Home Blog Page 3380

নয়া রূপে ভারতের মানচিত্র, অন্তর্ভুক্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীরও!

0

নয়া দুই কেন্দ্রশাসিত অঞ্চল চিহ্নিত করে নতুন মানচিত্র প্রকাশ করল ভারত। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জম্মু ও কাশ্মীরে সদ্য গঠিত কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখের সীমানা সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিটিতে ভারতের একটি নতুন রাজনৈতিক মানচিত্রও রয়েছে। যার মধ্যে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের মীরপুর ও মুজফ্ফরাবাদের মতো অঞ্চলও রয়েছে।

ভারতের নতুন কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আনুষ্ঠানিকভাবে তৈরি হওয়া এবং তাদের প্রথম লেফটেন্যান্ট গভর্নরের শপথ গ্রহণের দুদিন পরে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হল।

বৃহস্পতিবার ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের হিসেবনিকেশ বদলে নয়া অস্তিত্ব নিয়ে আত্মপ্রকাশ করেছে। দুই কেন্দ্রশাসিত অঞ্চল, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৪ তম জন্মবার্ষিকীতে জম্মু-কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হয়। জম্মু ও কাশ্মীর দ্বিখণ্ডিত হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতে রাজ্যের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৮ এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সংখ্যা বেড়ে হয়েছে নয়।

মোদি সরকার দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার প্রথম ১০০ দিনের মধ্যেই বিজেপির দীর্ঘকালীন প্রতিশ্রুতি পূরণ করে ৫ আগস্ট বিশেষ মর্যাদার সমাপ্তি ঘটিয়ে এই ভাগাভাগির পথ সুগম করে। সরকার যুক্তি দিয়েছিল যে ৩৭০ এবং ৩৫-এ ধারা উভয়ই ‘সাংবিধানিকভাবে দুর্বল’ এবং বৈষম্যমূলক ছিল যা রাষ্ট্রের বিকাশকে বাধা দিয়েছে।

শনিবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল কারগিল ও লেহ ব্যতীত পূর্বের রাজ্যের সমস্ত জেলা নিয়েই থাকবে। কারগিল ও লেহ থাকবে লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলের অধীনে।

বৃহস্পতিবারই প্রাক্তন কেন্দ্রীয় ব্যয় সচিব গিরিশচন্দ্র মুর্মু জম্মু ও কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট-গভর্নর হিসেবে শপথ নেন। আর প্রাক্তন প্রতিরক্ষা সচিব রাধাকৃষ্ণ মাথুর লাদাখের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নেন।

সূত্র : সংবাদ প্রতিদিন

পাশবিক নির্যাতনের শিকার সুমিকে সৌদি থেকে ফেরানোর উদ্যোগ

0

সৌদি আরবে কাজের আশায় গিয়ে নির্যাতনের শিকার সুমি আক্তারকে ফেরাতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সম্প্রতি সুমির কান্নাজড়িত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে তার ওপর পাশবিক নির্যাতনের বর্ণনা দেন বতিনি। এরপরেই এই ব্যবস্থা গ্রহণের নির্দেশ এলো। প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বছরের জানুয়ারিতে গৃহকর্মীর প্রশিক্ষণ শেষ করেন সুমি। ৩০ মে ‘রূপসী বাংলা ওভারসিজ’ এর মাধ্যমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (এসভি) ৮০৫ যোগে সৌদি যান। সেখানে যাওয়ার পর সব সময় স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তার ওপর হওয়া নির্যাতনের ঘটনা বলতেন। দালালরা বিদেশে পাঠানোর কথা বলে যে বিক্রি করে দিয়েছে সে কথা জানতেন না সুমি। সৌদি যাওয়ার সপ্তাহখানেক পর থেকে শুরু হয় তার ওপর মারধর, যৌন হয়রানিসহ নানা নির্যাতন।

ভিডিওতে বলেন, আমি আমার সন্তান ও পরিবারের কাছে ফিরতে চাই। আমাকে আমার পরিবারের কাছে নিয়ে যান। এখানে আমার ওপর অনেক নির্যাতন হয়। আর কিছুদিন থাকলে হয়তো মরেই যাবো। তাই প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ আপনারা আমাকে দেশে ফিরিয়ে নিয়ে যান।

প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব সিরাজুল ইসলাম বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাড়া দিয়েছেন। সংবাদটি রিয়াদে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে তাকে নিয়ে আসার জন্য। সুমি আক্তার পঞ্চগড় জেলার বোদা সদর থানার রফিকুল ইসলামের মেয়ে। দুই বছর আগে আশুলিয়ার চারাবাগের নুরুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়।

খোকাকে ফেরাতে ট্রাভেল পারমিটের ব্যবস্থা করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

0

নিউ ইয়র্কে গুরুতর অসুস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে দেশে ফেরাতে বাংলাদেশ মিশনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিন জানিয়েছেন, নিউ ইয়র্কে সাদেক হোসেন খোকার পরিবার ‘ট্রাভেল পারমিট’-এর জন্য আবেদন করলে আমাদের মিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আজ রবিবার বেলা আড়াইটার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়টি জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘নিউ ইয়র্কে সাদেক হোসেন খোকার পরিবার ‘ট্রাভেল পারমিট’-এর জন্য আবেদন করলে আমাদের মিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি এবং তার স্ত্রীর যেহেতু পাসপোর্ট নেই সেহেতু আন্তর্জাতিক ভাবে অন্য দেশ থেকে নিজের দেশে ফিরার এটাই একমাত্র ব্যবস্থা।’

সাদেক হোসেন খোকার বিষয়টি মানবিক দৃষ্টিকোন থেকে দেখা হবে জানিয়ে তিনি লিখেছেন, ‘তিনি এবং তার স্ত্রীর নামে মামলা আছে এবং গ্রেফতারি পরোয়ানাও থাকতে পারে (আমি নিশ্চিত নই) কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে যা জেনেছি, তাদের আগমনের পর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে।’

উল্লেখ্য গুরুতর অসুস্থ অবস্থায় নিউ ইয়র্কে চিকিৎসাধীন সাদেক হোসেন খোকাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সাদেক হোসেন খোকার পরিবারের পক্ষ থেকেও তাঁকে পাসপোর্ট প্রদান করে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে। তবে আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাসপোর্ট প্রদান করার বিষয়টি উল্লেখ না করলেও ‘ট্রাভেল পারমিট’ প্রদানের বিষয়টি নিশ্চিত করলেন।

পাপনের ক্যাসিনো খেলার ভিডিওটি দেশের নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার যে ভিডিও প্রকাশ হয়েছে তা দেশের নয়।

আজ রবিবার সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সম্প্রতি বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাকেও আইনের আওতায় আনা হবে কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি যতদূর দেখেছি, তিনি বাংলাদেশে কোথাও ক্যাসিনো খেলেননি। তিনি বিদেশে খেলেছেন, ফলে বিষয়টিকে সেভাবে নেওয়া যায় না। এটা আমাদের বিষয় নয়।’

যারা ক্যাসিনো ব্যবসায় নেতৃত্ব দিচ্ছেন, তাদের গ্রেপ্তার করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্যাসিনো বিষয়ে কেউ এখানে ছাড়া পাচ্ছে না। আমরা এ পর্যন্ত যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি তারা মূলত ক্যাসিনো ব্যবসার উৎপত্তি ঘটিয়েছে। যারা ক্যাসিনো ব্যবসা লিড দিচ্ছে তাদেরকে আমরা গ্রেপ্তারে চেষ্টা করেছি।’

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা মেডিকেলে নবজাতকের লাশ উদ্ধার

0

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের সামনের ড্রেন থেকে এক মৃত নবজাতক কন্যার লাশ উদ্ধার করা হয়েছে। নবজাতকের বয়স আনুমানিক এক দিন।

আজ রবিবার সকাল সাড়ে ৯টায় জরুরি বিভাগের সামনে গাড়ি পার্কিংয়ের স্থান থেকে নবজাতক উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জরুরী বিভাগের গাড়ি পার্কিংয়ের সামনে কে বা কাহারা এই মৃত নবজাতককে ফেলে রেখে যায় বলে জানান তিনি।

শাহবাগ থানা পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে।

খুব শিগগিরই ই-পাসপোর্টের কাজ শুরু : স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন এ বছরের যেকোনো দিন ই-পাসপোর্টের উদ্বোধন করা হবে।

আজ রবিবার সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর নির্দেশে খুব শিগগিরই ই-পাসপোর্টের কাজ শুরু করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সারাদেশে প্রায় আড়াই কোটি এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) করেছি। চলতি বছরের যেকোনো দিন ই-পাসপোর্টের উদ্বোধন করতে পারবো।

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সাকিব আল হাসান এবার দুদক কার্যালয়ে

0

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সম্প্রতি জুয়াড়ির ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবের তথ্য আইসিসিকে না জানানোয় দুই বছর জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব।

আজ রবিবার সকাল ১০টার দিকে তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হন। আইসিসির নিষেধাজ্ঞার চারদিন পর দুদক কার্যালয়ে আসলেন সাকিব।

দুদক সূত্রে জানা গেছে, সাকিব আল হাসান দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছা দূত। তবে নতুন নিষেধাজ্ঞার পর সাকিবকে দুদকের শুভেচ্ছা দূত হিসেবে রাখা হবে কি-না, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনার জন্য তাকে কার্যালয়ে ডাকা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক দুদক কার্যালয়ের সামনে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। কী কারণে তিনি দুদক কার্যালয়ে এসেছেন এ বিষয়ে নিশ্চিত করেননি।

সম্প্রতি জুয়াড়ির সঙ্গে কথোপকথন গোপন করা ও ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবের তথ্য আইসিসিকে না জানানোয় দুই বছরের জন্য নিষিদ্ধ হলেও আকসুকে তদন্ত কাজে সহায়তা করায় সাকিবের শাস্তি এক বছর কমিয়ে আনা হয়। যার ফলে এক বছর শাস্তি ভোগ করেই মাঠে ফিরতে পারবেন তিনি।

জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

0

জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। জেল হত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে শ্রদ্ধা নিবেদনের পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। সকাল ৭টা ২০মিনিটে প্রধানমন্ত্রী স্থান ত্যাগ করলে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

এরপর মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তাঁতী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে আজ সকাল ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সর্বত্র জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়।

রংপুরের ৫ জেলায় আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের তালিকা

0

রংপুর বিভাগের পাঁচ জেলায় বিএনপি ও জামায়াত এবং এদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আওয়ামী লীগে ‘অনুপ্রবেশের’ সংখ্যা কম নয়। গত প্রায় এক দশকে বিএনপি, যুবদল, ছাত্রদল থেকে ৩৭৭ জন এবং জামায়াত ও শিবির থেকে ১২ জন নেতাকর্মী ক্ষমতাসীন দলটিতে ভিড়েছেন।

রংপুরের পাঁচ জেলায় অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত যাঁরা :

দিনাজপুর : দিনাজপুরের বিভিন্ন থানায় অন্য দল থেকে আওয়ামী লীগে যোগদানকারীরা হলেন—মজিবর রহমান (বিএনপি), আমিনুল ইসলাম মাস্টার (বিএনপি), জিল্লুর রহমান (বিএনপি), মহসীন আলী (বিএনপি), মোজাম্মেল হক সামু (শিবির), হুমায়ুন (বিএনপি), দুলাল প্রামাণিক (বিএনপি), বকুল মণ্ডল (বিএনপি), নূর ইসলাম (বিএনপি), হাবিবুর রহমান (বিএনপি), জাহাঙ্গীর আলম (বিএনপি), মেহেরুল ইসলাম (বিএনপি), মহসিন আলী রয়েল (বিএনপি), আইয়ুব আলী (বিএনপি), আকবর আলী (বিএনপি), ইকবাল হোসেন (বিএনপি), মানিক মাস্টার (বিএনপি), আকতার মণ্ডল (বিএনপি), মোখলেছুর (বিএনপি), আতাউর রহমান (বিএনপি), আ. রহমান (বিএনপি), তহুবার রহমান (বিএনপি), মালেক সরদার (বিএনপি), কাজী সিরাজুল ইসলাম (বিএনপি), বাবলু সরদার (বিএনপি), আমিনুল ইসলাম (বিএনপি), আ. খালেক (বিএনপি), আ. রাজ্জাক (বিএনপি), শহিদুজ্জামান শাহ (বিএনপি), নূর ইসলাম (বিএনপি), আহেনা বেগম (বিএনপি), দলিল উদ্দিন (বিএনপি), মীর সিদ্দিক আলী (বিএনপি), আব্দুল মজিদ (বিএনপি), মোকছেদুল হক (বিএনপি), রশিদুল ইসলাম শাহ (বিএনপি), মোরশেদুল হক (বিএনপি), হাসান আলী (বিএনপি), জাহাঙ্গীর আলম চৌধুরী (বিএনপি), মাছুম উদ্দিন (বিএনপি), নুরুল উদ্দিন (বিএনপি), মেরিনা বেগম (বিএনপি), মালেকা খাতুন (বিএনপি), আলতাব হোসেন (বিএনপি), আ. ছালাম (বিএনপি), আ. সাত্তার (বিএনপি), জহুরুল হক (বিএনপি), বেবী বেগম (বিএনপি), জহুরুল হক (বিএনপি), খোরশেদ আলম (বিএনপি), আবুল কাশেম মণ্ডল (বিএনপি), নজরুল ইসলাম (বিএনপি), আব্দুল্লাহ (বিএনপি), কাশেম আলী (বিএনপি), রাসেল (বিএনপি), সুবত আলী (বিএনপি), আতিকুল (বিএনপি), রশিদুল (বিএনপি), আজিজুল (বিএনপি), তরিকুল ইসলাম (বিএনপি), আজিজ মিয়া (বিএনপি), আকরাম হোসেন (বিএনপি), আ. মালেক (বিএনপি), হাসেন আলী (বিএনপি), ফরহাদ হাসান চৌধুরী ইগলু (বিএনপি), খায়রুল আলম বাদশা (বিএনপি), নূর আলম (বিএনপি), খাদেমুন নবী চৌধুরী বাদল (বিএনপি), রবিউল ইসলাম চৌধুরী (বিএনপি), মাসুদ জাহাঙ্গীর (বিএনপি), আমিরুল ইসলাম চৌধুরী (বিএনপি), মাহাবুব রহমান খান (বিএনপি), মোজাফফর আহম্মেদ মানু (বিএনপি), জাহাঙ্গীর আলম লিটন (বিএনপি), রফিক মোল্লা (বিএনপি), মিজানুর রহমান মিজান (বিএনপি), মোকছেদ আলী (বিএনপি), নূর আলম মিঠু (বিএনপি), ওহেদুর রহমান ডাবলু (বিএনপি), হাবিবুর রহমান হবি (বিএনপি), মঞ্জুর আলম (বিএনপি), আসাদুজ্জামান আসাদ (বিএনপি), নুরু উদ্দিন (বিএনপি), রিয়াজুল ইসলাম (বিএনপি), দেলোয়ার মাস্টার (বিএনপি), রিয়াজুল ইসলাম (বিএনপি), জুয়েল (বিএনপি), ফয়জুল আলম চৌধুরী (বিএনপি), নওশাদ সালাম চৌধুরী (বিএনপি), আবু তাহের মূসা (বিএনপি), আলহাজ মো. এজাজ আহম্মেদ সোনা (বিএনপি), আলহাজ আকিল আহম্মেদ (বিএনপি), মজিবর রহমান (বিএনপি), মহিউদ্দিন আহম্মেদ (বিএনপি), আঞ্জুয়ারা বেগম ময়না (বিএনপি), হারুন অর রশিদ (বিএনপি), আতাউর রহমান (বিএনপি), সেকেন্দার আলী দুলাল (বিএনপি), আলী মণ্ডল (বিএনপি), সিরাজুল ইসলাম (বিএনপি), শহিদুল ইসলাম (বিএনপি), সামশুল আলম (বিএনপি), আ. রহিম মিয়া (বিএনপি), আ. রউফ (বিএনপি), আতিয়ার রহমান (শিবির), সোহরাব হোসেন (জামায়াত), বাবুল হোসেন (বিএনপি), ছানাউল ইসলাম (ছাত্রদলকর্মী), জাকিরুল (শিবির), কাওসার আলী (বিএনপি), আনিছুর রহমান (শিবির), মমিন (জামায়াত), সাফিউল ইসলাম (শিবির) ও মাফুজার রহমান (জামায়াত)।

ঠাকুরগাঁও : আব্দুল আজিজ (বিএনপি), রোমান বাদশা (বিএনপি), কামরুজ্জামান টিটু (ছাত্রদল), রাশেদুল ইসলাম (বিএনপি), রুহুল আমিন (যুবদল), তফিল উদ্দিন (বিএনপি), মিজানুর রহমান (বিএনপি), মাহাবুব (বিএনপি), সোলেমান আলী (বিএনপি), শাহাদত হোসেন (বিএনপি), তসলিম উদ্দিন (বিএনপি), আব্দুল গফুর (বিএনপি), রুহুল আমিন (বিএনপি), আব্দুর রহমান (বিএনপি), বশির উদ্দিন (বিএনপি), অ্যাডভোকেট আবু হাসান (যুবদল), শরিফ উদ্দিন (বিএনপি), ইউসুফ আলী (বিএনপি), রশিদুল ইসলাম (বিএনপি), রফিকুল ইসলাম (বিএনপি), দবির (বিএনপি), আফসার আলী (বিএনপি), বলজার রহমান (বিএনপি), ফারাজুল ইসলাম (বিএনপি), আ. কাদের (বিএনপি), আনোয়ার হোসেন (বিএনপি), আব্দুল গফুর (বিএনপি), আলাল উদ্দীন মাস্টার (বিএনপি), আব্দুল গফুর (বিএনপি), মকবুল হোসেন (বিএনপি), দেলোয়ার হোসেন (বিএনপি), মতিয়ার রহমান (বিএনপি), রেজওয়ানুল হক (বিএনপি), আল মামুন (বিএনপি), আব্দুল হক (বিএনপি), সাইদুল হক (বিএনপি), আজিজুর রহমান (বিএনপি), নূর জামাল (বিএনপি), লিয়াকত আলী (বিএনপি), আল আমিন (বিএনপি), আল আমিন (বিএনপি), হাসান আলী (বিএনপি), শাহিনুর রহমান (বিএনপি), আশরাফ আলী (বিএনপি), মকছেদ আলী (বিএনপি), সাইফুল ইসলাম (বিএনপি), ময়নুল হক (বিএনপি), রানা (বিএনপি), ছালেফুল (বিএনপি), বেলাল (বিএনপি), হেলাল (বিএনপি), আনিছুর রহমান (বিএনপি), লিটন (বিএনপি), নূর আলম (বিএনপি), আসাদুল্লাহ আল পাবিল (সবুজ) (বিএনপি), আনোয়ার হোসেন (বিএনপি), খলিল হোসেন (বিএনপি), আরিফ আলী (বিএনপি), রানা (বিএনপি), জামাল (পাইকার) (বিএনপি), লুত্ফর রহমান (বিএনপি), বাবু হোসেন (বিএনপি), ফারুক হোসেন (বিএনপি), রুহুল আমিন (বিএনপি), আল আমিন (বিএনপি), খাদেমুল ইসলাম (বিএনপি), আমিরুল ইসলাম আমু (বিএনপি), আকতাবুল ইসলাম আতা (বিএনপি), আব্দুল কাদের (বিএনপি), নঈম উদ্দিন (বিএনপি), পায়েল (বিএনপি), আলমগীর (বিএনপি), সালাফি (বিএনপি), রকিব হাসান (বিএনপি), আপন (বিএনপি), রুবেল (বিএনপি), মকলেছুর রহমান (বিএনপি), ফারুক হোসেন (বিএনপি), হাসান আলী (বিএনপি), আবুল হোসেন (বিএনপি), দেলোয়ার হোসেন (বিএনপি), আজিজুল হক (বিএনপি), রমজান আলী (বিএনপি), আজগর আলী (বিএনপি), ফয়জুল হক (বিএনপি), রাজু ইসলাম (বিএনপি), জব্বার (বিএনপি), রফিকুল ইসলাম (বিএনপি), আলম ইসলাম (বিএনপি), আমু রহমান (বিএনপি), মোতালেব হোসেন (বিএনপি), খাদেমুল ইসলাম (বিএনপি), জামাল উদ্দীন (বিএনপি), লাভলী আক্তার (বিএনপি), আনিসা বেগম (বিএনপি), নূরজাহান (বিএনপি), সালিমা বেগম (বিএনপি), করিমা বেগম (বিএনপি), এন তাজুল ইসলাম (বিএনপি), শফিউল ইসলাম (বিএনপি), মঈনুল ইসলাম (বিএনপি), আবুল কাশেম (বিএনপি), মাহাবুব (বিএনপি), লিপি বেগম (বিএনপি), শিল্পী বেগম (বিএনপি), মালেকা বেগম (বিএনপি), জোসনা বেগম, নারগিস বেগম (বিএনপি), আব্দুল কাদের (বিএনপি), নইয়িমুদ্দীন (বিএনপি), আলমগীর (বিএনপি), সোহেল শাহা (বিএনপি), দুলু মাস্টার (বিএনপি), সামশুদ্দিন (বিএনপি), মোজাম্মেল হক (বিএনপি), ফজলুল হক (বিএনপি), গোলাম ফারুক (বিএনপি), তোফাজ্জাল হোসেন (বিএনপি), ওয়াজেদ আলী (বিএনপি), আব্দুস সাত্তার (বিএনপি), জমশেদ আলী (বিএনপি), ফারজু (বিএনপি), বজলুর রহমান (বিএনপি), সুলতান (বিএনপি), জাহাঙ্গীর (বিএনপি), মিঠুন চন্দ্র বর্মণ (বিএনপি)।

লালমনিরহাট : নান্নু মিয়া (বিএনপি), শামছুল হক (বিএনপি), আব্দুল কুদ্দুস (যুবদল), আব্দুল জব্বার আলী (যুবদল), আব্দুস সাত্তার আলী (যুবদল), জালাল মিয়া (যুবদল), রজব আলী (যুবদল), নায়েব আলী (যুবদল), সালামত আলী (যুবদল), মোজাম্মেল হক (যুবদল), রাজু মিয়া (যুবদল), স্বপন মিয়া (যুবদল), সাইদুল হক (যুবদল), আব্দুস সালাম মিয়া (যুবদল), কেরামত আলী (যুবদল), হোসেন আলী (যুবদল), নয়ন মিয়া (যুবদল), শাহ আলম ভুট্টু (যুবদল), আনোয়ার হোসেন (যুবদল), মফিজুল হক (যুবদল), সুলতান আলী (যুবদল), ইসরাইল হক (যুবদল), মন্টু মিয়া (যুবদল), হামিদুল (যুবদল), সাদেক মিয়া (যুবদল), রাশেদুল (যুবদল), জাহাঙ্গীর আলী (যুবদল), রহিম বাদশা (যুবদল), রমজান আলী (যুবদল), মনিরুজ্জামান রুবেল (যুবদল), লিটন মিয়া (যুবদল), স্বপন (যুবদল), পাল সিংহ (যুবদল), রোমান (যুবদল), রবি (যুবদল), আবুল হোসেন (যুবদল), তনু (যুবদল), মনির হোসেন (যুবদল), আরিফ (যুবদল), হামিদুল (যুবদল), সজীব (যুবদল), কৌশিক (যুবদল), আল আমিন (যুবদল), সাইদুল হোসেন (যুবদল), মেহেদী হাসান (যুবদল), রাকিব হাসান রনক (যুবদল), মেহেদী হাসান শামীম (যুবদল), সোহাগ হাসান (যুবদল), চয়ন (যুবদল), ছোট চয়ন (যুবদল), নোমান হাসান (যুবদল), রিফাত হোসেন (যুবদল), ফিরোজ আহম্মেদ (যুবদল), বাধন (যুবদল), সাইফুল (যুবদল), মোক্তারুল (যুবদল), রাসেল (যুবদল), রাজু (যুবদল), শাহীন (যুবদল), হাসেম (যুবদল), মনিরুজ্জামান (যুবদল), রুবেল (যুবদল), সাব্বির (যুবদল), নুরুন্নবী (যুবদল), এনামুল (যুবদল), সাদ্দাম (যুবদল), দীপক চন্দ্র (যুবদল), আনিছ (যুবদল), জুয়েল (যুবদল), আলিফ (যুবদল), আশিকুর (যুবদল), মুন্না (যুবদল), রেজাউল (যুবদল), মমিনুল (যুবদল), আসাদুল (যুবদল), রহিম (যুবদল), আসাদ (যুবদল), হানিফ (যুবদল), মোফাজ্জল হোসেন (যুবদল), হাসিদুল (যুবদল), জলিল (যুবদল), আব্দুল কাদের (যুবদল), মানিক (যুবদল), খোরশেদ (যুবদল), শাহিনুর (যুবদল), আজিজুল ইসলাম (যুবদল), রেজাউল ইসলাম (যুবদল), সুমন মিয়া (যুবদল), জামাল মিয়া (যুবদল), রবিউল ইসলাম (যুবদল), মিজানুর রহমান (যুবদল), সুমন সরকার (যুবদল), গোলাম কিবরিয়া রিপন (বিএনপি), ছপিয়ার রহমান (বিএনপি), তমিজার মাস্টার (জিয়া পরিষদের সদস্য), আব্দুল মান্নান (বিএনপি), মশিয়ার রহমান পিন্টু (বিএনপি)।

রংপুর : শাহ মো. মোশাররফ হোসেন মোশা (বিএনপি), আব্দুর রউফ (বিএনপি), সমতুল্লাহ (বিএনপি), আব্দুর রহিম (বিএনপি), আবদার হোসেন (বিএনপি), শাহ মো. রফিকুল ইসলাম (বিএনপি), আ. আউয়াল মেকার (বিএনপি), সোলেমান আলী (বিএনপি), দুলাল মেম্বার (বিএনপি), কেরামত আলী (বিএনপি), আ. হাই (বিএনপি), আ. রহিম (বিএনপি), আবুল কালাম আজাদ (বিএনপি), কল্পনা বেগম (বিএনপি), আল-আমিন (বিএনপি), হারুন মিয়া (বিএনপি), রাজা মিয়া (বিএনপি), মাওলানা আবুবক্কর সিদ্দিক (জামায়াত), মোফাজ্জল হোসেন ভুট্টু (জামায়াত), আয়েশা বেগম (জামায়াত), শরিফুল ইসলাম মুকুল (জামায়াত), জুলেখা বেওয়া (জামায়াত)।

নীলফামারী : শরিফ ইবনে ফয়সাল মুন (বিএনপি), আ. লতিফ খান (বিএনপি), তফেল উদ্দিন (বিএনপি), গোলাম রব্বানী (বিএনপি), মিজানুর রহমান (বিএনপি), মাহাবুব আলম খান (বিএনপি), কামরুল ইসলাম (বিএনপি), আবুজার রহমান (বিএনপি), আবু আনছার (বিএনপি), আ. মান্নান (বিএনপি), দুলাল আলম (বিএনপি), রুহুল আমিন (বিএনপি)।

সমবায়ের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবায়ের মাধ্যমে দেশের উন্নয়নে যুগোপযোগী সমবায় ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, বর্তমান যুগে ডিজিটাল বাংলাদেশে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ব্যবস্থাপনা গড়ে তুলে সমবায়ের মাধ্যমেই আমাদের দেশের উন্নয়ন করতে পারবো।

আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪৮ তম জাতীয় সমবায় দিবস-২০১৯ উদযাপন এবং জাতীয় সমবায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

তাঁর সরকার ‘উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়ন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে মহিলাদের সুদ বিহীন, জামানত বিহীন, দীর্ঘ মেয়াদী ১ লক্ষ ২০ হাজার টাকা করে ঋণ দেওয়া হচ্ছে।

সমবায় ভবন নির্মাণ এবং সমবায় অধিদপ্তরের সদর কার্যালয় থেকে উপজেলা পর্যন্ত সকল কার্যালয়কে আইসিটি নেটওয়ার্কের আওতায় এনে অনলাইনে কেনা-বেচার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন এবং এই অনুষ্ঠানের শুরুতেই অনলাইনে পন্য কেনা-বেচা ও বাজারজাতকরণের বিষয়টির উদ্বোধন করেন বলেও জানান।

তিনি বলেন, আমাদের সমবায় আইনটিকে আরো যুগোপযোগী করতে হবে এবং সমবায় ব্যাংক যেটা রয়েছে সেটা এক সময় মুখ থুবড়ে পড়েছিল। কাজেই এই ব্যাংক আইনটাও সময়োপযোগী করে এবং এটাকে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ব্যবস্থা নিতে হবে।

শেখ হাসিনা বলেন, পল্লী উন্নয়ন ও সমবায়ভিত্তিক কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক ৫টি উন্নয়ন প্রকল্পে গ্রামের দরিদ্র ও বিত্তহীন জনগোষ্ঠীকে সংগঠিত করে প্রশিক্ষণ, উপকরণ সরবরাহ ও ঋণ সহায়তা প্রদান করে স্বাবলম্বী করে তোলা হচ্ছে। ক্ষুদ্র কৃষকদের উন্নয়নে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে ৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এ প্রতিষ্ঠানের কার্যক্রম বর্তমানে ১৭৪টি উপজেলায় বিস্তৃত হয়েছে।

সেই সঙ্গে পল্লী অবকাঠামো সুবিধা ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর মাধ্যমে সরকার ১০টি প্রকল্প বাস্তবায়ন করেছে। ফলে গ্রামে আত্ম-কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং গ্রামের রাস্তায় সৌরবিদ্যুৎ সুবিধা প্রদান করা হয়েছে।

তিনি বলেন, যেখানে বিদ্যুতের গ্রিড লাইন নেই সেখানে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবাহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং দেশের শতকরা ৯৩ জন মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। বন্ধ হয়ে যাওয়া নৌ পথ, সড়ক পথ এবং রেল পথ চালু করা এবং উন্নত করা এবং বিদ্যুতের ব্যবস্থা করার ফলে গ্রাম পর্যায় পর্যন্ত অর্থনৈতিক কর্মকান্ড বাড়ছে এবং মানুষের জীবন-মান উন্নত হচ্ছে।

তিনি বলেন, ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পের আওতায় ৮৭ হাজার ২২৩টি গ্রামে ১ লক্ষ ৫ হাজার ৭২৩টি গ্রাম উন্নয়ন সমিতি গঠিত হয়েছে। যার উপকারভোগী পরিবার ৪৭ লাখের ও বেশি। একইসঙ্গে, গ্রামভিত্তিক সমবায় সমিতি গঠন করে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) প্রকল্পের মাধ্যমে সমবায়ভুক্ত সদস্যদের লাগসই প্রশিক্ষণও প্রদান করা হচ্ছে।

দেশের উন্নয়ন প্রকল্পগুলোর শতকরা ৯০ শতাংশ নিজস্ব অর্থায়নেই বর্তমানে বাস্তবায়িত হচ্ছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, আমাদের বাজেট ও আমরা ৭ গুণ বৃদ্ধি করেছি এবং ইতোমধ্যেই আমরা সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে গ্রাজুয়েশন লাভ করেছি।

এই উত্তোরণকে ধরে রেখে আমাদেরকে আরো সামনে এগিয়ে যেতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন,‘জাতির পিতার নির্দেশনা অনুযায়ী এই এগিয়ে যাওয়ার পথে তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা সমবায়কে গুরুত্ব দেব। যাতে করে একসঙ্গে অধিক সংখ্যক মানুষ উপকার ভোগ করতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খোন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব কামাল উদ্দিন তালুকদার, বাংলাদেশের জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি শেখ নাদির হোসেন লিপু অনুষ্ঠানে বক্তৃতা করেন। সমবায় অধিদপ্তরের নিবন্ধক এবং মহাপরিচালক আমিনুল ইসলাম স্বাগত বক্তৃতা করেন।

মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সিনিয়র সচিব, সচিব সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সারাদেশ থেকে আগত সমবায়ীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সমবায় অধিদপ্তরের কর্মকাণ্ড নিয়ে একটি ভিডিও চিত্র পরিবেশিত হয়। চলতি বছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন।’ অনুষ্ঠানে ২০১৮ সালের জাতীয় সমবায় পুরস্কার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী।

আলোচনা পর্বের শুরুতে প্রধানমন্ত্রী সমবায়ীদের জন্য অনলাইনে পন্য কেনা-বেচা ও বাজারজাতকরণের উদ্বোধন করেন এবং অনুষ্ঠানস্থলে সমবায়ীদের স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।