারতে ক্যান্সার বেড়েছে ৩০০ শতাংশ!

0

ভারত জুড়ে ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা প্রতি এক বছরে ৩০০ শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে রয়েছে মুখের ক্যান্সার, সার্ভাইক্যাল ক্যান্সার, স্তন ক্যান্সারের মত ক্যান্সার। ন্যাশনাল হেল্থ প্রোফাইল-২০১৯ এর পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল হেল্থ প্রোফাইল এর তথ্য বলছে, ভারতে ২০১৭ থেকে ২০১৮-র মধ্যে প্রায় ৩২৪ শতাংশ ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে দিল্লির রাজ্য সরকার চালিত ক্লিনিকে ক্যান্সারে আক্রান্ত রোগী এসেছে ৬ কোটি ৫০ লাখ। এর মধ্যে মুখের ক্যান্সার, সার্ভাইক্যাল ক্যান্সার, স্তন ক্যান্সারের মতো ক্যান্সার রোগী এসেছে ১ কোটি ৬ লাখ। ২০১৭ সালে যেখানে দিল্লির এনসিডি ক্লিনিকে ক্যান্সারের আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩৯ হাজার ৬৩৫ জন।

ভারতে ২০১৭ সালে যেখানে মোট ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা ছিল সাড়ে তিন কোটি, তা ২০১৮ সালে বেড়ে হয়েছে দ্বিগুণ, ৬ কোটি ৬ লাখ।
চিকিৎসকদের অভিমত, আমাদের প্রতিদিনের অনিয়ন্ত্রিত জীবন, খাদ্যাভ্যাস এবং প্রচুর পরিমাণে তামাকজাত পদার্থ সেবন ও মদ্যপান ক্যান্সার বেড়ে যাওয়ার কারণ।

সৌদি শেয়ার মার্কেটে আসছে আরামকো

0

সৌদি তেল কোম্পানি আরামকোর তালিকাভুক্তি সংক্রান্ত আবেদনের অনুমোদন দিয়েছে দেশটির ক্যাপিটাল মার্কেট কর্তৃপক্ষ (সিএমএ)। নিজেদের শেয়ারের কিছু অংশ নিবন্ধন করতে আবেদন জানিয়েছিল আরামকো।

আজ রবিবার ওই অনুমোদন দিয়েছে সিএমএ।

সিএমএ-র এক বিবৃতিতে বলা হয়েছে, সাবস্ক্রিপশনের সময় শুরুর আগে আরামকোর প্রসপেক্টাস প্রকাশিত হবে। ওই প্রসপেক্টাসে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে কোম্পানির আর্থিক বিবৃতি, কার্যক্রম এবং পরিচালনাসহ বিনিয়োগকারীদের যেসব প্রাসঙ্গিক তথ্য জানতে হবে সেগুলো অন্তর্ভুক্ত হবে।

এই অনুমোদন বোর্ড রেজ্যুলশনের তারিখ থেকে ৬ মাসের জন্য বৈধ থাকবে। যদি এই সময়ের মধ্যে আরামকো’র শেয়ারের প্রস্তাব তালিকা সমাপ্ত না হয় তবে তা বাতিল বলে গণ্য হবে।

সিএমএ-র বিবৃতিতে বলা হয়েছে, প্রসপেক্টাসটি মনোযোগ সহকারে না পড়া বা এর সামগ্রীর সম্পূর্ণ পর্যালোচনা না করে একটি সাবস্ক্রিপশন সিদ্ধান্ত উচ্চ ঝুঁকির সাথে জড়িত থাকতে পারে। বিনিয়োগকারীদের সাবধানতার সাথে প্রসপেক্টাসটি পড়তে হবে, যার মধ্যে সংস্থার বিস্তারিত তথ্য, প্রস্তাব এবং ঝুঁকি সংক্রান্ত বিষয়গুলো রয়েছে।

সিএমএ বলছে, সম্ভাব্য বিনিয়োগকারীদের ঝুঁকি বিবেচনায় নিয়ে বিনিয়োগের কার্যকারিতা মূল্যায়ন করা হবে। যদি প্রসপেক্টাসটি বুঝতে অসুবিধা হয় তবে বিনিয়োগের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কোন অনুমোদিত আর্থিক পরামর্শদাতার সাথে পরামর্শ করতে হবে।

সিএমএ জানিয়েছে, আবেদনের অনুমোদনে কখনোই কোনো নির্দিষ্ট সংস্থার প্রস্তাব পরামর্শ হিসাবে বিবেচনা করা হবে না।

সূত্র : আরব নিউজ

ইমরানের ওপর সেনাবাহিনীর পূর্ণ সমর্থন; পদত্যাগে অস্বীকৃতি

0

পাকিস্তানে বিরোধী দলগুলো ইমরান খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করছে। এই প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, কিছু সরকার বিরোধীর বিক্ষোভের কারণে তার নেতৃত্বাধীন সাংবিধানিক বৈধ সরকারের পতন হবে না। তিনি পদত্যাগ করবেন না। এদিকে আন্দোলনের মুখে পাকিস্তানের সেনাবাহিনী ইমরান খান সরকারের প্রতি সমর্থন জানিয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলামের সরকারবিরোধী বিক্ষোভ ও ধর্মঘটের প্রতি ইঙ্গিত করে ইমরান খান বলেছেন, প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও তার সরকার দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাবে।

ইমরান খান জানান, বিরোধী দলগুলোর সঙ্গে তার সরকার বেশ কিছু বিষয়ে সমঝোতা করেছে। কিন্তু এসব দল যদি সে সমঝোতা মেনে না চলে বা সংবিধান লঙ্ঘন করে কিংবা জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেয়ার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাকিস্তানি প্রধানমন্ত্রী তার দেশকে গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন হিসেবে আখ্যায়িত করে বলেন, বিরোধীরা যত খুশি আন্দোলন করতে পারে কিন্তু আইন অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে।

মওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম ফজল শাখা ইমরান খান সরকারের পদত্যাগের দাবি শুক্রবার থেকে রাজধানী ইসলামাবাদে সরকার বিরোধী অবস্থান ধর্মঘট করে যাচ্ছে। তবে অন্য কোনো রাজনৈতিক দল এই ধর্মঘটে যোগ দেয়নি।

এদিকে আন্দোলনের মুখে পাকিস্তানের সেনাবাহিনী ইমরান খান সরকারের প্রতি সমর্থন জানিয়েছে। পাক সেনা মুখপাত্র লে. জেনারেল আসিফ গফুর শনিবার রাওয়ালপিন্ডিতে বলেছেন, সেনাবাহিনী পাকিস্তানের সংবিধান সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তারা বিরোধীদের আন্দোলনের মুখে সাংবিধানিকভাবে নির্বাচিত ইমরান খান সরকারকে সমর্থন দিয়ে যাবে। জেনারেল গফুর বলেন, সেনাবাহিনী তার নিরপেক্ষতা বজায় রাখবে এবং সংবিধান মেনে চলবে।

সূত্র: পার্সটুডে